বরিশালের দপদপিয়া ব্রিজে বাসে পিষ্ট হয়ে ২ জনের মৃত্যু। ১৮ বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বেড়িয়ে বাসে পিষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আরো একজন মুমূর্ষু অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮ ঘটিকায় বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। তিনি জানান, দুর্ঘটনার পরে রুপাতলী বাস মালিক সমিতির রাতুল-রোহান নামক পরিবহনটিকে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেছেন।

নিহত দুজন হলেন বাকেরগঞ্জ পৌর শহরের সুমন হাওলাদারের পুত্র সিয়াম ও জয়দেব দাসের পুত্র চয়ন দাস। এছাড়া রাব্বি নামে আরেকজন মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নেয়ার পরে তার মৃত্যুহয়। নিহতের বন্ধু রাকিব ও তপু জানান, আমরা বাকেরগঞ্জ জেএস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ৬টি মোটরসাইকেলে ১৮ জন বরিশালে ঘুরতে আসি। ব্রিজে ওঠার সময় পিছন দিক থেকে একটি বাস এসে চয়ন, সিয়াম ও রাব্বিকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়।আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মাহাতাব হোসেন তাদের ৩ জনকে মৃত ঘোষণা করেন।
//পলাশ চন্দ্র দাস :: বরিশাল প্রতিনিধি //
সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
অভয়নগরে বোমা বিস্ফোরণে নিহতের সেই বাড়িতে RAB এর অভিযানে গ্রেনেড বোমা ও গান পাউডার উদ্ধার
জগন্নাথপুর ইউএনও অফিসের সহকারি ফয়সল অবশেষে বদলি : সর্বত্রই স্বস্থি

