রাণীশংকৈলে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মদিন পালিত

// মাহাবুব আলম, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি//

দেশব্যাপি কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৮ আগস্ট রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব’র ৯১তম জন্মদিন পালিত হয়।

এ উপলক্ষে এদিন উপজেলা হলরুমে সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে এক আলোচনা সভা ও সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ওসি(তদন্ত) আব্দুল লতিফ শেখ, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন,প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এ ছাড়াও ইউপি চেয়ারম্যান আবুল কালাম, এনামুল হক, জমিরুল ইসলাম ও আব্দুর রউফ, প্রেসক্লাব সভাপতি কুশমত আলী ও ফারুক হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেন্দ্রীয় অনুষ্ঠানটি প্রদর্শন করা হয়। পরে এখানে ৫ জন অসচ্ছল মহিলাকে ৫ টি সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

পড়ুন দৈনিক বিশ্ব …

গজারিয়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মদিন পালিত

 

গজারিয়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মদিন পালিত

মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ-ধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা শেষে অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। গজারিয়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জন্মদিন পালিত ।

আজ (০৮ আগস্ট) রবিবার সকাল নয় ঘটিকায় উপজেলার ভবেরচরস্থ হাইওয়ে রেস্টুরেন্টে উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মোঃ মহসিন চৌধুরীর সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগ সাঃ সম্পাদক আমিরুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু তালেব ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব নাজমুল হোসেন, গুয়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দাইয়ুম খাঁন, বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ হাবিবুর রহমান, হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আঃ মতিন মন্টু, সাঃ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন, ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগ সাঃ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা নাছির উদ্দীন মিন্টু, উপজেলা যুবলীগ নেতা আবুল বাশার, আজিজুল হক পার্থ, নিজাম দেওয়ান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আশ্ররাফুল ইসলাম জয় উপজেলা ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।

আলোচনা সভা ও দোয়া শেষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অনান্য অঙ্গ সংগঠন সমূহ।

//সৈয়দ মোহাম্মদ শাকিল, গজারিয়া, মুন্সীগঞ্জ//

পড়ুন দৈনিক বিশ্ব …

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের আজ ৯১তম জন্মবার্ষিকী

বাঁশখালীতে টিকাদান উদ্বোধন করলেন মোস্তাফিজুর রহমান এমপি

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের আজ ৯১তম জন্মবার্ষিকী

১৯৩০ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন । শুভ জন্মদিন মাতা। জন্মদিনে বিনম্র শ্রদ্ধা। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা রেনু। এক মহীয়সী নারীর প্রতিকৃতি।

তিনি ছিলেন স্বামী জাতির পিতা বঙ্গবন্ধুর প্রেরণা ও আত্মবিশ্বাসের উৎস। বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ছিলেন একক এবং অভিন্ন সত্তা। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুর গোটা সংগ্রামী জীবনে সাহসী সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করেছেন। বঙ্গমাতাকে ছাড়া বঙ্গবন্ধু ছিলেন অসম্পূর্ণ।

বঙ্গমাতাকে পাশে পেয়েই বঙ্গবন্ধু পূর্ণতা পেয়েছেন। বঙ্গবন্ধুর প্রতিটি সিদ্ধান্ত গ্রহণে প্রেরণা দানের পাশাপাশি এ দেশের সুদীর্ঘ সংগ্রামের ফসল আমাদের স্বাধীনতার ইতিহাসে এক অনন্য ভূমিকা রেখেছিলেন। বাংলার ইতিহাসে জাতির সংগ্রামী নেতৃত্ব সৃষ্টিতে নীরবে-নেপথ্যে অনবদ্য ভূমিকা রেখেছেন বঙ্গমাতা।

স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ সৃষ্টির লক্ষ্যে দীর্ঘ ২৪ বছরের লড়াই-সংগ্রামের প্রতিটি পদক্ষেপ ও কার্যক্রম বাস্তবায়নে জাতির পিতার নেপথ্যের শক্তি, সাহস ও বিচক্ষণ পরামর্শক হয়ে আছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে শাহাদত বরন করেন। হে আল্লাহ রহমানির রহিম আপনি মহিয়সী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে জান্নাতবাসী করুন। আমীন।

//শ্যামল বিশ্বাস, মোহাম্মদপুর, মাগুরা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাঁশখালীতে টিকাদান উদ্বোধন করলেন মোস্তাফিজুর রহমান এমপি

বাঁশখালীতে টিকাদান উদ্বোধন করলেন মোস্তাফিজুর রহমান এমপি

সারাদেশের ন্যায় বাঁশখালীতেও ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়। শনিবার (৭ আগষ্ট) সকালে সরল ইউনিয়ন পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদারের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে অর্থ মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য ও সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাসাইদুজ্জামান চৌধুরী, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শুভাশীষ ত্রিপাঠী, চট্টগ্রাম জজকোর্টের এপিপি এডভোকেট রায়হাদ চৌধুরী রণি, বাঁশখালী থানার এসআই মোবারক হোসাইন, উপজেলা আনসার কর্মকর্তা দেলোয়ার হোসেন, ইউপি সচিব হারুনুর রশিদ, ইউপি সদস্য রশিদ আহমেদ, মোহাম্মদ সেলিম, জামাল উদ্দিন, মোহাম্মদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘করোনা ভাইরাসে সারা বিশ্বে আতংক ছড়িয়ে পড়েছে। এই করোনা থেকে বাঁচতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কঠোর নির্দেশনার মাধ্যমে টিকার ব্যবস্থা করেছেন।

শুধু টিকা নিলে হবে না, পাশাপাশি ঠিকমতো মাস্ক পড়তে হবে। স্বাস্থ্যবিধিসহ সরকারের দেয়া বিধিনিষেধ মানতে হবে।’উদ্বোধনের আগ থেকেই ইউনিয়ন পরিষদ চত্বরে টিকা নিতে উৎসুক মানুষের ভীড় ও বয়স্ক নারী, পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরে উদ্বোধন শেষে রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করে বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান করা হয়।

জানা যায়, সারাদেশের মতো বাঁশখালীর ১৪ টি ইউনিয়নে ও পৌরসভায় প্রথম দিনে ৬০০ ডোজ করে টিকা দেওয়া হবে। এ কার্যক্রমের অংশ হিসাবে তিনদিনে ১৮শত জনকে টিকা দেওয়া হবে।

// চট্টগ্রাম প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

মনিরামপুরে তিন বছরের শিশুকন্যাকে রশিতে ঝুলিয়ে মারার পর মায়ের আত্মহত্যা

 

 

মনিরামপুরে তিন বছরের শিশুকন্যাকে রশিতে ঝুলিয়ে মারার পর মায়ের আত্মহত্যা

যশোরের মনিরামপুরে তিন বছরের শিশুকন্যাকে ( কথা ) এক রশিতে ঝুলিয়ে মারার পর মা’ পিয়া মন্ডল (২২) আরেক রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে ৷

ঘটনাটি ঘটেছে ৭ আগষ্ট (শনিবার ) বিকালে উপজেলার মনিরামপুর কুলটা গ্রামে ৷ ভাড়া বাড়িতে থাকা রান্নাঘর থেকে সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করা হয় ৷

এ ঘটনায় নিহতের স্বামী কলেজ শিক্ষক কণার মন্ডলকে আটক করেছে পুলিশ ৷ খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আশেক সূজা মামুন ও থানার ওসি রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ৷

জানা যায়, চার বছর আগে পার্শ্ববর্তী অভয়নগর উপজেলার দত্তগাতী গ্রামের ভগিরথ মন্ডলের মেয়ে পিয়ার সঙ্গে কণার মন্ডলের পারিবারিক ভাবে বিয়ে হয় ৷ বিয়ের কয়েক বছর পর তার কন্যা কথার জন্ম হয় ৷ বিয়ের পর থেকে কণার মন্ডলের পরকীয়া প্রেম নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো ৷

এরই জের ধরে মাস খানেক আগে শিশু সন্তান কথাকে নিয়ে নিজ পিত্রালয়ে চলে যায় পিয়া মন্ডল ৷ ভাল হওয়ার আশ্বাস দিয়ে স্ত্রী পিয়াকে বাড়িতে ফিরিয়ে আনেন স্বামী কণার মন্ডল ৷

স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্ররায় জানান, পিয়া মন্ডলের স্বামী কণার মন্ডল স্থানীয় মশিয়াহাটি কলেজের সমাজ-বিজ্ঞান বিভাগের প্রভাষক ৷ তারা কুলটিয়া গ্রামের ফাল্গুন মন্ডলের বাড়িতে ভাড়া থাকতো ৷ এদিন বিকালে রান্নাঘর থেকে দুই রশিতে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয় ৷

পিয়া মন্ডলের মাতা শিপ্রা মন্ডল অশ্রুঝরা কাঁদো স্বরে বলছিলেন, জামাই কণারকে বহুবার ভাল হতে বলেছি ,কিন্তু আমার কোন কথা কর্ণপাত করেনি ৷আমার মেয়েটাও তাকে বিপথ থেকে ফিরে আসতে বললেই তার উপর শারীরিক নির্যাতন করতো৷ পিয়া মন্ডলের ভাই চন্দন মন্ডল জানান, তাদের প্রতিবেশীর একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে কণার মন্ডল ৷ এসব নিয়ে আমার বোন পিয়ার সঙ্গে কণার মন্ডলের হয়েছে ৷

শুধু এখানে নয়, কণার মন্ডলের একাধিক পরকীয়া সম্পর্ক রয়েছে ৷ থানার ওসি রফিকুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শিশুকন্যাকে রশি দিয়ে ঝুলিয়ে মারার পর পিয়া আরেক রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ৷

স্বামী কণার মন্ডলের পরকীয়া প্রেমজ সম্পর্কের কারনে প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকতো ৷ এনিয়ে এঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে ৷ ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরে এবং সার্বিক তদন্ত করে আত্মহত্যার রহস্য উদঘাটন হবে বলে তিনি জানান ৷

 //মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World

করোনা ভ্যাকসিন প্রদান কেন্দ্র সমূহ পরিদর্শন করেন পুলিশ কমিশনার বিএমপি

যশোরে গত ২৪ ঘন্টায় ফের মৃত্যু ও সংক্রমণ বৃদ্ধি

করোনা ভ্যাকসিন প্রদান কেন্দ্র সমূহ পরিদর্শন করেন পুলিশ কমিশনার বিএমপি

 

আজ শনিবার, ০৭ আগস্ট ২০২১ সকাল ১১:৩০ ঘটিক থেকে বরিশাল মহানগরীর বিভিন্ন পয়েন্টে স্থাপিত করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কেন্দ্র সমূহ পরিদর্শন করেন পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

ভ্যাকসিন প্রদান কেন্দ্রে সুষ্ঠু-সুন্দর পরিবেশ নিশ্চিতকরন ও নির্বিঘ্নে ভ্যাকসিন প্রদান কার্যক্রম অব্যাহত রাখতে এ-সময় তিনি ভ্যাকসিন প্রদান কার্যক্রমে নিয়োজিত স্বাস্থ্যকর্মী ও আগত ভ্যাকসিন প্রত্যাশী ও সংশ্লিষ্ট সকলের সাথে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের নানান খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলেন।

বিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন এনামুল হক সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তারা এ সময় নগরীর বিভিন্ন ভ্যাকসিন প্রদান কেন্দ্র পরিদর্শন করেন। শনিবার একদিনে বরিশালে ১৫১টি কেন্দ্রে ৭০ হাজার মানুষকে করোনা টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এর মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের ৬৪টি কেন্দ্রে এবং জেলার ১০ উপজেলায় ৮৭টি কেন্দ্রে এ টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হবে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রতিটি বুথে ২০০ জনকে দেওয়া হবে প্রথম ডোজ টিকা।

উল্লেখ্য, শুক্রবার বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. মো. ফয়সাল হাসবুন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল টিকা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৬৪টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। যেখানে ১৮ হাজারের মতো নাগরিককে টিকা দেয়ার চিন্তাভাবনা রয়েছে।

আর এ কার্যক্রমে স্বাস্থ্যকর্মীসহ আড়াইশ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। এদিকে জেলার সিভিল সার্জন মনোয়ার হোসেন জানান, বরিশাল জেলার সব উপজেলায় মোট ৮৭টি কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথ অর্থাৎ মোট ২৬১টি বুথ থাকবে, প্রতিটি বুথে ২ জন করে টিকা প্রদান কর্মী থাকবেন। প্রতিটি বুথে একদিনে ২০০ জনকে টিকা দেওয়া হবে।

এক্ষেত্রে বরিশাল সিটি কর্পোরেশন ব্যতীত জেলায় আগামীকাল ৫২ হাজার ২শ জনকে টিকা প্রদান করার কথা জানান সিভিল সার্জন।

 //পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

দৈনিক বিশ্ব পত্রিকার সম্পাদকের পুত্রের শুভ জন্মদিন সাংবাদিক পলাশের শুভেচ্ছা

পটুয়াখালীর মির্জাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

// মোঃ তুহিন শরীফ, পটুয়াখালী জেলা প্রতিনিধি//

পটুয়াখালীর মির্জাগঞ্জে ডোবার পানিতে ডুবে এক শিশুর মুত্যু হয়েছে। শনিবার(৭ আগস্ট) সকাল সাড়ে ১১ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সুবিদখালী গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম সাফায়াত হোসেন লাম(৭) সে উত্তর আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা ও সুবিদখালী মহিলা কলেজের প্রভাষক মোঃ ফিরোজ আলমের একমাত্র ছেলে এবং সুবিদখালী প্রি-ক্যাডেট নূরানী তালীমূল কুরআন মাদ্রাসার প্রথম শেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে যানা যায়, মোঃ ফিরোজ আলম পরিবার নিয়ে উত্তর সুবিদখালী ভাড়া বাসায় থাকেন। বাস সংলগ্ন বালুর মাঠে ফুটবল নিয়ে খেলতে যায়। কিছুক্ষন পর তার বাবা খোঁজ করতে গেলে মাঠের পাশে ডোবায় বল ভাসতে দেখে সেখানে নেমে খোঁজা খুজি শুরুকরে।

এক পর্যায়ে সাফায়াতকে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

দৈনিক বিশ্ব পত্রিকার সম্পাদকের পুত্রের শুভ জন্মদিন সাংবাদিক পলাশের শুভেচ্ছা

//নিজস্ব প্রতিবেদক//

আজ দৈনিক বিশ্ব পত্রিকার সম্পাদক ও প্রকাশকের একমাত্র পুত্র তপব্রত মজুমদার এর  শুভ জন্মদিন।

বহুল প্রচলিত, প্রচারিত ও জনপ্রিয় দৈনিক বিশ্ব অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বাণীব্রত মজুমদার এর ছেলে তপব্রত মজুমদার এর শুভ জন্মদিনে দৈনিক বিশ্ব পত্রিকার সকল সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক বিশ্ব এর বরিশাল প্রতিনিধি ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার সাংবাদিক পলাশ চন্দ্র দাস

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণের কারণে সরকারি বিধিনিষেধ পালন করায় জনসমাগম এড়াতে সীমিত পরিষরে তপব্রত মজুমদার এর শুভ জন্মদিন পালিত হয়েছে । তপব্রত মজুমদার এর জন্য আশির্বাদ কামনা করেন তার বাবা-মা, পত্রিকার সাংবাদিকবৃন্দ এবং আরও অনেক শুভাকাঙ্খি ।

 

‘‘দৈনিক বিশ্ব’’ পত্রিকার সম্পাদকের পুত্রের জন্মদিনে সাংবাদিকদের শুভকামনা

//নিজস্ব প্রতিবেদক//

আজ দৈনিক বিশ্ব পত্রিকার সম্পাদক ও প্রকাশকের একমাত্র পুত্র তপব্রত মজুমদার এর  শুভ জন্মদিন।

বহুল প্রচলিত, প্রচারিত ও জনপ্রিয় দৈনিক বিশ্ব অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বাণীব্রত মজুমদার এর ছেলে তপব্রত মজুমদার এর শুভ জন্মদিনে দৈনিক বিশ্ব পত্রিকার সকল সাংবাদিকবৃন্দ আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়েছেন ।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণের কারণে সরকারি বিধিনিষেধ পালন করায় জনসমাগম এড়াতে সীমিত পরিষরে তপব্রত মজুমদার এর শুভ জন্মদিন পালিত হয়েছে । তপব্রত মজুমদার এর জন্য আশির্বাদ কামনা করেন তার বাবা-মা, পত্রিকার সাংবাদিকবৃন্দ এবং আরও অনেক শুভাকাঙ্খি ।

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World

The Daily World FaceBook Page

Dainik Biswa Facebook Page

সঠিক তরিকায় শতভাগ মাস্ক পরিধান, মহামারী মুক্তির প্রথম সোপান। পুলিশ কমিশনার বিএমপি

রামপালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও টিকা গ্রহণে ব্যপক সাড়া

 এ এইচ নান্টু, বিশেষ প্রতিনি ||

রামপালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ও সফলভাবে কোভিড টিকা দান কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ উপজেলার ১০ টি ইউনিয়নে মোট ৬ হাজার টিকা প্রদানের টার্গেট প্রায় পূরণ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল।

তিনি জানান, উপজেলার ১০ টি ইউনিয়নের ৭ টি তে ৬০০ টি করে মোট ৪ হাজার ২০০ জনকে, সদর ইউনিয়নে ৫৯০ জনকে, হুড়কা ইউনিয়নে ৪৯০ জনকে এবং বাইনতলা ইউনিয়নে ৫৬৬ জনসহ মোট ৫ হাজার ৮৩২ জনকে কোভিড টিকার ১ম ডোজ প্রদান সম্পন্ন হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ও মানুষ সতঃস্ফূর্তভাবে টিকা গ্রহন করতে আসেন। সকলের সহযোগিতায় আমরা টিকার ১ম ডোজ সম্পন্ন করতে পেরেছি।

বিশেষ করে স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য /সদস্যাসহ সকলের সহযোগিতার কথা স্মরণ করে তিনি সকলকে ধন্যবাদ জানান।