বরিশালে বিএনপির সমাবেশ পালিত

নিজস্ব প্রতিবেদক:  বরিশাল//

বরিশাল নগরীতে বিএনপির সমাবেশে  আবদুল আউয়াল মিন্টু বলেন আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশে সুষ্ঠু কোনো নির্বাচন হবে না। তাদের ভোট ডাকাতি এখন দেশ ডাকাতিতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট আবদুল আউয়াল মিন্টু।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে বরিশালে বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ করেন মিন্টু। সকাল ১০টায় অশ্বিনী কুমার হল চত্বরে এই বিক্ষোভ সমাবেশ করে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।

এতে অংশ নিতে জেলার ১০ উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেয়।

দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মুজিবুর রহমান নান্টুর সভাপতিত্বে এতে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরবসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু সরকারের বিরুদ্ধে নানা সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা চুরি করতে করতে আজ দেশের সব দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি।

সাধারণ মানুষ নির্যাতনের শিকার বলেও দাবি করেন এই বিএনপি নেতা। তিনি দলীয় নেতাকর্মীদের সব অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি ভুলে সরকারবিরোধী আন্দোলনে তারেসক রহমানের ডাকে একাট্টা হওয়ার আহবান জানান।

চাঁদপুরে নীলকমল ইউপি চেয়ারম্যান কর্তৃক স্কুল শিক্ষক লাঞ্ছিত

//বিশেষ প্রতিনিধি//

হাইমচরের নীলকমল ইউনিয়ন এর ইশানবালা এম এজে এস উচ্চবিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,,বিএমএ মান্নাফ বলেন,,,, আমি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২২ এর অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্য হাইমচর উপজেলা সদরে রওয়ানা দেওয়ার পথিমধ্যে আমাকে বর্তমান চেয়ারম্যান সাউদ আল নাসের সাহেব ডেকে দার করিয়ে বলেন,, আপনি কি শিক্ষকতা করতে চান?

আপনি সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সরদার কে ইঙ্গিত করে বলেন,আপনি তাহার সাথে কোন প্রকার সামাজিক সম্পর্ক রেখে এখনে মাষ্টারী করতে পারবেন না, যদি করেন তাহলে আপনার ভবিষ্যতে ভালো হবে না।

যদি আপনার সাথে আমার বিরোধী কোন ব্যক্তির সাথে সম্পর্ক থাকে তবে আপনার হাড্ডি গুড্ডি ভেঙ্গে দেবো। এসময় বিএমএ মুন্নাফ বলেন,,আমি শিক্ষক হিসেবে সকল অভিভাবক দের সাথে আমার কথা বার্তা ও কূশল বিনিময় থাকাটা স্বাভাবিক,,,তিনি এসব কোন কথা মানতে চাননি এমনকি আমাকে প্রাণ নাসের হুমকি দেন বর্তমান নীলকমল ইউপি চেয়ারম্যান সাউদ আল নাসের।

এমতাবস্থায় আমি বিষয়টি বেশ কিছু ব্যক্তি ও প্রশাসনকে মৌখিক অবহিত করেছি। এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সাউদ আল নাসেরের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়

 

ডুমুরিয়ায় ঘর বানাতে গিয়ে মাটি খুড়ার সময অস্ত ও গুলি উদ্ধার

//জাহিদুর রহমান বিপ্লব,  ডুমুরিয়া,সংবাদদাতা, খুলনা//

খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের ঘোনা তালতলা এলাকায় বাড়ি বানাতে গিয়ে মাটি খুড়ার সময পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার প্রতিভা মণ্ডলের  পরিত্যক্ত অবস্থায় (ভিটাটি) জায়গা  পড়ে ছিল। সাম্প্রতি বাড়ি করার উদ‍্যেশ‍ে  শ্রমিক দিয়ে কাজ শুরু করেন । শ্রমিকরা  পিলার খোঁচার জন‍্য  দেড় ফুট মাটি নিচে গেলে  সেখান থেকে অস্ত্র ও গুলি দেখতে পান এক শ্রমিক। বিষয়টি প্রতিভা মণ্ডলকে জানালে তিনি থানা পুলিশকে খবর দেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় চেয়ারম‍্যান গোপাল চন্দ্র দে সহ স্থানীয় জনতা দেখতে আসেন।  পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ গুলো উদ্ধার করে। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুর রহমান সাংবাদিকদের  জানান,  পুলিশ সেখান থেকে একনলা বন্দুকের এক পাইপ, দোনলা বন্দুকের এক পাইপ, এসএমজি একটা, একনলা বন্দুকের গুলি ৬০ রাউন্ড, পিস্তলের গুলি ১৮ রাউন্ড, থ্রি নট থ্রি রাইফেলের গুলি দু রাউন্ড, গুলি ৪২ রাউন্ড এবং এসএমসজি’র একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ অস্ত্র ও গুলিগুলো অনেক আগের। এগুলোতে মরিচা ধরেছে। এ ব্যাপারে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পুলিশ এগুলো উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।

বরগুনার তালতলীতে কিশোরীর বিষপানে অত্মহত্যা

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের হাড়িপাড়া গ্রামে বিষপানে মাহফুজা নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। ওই কিশোরী একই এলাকার হামেদ খানের কণ্যা।

জানা গেছে, আজ (বুধবার) সকালে মায়ের সাথে অভিমান করে কিশোরী মাহফুজা বিষপান করে। স্বজনরা তাকে দ্রæত উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

পরে পটুয়াখালীতে কিশোরী মেয়েটির লাশের ময়না তদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরগুনার আমতলীতে ভোটার দিবস পালিত

//সাইফুল্লাহ নাসির,আমতলী, বরগুনা//
‘মুজিব বর্ষের অঙ্গিকার,রক্ষা করবো ভোটাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

আজ বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

র ্যালীতে উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার একেএম আবদুল্লাহ বিন রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সেলিম রেজা পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমান মীর, রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজসহ বিভিন্ন সরকারী দপ্তর প্রধানরা অংশ নেয়।

পরে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সেলিম রেজার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেঘনা একতা যুব সমাজ কল‍্যাণ সংস্থা”র ২০২২ এর প্রধান শাখা কার্যকরী কমিটি অনুমোদন

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

আর্তমানবতার সেবায় নিয়োজিত চাঁদপুর হাইমচরের অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থা’র ২০২২ এর প্রধান শাখা কার্যাকরী কমিটি অনুমোদন।

মোঃ কামরুল ইসলাম বাবু পাটওয়ারী কে সভাপতি ও মোঃ বাচ্চু মিয়া খান কে সাধারণ সম্পাদক এবং মোঃ সাদ্দাম কবিরাজ কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট আংশিক প্রধান শাখার কার্যকরী কমিটি ২মার্চ অনুমোদন দেন সংগঠনের প্রধান উপদেষ্টা- হোসাইন মিয়া ভুট্টো, প্রতিষ্ঠাতা- কে এম ফরিদ হোসেন হৃদয়, আখন মোঃ শরীফ হোসেন, পরিচালক- জি এম রুবেল হোসেন, আখন মোঃ ইসমাইল এর স্বাক্ষরিত ৪১সদস‍্যের বিশিষ্ট  প্রধান শাখা কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়।

মেঘনা একতা যুব সমাজ কল‍্যাণ সংস্থা"র ২০২২ এর প্রধান শাখা কার্যকরী কমিটি অনুমোদন

প্রধান শাখা কার্যকরী কমিটির অন্যরা হলেন:

মোঃ খোরশেদ আলম পাটওয়ারী-সহ-সভাপতি, মোঃ সাইদুর রহমান বাবু রাড়ী-সহ-সভাপতি, এম এ কাশেম-সহ-সভাপতি, মোঃ আব্দুল্লাহ আল মামুন-সহ-সভাপতি, মোঃ সালাউদ্দিন মাঝি-সহ-সভাপতি, মোঃ কামরুল ইসলাম সৈকত পাটওয়ারী-যুগ্ন-সাধারণ সম্পাদক, মোঃ মাসুম হোসেন (নিরব)-যুগ্ন-সাধারণ সম্পাদক, পাটওয়ারী মোঃ তানভীর-যুগ্ন-সাধারণ সম্পাদক, মোঃ আল-আমিন হোসেন (হৃদয়)-যুগ্ন-সাধারণ সম্পাদক, মোঃ নয়ন কবিরাজ-যুগ্ন-সাধারণ সম্পাদক, মোঃ হাসান মিজি-সাংগঠনিক সম্পাদক, মোঃ সিয়াম হোসেন সাগর-সাংগঠনিক সম্পাদক, মোঃ ফারহান আহমেদ সজিব-সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ বায়েজিদ আহমেদ শাকিল-সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ রাজু গাজী-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, মোঃ ফয়সাল মৃধা-কোষাধক্ষ্য, মোঃ সুমন মৃধা=দপ্তর সম্পাদক, মোঃ রায়হানুল ইসলাম রোমান-ক্রীড়া বিষয়ক সম্পাদক, মোঃ আরিফ হোসেন পাটওয়ারী, শিক্ষা বিষয়ক সম্পাদক, মোঃ জুবায়ের হোসেন-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, গোলাম রাব্বি-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, মোঃ রায়হান আহমেদ তুহিন-ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ সাইফুল ইসলাম-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-সম্পাদক, মোঃ ইমরান বাঙালি-ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মোঃ সোহেল হোসেন(ডাক্তার)-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মোঃ রাজিব কবিরাজ-পরিবেশ বিষয়ক সম্পাদক, মোঃ সাদ্দাম রাড়ী-প্রবাসী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মোঃ রিয়াদ কবিরাজ-প্রবাসী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মোঃ আক্তার হোসেন পাপন-প্রবাসী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মোঃ মাছুম কবিরাজ-প্রবাসী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, এস এইচ জীবন হাসান, প্রবাসী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মোঃ শাকিল হোসেন হৃদয়-নির্বাহী সদস‍্য, মোঃ আবুল কালাম আবির-নির্বাহী সদস্য, মোঃ ইসমাইল হোসেন-নির্বাহী সদস্য, মোঃ আশিক কবিরাজ-নির্বাহী সদস্য, মোঃ সাগর ঢালী-নির্বাহী সদস‍্য-মোঃ শাহিন কবিরাজ-নির্বাহী সদস্য, মোঃ শরীফ কবিরাজ-নির্বাহী সদস্য।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

চাঁদপুরের পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ: চেয়ারম্যান হাবিবুর রহমানের কঠোর অবস্থান

চাঁদপুরের পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ: চেয়ারম্যান হাবিবুর রহমানের কঠোর অবস্থান

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মার্চ-এপ্রিল দু’মাস জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। জাতীয় মাছ ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় চাঁদপুরের ৬০ কিলোমিটার দীর্ঘ এই নদীতে মাছ ধরা, বাজারজাতকরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকবে।

২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল এই দু’মাস চাঁদপুরের বিস্তীর্ণ নদী সীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। ইলিশের পোনা জাটকা নিধন প্রতিরোধকল্পে চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদীতে দু’মাস সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে মৎস্য মন্ত্রণালয়। তার মধ্যে চাঁদপুরের নদী সীমানা ৬০ কিলোমিটার।

২ মার্চ বুধবার সকাল ১০ টায় হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান গাজী বলেন, মেঘনা নদীতে জেলেরা যেন নামতে না পারে ইউপি মেম্বারগনকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন,অভিযানের দুই মাসে কঠোর অবস্থানে থাকবে,গাজীপুর ইউনিয়ন পরিষদের ট্রাস্ট ফোর্সের সদস সহ চেয়ারম্যান ও মেম্বারগণ।

হাইমচরে লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

মোঃ হোসেন গাজী।।

হাইমচরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে স্থানীয়ভাবে  উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২রা মার্চ) হাইমচর উপজেলা চত্বরে সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন  করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি সহকারী কমিশনার আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হোসেন, হাইমচর সরকারি কলেজ অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লা, হাইমচর প্রেসক্লাব  সভাপতি মোঃ খুরশিদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান, দূর্গাপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রুহুল আমিনসহ, বিভিন্ন  প্রতিষ্ঠান প্রধান এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

উদ্ভোধন শেষে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন বিদ্যালয় এবং হাইমচর সরকারি কলেজের শিক্ষার্থীদের তৈরীকৃত প্রজেক্ট পরিদর্শন করেন  উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সাংবাদিকবৃন্দ।

ইউক্রেন যুদ্ধে রাশিয়া ভ্যাকুয়াম বোমা ব্যবহারের অভিযোগ

//আন্তর্জাতিক ডেস্ক//

মানবাধিকার সংগঠন এবং যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত অভিযোগ করেছেন যে, ইউক্রেন যুদ্ধে রাশিয়া ভ্যাকুয়াম বা থারমোব্যারিক বোমা ব্যবহার করেছে।

সোমবার সুমি অঞ্চলে বিস্ফোরণে যে তেল পরিশোধনাগার বিধ্বস্ত হয়েছে সেখানে এই ভ্যাকুয়াম বোমা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। যদিও নিরপেক্ষ কোন সূত্র থেকে বিবিসি তা যাচাই করতে পারেনি।

বলা হয় বিস্ফোরক দিয়ে তৈরি বোমার চেয়েও মারাত্মক বিধ্বংসী এই ভ্যাকুয়াম বোমা।

যেভাবে কাজ করে ভ্যাকুয়াম বোমা: ভ্যাকুয়াম বোমা যা থারমোব্যারিক বোমা, অ্যারোসল বোমা হিসেবেও পরিচিত। এতে থাকে একটি জ্বালানি তেলের কন্টেইনার এবং দুটি বিস্ফোরক চার্জার।

এই বোমা দুই ধাপে কাজ করে। প্রথম ধাপের বিস্ফোরণে মেঘের মতো বাতাসে ছড়িয়ে পড়ে জ্বালানি তেল।

দ্বিতীয় ধাপ হচ্ছে, এই জ্বালানি তেলের মেঘ আবার বিস্ফোরিত হয়ে আগুনের গোলার মতো তৈরি হয়, বড় ধরনের শক ওয়েভ বা শব্দ তরঙ্গের ধাক্কা তৈরি করে এবং আশপাশের সব অক্সিজেন শুষে নেয়।

রয়াল ইউনাইটেড সার্ভিসেস ইন্সটিটিউটের গবেষক জাস্টিন ব্রঙ্ক বলছেন, ‘সাধারণ বিস্ফোরকে ৩০ শতাংশ জ্বালানি তেল থাকে, আর ৭০ শতাংশ থাকে অক্সিডাইজার। কিন্তু থারমোব্যারিক বোমায় শুধু জ্বালানি তেল থাকে, যা বাতাস থেকে সব অক্সিজেন শুষে নেয়। কিছু ওয়ারহেডের চেয়েও এটি অনেক বেশি শক্তিশালী।’

ইউক্রেন যুদ্ধে রাশিয়া ভ্যাকুয়াম বোমা ব্যবহারের অভিযোগ

এ বোমা রকেট আকারে নিক্ষেপ করা যায়, অথবা বিমান থেকে ফেলা যায়। এটি বিভিন্ন আকারের হতে পারে। যেমন হয়ত একজন সেনার অবস্থান লক্ষ করে ছোঁড়ার মতো হাতে বহনকারী, আবার রকেট লঞ্চার দিয়ে নিক্ষেপ করা যায় এমন।

এর প্রভাব কি? ভ্যাকুয়াম বোমার ফলে যে ধরনের তাপ ও চাপ সৃষ্টি হয় তা ভয়ঙ্কর। এর একদম মাঝখানে যারা পড়বে তারা নিমিষেই বাষ্পের মতো উবে যাবে।

আর এর আশপাশে যারা থাকবে শব্দ তরঙ্গের ধাক্কায় তাদের শরীরের ভেতরের অঙ্গে বড় ধরনের আঘাত পাবে।

জাস্টিন ব্রঙ্ক বলেন, ‘এ বোমায় মৃত্যু হয় মূলত এর কারণে ফুসফুস বা এরকম অভ্যন্তরীণ অন্যান্য অঙ্গ শরীরের ভেতরেই ফেটে চুরমার হয়ে যায়।’

তিনি বলেন, ‘বদ্ধ যায়গায় শব্দ তরঙ্গ আরও বড় আকার ধারণ করে। তাই যারা বদ্ধ কোন প্রকোষ্ঠে যারা লুকিয়ে আছেন তাদের জন্য এটি বিশেষভাবে বিধ্বংসী। এই বোমা কয়েক হাজার ডিগ্রির উচ্চ তাপ সৃষ্টি করে। ফলে শরীর ভয়াবহভাবে দগ্ধ হয়।’

কতটা ক্ষতি এই বোমা করবে তা তার আকারের উপরে নির্ভর করে। টিওএস-ওয়ান নামে এক ধরনের রকেট লঞ্চার থেকে থারমোব্যারিক বোমা নিক্ষেপে করা যায়।

ইউক্রেন যুদ্ধে রাশিয়া ভ্যাকুয়াম বোমা ব্যবহারের অভিযোগ

ইউক্রেনে কি তা ব্যবহৃত হয়েছে? ইউক্রেনের তরফ থেকে এমন অভিযোগ তোলা হয়েছে, যা বিবিসি নিরপেক্ষ কোন সূত্র থেকে যাচাই করতে পারেনি।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের সাথে এক বৈঠকের পর ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভা সাংবাদিকদের বলেছেন, ‘রাশিয়া আজ ভ্যাকুয়াম বোমা ব্যাবহার করেছে।’ তিনি বলেন, ‘রাশিয়া ইউক্রেনে যে ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করছে তা ভয়াবহ।’

ইউক্রেনের সীমান্তে অবস্থানকারী সিএনএন-এর এক সংবাদদাতার ধারণ করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, রাশিয়ার বেলগরদ শহরে টিওএস-ওয়ান নামে এক ধরনের রকেট লঞ্চার বহনকারী নিয়ে যাওয়া হচ্ছে, যা থারমোব্যারিক বোমা বহন ও নিক্ষেপে ব্যবহার করা হয়।

সামাজিক যোগাযোগের মাধ্যমেও এই ধরনের ভিডিও পাওয়া যাচ্ছে। টুইটারে এমনকি ভ্যাকুয়াম বোমার বিস্ফোরণের ফুটেজও পাওয়া যাচ্ছে। তবে এর কোনটিই নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।

আর কোথায় এর ব্যবহার হয়েছে? ১৯৬০-এর দশক থেকে রাশিয়া ও পশ্চিমা বাহিনী ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে। আফগানিস্তানে গুহার মধ্যে অবস্থান নেয়া আল-কায়েদা যোদ্ধাদের আক্রমণে মার্কিন বাহিনী এই বোমা ব্যাবহার করেছে।

২০০০ সালে রাশিয়া চেচনিয়াতে এই বোমা ব্যাবহার করেছে বলে মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করেছে।

সর্বশেষ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, সিরিয়াতে বিচ্ছিন্নতাবাদীদের উপরে হামলায় রুশ এবং সরকারি বাহিনী এই বোমা ব্যবহার করেছে।

ইউক্রেনের শহরাঞ্চলে যদি ভ্যাকুয়াম বোমা ব্যাবহার করা হয় তাহলে সেখানে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা হবে মারাত্মক ভয়াবহ।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

২০০০ সালে কোটালিপাড়ায় বোমা রাখা ছদ্দবেশী আজিজুল ২১বছর পর গ্রেফতার

২০০০ সালে কোটালিপাড়ায় বোমা রাখা ছদ্দবেশী আজিজুল ২১বছর পর গ্রেফতার

//অনলাইন নিউজ//

গোপালগঞ্জের কোটালিপাড়ায় ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা ও বোমা বিস্ফোরণের মামলায় ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। তার নাম মো. আজিজুল হক রানা ওরফে শাহনেওয়াজ ওরফে রুমান।

পুলিশ বলছে, সে মুফতি হান্নানের ঘনিষ্ঠ এক সহযোগী। আজিজুল হক দীর্ঘ ২১ বছর বিভিন্ন পেশায় ছদ্মবেশে নিজেকে আত্মগোপন করে রাখে এবং গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যায়।

মঙ্গলবার রাতে রাজধানীর খিলক্ষেত থানার খিলক্ষেত বাজার মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে জিহাদী বই, ২ টি মোবাইল ফোন, পেনড্রাইভ ও কম্পিউটারের হার্ডডিক্স উদ্ধার করা হয়।

এ বিষয়ে তার বিরুদ্ধে খিলক্ষেত থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।

বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।

গ্রেপ্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিটিটিসি প্রধান জানান, গ্রেপ্তার আজিজুল হক রানা ১৯৮৭ সালে গাজীপুরের শ্রীপুরে জামিয়া আনোয়ারিয়া মাদ্রাসায় নূরানী বিভাগে ভর্তি হয় এবং এই মাদ্রাসার ওস্তাদ ও হরকাতুল জিহাদের সক্রিয় সদস্য মুফতি হান্নান এর অনুসারী মাওলানা আমিরুল ইসলাম এর সংর্স্পশে আসে। মাওলানা আমিরুল ইসলাম তাকে হরকাতুল জিহাদ বাংলাদেশে যোগদানের জন্য উদ্বুদ্ধ করেন।

তিনি বলেন, উক্ত মাদ্রাসায় মুফতি হান্নান, আব্দুর রউফ, আব্দুস সালামসহ হরকাতুল জিহাদ বাংলাদেশ এর বিভিন্ন সিনিয়র সদস্যদের যাতায়াত ছিল। এছাড়া হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজি-বি) সদস্যদরা ওই মাদ্রাসায় গোপন বৈঠকে বসতো।

মো. আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার আজিজুল হক সংগঠনে যোগদানের পর অন্য ছাত্রসহ প্রশিক্ষণ ও তালিম নেয়ার জন্য হরকাতুল জিহাদ নেতা মুফতি ইজহারের চট্টগ্রামের লালখান মাদ্রাসায় যায় এবং তালিম গ্রহণ করে। তালিম শেষে সেখানে সে বোমা তৈরি, আত্মরক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে। মুফতি হান্নান সংগঠনের অপারেশনাল কার্যক্রমের জন্য সাহসী, জিহাদী ও বিশস্ত কয়েকজন লোক সংগ্রহ করার জন্য মাওলানা আমিরুল ইসলামকে দায়িত্ব দিলে মাওলানা আমিরুল ইসলাম আজিজুল হককে নির্বাচন করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার আমিরুল ইসলাম তাকে একটি চিঠি লিখে দিলে চিঠি সহকারে গোপালগঞ্জ বিসিক এলাকায় সোনার বাংলা সাবান ও মোমবাতি তৈরির কারখানায় পাঠায় এবং মুফতি হান্নানের সাথে সাক্ষাৎ করে তাকে মাওলানা আমিরুল ইসলামের দেয়া চিঠিটি দেয়। মুফতি হান্নান তাকে সংগঠনের নিয়মকানুন সম্পর্কে বুঝিয়ে দেয় এবং আজিজুল হকের নাম পরিবর্তন করে ছদ্মনাম ‘শাহনেওয়াজ’ নাম রাখে।

সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আজিজুল হক নতুন নাম শাহনেওয়াজ পরিচয়ে প্রায় ১৫ দিন মোমবাতি প্যাকিং এর কাজ করে। বিশ্বস্ততা অর্জন করলে কারখানার পিছনে একটি কক্ষে গোপন বৈঠকে উপস্থিত থাকার অনুমতি পায়। কারখানায় মোমবাতি ও সাবান তৈরির আড়ালে বোমা তৈরির কাজ চলতো।

তিনি আরও জানান, বোমা তৈরির কাজে আজিজুল হকসহ মো. ইউসুফ ওরফে মোসহাব, মেহেদী হাসান ওরফে আ. ওয়াদুদ, ওয়াসিম আক্তার ওরফে তারেক হোসেন, মো. মহিবুল ওরফে মফিজুর রহমান, শেখ মো. এনামুল হক, আনিসুল ইসলাম ওরফে আনিস জড়িত ছিল।

সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সফরসঙ্গীদের হত্যার উদ্দেশ্যে কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠে অবস্থিত সভামঞ্চের পাশে মাটির নিচে একটি ৪০ কেজি ওজনের বোমা এবং হেলিপ্যাড (ডহর পাড়া)’র পাশে মাটির নিচে একটি ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখে। আজিজুল হক মুফতি হান্নানের সাথে বোমা পুঁতে রাখার দায়িত্বে ছিল। ঘটনাটি প্রকাশ পেলে বোমা দুইটি উদ্ধারের পর আজিজুল হক কোটালীপাড়া থেকে পালিয়ে ঢাকায় চলে আসে এবং মাওলানা আমিরুল ইসলামের সাথে দেখা করে।

আজিজুল হক দীর্ঘ ২১ বছর বিভিন্ন ছদ্মপেশার আড়ালে নিজেকে আত্মগোপন করে রাখে এবং অত্যন্ত গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যায়। সে নিজের পরিচয় লুকিয়ে রাখতে টেইলারিং, মুদি দোকানদার, বই বিক্রেতা, ড্রাইভ্রার এবং সবশেষ প্রিন্টিং ও স্ট্যাম্পপ্যাড বানানোর কাজ করত বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। সূত্র: বিডিজার্নাল।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

জাতীয় ভোটার দিবসে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও র‍্যালী