যশোরে আরও ৯ জনের মৃত্যু হয়েছে করোনা ও করোনা উপসর্গে

সারা বিশ্বের পাল্লা দিয়ে বাংলাদেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা গত কয়েক সপ্তাহ যাবত বেড়েই চলছিল।সারাদেশের সাথে তাল মিলিয়ে সীমান্তবর্তী যশোর জেলায়ও করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা সাইক্লোনের ন্যায় প্রচন্ড গতিবেগে হুহু করে বাড়ছিল। করোনা সংক্রমণের গতিপ্রকৃতি ও রূপ বার বার পরিবর্তনের ফলে করোনায় মৃতের সংখ্যা যেমন রোধ করা যাচ্ছিল না তেমনি সংক্রমণও রোধ করা সম্ভব হচ্ছিল না। যশোরে আরও ৯ জনের মৃত্যু।

আজ ১৪ জুলাই -২০২১ রোজ বুধবার যশোর জেনারেল হাসপাতালের আরএমও ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী দেখা যায়,গত ২৪ ঘন্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৫ জন করোনা আক্রান্ত রোগী আর বাকি ৪ জন করোনা উপসর্গ যুক্ত রোগী। গত ২৪ ঘন্টায় জেলার ৮০৮ জনের নমুনা পরীক্ষায় ২২৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হয়েছে। সনাক্তের হার ২৮.০৯ শতাংশ।

বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি আছেন ২১৩ জন। আজ পর্যন্ত করোনার সংক্রমণ পরিলক্ষিত হয়েছে ১৬ হাজার ২০৩ জনের শরীরে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৫০০ জন।করোনা পজেটিভ রোগী মারা গেছেন ২৪৫ জন। আজকের সনাক্তের তথ্য অনুযায়ী যশোর জেলার সদর উপজেলায় ১১৩ জন,অভয়নগরে ৩৯ জন,ঝিকরগাছায় ২২ জন,চৌগাছায় ১৮ জন,মনিরামপুরে ১৪ জন,কেশবপুরে ৯ জন,বাঘারপাড়ায় ৭ জন ও শার্শায় ৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

সংক্রমণ জনিত রোগের এরকমই একটা ক্রান্তিকালে লকডাউন শিথিল করার ফলে আগামীতে করোনা ভাইরাসের মহামারী সমগ্র বাংলাদেশের গ্রামেগঞ্জে যে ছড়িয়ে পড়বে তা বলার অপেক্ষা রাখেনা।

// নিজস্ব প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাঁশখালী প্রেসক্লাবে দোয়া মাহফিল

 

যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাঁশখালী প্রেসক্লাবে দোয়া মাহফিল

// চট্টগ্রাম প্রতিনিধি//

চট্টগ্রামের বাঁশখালীতে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের  প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তৃতীয় দিনের মতো দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের বাঁশখালী যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুলের আয়োজনে মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে বাঁশখালী প্রেসক্লাবের হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।   বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা বাঁশখালী উপজেলা ওলামালীগের সভাপতি ও উত্তর জলদী শহীদ দেলোয়ার হোসেন দারুল আরকাম মাদরাসার পরিচালক আকতার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল মতলব কালু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ, দৈনিক বিশ্ব ও  দৈনিক সংগ্রাম প্রতিনিধি আবদুল জব্বার, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য, দৈনিক অধিকার প্রতিনিধি শিব্বির আহমদ রানা, দৈনিক সকালের সময় প্রতিনিধি মুহাম্মদ দিদার হোসাইন, দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি আফনান চৌধুরী, দৈনিক বায়ান্ন প্রতিনিধি তাফহীমুল ইসলাম, চট্টলা২৪ডট কম প্রতিনিধি মু. রিয়াদুল ইসলাম রিয়াদ প্রমূখ।

 

পড়ুন দৈনিক বিশ্ব …

হত্যাকারী নজরুলের শিশুকে ধর্ষণ ও হত্যার লোমহর্ষক বর্ণনা

হত্যাকারী নজরুলের শিশুকে ধর্ষণ ও হত্যার লোমহর্ষক বর্ণনা

 

শিশু সাদিয়া আক্তার টুনি ওরফে বৃষ্টিকে (০৯) অপহরণ এবং ধর্ষণ শেষে হত্যার স্বীকারোক্তিমূলক লোমহর্ষক বর্ণনা দিয়েছে আসামি নজরুল ইসলাম (৩৫)। হত্যাকারী নজরুলের শিশুকে ধর্ষণ কেরা  শিশুটির বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ।

মঙ্গলবার সন্ধ্যা জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামি নজরুল। তিনি শিশু টুনি ওরফে বৃষ্টিকে ধর্ষণ-হত্যার লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন।

এর আগে ভোরে ঢাকা জেলার আশুলিয়া থানার বারুইপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি নজরুলকে গ্রেফতার করে পিবিআই কিশোরগঞ্জের একটি দল। নজরুল কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহা জুড়ি গ্রামের ছমর উদ্দিনের ছেলে।

গ্রেফতারের পর পিবিআই তাকে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে সোপর্দ করে।

আদালতে জবানবন্দিতে নজরুল ইসলাম জানিয়েছে, সে তার কাকরল ক্ষেতে বৃষ্টির জমা পানি নামিয়ে বাড়ি ফেরার সময় পাটক্ষেতের পাশে সাদিয়া আক্তার টুনি ওরফে বৃষ্টিকে দেখতে পেয়ে ধর্ষণের জন্য জড়িয়ে ধরে। এ সময় শিশুটি এ কথা তার মা-বাবার কাছে বলে দিবে বলে জানালে নজরুল মেয়েটির মুখ চেপে নিকটবর্তী পাটক্ষেতের ভিতরে নিয়ে যায়।

সেখানে শিশুটিকে সে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় সাদিয়া আক্তার টুনি ওরফে বৃষ্টি বাঁচার চেষ্টায় নড়াচড়া করলে নজরুল মুখ এবং গলা সজোরে চেপে ধরে।

ধর্ষণ শেষে হত্যার পর নজরুল ঘটনাস্থল ত্যাগ করে বাড়িতে গিয়ে স্বাভাবিক আচরণ ও চলাফেরা করতে থাকে। পরবর্তীতে সে গা ঢাকা দিয়ে বিভিন্ন জায়গায় পলাতক হয়ে সর্বশেষ ঢাকার আশুলিয়ায় অবস্থান নেয়।

কিশোরগঞ্জ পিবিআই এর একটি বিশেষ টিম মঙ্গলবার ভোরে ঢাকা জেলার আশুলিয়া থানার বাড়ইপাড়া এলাকায় অভিযান চালিয়ে ঘাতক নজরুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারের পর আদালতে পাঠানো হলে নজরুল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

করোনায় মারা গেলেন ইন্টারন্যাশনাল ষ্টান্ডার্ড ইউনিভার্সিটির মেধাবী লেকচারার ”মাহিয়া খানম পিংকি‘’

 

করোনায় মারা গেলেন ইন্টারন্যাশনাল ষ্টান্ডার্ড ইউনিভার্সিটির মেধাবী লেকচারার ”মাহিয়া খানম পিংকি‘’

 

আজ ১৩জুলাই রাত ১০টায়  ঢাকা ল্যাব এইড হাসপাতালে করোনা চিকিৎসা কালীন অবস্থায় ইন্টারন্যাশনাল ষ্টান্ডার্ড ইউনিভার্সিটির মেধাবী লেকচারার মাহিয়া খানম পিংকি (২৪) মারা গেছেন। তিনি খুলনা কোর্টের এ্যাডভোকেট সেলিনা আক্তার পিয়া এর বড় মেয়ে পিংকি ।

খুলনা জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক  এ্যাড সেলিনা আক্তার পিয়ার বড়  মেয়ে পিংকির অকাল মৃত্যুতে খুলনা আইনজীবী সিমিতির সবাই গভীর ভাবে শোকাতহত। আল্লাহ তার বেহেস্ত নসীব করুন ।

মাহিয়া খানম পিংকি সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন বলে জানা গেছে।

 বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, খুলনা তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।

//দৈনিক বিশ্ব ডেস্ক //

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনায় সেনা প্রধান দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন

বরিশাল কাশিপুর বিএনপির মিজানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বরিশাল নগরীর কাশিপুর বিএনপির নেতা মিজান চৌহুতপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী (ছদ্মনাম) নুসাইবাকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা, যৌন হয়রানি ও খুনের চেষ্টার ঘটনায় স্থানীয় বিএনপির কথিত নেতা মিজানুর রহমান ওরফে বেরা ভাঙা মিজান ওরফে পথিক মিজানের বিরুদ্ধে থানায় মামলা করতে লিখিতভাবে অভিযোগ করেছেন শিশুর মা ময়না বেগম। (শিশুর আসল নাম লামিয়া আক্তার জুই, ৫ম শ্রেনী এলেমউদ্দিন শরীফ সরকারি প্রাথঃবিদ্যাঃ, পিতাঃ লিটন, মাতাঃ ময়না, দিয়াপাড়া ২৮ নম্বর ওয়ার্ড) মিজানুর রহমান ওরফে বেরা ভাঙা মিজান কাশিপুর দিয়াপাড়ার স্থানীয় বাসিন্দা ।

মিজান নিজেকে বরিশাল মহানগর বিএনপির সহ সভাপতি পরিচয় দেন এবং তিনি বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী বলে জানা গেছে। প্রতক্ষ্যদর্শী একাধিক প্রতিবেশী বলেন ‘ গতকাল রাত প্রায় আনুমানিক তিনটার পর মিজান ভুক্তভোগীর ঘরে কৌশলে দরজা খুলে উঠে পড়ে। ধর্ষণের চেষ্টা করলে ভুক্তভোগী শিশু চিৎকার দিলে তাকে হাতে থাকা টর্চলাইট দিয়ে মাথায় আঘাত করে এবং খুনের চেষ্টা করতে থাকে।ডাক চিৎকার শুনে শিশুর মা- বাবা শিশুটিকে উদ্ধার করে মিজানকে ধাওয়া করে ধরতে ব্যর্থ হয়। এসময় আমরা সবাই দেখেছি।

মিজানের এমন ঘটনা নতুন নয়।মিজান বহুবার ধর্ষণ ও ধর্ষণের চেষ্টা করে মারধরের শিকার হয়েছিল।এবং এটা সবাই জানে। ‘ স্থানীয় একাধিক ভুক্তভোগী নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন ‘ মিজান চিন্হিত লম্পট ও সিরিয়াল ধর্ষক। মিজানকে বহুবার ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগের, বিএনপির নেতারা হাতেনাতে ধরে জরিমানা করেছেন।

এছাড়াও মিজান ডিসি অফিসের নাজির পরিচয় দিয়ে দিয়াপাড়ার সাধারণ মানুষের বিরুদ্ধে অত্যাচার করে। বাল্য বিয়ে পড়িয়ে ও তা ধরিয়ে দিয়েও টাকা আত্মসাৎ করেছেন তিনি। ধর্ষণের চেষ্টার অভিযুক্ত মিজান পলাতক ও ফোন বন্ধ থাকায় বক্তব্য সংগ্রহ সম্ভব হয়নি।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

চট্টগ্রামে করোনা।।  মৃত্যু ১০ জনের  : নতুন আক্রান্ত ৯৫৫

 

চট্টগ্রামে করোনা।।  মৃত্যু ১০ জনের  : নতুন আক্রান্ত ৯৫৫

মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্তদের সাথে যুক্ত হয়েছেন আরো ৯৫৫ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যের সংখ্যা দাড়ালো ৭৯০ জনে। মোট আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ৭৮৪ জন। গতকাল (মঙ্গলবার) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন হতে এ তথ্য পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৬৪৯ জনের নমুনা পরীক্ষা করা হলে ৯৫৫ জনের দেহে নতুন করে করোনার অস্তিত্ব সনাক্ত হয়। তৎমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২৩ টি নমুনা পরীক্ষা করে ৬৯ জন, বিআইটিআইডি ল্যাবে ৬৯৮ জনের নমুনা পরীক্ষা করে ২১০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ল্যাবে ৪০০ টি নমুনা পরীক্ষা করে ২১০ জন, সিভাসু ল্যাবে ২২৯ টি নমুনা পরীক্ষা করে ৮২ জনের দেহে করোনার জীবাণু সনাক্ত হয়েছে।
তা ছাড়া এন্টিজেন টেস্টে ৬৫৯ জনের নমুনা পরীক্ষা করে ২৩৬ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫১ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৪২ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১০২ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের দেহের করোনা সনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৬৩৬ জন মহানগরীর, ৩১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন।

উপজেলা ওয়ারী আক্রান্তে মধ্যে রয়েছেন রাঙ্গুনিয়া উপজেলায় ২৮ জন, রাউজানে ৩৫ জন, ফটিকছড়িতে ৩০ জন, হাটহাজারীতে ৩৬ জন, সীতাকুন্ডে ৫০ জন, মিরসরাইতে ২৭ জন, সন্দ্বীপে ১৪ জন, লোহাগড়ায় ৮ জন, সাতকানিয়ায় ৯ জন, বাঁশখালীতে ৯ জন, আনোয়ারায় ১৫ জন, চন্দনাইশে ১১ জন, পটিয়ায় ২১ জন, বোয়ালখালীতে ২৬ জন। এ পর্যন্ত আক্রান্তের মোট পরিমান মহানগরীতে ৫১ হাজার ২৯৭ জন, উপজেলায় ১৫ হাজার ৪৮৭ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি দৈনিক বিশ্ব’র চট্টগ্রাম ব্যুরো আবুল হাসেমকে জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৬৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৯৫৫ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। চট্টগ্রামে মোট সনাক্তের পরিমান ৬৬ হাজার ৭৮৪ জন, গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু হয়েছে ১০ জনের। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত রোগিদের মধ্যে ৭৯০ জন মৃত্যুবরণ করেছেন।

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

চট্টগ্রামে করোনা ভাইরাসের গণটিকা কার্যক্রম শুরু

 

চট্টগ্রামে করোনা ভাইরাসের গণটিকা কার্যক্রম শুরু

 

সারা দেশের ন্যায় চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলায় আবার এক সাথে গণটিকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১১ টি কেন্দ্রসহ বিভিন্ন উপজেলায় অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক যোগে করোনা প্রতিরোধী এ টিকা প্রদান করা হচ্ছে।

গতকাল (মঙ্গলবার) সকাল থেকে এ টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। এবারে মহানগরীতে যুক্তরাষ্ট্রের মডার্ণা কোম্পানীর এবং উপজেলা এলাকায় চীনের সিনোফার্মার তৈরী টিকা প্রদান করা হচ্ছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে আজ (মঙ্গলবার) থেকে করোনা প্রতিরোধী টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এর আগে ১১ জুলাই চট্টগ্রামে এসে পৌঁছায় চীন ও যুক্তরাষ্ট্রের তৈরী ১ লাখ ৮৪ হাজার ডোজ করোনা প্রতিরোধী টিকা। তৎমধ্যে চীনের সিনোফার্মার ৭৮ হাজার ৪০০ ডোজ এবং যুক্তরাষ্ট্রের মডার্ণার ১ লাখ ৫ হাজার ৬০০ ডোজ টিকা রয়েছে। উল্লেখ্য গত ৭ ফেব্র“য়ারী সারা দেশের মতো চট্টগ্রামেও শুরু হয় করোনা প্রতিরোধী টিকা প্রদান কার্যক্রম। পরবর্তীকালে টিকা সল্পতার কারনে তা বন্ধ হয়ে যায়।

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

স্বপ্নেও ভাবিনি পাকা ঘর পাব, এখন শান্তিতে আছি’

 

খুলনায় সেনা প্রধান দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন

 

খুলনায় সেনা প্রধান দুঃস্থদের  ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামে তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় সেনাপ্রধান করোনার এই সংকটময় অবস্থায় সকলকে সরকারের বিধি নিষেধ যথাযথভাবে পালনের মাধ্যমে দুর্যোগ মোকাবেলা ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। পরে সেনা প্রধান মহানগরীর শিববাড়ী মোড়ে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন। পরে খুলনা সার্কিট হাউজে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করেন তিনি।

এ সময় সেনাপ্রধানের সাথে উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞাসহসহ স্থানীয় অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকতারা।

দায়িত্ব গ্রহনের পর খুলনা অঞ্চলে নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের প্রথম সফর এটি।

উল্লেখ্য, সেনাবাহিনীর সদস্যরা খুলনা ও ঢাকা বিভাগের ১১টি জেলায় সাধারণ জনগণের মাঝে কোভিড প্রটোকল নিশ্চিতকল্পে নিয়মিত টহল ও লকডাউন সম্পর্কিত নির্দেশাবলী যখাযথভাবে প্রয়োগে অসামিরিক প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন কাযক্রম পরিচালনা করছে। ইতিমধ্যে ৫৫ পদাতিক ডিভিশন পাঁচটি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ত্রাণ বিতরণ করেছে।

//আ. রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশাল জেনারেল হাসপাতালেও করোনা ওয়ার্ড চালু

এমপি সালাম মূর্শেদী তেরখাদায় ৩শত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

 

বরিশাল জেনারেল হাসপাতালেও করোনা ওয়ার্ড চালু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপতালের করোনা ওয়ার্ডে রোগীর চাপ সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। রোগীর চাপ সামাল দিতে বরিশাল জেনারেল হাসপাতালের একটি ওয়ার্ডে চালু হয়েছে করোনা চিকিৎসা। রোববার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপতালের করোনা রোগীর চাপ কমাতে বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে ২২ শয্যার করোনা ওয়ার্ড চালু করা হয়েছে। দুপুর পর্যন্ত সেখানে একজন রোগী ভর্তি হয়েছেন।

৩০০ শয্যার করোন ওয়ার্ডে গতকাল সোমবার চিকিৎসাধীন ছিলো ৩০৭ জন রোগী। কিন্তু করোনা ওয়ার্ডে হাই ফ্লো ন্যাসল ক্যানোলা সুবিধা রয়েছে ৬৯জন রোগী। ১০৩জন রোগী পাচ্ছেন সেন্ট্রাল অক্সিজেন সেবা। মূমূর্ষ রোগীর জন্য আইসিইউ রয়েছে ২২টি। এমন বাস্তবতায় জেনারেল হাসপাতালে ২২ শয্যার করোনা ওয়ার্ড চালু করা হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানান, যতক্ষণ পর্যন্ত সামর্থ থাকবে রোগী ভর্তি নেওয়া হবে। গত এক সপ্তাহ আগে ১০০ শয্যা বৃদ্ধি করা হয়। কিন্ত শয্যা বৃদ্ধি করে অতিরিক্ত রোগী ভর্তি নেওয়া হলে অক্সিজেন সংকট দেখা দিতে পারে। তাই বরিশাল জেনারেল হাসপাতালে করোনা ইউনিট চালুর সিদ্ধান্ত হয়েছে।

সেখানে দ্রুত সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের সুযোগ আছে। জেনারেল হাসপাতালের আবসিক মেডিকেল অফিসার চিকিৎসক ডা. মলয় কৃঞ্চ বড়াল জানান, হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড ভবনটিকে ২২ শয্যার করোনা ইউনিট হিসাবে চালু করা হয়েছে। চালুর পর পরই গতকাল সোমবার সেখানে ১ জন রোগী ভর্তি হয়েছেন।

ডায়রিয়া ওয়ার্ডটি হাসপাতালের ৩ নম্বর ভবনে স্থানান্তর করা হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারি পরিচালক ডা. শ্যামল কৃঞ্চ মন্ডল বলেন, বিভাগের করোনা বিপদজনক পর্যায়ে পৌঁছেছে। এর প্রভাব পড়ছে বরিশাল শেবাচিম হাসপাতালে।

এমন পরিস্থিতিতে জেলার জেনারেল হাসপাতালে গতকাল সোমবার থেকে নতুন করে করোনা ওয়ার্ড চালু করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সেখানে সর্বোচ্চ ৫০ শয্যার ওয়ার্ড করা সম্ভব হবে বলে তিনি জানান।

// পলাশ চন্দ্র দাসঃবরিশাল //

পড়ুন দৈনিক বিশ্ব …

লকডাউন শিথিল। ৮ দিনের জন্য।। ২৩ জুলাই থেকে ফের লকডাউন

 

 

লকডাউন শিথিল। ৮ দিনের জন্য।। ২৩ জুলাই থেকে ফের লকডাউন

 

কঠোর বিধিনিষেধ শর্তসাপেক্ষে আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত (৮ দিন) শিথিল করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সুরথ কুমার সরকার স্বাক্ষরিত সরকারি তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়।

বলা হয়, ‘করোনা মহামারির বিস্তার রোধকল্পে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আগামী ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধিনিষেধ জারি করা হবে।’

সূত্র জানায়, ঈদ উপলক্ষে ১৫ জুলাই ভোর ৬টা থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সব গণপরিবহন। খুলে দেওয়া হবে দোকানপাট, শপিংমল। তবে সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

গজারিয়ায় চমৎকার পরিবেশে গড়ে উঠেছে সুন্দরবন এগ্রো ফার্ম