ব্রিটেনের বিখ্যাত স্টোক পার্ক কিনে নিলেন মুকেশ আম্বানি, দাম…? মাত্র ৬৬৯ কোটি ২৮ লাখ টাকা !!!

ব্রিটেনের খ্যাতনামা খেলনা প্রস্তুতকারক সংস্থা হ্যামলেসের পর এবার আরও একটি বিখ্যাত সম্পত্তির মালিক হলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানি।

 

সম্প্রতি ব্রিটেনের বিখ্যাত স্টোক পার্ককে কিনে নিল তার সংস্থা রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড। খরচ পড়ল ৭৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৫৯৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৬৯ কোটি ২৮ লাখ টাকা ৮৪ হাজার টাকা)। 

 

এর ফলে ব্রিটেনের আইকনিক কান্ট্রি ক্লাব এবং বিলাসবহুল গলফ রিসর্টের মালিক বনে গেলেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তথা ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিটেনের বাকিংহামশায়ারের বিলাসবহুল হোটেল এবং গলফ কোর্স রিলায়েন্সের কনজিউমার অ্যান্ড হসপিটালিটি সম্পদে যুক্ত হল।

জানা গেছে, ৩০০ একরের ব্রিটেনের এই পার্কটির ভিতরে রয়েছে বিলাসবহুল হোটেল, কনফারেন্স সুবিধা। এছাড়াও রয়েছে খেলাধুলার একাধিক উপকরণ। শুধু তাই নয়, ইউরোপের অন্যতম বড় গলফ কোর্সও রয়েছে এখানে। যেখানে আবার জেমস বন্ডের দুটি ছবি গোল্ডফিঙ্গার ও টুমরো নেভার ডাইস সিনেমা দুটির শুটিং হয়েছিল। গোল্ডফিঙ্গার সিনেমার পর থেকেই এই গলফ কোর্সটির জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। এছাড়াও এখানেই সম্পন্ন হয়েছে ‘ব্রিজেট জোনসেস ডায়েরি’ এবং নেটফ্লিক্সের ‘দ্য ক্রাউন’ সিনেমার শুটিং।

 

এই স্টোক পার্কটি আসলে ৯০০ বছরের পুরনো। ১৯০৮ সাল পর্যন্ত এটি ছিল ব্যক্তিগত মালিকানাধীন। এতে রয়েছে ৪৯টি বিলাসবহুল বেডরুম, ২৭টি গর্তের গলফ কোর্স। এছাড়াও রয়েছে ১৩টি টেনিস কোর্ট এবং ১৪ একরের বাগান।

 

তবে এই প্রথম নয়, এর আগে ২০১৯ সালে ব্রিটেনের খেলনা প্রস্তুতকারক হ্যামলেসও কিনে নিয়েছিলেন মুকেশ আম্বানি। তারপর এবার তার সম্পত্তিতে জুড়ল এই স্টোক পার্ক। করোনা আবহে ব্যবসায়িক দিক থেকে খুব একটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়নি রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানিকে। এই সময় তার সংস্থায় লগ্নি করেছে ফেসবুক, গুগলের মতো সংস্থা। এছাড়া অন্যান্য ব্যবসাতেও লাভের মুখই দেখেছেন রিলায়েন্স কর্ণধার। বর্তমানে আবার তিনি এশিয়ার ধনীতম ব্যক্তি। মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ৭১৫০ কোটি ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় সাড়ে পাঁচ লাখ কোটি রুপি।

//আন্তর্জাতিক অনলাইন ডেস্ক//

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে পূন: নিয়োগ পেলেন দোভাষ

 চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসাবে পূনরায় নিয়োগ পেয়েছেন বর্তমান চেয়রম্যান জহিরুল আলম দোভাষ। গত বৃহস্পতিবার তাকে এ নিয়োগ প্রদান করেন জনপ্রশাসন মন্ত্রনালয়।

জনপ্রশাসন মন্ত্রনালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ- সচিব অলিউর রহমানের স্বাক্ষরিত আদেশে নুতন ভাবে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়।

এর আগে ২০১৯ সালের  ১৮ এপ্রিল দুই বছরের জন্য জহিরুল আলম দোভাষকে প্রথম বারের মত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসাবে নিয়োগ প্রদান করে সরকার।
অন্যান্য প্রতিষ্টান ও সংগঠনের সাথে সম্পর্ক ত্যাগের শর্তে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

জহিরুল আলম দোভাষ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জননেতা জানে আলম দোভাষের কনিষ্ট পুত্র। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ফিরিঙ্গিবাজার ওয়াডের চার বারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন।

আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

ময়মনসিংহের নান্দাইলে পানির হাউস ধসে পড়ে শ্বশুর ও পুত্রবধু নিহত

 

ময়মনসিংহের নান্দাইলে পানির হাউজ ধসে পড়ে  শ্বশুর আব্দুর রহমান (৭০) ও পুত্রবধূ  সাওদা আক্তার (২০) নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের মধ্যবাশঁহাটি গ্রামে এই ঘটনাটি ঘটে। এতে একই পরিবারের রাব্বী (১২) ও রুহান (৮) নামে আরো দুই শিশু আহত হয়েছে। আহত  দুই শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছে।

নিহতের পরিবারের লোকজন ও প্রতিবেশীরা জানান, উপজেলার  মধ্যবাশঁহাটি গ্রামে আব্দুর রহমান  এক সপ্তাহ আগে নিজেদের বাড়ির উঠান সংলগ্ন একটি পানির হাউজ নির্মাণ করেন।  মাাটি কেটে আরসিসি পিলার ছাড়াই ইট-সিমেন্ট দিয়ে  প্রায় ৬ ফুটের একটি হাউজ তৈরি করেন। হাউজটি তৈরির পর কাঁচা  অবস্থায় পানি দিয়ে পরিপূর্ণ করে তা ব্যবহার শুরু করে  পরিবারের লোকজন।

প্রতিদিনের মতো  শুক্রবার দুপুরে হাউজের পানি ব্যবহার করার সময় হঠাৎ করে পানির অতিরিক্ত চাপে বিকট শব্দ করে  হাউজের দেওয়াল চারদিক থেকে ধসে পড়ে। এতে আব্দুর রহমান  গুরুতর আহত ও পাশে থাকা তার পুত্রবধূ সাওদা আক্তার ঘটনাস্থলে নিহত হয়। পরে আব্দুর রহমান ও দুই শিশু রাব্বী-রুহানকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আব্দুর রহমান মারা যান।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মিজানুর রহমান আকন্দ  বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। অজ্ঞতা বসত এই ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

//তৌহিদুল ইসলাম সরকার, ময়মনসিংহ//

০৬ টি মামলায় (অননুমোদিত পানি বোতলজাত করণ কোম্পানিসহ) ১ লক্ষ ৮২ হাজার টাকা জরিমানা আদায়

 

আজ ২৩ এপ্রিল -২০২১ রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৪ঃ৩০ ঘটিকা পর্যন্ত জনস্বার্থে চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ী বাজার,পরিজাত কোনাবাড়ি,দেওলিয়াবাড়ি,কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এলাকাসহ গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত হয়।

সরকারি নির্দেশনা মেনে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ব্যতিত অন্যান্য দোকানপাট বন্ধ রাখা ও করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ব্যাপক প্রচারণা চালানো হয় এবং সামার্থহীন ব্যক্তিদের মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়।

 

সরকারি বিধিনিষেধ অমান্য করে নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতিত অন্যান্য দোকান খোলা রাখা,মাস্ক না পরার কারণে এবং অস্বাস্থ্যকর পরিবেশে কাপড়ের রং ও নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য ব্যবহার করে খাবার উৎপাদন করায় একটি বেকারীকে মামলাসহ জরিমানা করা হয়।

 

এ অভিযানে এ্যাকুয়া মিনারেল ওয়াটার উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সিনহা বাংলাদেশ ( ট্রেড) লিমিটেড পরিদর্শনে অস্বাস্থ্যকর পরিবেশে পরিত্যাক্ত বাথরুমের পাশে পাম্প স্থাপন করে অননুমোদিত উপায়ে পানি বোতলজাত করে এ্যাকুয়া মিনারেল লোগো ব্যবহার করা এবং লাইসেন্স না থাকায় অর্থদন্ড অনাদায়ে ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আজকের অভিযানে  সর্বমোট ০৬ মামলায়১লক্ষ ৮২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

নিজস্ব প্রতিনিধিঃ

করোনাকে জয় করে বাড়ি ফিরলেন ভাইরাল হওয়া মা-ছেলে

 

করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন সোসাল মিডিয়ায় ভাইরাল হওয়া ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সেই সহকারি শিক্ষিকা রেহানা পারভীন।

শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে তার ব্যাংকার ছেলেই তাকে মোটরসাইকেলে করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সামনে থেকে বাড়ির উদ্দেশ্য রওনা করে।

গত ১৭ এপ্রিল এম্বুলেন্স এবং কোনো যানবাহন না পেয়ে অক্সিজেন নিজ শরীরের সাথে বেঁধে করোনা আক্রান্ত মা রেহানা পারভীনের মুখে অক্সিজেন মাস্ক দিয়ে মোটরসাইকেলে করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পৌছে।

পথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট তৌহিদ টুটুল ছবি তুলে ফেসবুকে পোস্ট করলে সেটি ভাইরাল হয়। ঝালকাঠি কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার জিয়াউল হাসান টিটু বলেন, সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট থেকে তার মাকে ছাড়পত্র প্রদান করেন।

এখন তিনি সম্পূর্ণ সুস্থ।

তাদের বাড়ি নলছিটি পৌরসভার ৭ নং ওয়ার্ডের সূর্যপাশা গ্রামে।

১৭ এপ্রিল তার মা রেহানা পরভীনের অক্সিজেন সেচুরেশন ৭০ অবস্থায় নিজ শরীরে ৮ লিটার মাত্রার চলমান ২০ কেজি ওজনের অক্সিজেন সিলিন্ডার বেধে যে বাইকে করে মাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। আজ মায়ের ফুসফুসে অক্সিজেন সেচুরেশন ৯৬ নিয়ে বাড়ি ফিরেছেন একই বাইকে।

// পলাশ চন্দ্র দাস: বরিশাল//

হালদায় অভিযান : ৫ হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ

মা মাছের প্রজনন মৌসুমকে সামনে রেখে হালদায় অভিযান চালিয়ে হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন

গত বৃহস্পতিবার রাত আটটা থেকে দশটা পর্যন্–  হলদা নদীর সাত্তার হাট থেকে উত্তর মেঘলসহ বিভিন্ন স্ানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন

বিষয়ে তিনি জানান, এখন হালদায় ডিম ছাড়ার মৌসুম। মা মাছ ডিম ছাড়তে হালদায় আসতে শুরু করেছে। মা মাছ শিকারের জন্য চোরা শিকারীরা বেশ তৎপর। শিকারীরা এখন ইফতার সেহেরির সময়কে বেঁচে নিয়েছে। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর মা মাছ রক্ষায় ইফতারের পর উপজেলা প্রশাসনের উদ্দেগে এই অভিযান পরিচালনা করা হয়। ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান

আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামে হেফাজতের দুই মামলার তদন্তের দায়িত্ব পেল পিবিআই

 চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামী বাংলাদেশের সহিংসতার ঘটনায় দায়ের হওয়া সাত মামলার মধ্যে দুই মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) নাজমুল হাসান

তিনি জানান, হেফাজতের সহিংসতায় হাটহাজারী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া দুইটি মামলার তদন্ত করবে পিবিআই। এর আগে পুলিশ সদর দপ্তরের সিদ্ধান্ত মতে গত সোমবার ২৩ টি মামলার সঙ্গে হাটহাজারী থানায় হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলা দুইটি তদন্তের ভার সিআইডিকে দেওয়া হয়েছিল

উলে­খ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরোধিতা করে দেশব্যাপি বিক্ষোভ শুরু করে হেফাজতে ইসলাম। গত ২৬ মার্চ তাদের বিক্ষোভ চলাকালে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে হেফাজত কমী নিহত হলে বিক্ষুদ্ধ হেফাজত কর্মীরা হাটহাজারী থানা, উপজেলা ভুমি অফিস, ইউনিয়ন ভুমি অফিসসহ বেশ কিছু সরকারী স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। পরে এসব ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে সাতটি মামলা দায়ের করা হয়

আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামের চন্দনাইশে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

 

চট্টগ্রামের চন্দনাইশে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরন কর হয়েছে।

 গতকাল ২২ এপ্রিল বেলা ১১টায়  বিতরন কালে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম ১৪ আসনের এম, পি আলহাজ মো:নজরুল ইসলাম চৌ:, উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতিরানী সরকার,চন্দনাইশ পৌর মেয়র  মাহবুবুল আলম খোকা, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দিন সরকার, বরকল ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, কৃষকলীগ নেতা নবাব আলী,কাঞ্চনাবাদ ইউনয়নের প্যানেল চেয়ারম্যান ওসমান ,সাবেক ছাত্রলীগ নেতা হেলাল উদ্দিন চৌধুরী প্রমুখ।

//মোকতার আহমদ, চন্দনাইশ, চট্টগ্রাম প্রতিনিধি//

আজ বিশ্ব বই দিবস: আমাদেরকে অবশ্যই বইমুখী —- সাঈফী আনোয়ারুল আজিম

আজ বিশ্ব বই দিবস। ২৩ এপ্রিল সারা বিশ্বব্যাপী বই দিবস পালন করা হয়। বই পড়ার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে দিবসটির প্রচলন হয় ১৯৯৫ সালে। বই পাঠের অন্যতম নিরিবিলি জায়গা হলো গ্রন্থাগার। গ্রন্থাগারে বই পড়ার মজাটাই আলাদা।

যারা বইপাঠকে নিজের আত্মার সাথে মিশিয়ে নিতে পেরেছেন, তারাই উপলদ্ধি করতে পারবেন এটি আত্মার জন্য কত বড় খোরাক। বই মানুষকে সভ্য করে তোলে। বিনয়ী হতে শেখায় । জ্ঞানের উচ্চ শিখরে পৌঁছে দেয়। হাজার বছর আগের ইতিহাসকে তুলে ধরে খুব সহজে পাঠকের কাছে। প্রতিটি বইয়ের পাতায় পাতায় লুকায়িত থাকে অর্জন করার অমূল্য জ্ঞানভাণ্ডার। বইপড়াকে গুরুত্ব দিয়ে উন্নত দেশের নাগরিকরা তাঁদের শয়নকক্ষকে লাইব্রেরি বানিয়ে নিয়েছে। তাঁদের ঘরের একটি কোণায় ছোট্ট গ্রন্থাগার না থাকলে তারা নিজেদেরকে খুব অপমানবোধ করে। অর্থাৎ বইটি তাঁদের জীবনসঙ্গীর মত।

তারা বইকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছে। জীবন সংগ্রামে সাফল্য অর্জেনর জন্য তারা বইকে বেচে নেন।।তাইতো আজ উন্নত এবং বহুগুণে সমৃদ্ধ। আমাদের দেশের চিত্র কিন্তু ভিন্ন। আমরা নিজের গৃহ কিংবা শয়নকক্ষকে লাইব্রেরিতে পরিণত করতে পারিনি। তেমন আগ্রহও নেই বইপাঠের প্রতি। দেশের অধিকাংশ গণপাঠাগার পাঠকশূন্য। বুকশেলফে সারিবদ্ধ বই, পাঠক নেই, পাঠকের জায়গা দখল করে নিয়েছে পোকা মাকড়। তারা সেখানে একপ্রকার স্থায়ী বসত গড়ে তুলেছে, এগুলো যেনো একেকটা আস্তুতগাড়।

এটি জাতি হিসেবে আমাদের জন্য চরম দুঃখ সংবাদ। আমরা দিনদিন বইবিমুখ জাতিতে পরিণত হচ্ছি। জ্ঞানের গভীরতা থেকে পিছিয়ে যাচ্ছি। প্রযুক্তির ছোঁয়া আমাদেরকে কর্মেক্ষেত্রে বহুদুর এগিয়ে নিলেও মনুষ্য হিসেবে আমরা বহুদুর পিছিয়ে। সভ্যতার আলো বিমুখ এবং বিনয়ী হতে না পারায় আজ শিক্ষিত অশিক্ষিতজনেরা এমন সব কর্মকান্ড ঘটাই, যা আমাদেরকে অমানুষের কাতারে নিয়ে যায়। অর্থাৎ আমরা আকৃতি এবং পোশাকে- মানুষ হলেও মন মানসিকতায় মনুষ্যত্ববোধ অর্জন করতে পারিনি।

আমরা দিনদিন পশুত্বে পরিণত হচ্ছি। আমরা সভ্যতার আলো থেকে বহুদুর পিছিয়ে গেছি। টাকা আর রাতারাতি সম্পদশালী হওয়ার লোভ আমাদের অন্তরে জেঁকে বসেছে। এই লোভ আমাদের প্রজম্মকে ধ্বংস থেকে ধ্বংসের গহীন সাগরে নিয়ে গেছে। সর্বনাশা মাদক আমাদের পুরো প্রজম্মকে গ্রাস করেছে। পাড়ায় পাড়ায় কিশোর গ্যাং আমাদের সামাজ ব্যবস্থাকে অতিষ্ঠ করে তুলেছে। আমাদের অন্তরের পাশবিকতা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। তাইতো, যখন যা ইচ্ছা, তা করতে কোন দ্বিধাবোধ নেই আমাদের ।

ভালো আর মন্দের উপলদ্ধির জ্ঞান আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। এসব কিছু একটিমাত্র কারণ, আমরা জ্ঞানের আলো থেকে দূরে সরে পড়েছি। যে জ্ঞানের আলো আমার জীবনকে প্রদীপ্তময় করে তুলবে, সে জ্ঞানের পাঠশালা থেকে আমরা বহুদুরে ছিটকে পড়েছি। আমাদের অন্তরে অন্ধকার জমাট বেঁধেছে। আলোর শিখা বিচ্ছুরিত হয়ে গেছে। তাইতো আমরা যখন যা খুশি করতে পারি। কোন লজ্জাবোধ নেই। দ্বিধাবোধ নেই। নেই বড়দের প্রতি সম্মান এবং ছোটদের প্রতি সেন্থ। পত্রিকার পাতা খুললেই আমরা কিছু ঘটনা দেখে শিউরে উঠি। নিজেকে প্রশ্ন করি মানুষ কি এমন জঘন্য কাজ করতে পারে? কিন্তু আমার জানা নেই যে, সে আকৃতিতে মানুষ হলেও তার মনুষ্যত্ব হারিয়ে গেছে বহু আগে।

কারণ মনুষ্যত্ববোধ সৃষ্টির জ্ঞান তাকে স্পর্শ করতে পারেনি। যদি আমরা সভ্য হতে চাই, তাহলে আমাদেরকে জ্ঞানের জগতে প্রবেশ করতে হবে। বইপাঠের প্রতি মনোযোগী হতে হবে। সেখানে সভ্যতার ছোঁয়া খোজতে হবে। যেতে হবে বইয়ের ঘর গ্রন্থাগারে। সেটি আলোর শিখা। জ্ঞানের প্রজ্জ্বলিত বাতিঘর। হৃদয়কে আলোকিত করার বাতবঘর। সেখান থেকে সভ্য হওয়ার, বিনয়ী হওয়ার শিক্ষা লাভ করা যায়। আজকের বিশ্ব বই দিবসে এটি আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা বইমুখী হব। নিজের ঘরকে বইয়ের ঘরে পরিণত করব। লাইব্রেরিতে অধ্যবসায় করতে যাব। অন্তরে জমাটবেঁধে থাকা অন্ধকারকে জ্ঞানের আলোর মাধ্যমে ছোঁড়ে ফেলে দেব। হৃদয়ে জাগ্রত করব মনুষ্যত্ববোধ। আমাদের লক্ষ্য হোক, বই পাঠের জন্য সবাইকে আগ্রহী করে তুলব। প্রতিটি শিশু এবং যুবককে বই পাঠের জন্য সুযোগ তৈরি করে দেব। মনে রাখতে হবে সন্তানের ভবিষ্যতের সাফল্যের একক বৃহত্তম সূচক হল বই। আমরা আমাদের বাচ্চাদেরকে শিশুকাল থেকে বইমুখী করে গড়ে তুলতে পারি। শিশুকাল থেকে সন্তানকে বইমুখী করে গড়ে তুলতে পারলে তার জীবনের পরবর্তী সময়গুলো বইপাঠের মধ্যদিয়ে অতিবাহিত হবে। সে জ্ঞানের শিকড় খেকে শেখরে পৌঁছাতে পারবে। ড. মুহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, জীবনে তিনটি জিনিষের খুব প্রয়োজন, সেটি হলো, বই,বই এবং বই।

আসুন আমরা বইমুখী হই। গ্রন্থাগারমুখী হই। নিজের আত্মাকে বইয়ের সাথে মিশিয়ে নিই। সভ্য এবং বিনয়ী হওয়ার জন্য জ্ঞানমুখী হই। বইপাঠের মধ্যদিয়ে একটি নতুন আলোর স্বপ্ন বুনি।

—– সাঈফী আনোয়ারুল আজিম উপকূলীয় পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও গণমাধ্যমকর্মী।

//আ: জব্বার//

২৫ এপ্রিল থেকে শপিং মল – দোকান খোলা রাখা প্রসঙ্গে

//ডেস্ক নিউজ//

২৫ এপ্রিল ২০২১ইং সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত যথাযথ স্বাস্থ বিধি প্রতিপালন সাপেক্ষে দোকান-শপিংমল খোলা যাবে।

স্বাস্থ বিধি প্রতিপালনের বিষয় সংশ্লিষ্ঠ বাজার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।