মনিরামপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

মনিরামপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের (২৮) গলিত লাশ উদ্ধার হয়েছে। ১০ অক্টোবর (রবিবার) দুপুরে থানা পুলিশ উপজেলার চালকিডাঙা সিটিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পুর্ব পাশের জনৈক গোলাম হোসেন গাজীর ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

রবিবার সকালে লাশটি দেখতে পান ধানক্ষেতের মালিক। লাশের গলায় গামছা পেঁচানো ছিলো ৷ বাম পায়ের হাঁটুর একটু ওপর থেকে নিচ পর্যন্ত নেই। পরনে নীল রঙের জিন্সের প্যান্ট রয়েছে। লাশের নাম-পরিচয় জানা যায়নি। মুখ পচে গলে যাওয়ায় যুবককে চিনতে পারছেন না কেউ। প্রত্যক্ষদর্শীদের ধারণা, ৫-৭ দিন আগে ওই যুবককে কেউ শ্বাসরোধে হত্যা করে লাশ ধান খেতে ফেলে গেছে। ধানক্ষেতের মালিক গোলাম হোসেন বলেন, সকাল দশটার দিকে ধানক্ষেতের পাশের আরেকটি জমিতে ঢেঁড়স তুলতে যাই। হঠাৎ ধানক্ষেতে চোখ যায়।

সেখানে কিছু ধান নিচু করা দেখে এগিয়ে যাই। দেখি মানুষের লাশ পড়ে আছে। তখন ভয়ে চিৎকার দিলে মাঠে থাকা অন্য কৃষকরা এগিয়ে আসে।’ মণিরামপুর থানার ওসি (তদন্ত) ওয়াহেদুজ্জামান বলেন, লাশ পচে গলে যাওয়ায় চেনা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, ঘটনাটি ৫-৬ দিন আগের। তিনি বলেন, নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো কেউ লাশের পরিচয় নিয়ে আসেননি ।

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

ভোলা সদরে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

টেকনাফে ৫ কোটি ২০ লক্ষ টাকার মাদকদ্রব্য ক্রিস্টাল মেথসহ গ্রেফতার ১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *