গোপালগঞ্জ হতে ইয়াবাসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

//আ:রাজ্জাক শেখ,খুলনা ব‍্যুরো//
র‌্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপালগঞ্জ জেলার মকসুদপুর এলাকায় অভিযান চালিয়ে ৮২পিচ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। সে মুকসুদপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোঃ জাফর শেখের ছেলে মোঃ আল আমিন শেখ (২৮)।

র‍্যাব জানায়, মাদকদ্রব্য উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে অপারেশন ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ৬সেপ্টেম্বর বিকালে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন ছোটবন সাকীনস্থ মুসুদপুর টু বাটিখামারী পাকা রাস্তার পাশে জনৈক মুক্তিযোদ্ধা মৃত আবু শেখ এর বসতবাড়ির সামনে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী আল আমিন শেখ (২৮) গ্রেফতার করা হয়।

এ সময় উপস্থিত সাক্ষিদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত তে একটি নীল রঙের জিপারে ভিতর বিশেষ ভাবে রক্ষিত ৮২(বিরাশি) পিস ইয়াবা ও ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল উদ্ধার করা হয়।
আসামীর বিরুদ্ধে মুকসুদপুর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের
হয়েছে।

বরিশালে আজ প্রকৃত দেশপ্রেমিক, সাহসী পুলিশ কর্মকর্তা, কানাই লাল চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

 

/পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক, বরিশাল//

বরিশালে আজ৭সেপ্টেম্বর মঙ্গলবার প্রকৃতদেশপ্রেমিক ও সাহসী পুলিশ কর্মকর্তা কানাইলাল চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই সাহসী পুলিশ কর্মকর্তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকেবরিশালে বিভিন্ন মন্দির ও মহাশ্বশানে তার আত্মার শান্তির উদ্দেশ্যে প্রার্থনার আয়োজন করা হয়েছে।জনাব কানাই লাল চক্রবর্তী তার পেশাদারী মনোভাব,কর্তব্যনিষ্ঠা দায়িত্বশীল ভুমিকার জন্য অসংখ্যবার পুলিশ বাহিনীতে প্রশংসা কুড়িয়েছেন।

এই পুলিশ কর্মকর্তা জিবনের শেষ দিনটাতে পেশাদারিত্ব মনোভাবের কারনে পুলিশ বাহিনীতে তার প্রতি দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।

তার এই পেশাদারিত্ব মনোভাবের জন্য তার মৃত্যুর পরেও বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান কতৃক পুলিশ পদকে ভূষিত হন। তিনি ২০২০ সালের৭সেপ্টেম্বর ভোলা জেলার দৌলতখান থানায় দায়িত্বরত অবস্থায় হৃদরোগেআক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। মৃত্যুকালেতিনি স্ত্রীও দুই ছেলে রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে এই দেশ প্রেমিকের আত্মার শান্তি কামনার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।

এমপি ড. বীরেন শিকদার সুস্থ্য হয়ে ফিরে আসায় ফুলেল শুভেচ্ছা

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

মাগুরা-২ আসনের মাননীয় সাংসদ, সাবেক  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জননেতা ড. শ্রী বীরেন শিকদার এর শারিরীক অসুস্থতা থেকে সুস্থ হয়ে  মাগুরায় শুভ আগমণে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাগুরা – ২ আসনের বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

এসময় মহম্মদপুর উপজেলা থেকে সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব সুজন শিকদারের নেতৃত্বে সাবেক ছাত্রনেতা জনাব শরিফুল জমাদ্দার,সাবেক ছাত্রনেতা জনাব সাজ্জাদুর রহমান সাগর,সদর ইউপি সদস্য জনাব বশির খান প্রমূখ উপস্থিত ছিলেন।

আজ শান্তিপূর্ণভাবে যশোর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন-

নিজস্ব প্রতিনিধিঃ

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায়  দীর্ঘদিন লকডাউন চলমান থাকায় কয়েক দফা পিছিয়ে আজ ৬ সেপ্টেম্বর -২০২১ রোজ সোমবার বিশাল  উৎসাহও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী যশোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক  নির্বাচন।

যশোর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে পুনরায় জাহিদ হাসান টুকুন ও সম্পাদক পদে এসএম তৌহিদুর রহমান নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে অন্যান্য  নব-নির্বাচিতরা হলেনঃ সহ-সভপতি ওহাবুজ্জামান ঝন্টু ও নূর ইসলাম, যুগ্ম-সম্পাদক সরোয়ার হোসেন ও হাবিবুর রহমান মিলন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান রিপন, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, সাংস্কৃতিক ও সমাজ সেবা সম্পাদক তৌহিদ মনি এবং সদস্য পদে ছয়জন হলেন- শহীদ জয়, শিকদার খালিদ, জাহিদুল কবীর মিল্টন, ফিরোজ গাজী, কাজী আশরাফুল আজাদ ও সাজেদ রহমান।

ঢাকায় পানিসম্পদ মন্ত্রীর সাথে বরিশাল সিটির ৯ কাউন্সিলরের সাক্ষাৎ

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

পানিসম্পদ প্রতিমন্ত্রী, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর -৫ আসনের সংসদ সদস্য  কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীমের সাথে সৌজন্য ঢাকায় সাক্ষাৎ করেন বরিশাল সিটি কর্পোরেশনে ৯ কাউন্সিলরবৃন্দ।

৫ সেপ্টেম্বর বিকেলে ৪ টায় জাতীয় সংসদ ভবনের সাংসদের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ-সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর আমীর বিশ্বাস, ৪নং ওয়ার্ড তৌহিদুল ইসলাম বাদশা, ১২নং ওয়ার্ড জাকির হোসেন ভুলু, ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান দুলাল, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আনিস শরীফ, ২৬নং ওয়ার্ডে হুমায়ন কবির, ২৯ নং ওয়ার্ডে ফরিদ আহম্মেদ ও ২৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও শ্রমিকলীগের নেতা সুলতান মাহমুদ হাওলাদার।

এ-সময় কাউন্সিলরবৃন্দ প্রতিমন্ত্রীর সাথে বরিশালের উন্নয়ন কর্মকান্ড নিয়ে কথা বলেন। সেই সাথে নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত কল্পে অন্যান্য কাউন্সিলরদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অভয়নগরে সুদ খোরের বিরুদ্ধে মামলা করায় হুমকির মুখে বাদী পরিবার

 

যশোরের অভয়নগরে সুদে টাকা আদায় করতে  ঋণগ্রহীতা যুবকের উপর হামলার ঘটনায় থানায় মামলা করায় এখন হুমকির মুখে বাদী পরিবার।

জানা যায়, উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়ন” ২ নং ওয়ার্ডের দেয়াপাড়া গ্রামের  কুদ্দুস শেখের ছেলে মো. ইমন শেখ (২২) আর্থিক সমস্যায় পড়ে একই গ্রামের মৃত একিম শেখের পুত্র  হযরতের কাছ থেকে ৪ হাজার টাকা ধার নেয় ৷

সপ্তাহে ৮’শ টাকা সুদ দেবার শর্তে  তিন সপ্তাহ সুদ দেওয়া হলে পরবর্তী সপ্তাহে সুদের টাকা দিতে দেরি হওয়ায় ২৫ আগস্ট রাতে ইমনকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে অমানসিক অত্যাচার ও  বে-ধরক মারধোর করে তার ডান হাত ভেঙ্গে দেয় এবং তার কাছে থাকা অর্থ-স্বর্ণের চেইন ও একটি  মোবাইল ছিনিয়ে নেয়।

এঘটনায়   ভুক্তভোগীর পিতা বাদী হয়ে অভয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে আমলে নেয়, যাহার মামলা নং-০২  তাং ০১/০৯/২০২১ ইং ।

এ মামলায় অভিযুক্ত আসামী হযরত ও শামীমকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করে পুলিশ।  আদালত থেকে জামিনে বের হয়ে এসে  আসামীরা মামলা তুলে নিতে বাদী পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করছে  বলে জানা যায়।

হুমকির বিষয়ে মামলার বাদী মোঃ কুদ্দুস শেখ জানায় , আমার ছেলের উপর হামলা করে ক্ষান্ত হয়নি আসামীরা তারা এখন মামলা তুলে নিতে আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।

অন্যথায়  আমার ও আমার পরিবারের অন্য সদস্যদের অবস্থা আমার ছেলের থেকে ভয়ানক হবে। বর্তমানে  আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে  অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয়কে অবহিত করে একটি সাধারণ ডায়েরি করেছি।

এ বিষয়ে জানতে চাইলে অভয়নগর থানার ওসি (তদন্ত)  মিলন কুমার মন্ডল বলেন, বিষয়টি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

//মোঃ শফিকুল ইসলাম পিকুল,  বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

অভয়নগরে তারেক জিয়া পরিষদের নব নির্বাচিত যুগ্ম আহবায়ককে সংবর্ধনা প্রদান

 

নলছিটিতে ইউনিয়ন পর্যায়ে নদী সংরক্ষণ শীর্ষক  উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক, বরিশাল//

আজ৬সেপ্টেম্বর সোমবার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ইউনিয়ন পর্যায়ে নদী সংরক্ষণ শীর্ষক ‘উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয় হলরুমে৬ সেপ্টেম্বর সোমবার সকাল১০টায় জাতীয়নদী রক্ষা কমিশনের ৪৮ নদী সমীক্ষা প্রকল্পের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে দপদপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব সোহরাব হোসেন বাবুল মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রুপা সিকদার উপজেলা নির্বাহী কর্মকর্তা নলছিটি।

এ ছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের প্রোগ্রাম অফিসার জনাব মোকলেসুর রহমান,তিমিরকাঠী মাধ্যমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইলিয়াস হোসেন শাহিনওস্থানীয় জনপ্রতিনিধি,  বিভিন্ন পত্রিকার সংবাদকর্মী,গণ্যমান্য ব্যক্তি

ও স্টেকহোল্ডার সহ প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইউনিয়ন চাইল্ড একাডেমির অধ্যক্ষ জনাব জসিম উদ্দিন।

আলোচনায় বক্তরা সকল স্তরের স্টেকহোল্ডারদের নদী রক্ষায় এগিয়ে আশার জন্য আহ্বান জানান।এসময় অবৈধ দখল উদ্ধার, নদী দূষণ রোধ এবং নদী ব্যবহারকারীদেরকে সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ ও সুপারিশ প্রদান করা হয়।

অভয়নগরে তারেক জিয়া পরিষদের নব নির্বাচিত যুগ্ম আহবায়ককে সংবর্ধনা প্রদান

অভয়নগরে তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক মনোনিত হওয়ায় মোঃ জিয়াউর রহমান মোল্লাকে ৬ সেপ্টেম্বর (সোমবার) বিকালে  অভয়নগর থানা বিএনপির কার্যালয়ে সংবর্ধনা প্রদান করেছেন অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর তারেক জিয়া পরিষদ। উক্ত সংবর্ধনা প্রদান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌর তারেক জিয়া পরিষদের আহবায়ক মোঃ রিপন শেখ,  সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম মোল্লা,

তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক আজিজুর রহমান রিপন, তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির নবনির্রাচিত যুগ্ন আহবায়ক সংবর্ধিত  নেতা মোঃ জিয়াউর রহমান মোল্লা, যশোর জেলা  তারেক জিয়া পরিষদের আহবায়ক সুজাউদ্দিন কচি, সদস্য সচিব ইব্রাহিম খলিল টুলু, যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ, সদস্য নাজমুল ইসলাম, আজিয়ার রহমান। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, অভয়নগর থানা বিএনপির প্রচার সম্পাদক হাবিবুর রহমান ,খোকন, বিএনপি নেতা ফরহাদ হোসেন,  মোঃ মনজুর আহম্মেদ,  ইকবাল হোসেন কোরাইশি,মাহাবুব হাজরা, আঃ গফফার, নওয়াপাড়া পৌর বিএনপি নেতা মোঃ আসাদুজ্জামান জনি,যশোর জেলা যুবদল নেতা মোঃ আঃ রশিদ, মোঃ কামাল হোসেন, আফজাল হোসেন, মাসুদ পারভেজ সাথী, আকরাম কুরাইশি পাপ্পু, মোঃ রাজু আহম্মেদ,সাদ্দাম হোসেন, জাকির হোসেন মোল্যা, ইউমুস শেখ, শাহজালাল, ঝন্টু  পাটয়ারী, জাহিদুল ইসলাম, ইব্রাহিম হোসেন, মুস্তাক আহম্মেেদ, ইমদাদুল হক, রেজেয়ান হোসেন, বিল্পব,কৃষক দল নেতা মোঃ বিল্লাল মোল্যা, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সাবেক জি এস মোল্লা হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ হাফিজুর রহমান মুরাদ,, মোঃ সোহেন হোসেন, আলতাফ হোসেন ,সাগর শেখ,মুস্তাক হোসেন মোল্লা,  মোঃ সম্রাট,  মামুন হোসেন, অভয়নগর থানা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম,  অনিক রহমান জুয়েল, , তাওহীদ আল ওসামা,  আরশাদুল ইসলাম, রুবেল হোসেন, মামুন হোসেন, ইস্রাফিল হোসেন, তবিবুর রহমান সাদ্দাম, হসিবুর রহমান,মোঃ হাবিবুল্লাহ, অভয়নগর থানা তারেক জিয়া পরিষদের সাধারন সম্পাদক মোঃ তাওহীদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।অনুষ্ঠান সঞ্চালন করেন নওয়াপাড়া পৌর তারেক জিয়া পরিষদের সদস্য মোঃ  সাব্বির হেোসেন, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন  তেলোয়াত করেন অভয়নগর থানা বিএনপির সহ সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম ৷

 মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

অসহায় ও ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করছে পল্লী সঞ্চয় ব্যাংক : আব্দুস সালাম মূর্শেদী এমপি

অসহায় ও ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করছে পল্লী সঞ্চয় ব্যাংক : আব্দুস সালাম মূর্শেদী এমপি

//আ: রাজ্জাক শেখ,খুলনা প্রতিনিধি//

খুলন-৪ আসনের সংসদ সদস আব্দুস সালাম মূর্শেদী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের অসহায় দরিদ্র জনগোষ্ঠীর কথা চিন্তা করে তাদের ভাগ্যোন্নয়নের জন্য সহজ শর্তে ক্ষুদ্র ঋনের ব্যাবস্থা করেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে।

তিনি আরো বলেন, একটি বাড়ী একটি খামার এর মধ্যদিয়ে এখন এটি একটি ব্যাংকের পূর্নাঙ্গ রুপ পেয়েছে। এখান থেকে লোন নিয়ে বাড়ীতে ছোট ছোট খামার করে লাভবান হচ্ছে হাজার হাজার মানুষ।

সোমবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় দিঘলিয়া উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের  নবনির্মিত ভবনের উদ্ভোদন অনুষ্ঠানে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, পল্লী সঞ্চয় ব্যাংক দিঘলিয়ার ম্যানেজার মোঃ হাবিবুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার সমীর কুমার বিশ্বাস, দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি শেখ আনসার আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, সাংবাদিক গাজী জামসেদুল ইসলাম সৌরভ, কিশোর কুমার দে,মোঃ রাজিবুল ইসলাম সহ পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনগণের কাছে আমাদের ভূমিকা প্রশংসনীয়, বরিশাল মেট্রোপলিটন পুলিশ

পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর ভুমিকা প্রশংসনীয় হচ্ছে। আমাদের এই ধারা অব্যাহত রাখতে হবে।অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি।

আজ (০৬) সেপ্টেম্বর সোমবার সকাল ৮ ঘটিকায় অতিরিক্ত পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি প্রলয় চিসিম পুলিশ লাইন্স বরিশালে মাস্টার প্যারেড পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন,আমরা পুলিশ কমিশনারের নেতৃত্বে অনেক দূর এগিয়ে আছি, জনগণের কাছে আমাদের ভূমিকা প্রশংসনীয়, এই ধারা অব্যাহত রাখতে হবে।

আমাদের দ্বারা কোন লোক যেন ক্ষতিগ্রস্থ না বা এই দেশ সম্পর্কে বিরুপ মন্তব্য তৈরি না হয়, সে মর্মে আরও পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে, ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীকে সঠিকভাবে নির্ভেজাল সেবা নিশ্চিত করতে সবাইকে সতর্কতার সাথে অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সাবধানে থেকে কাজ করতে হবে,

এ বিষয়ে কমিশনার মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে।

প্রতি সপ্তাহে এই মাস্টার প্যারেড চলমান থাকবে, মাস্টার প্যারেড ডিসিপ্লিন এর সহায়ক ভূমিকা পালন করে, একই সাথে বাজে দৃষ্টিভঙ্গী, দুর্নীতি থেকে নিজেকে দূরে রাখতে সাহায্য করে।

প্যারেডে নেতৃত্ব দেন, প্যারেড অধিনায়ক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেন ও প্যারেড উপ-অধিনায়ক আরআই (পুলিশ পরিদর্শক) বিএমপি মোঃ মোবাক্ষের হোসেন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম এন্ড অপস মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মোঃ জুলফিকার আলি হায়দার সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

//পলাশ চন্দ্র দাস: বরিশাল //

পড়ুন দৈনিক বিশ্ব …

আসাদুল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন অনুষ্ঠিত