গজারিয়ায় চমৎকার পরিবেশে গড়ে উঠেছে সুন্দরবন এগ্রো ফার্ম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদী বাস-স্ট্যান্ডে নেমে এসডি খান সড়ক হয়ে হোসেন্দী ইউনিয়নে ছয় নং ওর্য়াডে অত্যান্ত চমৎকার পরিবেশে গড়ে ওঠেছে সুন্দরবন এগ্রো ফার্ম। খোঁজ নিয়ে জানা যায় ফার্মটির মালিক স্থানীয় মেম্বার আলমগীর হোসেন। দেখা যায় আলমগীর হোসেন সচ্ছতার সাথে নিজের বাড়িতেই গড়ে তুলেছেন ফার্মটি।

সেই সাথে ফার্মে নিশ্চিত করেছেন অন্য দশ জনের কর্মসংস্থানও। শ্রমিকরা জানায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তাদের দিন রাত কাটছে ব্যস্ততায়। এই ফার্মে প্রায় শতাধিক গরু সহ দশটির মত মহিষ সর্ম্পূন্ন গৃহপালিত উপায়ে তাদের অক্লান্ত পরিশ্রমে যত্নআত্তি করে প্রস্তুত করেছেন আগামী পবিত্র ঈদুল আযহায় কুরবানীর পবিত্র পশু হিসেবে বিক্রির জন্য।

ফার্মে নিযুক্ত শ্রমিকার তাদের সযত্নে পালিত পশুদের দিয়েছেন সুন্দর সুন্দর নাম পাকিস্থানী বাবু, কালা আদর, লাল শাহী সহ ফার্মে রয়েছে বিচিত্র নামের পশু। যা শ্রমিকদের ভালবাসা বহিঃপ্রকাশ বলেই মনে করছেন ক্রেতারা।

সুন্দরবন এগ্রো ফার্মে মালিক ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন দীর্ঘ দিন যাবৎ গরু মোটা তাজা করন এই ব্যবসায়ে সাথে সম্পৃক্তার সূত্র ধরেই এই ফার্ম গড়ে তুলতে আগ্রহী হই। তিনটি গরু দিয়ে শুরু করা ব্যবসায় আজ আমার ছোট বড় মিলিয়ে ফার্মে প্রায় শতাধিক গরু রয়েছে। আমার ফার্মে যেকোন প্রকার কারসাজি ব্যাতিরেখে গৃহপালিত উপায়ে গরু মোটা তাজা করছি দীর্ঘ বছর যাবৎ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পশু কেনা বেচা করছি।

তবে চলমান লক ডাউন ও হাট ব্যবস্থাপনা নিয়ে লোকসানের সংশয়ে রয়েছি। সরেজমিনে ফার্মটি ঘুরে দেখা যায় সর্ম্পূন্ন প্রাকৃতিক উপায়ে পশু পালনের আর্দশ চিত্র বাস্তবায়ন হচ্ছে এখানে। জীবাণু মুক্ত পরিবেশে প্রস্তুত হচ্ছে রোগ বালাই মুক্ত গৃহপালিত পশু। স্থানীয় সাংবাদিক মহিউদ্দিন আহম্মদ সরেজমিনে বলেন সুন্দরবন এগ্রো ফার্মের মালিক আলমগীর হোসেন তার ওর্য়াডের বর্তমান মেম্বার। অত্যান্ত সচ্ছতার সাথে দীর্ঘ দিন পশু পালন ও মোটা তাজা করন ব্যবসায়ে সম্পৃক্ত থাকায় বিশ্বাস ও আস্থা কুড়িয়েছে এলাকার সকলের। তার ফার্মে আমার দেখা মতে পরিষ্কার পরিছন্ন পরিবেশে পশু পাতিল হচ্ছে।

এখানে এসে ফার্ম কর্তৃপক্ষ সাথে কথা বলে যতদুর জানলাম তাতে মনে হচ্ছে এখান থেকে কুরবানির পশু ক্রয়ে দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। যা মুলত সুলভ মূল্যেই পাওয়া যাচ্ছে এমনটাই বলা যেতে পারে। চলমান করোনা ভাইরাস কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সারাদেশে ন্যায় গজারিয়ায় চলছে লকডাউন।

এমতবস্থায় হাট বসা নিয়ে রয়েছে খামারী ও জন সাধারনে মাঝে সংশয়। ঘর বন্ধি এই বিরূপ পরিস্থিতে থাকতে হবে সর্তক ও নিরাপদ। আসন্ন পবিত্র ঈদ উল আযহায় কুরবানির দেয়ার জন্য আপনার পশু ক্রয়ের আর্দশ স্থান হতে পারে সুন্দরবন এগ্রো ফার্ম। গরু ক্রয় বড় কথা নয় ফার্মটি পরিদর্শনে আপনিও নিমন্ত্রিত এমনটাই জানিয়েছেন ফার্মে মালিক আলমগীর হোসেন মেম্বার।

//সৈয়দ মোহাম্মদ শাকিল, মুন্সীগঞ্জ//

পড়ুন দৈনিক বিশ্ব …

রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের উদ্যোগে হোসেনগাঁও ইউনিয়নে ত্রাণ বিতরণ

 

 

রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের উদ্যোগে হোসেনগাঁও ইউনিয়নে ত্রাণ বিতরণ

 //মাহাবুব আলম , ঠাকুরগাঁও প্রতিনিধি//
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কোভিড-১৯ নিয়ন্ত্রণে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া এক’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।(১২ জুলাই সোমবার) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে হোসেনগাঁও ইউনিয়ন পরষিদ চত্বরে স্বাস্থ্য বিধি মেনে ঐ ইউনিয়নের ১০০ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহা, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রমুখ।এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম্যপুলিশ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকর্মিরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ত্রাণ সামগ্রী পেয়ে সুবিধাভোগীরা তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান। জানা গেছে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে করোনায় কর্মহীন হতদরিদ্র মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

এমপি সালাম মূর্শেদী তেরখাদায় ৩শত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

 

খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, রূপসা, তেরখাদা ও দিঘলিয়ায় গরিব দুঃখী মানুষ যাতে কষ্টে না থাকে তার জন্য সরকার সহযোগিতা অব‍্যহত রেখেছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যতদিন থাকবে, ততদিন আমি তাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে যাব।

কোভিডে যারা ঘর থেকে বের হতে পারছেন না তাদের ঘরে ঘরে খাদ্যসহায়তা সরকার পৌঁছে দিচ্ছে। খাদ্যসামগ্রী স্বচ্ছতার সাথে জনপ্রতিনিধি এবং প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে বিতরণ করা করতে হবে।

এই দুর্যোগে কোন অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবার যেন বাদ না যায় সেদিকে আমাদের নজর রয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে শারীরিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধানে তিনি সকলকে অনুরোধ করেন। এছাড়া তিনি আর ও বলেন, অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় ১২ জুলাই তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ৩ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

এমপি সালাম মূর্শেদী তেরখাদায় ৩শত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

ছাগলাদাহ ইউনিয়ন আ’লীগের সভাপতি এস এম দীন ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তির পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, জেলা স্বেচ্চাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো: মোতালেব হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, থানার ওসি তদন্ত মোঃ মোশাররফ হোসেন, ছাগলাদাহ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খান সেলিম আহমেদ, আ’লীগ নেতা বাছিতুল হাবিব প্রিন্স, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবু, যুবলীগ নেতা এস এম বায়জিদ ইসলাম, স্বেচ্চাসেবক লীগ নেতা মঈন উদ্দিন শেখ, এমপির প্রতিনিধি দ্বয় মোঃ বাদশা মল্লিক, মোল্যা ওয়াহিদুজ্জামান ফরিদ, আরিফ হাসান, শেখ মোঃ আনিসুল হক, মোঃ জাহিদুল মৃধা, মোঃ বাদশা মীর, খান ফরাদুজ্জামান সুমন, শেখ হুসাইন আহমেদ, শেখ মোঃ আনারুল ইসলাম প্রমুখ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

’’মানব সেবায় নিজেকে সর্বক্ষণ নিয়োজিত রাখব’’- সালাম মূশের্দী এমপি

কর্মহীন মানুষের পাশে খাদ্যহাতে ইউএনও রুবাইয়া তাছনিম

ঐতিহ্যবাহী রথযাত্রা মন্দিরের মধ্যে সামাজিক দূরত্ব মেনে পালিত

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা সোমবার থেকে শুরু হয়েছে । তবে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের কারণে এবারের এই উৎসবে ঐতিহাসিক রথ শোভাযাত্রাসহ অধিকাংশ আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে।

সারাদেশের মন্দির প্রাঙ্গণেই সীমিত পরিসরে এবং যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে রথটানা ও অন্য ধর্মীয় অনুষ্ঠানমালা আয়োজিত হয়েছে ।

করোনার কারণে গতবছরও অনুরূপভাবে সীমিত পরিসরে রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছিল। সীমিত পরিসরে রথযাত্রা আয়োজন বিষয়ে কেবল মন্দির পরিচালনা কমিটির সদস্যদের অংশগ্রহণে ও ধর্মীয় রীতিনীতি অনুযায়ী মন্দিরের ভেতরে রথটান ও পুজোসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয়।

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে মন্দিরের বাইরে কোন ধরনের শোভযাত্রা কিংবা ভক্ত সমাবেশ করা হয়নি। প্রতিবছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়।

এর সাতদিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ২০ জুলাই। রথযাত্রার মতো উল্টো রথযাত্রাও উদযাপিত হবে সীমিত পরিসরে। জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) বরিশালের সীমিত পরিসরের অনুষ্ঠানমালা শুরু করে।

ইসকনের আশ্রম মন্দিরের মধ্যে সামাজিক দূরত্ব মেনে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ ও সংক্ষিপ্ত আলোচনা শেষে দুপুর ১২টায় মন্দিরের ভেতরেই রথটান অনুষ্ঠিত হয় । ২০ জুলাই উল্টো রথযাত্রাও একইভাবে আয়োজিত হবে।

 //পলাশ চন্দ্র দাস, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা- স্থগিত

যশোর জেলা পরিবহন শ্রমিকদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করল জেলা পুলিশ

 

মুক্ত’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ

মুক্ত সমাজ কল্যাণ সংস্থা ২০১৯ সালের ১২ জুলাই আত্মপ্রকাশ করে “বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে মুক্ত করার প্রত্বয়ে” এই শ্লোগানকে সামনে রেখে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মুক্ত সমাজ কল্যাণ সংস্থার ২য় প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান ডা. মধু সুধন ধর এর তত্বাবধানে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ রুগি ও করোনা রোগিদের মধ্যে মৌসুমি ফল বিতরণ করা হয়।

ফল বিতরনের সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি জনাব আবুল ফজল, সিনিয়র সহ-সভাপতি জনাব সৈয়দ জিতু মিয়া , সহ-সভাপতি মুশাররফ আলী, সাধারণ সম্পাদক শাহ আলম আল তাহিদ, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ইসমাইল আলী মিজু, সাংগঠনিক সম্পাদক রাসেল খান রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক সাজু মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ সুবেল মিয়া, অর্থ সম্পাদক মালেক আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক ফয়সল আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক রাজ্জাক আহমেদ জিলাদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আল-আমিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ শিমুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক ঝুমা চন্দ্র তৈশী, এবং সদস্য হৃদয় তালুকদার।

জানা যায় উক্ত সংগঠনের প্রতিষ্ঠাকালীন সময় হতে এ পর্যন্ত বিভিন্ন সামাজিক ও সেবা মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্চে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মু্ক্ত পাঠশালার মাধ্যমে হত-দরিদ্র পথ শিশুদের সাপ্তাহিক শিক্ষা দান কর্মসূচী চলমান।

বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরন, বৃক্ষরোপন কর্মসূচী, রক্ত দান কর্মসূচী, সহ বিভিন্ন সামাজিক কাযর্ক্রম চালিয়ে যাচ্ছে।

//মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

’’মানব সেবায় নিজেকে সর্বক্ষণ নিয়োজিত রাখব’’- সালাম মূশের্দী এমপি

 

’’মানব সেবায় নিজেকে সর্বক্ষণ নিয়োজিত রাখব’’- সালাম মূশের্দী এমপি

’’মানব সেবায় নিজেকে সর্বক্ষণ নিয়োজিত রাখার অভিপ্রায় করোনার শুরু থেকে নিজ সংসদীয় আসন ছাড়াও জেলার মানুষের সহযোগিতায় কাজ করছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বাফুফে’র সিনিয়র সহ-সভাপতি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূশের্দী। শুরু থেকেই মানুষের পাশে দাঁড়িয়ে কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দেয়াসহ ঘরে ঘরে গিয়ে চিকিৎসা সেবা ও গর্ভবতী মায়েদের চিকিৎসা এবং পুষ্টিকর খাবারও সরবরাহ করেছেন এই সংসদ সদস্য।

খুলনায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষের পাশে দাঁড়াতে নতুন করে আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তিনি। এরইমধ্যে খুলনা জেলায় নিজ উদ্যোগে সারমিন সালাম অক্সিজেন ব্যাংক, সালাম মূশের্দী ব্লাড ব্যাংক সালাম মূশের্দী সেবা সংঘ গঠন করেছেন তিনি। দলের নেতাকর্মীরা ও একদল স্বেচ্ছাসেবক অক্সিজেন সরবরাহে রয়েছেন দিনরাত ব্যস্ত। করোনা শুরু থেকে তিন উপজেলায় ৪০ হাজার মানুষকে দিয়েছে খাদ্য সহায়তা। তারপর ও থেমে নেই সহায়তা।

এবিষয়ে এমপি আব্দুস সালাম মূশের্দী বলেন, আমাদের প্রথম কাজ হল সকলকে স্বাস্থ্যবিধি মানতে হবে। সরকারের দেয়া বিধিনিষেধ সকলকে মেনে চলতে হবে।মহামারী করোনায় দেশের অন্যান্য জেলার মতই খুলনা ও করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে এবং রেডজোন হিসেবে তালিকা ভুক্ত হয়েছে।

প্রতিদিনই নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। করোনা মোকাবিলায় আমি আমার সংসদীয় আসন খুলনা-৪ ও জেলায় আগে থেকেই নানা উদ্যোগ নিয়েছি। সে সব কার্যক্রম সবই চলমান রয়েছে। পাশাপাশি নিজ উদ্যোগে সালাম মূশের্দী সেবা সংঘ,সারমিন সালাম অক্সিজেন ব্যাংক ও সালাম মূশের্দী ব্লাড ব্যাংক গঠন করেছি। সেখানে আমাদের দলের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা অক্সিজেন সরবরাহে নিয়মিত কাজ করছে। অসুস্থ রোগীর বাড়ি বাড়ি গিয়ে আমরা সেবা দিচ্ছি। এ পর্যন্ত জেলার হাজারো মানুষকে সেবা দিয়েছে এই সারমিন সালাম অক্সিজেন ব্যাংক।

আমরা সেবাকে জনগণের দৌড় গোড়ায় পৌছিয়ে দেবার জন্য বিভিন্ন সেবা মূলক সংগঠন করেছি। কেউ যাতে রক্তে জন্য জীবন দিতে না হয় তার জন্য ব্লাড ব্যাংকেরও ব্যবস্থা করেছি। করোনায় অক্সিজেন সংকটে অক্সিজেনের প্রয়োজনে হটলাইনে কল করতে স্থানীয়দের প্রতি আহবান জানিয়েছে এমপি সালাম মূশের্দী। এমপি সালাম মূশের্দী আরও বলেন, বর্তমান পেক্ষাপটে একটি জেলায় সবচেয়ে বেশি প্রয়োজন রোগিদের জন্য বেড ও অক্সিজেন।

আমরা ইতিমধ্যেই খুলনার ৩টি উপজেলায় ৪০টি সাজিক্যাল বেড প্রদান করেছি। করোনার শুরু থেকে মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক প্রচার প্রচারণা চালিয়ে যাওয়া হচ্ছে। সবাইকে সাথে নিয়ে মহামারি করোনা মোকাবিলায় আমরা সফল হবই, ইনশাআল্লাহ। হটলাইন নাম্বার চালু করা রয়েছে সকল সেবা দেওয়ার জন্য।

সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা সামসুল আলম বাবু বলেন, খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূশের্দী ও তার পত্নী সারমিন সালাম তারা পরিচ্ছন্ন মানুষ। নির্বাচনে জয়লাভ করার পর থেকেই নির্বাচনী এলাকা ছাড়াও জেলার মানুষকে সুস্থ রাখতে বিভিন্ন সেবা মূলক সংগঠন গড়েছেন। এছাড়া অসহায় মানুষকে সকল ধরনের সাহায্য করে যাচ্ছেন।

জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ. সালাম বলেন, এমপি আব্দুস সালাম মূশের্দী একজন মানবিক মানুষ। তিনি নিজের অর্থায়নে নিজ উদ্যোগে এ প্রতিষ্ঠান গুলোর মাধ্যমে জনকল্যাণে নিজেকে ব্রতি করেছেন। তিনি কথা দিয়েছেন করোনা যতদিন থাকবে ততদিন জনকল্যাণে স্বাস্থ্য ও খাদ্য সহায়তার কাজ চালিয়ে যাবেন। এছাড়া প্রিয় আরেকজন মানুষ মিসেস এমপি সারমিন সালাম। তিনি এঅঞ্চলের মানুষের কাছে মমতা ময়ী মা হিসেবে উপাধি পেয়েছেন তার কর্মে। প্রতিদিন অসুস্থ রোগিদের চিকিৎসা সেবা ও অসহায় মানুষকে সকল ধরনের সহযোগিতা করে যাচ্ছেন।

//আ. রাজ্জাক শেখ,খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনায় করোনায় কর্মহীনদের প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

 

যশোর জেলা পরিবহন শ্রমিকদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করল জেলা পুলিশ

 //নিজস্ব প্রতিবেদক//

বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে সারাদেশের ন্যায় সীমান্তবর্তী যশোর জেলায় চলছে কঠোর লকডাউন। লকডাউন বাস্তবায়ন করতে গিয়ে দীর্ঘদিন বন্ধ রয়েছে পরিবহন চলাচল। ফলে পরিবহন সেক্টরে কাজ করা সমাজের একটি বিরাট জনগোষ্ঠী কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে।

বাংলাদেশ পুলিশের জেলা শাখা লকডাউন শুরু থেকেই পেশাজীবিসহ সকল শ্রেণীর জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো র চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ ১২ জুলাই -২০২১ রোজ সোমবার সকাল ১১ঃ৩০ ঘটিকায় পুরাতন বাস টার্মিনাল নীলগঞ্জে জেলা পরিবহন সংস্থার কার্যালয়ে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের ৮০ জন শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে জেলা পুলিশ যশোর।

যশোর জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপারের নির্দেশনায় শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন জনাব মোহাম্মদ বেলাল হোসাইন,অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল যশোর। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব সেলিম রেজা সাধারণ সম্পাদক জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন,জনাব রূপন কুমার সরকার, অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত), জেলা গোয়েন্দা শাখা, যশোর সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনায় করোনায় কর্মহীনদের প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

 

খুলনায় করোনায় কর্মহীনদের প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

খুলনায় করোনায় কর্মহীনদের প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়,  করোনায় চলমান কঠোর লকডাউনে খুলনায় কর্মহীন হয়ে পড়া দুইশত পরিবহন শ্রমিক, একশত ১৫ জন মাহেন্দ্র চালক ও একশত ১৫ জন হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে এ  মানবিক সহায়তা বিতরণ করা হয়।

খাদ্যসহায়তার মধ্যে ছিলো ১০ কেজি চাল, দুই কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, তৈল ৫০০ গ্রাম ও একটি সাবান। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার আজ (সোমবার) সকালে খুলনা রেলস্টেশন চত্ত্বরে এই খাদ্যসহায়তা বিতরণ করেন। প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, এই দুর্যোগে সরকার আপনাদের পাশে আছেন।

কোভিডে যারা ঘর থেকে বের হতে পারছেন না তাদের ঘরে ঘরে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। ৩৩৩ কল এর মাধ্যমে পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। খাদ্যসামগ্রী স্বচ্ছতার সাথে মেয়র ও অন্যান্য জনপ্রতিনিধি এবং প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।

এই দুর্যোগে কোন অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবার যেন বাদ না যায় সেদিকে আমাদের নজর রয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে শারীরিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধানে তিনি সকলকে অনুরোধ করেন। এছাড়া জেলা প্রশাসক অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।

খুলনা জেলা প্রশাসন আয়োজিত খাদ্যসহায়তা বিতরণে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, মহানগর শ্রমিক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

নাগরপুর ৭ গ্রামের মানুষের ভরসা বাঁশের সাঁকো, দ্রুত সেতু নির্মাণের দাবি

নাগরপুর ৭ গ্রামের মানুষের ভরসা বাঁশের সাঁকো, দ্রুত সেতু নির্মাণের দাবি

সেতুর অভাবে ৭টি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ ভোগ করছেন। বাঁশের সাঁকোই তাদের একমাত্র ভরসা। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পংবাইজোড়া-দেইল্লা সড়কের ধলেশ্বরীর শাখা নদীর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকবাসীর।

তিন বছর আগে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেন।

জানা যায়, উপজেলার মোকনা ইউনিয়নের লাড়ু গ্রামের ধলেশ্বরী নদীর গতিপথ পরিবর্তন করে খালের মতো শাখা নদী করা হয়েছে। জেগে উঠা চরে ধীরে ধীরে মানুষ তাদের বসতি গড়ে তোলে। এই ইউনিয়নের ৭টি গ্রামের জনগণের উপজেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র সড়ক হয়ে উঠেছে পংবাইজোড়া-দেইল্লা সড়কটি।

সড়ক দিয়ে পংবাইজোড়া, লাড়ু গ্রাম, দেইল্লা, স্বল্প লাড়ু গ্রাম, নিউ চৌহলী পাড়া, পংবড়টিয়া ও ঘুণি গ্রামের স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার পথচারী প্রতিনিয়ত যাতায়াত করে। সেতু না থাকায় বর্ষা মৌসুমে নৌকাযোগে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। আবাদি কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ে চরম বিড়ম্বনা হয়।

স্থানীয়রা বলেন, একটি সেতুর অভাবে দীর্ঘ ২০ বছর ধরে দুর্ভোগের শিকার হচ্ছি। সব এলাকার উন্নয়ন হলেও আমরা বঞ্চিত। সেতুর অভাবে পিছিয়ে যাচ্ছি। পংবড়টিয়া গ্রামবাসী জানান, বর্ষা মৌসুমে দুর্ভোগ আরো চরম আকার ধারণ করে। গুরুতর রোগীকে জরুরি প্রয়োজনে উপজেলা হাসপাতালে নেয়া যে কি কষ্ট!

এ কারণে ঘটছে নানা দুর্ঘটনা। ইউপি সদস্য রিয়াজ উদ্দিন খান রাজা বলেন, ৩ বছর আগে নিজেরাই বাঁশের সাঁকো নির্মাণ করেছি। ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়েই আমাদের চলাচল করতে হয়। মোকনা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান খান বলেন, সেতু নির্মাণের দাবিতে একাধিক প্রস্তাবনা পাঠানো হয়েছে।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয় থেকে সেতুর পরিমাপ করা হলেও কোনো কাজ হচ্ছে না। মানুষের কষ্ট কমাতে জরুরিভিত্তিতে সেতু নির্মাণ প্রয়োজন।

//মোঃ আল-আমিন শেখ, টাঙ্গাইল প্রতিনিধ//

পড়ুন দৈনিক বিশ্ব …

করোনায় মৃত্যু বাড়ছে তো বাড়ছেই: যশোর জেনারেলে মৃত্যু ১৭ জন

 

করোনায় মৃত্যু বাড়ছে তো বাড়ছেই: যশোর জেনারেলে মৃত্যু ১৭ জন

//নিজস্ব প্রতিনিধি//

বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে সীমান্তবর্তী যশোর জেলা আজ আবারও বিপর্যস্ত হলো।গতকাল করোনা ও উপসর্গ নিয়ে নিয়ে ৭ জন মৃত্যু বরণ করেন। কিন্তু মাত্র একদিনের ব্যবধানে মৃত্যু বেড়ে যায় দ্বিগুণেরও বেশি।

আজ ১২ জুলাই -২০২১ রোজ সোমবার যশোর জেনারেল হাসপাতালের আরএমও নিশ্চিত করেন যে,গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন ১৭ জন।এরমধ্যে ১২ জন ছিলেন করোনায় আক্রান্ত ও ৫ জন ছিলেন করোনার উপসর্গ যুক্ত। যা হাসপাতাল কর্তৃপক্ষসহ সমগ্র যশোরবাসীকে ভাবিয়ে তুলেছে।

তিনি আরও বলেন, যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটের রেডজোনে ১৬২ জন এবং ইয়োলো জোনে ৬৬ জন ভর্তি আছেন। গত ২৪ ঘন্টায় রেডজোনে নতুন ৩৮ জন ও ইয়োলো জোনে ৩৭ জন ভর্তি হয়েছেন। যশোর জেলার বিভিন্ন উপজেলা করোনা পরিস্থিতিও প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেখা যায় সীমান্তবর্তী যশোর জেলার করোনা পরিস্থিতি অন্যান্য জেলার থেকে অনেকাংশেই খারাপের দিকে ধাবিত হচ্ছে।

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার