মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার ” এই প্রতিপাদ্য নিয়ে হাইমচরে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ মার্চ) সকালে হাইমচর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রাণকেন্দ্র আলগী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালীর শুরুতে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির উদ্ভোধন করা হয়।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।
উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার শাহজাহান মামুন, হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হোসেন, হাইমচর সরকারি কলেজ অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লা,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এম এ মান্নান, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব রুহুল আমিনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীবৃন্দ।
মহান স্বাধীনতার সুর্বনজয়ন্তী যথ্যাযোগ্য মর্যদায় উদযাপন ঊপলক্ষ্যে ২মার্চ বুধবার সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের স্মৃতিচারন ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও জাতীয় ভোটার দিবসে আলোচনা সভা, র্যালী অনুষ্ঠিত হয।
স্থানীয় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মানিক, ডেপুটি কমান্ডার চন্দ্র কান্ত তরফদার, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, কৃষি অফিসার মোচ্ছাদেক হোসেন, মৎস্য কর্মকর্তা আবু বক্কার, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরশাফ হোসেন, সমবায় কর্মকর্তা সরদার জাহিদল ইসলাম, মহিলা বিষযক কর্মকর্তা রীনা মজুমদার, ডুমুরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার,।
এসময উপজেলার বিভিন্নদপ্তরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
দুর্নীতির দায়ে চাকরি হারালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সহকারী প্রকৌশলী (পুর) আ হ ম আব্দুল্লাহ হারুন। তার বিরুদ্ধে ১২ কোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং সচিব আকরামুজ্জামানের স্বাক্ষরিত অফিস আদেশে তাকে অপসারণের বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, তিনি অনুমোদিত নকশা অনুযায়ী কাজ শেষ না করে ভৌতিক এবং অতিরিক্ত বিল পরিশোধ করে আর্থিক ক্ষতি করেছেন। ডিএসসিসি সূত্র জানায়, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকাকালীন আব্দুল্লাহ হারুন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ডিপোজিট ওয়ার্কের আওতায় একটি দরপত্র আহবান করে।
এতে কমলাপুর টিটিপাড়া থেকে দক্ষিণ কদমতলী পর্যন্ত ছয় কিলোমিটার রেললাইনের দুই পাশে জমা মানববর্জ্য মাটি ও রাবিশ অপসারণ এবং ডাম্পিং করার কাজটিকে তিন গ্রুপে ভাগ করে ২৮ কোটি টাকার দরপত্র আহ্বান করেন। এতে বিভিন্ন অনিয়ম এবং কাজের পরিধি ও নির্ধারিত ব্যয়ের মধ্যে ব্যাপক অসামঞ্জস্যতা দেখা যায়। যেখানে মোট বর্জ্য মাটি ও রাবিশ ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার টন। যার মধ্যে বর্জ্যরে পরিমাণ হবে সর্বোচ্চ ৫ হাজার টন।
অবশিষ্ট এক লাখ ১৫ হাজার টন মাটি ও রাবিশ যা বিক্রয়যোগ্য থাকলেও তা ডাম্পিং বাবদ দরপত্র ব্যয় ধরা হয় ১১ কোটি ৮৮ লাখ টাকা।
অফিস আদেশে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯-এর ৬৪ (২) বিধি অনুসারে জনস্বার্থ ও করপোরেশন স্বার্থ রক্ষার্থে চাকরি থেকে তাকে অপসারণ করা হয়েছে। সূত্র: যুগান্তর
রাশিয়া মোট চার দিক থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে। লক্ষ্য রাজধানী কিভ। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর দিয়েও প্রবেশ রুশ বাহিনীর।
পাঁচ দিন পার করল রাশিয়া-ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ। বেলারুশে দুই রাষ্ট্রপ্রধান আলোচনার টেবিলে বসলেন বটে, তবে সেটা কতটা ফলপ্রসূ হল তা অজানা। এর মধ্যেই সংবাদ সংস্থা রয়টার্সের একটি রিপোর্ট বলছে, ইউক্রেন এখন রাশিয়া সেনার চক্রব্যূহে বন্দি। চার দিক থেকে ইউক্রেন ঘিরে তারা ক্রমশ এগোচ্ছে আরও ভিতরে। রাজধানী কিভের সীমানা পেরচ্ছে রুশ সেনা। অন্য দিকে ইতিমধ্যে দখল হয়ে গিয়েছে চেরনোবিল পারমানবিক কেন্দ্র। ইউক্রেনের খেরসন দিয়েও ঢুকে পড়েছে রাশিয়ার অন্য এক সেনাদল।
সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার বেলারুশে যখন যুদ্ধবিরতির লক্ষ্য নিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসেছেন ভোলোদেমির জেলনস্কি, তখনই রুশ সেনার আক্রমণে প্রায় ১২ জনের মৃত্যু হয়েছে।
জানা যাচ্ছে, রাশিয়া মোট চার দিক থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে। একটি সেনা দলের লক্ষ্য রাজধানী কিভ। আর একটি সেনা দল এগোচ্ছে খারকিভকে কেন্দ্র করে। ইউক্রেনের সরকারি সূত্র জানাচ্ছে, সোমবারই খারকিভে রুশ সেনার ছোড়া বিস্ফোরকে একাধিক সাধারণ নাগরিক নিহত হয়েছেন।
পুতিন-সেনার অন্য একটি দল ডনবাস কেন্দ্রে হামলা চালাচ্ছে। রুশ সমর্থিত লুহনস্কের পূর্ব প্রদেশে আবার হামলা চালায় ইউক্রেন। তাদের ক্ষেপণাস্ত্র হামলায় তেল কেন্দ্রে ধ্বংস হয়ে গিয়েছে।
আবার ক্রিমিয়া কেন্দ্র বরাবর রুশ হানায় নিহত হয়েছেন ১০ গ্রিক নাগরিক। মারিয়োপোলে মৃত্যু হয়েছে ছয় ইউক্রেন নাগরিকের। এই পরিস্থিতিতে মঙ্গলবার
রাশিয়ার সামরিক অভিযান ঠেকাতে জরুরিভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের জন্য আবেদন করেছেন ইউক্রেন রাষ্ট্রপতি।
কিভ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়তে গিয়েছিলেন রোহন। ৬ বছরের প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণ শেষ হতে আর মাত্র তিনমাত্র তিনমাস বাকি। তার পর পুরোদস্তুর চিকিৎসক হয়ে যাবেন। সবই ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ শুরু হল যুদ্ধ।
ডাক্তারি ডিগ্রি পেতে আর তিনমাস বাকি ছিল। কিন্তু মাথার উপর যখন উড়ে বেড়াচ্ছে বোমারু বিমান, মুহুর্মুহু শোনা শোনা যাচ্ছে ক্ষেপনাস্ত্র ফাটার শব্দ, তখন আপনি বাঁচলে ডিগ্রির নাম—এই কথাটাই ভয়ঙ্কর সত্যি হাওড়ার বাসিন্দা রোহন আজাদ লস্করের কাছে।
কিভ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়তে গিয়েছিলেন রোহন। ৬ বছরের প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণ শেষ হতে আর মাত্র তিনমাত্র তিনমাস বাকি। তার পর পুরোদস্তুর চিকিৎসক হয়ে যাবেন। সবই ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ শুরু হল যুদ্ধ। থেকে থেকেই আকাশের বুক চিরে তীব্র শব্দ করে উড়ে যাচ্ছে বোমারু বিমান। বেজে উঠছে সাইরেন। তবুও রোহন সহ প্রায় ১৫০ ভারতীয় ছাত্র থেকে গিয়েছিলেন হোস্টেলে। কেন? তাঁর কথায়, ‘‘অফলাইন ক্লাস চলছিল। শহরে যে দিন প্রথম বোমা পড়তে শুরু করে তার আগের দিনও ক্লাসের কাজ জমা দিতে হয়েছে। পরদিন ভোর চারটে পঁয়তাল্লিশ নাগাদ বোমার শব্দে ঘুম ভাঙে। পর পর দশটি বোমার শব্দ শুনতে পাই।’’ কিন্তু তার পরও বিশ্ববিদ্যালয় থেকে বলছিল ক্লাস যেমন চলছে তেমনই চলবে। রোহন বলে চলে, ‘‘এখানে অনেক নিয়ম একশ শতাংশ ক্লাস করতে হয়। না হলে ডিগ্রি পাওয়া যাবে না। যে হেতু বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যেতে বলেনি তাই আমরা যেতে পারছিলাম না।’’
রেল স্টেশনেছবি রোহন // আজাদ লস্কর
কিন্তু নাগাড়ে বোমা পড়তে শুরু করলে তারা সিদ্ধান্ত বদল করে ফেলে। কিভ শহর ছেড়ে নিকটবর্তী সীমান্তে যাওয়ার জন্য কলেজ হস্টেল থেকে রোহনরা ৫০ জন বেরিয়ে পড়ে। নির্কতবর্তী স্টেশনে এসে চক্ষুচড়কগাছ। গাদাগাদি ভিড়। পণ্যঠাসা ট্রেনে বস্তা ঠেসে দেওয়া মতো নিজের শরীরটাকে কোনও রকমে গুঁজে দিয়ে ট্রেনে ওঠে পড়ে রোহনরা। তার পর ন’ঘণ্টার যাত্রা। পোল্যান্ডের সীমান্ত লিভে পৌঁছে তিন-চার ঘণ্টার লম্বা লাইন দেওয়ার পর জানানো হল, ওখান থেকে শুধু ইউক্রেনীয় শিশু এবং মেয়েদের পার করানোর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বিদেশিদের জন্য কোনও জায়গা নেই। রোহনের কথায়,‘‘ আমরা বুঝতে পারলাম ওখানে দিয়ে পার হওয়া যাবে না। তাই পরিকল্পনার বদল এনে ৭ ঘণ্টা দূরে হাঙ্গেরির উজোরোদ সীমান্ত দিয়ে পার হাওয়ার জন্য রওনা দিলাম।’’
তাঁরা নিজেরাই বাসে করে উজোরোদ রওনা দেয়। রোহনের বলে,‘‘ তখনও দূতাবাস থেকে কোনও সাহায্য পাইনি। ইউক্রেনীয়রাই খাবার, চা, কফি দিয়েছে। মাইনাস ন’ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আগুন জ্বালিয়ে নিজেদের গরম রাখতে হচ্ছিল। জ্বালাতেও সাহায্য করেছিলেন ইউক্রেনবাসীরা।’’
ফোনে কথা বলতে বলতে গলা কাঁপছিল রোহনের। উৎকণ্ঠার কম্পন। তিনি বলেন, ‘‘আমরা তো কোনওমতে বেরিয়ে এসছিলাম কিভে যাঁরা থেকে গিয়েছিলেন পরে তাঁরা কেউ আর ট্রেনই উঠতেই পারেননি। বাড়িতে ফোন করে একজনের মৃত্যুর খবর পেলাম। খুব খারাপ লাগছে। জানি না বাকিদের কী হবে।’’ তিন-চারদিন বাঙ্কারেও কাটাতে হয়েছে রোহনদের।
তবে এখন কিছু স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁরা। ভারতীয় দূতাবাস যোগাযোগ করেছে। তারাই ওদের দেশে ফেরার ব্যবস্থা করবে বলে জানিয়েছে।
আর বিশ্ববিদ্যালয়? ওখানে পড়ে আছে উচ্চমাধ্যমিক-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শংসাপত্র। রোহন বলে, ‘‘বিশ্ববিদ্যালয়ের আধিকারিককে ওগুলোর জন্য ম্যাসেজ করলে বলছে, আমরা বিশ্ববিদ্যালয়ে নেই দয়া করে ম্যাসেজ করবেন না। এখন আর ও সব নিয়ে আর ভাবছি না। আগে তো প্রাণ বাঁচুক।’’ সূত্র: আনন্দবাজার
বরিশাল সিটি কর্পোরেশনের অর্থায়নে এলাকাবাসীর জন্য দেওয়া গভীর নলকূপ।আর একটি প্রভাবশালী মহল নিজেদের আখের গুছাতে এলাকা বাসিদের জিম্মি করে বিপুল পরিমাণ অর্থে পার্শবর্তী এলাকায় পানির লাইন দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়৷
অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর ৬নং ওয়ার্ড হাটখোলা এম ই পি সংলগ্ন গলির বাসীন্দা মোঃ রফিক হাওলাদার,পানির লাইন বিক্রি করার প্রতিবাদ করায় গত (২৮ ফেব্রুয়ারী) সোমবার সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকা একই এলাকার বাসিন্দা সোনাই(৫০) আল আমিন, (৩০) পিতা আকবর মিস্ত্রী, আরিফ (২৪) পিতা ইউসুফ,মনি (৫৫) স্বামী আকবর মিস্ত্রী,মাহফুজসহ ১০/১৫ জন মিলে তাদের উপর হামলা চালায়। এছাড়াও পূর্বের শত্রুতার জেরধরে বিভিন্ন সময় মাদক, মিথ্যা মামলা, হুমকি ধামকীসহ বিভিন্ন ধরনের ক্ষয় ক্ষতি ও প্রাননাশের হুমকি স্বরুপ কথা বলেন।
এসময় তার ডাক চিৎকার শুনে ঘটনা স্থানে ছুটে আসেন দলিল উদ্দিন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছদ্মনাম রিয়া আক্তার (১৩), বাবাকে উদ্ধার করতে এসে সন্ত্রাসীদের হাতে শ্লীলতাহানি ও হামলা শিকার হয় শিক্ষার্থী। শিক্ষার্থীর ডাক চিৎকার শুনে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বরিশাল শে-র ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।
এবিষয়ে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর খান মোহাম্মদ জামাল হুসাইন বলেন আমাকে ফোন দিয়ে বিষয়টি বলছে, আমি তাদের সুস্থ হয়ে আসতে বলছি, দু পক্ষের কথা শুনে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী পরিবার বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের ডাইলপট্টি এলাকায় মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এলাকাবাসীর সহায়তায় পুলিশ হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় শহরে ক্ষোভ ও চাঞ্চল্যেও সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার দুপুরে নগরীর ডালপট্টি এলাকার একটি বহুতল ভবনের ছয় তলার ফ্ল্যাটে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন মা ৪৬ বছরের রুমা চক্রবর্তী ও মেয়ে ২২ বছরের মিতু চক্রবর্তী। নিহত রুমার স্বামী রাম প্রাসাদ চক্রবর্তী স্থানীয় একটি পাইকারি আড়তে ম্যানেজারের চাকরি করেন।
আটকদের একজন হলেন স্থানীয় মো. জুবায়ের। সে পাইকপাড়া এলাকার বাসিন্দা বলে জানা যায়। তবে আটক নারীর নাম তদন্তের খাতিরে প্রকাশ করেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আটক জুবায়ের দুপুর পৌনে ৩টার দিকে শহরের নিতাইগঞ্জে ডালপট্টি এলাকায় স্বপন দাসের মালিকানাধীন ভবনটিতে প্রবেশ করেন। আধঘণ্টা পর রক্তাক্ত ছুরি নিয়ে এক নারীকে নামতে দেখে সন্দেহ হলে নিচতলার একটি আড়তের কর্মচারী ওই নারীকে আটকে বাইরে থেকে মূল ফটক বন্ধ করে আশপাশের লোকজনকে খবর দেন।
এরপর পুলিশে খবর দেওয়া হলে স্থানীয় ৪ যুবক ও পুলিশ ওই ভবনের ছয় তলায় উঠলে বাইরে থেকে দরজা বন্ধ করা অবস্থায় দেখতে পান। এরপর দরজা ভেঙে প্রবেশ করলে সেখানে মা ও মেয়ের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপর ফ্ল্যাটের ড্রইং রুমের দরজা ভেঙে জোবায়ের নামে ওই যুবককে হাতে গ্লাভস পরিহিত অবস্থায় রক্তাক্ত ছুরিসহ আটক করে পুলিশ।
এদিকে নিহত রুমা চক্রবর্তীর স্বামী রামপ্রসাদ চক্রবর্তী জানান, আমার সঙ্গে কারও শত্রুতা নেই বা ছিলও না। কেন এ হত্যার ঘটনা সে ব্যাপারে আমি কিছুই জানি না। আমি খবর পেয়ে এসে দেখি আমার বাড়ির নিচে ও ফ্ল্যাটে পুলিশ।
তিনি জানান, আমার এক ছেলে ও এক মেয়ে। ছেলে কয়েক মাস আগে থেকেই আলাদা থাকে। আমার মেয়ে অন্তঃসত্ত্বা থাকায় সে আমার বাড়িতে এসেছিল।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ শাহজামান জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে দুইজনকে আটক করি। নিহতদের শরীরে ছুরির আঘাতের অনেক চিহ্ন রয়েছে। তবে তদন্তের প্রয়োজনে এখনই সব বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত জোবায়ের খুনের কথা স্বীকার করেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে দুই নারীর মরদেহের সঙ্গে সঙ্গমের অভিযোগে মো. সেলিমকে (৪৮) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিমের আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের প্রসিকিউশন শাখার উপ-পরিদর্শক (এসআই) শাহীন ভূঁইয়া।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য সেলিমকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
সেলিম কুমিল্লার লাকসাম উপজেলার মৃত নোয়াব আলীর ছেলে। তিনি চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট খাজা রোড এলাকায় একটি বাসায় থাকতেন। তিনি দীর্ঘদিন ধরে মর্গের পাহারাদার হিসেবে কাজ করে আসছিলেন।
এর আগে সোমবার (২৮ ফেব্রুয়ারি) তাকে আটক করে পুলিশ। এদিন রাতে এ ঘটনায় সিআইডির উপ-পরিদর্শক কৃষ্ণ কমল বণিক মামলা দায়ের করে। এ মামলায় সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়।
২০২১ সালের ৭ ফেব্রুয়ারি নগরের চকবাজার থানা এলাকা থেকে আনুমানিক ৩২ বয়সী এক নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠায় পুলিশ। একই বছরের ২৫ এপ্রিল ১২ বছর বয়সী এক শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠায় পুলিশ। মৃত্যুর পূর্বে ধর্ষণ করা হয়েছে কি না জানার জন্য মর্গের সংশ্লিষ্ট চিকিৎসক মরদেহ দুটি থেকে বীর্যের নমুনা সিআইডির ল্যাবে প্রেরণ করেন। সেখানে দুই মরদেহে একই ব্যক্তির বীর্য পাওয়া যায়। তবে তদন্তকালে দুই মরদেহের ক্ষেত্রে মৃত্যুর আগে ধর্ষণের কোনো সত্যতা পাওয়া যায়নি। তদন্তে পাওয়া যায় দুটি মরদেহ ময়নাতদন্তের পূর্বে দীর্ঘক্ষণ চমেকের মর্গে ছিল। ওই মর্গের পাহারাদার ছিলেন সেলিম। সিআইডির প্রাথমিক তদন্তে সেলিম ওই দুই মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন বলে প্রমাণিত হয়।
রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় কাঁপলো ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে শহরটি প্রশাসনিক ভবনের সামনে এ বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহত হয়েছেন আরও ২০ জন।
শহরটির কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এ খবর জানায়। নিহতদের মধ্যে ভারতের উত্তর কর্ণাটকের এক শিক্ষার্থীও রয়েছেন।
ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রশাসনিক ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি: বিবিসি
ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের প্রাবল্যে ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। তার একটু পরই একাধিক মৃত্যুর খবর দিয়েছে ইউক্রেন প্রশাসন। তাদের দাবি, চারদিক থেকে ইউক্রেনকে আক্রমণ করা রুশ সেনার লক্ষ্য এখন দেশের প্রশাসনিক ভবনগুলো। একে একে সরকারি ভবনে হামলা করতে করতে এগিয়ে যাচ্ছে তারা।
আনন্দবাজার অনলাইন জানায়, ভারতীয় শিক্ষার্থী নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন তার এক বন্ধু। তিনি জানান, খাবার আনতে বেরিয়েছিল তার বন্ধু। বাকিরা হোস্টেলে থাকলেও নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর নামেও ওই শিক্ষার্থী ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। ওই ফ্ল্যাটটি ঠিক গভর্নর হাউসের পেছনে। সেখানেই হামলা করেছে রুশ সেনা।
হাইমচরে নৌ-পুলিশের অভিযানে মেঘনা নদীতে জাটকা নিধনের প্রস্তুতিকালে ১ অসাধু জেলেকে আটক করেন নীলকমল নৌ র্ফাড়ি পুলিশ।
১ মার্চ মঙ্গলবার ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জেলেকে আটক করা হয়। আটককৃত জেলে হিজলা এলাকার মোতাহার সরদারের ছেলে আলতাফ সরদার(৩২)।
নীলকমল নৌ-পুলিশ সূত্রে জানাযায়, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় মার্চ এপ্রিল ২ মাস নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষিদ্ধ সময়ের প্রথম দিনে নীলকমল নৌ-পুলিশ আইসি হোসেন সরকারের নেতৃত্বে মেঘনায় অভিযান পরিচালনা করেন নৌ-পুলিশ এসআই স্বপন কুমার দাসসহ সঙ্গীয় ফোর্স।
অভিযান চলাকালীন সময়ে হাইমচর ইউনিয়নের চর জানপুর গ্রামের মেঘনা নদী থেকে জাটকা নিধনের প্রস্তুতির সময় ২ হাজার মিটার জাল, একটি নৌকাসহ বহিরাগত একজন জেলেকে আটক করে নীলকমল নৌ-পুলিশ।
আটককৃত জেলে আলতাফ সরদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করে দেয়া হয়।
নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ি আইসি মো. হোসেন সরকার জানান, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের প্রথম দিনে জাটকা নিধনের প্রস্তুতিকালে এক জেলেকে আটক করেছি। আটককৃত জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়েছে।