বরিশাল নগরীতে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরন করল ”আহার”

 

বরিশাল নগরীতে ঈদ, দুই শতাধিক দুস্থ,আসহায় ও ভবঘুড়েদের মাঝে ঈদের খাবার বিতরন করেন বে-সরকারী স্বেচ্ছাসেবী সংগঠন আহার

আজ শুক্রবার (১৪) মে বরিশাল নগরীর প্রাণ কেন্দ্র সদর রোড অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বসে এসকল মানুষদের হাতে খাবার ও পানির বোতল দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবা অদিধপ্তরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, আহার সংগঠনের উপদেষ্টা মফিজুল ইসলাম মিলন, সহ-সভাপতি ররি তালুকদার,সভাপতি আল-আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পি। এসময় আরো উপস্থিত ছিলেন সদস্য কবিতা, অর্চনা, হাফসা, বৃষ্টি ও মুনা ।

উল্লেখ্য এই সংগঠনটি গত একমাস যাবত রমযানে বরিশাল নগরীর বিভিন্নস্থানে অস্বচ্ছল, দুস্থ ও অসহায়দের মধ্যে খাবার বিতরন করেন।

 //পলাশ চন্দ্র দাস :: বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

ফিলিস্তিন সংকট নিয়ে নিরাপত্তা পরিষদের….

 

পটুয়াখালীতে চেয়ারম্যানের বিরুদ্ধে দুস্থ জেলেদের চাল আত্মসাতের মামলা

 

পটুয়াখালীতে চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলার সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব দুস্থ মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান আলতাফ হাওলাদারের ও ইউপি সদস্য সাইফুল ইসলাম এর বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে জানাগেছে, ঈদুল ফিতর উপলক্ষে ১৩’মে ছোটবিঘাই ইউনিয়নে ৪৫০ জন জেলে পরিবারকে ২ মাসের ৮০ কেজি করে মৎস্য ভিজিডির ৮৫২ বস্তা চাল বরাদ্দ করা হলে, বিতরনের আগেই চাল আত্মসাতের অভিযোগ উঠে ইউপি চেয়ারম্যান আলতাফ হাওলাদার ও ইউপি সদস্য সাইফুল ইসলাম এর বিরুদ্ধে।একপর্যায়ে চাল চোরের বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল শুরু হলে ঘটনাস্থলে উওেজনা বিরাজ করে। খবর পেয়ে তাৎক্ষনিক সদর উপজেলা নির্বাহী অফিসার, সদর ভুমি এসিল্যান্ড ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সহ ঘটনাস্থলে পরিদর্শনে যান।সেখানে এলাকাবাসী, স্থানীয় সকল ইউপি সদস্য ও প্রশাসনের উপস্থিতিতে চালের বস্তার হিসাব অনুযায়ী ৩৩ বস্তা চালের হিসাব গড়মিল পাওয়া যায়।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করে সকল তথ্য প্রমান অনুযায়ী ৩৩ বস্তা চালের গরমিল পাওয়া গেছে।তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

এবিষয়ে ঘটনার দিন ১৩/০৫/২০২১ ইং তারিখ সন্ধ্যার পড়ে পটুয়াখালী সদর থানায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. মাহাফুজুর রহমান বাদী হয়ে ইউপি চেয়ারম্যান আলতাফ হাওলাদারকে প্রধান আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং-১৯/, যাহা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারা, ২৫/১ এর অনুযায়ী রুজু করা হয়।মামলা সুত্রে, ৩৩ বস্তা চালের ৫ বস্তা ইউপি সদস্য সাইফুল ইসলাম, ১৫ বস্তা চাল গোপনে গোডাউনে রাখা ও ১৩ বস্তা চালের কোন হিসাব দিতে পারিনি ইউপি চেয়ারম্যান আলতাফ হাওলাদার।

 //মোঃ তুহিন শরীফ, নিজস্ব প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব….

ইসরাইল ফিলিস্তিন সংকট…

ইসরাইল ফিলিস্তিন সংকট নিয়ে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

 

ইসরাইল ফিলিস্তিন সংকট, জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা ও প্রাচীন শেখ জারাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসছে।

রোববার পরিষদের সদস্য রাষ্ট্রগুলো এই ইস্যুতে প্রকাশ্যে আলোচনা করবেন বলে জানা গেছে।

তবে শুক্রবার যুক্তরাষ্ট্রের আপত্তিতে এই বৈঠকের আয়োজন ভেস্তে যায় বলে রয়টার্স জানিয়েছে। ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র ওই সময় ভার্চুয়াল বৈঠকের পক্ষে মত দেয়।

গত সপ্তাহে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হলেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

১৫ সদস্যের নিরাপত্তা কাউন্সিল গত সপ্তাহে দুই বার ব্যক্তিগতভাবে ফিলিস্তিন ইস্যুতে আলোচনা করেছে। তবে প্রকাশ্য কোনো বিবৃতি দিতে ব্যর্থ হয়েছে তারা। সম্মতির ভিত্তিতে এসব বিবৃতি প্রদান করতে পারে পরিষদ। তবে এই বিবৃতি উত্তেজনা নিরসনে কাজে আসবে বলে মনে করছে না যুক্তরাষ্ট্র।

কূটনীতিকেরা বলেছেন, যুক্তরাষ্ট্র ধারণা করছে, এই বৈঠক নিয়ে প্রকাশ্যে বিবৃতি দিলে তা হিতে বিপরীত হতে পারে।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলার এবার স্থল আক্রমণ শুরু করেছে ইসরাইল। দেশটির বিমান ও স্থল বাহিনী বৃহস্পতিবার রাত থেকেই ফিলিস্তিনিদের ওপর এই আক্রমণ শুরু করেছে বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফের মুখপাত্রের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, গত সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলের ‘অপারেশন গার্ডিয়ানস অব দ্য ওয়াল’ নামের এই সশস্ত্র অভিযানে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সাত শতাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এই হামলায় ড্রোনও ব্যবহার করছে ইসরাইল।

ইসরাইলি বাহিনী জানিয়েছে, গত চারদিনে ফিলিস্তিনে যত হামলা চালানো হয়েছে তার ৯৫ শতাংশই ছিল আকাশপথে। এতে হামাসের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণে কয়েক বছর লেগে যাবে বলে দাবি করেছে ইসরাইল।

বৃহস্পতিবার সকালেই স্থল হামলা চালানোর ইঙ্গিত দিয়েছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। রাত থেকে সেই হামলা শুরু হয়ে গেছে।

// অনলাইন ডেস্ক //

পড়ুন দৈনিক বিশ্ব……

হাসপাতালেই ঈদ কাটলো বেগম খালেদা জিয়া ও রওশন এরশাদের

 

হাসপাতালেই ঈদ কাটলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের। তারা হাসপাতালে চিকিৎসাধীন। ফলে ঈদের দিনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তাদের সাক্ষাত হচ্ছে না।

গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে ৩ মে থেকে তিনি হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। ইতোমধ্যে তিনি কোভিড নেগেটিভ হলেও বেশকিছু জটিলতা রয়েছে। ফলে এবারের ঈদে তিনি হাসপাতালে থাকছেন। অবশ্য খালেদা জিয়ার হাসপাতালে ঈদ এটাই প্রথম নয়। কারাবন্দি থাকাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ও একাধিক ঈদ তিনি হাসপাতালে কাটিয়েছেন।

এদিকে ১ মে থেকে হাসপাতালে চিকিৎসাধীন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। দলীয় সূত্রে জানা যায়, তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। তার শারীরিক অবস্থা ১ মে এর তুলনায় ভালো হলেও ঈদের দিনে তাকে হাসপাতালে কাটাতে হবে।

কোভিড সংক্রমণের কারণে এ বছর কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি নেই। তার ওপর দল দুটির শীর্ষ দুই নেত্রী হাসপাতালে থাকায় নেতাকর্মীদের মধ্যে ঈদের বাড়তি উদযাপনের কোনো উদ্যোগ দেখা যায়নি।

ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে তার ভাই শামীম ইস্কান্দার ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দেখা করবেন। এরপর দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন তিনি।

আর রওশন এরশাদের সঙ্গে তার ছেলে সাদ এরশাদ নিয়মিত যেমন দেখা করতে যান, তেমনই ঈদের দিনও তিনি দেখা করতে যাবেন বলে জানা গেছে।

এই দুই শীর্ষ নেতা ছাড়া দল দুটির বেশিরভাগ নেতার ঈদের দিন কাটবে অনেকটা পারিবারিক আবহে।

বিএনপি সূত্রে জানা গেছে, এবার দলটির অধিকাংশ সিনিয়র নেতা ঢাকায় স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে থেকে নিজ নিজ পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন। দলটির স্থায়ী কমিটির বেশিরভাগ নেতা করোনা পরবর্তী বিভিন্ন রোগে এখনও ভুগছেন। ভাইস চেয়ারম্যানদের অনেকের একই অবস্থা। ফলে এবারের ঈদে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতাদের বেশিরভাগই নিজ নিজ নির্বাচনীয় এলাকায় ঈদ উদযাপন করতে যাচ্ছেন না।

দলটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সসহ দলের নেতারা ঢাকায় ঈদ করবেন।

বিএনপির নেতারা বলছেন, দেশে বর্তমানে বিধিনিষেধ চলছে। যদিও সরকারের অব্যবস্থাপনার কারণে বিধিনিষেধ সেভাবে কার্যকর হয়নি। অন্যদিকে, দলীয় প্রধান খালেদা জিয়া হাসপাতালে। তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত সন্তোষজনক নয়। কখন কী ঘটে বলা যায় না। তাকে হাসপাতালে রেখে নেতাদের এলাকায় গিয়ে ঈদ উদযাপন করা দৃষ্টিকটুও দেখায়। ইতোমধ্যে দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ফলে, নেতাদের বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় কেউ ঘর থেকে বের হচ্ছেন না।

বিএনপির স্থায়ী কমিটির নেতাদের মধ্যে ইকবাল হাসান মাহমুদ টুকু ঈদের দিন সকালে নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ যাবেন। তবে, তিনি এলাকায় গেলেও ঘর থেকে বের হবেন না।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, দলের মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারসহ অধিকাংশ নেতা এবার ঢাকায় ঈদ করছেন।

জানা গেছে, রাজনীতিবিদের মধ্যে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী দীর্ঘদিন স্বেচ্ছায় ঘরবন্দি আছেন। এ দুই বর্ষীয়ান রাজনীতিবিদ গত বছরের মার্চ মাসে দেশে করোনার সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে স্বেচ্ছায় ঘরবন্দি আছেন।

// অনলাইন ডেস্ক //

————————–

পড়ুন দৈনিক বিশ্ব …

 

 

 

 

আজ পবিত্র ঈদ-উল-ফিতর

 

আজ পবিত্র ঈদ-উল-ফিতর, শুরু হয়ে গেলো আনন্দের দিন, ঈদের দিন। সবাইকে ঈদের শুভেচ্ছা।

।। ঈদ মোবারক ।।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতরের দিনটি আনন্দের মধ্যেই পার করেন মুসলমানরা। তবে করোনা ভাইরাসের মহামারিতে আনন্দ আয়োজনে আছে নানা বিধি-নিষেধ। আর এই মহামারি অনেকেই ফেলেছে সংকটে, যার কারণে ঈদের দিনেও নেই চিরচেনা রূপ। ঈদের নামাজের পর যে কোলাকুলি ছিল বন্ধনের অন্যতম বিষয়, মহামারির কারণে তা বন্ধ।

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শুভেচ্ছা বার্তায়, রাষ্ট্রপতি করোনা পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব উদযাপনের আহবান জানান। মহামারির কারণে গতবারের মতো এবারও ঈদে পরিবারের সদস্যদের সময় কাটাবেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যায় ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবাইকে করোনার ভয়াবহতার বিষয়ে আবারও সতর্ক করে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা ঈদ উদযাপন করবো, তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। কোনওভাবেই এই ঈদ উদযাপন যাতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির উপলক্ষ হয়ে না ওঠে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

এবার বাড়ি ফেরার চিত্রও বদলে গেছে। যেখানে ঈদকে কেন্দ্র করে বাড়ি ফেরা মানুষের জন্য থাকতো যানবাহনগুলোর বাড়তি আয়োজন। এবার সংক্রমণ রোধে বন্ধ ছিল যোগযোগ। তারপরও বাধা উপেক্ষা করেই অনেকেই ছুটেছেন গ্রামের পথে। কখনও পণ্যবাহী ট্রাকে করে, কখনও শিমুলিয়া ঘাটের নিষেধাজ্ঞা ভেঙে মানুষ খালি ছুটছে। ফেরি-নৌকা যেদিকে দু চোখ যায় মানুষ আর মানুষ। অতিরিক্ত ভিড়, দুর্ঘটনায় ঘটেছে প্রাণহানি।

শহরের মানুষকে গ্রামে যেতে বিধি নিষেধ দিয়েও আটকানো যায়নি। ফলে ব্যস্ততম নগরীতে সুনসান নীরবতা বিরাজ করছে। ঢাকা এখন ফাঁকা। রাজধানীতে নেই যানজট, যান্ত্রিক শব্দ, রাস্তাঘাটে মানুষের উপচে পড়া ভিড়।

ঈদের দিন বৃষ্টির হওয়ার আভাষ জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তারা জানিয়েছে, ঈদের দিন  সকালে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি থাকতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও।

জাতীয় ঈদগাহে এবারও ঈদের নামাজ হচ্ছে না। যেখানে রাষ্ট্রপতির অংশ নিতেন।  বঙ্গভবনের দরবার হলে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এবারের ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। করোনা মহামারিকে সামনে রেখে খুব সতর্কতার সঙ্গে এই জামাতগুলো অনুষ্ঠিত হবে। এরইমধ্যে ঈদ জামাতের জন্য বড় ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে।

ঈদে শিশুদের নিয়ে বাবা মায়ের গন্তব্য বিনোদন কেন্দ্র । কিন্তু মহামারির কারণে গতবারের মতো এবারও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। পরিবার পরিজনের সঙ্গে বাসায় ঈদের আনন্দ পালনের আহ্বান জানিয়েছে সরকার। ফলে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের  আনন্দঘন মুহুর্ত দেখা যাবে না বিগত দিনের মতো।

এবারও দেশে বিভিন্ন জেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই পবিত্র ঈদুল ফিতরের  উৎযাপন হয়েছে। নারায়ণগঞ্জ, ভোলা, টাঙ্গাইল, চাঁদপুরের বিভিন্ন এলাকার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করেন।

// দৈনিক বিশ্ব //

“চলো পাল্টাই বাংলাদেশ”  ঈদ উপহার বিতরন করা হয়।

“চলো পাল্টাই বাংলাদেশ” মাশরাফির সৌজন্যে করোনা সময়ে ৮ লক্ষ টাকা অনুদান প্রদান করে

 

“চলো পাল্টাই বাংলাদেশ” নড়াইলের সামাজিক সংগঠন ঈদ সামগ্রী প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় শহরের ভওয়াখালী নিজস্ব কার্যালয়ে সমাজের অসহায় ছিন্নমূল একশ জন মানুষের মাঝে এসব ঈদ উপহার বিতরন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন চলো পাল্টাই বাংলাদেশের উপদেষ্টা ক্রিকেটার শামীম সিকদার, প্রতিষ্ঠাতা সভাপতি জাকারিয়া খান, সাধারন সম্পাদক মোঃ সাজিদুর রহমান, দপ্তর সম্পাদক শোয়াইব হোসেন,সদস্য রাইহান,মাঈননুল ইসলাম ও দিয়া দাস প্রমূখ।

 

চলো পাল্টাই বাংলাদেশের সভাপতি জাকারিয়া খান বলেন, বাংংলাদেশে ক্রিকেটের সাবেক সফল অধিনায়ক আধুনিক নড়াইল গড়ার রুপকার নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তুজার সৌজন্যে চলো পাল্টাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোলাম মোর্ত্তুজা স্বপন মহোদয়ের সহযোগিতায় অসহায় ছিন্নমূল এ ঈদ উপহার বিতরন করা হয়।

 

জাকারিয়া খান আরো জানায় সামাজিক সংগঠন চলো পাল্টাই বাংলাদেশ করোনাকাল সময়ে প্রায় আট লক্ষ টাকার উপহার বিতরন করেছে এবং এ কাজ অব্যাহত থাকবে। আমরা আশা করি সমাজের বিত্তবানরা এই দূর্যোগকালীন সময়ে অসহায়দের পাশে সহযোগিতা নিয়ে এগিয়ে আসবে।

// মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল //

—————————–

পড়ুন দৈনিক বিশ্ব …

ভারতর রেড ভলান্টিয়ার…

 

কোয়াড বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে নিজেদের সম্পর্ক পরিষ্কার করল চীন

 

যুক্তরাষ্ট্রের জোট কোয়াডে যোগ দেওয়া-না দেওয়া নিয়ে কোয়াড বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে চীন। সম্প্রতি চীনা রাষ্ট্রদূতের কোয়াডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে বক্তব্য আলোচনার জন্ম দিয়েছে। সেই বক্তব্যের তাদের প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং মন্ত্রণালয়ের এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে।

বিশ্বে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নেতৃত্বে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে আসা চীন কেন কোয়াডের বিরোধিতা করছে, সেই ব্যাখ্যাও দেন তিনি।

চীন বলছে, তাকে লক্ষ্য করেই যুক্তরাষ্ট্র ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে কোয়াড্রিলেটেরাল সিকিউরিটি ডায়ালগ- কোয়াড নামে পরিচিত ওই জোট গড়েছে।

বাংলাদেশে সাম্প্রতিক উন্নয়ন কর্মকাণ্ডের বড় অংশীদার চীনের রাষ্ট্রদূত লি জিমিং গত সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, ওই জোটে বাংলাদেশের অংশগ্রহণের সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্কের ‘ক্ষতি’ করবে।

তিনি উত্তরে বলেন, এটা আমি স্পষ্ট করে বলতে চাই, চীন ও বাংলাদেশ খুবই ঘনিষ্ঠ প্রতিবেশী। আমরা শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি মূলনীতির উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক তৈরি করেছি।

মুখপাত্র বলেন, আমরা একে অন্যকে সবসময় সম্মানের দৃষ্টিতে দেখি এবং মৌলিক স্বার্থ এবং উদ্বেগের মূল বিষয়গুলোতে পরস্পরকে সহযোগিতা করি।

কোয়াড নিয়ে তিনি বলেন, আমরা সবাই জানি কোয়াড কী ধরনের কাঠামো। কয়েকটি দেশ বিশেষ একটি জোট করে চীনের সঙ্গে আঞ্চলিক দেশগুলোর যে সংঘাত উসকে দিতে চায়, চীন সেটার বিরোধিতা করে।

// অনলাইন ডেস্ক //

————————–

পড়ুন দৈনিক বিশ্ব …

ঈদ- উল ফিতর পালন

 

ভারতে করোনা মহাবিপর্যয়ের জন্য দায়ী কে তা জানিয়েদিয়েছে  বিশ্ব স্বাস্থ্য সংস্থা

 

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে ভারতে করোনা মহাবিপর্যয়ের নেমে এসেছে । এই ভাইরাসের প্রকোপে দিশেহারা হয়ে পড়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশটি। কিন্তু এর জন্য দায়ী কে?

 

ল্যানসেট এবং নেচার পত্রিকার পর এবার ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য সরাসরি রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশকে দায়ী করল বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভারতের বর্তমান পরিস্থিতির কারণ খতিয়ে দেখতে গিয়ে তারা জানতে পেরেছেন, দেশটিতে সংক্রমণ বৃদ্ধির অনেকগুলো কারণের মধ্যে অন্যতম হল বড় বড় রাজনৈতিক জনসভা এবং ধর্মীয় জমায়েত।

 

আসলে প্রথম দফার সংক্রমণের গতি কিছুটা কমতেই ভারত সরকার তথা সাধারণ মানুষ করোনা নিয়ে অনেকটাই গা-ছাড়া মনোভাব দেখিয়েছে। সামাজিক দূরত্ব বিধি তো মানেইনি, উল্টো বড়বড় রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ হয়েছে দেশটিতে। করোনা পরিস্থিতির মধ্যেই দূরত্ববিধি অমান্য করে ৭টি রাজ্যে নির্বাচন হয়েছে।

দেশটির খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একের পর এক বড় বড় জনসভা করেছেন। একই দোষে দুষ্ট বিরোধী শিবিরও। শুধু রাজনৈতিক সমাবেশ নয়, এমন কঠিন পরিস্থিতির মধ্যে কুম্ভমেলার মতো ‘সুপার স্প্রেডার’ ধর্মীয় সমাবেশ হয়েছে। বহু পুজো-অর্চনা এবং অন্য ধর্মীয় অনুষ্ঠানে জমায়েতের অনুমতি দিয়েছে সরকার। এগুলোকেই দেশে দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ আকার নেওয়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

তবে, এর পাশাপাশি দেশে কোভিডের অতি সংক্রামক স্ট্রেনের হামলাকেও সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যেই করোনার B.1.617 স্ট্রেনকে গোটা বিশ্বের জন্য বিপজ্জনক হিসেবে আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের মতে, ভারতে সংক্রমণ বৃদ্ধির জন্য এই মিউট্যান্ট B.1.617 স্ট্রেন এবং B.1.616 স্ট্রেন অনেকাংশে দায়ী। সূত্র: সংবাদ প্রতিদিন

// অনলাইন ডেস্ক //

————————

পড়ুন দৈনিক বিশ্ব …

Oxygen …..

ইসরায়েল-ফিলিস্তিন সঙ্কট : সহিংসতা চরমে, যুদ্ধের আশঙ্কা

 

গাজা ভূখণ্ডে ফিলিস্তিনি এবং ইসরায়েলি সেনা বাহিনীর মধ্যে হামলা পাল্টা হামলা তীব্র আকার নিয়েছে। জাতিসঙ্ঘ আশঙ্কা করছে পরিস্থিতি ইসরায়েল-ফিলিস্তিন সঙ্কট ‘একটা পূর্ণাঙ্গ মাত্রার’ যুদ্ধের দিকে যাচ্ছে।

ফিলিস্তিনি সংগঠন হামাস ৩৮ ঘণ্টা ধরে এক হাজারের ওপর রকেট ছুঁড়েছে বলে জানাচ্ছে ইসরায়েল। তারা বলছে বেশির ভাগ আক্রমণ হয়েছে তেল আবিবের ওপর।

ইসরায়েলও ধ্বংসাত্মক বিমান হামলা চালিয়েছে। মঙ্গলবার চালানো ইসরায়েলি হামলায় গাজার দুটি উঁচু টাওয়ার ব্লক বিধ্বস্ত হয়েছে।

ইসরায়েলের বেশ কিছু শহরে ইসরায়েলি আরবরা সহিংস বিক্ষোভ করেছে।

ইসরায়েল-ফিলিস্তিন সঙ্কট : সহিংসতা চরমে
ইসরায়েল-ফিলিস্তিন সঙ্কট : সহিংসতা চরমে

 

তেল আবিবের কাছে লড শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন চলমান সহিংসতায় তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

ছয়জন ইসরায়েলি মারা গেছে এবং গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সোমবার থেকে হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ৪৩ জন, যাদের মধ্যে ১৩জন শিশু।

সবশেষ মারা গেছে একজন ইসরায়েলি নাগরিক। গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চল থেকে ছোঁড়া একটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সীমান্ত এলাকায় একটি জিপে আঘাত করলে ওই ব্যক্তির মৃত্যু হয়। আহত হয়েছে আরো দুজন।

জেরুসালেমের একটি এলাকায় ইসরায়েলি পুলিশ এবং ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সহিংস সংঘর্ষের জেরে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বিরাজ করার পর এই লড়াইয়ের সূত্রপাত হয়েছে। ওই এলাকা মুসলিম এবং ইহুদি দুই ধর্মের মানুষের কাছেই পবিত্র।

সহিংসতার পেছনে কারণ

পূর্ব জেরুসালেমে পাহাড়ের ওপর পবিত্র একটি স্থানে ফিলিস্তিনি ও ইসরায়েলি পুলিশের মধ্যে কয়েকদিন ধরে সহিংসতা বৃদ্ধির জেরেই ইসরায়েল এবং হামাসের মধ্যে এই সংঘাত শুরু হয়।

এই স্থানটি মুসলিম এবং ইহুদি দুই ধর্মের মানুষের কাছেই পবিত্র। মুসলিমদের কাছে এটি হারাম আল-শরিফ এবং ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট।

হামাসের দাবি ইসরায়েল সেখান থেকে এবং নিকটবর্তী মূলত আরব অধ্যুষিত শেখ জারাহ থেকে পুলিশ সরিয়ে নিক। সেখান থেকে ইহুদি বসতিস্থাপনকারীরা ফিলিস্তিনি পরিবারগুলোকে উচ্ছেদ করতে চায়।

হামাস এই পদক্ষেপ বন্ধ করার যে আলটিমেটাম দিয়েছিল, ইসরায়েল তা উপেক্ষা করলে হামাস রকেট নিক্ষেপ করতে শুরু করে।

সূত্র : বিবিসি

// অনলাইন ডেস্ক //

———————-

পড়ুন দৈনিক বিশ্ব …

মিতু হত্যা মামলার…..

 

চট্টগ্রামের বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশত গ্রামে আজ পালিত হচ্ছে ঈদ- উল- ফিতর

মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামের অর্ধশত গ্রামে পবিত্র ঈদ- উল- ফিতর পালিত হচেছ। গতকাল মধ্যপ্রাচ্যে রমজান মাসের ৩০ রোজা শেষে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ ঈদ পালন করা হচেছ। তার সাথে বিশেষ করে সৌদি আরবের সাথে মিল রেখে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারী অর্ধশত গ্রামে ঈদ পালন করা হচেছ। 
মুসলিম বিশ্বের নিয়ম মতে দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে পরের দিন ঈদ- উল ফিতর পালন করা হয়ে থাকে। সে মতে মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ পালন হয়। গতকাল (বুধবার) বাংলাদেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায় নি। তার প্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের ৩০ রোজা পূর্ন হবে এবং আগামী কাল (শূক্রবার) ঈদ উৎযাপন করা হবে। 
বরাবরের মতো চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে দেশে এক দিন আগেই ঈদ পালন করে থাকেন। সে হিসাবে গতকাল (বুধবার) তাদের ৩০ রোজা পূর্ন হয়েছে এবং আজ তারা ঈদ পালন করছেন।
জানা যায়, চট্টগ্রামের মির্জাখীল দরবারের অনুসারী সাতকানিয়া উপজেলার মির্জাখিল, গাটিয়াডাঙ্গা, এওচিয়া, মাদার্শ,  খাগরিয়ার মৈশামুরা, পুরানগর, মনেয়াবাদ, চরতির সুইপুরা, চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়ার নগর পাড়া, কাঞ্চননগর, হারলা, বাইনজুরী, কানাইমাদারী, বরকল, দোহাজারী, জামিরজুরী, বাঁশখালী উপজেলার কালিপুর, শেখেরখিল, চাম্বল, ছনুয়া, আনোয়ারা উপজেলার বরুমচরা, তৈলারদ্বীপ, লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া, পুটিবিলা, কলাউজান এবং সেই সাথে রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটহাজারী, বোয়ালখালী, সন্দ্বীপ উপজেলা, কক্সবাজার জেলার টেকনাফ, আলী কদম সহ বিভিন্ন উপজেলা সমুহের বিভিন্ন গ্রামসহ অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন করা হচেছ।
আজ সকাল ১০ টায় মির্জাখিল দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্টানের মধ্যদিয়ে দিবসের সূচনা করা হবে। নামাজে ইমামতি করবেন মির্জাখীল দরবার শরীফের পীর মাওলানা মোহাম্মদ আরেফুল হাই এর বড় শাহজাদা মুফতি মাওলানা মোহাম্মদ মকসুদুর রহমান।
স্মরণযোগ্য যে, সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা বিগত দুইশত বছর ধরে মধ্যপ্রাচ্যের সাথে বিশেষ করে সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশে রোজা ও ঈদ উদযাপন করে থাকেন। তারা কোরবানীর ঈদও একই নিয়মে  নিয়মে পালন করেন।
// আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //
———————————-