গণমিছিলে বিএনপির কে কোথায় কোন দায়িত্ব পালন করছেন…?

//দৈনিক বিশ্ব ডেস্ক//

সরকারবিরোধী আন্দোলনে নতুন মাত্রা আনতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো। আগামীকাল ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল কর্মসূচি দিয়েছে বিএনপি।

গণমিছিলের প্রধান সমন্বয়কারী ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, গণমিছিল সফল করতে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতাদের দুপুর আড়াইটার মধ্যে স্ব-স্বস্থানে থেকে সার্বিক সহযোগিতার অনুরোধ জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা অনুযায়ী এ তালিকা করা হয়েছে বলে জানান গণমিছিলের প্রধান সমন্বয়কারী।

গণমিছিলের মূল ট্রাকে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ব্যরিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।

গণমিছিলে সার্বিক সহযোগিতা ও সমন্বয়ের দায়িত্বে থাকবেন ডা. এজেডএম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বেনজীর আহমেদ টিটো, তাইফুল ইসলাম টিপু, আমিরুল ইসলাম খান আলিম, নবী উল্লাহ নবী, রফিকুল আলম মজনু, আমিনুল হক, হাবিবুর রশীদ হাবিব, বেলাল আহমেদ, আমিরুজ্জামান খান শিমুল, হায়দার আলী লেলিন, খান রবিউল ইসলাম রবি, অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, আবদুস সাত্তার পাটোয়ারী এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-আহ্বায়ক, সাধারণ সম্পাদক-সদস্য সচিব।

রাজধানীর নাইটঙ্গেল মোড় থাকবে মহিলা দল। মহিলা দলের পর ঢাকা মহানগর উত্তর বিএনপির সাথে থাকবেন বিলকিস জাহান শিরিন, শিরিন সুলতানা, শামা ওবায়েদ,  সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, রেহেনা আক্তার রানু, রাশেদা বেগম হীরা, ব্যারিস্টার রুমিন ফারহানা, নেওয়াজ হালিমা আরলী, শাম্মি আক্তার, নিলুফার চৌধুরী মনি, মিসেস রাবেয়া সিরাজ, মিসেস জাহানারা বেগম, অর্পনা রায় দাস।

সাবেক মহিলা এমপিগণ সমন্বয় করবেন আহমেদ আজম খান এবং হাবিবুর রশিদ হাবিব।

নাইটঙ্গেল মোড়ে থাকবে ঢাকা মহনগর উত্তর বিএনপি। নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর (উত্তর) বিএনপি আমান উল্লাহ আমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মিজানুর রহমান মিনু, জয়নাল আবেদীন ফারুক, গোলাম মোহাম্মদ সিরাজ, আমিনুল হক, নাজিম উদ্দিন আলম, আনিসুর রহমান তালুকদার খোকন, তাবিথ আউয়াল, রফিক সিকদার, কাজী রফিক, বজলুল বাসিত আঞ্জু। তাদের সমন্বয় করবেন আমিনুল হক ও হায়দার আলী লেলিন

ঢাকা ব্যাংকের সামনে থাকবে ছাত্রদল। এখানে আরও থাকবেন, ড. আসাদুজ্জামান রিপন, আবুল খায়ের ভূঁইয়া, আজিজুল বারী হেলাল, আমিরুল ইসলাম খান আলিম, আমিরুজ্জামান খান শিমুল, আকরামুল হাসান, আবু সাঈদ, বালুল করিম চৌধুরী আবেদ, ফজলুর রহমান খোকন। সমন্বয় করবেন ইকবাল হোসেন শ্যামল।

আনন্দ ভবনের সামনে থাকবে কৃষকদল। নেতৃত্বে থাকেবন শামসুজ্জামান দুদু, হাবিবুর রহমান হাবিব, জয়ন্ত কুমার কুন্ডু, ওয়ারেস আলী মামুন, একরামুল হক বিপ্লব, হায়দার আলী লেলিন, আব্দুল মতিন, ওবায়দুল হক নাসির, শেখ শামীম, দুলাল হোসেন, মোশাররফ হোসেন। সমন্বয় করবেন দুলাল হোসেন।

হকস বে’র সামনে থাকবে স্বেচ্ছাসেবক দল। নেতৃত্বে হাবিব উন-নবী খান সোহেল, মীর শরফত আলী সপু, মোস্তাফিজুর রহমান, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। সমন্বয় করবেন- ওমর ফারুক শাফিন।

পেশাজীবী ও মুক্তিযোদ্ধা দল থাকবে ভিক্টোরি হোটেলের সামনে। নেতৃত্ব দেবেন ডা. এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট জায়নাল আবেদীন, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট ফজলুর রহমান, ডা. ফরহাদ হালিম ডোনার, ডা. আবদুল কুদ্দুস, অধ্যাপক সুকমল বড়ুয়া, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ডা. রফিকুল ইসলাম, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবা, কাদের গনি চৌধুরী, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। সমন্বয় করবেন রবিউল ইসলাম রবি।

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থাকবেন আফরোজা খান রীতা, মনিরুল হক চৌধুরী। সমন্বয় করবেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও বেনজীর আহমেদ।

কড়াই গোস্তের সামনে থাকবে যুবদল। নেতৃত্বে থাকবেন বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নিরব, মীর নেওয়াজ আলী। সমন্বয় করবেন বেলাল আহমেদ।

চায়না মার্কেটের সামনে থাকবে ঢাকা জেলা বিএনপি। নেতৃত্বে থাকবেন আব্দুল আউয়াল মিন্টু, বেনজির আহমেদ টিটো, খন্দকার মাশুকুর রহমান, ডা. দেওয়ান সালাউদ্দিন। সমন্বয় করবেন মশিউর রহমান বিপ্লব।

জোনাকি হলের সামনে শ্রমিক দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ শাহজাহান, অনিন্দ্য ইসলাম অমিত, শরিফুল আলম, মাহাবুবুল হক নান্নু, হুমায়ুন কবির খান, ফিরোজ আহমেদ মামুন মোল্লা। সমন্বয় করবেন সালাউদ্দিন ভূঁইয়া শিশির।

পল্টন থানার উল্টোদিকে মৎস্যজীবী দল, তাঁতী দল এবং জাসাসের নেতৃত্বে থাকবেন আবুল কালাম আজাদ সিদ্দিকী, আব্দুল বারী ড্যানী, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, আব্দুল মালেক, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, মশিউর রহমান বিপ্লব, দেবাশীষ রায় মধু। সমন্বয় করবেন আমিরুজ্জামান খান শিমুল।

ফকিরাপুল দৈনিক বাংলা সড়কে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃত্ব দেবেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, হারুন অর রশীদ, আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, নবী উল্লাহ নবী, রফিকুল আলম মজনু, কাজী আবুল বাশার, কাজী রওনাকুল ইসলাম টিপু, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন,  আ ক ম মোজাম্মেল হক। সমন্বয় করবেন কাজী রওনাকুল ইসলাম টিপু।

Daily World News

কচুয়ায় রপ্তানীযোগ্য মৎস্য চাষ ও বেষ্টনিতে সবজি চাষ বিষয়ক প্রশিক্ষন

 

অভয়নগরে মথুরাপুর পুড়াখালি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ,পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগর উপজেলার মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টার সময় জাঁকজমকপূর্ণ ভাবে উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সহকারি শিক্ষক খায়রুল ইসলাম নয়নের সঞ্চালনায় ও মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা বজায় রাখতে হবে, সমাজে মাদকের প্রভাব বিস্তার করছে, অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যেন শিক্ষার্থীরা জড়িয়ে না পড়ে সে দিকে খেয়াল রাখতে হবে। এছাড়া স্মার্টফোন থেকে বিরত থাকার প্রতি জোর তাগিদ দিয়েছেন তিনি। এছাড়া তিনি আরও বলেন লেখা পড়া শিক্ষা করে মানুষের মত মানুষ হতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠান প্রধান ফেরদৌস জাহান। সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- দৈনিক নওয়াপাড়া পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মফিজুর রহমান দপ্তরী, ৫নং শ্রীধরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ রওশন আলী মোড়ল, ইউনিয়নের সেচ্ছাসেক লীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান, উপজেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম (জুয়েল), ডাঃ মতিয়ার রহমান , নাজমুল হক প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাবু বলায় স্যারের স্মরণে তার পরিবারের পক্ষ থেকে প্রত্যেক ক্লাসের প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীকে এক হাজার টাকা পুুরষ্কার প্রদান করা হয়।

নওয়াপাড়া শংকরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগরে নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে ।

বৃহস্পতিবার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দুনীর্তি দমন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল দাস, নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিক কল্যান ট্রাস্টের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সার্বিক সহযোগিতায় ছিলেন প্রাথমিক শাখার প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বিশ্বাস।

এসময় আরো  উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন হাসান, সদস্য রাকিবুল ইসলাম রুবেল। অনুষ্ঠান অতিথিগণ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অভয়নগরে মহাকাল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগরে মহাকাল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।  বহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফায়সাল রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সামসুল হক শমসের আলী খান, ইঞ্জি: আবুল হাসান,সহকারি অধ্যাপক ড. প্রদিপ কুমার দে, সাংবাদিক জাকির হোসেন হৃদয়। এসময় আরা উপস্থিত ছিলেন, মুক্তার হোসেন, আবুল কালাম, সমাজসেবক আফসার আলী, শিক্ষক মোঃ. মোয়াজেম হোসেন, আব্দুল গফুর মোল্যা, মোহন লাল, প্রভাষক রেখা রানী, দেব কুমার।

অনুষ্ঠান অতিথিগণ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে সকাল ১০ টায় মহাকাল মোজ্জাদ্দদীয়া দাখিল মাদ্রাসায়  আনুষ্ঠানিকভাবে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ।

কচুয়ায় রপ্তানীযোগ্য মৎস্য চাষ ও বেষ্টনিতে সবজি চাষ বিষয়ক প্রশিক্ষন

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর উদ্যোগে চার দিনব্যাপি রপ্তানীযোগ্য মৎস্য চাষ ও বেষ্টনিতে সবজি চাষ বিষয়ক প্রশিক্ষন  সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার বিআরডিবি হলরুমে প্রশিক্ষনের সমাপন করেন বিআরডিবি বাগেরহাট এর উপ-পরিচালক মোঃ নাসিরউদ্দিন। প্রশিক্ষনে আধুনিক পদ্ধতিতে হাতে কলমে মৎস্য চাষ ও বেষ্টনিতে সবজি চাষ পদ্ধতি, বিভিন্ন রোগ ও তার সমাধানসহ খামার সংশ্লিষ্ট বিষয়ে শিখানো হয়। এর আগে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান।

এছাড়া প্রশিক্ষনে উপস্থিত থেকে গুরুত্বপূর্ন সেশন পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার প্রনব কুমার বিশ^াস, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনূর রশিদ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ বজলুর রহমান।এছাড়া প্রশিক্ষন সংক্রান্ত বিভিন্ন কর্মকান্ডে সংশিষ্ট ছিলেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার(ইরেসপো) প্রবীর কুমার মন্ডল,হিসাবরক্ষক সঞ্জয় কুমার ঘোষ,হিসাব সহকারী হাফিজা আক্তার,পরিদর্শক এমদাদুল হক,মাঠ সহকারী সুপ্রকাশ সাহা, অলিয়ার রহমান,সাগর হোসেন পাইক, আরতি মিস্ত্রী,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ফেরদৌস আরা সাথী প্রমূখ।

 

অভয়নগরে পিএস কম্পিউটার ই স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ পিএস কম্পিউটার ই স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পিএস কম্পিউটার-ই-স্কুলের মোট ছাত্র-ছাত্রী ১১০জন । বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে উক্ত অনুষ্ঠানে মোঃ সেলিম হোসেনের সভাপতিত্বে ও অধ্যক্ষ মোঃ হামিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেমবাগ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মান্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক কামাল হোসেন, ১নং প্রেমবাগ ইউনিয়নের আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ কামরুজ্জামান,প্রেমবাগ বাজার কমিটির সাবেক সভাপতি মোঃ লিয়াকত হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ রেজাউল ইসলাম,প্রেমবাগ বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, মোঃ আবু তাহের প্রমুখ । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিএস-কম্পিউটার‌-ই-স্কুলের শিক্ষকবৃন্দ মোসাঃ নাজমা খাতুন, মোসাঃ ফারজানা খাতুন, লিপু খাতুন,জিনিয়া খাতুন, সুরাইয়া ইয়াসমিন, খাদিজা খাতুন জুঁই ও সন্মানিত অভিভাবকবৃন্দ।

নাঙ্গলকোটে রায়কোট উত্তর ইউপি নির্বাচনে ইভিএমে ত্রুটির কারণে ২ ঘন্টা ভোটগ্রহণ বন্ধ

কুমিল্লা প্রতিনিধি।। 

কুমিল্লার নাঙ্গলকোটে ৩নং রায়কোট উত্তর ইউপি নির্বাচনে প্রায় দু’ঘন্টারও বেশী সময় ধরে ইভিএম মেশিনে ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ ছিল বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় পিপড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ২টি ইভিএম নষ্ট। যার ফলে ওই দু’টি বুথে সকাল থেকে একটি ভোটও দিতে পারেনি ভোটাররা। এ কারণে নির্বাচন কর্মকর্তাসহ প্রশাসনের প্রতি স্থানীয় ভোটারদের ক্ষোভ লক্ষ্য করা গেছে’।

এ বিষয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করে স্থানীয় ভোটাররা বলেন, সকাল থেকেই পিপড্যা কেন্দ্রে দু’টি ইভিএম মেশিন নষ্ট। এ কারণে দু’টি বুথে ভোটগ্রহণ বাধাগ্রস্থ হচ্ছে। আমরা এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি’।

সকাল সোয়া ১০টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেনসহ একটি ইভিএম টেকনিকেল টিম ওই কেন্দ্রে আসেন। সাড়ে ১০টায় ইভিএম ত্রুটি সমাধান করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘ ইভিএমে টেকনিকেল সমস্যা ছিল। আমরা সকল এজেন্ট এবং ভোটারদের অবগত করেছি। ত্রুটি সারানোর পরে ওই বুথ দু’টিতে ভোট গ্রহণ শুরু করা হয়েছে। এখন স্বাভাবিক ভাবে ভোট গ্রহণ কার্যক্রম চলছে’।

ঝামা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ এর ফলাফল ঘোষণা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান

//সুজন মাহমুদ, মাগুরা//

মাগুরা মহম্মদপুরের ঝামা মাধ্যমিক বিদ্যালয়ে আজ ২৮-১২-২০২২ চলতি বছরের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এসময় উক্ত প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করছেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন।তিনি প্রধান অতিথি’র বক্তব্যে স্কুলের লেখাপড়ার মান উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের জন্য শিক্ষক ও কর্মচারীদের অনুরোধ করেন।শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নের করতে উপহার প্রদান চলমান থাকবে।এছাড়াও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাবেক এডহক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন-উর-রশীদ।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এর স্বাগতিক বক্তব্যের মধ্য বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠান শুরু হয়।

অপরিকল্পিত ব্রিজ নির্মাণ করে নদী হত্যা করতে দেওয়া হবেনা–নওয়াপাড়ায় নৌ প্রতিমন্ত্রী

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগরে শিল্প ও বাণিজ্যিক নগরী নওপাড়ায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, অপরিকল্পিত ব্রিজ নির্মাণ করে নদী হত্যা করতে দেওয়া হবে না। নদীর জায়গা নদীকে ফেরত দিতে হবে। অবৈধ দখলদারদের কবল থেকে নদী বাঁচাতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এছাড়াও ইতিমধ্যে নওয়াপাড়া নদীবন্দরের উন্নয়নে সাড়ে ৩’শ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এখানে ২০ একর জমি অধিগ্রহণ করে পণ্য লোড আনলোডের জন্য ২টি জেটি নির্মাণ করা হবে। তিনি আরো বলেন, খুলনায় একটি ড্রেজার বেজ তৈরি করা হয়েছে, যেটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এই অঞ্চলের নদী রক্ষায় সার্বক্ষনিক ১০/১২ টি ড্রেজার কাজ করবে।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে যশোরের শিল্প-বানিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়া নদীবন্দরের টার্মিনাল ভবনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অভয়নগর উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান গোলাম সাদিক। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা আ’লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, নওয়াপাড়া সার সিমেন্ট ও খাদ্য শষ্য ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আঃ গণি সরদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য আঃ রউফ মোল্যা, অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান, নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্য শষ্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, আ’লীগ নেতা গাজী নজরুল ইসলাম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বেগম, আ’লীগ নেতা হাবিবুর রহমান বাপ্পী, আনোয়ার হোসেন মোল্যা, গোলাম জহিরুল হক লিখন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসলাম হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ খালিদ মামুন, পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শান্ত প্রমুখ।

চঞ্চল চৌধুরীর বাবা আর নেই

//দৈনিক বিশ্ব ডেস্ক//

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা গোবিন্দ চৌধুরী মারা গেছেন। তিনি বেশ কিছুদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে গোবিন্দ চৌধুরী মারা গেছেন বলে ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি।

তিনি লিখেছেন- অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু চঞ্চল চৌধুরীর বাবা সন্ধ্যা ৭.৫০ মিনিটে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইহ জগতের মায়া ত্যাগ করেছেন।

তার আত্মার শান্তিকামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি। চঞ্চলের বাবার শেষকৃত্য নিজ গ্রামের বাড়ি পাবনার কামার হাটে সম্পন্ন হবে।

এর আগে, অসুস্থ হয়ে চঞ্চল চৌধুরীর বাবা আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ২৩ ডিসেম্বর তিনি ফেসবুকে লিখেছিলেন- আমার বাবা আইসিইউয়ের শীতল কক্ষে ১২ দিন ধরে অচেতন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।