অভয়নগরে ৫০ পরিবার পেল সরকারি খাদ্য সহায়তা

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারুর উদ্যোগে উপজেলা পরিষদের সহযোগিতায় ৫০ পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য জাকির হোসেন হৃদয়, রবিউল ইসলাম বিশ্বাস, ডিআর আনিস, জসিমউদ্দিন বাচ্চু, সমাজসেবক জুয়েল, পিআইও অফিসের মাসুম প্রমুখ।

অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিল জেএইচএম ইন্টারন্যাশনাল লি:

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসানের উদ্যোগে জেএইচএম ইন্টারন্যাশনাল লি: এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮টি অক্সিজেন সিলিন্ডার ও ৮টি অক্সিজেন ফ্লো মিটার প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে অভয়নগর থানা ভবনের সামনে সিলিন্ডার ও ফ্লো মিটারগুলো গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

এসময় উপস্থিত ছিলেন জেএইচএম ইন্টারন্যাশনাল লি: এর সাইড ম্যানেজার জগদিশ চন্দ্র মন্ডল, মার্কেটিং ম্যানেজার বেলাল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য জাকির হোসেন হৃদয়সহ থানা পুলিশ ।

 

পড়ুন দৈনিক বিশ্ব …

রাণীশংকৈলে কালের কন্ঠ শুভসংঘের ত্রান সামগ্রী পেয়ে খুশি সাধারণ মানুষ

 

 

রাণীশংকৈলে কালের কন্ঠ শুভসংঘের ত্রান সামগ্রী পেয়ে খুশি সাধারণ মানুষ

সারা দেশে করোনা ভাইরাস ভয়াবহ দ্বিতীয় বারের মত রূপ ধারন করেছে। গরিব অসহায় দরিদ্ররা লকডাউনে পড়েছে বিপাকে। ঠিক এমনি পরিস্থিতিতে দৈনিক কালের কন্ঠ শুভসংঘ‘র পক্ষ থেকে মানুষের মাঝে ত্রান ও মাস্ক নিয়ে দেশের বিভিন্ন জেলায় এবং উপজেলায় পৌঁছে দেওয়া হচ্ছে।

৮ জুলাই বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৩০০ জন হত দরিদ্রদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ ও মীরডাঙ্গী সরকারি প্রাইমারি স্কুল মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এই ত্রাণ সামগ্রী দেওয়া হয়ছে।

ত্রান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও রাণীশংকৈল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা,ওসি এস এম জাহিদ ইকবাল,কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, উপজেলা শুভসংঘের সভাপতি মহাদেব বসাক, রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী, দৈনিক করতোয়া প্রতিনিধি বিপ্লব হোসেন,ডেইলি সান প্রতিনিধি হুমায়ুন কবির প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সুজন, সদস্য মাহাবুব আলম প্রমুখ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, শিক্ষক, শুভসংঘের প্রতিনিধি, ও জেলা-উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সুবিধাভোগীদের মাঝে প্রত্যেককে ১০ কেজি চাল, ৩ কেজি আটা, ও ২ কেজি মুসুর ডাল, দেয়া হয়। এ ত্রাণ সামগ্রী পেয়ে তারা কালের কন্ঠের শুভসংঘ ও বসুন্ধরা গ্রুপের প্রতি মহাখুশি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাহাবুব আলম, নিজস্ব প্রতিবেদক।।

পড়ুন দৈনিক বিশ্ব …

৫০% ছাড়ে খাদ্যসামগ্রী দিতে ’’হাসিমুখ’ এর পাশে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এ্যাপোলো

 

 

৫০% ছাড়ে খাদ্যসামগ্রী দিতে ’’হাসিমুখ’ এর পাশে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এ্যাপোলো

ঠাকুরগাঁওয়ে লকাউনে ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থদের মাঝে বাজার মূল্যের চেয়ে ৫০% ছাড়ে নিজস্ব উদ্যোগে খাদ্যসামগ্রী দিচ্ছেন জেলার স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ। সংগঠনটির এমনি মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের পাশে দাঁড়ালেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ্ এ্যাপোলো।

৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠনটির সুবিধার্থে সংগঠনটির সভাপতি আল আসমা উল হুসনা হাতে খাদ্যসামগ্রী তুলে দেন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলেন,দুই বস্তা চাল,এক বস্তা আটা,১০ কার্টুন বিস্কুট, ১কার্টুন সাবান।

এসময় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এ.জে.এম মাসুম বিল্লাহ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পদাক স্বপন কুমার ঘোষ,সাংবাদিকতা ও গণসংযোগ বিষয়ক সম্পাদক জুয়েল ইসলাম শান্ত,সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মিঠুন,পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম তালাশ,হাসিমুখ সংগঠনটির সভাপতি আল আসমা উল হুসনা মিঠুন সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ….

এর আগে গত শুক্রবার ২ জুলাই শহরের সমবায় মার্কেটের সামনে ৫০% ছাড়ে খাদ্যসামগ্রী প্রদান করে দোকানের উদ্বোধন করা হয়। ভর্তুকি এই দোকানে খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, লবন, আলু, ডিম, সোয়াবিন তেল, আদা, রসুন, পেঁয়াজ, মসলা, সাবান, সবজিসহ বিভিন্ন মুদি সামগ্রী।খাদ্যসামগ্রীর পাশাপাশি ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে ভোক্তাদের।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন,করোনার এই মহামারি সময়ে জেলা স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ যেভাবে অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের জানাই ধন্যবাদ।

শুনেছি তারা এর আগেও অসহায়দের নিয়ে কাজ করেছে। তাদের এই কার্যকলাপকে সাধুবাদ জানিয়ে আমি আজ কিছু খাদ্যসামগ্রী দিয়েছে যাতে করে তাদের কিছুটা উপকার হয়।

আমি আশা করবো এই সংগঠনটির মাধ্যমে জেলা বিত্তবানরা এগিয়ে আসবে। তাহলেই আমাদের সমাজের অসহায়দের জন্য অনেক উপকার হবে।

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

পড়ুন দৈনিক বিশ্ব …

জাতির ক্রান্তিকালে অসহায় ও দুস্থ মানুষের পাশে পুলিশ নারী কল্যাণ সমিতি

খাদ্যসামগ্রী বিতরণের ভিডিও……

সময় টিভির রিপোর্ট….

জাতির ক্রান্তিকালে অসহায় ও দুস্থ মানুষের পাশে পুলিশ নারী কল্যাণ সমিতি

 

বাংলাদেশে ঝড়,বন্যা,জলোচ্ছ্বাসসহ বিভিন্ন দূর্যোগ প্রবণ দেশ। এখানে বার মাসে তেরো পার্বণের ন্যায় বিভিন্ন দূর্যোগ সংগঠিত হয় আর লক্ষ লক্ষ মানুষ অসহায় হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়।তখন দেশ ও দশের প্রয়োজনে অসহায় মানুষের অসহায়ত্ব দূর করার জন্য সবসময় হাত বাড়িয়ে দিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি।

গতবছর ৮ মার্চ-২০২০ বাংলাদেশে প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ার পর করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনগণের জীবন ও জীবিকার কথা চিন্তা করে সরকার বিভিন্ন সময় লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছে। এবছর ইদের পর থেকে আবারও করোনায় সংক্রমণ ও মৃত্যুর হার গতবছরের চেয়ে অধিক হওয়ায় সরকার কয়েকধাপে লকডাউন ঘোষণা করেন।

আর এই লকডাউন চলাকালে কর্মহীন হয়ে পড়েছে দেশের হতদরিদ্রসহ দিন আনে দিন খাওয়া অনেক মানুষ। আয় রোজগার বন্ধ হওয়ায় অনেক পরিবার দুবেলা দুমুঠো অন্নের সংস্থান করতে পারছেন না।দিন যত যাচ্ছে ততোই কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। ফলে শহরের রাস্তাগুলিতে পাল্লা দিয়ে বাড়ছে ক্ষুধার্ত মানুষের ঢল।

জাতির ক্রান্তিকালে অসহায় ও দুস্থ মানুষের পাশে পুলিশ নারী কল্যাণ সমিতি

জাতির এমনই একটি ক্রান্তিকালে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পুলিশ নারী কল্যাণ সমিতি( পুনাক)সীমিত সামর্থ নিয়ে শহরের ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। সমিতির সভানেত্রী জিসান মীর্জার উদ্যোগে গত ৪ জুলাই-২০২১ তারিখ থেকে শুরু করে চলছে এ মহতী উদ্যোগ এবং পুনাকের একাধিক টীম শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে খাবার পৌঁছে দিচ্ছেন ক্ষুধার্ত মানুষের হাতে।

এরই ধারাবাহিকতায় আজ ৮ জুলাই -২০২১ রোজ বৃহস্পতিবার সকাল ১১.৩০ টায় রাজারবাগ পুলিশ লাইন্সের মাঠে বৃহৎ পরিসরে আয়োজন করা হয় “অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরন”অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রায় ৭০০ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে খাবার বিতরণ করা হয়।

পুনাক সভানেত্রী জিসান মীর্জা উক্ত অনুষ্ঠানে ঊপস্থিত থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। এছাড়াও পুনাকের অন্যান্য নেতৃবন্দ সেসময় উপস্থিত ছিলেন। পুনাক সভানেত্রী জানান বরাবরের মতো এবারো অসহায় ও দুস্থদের পাশে রয়েছে পুনাক। লকডাউন শেষ হওয়া পর্যন্ত পুনাকের খাবার বিতরণের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জয়হোক মানবতার, দূরহোক অসহায় মানুষের অসহায়ত্ব। সমাজের সকল স্তরের মানুষ যদি করোনার এই দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাড়াতেন তাহলে হয়তো অভুক্ত শ্রমজীবি রিকশা চালক, ইজিবাইক চালকসহ হতদরিদ্র শ্রেণীর জনগণকে লকডাউন পালনের জন্য বাধ্য করতে হতো না।

আর দেশের সকল স্তরের প্রশাসনিক কর্মকর্তাসহ পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের লকডাউন বাস্তবায়নে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করতে হতো না।

//স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

করোনাভাইরাস ধ্বংস করার স্প্রে আবিস্কার করলেন সাদিয়া

করোনাভাইরাস ধ্বংস করার স্প্রে আবিস্কার করলেন সাদিয়া

করোনাভাইরাস ধ্বংস করার স্প্রে আবিস্কার । মহামারি  করোনাভাইরাস প্রতিরোধে নতুন একটি জীবাণুনাশক স্প্রে আবিষ্কার করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ব্রিটিশ বিজ্ঞানী সাদিয়া খানম। ২৬ বছর বয়সী সাদিয়া দেড় বছর ধরে গবেষণার পর ভলটিক নামের এই জীবাণুনাশক তৈরি করেছেন, যা যে কোনো বস্তুর সারফেসে স্প্রে করা হলে সেটি দুই সপ্তাহের জন্য জীবাণুমুক্ত থাকবে।

করোনা মহামারি মোকাবিলায় এই উদ্ভাবনকে বড় ধরনের আবিষ্কার হিসেবে গণ্য করা হচ্ছে এবং ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা ব্যবস্থা এনএইচএসসহ বিভিন্ন কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষার পর এটিকে অনুমোদন দিয়েছে।

করোনাভাইরাস ধ্বংস করার স্প্রে আবিস্কার করলেন সাদিয়া

যুক্তরাজ্যে করোনার প্রকোপ দেখা দেওয়ার পর সাদিয়া তার পিএইচডি গবেষণা স্থগিত রেখে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের চেশায়ারে তার বাবার রেস্তোরাঁয় এই ভাইরাসটি নিয়ে প্রাথমিক গবেষণা শুরু করেন। গবেষণায় এই ভাইরাসটিকে ধ্বংস করার জন্য তিনি নানা রকমের সমীকরণের সন্ধান করতে থাকেন। একপর্যায়ে এরকম একটি কার্যকরী ইকুয়েশন উদ্ভাবন করতে সক্ষম হন তিনি। সাদিয়া এর নাম দিয়েছেন ভলটিক যা সংক্রামক রোগজীবাণু নাশের একটি প্রক্রিয়া এবং এটি উচ্চমানের সুরক্ষা দিয়ে থাকে। বিশেষ একটি মেশিন দিয়ে এই তরল স্প্রে করতে হয়। এই পুরো প্রক্রিয়াটির নাম ভলটিক।

বিবিসি বাংলাকে এ সম্পর্কে সাদিয়া খানম বলেন, ‘এই জীবাণুনাশ প্রক্রিয়ার একটি অংশ হচ্ছে- কোনো জীবাণু যদি কোনো কিছুর সংস্পর্শে আসে তখনই সেই জীবাণু ধ্বংস করে ফেলা। অর্থাৎ কোনো কিছুর পৃষ্ঠ বা সারফেসের ওপর যদি কোনো ভাইরাস থাকে, এর সাহায্যে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলা যায়।’

সাদিয়া খানম স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিকেল সায়েন্স এবং চেস্টার বিশ্ববিদ্যালয়ে জিনোমিক মেডিসিন বিষয়ে পড়াশোনা করেছেন।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

মাগুরা-২ আসনের এমপি ড. শ্রী বীরেন শিকদার করোনা আক্রান্ত

মাগুরা-২ আসনের এমপি ড. শ্রী বীরেন শিকদার করোনা আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। তিনি রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

বীরেন শিকদারের ভাই বিমলেন্দু শিকদার জানান, শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে মঙ্গলবার চিকিৎসকের পরামর্শে কভিড-১৯ করোনা টেস্ট করান তিনি। রাতেই ফল পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শে বুধবার সিএমএইচে ভর্তি হয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা শঙ্কামুক্ত।

বীরেন শিকদারের জন্ম ১৯৪৯ সালের ১৬ অক্টোবর মাগুরার শালিখা উপজেলার সিংড়া গ্রামে। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং ১২ জানুয়ারি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। বীরেন শিকদার ১৯৮৫ সালে শালিখা উপজেলার চেয়ারম্যান এবং ১৯৯৬, ২০০৮, ২০১৮ সালে জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন।

এছাড়া বিভিন্ন সময়ে তিনি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন

 //সুজন মাহমুদ,মাগুরা জেলা প্রতিনিধি//

Dainik Bisw

সুয়েজখালে আটকে যাওয়া এভারগ্রীন কত টাকায় মুক্ত হলো…?

 

সুয়েজখালে আটকে যাওয়া এভারগ্রীন কত টাকায় মুক্ত হলো…?

সুয়েজখালে আটকে যাওয়া এভারগ্রীন দীর্ঘ্যদিন পর  মুক্তি মিলল, সুয়েজ খাল বন্ধ করে দেওয়া সেই দানবীয় কনটেইনার জাহাজ এভারগ্রিনের। ক্ষতিপূরণের চুক্তির পর মিলল জাহাজটির। এরই মধ্যে সেটি মিসর ছেড়েছে বলে জানা গেছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নোঙর তুলে টাগের সাহায্যে এভারগ্রিন ভূমধ্যসাগরের দিকে যাত্রা করে। জাহাজটি ঈসমাইলিয়া শহরের নিকটবর্তী খালে তিন মাস ধরে অবস্থান করছিল।

তবে ঠিক কত ক্ষতিপূরণের চুক্তি হয়েছে তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়। ক্ষতিপূরণের সঠিক অংক প্রকাশ করা না হলেও এর আগে মিসর ৫৫ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৪৬৭৫ কোটি টাকার বেশি চেয়েছিল।

গত মার্চে সুয়েজ খালে আটক যায় জাহাজটি। এতে ব্যাপকভাবে ব্যাহত হয় বিশ্ব বাণিজ্য। এ নিয়েই কায়রোর সঙ্গে চুক্তিতে আসে জাহাজটির মালিক পক্ষ ও বিমা কোম্পানি।

মিসরীয় টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ক্যাপ্টেন ও অন্য ক্রুদের ফুল ও স্মারক দিয়ে বিদায় জানানো হয়।

১২০ মাইল দৈর্ঘ্যের সুয়েজ খাল সংযোগ করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে, যা এশিয়া ও ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ।

মার্চে ঝড়ো বাতাসের সময় ৪০০ মিটার লম্বা এভারগ্রিন সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকে পুরো বাণিজ্যপথ বন্ধ করে দেয়। প্রায় এক সপ্তাহ খাল বন্ধ থাকায় শত শত জাহাজ ট্রাফিক জ্যামে পড়ে। প্রতিদিন ক্ষতি হয় বিলিয়ন বিলিয়ন ডলার বাণিজ্যের। এ সময় উদ্ধার কাজে নিয়োজিত এক ব্যক্তি নিহত হন।

ওই সময় থেকেই ক্ষতিপূরণ দাবি করে আসছিল সুয়েজ খাল কর্তৃপক্ষ এসসিএ। ক্ষতিপূরণের মধ্যে রয়েছে উদ্ধার অভিযানের খরচ, খালের তীর ও অন্যান্য ক্ষয়-ক্ষতি।

// অনলাইন নিউজ //

পড়ুন দৈনিক বিশ্ব …

Evalyতে গ্রাহকের ৩৩৮ কোটি টাকারহদিস নেই: আইনি ব্যবস্থা

 

Evalyতে গ্রাহকের ৩৩৮ কোটি টাকারহদিস নেই: আইনি ব্যবস্থা

৪ জুলাই  বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনের সূত্র ধরে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ৪ জুলাই পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, গ্রাহক ও মার্চেন্টের কাছ থেকে নেওয়া ৩৩৮ কোটি ৬২ লাখ টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে টাকা আত্মসাৎ কিংবা অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কা রয়েছে।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডাব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে জানান, ইভ্যালি নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে যেসব বিষয় ওঠে এসেছে আমরা সেগুলোই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। ইভ্যালির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন, প্রতিযোগিতা কমিশন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরেও চিঠি পাঠানো হয়েছে বলে জানান বাণিজ্য  মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।

 

ইভ্যালির কার্যক্রম নিয়ে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইভ্যালির মোট দায় ৪০৭ কোটি টাকা। প্রতিষ্ঠানটি গ্রাহকের কাছ থেকে অগ্রিম নিয়েছে ২১৪ কোটি টাকা, আর মার্চেন্টদের কাছ থেকে বাকিতে পণ্য নিয়েছে ১৯০ কোটি টাকার। স্বাভাবিক নিয়মে প্রতিষ্ঠানটির কাছে কমপক্ষে ৪০৪ কোটি টাকার চলতি সম্পদ থাকার কথা। কিন্তু সম্পদ আছে মাত্র ৬৫ কোটি টাকা।

বরিশালে লকডাউনে রাস্তা ফাঁকা পেয়ে মাহিন্দ্রা যাত্রীকে ধর্ষণ চেষ্টা: ধর্ষক আটক

 

বরিশাল নগরীতে কঠোর লকডাউনেও রাস্তায় থেমে নেই থ্রি হুইলার মাহিন্দ্রা। আর এ লকডাউনে রাস্তা ফাঁকা পেয়ে যাত্রীদের অভিনব কায়দায় করা হচ্ছে নানা হয়রানি। ৭ জুলাই দুপুরের দিকে এক নারী যাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় থ্রি হুইলার মাহিন্দ্রা ড্রাইভার মোঃ আলামিন মৃধা। জানা যায়, বাবুগঞ্জ থেকে নতুন বাজারের উদ্দেশ্যে রওনা দেন শাকিরা বেগম নামে এক নারী যাত্রী পথিমধ্যে চাঁদপাশা তালতলা নামক স্থানে গাড়ি থামিয়ে গাড়ির পর্দা টেনে গাড়ির ভিতরে ঢুকে ড্রাইভার মোঃ আল আমিন নারীকে চেপে ধরে টানাটানি করছিলেন এসময় ওই মহিলা ডাক চিৎকার দিলে লম্পট ড্রাইভার ঐ নারী ও তার সাথে থাকা দুই শিশু বাচ্চাকে গাড়ি থেকে ফেলে রেখে ব্যাগ ও মালামাল নিয়ে পালিয়ে যায়।

তার ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তার আত্মীয় স্বজনকে খবর দিলে তারা তাৎক্ষণিক ঘটনা স্থানে উপস্থিত হন এবং তাকে উদ্ধার করে বিমানবন্দর থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিমানবন্দর থানা পুলিশের এএসআই কামাল তিনি স্থানীয়দের মাধ্যমে ও শাকিরা বেগমের নিকট থেকে প্রাথমিক ঘটনা জেনে ওই নারীকে থানায় এসে অভিযোগ দিতে বলেন। এবং তিনি সাথে সাথে থানায় যান অভিযোগ দেয়ার জন্য।

ভুক্তভোগী শাকিলা বেগম ৭ নং দেহেরগতি ইউনিয়নের বাহের চর গ্রামের মোঃ জাহিদুল ইসলামের স্ত্রী। তিনি বলেন আমার সাথে অশ্লীল আচরণ ও খারাপ কাজ করতে চাওয়া এ জানোয়ারের কঠিন বিচার চাই। এদিকে এ ঘটনা কাশিপুর এলাকায় ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক কাশিপুর ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রাসেল মল্লিক জানতে পেরে বিমানবন্দর থানার এএসআই কামাল হোসেন কে সাথে নিয়ে স্থানীয় ড্রাইভারদের মাধ্যমে চিহ্নিত করতে সক্ষম হয়ে লম্পট ড্রাইভার মোঃ আল-আমিন মৃধা আটক করা হয়। লম্পট এ ড্রাইভার মোঃ আলামিন মৃধা কাশিপুর ইউনিয়নের বিহঙ্গল ৫ নং ওয়ার্ডের মোঃ কালাম মৃধা’র ছেলে ।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার এএসআই কামাল বলেন, স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় লম্পট ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  //পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব হোসেন মোল্যা এর মৃত্যুতে সালাম মূর্শেদী এমপি’র শ্রদ্ধা