ডুমুরিয়ায় এনএটিপি -২ প্রকল্পের আওতায় সিআইজি সদস্য ও উপকারভোগীদের সাথে কৃষি সচিব ও ওয়ার্ভ ব‍্যাংক প্রতিনিধির মতবিনিময় সভা

ডুমুরিয়ায় এনএটিপি -২ প্রকল্পের আওতায় সিআইজি সদস্য ও উপকারভোগীদের সাথে কৃষি সচিব ও ওয়ার্ভ ব‍্যাংক প্রতিনিধির মতবিনিময় সভা

//বিশেষ প্রতিনিধি খুলনা //
খুলনার ডুমুরিয়ার শাহাপুর  মাধ‍্যমিক বিদ‍্যালয়ে ৯মে মঙ্গলবার সকালে কৃষি,  মৎস‍্য ও প্রানী সম্পদ দপ্তরের আয়োজনে এনএটিপি -২ প্রকল্পের আওতায় সিআইজি  সদস্য ও উপকারভোগীদের সাথে এক মতবিনিময়  সভা   ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন  কৃষি মন্ত্রণালয়ের  সচিব  ওয়াহিদা আক্তার , বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস , জন রোম Director,SD,WB ;  গায়ত্রী আচারিয়া Sector sustainable development and practice manager for agriculture and food South Asia World Bank Bangladesh; সাবিনা ইয়াসমিন  TTL,WB; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  খুলনার অতিরিক্ত পরিচালক  মোহন কুমার ঘোষ  ; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ পরিচালক  কাজী জাহাঙ্গীর হোসেন  অতিরিক্ত উপ পরিচালক মোহন কুমার ঘোষ, ও মোচ্ছাদেক হোসেন সহ জেলা ও  উপজেলাপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার ইনছাদ ইবনে আমিন।
অতিথিবৃন্দ এনএটিপি -2 আওতায় কৃষি মৎস‍্য ও প্রানী সম্পদ দপ্তরের  বিভিন্ন স্টল  মাটির স্বাস্থ্য সুরক্ষা, বীজ উৎপাদন সংরক্ষণ বিতরণ, নারীর ক্ষমতায়ন, নিরাপদ সবজি ও ফল উৎপাদন, কৃষি উদ্যোক্তা কর্নার পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় সিআইজি কৃষকরা উপস্থিত ছিলেন।  পাশাপাশি অতিথিবৃন্দ ফিয়াক সেন্টার ও বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন, এনএটিপি-২ প্রকল্পের আওতায় কৃষকদের সফলতার কথা শোনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *