বাগেরহাটের কচুয়ায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরন

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

সমাজ সেবা অধিদপ্তর কচুয়া উপজেলায় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরন করেছে। সোমবার সকালে  বাগেরহাট প্রতিবন্ধী  সেবা সাহায্য কেন্দ্রের সহযোগীতায় কচুয়া সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার।

এতে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ জাকির হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসীন হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ কচুয়া শাখার এজিএম নাজমুল হাসান,উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান উপস্থিত ছিলেন । এসময়ে ৭জন প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরন করা হয়।

বাগেরহাটের কচুয়ায় শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে কচুয়ায়  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় শেখ তন্ময় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মোঃ জাকির হোসেন, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসীন হোসেন, উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান,বাংলাদেশ পল্লী বিদ্যুৎ কচুয়া শাখার এজিএম নাজমুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান, বিআরডিবি কর্মকর্তা বজলুর রহমান,উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এ্যাড. দিলিপ কুমার মল্লিক, সাধারন সম্পাদক পুলিন বিহারী সাহা, কচুয়া সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, মঘিয়া ইউপি চেয়ারম্যান পঙ্কজ কান্তি অধিকারী।

উপজেলার ৭টি ইউনিয়নে ৪৪ টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২২ টি সাধারন এবং অন্য ২২টির মধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ  পূজা মন্দির রয়েছে।

এসময় উপজেলার সকল দূর্গা পূজা মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদক, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নাঙ্গলকোটে ইউপি চেয়ারম্যান কর্তৃক স্কুল শিক্ষককে মারধর

//নিজস্ব প্রতিবেদক//

নাঙ্গলকোটে ইউপি চেয়ারম্যান কর্তৃক স্কুল শিক্ষককে জনসম্মুখে মারধর করার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে সোনালী ব্যাংক লিমিটেড, নাঙ্গলকোট শাখা কার্যালয়ে । বিষয়টি নিয়ে শিক্ষক সমাজ সহ সর্ব মহলে আলোচনা, সমালোচনা ও তীব্র ক্ষোভ বিরাজ করছে ।
ঘটনার বিবরণ জানা যায়, বৃহস্পতিবার (৫অক্টোবর) বিকেলে নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ ভূঁইয়া চেয়ারে বসা নিয়ে
সোনালী ব্যাংক অফিসে অবস্থানরত আদ্রা উত্তর ইউনিয়নের পুজকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মনিরুল ইসলামকে ব্যাংকের ভেতরে প্রচন্ড মারধর করেন। একজন জনপ্রতিনিধির কর্মকান্ডে উপস্থিত ব্যাংকের কর্মকর্তা ও সাধারণ গ্রাহকগণ বাকরুদ্ধ হয়ে যায়। মূহুর্তের মধ্যে ঘটনারস্থলে উপস্থিত হন অসংখ্য লোকজন। চারদিকে ছড়িয়ে পড়ে এই খবর।

শারীরিকভাবে লাঞ্ছিত শিক্ষক মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছেন। এদিকে ঘটনাটি নিয়ে সর্ব মহলে বইছে আলোচনা সমালোচনা । ক্ষোভ সৃষ্টি হয়েছে শিক্ষক সমাজের মাঝে।
ঘটনাটি নিয়ে শিক্ষক সংগঠন গুলো স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দকে অবহিত করে বিচার দাবী করে আসছেন।
ভুক্তভোগী শিক্ষক মো.মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে শিক্ষক নেতৃবৃন্দ সমাধান করার চেষ্টা চালাচ্ছেন ।

ঘটনার বিষয় জানার জন্য অভিযুক্ত রশিদ চেয়ারম্যানের মুঠো ফোনে চেষ্টা করেও লাইন পাওয়া যায় না । ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যাচ্ছে না । রশিদ চেয়ারম্যান যে কোন দুর্ঘটনার পর দীর্ঘ সময় মোবাইল বন্ধ অথবা বদলিয়ে পেলেন । এর আগেও তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। তখনও ফোনে পাওয়া যায়নি । সেটা ধামাচাপা পড়ে গেছে । এখন এ ঘটনাও হয়ত ধামাচাপা পড়ে যাবে ।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক নেতা বলেন, ইতিমধ্যেই ঘটনাটি ধামাচাপা দিতে শিক্ষক সমিতির কিছু নেতা তত্পর হয়ে উঠছেন । কারণ স্বরূপ জানা গেছে, রশিদ চেয়ারম্যান নৌকার বিরুদ্ধে ভোট করে চেয়ারম্যান নির্বাচিত হন । পরে উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু’র সাথে সম্পর্ক করে আওয়ামীলীগ হয়ে যান। এখন তিনি পুরোদমে কালু চেয়ারম্যানের ডান হাত বাম হাত।

রশিদ কালু চেয়ারম্যানের বিশ্বস্ত হওয়ায় তাকে ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সেক্রেটারী পদে পুরুস্কৃত করেন । কালু চেয়ারম্যানের অন্যতম সিপাহশালা ও সেক্রেটারী পদ পেয়ে আন্ডার মেট্রিক রশিদ চেয়ারম্যান ধরাকে সরাজ্ঞান করে । এছাড়া রশিদ চেয়ারম্যান শিক্ষিত হলে শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হত ।

তাই শিক্ষক ও শিক্ষিত সমাজ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবী করছেন।

ডুমুরিয়ায় অনাবাদী পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন বিষয়ে ২ দিন ব‍্যাপী কৃষক প্রশিক্ষণ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় অনাবাদী পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২ দিন ব‍্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্টিত হয়।

৩ ও ৪  অক্টোবর  উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরে আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, অতিরিক্ত কৃষি অফিসার মো: ওয়ালিদ হোসেন, সম্প্রসারন কর্মকর্তা মো: আরাফাত জামিল।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ব্লকের  ৩০ জন কৃষক/কৃষানী অংশ নেন।

প্রশিক্ষণ শেষে দুটি করে ফলজ চারা বিতরন করা। প্রশিক্ষণে নিরাপদ সবজি উৎপাদন পারিবারিক পুষ্টি বাগান বিষয়ে করনীয় তুলে ধরা হয়।

প্রজেক্ট ভাসা’র আয়োজনে বার্ষিক সাঁতার প্রতিযোগিতা শুরু

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নে পুকুর ভিত্তিক বার্ষিক সাঁতার প্রতিযোগীতা শুরু হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ (সিআইপিআরবি) আয়োজনে পঁচাকোড়ালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শিশুদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৬-৮ বছর এবং ৮-১০ বছরের ছেলে মেয়েদেরকে চার গ্রুপে ভাগ করে সাঁতার  প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভি আই পি সির সম্মানিত সভাপতি সুনীল চন্দ্র হাওলাদার, সিআইপিআরবির এরিয়া কো-অর্ডিনেটর দিপীকা দাশ, সুইমসেইফ সুপারভাইজার মোঃ মুরাদ হোসেন,আঁচল সুপারভাইজার মোঃ ওমর ফারুকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও শিশুদের অবিভাবক গন।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর থেকে তালতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছে। মোট ১১ টির মধ্যে ৫ টি ওয়ার্ডের সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিটি প্রতিযোগিতা শেষে শিশুদের পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ নিয়ে কেন চীন-রাশিয়া-আমেরিকার এত আগ্রহ….!

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বিশ্বের নতুন রাজনৈতিক মেরুকরণে বাংলাদেশ বৃহৎ শক্তিধর দেশগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে কী না তা নিয়ে নানা মত আছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন- বাংলাদেশের ভৌগলিক অবস্থান, সম্ভাবনাময় অর্থনীতি এবং বঙ্গোপসাগরের প্রতি বৈশ্বিক আগ্রহ – এসব কারণে রাজনৈতিক মেরুকরণের নতুন ক্ষেত্র হচ্ছে বাংলাদেশ। এর সাথে দ্বিমতও আছে। বিশ্লেষকদের আরেকটি অংশ মনে করছেন, বাংলাদেশ নিয়ে শক্তিধর দেশগুলোর আগ্রহ থাকলেও সেটা খুব বেশি নয়।

বাংলাদেশ নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া যেসব তৎপরতা এবং বক্তব্য দিয়েছে তাতে মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে।

আসন্ন সাধারন নির্বাচন নিয়ে বর্তমান সরকারের উপর যুক্তরাষ্ট্রর চাপ দৃশ্যমান হলেও চীন এবং রাশিয়ার অবস্থান যুক্তরাষ্ট্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

আন্তর্জাতিক রাজনীতিতেও যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়া ও চীনের বিরোধ এখন দৃশ্যমান। এর প্রভাব বাংলাদেশের ক্ষেত্রেও পড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা।

আমেরিকা কী চায়?

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর মনে করেন, বাংলাদেশ আসলে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নতুন ‘মেরুকরণের ক্ষেত্র’ হয়ে উঠেছে।

তার বিশ্লেষণ হচ্ছে , বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির একটি অংশ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে ‘গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার’ পক্ষে কাজ করা। এরই অংশ হিসেবে তারা বাংলাদেশের বিষয়ে আগ্রহী হয়েছে।

দ্বিতীয় কারণ হচ্ছে, আমেরিকার একটা ইন্দো-প্যাসিফিক কৌশল আছে যেটি সক্রিয়ভাবে কার্যকর করতে তারা মনোনিবেশ করেছে। এ কারণেই এশিয়া অঞ্চলে বন্ধু সংগ্রহে আগ্রহী যুক্তরাষ্ট্র।

“আমেরিকার লক্ষ্য চীন-রাশিয়া বলয় থেকে বাংলাদেশকে গণতান্ত্রিক বিশ্বের বলয়ের সাথে সংযুক্ত করা বা সংযুক্তিকে আরো শক্তিশালী করা,” বলেন মি. কবীর।

কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলোও চায় বাংলাদেশে যাতে গণতন্ত্র শক্তিশালী হয়। একই সাথে এসব দেশে বাংলাদেশকে যেসব সুবিধা, বিশেষ করে বাণিজ্য সুবিধা দেয়া হয়, তার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী রাখা।

কোভিড ও ইউক্রেন যুদ্ধের পর যেহেতু এই অঞ্চলে ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতা বাড়ছে, তাই এই দেশগুলো বিশেষ করে চীন ও রাশিয়ার মধ্যে আদর্শগত মিল বাড়ছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমেরিকা বা পাশ্চাত্যের সাথে যেহেতু তাদের আদর্শগত মিল নেই তাই তারাও এই অঞ্চলে বন্ধু সংগ্রহে আগ্রহী।

আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিযোগিতা এখানে মূল বিষয় হিসেবে কাজ করছে বলে মনে করেন তিনি।

“আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলোকে আমরা খুব সংগঠিতভাবে ব্যবস্থা না করার সুযোগটা রাশিয়া-চীন নেয়ার চেষ্টা করছে এবং এ কারণেই আমরা বাংলাদেশকে ঘিরে এই তিন-চার কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতাটা বেশি দেখতে পাচ্ছি।”

সবার কাছে গুরুত্বপূর্ণ?

এদিকে চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী। বাংলাদেশের অবকাঠামো নির্মাণে চীন ব্যাপকভাবে কাজ করছে। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক মূলত অর্থনৈতিক।

রাশিয়ার সাথেও বাংলাদেশের সম্পর্ক অনেকটা একই রকম। বাংলাদেশে পারমানবিক বিদ্যুৎখাতে রাশিয়ার বড় বিনিয়োগ রয়েছে। এছাড়া রাশিয়ার সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কও রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাশিয়া বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল। এছাড়া এই দেশটি থেকে বাংলাদেশ খাদ্য শস্যও আমদানি করে থাকে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সাহাব এনাম খান মনে করেন, বাংলাদেশ না চাইলেও ভূ-কৌশলগত অবস্থানের কারণে স্বাভাবিকভাবেই সবার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি মনে করেন, গত বেশ কিছু বছর ধরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এ অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় বেশ অগ্রগামী ছিল। বাংলাদেশের প্রবৃদ্ধি কোভিড পরবর্তী সময়েও বেশ স্থিতিশীল ছিল যা একে আন্তর্জাতিক অর্থনীতির সাথে সম্পৃক্ত করেছে।

“বাংলাদেশ একদিকে চীন থেকে ব্যাপক আমদানি করে এবং অন্যদিকে আবার পশ্চিমা দেশগুলোতে রপ্তানিও করে। ফলে চীন ও যুক্তরাষ্ট্রের সাথে স্বার্থের একটা ভারসাম্য বাংলাদেশ রক্ষা করে আসছে,” বলেন মি. খান।

কানাডাভিত্তিক অনলাইন প্রকাশনা ‘ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট’ অনুসারে, বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যদি ধরে রাখা যায় তাহলে মধ্যম শক্তিশালী দেশ হয়ে উঠার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি। একই সাথে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম বড় বাজারও। যার কারণে এর প্রতি সুপার পাওয়ার দেশগুলো বিনিয়োগের আগ্রহ বেড়েছে।

এর পাশাপাশি বাংলাদেশ বঙ্গোপসাগরের অংশ যা ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। ফলে এটি অনেকটা ‘স্ট্রাটেজিক লাইন অব কমিউনিকেশন’ বা ‘সাপ্লাই লাইন অব কমিউনিকেশন’ হয়ে উঠেছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষক।

এ কারণে বঙ্গোপসাগেরের গুরুত্ব অনেক।

ভিন্ন ব্যাখ্যাও আছে

মালয়েশিয়ার কুয়ালালামপুরের মালয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সমর বিশেষজ্ঞ ড. সৈয়দ মাহমুদ আলী সৈয়দ মাহমুদ আলী মনে করেন, চীন-রাশিয়া-আমেরিকার দ্বন্দ্বে বাংলাদেশ আসলে ‘গৌণ বা উপলক্ষ্য’ মাত্র।

তার মতে, বাংলাদেশের মেরুকরণের ক্ষেত্রে পরিণত হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চীন ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আর ঘনিষ্ঠতর হওয়া এবং এর প্রতিদ্বন্দ্বী হিসেবে আমেরিকার অবস্থান।

“স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে ৯০ এর দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর সারা বিশ্বে ইউনিফর্ম বা একক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল যুক্তরাষ্ট্র। তাদের সেই আধিপত্য পরবর্তী ২৫ বছর পর্যন্ত চলেছে,” বলেন মি. আলী।

দ্বিতীয় পর্যায়ের শক্তিশালী দেশ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন, এরা সবাই তখন যুক্তরাষ্ট্রের মিত্রপক্ষের দেশ ছিল। বিপক্ষে কেউ না থাকার কারণে আমেরিকা প্রায় প্রতিদ্বন্দ্বীহীন ছিল।

মি. আলীর বিশ্লেষণ হচ্ছে, ২০১৪ সালে ক্রাইমিয়া রাশিয়ার অন্তর্ভূক্ত হওয়া এবং দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক শক্তি বাড়ানোর মতো ঘটনার পর যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট হয়ে আসে যে যুক্তরাষ্ট্র আর একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে পারছে না। এরপর থেকেই যুক্তরাষ্ট্র এবং চীন-রাশিয়ার মধ্যে একধরণের প্রতিদ্বন্দ্বিতা সামনে আসে।

“যেহেতু ক্ষমতার একটা প্রতিদ্বন্দ্বিতা এই তিনটি রাষ্ট্রের মধ্যে চলছে, তাই বলা যেতে পারে বাংলাদেশ একটি গৌণ বা পরোক্ষভাবে একটি প্রতিদ্বন্দ্বীতার কেন্দ্র বা স্থান হয়ে দাঁড়িয়েছে,” বলেন মি. আলী। সূত্র: বিবিসি বাংলা।

 

ভারত কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিতে সময় বেঁধে দিয়েছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

কানাডা-ভারতের সম্পর্কের আরো একধাপ অবনতি হলো। খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনাকে কেন্দ্র করে তাদের এই  সম্পর্কের অবনতি। ভারত কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিতে বলেছে। সময়ও বেঁধে দিয়েছে ভারত।

আগামী ১০ অক্টোবরের মধ্যে সবাইকে সরিয়ে নিতে হবে। এই ঘটনায় বোঝা যাচ্ছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরো বাড়বে।

গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জর হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা ছিল বলে কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন। এর পরেই ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে।

নিহত নিজ্জর নয়াদিল্লির চোখে ‘সন্ত্রাসী’ হিসেবে পরিচিত। ভারত ট্রুডোর সব অভিযোগ অস্বীকার করে এবং অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেয়।

কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নেওয়ার বিষয়ে বেশ কয়েকজন ব্যক্তিকে উদ্ধৃত করে দ্য ফিন্যানশিয়াল টাইমস বলেছে, ১০ অক্টোবরের পর থেকে যাওয়া কূটনীতিকদের কূটনৈতিক নিরাপত্তা প্রত্যাহার করার হুমকি দিয়েছে ভারত। ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছেন।

তবে এ বিষয়ে ভারতীয় এবং কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানা গেছে।

সূত্র : রয়টার্স

সাংবাদিকের উপর হামলার ঘটনায় কচুয়া প্রেসক্লাবের নিন্দা

কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥

বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক আলামিন খানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা  ও প্রতিবাদ  জানিয়ে বিবৃতি দিয়েছেন কচুয়া প্রেসক্লাবের নেত্রীবৃন্দ।

বিবৃতি দাতার হলেন,সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সহ-সভাপতি পাইক সমীর বরণ, সাধারন সম্পাদক কাজী ছাইদুজ্জামান সাইদ, যুগ্ন-সাধারন সম্পাদক শুভংকর দাস বাচ্চু, অর্থ সম্পাদক রথীন সাহা, নির্বাহী সদস্য তুষার কান্তি রায় রনি, সুপার্থ কুমার মন্ডল,খান সুমন,প্রদ্যুৎ কুমার মন্ডল।

সদস্য নকীব মিজানুর রহমান পার্থ চক্রবর্তী, আজমির আলম খান, মোঃ মউনুল ইসলাম শিকদার, শহীদুল ইসলাম খোকন, মোঃ রুম্মান, শেখ সাইদ প্রমূখ।

এজেন্টের মাধ্যমে সৌদিতে ভিক্ষা করতে যাওয়া ২৪ ভিক্ষুককে বিমান থেকে নামিয়েছে পাকিস্তান

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) বিদেশ ভ্রমণে অভিযুক্ত ভিক্ষুকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এ পর্যন্ত ২৪ জন ভিক্ষুককে বিমান থেকে নামিয়ে দিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।

স্থানীয় সময় শনিবার গভীর রাতে মুলতান বিমানবন্দরে সৌদি আরবগামী একটি ফ্লাইট থেকে ওমরাহযাত্রীর ছদ্মবেশে থাকার অভিযোগে আট ভিক্ষুককে নামানো হয়। এর দুই দিন আগে এফআইএ একই বিমানবন্দরে ১৬ জন অভিযুক্ত ভিক্ষুককে বিমান থেকে নামিয়ে দেয়।

সৌদি আরবগামী ওই ফ্লাইট থেকে নামানো সবাই ওমরাহযাত্রীর ছদ্মবেশে ছিলেন।

আগেরবার বিমান থেকে নামানো ১৬ জনের মধ্যে ১১ নারী, চার পুরুষ ও এক শিশু ছিল। তারা জানিয়েছিল, সৌদিতে তাদের ভিক্ষা থেকে উপার্জনের অর্ধেক ভ্রমণ এজেন্টদের দিতে হবে।

এজেন্টের মাধ্যমে সৌদিতে ভিক্ষা করতে যাওয়া ২৪ ভিক্ষুককে বিমান থেকে নামিয়েছে পাকিস্তান
আগেরবার নামানো যাত্রী।

ছবি : এফআইএ

সংস্থাটি বলেছে, ভিক্ষুকের দলটি জাভেদ নামে এক ব্যক্তির কাছে এক লাখ ৮৫ হাজার পাকিস্তানি রুপি হস্তান্তর করেছে, যিনি তাদের ভিসা প্রক্রিয়া করেছেন।

এফআইএ এক বিবৃতিতে বলেছে, বিমান থেকে নামিয়ে দেওয়া সবার পাসপোর্ট জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থার জন্য তাদের মানবপাচার ও চোরাচালান বিরোধী শাখায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মানবপাচার আইন, ২০১৮-এর অধীনে মামলা হবে।

এর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কমিটি জানায়, উল্লেখযোগ্য সংখ্যক ভিক্ষুক অবৈধ চ্যানেলের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে।

এর পরই অভিযান শুরু করা হয়।

মন্ত্রণালয়ের সচিব জানিয়েছিলেন, বিদেশে আটক হওয়া ভিক্ষুকদের মধ্যে ৯০ শতাংশ পাকিস্তানের। তিনি বলেছিলেন, ইরাকি ও সৌদি রাষ্ট্রদূত জনাকীর্ণ কারাগারের কথাও জানিয়েছেন। সূত্র : ডন

 

 

দুর্গা  প্রতিমার র্পূণ রুপ দিতে ব্যস্ত সময় পার করছে মৃৎ শিল্পীরা

//পলাশ চন্দ্র দাস//

বরিশাল নগরীতে  দুর্গা পূঁজোকে সামনে রেখে নিপূণ হাতে কাঁদামাটি, খড়, বাঁশ, সুতলি ও রং দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা।প্রতিমা তৈরির কাজে দিনরাত ব্যাস্ত সময় পার করছেন মৎশিল্পীরা। বরিশাল নগরীতে  বিভিন্ন মন্ডপে কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষী,স্বরসতী,গণেশ ও কার্তিকের প্রতিমা।মন্ডপে,মন্ডপে  চলছে অবকাঠামো তৈরির কাজ কোথাও চলছে মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ, আবার কোথাও শুরু হয়েছে রংঙের কাজ।

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা ঘনিয়ে আসায় যেনো দম ফেলার ফুসরত নেই বরিশালের  প্রতিমা তৈরির কারিগরদের।শরতের উজ্জ্বল আকাশে সাদা মেঘের  আনাগোনার মধ্যে, কাশফুলের শুভ্র আন্দোলনের সাথে তাল মিলিয়ে বাংলা পঞ্জিকায় বছর ঘুরে আসে শরৎ ।

প্রকৃতিতে ঋতুর রাণী শরতের আগমনেই সনাতন ধর্মালম্বীদের মনে দোলা দেয় দশভুজা মহামায়া ত্রিনয়নী দেবীর আবাহনী। জানান দেয় শারদীয় উৎসবের দুর্গতিনাশিনী দেবীর আগমনী বার্তায় ভক্তকূলে আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছে। তাইতো দেবী দুর্গাকে ঢাঁক, ঢোল, শঙ্খ ও উলুর ধ্বনিতে বরণ করতে অধীর আগ্রহে প্রহর গুনছেন ভক্তকুল।

শুক্রবার (১ অক্টোবর ) সরেজমিনে বরিশাল নগরীর বিভিন্ন পূজা মন্ডপে ঘুরে দেখা যায়, বিভিন্ন আকার আর নানা সব কারুকাজে দেবী দুর্গার প্রতিমা বানানোর ব্যস্ততা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত  প্রতিমার র্পূণরুপ দিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। বরিশাল নগরীর বাজার রোড  দুর্গা  মন্দিরের  কারিগর জানান এবার গতবারের থেকে জিনিশপত্রের দাম বেশি, বিশেষ করে রংঙের দাম। তাই কাজ করে তেমন পোষায়না তবুও বাপ দাদার পেশা ধরে রাখতে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ বরিশাল জেলা  কমিটির সভাপতি পলাশ দাস জানান।

মহাপঞ্চমীতে দেবীর বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসবের শুরু  ২০ অক্টোবর মহাপঞ্চমী পূজা থেকে মন্ডপে মন্ডপে বেজে উঠবে ঢাকঢোল আর কাঁসার শব্দ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় এই  দুর্গা উৎসব। মহানগর পূজা উদযাপন কমিটির তথ্যমতে এবার নগরীতে মোট ৪৬টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। তবে কোনো ঝুঁকিপূর্ণ মন্ডপ নেই। তিনি আরো বলেন উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন পূজা ভালোভাবে পালনের লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে।

কোতয়ালী থানা অফিসার ইনচার্জ ( ওসি ) আনোয়ার বলেন সুষ্ঠুভাবে পূজা পালনের জন্য শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা নজরদারি ও মনিটরিং অব্যাহত থাকবে। পূজা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য প্রশাসনিক ভাবে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। এবং প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা ও অগ্নি নির্বাপক সিলিন্ডার রাখার নির্দশ দেয়া হয়েছে।

Daily World News

জাতীয় কন্যা শিশু দিবসে রূপসায় আলোচনা সভা অনুষ্ঠিত