অভয়নগরে সিদ্ধিপাশা ইন্সটিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগরে সিদ্ধিপাশা ইন্সটিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অবস্থিত সিদ্ধিপাশা ইন্সটিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক, পরিছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী, আয়া পদে নিয়োগের বাণিজ্য করা হয়েছে বলে ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক সদস্যরা বিভিন্ন দপ্তরে গত অক্টোবরের শেষে দিকে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, অত্র বিদ্যালয়ে ৪টি পদে প্রধান শিক্ষক হাবিবুর রহমান গোপনে প্রায় ২৮ লাখ টাকার বিনিময়ে এ নিয়োগ দিয়েছেন।

যে কারণে অভিভাবক সদস্য ও এলাকাবাসীরা ফুসে উঠেছেন। অভিভাবক সদস্য দেবব্রত ভদ্র, পিয়ারি, জাকির ফারাজী, আবের আলী শেখ বাদী হয়ে মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা, পরিচালক ব্যানবেইস ঢাকা, পরিচালক দুদক কার্যালয় খুলনা, উপপরিচালক দুদক কার্যালয় যশোর, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে ওই নিয়োগ বন্ধ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক হাবিবুর রহমান ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিকে না জানিয়ে অফিস সহায়ক, পরিছন্নতাকর্মী, নিরাপত্তা কর্মীও আয়া পদের জন্য গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

পরবর্তীতে ব্যবস্থাপনা কমিটিকে কোন সভা, বা কোন প্রকার মৌখিক ভাবে কিছু না জানিয়ে অবৈধভাবে নিয়োগ কমিটি গঠন ও নিয়োগ পরীক্ষা গ্রহণ সহ নিয়োগ ও যোগদান পত্র দিয়ে যোগদান করানো হয়। এতে মোটা অংকের বিনিময়ে আইন বর্হিভুত ভাবে নিজের ইচ্ছেমত সভাপতির আপন বোন ও আত্মীয়দের এ নিয়োগ দেয়া হয়েছে। বলা হয়েছে, রেজুলেশনে ব্যবস্থাপনা কমিটির কোন স্বাক্ষর নেই। প্রধান শিক্ষক জাল স্বাক্ষর করে এই কাজ পরিচালিত করেছেন।  তিনি স্বার্থসিদ্ধি ও বিদ্যালয়ের আর্থআত্মসাৎ ও ভুয়া ভাউচারসহ নিয়োগ বানিজ্যের উদ্দেশ্যে এ কার্য সাধন করেন। যেন কোন লোকজন জানতে না পারে। সে জন্য গত অক্টোবর মাসে রাতের বেলায় উক্ত চারটি পদে বিদ্যালয়ে নামমাত্র নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। এরপর ওই চার প্রার্থীর কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের যোগদানপত্র দেয়া হয়।

এ ব্যাপারে অভিভাবক সদস্য দেব্রত ভদ্র, পিয়ারী , জাকির ফারাজী, আবের আলী শেখ জানান, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অফিস সহায়ক পদে সুফিয়া খাতুনকে সনদ বানিয়ে নিয়োগ প্রদান করেছেন। এবং সভাপতি জিয়া মোল্যার স্ত্রী শারমিন বেগম তার বোন সুফিয়া খাতুনের লিখিত পরীক্ষাটি করে দেন। খাতা চেক করলে হাতের লেখায় প্রমাণ পাওয়া যাবে। আয়া পদে সোনালী দাসের শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয় পত্রের মায়ের নাম ও জন্ম তারিখ মিল না থাকার স্বত্তেও যাচাই বাছাইয়ে বাদ দেওয়া হয়নি। তাকেও এ নিয়োগ দেয়া হয়েছে। তারা আরো বলেন, প্রধান শিক্ষকের ব্যানবেইস ও ব্যাংক হিসাব নম্বর ৯৬২৫। অথচ তিনি বেতন তোলেন ৯৬২৮ এ ব্যাংক এ্যাকাউন্ট থেকে যা অবৈধ। প্রধান শিক্ষকের নিয়োগ অবৈধ। তার বিরুদ্ধে ২০০৭/০৮ অর্থ বছরে মিনিস্ট্রির অডিটের আপত্তি দেওয়া হয়। ওই সময়  প্রধান শিক্ষক তার নিয়োগে তিনি জাল স্বাক্ষর ও সিল তৈরি করেন। যা এখনো তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে। এখনো তার বিরুদ্ধে শিক্ষা মন্ত্রনালয়ের অডিট আপত্তি আছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. জিয়া মোল্যার সাথে কয়েকদিন যাবত যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোনটি (০১৯৫৯৮০৯০৫১) বন্ধ পাওয়া যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান তার বিরুদ্ধে মোটা অংকের উৎকোচের বিনিময়ে শিক্ষক নিয়োগের অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির বোনকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে। যারা আমার বিরুদ্ধে আনিত অভিযোগ করেছেন তাদের মধ্যে থেকে নিয়োগ পেতে চেয়েছিল। তাদেরকে নিয়োগ দেয়া হয়নি। অত্র বিদ্যালয়ে ৪টি পদে প্রধান শিক্ষক হাবিবুর রহমান গোপনে প্রায় ২৮ লাখ টাকার বিনিময়ে এ নিয়োগ দিয়েছেন, বেতন প্রসঙ্গে কথা হলে তিনি জানান, এ ব্যাংক ৯৬২৮ এ্যাকাউন্ট থেকে তুলে থাকি। ব্যাংক হিসাব নম্বর ৯৬২৫ টা সচল নেই। এইটার ব্যাপারে ব্যাংকে অবজেকশন দেয়া আছে। কিংবা কোনো সদস্য বা অভিভাবকরা কি মনে করল সেটা তার দেখার বিষয় নয়। যথাযথ নিয়মানুসারে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম বলেন, এ নিয়োগ বিষয়টি নিয়ে ডিডি অফিস থেকে কোন তদন্ত হয়েছে কিনা আমার জানা নেই। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাবিবুর রহমান আমার নিকট আসছিলেন এ বিষয়ে কথা বলতে। এই প্রতিবেদককে তিনি আরো জানান, বিষয়টি আমি জানিনা।

Daily World News

রুবেল এখন টক অব দ্যা নাঙ্গলকোট

অভয়নগরে তরুণলীগের নব গঠিত কমিটির পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ঝামা বাজার শাখা’র ৩য় বর্ষপূর্তিতে গ্রাহক সমাবেশ

চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান”র কমিটি গঠন

//চৌদ্দগ্রাম প্রতিনিধি//

কুমিল্লার চৌদ্দগ্রামে মানবতার সংগঠন “চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান”র আহ্বায়ক কমিটি গত (২৫শে ডিসেম্বর) রোববার সংগঠনের আলোচনা সভায় ২০২৩-২০২৫ সালের আংশিক কমিটি গঠন করা হয়।

এতে জাকির হোসেনকে সভাপতি, আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মোঃ শাহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম প্রবাসীর সূর্য সন্তান সংগঠনের আহ্বায়ক মোঃ লোকমান হোসেন আপন। নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে মানবতার সেবকদের জন্য অবিরাম ভালোবাসা ও শুভকামনা রইল।

আশা করি নতুন কমিটি আগামী দিনে কার্যক্রম আরো বেগবান ও গতিশীল করবেন এই প্রত্যাশা করে পোষ্ট দিচ্ছে নেটিজেনরা।

রুবেল এখন টক অব দ্যা নাঙ্গলকোট

//নিজস্ব প্রতিবেদক//

নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু ও তার সন্ত্রাসী বাহিনীর আক্রমণের শিকার উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের দেওভান্ডারে গ্রামের সৈয়দ এহতেশাম হায়দার রুবেল এখন টক অব দ্যা নাঙ্গলকোট ।

রুবেল সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সৈনিক । চলতি ইউপি নির্বাচনে দৌলখাঁড় ইউনিয়নে স্বতন্ত্রভাবে ঢোল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন । একই গ্রামে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন খন্দকার সাইফুর রহমান বাবলু ।

সামসুদ্দিন কালু উপজেলা আওয়ামী লীগের পকেট কমিটির সভাপতি হয়ে কাজ দেখাতে গিয়ে রুবেলকে প্রার্থীতা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করতে থাকেন ।

গত সোমবার কালু তার এক আত্মীয়কে দিয়ে রুবেলের ঢোল প্রতীকের প্রচারণার মাইক  ভাংচুর করান । আইনি প্রতিকারের জন্য রুবেল পরের দিন মঙ্গলবার  নাঙ্গলকোট থানায় যায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আচরণ বিধির অভিযোগ দাখিল করে বের হতেই সাইফুর রহমান বাবলু’র ভগ্নিপতি দেখেই কালুকে জানান ।

কালু রুবেলকে ডেকে তাঁর গাড়িতে উঠতে নির্দেশ করেন ।

রুবেল মতিগতি খারাপ দেখে গাড়িতে উঠতে অনীহা দেখান ।

এরপর কালু তাঁর বাহিনীর প্রধান পৌর কাউন্সিলর জহিরুল্লাহ মজুমদার সুমনকে ইশারা করলে সুমন রুবেলকে ধাক্কা মেরে গাড়িতে তোলার চেষ্টা করলে শুরু হয় হাতাহাতি । কালু চেয়ারম্যানও রুবেলকে মারধর শুরু করেন ।

সৈয়দ এহতেশাম হায়দার সেনাবাহিনীর কমান্ডো ট্রেনিং করা সৈনিক । আত্মরক্ষার চেষ্টায় । এতে সামান্য আহত হন উপজেলা চেয়ারম্যান কালু ও সুমন ।

এরপর কালু’র ড্রাইভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব এর নিরাপত্তায় নিয়োজিত থাকা আনসার বাহিনীর হাতে রোল ( লাঠি ) দিয়ে রুবেলকে এলোপাতাড়ি পিটাতে থাকে । এতে রুবেলের বাম হাত ভেঙে চুরমার হয়ে যায় ।

রুবেল আত্মরক্ষার্থে এলোপাতাড়ি ঘুষি মারলে কালু ও সুমনের নাকমুখ ফেটে যায় ।

কালু ও তার সন্ত্রাসীরা রুবেলকে রুমে ডুকানোর অনেক চেষ্টা করেছিল ।প্রত্যক্ষদর্শীরা বলেন, যদি কোনোভাবে ডুকাতে পারতেন তাহলে রুবেলকে জানেই মেনে ফেলতেন । ঘটনার সত্যতা কেউ স্বীকার করতে না চাইলেও   পুরো ঘটনা উপজেলা নির্বাহীর সিসি ক্যামেরায় ধারণ করা আছে ।

রুবেলের হাত ভেঙে চুরমার হয়েছে এলাকাবাসী সেটা নিয়ে মাতামাতি না করে বরং রুবেলকে টাইগার খ্যাতি দিচ্ছেন । কারণ, নাঙ্গলকোটের গডফাদার খ্যাত কালু’র নাকমুখ ফাটানো চাট্টিখানি কথা না !

তাই “রুবেল এখন টক অব দ্যা নাঙ্গলকোট” ।

Daily World News

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ডুমুরিয়ায় পালিত হল বৈশাখী টেলিভিশনের ১৮তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান

অভয়নগরে তরুণলীগের নব গঠিত কমিটির পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

অভয়নগর উপজেলার তরুণলীগের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) রাত ৮ টায় যশোরে নিজ বাসায় সংসদ সদস্য রনজিৎ কুমার রায়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন নব গঠিত তরুণলীগ অভয়নগর উপজেলা শাখার সভাপতি শেখ বিল্লাল হোসেন বকুল, সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসান বিপ্লব, সহ সভাপতি শেখ পলাশ, রুহুল আমীন, রিপন খাঁ, হাসান মোড়ল, মাসুদ রানা, আবু জাহিদ মোল্যা, নওয়াপাড়া পৌর তরুণ লীগের আহবায়ক শেখ অনিক, যুগ্ম আহবায়ক বিএম ফরহাদ রেজা, রাকিব হোসেন প্রমুখ।

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ঝামা বাজার শাখা’র ৩য় বর্ষপূর্তিতে গ্রাহক সমাবেশ

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং,মিরান এন্টারপ্রাইজ,ঝামা বাজার,মহম্মদপুর,মাগুরা এর ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠান ২০২২ ইং উপলক্ষে অদ্য ২৬ ডিসেম্বর “ইসলামী ব্যাংক এজেন্ট শাখা” ঝামা বাজারে অনুষ্ঠিত হয়েছে উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মাগুরা শাখা’র সম্মানিত ব্যবস্থাপক ও AVP ইফতেখার হোসেন আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর ইনচার্জ মোঃ আইয়ুব হোসেন,উক্ত সভার সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ঝামা বাজার শাখার পরিচালক জনাব মোঃ মিরান হোসেন।এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং পলাশবাড়িয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এম রেজাউল করিম চুন্নু,ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ঝামা বাজার শাখার অপর সহযোগী পরিচালক ইমরান হোসেন সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ ।

এসময় উপস্থিত ছিলেন।সভায় পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে আজকের সভা শুরু হয়। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ঝামা বাজার আউটলেট এর ইনচার্জ মোঃ রফিউদ্দিন এর স্বাগত বক্তব্য মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।উক্ত সভায় বক্তব্য প্রদান করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ ও সম্মানিত গ্রাহক ও শুভানুধ্যায়ী বৃন্দ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকগন গঠনমূলক আলোচনা করেন।এসময় উপস্থিত গ্রাহকদের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ নেওয়া হয়  আলোচনা শেষে উপস্থিত সকলকেই দুপুরের খাবারের জন্য প্যাকেট খাবার সরবরাহ করা হয়।সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে এম.রেজাউল করিম চুন্নু ও ইফতেখার হোসেন আল মামুন গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভার্চুয়াল উপস্থিত থেকে জনাব মোঃ মিরান হোসেন বলেন,ঝামা বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা মূলত এই জনপদের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও সেবার উদ্দেশ্যে পরিচালিত করা হচ্ছে।মানুষের ভোগান্তি ও দুর্দশার কথা চিন্তা করে আমি এখানে বিনিয়োগ করেছি “অর্থ নয় সেবাই আমাদের মূল লক্ষ”। এসময় তিনি সকলকে উক্ত শাখায় একাউন্ট খোলার জন্য অনুরোধ করেন।তিনি আরও বলেন,গত ৩ বছরে প্রতিষ্ঠান আপনাদের সহযোগিতায় অনেক এগিয়ে গেছে আপনাদের সহযোগিতা চলমান থাকলে আমরা আরও এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

পাইকগাছা উপজেলায় জাগ্রত তরুণ সামাজিক সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

খুলনা জেলার পাইকগাছা উপজেলার গড়ইখালীর ফকিরাবাদে জাগ্রত তরুন সামাজিক সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে । শনিবার (২৪ ডিসেম্বর)থেকে জাগ্রত তরুন সামাজিক সংগঠনের ব্যানারে পক্ষ থেকে  বিভিন্ন মাদ্রাসায়  কম্বল বিতরণ কর্মসূচি -২০২২ অনুষ্ঠিত হয়।

এই সংগঠনটি স্থাপিত হয় -১৪ সেপ্টেম্বর.২০ ইং সালে। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বৃহৎ জেলা খুলনা জেলার পাইকগাছা ও কয়রা উপজেলার মোট ১০টি মাদ্রাসায় মোট ৮০ জন এতিম শিক্ষার্থী দের হাতে কম্বল তুলে দেওয়া হয়। পাটনিখালী, কাসিমুল উলুম মাদ্রাসা,  খেওনা  খাদিমুল উলুম মাদ্রাসা , হরিনগর, ইমদাদুল উলুম কওমিয়া মাদ্রাসা ,চাঁদখালী, জামিয়া ইসলামিয়া শামসুল উলুম মাদ্রাসা ,চৌমুহনি, তালিমুল কুরআন মাদ্রাসা  গড়েরআবাদ, আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা ,ভান্ডারপোল, মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানা,কমলাপুর, জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম কওমিয়া মাদ্রাসা ,বাসাখালী হাফিজিয়া মাদ্রাসা । সর্বশেষ  গড়ইখালী তালীমুল কুরআন মাদ্রাসা ও এতিম খানা বিতরণের মাধ্যমে সংগঠন এর সভাপতি আহসানউল্লাহ বাদশা কম্বল বিতরণ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।

এসময় কম্বল বিতরণে উপস্থিত ছিলেন সংগঠন এর প্রতিষ্ঠাতা, উদ্দ্যোক্তা ও সভাপতি আহসান উল্লাহ বাদশা, উপদেষ্টা মোস্তাফিজুর রহমান , আঃ আজিজ, মোকলেসুর রহমান জয় ও জহিরুল ইসলাম।আরো উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক হেমায়েত আলী, সাংগঠনিক সম্পাদক আজমির শাহান, যুগ্ন সাধারণ সম্পাদক মানিক, সদস্য শাহদাত হোসেন, তকদিরুল, আবু বক্কর,মইন আলী সহ অনেকে। কম্বল বিতরণে সংগঠন এর আর এক প্রতিষ্ঠাতা,উদ্দ্যোক্তা ও সাধারণ সম্পাদক মহব্বত আলী ঢাকা অবস্থান করার কারণে  যুক্ত হতে পারিনি তবে তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন।

সভাপতি আহসান উল্লাহ বাদশার নেতৃত্বে ২০২২ সালের কম্বল বিতরণ কর্মসূচি সঠিকভাবে সুসম্পন্ন হয়েছে। যারা দেশ ও প্রবাস থেকে অর্থ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি সভাপতি ও সাধারণ সম্পাদক বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন এবং বেশি বেশি এমন মানবিক সব কাজে অংশগ্রহণের আহবান জানিয়েছেন।

গত ২৩ তারিখ কম্বল বিতরেন সময় খবর আসে সংগঠনের সম্মানিত উপদেষ্টা আঃ আজিজের বোনের স্বামী ইন্তেকাল করেন তাৎক্ষণিক তিনি সেখান থেকে বিদায় নিয়ে তার বোনের বাড়ি চলে যান।  তার বোনের স্বামীর জন্য সংগঠন এর পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়।

ডুমুরিয়ার শোভনার বাদুরগাছা এলাকায় মাটির রাস্তাটি ইটের সোলিং না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ

 //জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের  প্রত‍্যন্ত পল্লীর বাদুরগাছা হতে   মাদারতলা বাজার পর্যন্ত দেড় কি:মি:  কাঁচা (মাটির)  রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে  চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।

জানা গেছে  মাদারতলা হতে বাদুরগাছা পর্যন্ত মাটির সড়কদিয়ে সরকারী আবাসন ও প্রাথমিক বিদ‍্যালযের কমোলমতি  শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করে থাকেন  আধুনিকতার এ যুগে কাচাঁ মাটির সড়কটি এলাকা বাসী অতি কষ্ট করে পায়ে হেটে চলাচল করতে হয। গুরুত্বপূর্ন কাজ ও অসুস্থ রোগী পরিবহনের ক্ষেত্রে এই এলাকার মানুষের সীমাহীন ভোগান্তির কোন অর্ন্ত নেই বলে জানান স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় ইউপি মেম্বার দেবব্রত সরদার  জানান বাদুরগাছা গ্রামের আবাসন ও প্রাথমিক বিদ‍্যালয়  হতে মাদারতলা বাজার পর্যন্ত দেড় কিলোমিটার মাটির রাস্তাটি ইটের সোলিং দ্বারা পাকা করন হলে এলাকার শত শত মানুষের দুর্ভোগ লাঘব হবে। বর্ষা মৌসুমে কাদামক্ত রাস্তা দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীসহ অসুস্থ রোগীদের যাতাযাত করতে বিড়ম্বনার শিকার হতে হয।

দীর্ঘদিন যাবৎ রাস্তাটির এমন বেহাল অবস্থার সৃষ্টি হলেও আজবধি রাস্তাটি পাকাকরণের কোন উদ্যোগ নেয়া হয়নি। ইটের পাকা রাস্তা নির্মানে   স্থানীয় সংসদ নারায়ন চন্দ্র চন্দ সহ উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

 

অভয়নগরে ইটভাটায় পুড়ছে মাটি, কৃষি উৎপাদন ঝুঁকিতে

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগরে ইট ভাটাগুলোতে অবাধে পুড়ানো হচ্ছে ফসলি জমির মাটি, কৃষি উৎপাদন ঝুঁকিতে। ফসলি জমির উর্বরা শক্তি মাটি দিয়ে ব্যবহার করে ইট তৈরি করছেন ইটভাটা মালিকেরা । ফসলি জমির মাটি কেটে নেয়ার কারনে জমির উর্বরতা দিন দিন কমে যাচ্ছে ।যে কারনে স্থানীয়ভাবে উৎপাদিত ফসল উৎপাদন হুমকির মুখে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বারবার বারণ করা সত্বেও ইটভাটা মালিকরা ফসলি জমির মাটি ব্যবহার করে ইট বানাচ্ছেন। এব্যাপারে কৃষি কর্মকর্তা উর্বর ভূমি কমে যাওয়ার বিষয়টি জানলেও কেন যে নীরবতা পালন করছেন তা বোধগম্য নয় । পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, যে সকল ভাটা মালিকগণ ফসলি জমির মাটি ব্যবহার করছেন তাদের বিষয়ে সুস্পষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। সরেজমিনে ঘুরে দেখা গেছে, ইট তৈরির জন্য প্রায় ৯০ ভাগ ইট ভাটা মালিকগন স্থানীয়ভাবে ফসলি জমির মাটি ক্রয় করে থাকেন। দেশীয় মাটি কাটার কোদালের মাপে ১ কোপ মানে প্রায় ১২ইঞ্চি করে মাটি কেটে আনা হয় ফসলি জমির উপরিভাগ থেকে। কেটে নেয়া মাটি কৃষি জমির একেবারে উপরের অংশ যাকে টপ সয়েল বলে। জমির টপ সয়েল কেটে নেয়ার ফলে ফসল উৎপাদনের ক্ষেত্রে উর্বরতা শক্তি হারাচ্ছে ফসলি জমিগুলো। এ কারণে প্রতি বছরই কমছে ফসল উৎপাদন। টপ সয়েল বিক্রিকারী জমির মালিকদের কাছ থেকে মাটি বিক্রির সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও ভাটা মালিকরা বলছেন, জমির মালিকরা জেনেশুনেই মাটি বিক্রি করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইটভাটা কর্মচারী বলেন, টপ সয়েল ব্যতীত ইট তৈরী সম্ভব না। জমির উপরিভাগ হতে এক কোদাল করে যে মাটি কেটে আনা হয় সেই মাটি দিয়ে ভালো ইট তৈরী হয় । এর পর যত নীচে যাবেন ততনীচে বালি পাওয়া যাবে যা দিয়ে কোন ভাবেই ইট তৈরী সম্ভব নয়। মাটি ব্যতীত ইট তৈরি বিকল্প কাঁচামাল না থাকার কারনে আমাদেরকে জমির মাটি কিনতে হচ্ছে উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ নাসির উদ্দীন জানান, ইটভাটায় ফসলি জমির উর্বর মাটি ব্যবহার বন্ধে ইটভাটার মালিকদের বারবার বারণ করা হয়েছে। কিন্তু এসব কথা তারা কর্ণপাত করেননি ইটভাটার মালিকরা । অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী বলেন, ফসলি জমির উর্বরাশক্তি মাটি ব্যবহার করলে স্বাভাবিক ভাবেই সেই জমিতে ফসল উৎপাদন কম হয়। তাই ইটভাটায় ফসলি জমির উর্বর মাটি ব্যবহারে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। ইটভাটাগুলোতে দ্রুত উর্বর মাটি ব্যবহার বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

৭ দিনেও উদ্ধার হয়নি খাঁচায় বন্দি মেছোবাঘ

//জামাল উদ্দিন স্বপন//

৭ দিনেও উদ্ধার হয়নি খাঁচায় বন্দি মেছোবাঘ কুমিল্লার নাঙ্গলকোটে ফসলি জমি থেকে একটি মেছোবাঘ উদ্ধারের পর গত সাতদিন খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলেও বন বিভাগের পক্ষ থেকে বাঘটি উদ্ধারে কোনো প্রদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে এটি উপজেলার পেরিয়া ইউনিয়নের চেহরিয়া পূর্বপাড়ার রাসেল-বাবলুর কাছে রয়েছে।

স্থানীয়রা জানায়, গত ১৮ ডিসেম্বর বাবলু জমির ধান কাটতে গিয়ে একটি মেছোবাঘ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় সেটি উদ্ধার করা হয়। পরে রাসেল-বাবলু বাঘটি বাড়িতে নিয়ে একটি খাঁচায় বন্দি করে রাখেন। তাৎক্ষণিক বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে বন কর্মকর্তাদের অবগত করা হয়। কিন্তু সাতদিন পেরিয়ে গেলেও মেছো বাঘটি এখনো উদ্ধার করে অবমুক্ত করা হয়নি।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব  বলেন, ‘মেছোবাঘ উদ্ধারের বিষয়ে অবগত হয়েছি। নির্বাচনী ঝামেলার কারণে এখনো উদ্ধার করা হয়নি। তবে উপজেলা বন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

নাঙ্গলকোট উপজেলা বন কর্মকর্তার মোয়াজ্জেম হোসেন বলেন, বাঘটি উদ্ধার করে অবমুক্ত করে কুমিল্লায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

মোবাইলে প্রেম,একতরফা বিয়ে অতঃপর মেয়েকে অচেতন অবস্থায় পেল পরিবার

//সুজন মাহমুদ, মাগুরা//

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের দীঘা গ্রামের অমল মন্ডলের মেয়ে অঞ্জলি মন্ডলের মোবাইলে প্রেমের সম্পর্কে গড়ে উঠে। প্রেমের সম্পর্কের এক পর্যায়ে দেখা করতে আসে প্রেমিক তরুন কুমার মন্ডল, একপর্যায়ে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায় এবং বিয়ে করে বলে অভিযোগ করে অঞ্জলির পরিবার।

এ বিষয়ে  তরুণ কুমার মন্ডলের সাথে কথা বললে তিনি বলেন অঞ্জলির সাথে আমার প্রেমের সম্পর্ক ছিলো দেখা করতে গিয়ে আমরা পালিয়ে ঢাকা চলে যাই। মেয়ের বয়স কম থাকায় ৫/৬ দিন পরে আমার পারিবারিক ভাবে বিয়ে করি তার পর আমি আমার দাদার চিকিৎসার জন্য ইন্ডিয়া গেলে মোবাইল মাধ্যমে সংবাদ পাই অঞ্জলি আমার বাড়ি থেকে পালিয়ে ওদের বাড়িতে চলে গেছে।

অঞ্জলির বোন অঞ্জু মন্ডল বলেন অঞ্জলিকে তারা  হত্যার উদ্দেশ্যে মারধর করে অচেতন অবস্থায় আমাদের বাড়ি পাশে রাস্তায় ফেলে রেখে যায়, ঐ দিন আমাদের ছাগল হারিয়ে যায় সেটা খুঁজতে খুঁজতে আমার বোনকে পেয়ে যায় আমার মা। তা না হলে আমার বোনের মৃত লাশ দেখতে হতো।

অচেতন অবস্থায় অঞ্জলীকে উদ্ধার করে মাগুরায় ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক।

তরুণ কুমার মন্ডল মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কাওলীপাড়া গ্রামের অরুন মন্ডলের ছেলে।

তদন্ত সাপেক্ষে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।