মুন্সীগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে সেলাই মেশিন বিতরন

গজারিয়া উপজেলায় মুন্সীগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে স্থানীয় নারী দের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এসময় উপজেলার ৩৬ জন অনগ্রসর অসহায় সুবিধা বঞ্চিত নারী দের সমাজে আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষন শেষে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য আলহাজ্ব নাজমুল হোসেন।

খোঁজ নিয়ে জানা যায় মুন্সীগঞ্জ জেলা পরিষদে ২০১৯/২০ অর্থ বছরে রাজস্ব তহবিলের আওতায় জেলার অনগ্রসর নারীদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে আত্ন-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা পরিষদের গৃহীতি প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এ পর্যায় উপজেলার ৩৬ জন নারীকে প্রকল্পের আওতায় প্রশিক্ষন দিয়ে তাদের মাঝে সেলাই মেশিন দেয়া হয়।

এ বিষয়ে নাজমুল হোসেন তার প্রতিক্রিয়া বলেন জননেত্রি শেখ হাসিনা মানবতার অগ্রদূত। তিনি বরাবর এ দেশের নারী জাতীর উন্নয়নে লক্ষ্যে তাদের স্বাবলম্বী করতে প্রতিনিয়ন নানা প্রকল্প হাতে নিচ্ছেন এবং বিভিন্ন ধরনের উদ্যোগের মাধ্যমে তাদের উত্তরনের জন্য কাজ করে যাচ্ছেন। মুন্সীগঞ্জ মাটি ও মানুষের নেতা মুন্সীগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহাম্মদের দূরদর্শি দিকনির্দেশনায় এ প্রকল্প অত্যান্ত স্বচ্ছতার সাথে বাস্তবায়িত হচ্ছে।

উল্লেখ্য থাকে আলহাজ্ব নাজমুল হোসেন গজারিয়া উপজেলায় আসন্ন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে প্রার্থীতা করার প্রত্যাশা করেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

//সৈয়দ মোঃ শাকিল, মুন্সীগঞ্জ//

পড়ুন দৈনিক বিশ্ব …

আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা- স্থগিত

ঠাকুরগাঁওয়ে সেচ্ছাসেবকলীগ ট্রাফিক পুলিশকে ফেস শিল্ড ও মাস্ক উপহার দিয়েছে

 

আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা- স্থগিত

 //পলাশ চন্দ্র দাস: বরিশাল প্রতিনিধি //
জগন্নাথ অর্থাৎ জগতের নাথ হিন্দুধর্মীয়দের আর এক উৎসব হচ্ছে রথযাত্রা উৎসব বিশ্বব্যাপী বৈশ্বিক মহামারি করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় সরকারি বিধিনিষেধ চলমান থাকায় কারনে সরকারি নির্দেশ পালন এবং জনসমাগন এড়ানোর লক্ষ্যে কোন মন্দিরে হচ্ছেনা রথযাত্রার আয়োজন।
আজ ১২ জুলাই ২০২১ সোমবার ২৭আষাঢ় ২৪২৮বাংলা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান।
উক্ত দিবস গুলোতে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করন আনুষাঙ্গিক কার্যক্রম স্থগিত করা হয়েছেন। নিয়ম রক্ষার্থে বরিশালে যে সকল মন্দিরে রথযাত্রা অনুষ্ঠিত হয় সেই সব মন্দিরের ভিতরেই রথযাত্রা সম্পন্ন করা হবে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি তমাল মালাকার , ও সাধারন সম্পাদক চঞ্চল দাস পাপ্পা যানান বরিশাল যে সকল মন্দিরে রথযাত্রা অনুষ্ঠিত হয় সেইসব মন্দিরের সভাপতি /সম্পাদক, প্রধানের জ্ঞাতার্থে অবহিতকরন এ বছর রথযাত্রা বাহিরে পরিক্রমা না করে স্ব স্ব মন্দিরের ভিতরেই কোন রকম ভক্ত সমাগম না করে প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান করার জন্য অনুরোধ করা হয়েছেন।

ঠাকুরগাঁওয়ে সেচ্ছাসেবকলীগ ট্রাফিক পুলিশকে ফেস শিল্ড ও মাস্ক উপহার দিয়েছে

করোনা সংক্রমণ রোধে ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশকে ফেস শিল্ড ও মাস্ক সুরক্ষা সামগ্রী দিয়েছে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ। ১১ জুলাই রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপোলো জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মুক্তা,সদস্য রনি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিঠুন.টুটুল সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ উপস্থিত হয়ে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড ও চৌরাস্তায় কর্মরত ট্রাফিক পুলিশকে নিজ হাতে ফেস শিল্ড ও মাস্ক পরিয়ে দেন স্বেচ্ছাসেবক লীগ নেতা এ্যাপোলো।

ঠাকুরগাঁওয়ে সেচ্ছাসেবকলীগ ট্রাফিক পুলিশকে ফেস শিল্ড ও মাস্ক উপহার দিয়েছে

এ সময় ঠাকুইগাও জেলা ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন,রোদ বৃষ্টির মধ্যে করোনা যোদ্ধা ট্রাফিক পুলিশ তারা নিজেদের কথা চিন্তা না করে সার্বক্ষণিক জনসাধারণকে করোনা সংক্রমণ থেকে রক্ষার ও যানজট মুক্ত শহরের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে।ট্রাফিক পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে তাদের সবার জন্য আমার নিজ অর্থায়নে সামান্য কিছু ফেজ শিল্ড ও মাস্ক বিতরণ করেন পুলিশের ভালো কাজে উৎসাহ ও সাহস প্রদান করা আমাদের দায়িত্ব।

ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের টিআই মাসুদ বলেন, পুলিশের পাশাপাশি ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক ব্যক্তিরাও করোনা সংক্রমণ রোধে কাজ করে যাচ্ছে। ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ মানুষকে সহযোগিতার পাশাপাশি প্রশাসনিক বিভিন্ন দপ্তরে তাদের সুরক্ষা সামগ্রী বিতরণ করে উদাহারণ সৃষ্টি করছে।

এসব কার্যক্রম অব্যাহত থাকলে আমরা নিজেরা সুরক্ষিত থেকে সাধারণ মানুষকে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব হবে।

//মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

অবশেষে গ্রেফতারকৃত সাংবাদিককে জামিন দিয়েছে আদালত

 

অবশেষে গ্রেফতারকৃত সাংবাদিককে জামিন দিয়েছে আদালত

ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা রোগীর খাবারে অনিয়ম নিয়ে জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকম অনলাইন পত্রিকায় প্রতিবেদন করায় সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের করা মামলায় গ্রেফতারকৃত সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন মঞ্জুর করেছে আদালত।

১১ জুলাই রোববার দুপুর ২টা ৫৫ মিনিটে ঠাকুরগাঁও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুর রহমানের এজলাসে তাকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ডালিম কুমার রায় সাংবাদিক তানুর ৫ দিনের রিমান্ড আবেদন করেন। এসময় তানুর পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন।

শুনানি শেষে রিমান্ড না মঞ্জুর করে পাঁচ হাজার টাকা মুচলেকায় আদালত তার জামিন মঞ্জুর করেন। তানুর পক্ষে মামলা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সিনিয়র এ্যাড. জাহাঙ্গীর আলম, এ্যাড. এমরান হোসেন চৌধুরী, ফজলে রাব্বি বকুল, এ্যাড. লিয়ন। প্রসঙ্গত, ঠাকুরগাঁও সদর হাসপাতালের খাদ্য সরবরাহের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় ডিজিটাল নিরাপত্তা আইনে ৩ জন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল।

এই মামলায় পুলিশ দৈনিক ইত্তেফাক, জাগো নিউজ টুয়েন্টিফোর ও ইন্ডিপেন্ডেন্ট টিভি’র ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানুকে গত ১০ জুলাই শনিবার রাতে গ্রেফতার করে। মামলার অন্য দুই আসামি হলেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রহিম শুভ।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওই সাংবাদিক মামলার খোঁজখবর নিতে থানায় আসলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তানভির হাসান তানু (২৯) শহরের হাজীপাড়া এলাকার আবু তাহেরের ছেলে। তিনি ঠাকুরগাঁও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গত ৯ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মো. নাদিরুল আজিজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১ ) (ক) ২৫(১) (খ) ২৯(১)/৩১(১)/৩৫(১) ধারায় সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বরাতে ওসি তানভিরুল ইসলাম বলেন, গত ৫ ও ৬ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের খাবার নিয়ে জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশ করে সাংবাদিক তানভির হাসান তানু, রহিম শুভ ও আব্দুল লতিফ লিটু। সংবাদটি ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট জনরোষ সৃষ্টিকারী মানহানিকর দাবি করে ৯ জুলাই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ঐ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও সাংবাদিক তানভির হাসান তানুকে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঠাকুরগাঁও প্রেসক্লাব, ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ ঠাকুরগাঁওয়ের সাংবাদিক মহল।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু বলেন, করোনা মহামারি মোকাবেলায় অপ্রতুল পদক্ষেপের কথাগুলো যখন সাংবাদিকরা তুলে ধরছেন তখন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ককে দিয়ে এই মামলা করানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শনিবার রাতেই সাংবাদিকরা ঠাকুরগাঁও প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় মিলিত হন। তারা প্রেসক্লাবের সামনে কলম ও ক্যামেরা ফেলে প্রতিবাদ জানায়। সাংবাদিক তানভির হাসান তানুর নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনে নামার কথা বলেন সাংবাদিক নেতারা।

 //মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

কুমিল্লায় পেট্রোলপাম্পে আগুণ।। ৫টি বাস পুড়ে ছাই…

 

কুমিল্লায় পেট্রোলপাম্পে আগুণ।। ৫টি বাস পুড়ে ছাই…

//অনলাইন নিউজ//

রোববার বিকালে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবস্থিত ‘নিমসার ফিলিং স্টেশনে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এতে ওই পাম্পের পাশে থাকা ৫টি বাস পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিমসার ফিলিং স্টেশনের ম্যানেজার মো. শাহ আলম সাংবাদিকদের জানান, লকডাউনে চলাচল বন্ধ থাকার কারণে ফিলিং স্টেশনের পাশে এশিয়া পরিবহনের ৫টি বাস রাখা হয়েছিল। রোববার বিকাল ৪টার দিকে হঠাৎ করে একটি বাসে আগুন লেগে যায়। এ সময় পাশের বাসগুলোতেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুমিল্লা সদর দপ্তরের ২টি ও চান্দিনার ২টি ইউনিট ঘটনাস্থলে আসে।

কুমিল্লায় পেট্রোলপাম্পে আগুণ।। ৫টি  বাস পুড়ে ছাই...

এ প্রসঙ্গে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. শরফুদ্দীন বলেন, আমাদের ৪টি ইউনিট ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

পড়ুন দৈনিক বিশ্ব …

কর্মহীন মানুষের পাশে খাদ্যহাতে ইউএনও রুবাইয়া তাছনিম

কর্মহীন মানুষের পাশে খাদ্যহাতে ইউএনও রুবাইয়া তাছনিম

দেশে চলমান করোনা ভাইরাসের কারণে চলছে কঠোর লকডাউন। এই কঠোর লকডাউনে খুলনার রূপসা উপজেলায় কর্মহীন হয়ে পড়ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় পরিবারে দেখা দিয়েছে খাদ্যের সংকট। এসব কর্মহীন মানুষের পাশে খাদ্যহাতে দাঁড়াচ্ছেন ইউএনও রুবাইয়া তাছনিম। কর্মহীন শারীরিক প্রতিবন্ধী চা বিক্রেতাদের পাশে বসবাসরত অসহায় ও ছিন্নমূল মানুষের বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিচ্ছেন পরিশ্রমী একজন মানুষ উপজেলা নির্বাহী অফিসার।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন উপজেলার বিভিন্ন জায়গায় অসহায় ছিন্নমূল মানুষের মাঝে। দেশে চলমান লকডাউনে এই পবিবারগুলো খাবার পেয়ে চোখে-মুখে ফুটে ওঠে খুশির ছাপ। শারীরিক প্রতিবন্ধী চা বিক্রেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, খাবার পেয়ে আমি খুব খুশি। লকডাউন হওয়ায় আমার দোকান বন্ধ হয়ে যায়। বাসায় খাবার না থাকায় স্যারকে জানালে স্যার আমার খাবারের ব্যবস্থা করে দেন। স্যারের জন্য আমি দোয়া করি স্যার যেন অনেক বড় অফিসার হন।

উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম জানান, প্রতিনিয়ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দেওয়া উপহারের খাবার বিতরণ চলছে। চলমান পরিস্থিতে যদি কেউ সমস্যায় পড়ে উপজেলা প্রশাসনকে অবগত করলে উপজেলা প্রশাসন তাদের সহায়তা করবে।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসায় চাচা কর্তৃক ভাতিজার পান বরাজ ভেঙ্গে দেওয়ার অভিযোগ

রূপসায় বিধিনিষেধ অমান্য করায় ২৮টি মামলা ৩৫ জনকে ১২,৮০০ টাকা জরিমানা

এমপি সালাম মুর্শেদীর আয়োজনে শেখ সোহেলের সুস্থতা কামনায় দোয়া

 

রূপসায় চাচা কর্তৃক ভাতিজার পান বরাজ ভেঙ্গে দেওয়ার অভিযোগ

রূপসায় জমিজমা সংক্রান্তকে কেন্দ্র করে চাচা কর্তৃক ভাতিজার পান বরাজ ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে মিলন মালাকার বাদী হয়ে রূপসা থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে জানাগেছে, উপজেলার ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া এলাকায় বাল্যক মালাকার দুই ছেলে মনোরঞ্জন মালাকার ও সত্যমালাকারকে রেখে মারা যান। পরে মনোরঞ্জন তার স্ত্রী ও সন্তানদের রেখে মারা যান। পৈত্রিক সূত্রে মিলন তার বাবার ওয়ারেশ সূত্রে জমিতে ভ্গে দখল করতে থাকে।

গত ৯ জুলাই সকালে তার চাচা সত্য ও তার ছেলে অনুকুল মালাকার বহিরাগত লোকজন নিয়ে মিলনের ২৫ বছরের ভোগ দখলীয় জমিতে পান বরাজটি ভেঙ্গে মাটিতে লুটিয়ে দেয়।

এসময় মিলন তাতে বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারকে মারতে উদ্যাত হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে মিলন মালাকার।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসায় বিধিনিষেধ অমান্য করায় ১২ মামলায় ৫৭০০ টাকা জরিমানা

রূপসায় বিধিনিষেধ অমান্য করায় ২৮টি মামলা ৩৫ জনকে ১২,৮০০ টাকা জরিমানা

দেশব্যাপী করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ১ জুলাই থেকে সারাদেশে কঠোর বিধি-নিষেধ আরোপিত হয়েছে। সারাদেশের ন্যায় খুলনা জেলার রূপসায় সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিতকল্পে রবিবার (১১ জুলাই) সকাল থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম ও সহকারী কমিশনারের (ভূমি) খান মাসুম বিল্লাহ এর নেতৃত্বে উপজেলার আব্দুলের মোড়, শিরগাতি, খান মোহাম্মাদপুর, বারো পূন্যের মোড়, পালেরহাটসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

উপজেলায় স্বাস্থ্যবিধি প্রতিপালন ও কঠোর বিধি নিষেধ নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনাকালে একদিনে ২৮ টি মামলা ৩৫ জনকে ১২হাজার ৮০০শত টাকা জরিমানা।

অভিযানে পুলিশ, আনসার, সেনাবাহিনীসহ সকল সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতৃত্বে নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছেন।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

ব্যাক্তিগত অর্থায়নে ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ব্যাক্তিগত অর্থায়নে ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

মুন্সীগঞ্জ জেলায় গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে ব্যাক্তিগত অর্থায়নে ঈদ উপহার বিতরণ করা হয় বলে জানায় বিতরণ সংশ্লিষ্ট সূত্র। ব্যাক্তিগত উদ্যাগে তালিকা করে ইউনিয়নটির অসহায় দুঃস্থ ৩০০টি পরিবারের মাঝে বিতরন করা হয়। জানা যায় হোসেন্দী ইউনিয়নে আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক প্রত্যাশি তৃণমূল আওয়ামী লীগ নেতা হাজী আক্তার হোসেন এ কার্যক্রম পরিচালনা করেন।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় হাজী আক্তার হোসেন বলেন কোন নির্বাচনকে কেন্দ্র করে নয় প্রতিবারে ন্যায় এবারও চেয়েছি সাধারন মানুষে পাশে থাকতে। আমার ইউনিয়নে করোনা কাল তথা সব সময় সার্মথ্য অনুযায়ী যেন অসহায় দুঃস্থ পরিবারে পাশে বরাবর থাকতে পারি সেই দোয়াই সকলের নিকট প্রত্যাশা করি। প্রত্যক্ষ দেখা যায় বিতরন করা প্রতিটি ব্যাগে ছিলো চাল পাঁচ কেজি, ডাল এক কে.জি, পেঁয়াজ এক কে.জি, আলু এক কে.জি, তেল এক লিটার।

আজ ১১ জুলাই রবিবার সকালে হাজী আক্তার হোসেনের নেত্বিত্রে হোসেন্দী ইউনিয়নে লঘুর চর গ্রাম থেকে এই কার্যক্রম শুরু হয় যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

সৈয়দ মোঃ শাকিল। গজারিয়া, মুন্সীগঞ্জ।

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

যশোরে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

 //নিজস্ব প্রতিনিধি//

যশোরে বৈশ্বিক মহামারী করোনার সাথে সমানতালে পাল্লাদিয়ে বইছে মাদকদ্রব্য চোরাচালানের ঢেউ। আর মাদকের চোরাচালানরোধে লকডাউন বাস্তবায়নের ন্যায় পরিচালিত হচ্ছে মাদক বিরোধী বিশেষ অভিযান। তারই ধারাবাহিকতায় যশোর জেলার মনিরামপুর উপজেলায় জেলা পুলিশের একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজয়রামপুর গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম (৩০), পিতা- মোঃ আব্দুল মজিদ গ্রাম- বিজয়রামপুর,থানা- মনিরামপুর, জেলা- যশোরকে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন যার বাজারমূল্য ৩৮ হাজার ৫০০ টাকা। উল্লেখিত বিষয়ে মনিরামপুর থানায় মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।