চট্টগ্রামের হেফাজত নেতা হারুন ইজাহারের স্বীকারোক্তি মুলক জবানবন্দি

চট্টগ্রামের হেফাজত নেতা হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রিয় কমিটি শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক  সম্পাদক   মুফতি হারুন  ইজাহার হাটহাজারী থানা ও ভুমি অফিসে ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় স্বীকারোক্তি মূলক জবানবন্ধি দিয়েছেন।
আজ (বুধবার) চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আনজুমান আরা বেগমের আদালত মুফতি ইজাহারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহন করেন। এর আগে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিতে দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। 
উলে­খ্য গত মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কৌশিক আহম্মদ খন্দকারের আদালত মুফতি হারুন  ইজাহারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২১ এপ্রিল  হাটহাজারী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এ মামলায় রিমান্ড মঞ্জুর করেন। মুফতি হারুন ইজাহার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি  মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর বড় ছেলে। 
গত ২৬ ই মার্চ হাটহাজারীতে সরকারি স্থাপনায় ভাংচুর ও অগ্নিসংযোগের দুই মামলা ও ২০২০ বছরের ১৬ সেপ্টেম্বর করা মামলায় গত ৩ মে দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের আদালত মুফতি হারুন ইজাহারকে ৯ দিন রিমান্ড মঞ্জুর করেন। 
গত ২৮ এপ্রিল রাতে নগরীর লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বাসা থেকে মুফতি হারুন ইজাহারকে গ্রেফতার করা হয়। 
// আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //
—————————-

জমি নিয়ে বিরোধের জের ধরে মুন্সীগঞ্জের গজারিয়ায় সন্ত্রাসী হামলা, ভাংচুর

 

 মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ইমামপুর ইউনিয়নের করিম খাঁ (হুজুরদের এলাকার) গ্রামে পার্শ্ববতি বাড়ীর মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায় শাহজালাল মুন্সির বাড়ির বেড়া দা দিয়ে কুপিয়ে লন্ডভন্ড করে ভাংচুর চালায় আবু বক্কর সিদ্দিক গং। এই বিষয়ে থানা একটি অভিযোগ দায়ের করেন শাহ জালাল মুন্সী। অভিযোগ পত্র হতে জানা যায় শাহ জালাল মুন্সীর নিজের জায়গা স্থাপিত সীমানা বেড়া বৃদ্ধি কালে পার্শ্ববতি সীমনার আবু বক্কর গং বাধা প্রদান করে। পরে তারা ক্ষুদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের সীমানায় অনধিকার প্রবেশ করে হামলা ভাংচুর চালায়।

 

এই বিষয়ে অনুসদ্ধানকালে বিবাদী আবু বক্কর সিদ্দিক বলেন আমার বাড়ীর সীমানায় তারা (শাহজালাল গং) অবৈধ ভাবে বেড়া দিয়ে জায়গা দখল করার পায়তারা চালায়। বাদী শাহ-জালাল মুন্সী বলেন সামাজিক ভাবে স্থানীয় মুরব্বিদের নিয়ে জায়গার সীমানা নির্ধারন করা হয়েছিল দীর্ঘ পঁচিশ বছর পূর্বে।

 

আমরা আমাদের জায়গায় সীমানা বেড়া দিয়েছি বহু আগে। এখন নতুন করে অল্প একটু সীমানা বেড়া বৃদ্ধি করতে গেলে তারা (আবু বক্কর গং) ক্ষুদ্ধ হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার বাড়ীর বেড়া ভেংঙ্গে দেয়। পরক্ষনে আরও উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়ীর নারী ও শিশু সহ মুরুব্বিদের ধাওয়া করে। এতে আমার ভাই ভাতিজা আঘাত প্রাপ্ত হয়ে আহত হয়।

 

এই বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইচ উদ্দিন দৈনিক বিশ্বকে বলেন অভিযোগ পাওয়া মাত্র দফায় দফায় ফোর্স পাঠিয়ে, পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। দায়ের করা অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গজারিয়া থানা পুলিশের উপ পরিদর্শক (এস.আই) সবুজ উর রহমান বলেন ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছি।পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

// সৈয়দ মোঃ শাকিল, মুন্সীগঞ্জ //

———————————-

পড়ুন দৈনিক বিশ্ব …

যাত্রীদের ভিড়ে ফেরীঘাটে ৫ যাত্রীর মৃত্যু….

 

বাংলাবাজার ফেরিঘাটে যাত্রীদের হুড়োহুড়িতে প্রাণ গেল ৫ জনের

 

মাদারীপুর জেলার শিবচরের বাংলাবাজার ফেরিঘাটে যাত্রীদের হুড়োহুড়িতে জন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনা ঘটে। 

নিহত ৫ জনের মধ্যে আনছার মাদবর (১২) নামে এক কিশোরের পরিচয় পাওয়া গেছে। সে শরিয়তপুরের নড়িয়া উপজেলা কালিকা প্রসাদ গ্রামের গিয়াস উদ্দিন মাদবরের ছেলে

পুলিশ ঘাট সূত্রে জানা গেছে, তিন নং ফেরিঘাটে শাহ পরান নামের রোরো ফেরিটি ভিড়লে নামার সময় যাত্রীদের চাপে আনছার মাদবর যাত্রীদের চাপে অসুস্থ হয়ে ফেরির পন্টুনেই মারা যায়। 

শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, ছেলেটি নামার সময় ভিড়ের চাপে অসুস্থ হয়ে মারা গেছে

অন্যদিকে এনায়েতপুরী ফেরীতে গরমে আরও জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন পুরুষ জন নারী। এছাড়াও একই ফেরিতে হিটস্ট্রোকের শিকার হয়েছে / জন

অনলাইন ডেস্ক।।

————————————

পড়ুন দৈনিক বিশ্ব …

মাইক্রোর ধাক্কায় র‍্যাব সদস্যের মৃত্যু…

 

গাজীপুর মহাসড়কে বিকল র‍্যাবের গাড়িতে মাইক্রোর ধাক্কা, র‍্যাব কর্মকর্তাসহ নিহত ২

 

গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা র‌্যাবের গাড়িতে একটি মাইক্রোবাসের ধাক্কায় র‌্যাব-৪ এর এক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ৮টা পাঁচ মিনিটের সময় এ ঘটনা ঘটে।

 

এ দুর্ঘটনায় আহত হয়েছেন তিন র‌্যাব সদস্য ও এক মোটর মেকানিকসহ চারজন। আহতদের শ্রীপুরের মাওনা চৌরাস্তা আল হেরা মেডিকেল প্রাথমিক চিকিৎসার পর সকাল পৌনে ১১টার দিকে দুটি হেলিকপ্টারযোগে ঢাকার সিএমএইচ-এ পাঠানো হয়েছে।

 

নিহত সার্জেন্ট মো. খায়রুল ইসলাম র‌্যাব-৪ এর সদস্য বলে জানিয়েছেন সঙ্গে থাকা র‌্যাবের এসআই রাকিব।

 ঘটনায় লিটন মিয়া নামের এক মোটর মেকানিক ঘটনাস্থলে মারা গেছেন। তিনি গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভবানীপুর গ্রামের সিংদিঘীপাড় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আমীর আলীর ছেলে।

আহত হয়েছেন গাড়িতে থাকা র‌্যাব-৪ এর সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরীফুল ইসলাম, সৈনিক মো. আতিক, কর্পোরাল প্রদীপ কুমার ও মোটর মেকানিক রিফাত (২০)।

 

মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসাইন জানান, বুধবার সকালে শ্রীপুর থানায় এক মাদক মামলার আসামি হস্তান্তর করতে যাওয়ার পথে র‌্যাব-৪-এর একটি গাড়ি গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় গিয়ে পৌঁছালে হঠাৎ বিকল হয়ে পড়ে।

 ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে স্থানীয় মেকানিক রিফাত ও লিটনকে ডেকে নিয়ে মেরামত করা হচ্ছিল।

 

এ সময় পেছন থেকে অপর একটি দ্রুত গতির মাইক্রোবাস (ঢাকা মেট্টো-চ-৫২-০৭১২) নিয়ন্ত্রণ হারিয়ে র‌্যাব-৪ এর গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা চার র‌্যাব সদস্য ও দুই মেকানিক গুরুতর আহত হন। পরে তাদের চিকিৎসার জন্য মাওনা চৌরাস্তার আল হেরা মেডিকেল সেন্টারে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সার্জেন্ট খায়রুল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং মোটর মেকানিক লিটন ঘটনাস্থলেই নিহত।

 

পরে আহতদের স্থানীয় আল হেরা মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসার পর সকাল পৌনে ১১টার দিকে দুটি হেলিকপ্টারযোগে ঢাকার সিএমএইচ-এ পাঠানো হয়েছে বলে এখন পর্যন্ত জানা গেছে।

 

আল হেরা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. হুমায়ুন কবির খান জানান, চারজনকে আহত ও এক র‌্যাব সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের পরামর্শ দেয়া হয়।

// অনলাইন ডেস্ক //

————————

পড়ুন দৈনিক বিশ্ব …

মিতু হত্যা মামলার প্রতিবেদন….

 

 

ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন গোলাম খোরশেদ শুভ্র

 

  মাগুরা মহম্মদপুর উপজেলার আওয়ামীলীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব গোলাম রব্বানী সাহেবের সুযোগ্য পুত্র বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক গোলাম খোরশেদ শুভ্র মাগুরাবাসীসহ দেশবাসীর সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।

 

তিনি বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ভেদাভেদ ভুলে ঈদ আনন্দে ভরে উঠুক সকলের জীবন। মাহামারি এই প্রাদুর্ভাব কেটে গিয়ে আবারো ঈদ আসবে আনন্দ আর উল্লাস নিয়ে মুসলিমদের দ্বারে এটাই হোক সকলের প্রত্যাশা। গোলাম খোরশেদ শুভ্র বলেন, এবারের ঈদ আনন্দ কাটুক ঘরে ঘরে। আসুন মুখে মাস্ক পরি ও সামাজিক দূরত্ব বজায় রাখি ।

পবিত্র ঈদ-উল ফিতর সবার জন্য বয়ে আনুক খুশির বার্তা।

 

//শ্যামল বিশ্বাস, মহম্মদপুর মাগুরা//

পড়ুন দৈনিক বিশ্ব …

এসপি বাবুল এর পিবিআই রিপোর্ট….

 

৫ বছর পর আজ মিতু হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন দিল পিবিআই

 

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় তার (বাবুল) করা মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

আজ বুধবার বেলা একটার দিকে চট্টগ্রাম আদালতে এটি জমা দেওয়া হয়।

 

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে  বলেন, হত্যা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পিবিআই। এটি আদালতে গ্রহণের শুনানির জন্য রয়েছে।

 

এই মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, স্ত্রী হত্যায় বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়ায় এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। কারণ, বাবুল মামলার বাদী।

 

এদিকে বাবুলকে প্রধান আসামি করে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। সেখানে বাবুল ছাড়াও ৭ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মিতুর বাবা মোশারফ হোসেন।

 

পাঁচ বছর আগে চট্টগ্রামে নিজ বাসার কাছে খুন হয়েছিলেন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বাবুল আক্তারকে হেফাজতে নিয়েছে পিবিআই।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার থেকে বাবুল আক্তার চট্টগ্রামের পিবিআইয়ে হেফাজতে আছেন। তবে পিবিআই বাবুল আক্তারকে আটক বা গ্রেফতারের কথা স্বীকার করেনি। তারা বলছে, বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামে ডেকে পাঠানো হয়েছে।

 

মাহমুদা হত্যার ঘটনায় করা মামলার বাদী স্বামী বাবুল আক্তার। কিন্তু পরবর্তীকালে বাবুল আক্তারকে নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। তবে এ বিষয়ে তদন্ত আর এগোয়নি। একপর্যায়ে বাবুলকে চাকরিচ্যুত করা হয়।

 

২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানম ওরফে মিতুকে।

 

ওই ঘটনায় বাদী হয়ে বাবুল আক্তার পাঁচলাইশ থানায় মামলা করেন। তাতে তিনি বলেন, তার জঙ্গিবিরোধী কার্যক্রমের জন্য স্ত্রী আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারেন। তবে সপ্তাহ দুয়েকের মাথায় মাহমুদা হত্যার তদন্ত নতুন মোড় নেয়। অব্যাহতভাবে মাহমুদার মা–বাবা এই হত্যার জন্য বাবুল আক্তারকে দায়ী করে আসছেন।

স্ত্রী মাহমুদা খানম মিতুকে খুন করাতে আসামিদেরকে তিন লাখ টাকা দিয়েছিলেন সাবেক পুলিশ সুপার বাবুল আকতার। এ বিষয়ে বাবুল আকতারের মামলার তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা বলেন, স্ত্রী হত্যার তিন দিন পর বাবুল আক্তার তার ব্যবসায়িক অংশীদার সাইফুল হককে বলেন তার লাভের অংশ থেকে তাকে যেন টাকা তিন লাখ টাকা দেওয়া হয়। সাইফুল বিকাশের মাধ্যমে ওই টাকা গাজী আল মামুনকে পাঠান। গাজী আল মামুন ওই টাকা মুসা, ওয়াসিমসহ আসামিদের ভাগ করে দেন। তবে কাকে কত টাকা দেওয়া হয়েছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। 

পিবিআই আজ জানায় মিত্যু হত্যায় বাবুল জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। এরপরই আগের মামলার চার্জশিট ও নতুন করে মামলা দায়ের হলো।

// অনলাইন ডেস্ক //

—————————

পড়ুন দৈনিক বিশ্ব …

‘ভ্রাম্যমাণ মানবতার বাজার’ …..

আজকের সাময়িক বৃষ্টির কারণে সৃষ্ট বিপর্যয়ে অতিষ্ঠ কলকাতার জনজীবন

বৈশাখের শেষ প্রান্তে হঠাৎ করে আজকের সাময়িক বৃষ্টির কারণে প্রকৃতি কিছুটা রুদ্ররূপ ধারণ করেছে।সৃষ্ট নিম্নচাপের কারণে প্রবল বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে চরম বিপর্যয়।

একদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে বিপর্যস্থ সমগ্র ভারতের সাথে পশ্চিম বঙ্গও।আজও অক্সিজেনের সল্পতার কারণে ১১ জন মৃত্যু বরণ করেছে এবং অন্যদিকে গঙ্গা নদী দিয়ে ভেসে আসছে লাশের পরে লাশ।এযেন মানবিক বিপর্যয়ের অকল্পনীয় রূপ।

বৃষ্টির পানিতে রাস্তাঘাট ভেসে যাওয়ায় সাধারণ মানুষের যেমন চলাচলের অসুবিধা হয়েছে তেমনি করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে অক্সিজেন, খাবার ও ওষুধ পৌঁছানোও দুরূহ হয়ে পড়েছে।ফলে রেড ভলেন্টিয়ার্সের মতো যে সকল সামাজিক সংগঠন কাজ করছে তারা যেমন রোগীর নিকটে দ্রুত পৌঁছাতে পারছে না তেমনি মুমুর্ষ্য রোগীদের সঠিক সময়ে হাসপাতালে স্থানান্তর করাও কঠিন হয়ে পড়েছে।

আবহাওয়ার এই বৈরী প্রভাবের ফলে করোনা আক্রান্ত রোগীদের মৃত্যুর মিছিল আরও বেড়ে যেতে পারে।

// অনলাইন ডেক্স //

……………………………

পড়ুন দৈনিক বিশ্ব …

করোনা পরীক্ষার ফি..

 

বরিশালে পুনরায় চালু হলো ভ্রাম্যমান ”মানবতার বাজার”

 

বরিশাল করোনা পরিস্থিতির মধ্যে হতদরিদ্র মানুষের বিনা মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করার লক্ষ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশালে পুনরায় চালু হলো ‘ভ্রাম্যমাণ মানবতার বাজার’ ।

 

নগরীর অমৃতলাল দে কলেজ মাঠে চালু হওয়া ‘মানবতার বাজার’ কলেজ কর্তৃপক্ষের অপরাগতার কারণে ভ্রাম্যমান পদ্ধতিতে নগরীর বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চালু রেখেছে সংশ্লিষ্টরা। মঙ্গলবার (১১ এপ্রিল) নগরীর কাউনিয়া এলাকায় ৩শ’ হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চাল, ডাল, তেল, আলুসহ ১১টি পণ্য বিতরণ করা হয়।

 

বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী জানিয়েছেন, শত বাঁধা আসলেও করোনাকালীন হতদরিদ্রদের জন্য তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভ্যানে পণ্যসামগ্রী নিয়ে নগরীর কাউনিয়া মরকখোলা পোল চত্বরে এসে পৌঁছায় বাসদ নেতৃবৃন্দ। সেখানে আগে থেকেই অপেক্ষমান ছিলেন হতদরিদ্র পরিবারের লোকজন।

 

পরে তিনশ মানুষকে জনপ্রতি দুই কেজি চাল, ডাল ৫শ গ্রাম, আলু ১কেজি, সেমাই, ৫শ গ্রাম চিনি, ২কেজি সবজি, ১কেজি আটা, দুধ ১শ’ গ্রাম, তেল ৫শ গ্রাম বিতরণ করা হয়। বাসদ নেতৃবৃন্দ জানিয়েছেন, মানবতার বাজারে চাল, ডাল, তেল, চিনি, দুধ, সেমাই সহ ১১ ধরনের খাদ্য সামগ্রী হতদরিদ্রদের বিনামূল্যে দেয়া হয়। গত বৃহস্পতিবার থেকে চালু হওয়ার পর এ পর্যন্ত প্রায় ১৮শ’ ব্যক্তিকে এই খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

 

তারা আরো জানান, গতবছর কোভিড পরিস্থিতিতে বাসদ বরিশালে মানবতার বাজার কার্যক্রমের মাধ্যমে ২০ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছিল। বরিশাল জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুম্মন জানান, করোনায় কর্মহীন হতদরিদ্রদের পাশে মানবিক কারণেই দাড়িয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। কিন্তু ক্ষমতাসীন দলের চক্রান্তের কারণে অমৃত লাল কলেজ মাঠে চালু করা মানবতার বাজার বন্ধ হয়ে যায়।

 

তবে তাদের কার্যক্রম স্থগিত করতে পারেননি জানিয়ে তিনি বলেন, বাসদ সব সময় হতদরিদ্র মানুষের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে। জেলা বাসদের সদস্য সচিব মনীষা চক্রবর্তী বলেন, গত শুক্রবার রাতে অমৃত লাল দে কলেজ কর্তৃপক্ষ তাদের জানিয়ে দিয়েছেন কলেজ মাঠে মানবতার বাজার কার্যক্রম চালানো যাবেনা’।

 

এর সঠিক কারন তারা স্পষ্টভাবে না বললেও আকারে ইঙ্গিতে বুঝিয়েছেন, এটা বন্ধের জন্য তাদের ওপর চাপ রয়েছে। মনীষা চক্রবর্তী বলেন, বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে করোনা পরিস্থিতি মোকাবিলায় মানুষকে সম্মানের সঙ্গে খাদ্যসহায়তা দেয়ার জন্য মানবতার বাজার চালু করা হয়।

 

পাশাপাশি ফ্রি অক্সিজেন ব্যাংক সেবা, অ্যাম্বুলেন্স সেবা, করোনা রোগীদের চিকিৎসা, মানবতার কৃষি, মানবতার পাঠশালাসহ বিভিন্ন সহায়তা করা হয়। করোনাকালীন সময়ে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি

 //পলাশ চন্দ্র দাস :: বরিশাল প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরন

 

চট্টগ্রামের বাঁশখালী কাউন্সিলর আবদুর রহমানের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

 

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রহমানের উদ্যোগে স্থানীয় অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ মে) সন্ধ্যায় পৌরসভার শাহ মজিদিয়া (রহঃ) মাদরাসা কমপ্লেক্সে ৬০০ অসহায় মানুষের মাঝে এই ইফতার ও ঈদ সামগ্রী হিসেবে শার্ট, লুঙ্গি, শাড়ী বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও শাহ মজিদিয়া মাদরাসা কমপ্লেক্সের সভাপতি আবদুর রহমান। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা আনছুর আলী, ব্যবসায়ী শাহেদুল ইসলাম, মাাদরাসার সুপার ওসমান গণি সিকদার, শিক্ষক ছৈয়দুর রহমান, আবদুল মালেক প্রমুখ। মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবু বকর।

 

এপ্রসঙ্গে কাউন্সিলর আবদুর রহমান বলেন, ‘করোনা ও লকডাউনে বিপর্যস্ত হয়ে পড়া আমার ওয়ার্ডের ৬০০ জন অসহায় মানুষের মাঝে আমার রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর নির্দেশে নিজস্ব অর্থায়নে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছি। আমি এই কাজটি করতে পেরে আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করছি।’

 //মোঃ আবদুল জববার, চট্রগ্রাম//

———————————-

পড়ুন দৈনিক বিশ্ব …

চট্টগ্রামে ভারত থেকে আসা ১০ জন চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে

 

 

মৈত্রী মানবিক সহায়ক কমিটি কর্তৃক শতাধিক শ্রমজীবি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

 

 করোনার বৈশ্বিক মহামারী সুনামির মতো ছড়িয়ে পড়েছে সমগ্র বাংলাদেশে।ফলে করোনার এই সুনামিতে সবচেয়ে অধিক কষ্টে আছে শ্রমজীবি, রিকশা চালক, আটোচালকসহ কায়িকশ্রম বিক্রি করা হতদরিদ্র জনগণ। পাশে দাড়িয়েছে  মৈত্রী মানবিক সহায়ক কমিটি।

তাদের এই দুর্দশা লাঘবের জন্য বৃহৎ ধর্মীয় উৎসব ইদুল- উল- ফিতর- এর প্রাক্কালে ক্ষুদ্র সমার্থের ভিতর বিশাল প্রয়াস নিয়ে গতবছরের ন্যায় “ক্ষুধার দানব রুধিতে হাতে হাত একতার”- এই স্লোগান নিয়ে আবারও হাজির হয়েছে সাবেক ছাত্রমৈত্রী নেতা,কর্মী ও শুভানুধ্যায়ীদের নিয়ে গঠিত মানবিক সহায়তা কমিটি। আজ ১১ এপ্রিল-২০২১ রোজ মঙ্গলবার বিকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি( মার্কসবাদী) যশোর কার্যালয়ে করোনা মহামারীর দুঃসময়ে শতাধিক শ্রমজীবি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

উক্ত খাদ্যবিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক অ্যাড. মাহমুদ হাসান বুলু, সদস্য সচিব মামুনুর রশিদ, তরিকুল ইসলাম তারু,শেখ আলাউদ্দিন, মঞ্জুরুল আলম প্রমূখ।

//  নিজস্ব প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

শ্রমজীবীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন