এমপি সালাম মূর্শেদীর প্রচেষ্টায় রূপসার অবহেলিত পিয়ারা গ্রামে উন্নয়নের ছোয়া

 

এমপি সালাম মূর্শেদীর প্রচেষ্টায় রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের অবহেলিত পিয়ারা গ্রামে  ইটের সোলিং দ্বারা নির্মিত হচ্ছে ৭৮১ ফুট পাকা রাস্তা। সূত্র জানায়  উক্ত গ্রামে কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ কোনই উন্নয়নের ছোয়া নেই।

 

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর নির্বাচিত হওয়ার পর উক্ত গ্রামের মধ্যে দিয়ে ২ কিলোমিটার হ্যারিংবন (ডাবল ইটের সোলিং) দ্বারা একটি রাস্তা নির্মিত হয়েছিল প্রায় ২ বছর পূর্বে। এ কারনে উক্ত গ্রামের মানুষ শ্রীফলতলা ইউনিয়নের সাথে সংযুক্ত হওয়ার প্রধান রাস্তা চন্দনশ্রী গ্রামের সাথে সংযুক্ত হয়েছে।

 

এ কারনে পিয়ারা গ্রামের স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা কাদা বা পানি মিশ্রন ব্যতিত বিদ্যালয়ে সহজে যাতায়াত করতে পারে। এমপি সালাম মূর্শেদী আবারো পিয়ারা গ্রামের একটি কাচা রাস্তায় ৭৮১ ফুট ইটের সোলিং দ্বারা রাস্তা নির্মান করায় উক্ত গ্রামের মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

 

রাস্তা নির্মান কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবীব, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম শেখ, আওয়ামীলীগ নেতা আকরাম খান, সারাফাত হোসেন উজ্জল, কামরুল খান, মাহাবুবুর রহমান, জামাল শেখ, জাহিদ শেখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

দেশকে স্বয়ংসম্পুর্ণ করতে শেখ হাসিনা সরকারের বিকল্প নাই: সালাম মূর্শেদী

“প্রজেক্ট হিলসা ‍” বৃহদাকার রেস্তোরার খাবরের মূল্য তালিকা নিয়ে জনমনে আতঙ্ক

 

রাণীশংকৈলে ইটভাটার বিষাক্ত গ্যাসে ২০০ কৃষকের শত একর জমির ধান নষ্ট

 

রাণীশংকৈলে ইটভাটার বিষাক্ত গ্যাসে জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে, ঠাকুরগাঁওয়ে নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও বি,আর,বি ইট ভাটার বিষাক্ত গ্যাস কিড়ে নিল প্রায় ২০০ জন কৃষকের শতাধিক একর জমির ফসল । সরজমিনে গিয়ে দেখা যায়, ভাটার পচ্ছিম পাশে একটি আম বাগানের আম,পটল,ভুট্টা, ধান ক্ষেতসহ গ্যাসের আগুনে সব পুড়ে গেছে। গত (৩১ মে শনিবার) এ ঘটনা ঘটে।

 

এ বিষয়ে অনেক কৃৃৃষক বলেন,আমাদের মুখের খাবার কেড়ে নিয়ে গেল এইবার বি,আর,বি ইট ভাটার বিষাক্ত গ্যাস। ক্ষতিগ্রস্ত কৃষক লুৎফর, হাসান, সুমন, হালিম, লালচান, বাদশা, মজিবর, বাবুল, সুলতানসহ আরো অনেকে বলেন তাদের এত বড় ক্ষতি পূরণ কিভাবে হবে। আমাদের মধ্যে অনেকেই এনজিও সংস্থা থেকে লোন করেছে।

 

সার কীটনাশক দোকানে অনেক টাকা বাকি রয়েছে। কেউ আবার সুদের উপর টাকা নিয়ে ধান আবাদ করেছে। কিভাবে মোদের এত দেনা পরিশোধ করবো আমরা। এ নিয়ে তারা বিভিন্ন দপ্তরে মৌখিকভাবে অভিযোগ করেও কোন সুরাহা হয়নি বলে জানিয়েছেন। এ ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতান জুলকার নাইন কোবির স্টিভ, সহকারী কমিশনার ভূমি প্রীতম সাহা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ প্রমু।

 

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করার পর অসুস্থ হয়ে পড়েছে ইউএনও। বিষয়টি তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয় কৃষি অধিদপ্তরকে। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাটি তদন্ত চলছে কৃষি অধিদপ্তর ছাড়পত্র ছাড়াই বি,আর,বি ইটভাটার মালিক ইটভাটা চালিয়ে যাচ্ছে। জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ নিয়ে বি,আর,বি ইট ভাটার মালিক বিপ্লব আহমেদকে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

 //মাহাবুব আলম,  ঠাকুরগাঁও প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

মনিরামপুর উপজেলার নিকটবর্তী ২ কিলোমিটার রাস্তার বেহাল দশা

 

 

মনিরামপুর উপজেলার নিকটবর্তী ২ কিলোমিটার রাস্তার বেহাল দশা

 

মনিরামপুর উপজেলার নিকটবর্তী অনেক লম্বা রাস্তা যেখানে প্রচুর লোকের চলাচল সেগুলো খুব বেহাল দশা আজ । যশোর জেলার সর্ব বৃহৎ মনিরামপুর উপজেলার সন্নিকটে ৫ নং হরিদাশকাঠী ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের ধর্মতলা নামক স্থান থেকে উক্ত এলাকার গুরুত্বপূর্ণ ঢাকুরিয়া বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা চলাচলের জন্য খুবই অনুপযোগী। রাস্তাটি অদ্যোবধি কাঁচা ও চলাচলের অনুপযোগী।এই রাস্তা দিয়ে উক্ত এলাকার ৭/৮টি গ্রামের ৫/৬ হাজার লোক চলাচল করেন।এখান থেকে শতাধিক শিক্ষার্থী পার্শ্ববর্তী মুক্তেশ্বরী ডিগ্রি কলেজ ও পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা জন্য নিয়মিত যাতায়াত করেন।

 

যাতায়াতের সময় তাদের পড়তে হয় নানা ধরনের বিড়ম্বনায়।এছাড়াও রাস্তাটি ব্যবহার করে অত্র এলাকার সকল জনগনকে চাকুরী, চিকিৎসা,হাটবাজার,ব্যাংকে লেনদেন,ব্যবসাবানিজ্যসহ সকল গুরুত্বপূর্ণ কাজের জন্য হাজিরহাট বাজার হয়ে উপজেলা শহর মনিরামপুর ও জেলা শহর যশোরে যাতায়াত করতে হয়।

 

আর এই রাস্তায় কোন রকম যানবাহন চলাচল না করায় অমানবিক কষ্ট করে চলাচল করা লাগে।এই রাস্তায় বয়স্ক ও শিশুদের চলাচল একেবারে অসম্ভব। সারাদেশের রাস্তাঘাটের অভূতপূর্ব উন্নতি হলেও মনিরামপুর উপজেলা থেকে ৭ কিলোমিটার ভিতরে অবস্থিত এই রাস্তাটি একাবিংশ শতাব্দীতে এসে এতোটাই কাঁচা ও চলাচলের অনুপযোগী যে ভাষায় ব্যক্ত করার নয়।

 

উক্ত সড়কটি পাকাকরণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ ও মনিরামপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কৃপাদৃষ্টি প্রার্থনা করছি।

//নিজস্ব প্রতিবেদক,স্বীকৃতি বিশ্বাস//

পড়ুন দৈনিক বিশ্ব …

কয়েকটি জেলায় কঠোর লকডাউনের সম্ভাবনা: চলছে যশোর ৩ ও ৪ নং ওয়ার্ডে

 

 

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার: নান্দাইলে সরকারি ভাতা পাচ্ছে মোবাইলে

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার বাস্ত-বায়নের লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে সমাজ সেবা কার্যালয়ে শতভাগ বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহিতা নারী ও প্রতি-বন্ধীদেরকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার কার্যক্রম চলছে। স্থানীয় সংসদ আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন ও নান্দাইল উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল ও সমাজসেবা অফিসার ইনসান আলী যৌথভাবে সেসমস্ত উপকার ভোগীদেরকে শতভাগ ভাতা প্রদান নিশ্চিত করণে ব্যাপক কর্ম-তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

 

বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষা উপ-বৃত্তি ভাতাভোগী ৩৬ হাজার ৮৫৭ জন মানুষের মোবাইল ফোনে টাকা পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করছেন উপজেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। ভাতা-ভোগীদের মোবাইলে নগদ হিসাব খোলা ও মোবাইল নম্বর পরি-বর্তনের কাজ করে দিচ্ছেন তারা। ভাতা ভোগীরা জানান, তাদের ভাতা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সমাজ সেবা কার্যালয়ের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী করোনা দুর্যোগের মধ্যেও রাত-দিন নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। উপজেলা সমাজ সেবা অফিসার ইনসান আলী জানান,ভাতা-গ্রহীতাদের কষ্ট ও দুর্ভোগ লাঘবের জন্য জিটুপি পদ্ধতিতে ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

 

এতদিন ভাতা গ্রহীতাদের ব্যাংকে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে টাকা গ্রহণ করতে হতো। এখন থেকে ভাতার টাকা মোবাইল ফোনে পৌঁছে দিতে কাজ শুরু করে সমাজ সেবা অধিদপ্তর। ইতিমধ্যে মোবাইল ফোনে টাকা পেতে শুরু করেছে ভাতা ভোগীরা। উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার বাস্ত বায়নে চেষ্টা চালিয়ে যাচ্ছি । আমি চাই আমার উপজেলায় প্রকৃত উপকার ভোগীরা যেন শতভাগ ভাতা সুবিধার আওতায় আসে। সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপজেলায় শতভাগ ভাতা প্রদান করেছেন। এইজন্য প্রধান-মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। স্বচ্ছতার মাধ্যমে, দুর্নীতি মুক্ত ভাবে প্রকৃত উপকার ভোগীরা যেন ভাতা কার্য ক্রমের আওতায় আসে সেই চেষ্টাই করছি।

 // তৌহিদুল ইসলাম সরকার, নান্দাইল প্রতিবেদক //

পড়ুন দৈনিক বিশ্ব …

কয়েকটি জেলায় কঠোর লকডাউনের সম্ভাবনা: চলছে যশোর ৩ ও ৪ নং ওয়ার্ডে

 

কয়েকটি জেলায় কঠোর লকডাউনের সম্ভাবনা: চলছে যশোর ৩ ও ৪ নং ওয়ার্ডে

 

কয়েকটি জেলায় কঠোর লকডাউনের সম্ভাবনা আছে বলে মনেকরা হচ্ছে। যশোরের ৩ ও ৪ নং ওয়ার্ডে কঠোর বিধি নিষেধ চলছে- বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউ এখন উত্তর ও দক্ষিণ- পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলায় টর্ণেডোর মতো ছড়িয়ে পড়েছে। এই সকল জেলা সমূহে ভারতীয় করোনার ধরণ ডেল্টার প্রভাবে প্রভাবিত হচ্ছে। ফলে দেশ ও জাতীর জন্য যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

আর এজন্য চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ,চুয়াডাঙ্গা, নাটোর, খুলনা, সাতক্ষীরা, মোংলায় কঠোর বিধিনিষেধের জন্য চিন্তা ভাবনা করছে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়। এরই মধ্যে কয়েকটি জেলায় কঠোর বিধিনিষেধসহ লকডাউন চলমান আছে। তারই ধারাবাহিকতায় যশোর জেলার করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে যশোর পৌরসভার ৩ ও ৪ নং ওয়ার্ডে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ।

 

প্রথম দিন এ বিধিনিষেধ বাস্তবায়নে প্রশাসন মাঠে যথেষ্ট কঠোর ভূমিকা পালন করছে। সকালে অপ্রয়োজনে লোক চলাচল শুরু হয় কিন্তু পরবর্তীতে বিধিনিষেধের খবর পেয়ে অনেকে সতর্ক হয়ে যান। সরকারি বিধিনিষেধ কঠোরভাবে পালিত হলেও সীমিত পরিসরে জনসাধারণ চলাচল করতে পারবেন। বিনা প্রয়োজনে এই দুই ওয়ার্ডের লোক বাইরে যেতে পারবেন না।

 

জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবেন। আইন অমান্যকারীদের আইনের আওতায় এনে শাস্তির বিধান দেওয়া যাবে।

 

//নিজস্ব প্রতিবেদক, স্বীকৃতি বিশ্বাস//

পড়ুন দৈনিক বিশ্ব …

“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” গজারিয়ায় ভূমি সেবা সপ্তাহ পালিত

 

“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” গজারিয়ায় ভূমি সেবা সপ্তাহ পালিত

 

“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল”- এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২১ পালিত হয়েছে। আজ (০৬ জুন) রবিবার সকাল ১০ঘটিকায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে গজারিয়ায় সোনালী মার্কেটস্থ উপজেলা ভূমি অফিস কার্যালয়ে ফিতা কেটে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াছমিন সুলতানা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াছমিন সুলতানা জানায় ০৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ ২০২১ইং উপলক্ষ্যে জনসাধারণ সহজে এ সপ্তাহে কতিপয় সুবিধা গ্রহন করতে পারবে।

 

সুবিধা গুলো মধ্যে উল্লেখ্য থাকে যে

১.ভূমি উন্নয়ন কর আদায় ও অন লাইনে ভূমি উন্নয়ন কর আদায়ে রেজিষ্ট্রেশন

২. ই-নামজারির আবেদন

৩. খাস জমির বন্দোবস্তের আবেদন

৪. ভূমিহীন দের মাঝে বন্দোবস্তকৃত জমির দলিল হস্তান্তর

৫. ডি.সি.আর ও খতিয়ান প্রদান/ ভি.পি নবায়ন এর আবেদন সহ বিবিধ সেবা গ্রহন করতে পারবেন।

//সৈয়দ মোঃ শাকিল গজারিয়া,মুন্সীগঞ্জ//

পড়ুন দৈনিক বিশ্ব …

দেশকে স্বয়ংসম্পুর্ণ করতে শেখ হাসিনা সরকারের বিকল্প নাই: সালাম মূর্শেদী

 

 

জেলা ডিবি পুলিশ রূপসা থেকে গাঁজা ও ইয়াবাসহ ২জন গ্রেফতার

 

জেলা ডিবি পুলিশ রূপসা থেকে খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) আল আমিন সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি টীম রূপসা থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাজা ও ২০পিচ ইয়াবাসহ ২জনকে গ্রেফতার করেছে।

 

গ্রেফতারকৃতরা হল রূপসার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর এলাকার আলী হোসেনের ছেলে কবির মীর (৪৫) ও বাগমারা এলাকার কওসার আলী মীরের ছেলে আজগর আলী মীর (২৬)। মামলা সূত্রে জানাযায়, গোপন সংবাদের মাধ্যমে ৫জুন রাত ১০টার টিকে ডিবি পুলিশ জানতে পারে উক্ত এলাকায় দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে।

 

রূপসা থানাধীন ইলাইপুর সাকিনস্থ জনৈক কবির মীর এর বাড়ীর উঠানে পৌছায়ে আসামীদের গ্রেফতার করে। এসময় আসামী কবির মীর (৪৫) তার পরিহিত লুঙ্গির ডান কোমরে গোজা একটি সাদা রংয়ের পলিথিনের ভিতর খবরের কাগজ দ্বারা মোড়ানো ১০০ গ্রাম গাঁজা, এবং আসামী আজগর আলী মীর (২৬) তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হইতে পলিব্যাগে রক্ষিত ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

উক্ত ঘটনায় উপরোক্ত আসামিদ্বয়ের বিরুদ্ধে এসআই (নিঃ) আল আমিন জেলা ডিবি খুলনা বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন, যার নং- ০৭, তারিখ- ০৬/০৬/২০২১, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১)।

 

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশাল কাশিপুরে পাওনা টাকা চাওয়ায় নাবালিকাকে মারধর: থানায় অভিযোগ

বরিশাল কাশিপুরে পাওনা টাকা চাওয়ায় নাবালিকাকে মারধর: থানায় অভিযোগ

 

বরিশাল কাশিপুরে পাওনা টাকা চাওয়ায় নাবালিকা কিশোরীকে মানধরের মত ঘটনা ঘটেছে। নগরীর ২৯ নং ওয়ার্ডের জাহিদ খান নামক এক ব্যক্তি ও তার স্ত্রী কেয়া’র বিরুদ্ধে শিশু নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় এক মুদি ব্যবসায়ী আব্দুল বারেক ও তার স্ত্রী তাসলিমা এ অভিযোগ করেন। ঘটনাস্থল ও স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী ‘ জাহিদ খানের কাছে ওই মুদি দোকানদার বেশ কয়েক বছর ধরে টাকা পায়।

 

পাওনা টাকা চাইলেই জাহিদ গালিগালাজ করে,হুমকি দেয়। ঘটনার দিনও গালিগালাজ করে জাহিদ ও তার বৌ। এসময় প্রতিবাদ করলে দশম শ্রেণির স্কুল ছাত্রী ও কিশোরী রিমুকে মারধর করেছে জাহিদ ও তার স্ত্রী। ঘটনাটি রিমু স্থানীয় কাশিপুর বাজারে গিয়ে তার বাবা,মা,দোকানদার, বাজার কমিটির সাবেক সভাপতি হুমায়ুন কবির, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সবাইকে জানায় এবং মারধরের দাগ,চিন্হ দেখায় ।

 

এরপর অবস্থার অবনতি ঘটলে আহত কিশোরীকে মেডিকেল ভর্তি করানো হয়। ‘ লিখিত অভিযোগে বিমানবন্দর থানায় আব্দুল বারেক জানান ‘ রিমু(ছদ্মনাম) ১৪ বছর বয়সী তরুণী আমার বড় মেয়ে। তাকে আমার মুদির দোকানের পাওনা সাত হাজার টাকার তাগেদা দিতে বাড়িতে গেলে জাহিদ খান ও তার স্ত্রী কেয়া দুজন মিলে কিল,ঘুষি, লাথি ও লাঠি,জুতা দিয়ে প্রচন্ড মারধর করে এবং ঘটনা কাওকে জানালে খুন করার হুমকিও দেয়। এরপর রিমু দৌড়ে আহত অবস্থায় পালিয়ে বাজারে এসে সবাইকে ঘটনা বলে এবং সেদিনই থানায় লিখিতভাবে অভিযোগ দিয়ে চিকিৎসা নিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ভর্তি হয়। ডাক্তার ভর্তির পর তার চিকিৎসা চালাচ্ছে।

 

‘ এ বিষয়ে ২৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা ও বাজার কমিটির সাবেক সভাপতি হুমায়ুন কবির বলেন ‘ জাহিদের কাছে অনেক মানুষ টাকা পায় শুনেছি। বিভিন্ন মেয়াদে বিভিন্ন লোক এসে আমাদের জানায় জাহিদের বিষয়। তবে পাওনা টাকা চাইতে গিয়ে যে মার খেতে হবে, এমনতো পরিস্থিতি দেশে নাই। শিশু নির্যাতনের মত গুরুতর অপরাধের কোন শালিসি হতে পারেনা। আমি যতদুর জানি ঘটনাটি সত্যি এবং থানায় মামলা করতে লিখিতভাবে অভিযোগ দেয়া হয়েছে। আমরা সবাই ভুক্তভোগীর পক্ষে।

 

‘ ২৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন বলেন ঘটনাটি শুনেছি। আমার জানামতে মুদির দোকানদারের ওই মেয়ে শিশুটি খুবই ভদ্র ও মার্জিত আচরণ করে। ঘটনাটি সত্যি হলে মামলা করারমত বিষয় এটি, মিমাংসার মত না। ‘ অভিযোগকারী ও আহত কিশোরীর পিতা আব্দুল বারেক বলেন ‘ আমি পাওনা টাকা বারবার চাইলে আমাকে তারিখ দেয় জাহিদ। সেদিন আমি অসুস্থ থাকায় আমার বড় মেয়ে রিমু টাকা আনতে গেলে তাকে প্রচন্ড মারধর করে জাহিদ ও তার স্ত্রী কেয়া। আমি মামলার প্রস্তুতি নিয়েছি।

 

‘ বিমানবন্দর থানা সূত্র জানায়,এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। দ্রুত তদন্ত করে আইনি পদক্ষেপ নেয়া হবে। উল্লেখ্য, জাহিদ খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক ব্যবসা ও জুয়া খেলা পাতানোর অভিযোগ রয়েছে।

এছাড়াও জাহিদ প্রতারণা ও টাকা আত্মসাৎ করে জেলও খেটেছেন বলে জানা যায়।

 

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

শ্রমিক না নামিয়ে বিদ্যুৎ সংযোগ চালু করায় ওজোপাডিকো শ্রমিকের মৃত্যু

 

দেশকে স্বয়ংসম্পুর্ণ করতে শেখ হাসিনা সরকারের বিকল্প নাই: সালাম মূর্শেদী

 

দেশকে স্বয়ংসম্পুর্ণ করতে আমাদের খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, মানুষের সুস্থ ভাবে জীবন যাপন করতে হলে আমিষের বিকল্প নাই। গ্রামীন নারীরা বাড়ীতে ছোট খাট ফার্ম তৈরী করে গরু, ছাগল, হাসমুরগী পালন করে মানব জীবনের এ চাহিদা পূরণ করে থাকে। তিনি বলেন, দেশকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে শেখ হাসিনা সরকারের বিকল্প নাই।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের অর্ধেকের বেশি নারীরা আমিষের চাহিদা পূরন করে প্রাণি সম্পদ বৃদ্ধি ও রক্ষনাবেক্ষনে দায়িত্ব নিয়েছে। এ কারনে বাংলার ১৮ কোটি মানুষ সুস্থ্য, সাবলীল ভাবে জীবন যাপন করছে। গ্রামীন নারীদের এ কার্যক্রমে উৎসাহদানের পাশাপাশি তাদের প্রতিটি কাজকে গুরুত্বের সাথে মূল্যায়ন করতে হবে।

 

শনিবার সকালে রুপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা প্রাণি সম্পদ দপ্তর কর্তৃক আয়োজিত আমিষ প্রদর্শনী মেলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন। স্বাগত বক্তৃতা করেন প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তপু কুমার সাহা।

 

যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা আবু বকরের পরিচালনায় বক্তৃতা করেন পল্লী উন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, সহকারী প্রোগ্রামার মো: রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোরশেদুল আলম বাবু, প্রাণি সম্পদ দপ্তরের সহকারী আনোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ, খামারী ফাতেমা ইয়াসমিন বুলু, ইকবাল শেখ, আসমানী বেগম, দেবাশিষ মন্ডল, পিন্টু ঢালী, সোহরাব হোসেন প্রমুখ।

 

তেরখাদা: উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার সভাপতিত্বে, উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান সহ পশু সম্পদ অফিসের কর্মকর্তা কর্মচারী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ড. ফেরদৌসী বেগম। দিঘলিয়া: উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে, উপজেলা প্রানিসম্পদ অফিসার ডাঃ মোঃ ফজলুল করিম এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্লা আকরাম হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ আলীরেজা বাচা ও মমতাজ শিরিন ময়না,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ আলিমুজ্জামান মিলন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানউল্লাহ চৌধুরী,উপজেলা প্রেসক্লাব এর সভাপতি হাবিবুর রহমান তারেক,উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার শমির কুমার বিশ্বাস,শিক্ষক প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম,সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সৈয়দ জামিল মোর্শেদ মাসুম,সাংবাদিক সালাহ্ উদ্দিন বাবু সহ খামারী ও সুধী বৃন্দ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান এসােসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ ফুটবল দলকে সাদর অভিনন্দন জানিয়েছেন এমপি সালাম মূর্শেদী

 

মহম্মদপুরে মাথা বিহীন  বস্তাবন্ধি মৃতদেহের খন্ড অংশ উদ্ধার: মিলেছে পরিচয় 

 

মহম্মদপুরে মাথা বিহীন মৃতদেহের সন্ধান পাওয়া গেছে, মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোপুর ইউনিয়নের কালুকান্দী গ্রামের রাস্তার পাশে পরিত্যক্ত পুকুরে বস্তাবন্ধি অজ্ঞাত যুবকের  লাশ উদ্ধার করেছে মহম্মদপুর থানা পুলিশ।উদ্ধারের পর মৃতদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

মৃত ব্যাক্তির নাম  মোঃ আজিজুর রহমান (৩০)। মাগুরা সদর উপজেলার সংকোচখালি গ্রামের  মৃত মুজিবর রহমান ছেলে। সে নানার বাড়ি থাকতেন।তিনি মহম্মদপুর  উপজেলার বানিয়াবহু গ্রামের  আবুল কাশেমের নাতি। আজিজুর রহমান  মাগুরা সদর উপজেলার ইছাখাদা এলাকার আলতাফ উদ্দিনের জামাতা।

ধারণা করা হচ্ছে হত্যাকারীরা দূর থেকে টুকরো করে গাড়িতে এনে ওই স্থানে ফেলে রেখে গেছে মৃতদেহের উদ্ধারকৃত অংশগুলো।তবে কি কারনে কে বা কাহারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।

রবিবার সকালে মহম্মদপুর উপজেলার কালুকান্দী গ্রামের রাস্তার পাশে পুকুরে বস্তাবন্দি অজ্ঞাত লাশের অংশবিশেষ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ হাফিজুর রহমান।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

অভয়নগরে ডাষ্টবিনে ফেলা আমের আঁটি বিক্রি করে উপার্জন করছে বস্তিবাসি