//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ্যপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জম্ম বার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট শনিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যলয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক জিএম ফারুক হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় মোবাইল কন্ফারেন্স মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি,বিশেষ অতিথি’র বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলার আওয়ামী লীগ নেতা মোল্ল্যা সোহেল রানা, মোল্ল্যা জাহিদুল ইসলাম, খান আবু বক্কার, বিষ্ণু প্রসাাদ মল্লিক, মেববাউল আলম টুটুল, কাজী আব্দুল মজিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি অরিন্দম মল্লিক, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, শাহানেওয়াজ হোসেন শিমুল, আব্দুল হামিদ, কাজী মেহেদী হাসান রাজা, শেখ আছাদুজ্জামান মিন্টু, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা গাজী সোহেল আহম্মেদ লিটন, উপজেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাাপ্ত সভাপতি তহমিনা বেগম, ছাত্রলীগের সভাপতি খান আবূল বাশার, সাধারন সম্পাদক শেখ মাসুদ রানা, ছাত্র নেতা কাজী ফাহাদ হোসেন, প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাও: আব্দুল গফুর।

