সাংবাদিক সুব্রত সরকারের পিতৃবিয়োগে শোক ও সমবেদনা জানালেন এমপি ড. শ্রী বীরেন শিকদার

//সুজন মাহমুদ,মাগুরা//

দৈনিক সংবাদ ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার মাগুরার মহম্মদপুর প্রতিনিধি সুব্রত সরকারের পিতা নিবাস চন্দ্র সরকার’র মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে আজ মঙ্গলবার রাতে তাদের বাড়ীতে উপস্থিত হয়েছেন মাগুরা-২ আসনের মাননীয় সাংসদ সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার মহোদয়।এসময় আরও উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ আবদুল মান্নান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সুজন শিকদার,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী জগন্নাথ সাহা প্রমূখ।

এসময় তিনি সাংবাদিক সুব্রত সরকার, সহ তার পরিবারের সকলকে শান্তনা দেন।

গত শনিবার রাত (১জানুয়ারি ) ২টার দিকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। তিনি শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

শেষ জীবনে তিনি স্ত্রী ,২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহম্মদপুরের বিভিন্ন মহল।

মাগুরায় কৃষক মোশারফ হোসেনকে কুপিয়ে হত্যা

//সুজন মাহমুদ, মাগুরা//

গতকাল সোমবার (২ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের মৃধাপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সোমবার দিবাগত রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহটির সুরতহাল প্রতিবেদন করেন এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের ছোট ভাই ফয়জুর মৃধা বলেন, ভাই রাতে বাজার থেকে পাকা রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন। মৃধাপাড়ায় পৌঁছলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। এসময় তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয় বালিদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বলেন,সামাজিক আধিপত্য নিয়ে এলাকায় অনেকদিন ধরে বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় গত ২০২০ সালের ১৩ জানুয়ারি আবু সাইদ নামের একব্যক্তি খুন হয়েছিল সেই খুনের বদলা নিতে তারা এই সাধারণ কৃষক হত্যা করতেও পারে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার জানান হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো মামলা হয়নি,থানায় মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি আরও বলেন,এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।আটকের চেষ্টা চলছে।এছাড়া পরবর্তী সহিংসতা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাগুরার মহম্মদপুর উপজেলায় রাস্তার পাশ থেকে মোশারফ মৃধা (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার হয়েছে

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৃধাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে- তাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে। নিহত মোশারফ বালিদিয়া মৃধাপাড়া এলাকার মৃত নুরুল মৃধার ছেলে।

নিহতের ছোট ভাই বালিদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুর মৃধা জানান, রাত সাড়ে ১১টার দিকে গ্রামের পাকা রাস্তা দিয়ে বাড়িতে ফিরছিল মোশারফ মৃধা। পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে স্থানীয়রা সেখানে পৌঁছানোর আগেই মোশারফের মৃত্যু হয়। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে তিনি জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীত কুমার রায় জানান, ধারালো অস্ত্রের আঘাতে মোশারাফ মৃধা নামের এক কৃষক নিহত হয়েছেন। সোমবার রাত ১২টার পরে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কবি নাঈম নাজমুল এর জন্ম দিন

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

কবি নাঈম নাজমুল ১৯৭১সালের ৩ জানুয়ারী তৎকালীন যশোর জেলার নড়াইল মহকুমার১২নং বিছালী ইউনিয়ন চাকই গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতার নাম মৃত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কবি এম এম নাজমুল হক (কবি বুনো নাজমুল যশোরী) মাতা হাচিনা বেগম,কবির পরদাদা মৃত আঃ জব্বার মোল্লা ছিলেন একজন নামকরা জারি গানের বয়াতি। স্বাধীনতার পর হতে কবির পরিবার অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে স্হায়ীভাবে বসবাস করছেন। নাঈম নাজমুল বিএ (সম্মান) এম এ ইংরেজি সাহিেত্য বিএল কলেজ খুলনা এবং এম এ বাংলা সাহিত্যে এম এম কলেজ যশোর হতে পাশ করেন। কলেজের অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করলেও বর্তমানে তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কালীগঞ্জ খাদ্য গুদাম ঝিনাইদহ কর্মরত। তিনি বিটিভি ও খুলনা বেতারের একজন গীতিকার, তিনি ‘বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক স্মৃতি জনকল্যাণ গ্রন্থাগার ‘চাকই বাশুয়াড়ী নড়াইল এর প্রতিষ্ঠাতা,আজীবন সদস্য নওয়াপাড়া ইনস্টিটিউট, সদস্য বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোর,সভাপতি ‘বাংলাদেশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ’ কেন্দ্রীয় কমিটি অভয়নগর যশোর এবং প্রাক্তন সভাপতি অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোর।তিনি দশম শ্রেণিতে পড়া কালীন লেখা শুরু করেন। নাঈম নাজমুল ১৯৮৯-৯০ সালে ড.মুহাম্মদ শহীদুল্লাহ কলেজ বকসী বাজার ঢাকায় আই এ প্রথম বর্ষের ছাত্রাবস্হায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে শরিক হন।তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘আসন্ন হাহাকার ‘অমর একুশের বইমেলা ২০১১, দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘তারপর এক দিন’ বইমেলা ২০১৫,তৃতীয় কাব্যগ্রন্থ ‘গন্তব্যহীন পৃথিবীর পথে ‘অমর একুশে বইমেলা ২০২১।তিনি সিংগাড়ী আঞ্চলিক গ্রন্থাগার অভয়নগর যশোর হতে গুণীজন সাহিত্য পদক ২০১৮পেয়েছেন।তিনি লিখেছেন অসংখ্য কবিতা, গান, গল্প ও প্রবন্ধ।তিনি যশোর খুলনার স্হানীয় এবং জাতীয় দৈনিকে নিয়মিত লেখেন। বর্তমানে তিনি মুক্তিযুদ্ধে বৃহত্তর যশোর নিয়ে কাজ করছেন।সাহিত্যপ্রেমী,সংগঠক এই কবির জন্মদিনে তার দীর্ঘ জীবন কামনা করছি।

 

ঢাকাস্থ কুমিল্লার সমিতির নতুন কমিটি

স্টাফ রিপোর্টারঃ

ঐতিহ্যবাহী কুমিল্লা সমিতি ঢাকা’র (২০২২-২০২৪) কার্যকরী পরিষদের অভিষেক ২২ ডিসেম্বর ২০২২ রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাবেক প্রধান বিচারপতি  নাঙ্গলকোট উপজেলার দৌড়খার ইউনিয়নের বাসিন্দা সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

সিনিয়র আইনজীবী এডভোকেট সৈয়দ রেজাউর রহমান নবগঠিত কমিটির সভাপতি, লায়ন মোস্তফা কামাল সাধারণ সম্পাদক ও লাকসামের কৃতী সন্তান বিশিষ্ট সাংবাদিক এম.এস দোহাকে সদস্য নির্বাচনের মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়। উল্লেখ্য করোনাকালে স্থবির থাকার পর ১৯৭২ সালে প্রতিষ্ঠিত দেশের এই প্রাচীন সংগঠনের নবগঠিত কমিটি অভিষেকের মাধ্যমে নব উদ্যেমে যাত্রা শুরু করলো।

নোয়াখালীতে ১০ তরুণ-তরুণীর গণবিয়ে

//বিশেষ প্রতিনিধি//

নোয়াখালীর সেনবাগে একসঙ্গে হতদরিদ্র ১০ জোড়া তরুণ-তরুণীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দৌলতপুর গ্রামের ভূঁঞা বাড়িতে মুসলিম রীতিতে যৌতুকবিহীন এই গণবিয়ে সম্পন্ন হয়।

জানা যায়, সেনবাগ উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা বিজিএমই পরিচালক আবদুল্লাহ হিল রাকিবের অর্থায়ানে এই বিয়ের আয়োজন করা হয়। এই উপলক্ষে দৌলতপুর গ্রামে ছিল সাজ সাজ রব। আনন্দ, উৎসবের কোনো কমতি ছিল না আয়োজনে। বিয়ের একদিন আগে বিতরণ করা হয় বর-কনের সাজের কাপড়সহ ফুল সাজানি। বিয়েতে প্রত্যেক বর দেওয়া হয়েছে নগদ ৫০ হাজার টাকা ও কনেকে দেওয়া হয়েছে আটানা ওজনের স্বর্ণের অলংকর। ১০ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয় এদিন।

অনুষ্ঠানে বর-কনের আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

গ্রামবাসিরা বলেন, “এমন বিয়ে তো আগে কখনো দেখিনি। আশ-পাশের বিভিন্ন এলাকা থেকে কৌতুহল বসত বিয়ে দেখতে আসেন বহু মানুষ। আমরা বিয়ের অনুষ্ঠান দেখে অভিভূত। বিয়েতে বর-কনেরা পরস্পরকে স্বামী-স্ত্রী হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন।”

গণবিয়ের আয়োজক বিজিএমই পরিচালক আবদুল্লাহ হিল রাকিব বলেন, “আল্লাহপাক কাউকে সামর্থ দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ যাকে সামর্থ দিয়েছেন তার দায়িত্ব হলো যাকে আল্লাহ সামর্থ দেননি তাকে সাহায্য করা। নিয়ত করেছি সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা দিয়ে একটু কমফোর্ট দেওয়া “

এ সময় নতুন দম্পতিদের জন্য নতুন জীবনে সুখী হওয়ার জন্য দোয়া কামনা করেন আবদুল্লাহ হিল রাকিব।

দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুন সাহা আর নেই

//নিজস্ব প্রতিবেদক//

দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুন সাহা সবার প্রিয় অরুন দা। আজ  সন্ধ্যায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন।

আমরা দৈনিক বিশ্ব পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি একই সাথে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

মহম্মদপুরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুজন মাহমুদ,মাগুরা।।
১৯৮৬ সালের ১লা জানুয়ারি হুসেইন মোহাম্মদ এরশাদের হাত ধরে বাংলাদেশে জাতীয় পার্টি গঠন ও পথচলা শুরু হয়।দীর্ঘ ৩২ বছর রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রয়েছে জাতীয় পার্টি। তবে গত দুই মেয়াদে আওয়ামী লীগ সরকারের বিরোধীদল হিসেবে মহান জাতীয় সংসদে অংশগ্রহণ রয়েছে এই দলটির।

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আজ ১লা জানুয়ারি ২০২৩ ইং তারিখে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।পবিত্র কোরআন তেলয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করে।পরে দুপুর ১২ টার সময় অনুষ্ঠানিক ভাবে আলোচনা সভা শুরু হয়।

জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর দলের নেতাকর্মীরা র‌্যালী বের করে মহম্মদপুর বাজার,বাস স্ট্যান্ড, ঘুরে আবার সভাস্থলে উপস্থিত হন।বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সিরাজুস সাইফিন সাঈফ যুগ্ন আহব্বায়ক জাতীয় পার্টি মাগুরা জেলা শাখা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাতীয় পার্টির মহম্মদপুর উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোঃ মুরাদ আলী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জনাব মোঃ খসরুল আলম।
আলোচনা অনুষ্ঠান শেষে দুপুরের খাবার পরিবেশন করা হয় এবং তারপরই শুরু হয় নামকরা শিল্পীদের সমন্বয়ে সংগীতানুষ্ঠান।

নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগরে নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর)  সকালে স্কুল প্রাঙ্গণে আলহাজ্ব আব্দুল কাদের বৃত্তি প্রদান ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ওহিদুল ইসলামের সঞ্চালনায় ও নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক মো. হাদীউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, সরকারি ব্রজলাল কলেজের সহকারি অধ্যক্ষ জোবায়ের হোসেন, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল কাদের মোল্যা, ২নংওয়ার্ড কাউন্সিলর মোস্তফা কামাল, স্কুল পরিচালনা পরিষদের সদস্য নূর আলম পাটোয়ারী, হাসান আলী গাজী, ইকবাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ আমির হোসেন, শাহ্ আলম, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার। আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।

অভয়নগরে রাজঘাট পশ্চিমপাড়া হযরত হুসাইন রাঃ মাদ্রাসার (এতিমখানা) বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’২২

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃঃ

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট পশ্চিমপাড়া হযরত হুসাইন রাঃএতিমখানা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ডিসেম্বর) সকাল ১০টায় মোঃ মাসুদুর রহমান টিটো ফারাজীর সভাপতিত্বে ও অভয়নগর উপজেলার কৃষক লীগের সভাপতি মুন্সী আব্দুল মাজেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-মোঃ জালাল উদ্দিন জালু- বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মোঃ আনিসুর রহমান -বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মোঃ আবুবক্কার সিদ্দিক বাবু -বিশিষ্ট সমাজ ও শিক্ষানুরাগী, সাংবাদিক মোঃ কামাল হোসেন, গাজীপুর ক্যাম্পের এ,এস‌,আই মোঃ মিরাজ হোসেন, মোঃ মিজানুর রহমান, আকুঞ্ছি, মোঃ হাদিউজ্জামান প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে -কাজীও গ্ৰাম ডাক্তার হুসাইন আহমাদ ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-মোঃ টিপু সুলতান, এমএ কাদের, মাওঃ আব্দুর রহমানসহ মাদ্রাসার ছাত্র -ছাত্রীদের সন্মানিত অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন- হাফেজ আম্মার ইবনে হুসাইন , কোরআন তেলাওয়াত ও দোয়ায় মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া পরিচালনা করেন কাজী হুসাইন আহমাদ।