Author: দৈনিক বিশ্ব
বিশেষ লকডাউন চলমান অবস্থায়ও আজ যশোরে করোনায় আক্রান্ত ১০৫ জন
বিশেষ লকডাউন চলমান অবস্থায়ও বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউ রাজধানী ঢাকাকে ছাড়িয়ে সীমান্তবর্তী জেলা সমূহে প্রোকট আকার ধারণ করেছে। গত কয়েকদিন যাবত আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় যশোর পৌরসভা ও নওয়াপাড়া পৌরসভায় বিশেষ লকডাউন চলমান আছে।
করোনার বিরুদ্ধে জনসচেতনাবৃদ্ধি ও মাস্ক ব্যবহারে উদ্ধুদ্ধ করণে সর্বাত্মক কাজ করছে যশোর জেলা প্রশাসন।কিন্তু করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টার সামাজিক সংক্রমণ শুরু হওয়ায় করোনায় আক্রান্তের সঙ্কা অনেকাংশেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সীমান্তবর্তী
যশোর,খুলনা ও সাতক্ষীরা জেলায়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ ৯ জুন-২০২১ রোজ বুধবার ঘোষিত করোনা টেস্টের ফলাফলে দেখা যায় যবিপ্রবি- এর ল্যাবে মোট ৩৩০ জনের নমুনা পরীক্ষা করে ১২৫ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে এবং বাকি ২০৫ জনের শরীরে নেগেটিভ ফলাফল এসেছে।
এর মধ্যে যশোর জেলার ২৭৮ জনের নমুনা পরীক্ষা করে ১০৩ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।
ফলে যশোরে করোনা সংক্রমনের হার ৩৭.০৫ %।মাগুরার ২৫ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা পজেটিভ ফলে আক্রান্তের হার ২৮% এবং নড়াইলে ২৭ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা পজেটিভ ফলে আক্রান্তের হার ৫৫.৫৫%।
//নিজস্ব প্রতিবেদক,স্বীকৃতি বিশ্বাস//
করোনায় আক্রান্ত রাণীশংকৈল ইউপি চেয়ারম্যান সহ ৭ জন
করোনায় আক্রান্ত রাণীশংকৈল ইউপি চেয়ারম্যান সহ ৭ জন
করোনায় আক্রান্ত রাণীশংকৈলে ইউপি চেয়ারম্যান, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় (৮ জুন) মঙ্গলবার নতুন করে ৬ জন করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। আজ রাত ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ আরজুমানয়ারা আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় সংক্রমিত রোগীরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের গহেলাপাড়া গ্রামের অনন্ত রায়ের ছেলে শ্রী দানেশ (৪৫), ধর্মগড়ের চেংমারি গ্রামের হাকিমউদ্দিনের ছেলে সফিকুল ইসলাম মুকুল (৪৮) ও তার স্ত্রী রুনা বেগম (৪১), মেয়ে বন্যা (১৬), পৌরশহরের ভান্ডারা এলাকার নাইনউদ্দিনের ছেলে কুতুবউদ্দিন (২৬) এবং নেকমরদ ইউনিয়নের মেহের লাল (৩১) ও নাসিরুল ইসলাম (৮৫) ।
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ফিরোজ আলম জানান, আক্রান্তদের নিজ বাড়িতে হোম আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রসঙ্গত: এ পর্যন্ত রাণীশংকৈল উপজেলায় কোরনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৭৯ জন, ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৫৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭ জন।
// রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি//
রাণীশংকৈলে ইটভাটার বিষাক্ত গ্যাসে ২০০ কৃষকের শত একর জমির ধান নষ্ট
বাঁশখালী আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৬ দফা দিবসের আলোচনা সভা
বাঁশখালীতে আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ছয় দফা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুন) বিকেলে বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকার সভাপতিত্বে উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে কালিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শাহাদাত আলম, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীন, ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুল করিম শরীফি, পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম আকতার, কাথরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইবনে আমিন, শীলকূপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাফফর আহমদ, বাঁশখালী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক এডভোকেট এস এম তোফাইল বিন হোসাইন, বাঁশখালী পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ, বাঁশখালী উপজেলা ওলামা লীগ সভাপতি মাওলানা আকতার হোসাইন, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান সিকদার, নইমুদ্দিন মাহফুজ, ইমরুল হক চৌধুরী ফাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
//চট্রগ্রাম প্রতিনিধি//
নিয়ন্ত্রনহীন লড়ির ধাক্কায় প্রতিবন্ধি আজারুল ইসলামের মুদি দোকান ধ্বংস
কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১, আহত ২০
নিয়ন্ত্রনহীন লড়ির ধাক্কায় প্রতিবন্ধি আজারুল ইসলামের মুদি দোকান ধ্বংস
নিয়ন্ত্রনহীন লড়ির ধাক্কায় প্রতিবন্ধি এক ব্যক্তির মুদি দোকান গুড়িয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সুপার বোর্ড নামক কোম্পানীটির উৎপাদন প্রতিষ্ঠান মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার লস্করদী নামক এলাকায় অবস্থিত। কোম্পানীটির কাঁচামাল পণ্য পরিবহনে ব্যবহারিত নিয়ন্ত্রনহীন লড়ির ধাক্কায় গতকাল সোমবার (০৭ জুন) হোসেন্দী ইউনিয়নের লস্করদী এলাকার স্থানীয় প্রতিবন্ধি আজারুল ইসলামের মুদি দোকান ঘর ধ্বস্ত করে দেয়।
এ ঘটনায় গতকাল জামালদী – হোসেন্দী রুটে প্রায় এক ঘন্টার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সরেজমিনে দেখা যায় বাক-প্রতিবন্ধি আজারুল তার কষ্টে আর্তনাদ ভাষাহীন বলে প্রকাশ করতে পারছেনা। তার বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা রহমত আলী বলেন বাক প্রতিবন্ধি আজাহার তার এই দোকান ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে জীবিকা নির্বাহ করে থাকে।
গতকাল দুপুরে আনুমানিক সাড়ে বার টায় সুপার বোর্ড কোম্পানীর একটি লড়ি টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে দোকানটি ধ্বস্ত করে দেয়। এতে দোকান মালিকের আনুমানিক দোকান ঘর সহ মালামাল মিলিয়ে প্রায় চার লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ড্রাইভারকে খুঁজে পাওয়া না গেলে সুপার বোর্ড কোম্পানিটির ব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন চট্রমেট্রো-ট ১১-৬১৭৪ নাম্বারে লড়িটি আমাদের নিজস্ব নয়।
ট্রান্সপোর্টের মাধ্যমে ভাড়া করা হয়েছে। তবে এমন একটি দূর্ঘটনা খবর শুনেছি। কোম্পানীর ব্যবস্থাপনা পর্ষদের সাথে আলোচনা করে ঘটনাস্থল প্রত্যক্ষ করে ক্ষতিগ্রস্থ ব্যাক্তির ক্ষতিপূরনের ব্যবস্থা করা হবে। এমন ঘটনার প্রেক্ষিতে হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক মিঠু অভিযোগের সুরে বলেন জামালদী – হোসেন্দী রুটটি সরু। স্থানীয় যানবাহন চলাচলের উপযুক্ত। এই রাস্তার পাশে কতিপয় শিল্প কোম্পানী গড়ে ওঠেছে।
তাদের পন্য পরিবহনে জন্য বড় বড় লড়ি ব্যবহার করে যা এই রোডে চলাচলের উপযুক্ত নয়। হোসেন্দী ইউনিয়ন পরিষদ থেকে এই রাস্তায় চলাচলের উপর বড় ট্রাক ও লড়ি উপর নিষেদ্ধাজ্ঞা থাকার পরেও কোম্পানী গুলোর স্বেচ্ছাচারিতায় ইউনিয়ন পরিষদকে তোয়াক্কা না করে দাপুটে ভাবে তারা এই ধরনের কাজ করে চলছে।
ফলে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, সড়কে বাড়ছে যানজন ঘটছে প্রতিনিয়ত দূর্ঘটনা। পরিবেশন দূষন সহ কোম্পানীগুলোর স্বেচ্ছাচারিতায় স্থানীয়দের জীবনধারা বিষিয়ে উঠেছে।
//সৈয়দ মোঃ শাকিল। গজারিয়া, মুন্সীগঞ্জ//
কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১, আহত ২০
জাহাঙ্গীরপুর পানের এক বড় বাজার: দুরদুরান্তের ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি
জাহাঙ্গীরপুর পানের এক বড় বাজার গড়ে উঠেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাহাঙ্গীরপুর ইউনিয়নের জাহাঙ্গীরপুর ইউনিয়নের দক্ষিণ জাহাঙ্গীর পুর বাজারে প্রতিনিয়ত জমে উঠেছে এক বিশাল পানের বাজার দূরদূরান্ত ও বিভিন্ন স্থান হতে ক্রেতা ও বিক্রেতাগণের প্রচুর উপস্থিতি লক্ষ করা যায়। ক্রেতা ও পান চাষিদের মধ্যে সুলভ আচরণের ভিত্তিতে দর কষাকষির মাধ্যমে পান বিক্রয় হয় ।
এতে দূর-দূরান্ত হতে আগত ক্রেতাগণ স্থানীয় পান চাষিদের কাছ থেকে ন্যায্যমূল্যে পান ক্রয়-বিক্রয় করতে পারেন এতে পাইকার ও পান ক্রেতাদের প্রতি পান চাষীরা খুশিতে আত্মহারা চাষিরা মনের আনন্দে বিভিন্ন এলাকা থেকে পান নিয়ে আসেন বাজারে নায্য মূল্য বিক্রয় করতে। এতে পান চাষিরা পানের সঠিক মূল্য পেয়ে প্রতিদিনের মতো প্রতি নিয়ত সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত যথারীতি পানবাজারে পান নিয়ে আসেন চাষিরা । ক্রেতারাও প্রতিদিনের মত পান চাষীদের কাছ থেকে ক্রয় করেন তাদের পছন্দের চাহিদা অনুযায়ী পান পরে গন্তব্যস্থলে নিয়ে যান ।
এতে করে বিভিন্ন স্থানের ক্রেতাগণ পান ন্যায্যমূল্যে ক্রয় করে নিয়ে যাওয়ায় চাষীদের মধ্যে আগ্রহ বেড়েছে। প্রতি দিনের মতো তারা বাজারে পান নিয়ে এসে পাইকার ও ক্রেতাদের প্রতি অনেক খুশি । আনন্দের সহিত দূরদূরান্ত হতে এই বাজারে পান নিয়ে আসে পান চাষী। এতে করে আরো আগ্রহ বেড়ে উঠেছে পান চাষিদের মধ্যে সকাল সরেজমিনে ঘুরে দেখা গেল এগারোটা বাজতে না বাজতেই পান চাষিরা পান নিয়ে ব্যস্ত থাকেন পানের এই বাজারে আসতে ।
//নিজস্ব প্রতিবেদক: তৌহিদুল ইসলাম সরকার//
বেনাপোল স্থল বন্দরে পণ্যবাহী ভারতীয় ট্রাকে ভয়াবহ আগ্নিকান্ড
বেনাপোল স্থল বন্দরে পণ্যবাহী ভারতীয় ট্রাকে ভয়াবহ আগ্নিকান্ড
বেনাপোল স্থল বন্দরে পণ্যবাহী ভারতীয় ট্রাকে ভয়াবহ আগ্নিকান্ড ঘটনা ঘটে যশোর জেলার তথা সমগ্র বাংলাদেশের নাম করা বেনাপোল স্থল বন্দরে। এই বন্দর দিয়ে ভারতের সাথে স্থলপথে যোগাযোগ ও পণ্যবাহী মালালাল আনা নেওয়া করা হয়। ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাকে আজ ৭ জুন-২০২১ রোজ সোমবার সন্ধ্যা ৭ টায় বন্দরের ৩২ নং সেডের সামনে থাকা ট্রাকটিতে এ দুর্ঘটনা ঘটে।এই ভয়াবহ অগ্নিকান্ডে ভারত থেকে আমদানি করা ২৫ টন ব্লিচিং পাউডারসহ ট্রাকটি ভস্মীভূত হয়।
ট্রাকটিতে আগুন লাগলে স্থানীয় জনগণ ফায়ার সার্ভিসে খবর দিলে বেনাপোল ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন কার্গো বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭ টার সময় প্রবল ঝড়বৃষ্টির মধ্যে ২৫ টন ব্লিচিং পাউডার বোঝাই পণ্যবাহী ট্রাকটিতে আগুন ধরে যায়। উল্লেখ্য ব্লিচিং পাউডার দাহ্য পদার্থ।
এতে পানি লাগলে আগুন ধরে যায়।ইতিপূর্বে কয়েকটি ব্লিচিং পাউডার বাহী ভারতীয় ট্রাকে আগুন লেগে ট্রাকগুলি ভস্মীভূত হয়েছে। উক্ত পণ্য খালাসের কাজে আলমুদারিপ নামক একটি সিএন্ডএফ এজেন্ট নিয়োজিত ছিল বলে জানা যায়। বেনাপোল ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার সুমন হোসেন বলেন, কি কারণে আগুণ লেগেছে তা এখনই বলা যাবে না।
বিষয়টি খতিয়ে দেখার পর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।
//নিজস্ব প্রতিবেদক//
কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১, আহত ২০
কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১, আহত ২০
কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মুজিবুর (৬০) নামে একজন নিহত হয়েছে । কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় দিলালপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী এ ঘটনায় দুই পক্ষের মধ্যে আরো ২০ জন আহত হয়েছে । আজ সোমবার দুপুরে বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের বাহেননগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে ।
জানা যায় নিহত মুজিবুর একই গ্রামের মৃত শেখ আব্দুল মালেকের ছেলে । পুলিশ জানায়, দিলালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন শাফি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ।
আজ দুপুরে দু-পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে এ সংঘর্ষে বল্লমের আঘাতে শাফির পক্ষের সমর্থক মুজিবুর নামে একজন মারা যায় ও দুই পক্ষের ২০ জন আহত হয়। বাজিতপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন ।
তবে দিলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন শাফি জানান, বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়ার নেতৃত্বে একক ভাবে হামলা চালায় । এতে মুজিবুর নামে একজন মারা যায় এবং আরো ৪-৫ জন মুমূর্ষ অবস্থায় বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে দিলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়ার জানান, এ সংঘর্ষে আমার কোন পক্ষ নাই । যেহেতু আমি জনপ্রতিনিধি, তাই সবাই আমার লোক । আর আমার নেতৃত্বে কোন হামলা হয়নি এবং আমি আজ কিশোরগঞ্জ ছিলাম ।
//তৌহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক //
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া স্বামীর পরকীয়া প্রেমিকার আঘাতে স্ত্রী আহত
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া স্বামীর পরকীয়া প্রেমিকার আঘাতে স্ত্রী আহত
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ের কেরানী মনির হোসেন মামুন (৫০) নামের এক ব্যাক্তির দীর্ঘ দিনের পরকীয়া প্রেমিকা আপন ছোট ভাইয়ের বউ নাসরিন বেগম (৩০) হামলায় নিজের স্ত্রী বিউটি বেগম (৪০) আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ৭ জুন সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ব্যাক্তির ফুফাত ভাই মাে. জালাল মােল্লা থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত বিউটি বেগমের বরাত দিয়ে স্বজনরা জানায় আলীপুরা গ্রামের মৃত. সাইজুদ্দিনের ছোট ছেলে লিটনের স্ত্রী নাসরিন (৪০) কে বাড়িতে রেখে সিঙ্গাপুর প্রাবসে আছে দীর্ঘ বছর ধরে রয়েছে। ছোট ভাইয়ের অনুপস্থিতিতে বড় ভাই মনির উদ্দিন মামুন তার ছোট ভাইয়ের স্ত্রী নাসরিনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি এলাকায় জানা জানি হলে বেশ কয়েকবার স্থানীয় সালিশ বৈঠকও হয়।
সেখানে অভিযুক্ত মনির উদ্দিন নিজের দোষ স্বীকার করে আর এমন হবে না বলে দফায় দফায় ক্ষমা চান উপস্থিত মজলিসে। সংশ্লিষ্ট সূত্র জানায় সোমবার সকালে মনির উদ্দিন তার ছোট ভাই লিটনের স্ত্রী নাসরিনের সাথে ফের অসংযত অবস্থায় তার নিজের স্ত্রী বিউটি বেগম দেখে ফেলে। স্ত্রী’র বিউটির উপস্থিতি টের পেয়ে স্বামী মামুন পালিয়ে যায়। পরে বিউটি ও নাসরিন দুজনের মধ্যে বাক বিতন্ডা হয়।
এক পর্যায়ে নাসরিন ক্ষিপ্ত হয়ে ধারালাে দাঁ দিয়ে বিউটি বেগমের মাথায় আঘাত করলে বিউটি বেগম মাটিতে লুটিয়ে পরে। পরে বিউটি বেগমের ডাক চিৎকারে তার মেয়ে সাবিহা (১৩) আগাইয়া আসিলে নাসরিন তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন এসে মা ও মেয়ে’কে আহত অবস্থায় উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় পরে বিউটি বেগমের ফুফাত ভাই মাে.জালাল মােল্লা নাসরিন সহ দুজনের নাম উল্লেখ করে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয় জানতে মামুনের ব্যবহৃত মোবাইল ফোন কল করলে ফোন বন্ধ পাওয়া গেছে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ও.সি) রইছ উদ্দিন জানান অভিযোগ পেয়েছি নাসরীন কে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরন করা হবে।
সৈয়দ মোঃ শাকিল গজারিয়া, মুন্সীগঞ্জ।
মোংলায় ৩০ হাজার চিংড়ির রেণু পোনা জব্দ করেছে বন বিভাগ ও নৌপুলিশ
মোংলায় ৩০ হাজার চিংড়ির রেণু পোনা জব্দ করেছে বন বিভাগ ও নৌপুলিশ
মোংলায় ৩০ হাজার চিংড়ির পোনা অবৈধভাবে ধরার খবর পেয়েছে, বাগেরহাটের মোংলার সুন্দরবনের শ্যালা নদীর পাড়ের জয়মনি এলাকায় অভিযান চালিয়ে আহরণ নিষিদ্ধ প্রায় ৩০ হাজার চিংড়ির রেণু পোনা জব্দ করেছে বন বিভাগ ও নৌপুলিশ। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ’র সহকারী বন সংরক্ষক মো. এনামুল হক ও চাঁদপাই নৌ থানার ওসি মো. তজিমুল ইসলাম যৌথভাবে এ অভিযান চালান।তারা জানান, সুন্দরবনের নদী-নদীতে রেণু পোনা (গলদা ও বাগদা চিংড়ি) ধরা নিষিদ্ধ।

তারপরও দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু জেলে-মহাজনেরা অধিক মুনাফার লোভে কিছু জেলেদের দিয়ে এই পোনা শিকার করাচ্ছেন।সোমবার সকালে এমন খবরে নৌ পুলিশের সহায়তায় সুন্দরবনের শ্যালা নদীতে বনরক্ষী মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়।এ সময় তাদের অভিযান টের পেয়ে জেলেরা রেণু পোনা ফেলে পালিয়ে যায় বলে জানান তিনি।এসব পোনা বাগেরহাটের ফকিরহাট, মোল্লারহাট, মোড়েলগঞ্জসহ দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় জেলে-মহাজনেরা বিক্রি করে থাকেন।
তবে ওইসব জেলে মহাজনদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না জানতে চাইলে বন কর্মকর্তা এনামুল হক বলেন, জেলেদের ফেলে রেখে যাওয়া ৩০ হাজার রেণু পোনা জব্দের পর তা আবারও সুন্দরবনের নদীতেই অবমুক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে শিগগিরই অভিযান হবে।
//এ এইচ নান্টু, বাগেরহাট জেলা প্রতিনিধি//
রাণীশংকৈলে ইটভাটার বিষাক্ত গ্যাসে ২০০ কৃষকের শত একর জমির ধান নষ্ট
