ওমান বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করেছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে জানিয়েছে, এ নিষেধাজ্ঞা মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। ওমানভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ওমান ও মাসকাট ডেইলি এ তথ্য জানিয়েছে।

রয়্যাল ওমান পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, পর্যটক ও ভ্রমণ ভিসার যেসব বিদেশি ইতিমধ্যে ওমানে এসেছেন, তাঁদের জন্য ‘ভিসা পরিবর্তন’ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এর আগে পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে এসে প্রবাসীরা কর্মী ভিসা নিতে পারতেন। এ সুবিধা স্থগিত হওয়ায় এ রকম যাঁরা ওমানে অবস্থান করছেন তাঁদের দেশে ফিরে কাজের ভিসা নিয়ে আবার ওমানে ফিরতে হবে বলে জানিয়েছে আরওপি।

আরওপির বিবৃতিতে বলা, পর্যটন ও ভ্রমণ ভিসায় সুলতানাত অব ওমানে আসা সব দেশের নাগরিকদের ভিসা পরিবর্তনের সুবিধা স্থগিত করার পাশাপাশি বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করাও স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।

নৈহাটী আওয়ামীলীগের উদ্যোগে শান্তির সমাবেশ

//এম  মূরশীদ আলী//

সারা দেশে বিএনপির ডাকা ‘অবৈধ অবরোধ’ এর প্রতিবাদে নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগ শাখার উদ্যোগে এক প্রতিবাদ ও শান্তির সমাবেশ গত ৩১ অক্টোবর পূর্ব রূপসা ঘাট এলাকায় অনুষ্ঠিত হয়।

শান্তির সমাবেশ উপস্থিত ছিলেন নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মো: কামাল হোসেন বুলবুল, জেলা আওয়ামীলগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো: আরিফুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক এডি রকিব উদ্দিন, দপ্তর সম্পাদক আক্তার ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আ: গফুর খান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন সজল, শিক্ষা ও মানব সম্পাদক মো: ওয়াহিদ শেখ, উপজেলা আওয়ামীলীগের সদস্য মো: রবিউল ইসলাম লিঠু, মো: হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আ: গফ্ফার শেখ, শ্রমিকলগের আহবায়ক আ: ছাত্তার শেখ, ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফরিদ শেখ, হারুন মোল্লা, উপজেলা কৃষকলগের সভাপতি আ: মান্নান, হারুন শেখ, সাইফুল ইসলাম, জেলা যবলীগের সাবেক সদস্য হারুন মোল্লা, জেলা শ্রমিকলীগের সদস্য মো: হায়দার আলী খান, জেলা যবলগের সদস্য শেখ সাগর, মো: কামাল, নাসির শেখ, আলী আকবর, অলিয়ার মাস্টার, উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, আফজালুল হক, আরিফুর রহমান, ইউপি সদস্য আসাবুর মোড়ল, মাসুম শেখ,

উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো: আশিকুর রহমান তানভীর, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, মো: নোমান শেখ, আজিজুল, শাহরিয়ার হোসেন অন্তু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাওন শেখ, সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা মিঞা, আবু বক্কর, জিয়া, জব্বার, আজিজ, বাদল মোল্লা, ইমু মোল্লা, লিপিকা, রেশমা, রেজাউল শেখ, ইব্রাহিম, রহিম মিনা, জাহিদ, সজিব শেখ, মামুন, সুমন, সোহেল ব্যাপারী প্রমূখ।

প্রধান মন্ত্রীর আগমন উপলক্ষে রূপসায় আওয়ামীলীগের প্রস্তুতি সভা

//মুরশীদ আলী //

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন খুলনায় ১১ নভেম্বর। তাঁর জনসভা সফল করার লক্ষে এক প্রস্তুতিমূলক সভা গত ৩০ অক্টোবর বিকালে রূপসা উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট সুজিত অধিকারী।

এ সময় সন্মানিত অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুর রহমান রিপন এবং যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু।

প্রধান বক্তার বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল।

সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামাল উদ্দীন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম খালেদীন রশিদী সুকর্ন, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক  রকিবুল ইসলাম লাবু, শ্রম বিষয়ক সম্পাদক মোল্যা মোজাফফর হোসেন, সদস্য শিউলি সরোয়ার, জামিল খান, আজগর বিশ্বাস তারা, অমিয় অধিকারী।

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলুর পরিচালনায় বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান  আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, খান শাহাজাহান কবীর প্যারিস, আরিফুর রহমান মোল্যা, মোরশেদুল আলম বাবু, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক শ্যামল কুমার দাস, ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম হাবীব, আজিজুল হক কাজল, চঞ্চল কুমার মিত্র, এমডি রকিব উদ্দীন, দপ্তর সম্পাদক আকতার ফারুক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক গফুর খানসহ আওয়ামী ও সহযোগী সংগঠনের জেলা উপজেলার নেতৃবৃন্দ।

কচুয়া প্রেসক্লাবে সদস্যদের সাথে নির্বাহী অফিসার ও ওসির মতবিনিময়

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়া উপজেলা নবাগত নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ এর সাথে কচুয়া প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাকক্ষে প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যান্যার্জী। বিশেষ অতিথি ছিলেন, কচুয়া থানার অফিসার ইনর্চাজ(ওসি) মোঃ মহাসীন হোসেন, শেখ ওসমান আলী ফিলিং এর পরিচালক শেখ বদিউজ্জামান খোকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী ছাইদুজ্জামান সাইদ।

এতে উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি সমীর বরন পাইক, যুগ্ন সাধারন সম্পাদক শুভংকর দাস বাচ্চু,অর্থ সম্পাদক রথীন সাহা, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধ তুষার রায় রনী, সুপার্থ কুমার মন্ডল, খান সুমন , প্রদ্যুৎ কুমার মন্ডল। সদস্য পার্থ চক্রবর্তী, নকিব মিজানুর রহমান, আজমির আলম খান, মোঃ মঈনুল ইসলাম, মোঃ রুম্মান, শেখ সাইদ।

তালতলীতে জেলেদের চাল না পাওয়ায় মানববন্ধন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের মেনিপাড়া গ্রামে জেলেরা জেলের চাল না পাওয়ায় মানববন্ধন করেছে।

আজ ২৬শে অক্টোবর সকাল ১০টার সময় ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান বাচ্চু ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন এর বিরুদ্ধে জেলেরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে জেলারা বলেন, জাটকা ইলিশ,মা-ইলিশ আহরনে বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞা থাকায় কারনে তার ইলিশ আহরনে বিরত থাকে। জেলেদের মানবিক সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রতি জেলেকে ৬৫ দিন অবরোধ চলাকালীন সময়ে জন প্রতি ১ম কিস্তিতে ৫৬ কেজি এবং ২য় কিস্তিতে ৩০ কেজি ভিজিএফ চাল দেয়, এবং মা ইলিশ আহরনে বিরত থাকা জেলেদেরকে ২৫ কেজি করে চাল দেয়, যাহা ৬নং নিশানবাড়িয়া ইউনিয়নের নিবন্ধনকৃত ২৪০০ জন জেলেদের মধ্যে ২০৪২ জন জেলেকে এ চাল বরাদ্ধ দেওয়া হয়।

কিন্তু দূর্নীতিবাজ ৬নং নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান বাচ্চু ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জসিম সহ ইউপি সদস্যরা বরাদ্ধকৃত জেলেদেরকে চাল না দিয়ে নিজেরা নিজেদের ইচ্ছামত তালিকা ও মাষ্টাররোল তৈরি করিয়া নিজেরা টিপ সহি দিয়া ১২০০ থেকে ১৩০০ জেলেদেরকে চাল বিতরন করে বাকি চাল তাহারা নিজেরা অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য বাকি চাল আত্মস্বাৎ করেন। ফলে আমরা প্রকৃত জেলেরা মানবিক সহায়তা থেকে বঞ্চিত হইয়াছি আমরা উক্ত মানবিক সহায়াতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছি।

প্রকাশ থাকে যে চাল বিতরনের সময় ট্যাগ ও মৎস্য অফিসার উপস্থিত থাকার কথা থাকলেও তাহাদেরকে বে-আইনী ভাবে ম্যানেজ করে তাহাদের উপস্থিত দেখায়। কিন্তু তাহারা উপস্থিত থাকেনা। বরাদ্ধকৃত চাল ওসি,এল,এসডি এর মাধ্যমে যোগাযোগ করিয়া চাল বিক্রি করে।

এবিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য জসিম হাওলাদার বলেন, এগুলো মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল পায়তারা চালাচ্ছে।

নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু বলেন, এগুলো মিথ্যা ও ভিক্তিহীন ভাবে মানববন্ধন করেছে। নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম বলেন, বিষয়টি আমার জানা নাই তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

খুলনার রূপসায় জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

//এম মুরশীদ আলী//

“ইঁদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ”। এ প্রতিপাদ্য সঙ্গে নিয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ এর উদ্বোধন গত ১৭ অক্টোবর, সকাল ১১ টায় রূপসা উপজেলা কৃষি অফিস প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল বাকি।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসারন (ভারপ্রাপ্ত) কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সুমন মন্ডল।

উপ সহকারি কৃষি কর্মকর্তা নীতিশ চন্দ্র বালা’র পরিচালনায় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন কৃষানী ও জয়ীতা তাহেরা তাসলিমা, কৃষক মোঃ মাহমুদ শেখ।

উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানা, মোঃ মুজাহিদুর রহমান, মোঃ রাজু আহম্মেদ, দেবাশীষ কুমার দাস, সমির কুমার ঘোষ, সোহেব তরিকুল্লাহ, মিলি বেগম, আফরোজা মুমু বেগম, প্রমিলা বালা প্রমূখ।

খালেদা জিয়ার চিকিৎসা দিতে মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায়

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা দিতে মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় এসে পৌঁছেছেন।

বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকায় এসে পৌঁছান তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের এক সদস্য জানিয়েছিলেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত ঢাকায় মেডিকেল বোর্ডের সদস্যরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন চিকিৎসকের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের মাধ্যমে তাকে চিকিৎসা দিয়ে আসছেন। যুক্তরাষ্ট্রের যে চিকিৎসকদের সঙ্গে তারা এতদিন সমন্বয় করছিলেন, তাদের মধ্য থেকে তিনজন আজ ঢাকায় আসবেন।

সাবেক এই প্রধানমন্ত্রীকে মঙ্গলবারও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) প্রায় ৮ ঘণ্টা রাখার পর আবার কেবিনে নেওয়া হয়েছে। ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এর আগেও চার দফায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গত ২ মাসের বেশি সময় ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে বারবার সরকারের কাছে বলার পরও কোনো ব্যবস্থা করা হচ্ছে না। এ অবস্থায় পরিবার ও দলের পক্ষ থেকে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক আনার উদ্যোগ নেওয়া হয়।

বিদেশি চিকিৎসকদের আসার ব্যাপারে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গণমাধ্যমকে তিনি বলেন, খালেদা জিয়ার ঢাকার চিকিৎসকদের পক্ষ থেকে বিদেশি চিকিৎসক আনার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের তিন চিকিৎসকের আসার অনুমতি দেওয়া হয়েছে। বিদেশ থেকে চিকিৎসক আনার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়।

অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক কিছু জটিলতা বেড়ে যাওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে কেবিন থেকে মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে সিসিইউতে নেওয়া হয়েছিল। এরপর তার শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমলে ৮ ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে তাকে আবার কেবিনে নেওয়া হয়েছে।

৯ অক্টোবর বিএনপি নেত্রীর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ‘খালেদা জিয়ার জীবন ঝুঁকির মধ্যে আছে। তার যে অবস্থা, তাতে তাকে বাসায় নেওয়া যাবে না। এখানকার চিকিৎসকরা সাধ্য অনুযায়ী যা করার, করেছেন। এখন তাকে বিদেশে নিতেই হবে। এতে তার জীবন রক্ষা পেতে পারে।’ খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে অনেক দিন ধরে তার লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়ে আসছে। সূত্রঃ যুগান্তর

 

কৈলাসে ফিরলেন দেবী দুর্গা।।। দেবী দূর্গার বিসর্জন

//এম মূরশীদ আলী//

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা এবং কৈলাসে ফিরলেন দেবী দুর্গা। এই দিনেই দেবী মর্ত্য ছেড়ে ফিরে গেলেন স্বামীগৃহ কৈলাসে। মণ্ডপে মণ্ডপে বিষাদের ছায়া। উলুধ্বনি-শঙ্খ ঘণ্টা আর ঢাকঢোলের বাজনায় বাজলো দেবী দুর্গার বিদায়ের সুর।

৫ দিনব্যাপী শারদীয় উৎসবের শেষ দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এ উৎসব। সারাদেশের ন্যায় রূপসা উপজেলা এলাকায় পূজা মন্ডপে অনুষ্ঠিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোবৃহৎ দূর্গোৎসব। উপজেলার ৫ টি ইউনিয়নের মধ্যে ৭৫টি পূজামণ্ডপে ধর্মীয় রীতি অনুযায়ী বিভিন্ন আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মণ্ডপগুলোতে সকাল থেকে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিকেলের দিকে এ উপস্থিতি হয় ভিড়ে পরিণত।

উৎসবকে ঘিরে রূপসায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন রূপসা পূজা উদযাপন কমিটির সভাপতি শক্তিপদ বসু। তিনি জানান, দুর্গোৎসব ঘিরে পদচারনায় মুখরিত মণ্ডপে মানুষের মাঝে ছিল বিপুল আনন্দ। দেবী মায়ের কাছে প্রার্থনা, দেশ জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সুখ ও সমৃদ্ধি হোক।

বিজয়ার দিনে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে অন্যরকম আবেগ ও মন খারাপ করা এক অনুভূতির সৃষ্টি হয়েছে। দশমী মানেই দুর্গা মায়ের ফিরে যাওয়া অপেক্ষায় থাকতে হবে আরো একটি বছর। সনাতনী শাস্ত্র অনুযায়ী এবার দেবীদুর্গা জগতের মঙ্গল কামনায় “ঘোটকে এসে দেবী ঘোটকেই চড়ে যান” মর্ত্যলোকে (পৃথিবী) এসেছেন। এতে করে প্রাকৃতিক বিপর্যয় ঝড় বৃষ্টি হবে এবং শস্য ও ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। এমনটা মনে করেন হিন্দুধর্মের অনুসারীরা।

দুর্গা উৎসবে বস্ত্র বিতরণ করেন ডা: প্রদীপ দেবনাথ

//এম মুরশীদ আলী//

খুলনা শিশু হাসপাতালের কনসালট‍্যান্ট এবং হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর জেলা আহবায়ক ডা: প্রদীপ দেবনাথ। তাঁর নিজ এলাকা রূপসার দেবীপুর সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে গত ২২ অক্টোবর সকালে গরিব ও অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর মহানগর শাখা সদস‍্য সচীব ইঞ্জিনিয়ার সত‍্যানন্দ দত্ত, জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ব্রজেন ঢালী, জেলার যুগ্ম আহবায়ক রাজু দাস, মহানগর শাখার যুগ্ম আহবায়ক তপন কুমার ঘোষ, সাবেক ইউপি সদস‍্য বশির হায়দার পল্টু, ইউপি সদস‍্য লিপিকা রানী দাস, মন্দির কমিটির সভাপতি শ‍্যামল ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক দিপক দাস, সহ-সভাপতি তুষার দাস, গোপাল রাহা, রাজু দাস, জয়দেব দাস, দেবাশিষ দেবনাথ, মাদব পাল, গৌতম সাহা, রতন সোম সহ অনেকেই উপস্থিত ছিলেন।

খুলনার রূপসায় ৭৫টি মণ্ডপে দুর্গোৎসব আজ

//এম মুরশীদ আলী//

“ঘোটকে এসে দেবী ঘোটকেই যাবেন” এ উপলক্ষে রূপসায় শারদীয় দুর্গোৎসব ৭৫টি মণ্ডপে শুরু হলো আজ। যা সনাতন ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে বড় উৎসব। এ উপলক্ষে প্রশাসনিকভাবে মন্দির এলাকায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ পূজার উৎসব বিজয়া দশমী বিহিত পূজা সমাপনে বিসর্জন প্রশস্তা পূজার মধ্যে শেষ হবে।

এ ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু জানান, রূপসার ৫টি ইউনিয়নের ৭৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা আজ ২০ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। তারমধ্যে আইচগাতী ইউনিয়নে ১১টি, শ্রীফলতলা ইউনিয়নে ৭টি, নৈহাটী ইউনিয়নে ১২টি, টিএসবি ইউনিয়নে ১০টি ও ঘাটভোগ ইউনিয়নে ৩৫টি মণ্ডপে হচ্ছে এ পূজা।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন জনান, রূপসায় অধিক গ্রুরুত্বপূর্ন ২৬টি মন্দিরে ৮ জন করে আনসার ও ভিডিপি নিরাপত্তার জন্য থাকবে। তাদের মধ্যে আনসার প্লাটুন কমান্ডার ১ জন, সহকারী প্লাটুন কমান্ডার ১ জন, তাছাড়া ভিডিপি পুরুষ সদস্য ৪ জন ও মহিলা সদস্য ২ জন থাকবে।

বাকি মন্দির গুলিতে ৬ জন করে নিরাপত্তার জন্য থাকবে। তাদের মধ্যে আনসার সহকারী প্লাটুন কমান্ডার ১ জন, ভিডিপি পুরুষ সদস্য ৩ জন ও মহিলা সদস্য ২ জন থাকবে। এ সকল সদস্যদের গত ১৯ অক্টোবর উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে পূজার ৫ দিন দিবারাত্রে কঠোর প্রহর ও নিরাপত্তা বিষয়ে ট্রেনিং ও ব্রিফিং প্রদানের মাধ্যমে উপযুক্তদের পূজার মন্দিরে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আইনশৃঙ্খলা সম্পর্কে রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন বলেন, এ বছর রূপসায় ৭৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এখানে দর্শনার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে প্রতিমা দর্শন করতে পারে সে জন্য স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে আনসার-ভিডিপি, টহল পুলিশসহ সাদা পোষাকে পুলিশ ও র‌্যাবের ভ্রাম্যমান টীম মাঠে কাজ করবে বলে তিনি জানান।