পটুয়াখালীতে এক পাগলিনীর হঠাৎ মৃত্যু

 

পটুয়াখালী সদর উপজেলা ১১ নং আউলিয়াপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাউদ বাড়ি ব্রিজ সংলগ্ন নিচে মৃত্যু অবস্থায় একজন নারী কে পাওয়াযায়।

২২ এপ্রিল রোজ বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২ টার সময় এই হাউদ বাড়ির প্রতি বাসিন্দারা আল্লাহর সৃষ্টি সর্ব সৃষ্ট মানুষ জাতি মৃত্যু অবস্থায় দেখতে পায়।

ঘটনা সুত্রে জানাযায়, এই আল্লাহর পাগলিনী একজন মানুষিক ভারসাম্যহিন ছিলেন। তিনি এক থেকে দুই দিন হয় এই হাউদ বাড়ি এলাকায় মাথায় জট জুল অবস্থাশ দেখতে পেয়েছেন। এর কোথায় বাড়ি ঘর সবার অজানা কিন্তু সবাই আল্লাহর কাছে এই পাগলিনির জন্য দোয়া চেয়েছেন। জাতীয় ”দৈনিক বিশ্ব” জেলা প্রতিনিধিকে স্থানীয় লোকজন বলেন, মানুষ মানুষের জন্য, এই হঠাৎ দেখা মানুষ টি কারোনা কারো মা বাবার ঘরে জন্ম নিয়েছে হয়তো আজ তারা কেউ নেই পাসে। তাই আমরা সবাই মিলে এই মৃত্যু অবস্থা পাওয়া মাইয়াদিকে আমরা দাফন করবো।

এ জন্য এই হাউদ বাড়ির রাস্তার পাশে মৃত্যু অবস্থা পাওয়া মানুষ টাকে অনেককি দাফনের জন্য টাকা দান করেছেন।

মোঃ তুহিন শরীফ, নিজস্ব প্রতিনিধি।

গাজীপুরে স্বাস্থ্যবিধি না মানায় ১৪ টি মামলায় ৯ হাজার ৫শত টাকা জরিমানা আদায়

 

করোনার বৈশ্বিক মহামারী নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে আজ ২২ এপ্রিল – রোজ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জয়দেবপুর বাজার, আক্কাস মার্কেট,জয়বাংলা রোড,বোর্ড বাজার ও জাতীয় বিশ্ববিদ্যালয় রোড এলাকাসহ আরও কয়েকটি এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

সরকারি নির্দেশনা মেনে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ব্যতিত অন্যান্য দোকান বন্ধ রাখা এবং করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর প্রচারণা চালানো হয়। এসময় অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ব্যতীত অন্য দোকান খোলা রাখা,মাস্ক না পরা, হেলমেট ও লাইসেন্স বিহীন যানবাহন চালানোর কারণে সংক্রামক রোগ প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ও সড়ক পরিবহন আইনে ০৭ টি মামলায় ৫৫০০/- ( পাঁচ হাজার পাঁচশত) টাকা এবং চান্দনা চৌরাস্তা, নলজানি ও বাসন এলাকায় স্বাস্থ্যবিধি না মেনে জনসমাগম করা ও মাস্ক না পরার জন্য আরও ০৭ মামলায় ৪০০০/- ( চার হাজার) টাকাসহ সর্বোসাকুল্যে ৯৫০০/-( নয় হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়।

এসময় জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও পদ্মা সাটেল আরব ফ্যাশন লিঃ ও ব্যাং জিন বাংলাদেশ লিঃ নামক দুটি গার্মেন্টস ফ্যাক্টরি পরিদর্শন করেন। ফাক্টরি দুটি যথাযথ স্বাস্থ্য বিধি মেনে কাজ চলছে।

করোনাকালীন সময়ে তাদের অধিকতর সাবধনতা অবলম্বন ও সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন।

 নিজস্ব প্রতিবেদকঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল গির্জা মহল্লার ব্যবসায়ীকের মৃত্যু

 

করোনাভাইরাস আক্রান্ত হয়ে বরিশাল নগরীর গির্জা মহল্লার এলাকার এক ব্যবসায়ী মৃত্যুবরণ করেছেন। মেসার্স সুলতান ইলেকট্রনিক্স নামক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক সুলতান বিশ্বাস বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সুলতান বিশ্বাসের গ্রামের বাড়ি ঝালকাঠির মানপাশা হলেও তিনি বরিশাল শহরের বিউটি রোডে ভাড়া থেকে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। এই ব্যবসায়ীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন গির্জা মহল্লা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন সিকদার এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব।

ব্যবসায়ীর ছোট ভাই ইয়াকুব আলী জানান, লকডাউনের একদিন আগে অর্থাৎ ১৩ এপ্রিল সুলতান বিশ্বাস জ্বরে আক্রান্ত হন। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে স্বজনেরা শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। এবং সেখানে পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

এরপর থেকে তাকে করোনা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ব্যবসায়ীর অপর এক স্বজন জানান, বৃহস্পতিবার সকালে সুলতান বিশ্বাসের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে আইসিইউতে রাখার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু অনেক চেষ্টার পরে একটি আইসিইউ পাওয়া যায়নি। পরে বেলা আড়াইটার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যবসায়ীর লাশ গ্রামের বাড়ি মানপাশায় দাফন দেওয়া হবে। এদিকে সুলতান বিশ্বাসের মৃত্যুকে কেন্দ্র করে গির্জা মহল্লার ব্যবসায়ীদের মধ্যে শোক নেমে এসেছে।’

// পলাশ চন্দ্র দাস::বরিশাল প্রতিনিধি //

চট্টগ্রামের লোহাগাড়ায় ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা

সরকারী নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা ও মাস্ক না পরার দায়ে লোহাগাড়ায় ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল বুধবার ( ২১ এপ্রিল)এ অভিযান পরিচালনা করেন,উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আহসান হাবিব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বার্হী ম্যাজিষ্ট্রেট মো:খোরশেদ আলম,ইউ এন ও বলেন ,উপজেলায় আমিরাবাদ ষ্টেশন ও আধুনগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪৭টি মামলায় এ জরিমানা আদায় করা হয়,এবং  অভিযান অব্যাহত থাকবে।

//মো: হামিদুর রহমান , চট্টগ্রাম //

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যু ৩, নতুন সনাক্ত ২৭৮

করোনা ভাইরাসে আক্রান্- হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৮৫ জনে। এ সময়ে ২৭৮ জনের দেহে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে। এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দঁাড়ালো ৪৮ হাজার ১৩৯ জন। আজ (বৃহস্পতিবার) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৮ টি ল্যাবে ১ হাজার ৭৬৫ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎ মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৪৫ টি নমুনা পরীক্ষা করে ৩২ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৯৮ টি নমুনা পরীক্ষা করে ৬২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) হাসপাতাল ল্যাবে ২৭১ টি নমুনা পরীক্ষা করে ১২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্’িতি পাওয়া গেছে।

তা ছাড়া চট্টগ্রাম ভেটেনারী অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৬৩ টি নমুনা পরীক্ষা করে ৫১ জনের, বেসরকারী ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩৯ টি নমুনা পরীক্ষা করে ৪১ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যারেটরিতে ২৫৩ টি নমুনা পরীক্ষা করে ৪২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৫ টি নমুনা পরীক্ষা করে ১৭ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪১ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত- হয়েছেন ২৭৮ জন। উক্ত সময়ে ৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুরবণ কারী সকলে মাহাগরীর বাসিন্দা।

// আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //

যশোর জেলা পরিষদ মার্কেটের ১৫ টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত

 

যশোর টাউন হল মাঠ সংলগ্ন জেলা পরিষদ সুপার মার্কেটে ২১ এপ্রিল -২০২১ রোজ বুধবার রাত ১০ঃ৪৫ ঘটিকায় আগুণ লাগে বলে স্থানীয়রা জানান। আগুন লাগার সংবাদ পেয়ে সাথে সাথে পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস অফিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করে।প্রায় দুই ঘন্টার চেষ্টায় ১ঃ৪৫ ঘটিকায় আগুণ নিয়ন্ত্রণে আসে। যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ছুটে আসি এবং আমাদের চারটি টীম আগুণ নিয়ন্ত্রণে কাজ করি।প্রায় দুই ঘন্টার চেষ্টায় আনুমানিক ১ঃ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করতে সমার্থ হই। তিনি আরও বলেন,মার্কেটের পিছনে জেলা পরিষদের পাশ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট কিম্বা অন্য কোন কারণে আগুন লাগতে পারে। ব্যবসায়ী সমিতির সেক্রেটারি তারিক হাসান বিপুল সভাপতি শহীদুল ইসলামের উদ্ধৃতি দিয়ে বলেন, ইদুল ফিতরের আগে প্রতিটি দোকানে নতুন কাপড় তোলা হয়েছে।ভয়াবহ এই অগ্নিকান্ডে মার্কেটের ১৫ টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং এতে ৮০/৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

//নিজস্ব প্রতিনিধি//

পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারীভাবে গম সংগ্রহের উদ্বোধন

 

পঞ্চগড়ের আটোয়ারীতে গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার ফকিরগঞ্জ খাদ্য গুদামে গম সংগ্রহের শুভ উদ্বোধন করেন পঞ্চগড় ১ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান এমপি।

উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইজার উদ্দীন, খাদ্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাজ্জাদ সেলিম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান, বনিক সমিতির সম্পাদক জামিলুর রেজা মানিক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। খাদ্য অধিদপ্তর সুত্রে জানা গেছে, এবার উপজেলায় ২৮টাকা দরে ৯১০ মেঃ টন গম সংগ্রহ করা হবে।

 //নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় জেলা প্রতিনিধি//

বরিশালে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে  ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা

 

 বরিশালে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। রাস্তায় বেড়েছে রিক্সাসহ ব্যক্তিগত যানবাহন। বেড়েছে মানুষ চলাচল। খুলেছে অনেক দোকানপাট। নগরীর ৩টি প্রবেশদ্বারে সকালের দিকে বহিরাগত প্রবেশে কড়াকাড়ি করে পুলিশ। তবে বিকেলে ঢিলেঢালা হয়ে যায় সব কিছু।

অপরদিকে লকডাউন ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন ব্যক্তির নিকট থেকে ৪ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

প্রথম দফায় ৭ দিনের কঠোর লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। সে হিসেবে বুধবার টানা অষ্টম দিনে বরিশালে লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। আগের ৭ দিনের চেয়ে রাস্তায় বেড়েছে রিক্সা ও ব্যক্তিগত যানবাহন চলাচল। নগরীর বিভিন্ন এলাকায় ওষুধ ও মুদী দোকান ছাড়াও অনেক দোকান খুলেছে। রাস্তায় বেড়েছে মানুষ চলাচল। পুলিশ কিংবা প্রশাসনের কাউকে দেখলেই দোকানের শাটার আটকে দিচ্ছেন দোকানীরা।

 

লকডাউন বাস্তবায়নে সকালের দিকে পুলিশ নগরীর ৩টি প্রবেশদ্বারে চেকপোস্ট স্থাপন করে বহিরাগতদের ফিরিয়ে দেয়। অপ্রয়োজনীয় যানবাহনের বিরুদ্ধে মামলা করে তারা। তবে বেলা বাড়ার সাথে সাথে পুলিশের তৎপরতা কমে যায়। রাস্তায় বেড়ে যায় মানুষ এবং যানবাহন।

 

এদিকে লকডাউন ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে বুধবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের পৃথক দুটি ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন এবং নিশাত ফারাবীর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি এবং লকডাউন উপেক্ষা করায় ১৩ জন ব্যক্তিকে ৪ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

মাদকের বিরুদ্ধে অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

করোনার বৈশ্বিক মহামারী নিয়ন্ত্রণে সমগ্র বাংলাদেশে কঠোর লকডাউন পরিচালিত হচ্ছে। তেমনি সাথে সাথে সারাদেশে মাদকের বিরুদ্ধেও অভিযান পরিচালিত করে দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে অব্যাহত অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় আজ ২১ এপ্রিল-২০২১ রোজ বুধবার কুমিল্লা জেলার গোয়েন্দা শাখা জেলার ব্রাহ্মণপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী-০১.আমিনুর রহমান সজীব(২০) পিতা- বাবুল মিয়া,গ্রাম- জিরুইন( পশ্চিম পাড়া),থানা- ব্রাহ্মণপাড়া,জেলা- কুমিল্লা ও ০২. মোঃ শরীফ মিয়া(২৩) পিতা- চারু মিয়া,গ্রাম- লড়িবাগ,থানা- বুড়িচং,জেলা- কুমিল্লাদ্বয়কে ৪৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করে যার বাজার মূল্য ০৪ লক্ষ ৩০ হাজার টাকা। উল্লেখ করোনার বিরুদ্ধে যেমন সম্মিলিত অভিযান পরিচালিত হচ্ছে ঠিক একইভাবে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

// নিজস্ব প্রতিবেদক//

মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদক সহ গ্রেফতার- ২

 

আজ (২১এপ্রিল) বুধবার মুন্সীগঞ্জের গজারিয়া থানা পুলিশের এ.এস.আই কামাল হোসেন ও তার সংঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজা সহ জি.আর ওয়ারেন্ট ভুক্ত আসামী ইমামপুর ইউনিয়নের ষোলআনি গ্রামের বাসিন্দা পিতা মৃত. মতি মিয়ার ছেলে সাধু মিয়া (৫৫) কে গ্রেফতার করে গজারিয়া থানা পুলিশ।

অন্যদিকে গজারিয়া থানা পুলিশের আরেক এ.এস.আই মনির হোসেন ও তার সংঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ০৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে ভবেরচর ইউনিয়নের ভাড়াটিয়া মাদক ব্যবসায়ি পিতা মৃত রব মিয়ার ছেলে চিহৃিত মাদক ব্যবসায়ী মোঃ মাহফুজ মিয়া (৩০) কে।

এই বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইচ উদ্দিন বলেন তারা উভয়ে এলাকার চিহৃিত মাদক ব্যবসায়ি।তাদের বিরুদ্ধে ইতিপূর্বে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।নতুন মামলা রুজু করে তাদের আদলতে প্রেরণ করা হবে। 

// সৈয়দ মোঃ শাকিল গজারিয়া, মুন্সীগঞ্জ//