রূপসায় শ্বশুরবাড়ির লোকদের হামলায় একই পরিবারের ৩জন আহত

//মোঃ কুরবান, রূপসা প্রতিনিধিঃ//

রূপসায় শ্বশুরবাড়ির লোকদের নির্যাতনের শিকার হয়ে আহত অবস্থায় হাসপাতালে বেডে  গৃহবধূ তার স্বামী ও সন্তান।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন গৃহবধুর  ভাই শেখ আবু হানিফ।

অভিযোগ সূত্রে জানা যায়,  উপজেলার ৩ নং নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মুমিনবাগ নামক এলাকায় কবির হোসেন তার স্ত্রীর রাবেয়া বেগম ও তাদের কন্যা বৃষ্টিকে নিয়ে বসবাস করে আসছিল। একই স্থানে ননদ ও শশুর বাড়ির লোকেরাও বসবাস করেন।

শশুর বাড়ি থেকে গৃহবধুকে তাড়িয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে রাবেয়া বেগমের উপর অত্যাচার করে আসছে তার ননদ ও শশুর বাড়ির লোকেরা।

গত ১৪ অক্টোবর বিকালে গৃহবধু রাবেয়ার বাড়িতে প্রবেশ করে শফিকুল ও জলিলের নেতৃত্বে ৫/৭ জন গৃহবধুর স্বামী কবির হোসেন স্ত্রী ও মেয়ে বৃষ্টিকে মারপিট করে আহত  করেন। এসময় তাদের  আহত অবস্থায় এলাকাবাসী তাদেরকে উদ্বার করে  রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় গৃহবধুর ভাই আবু হানিফ বাদী হয়ে রূপসা থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ দায়েরের পর রুপসা থানার এসআই কামরুজ্জামান হাসপাতালে আহতদের দেখতে যান।

রাণীশংকৈলে শিশু মীমের মেরুদন্ড ভেঙে গেছে চিকিৎসার জন্য দরকার ৫ লক্ষ টাকা

মাহাবুব আলম , ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর সরকার পাড়া গ্রামের দিনমজুর সাদ্দাম হোসেনের ছেলে আড়াই বছরের শিশু মীম হোসেনের মেরুদন্ড দুর্ঘটনায় ভেঙে গেছে। এর উন্নত চিকিৎসার জন্য  দরকার প্রায় ৫ লাক্ষ টাকা । এজন্য তার অসহায় দিনমুজুর  বাবা আর্থিক সাহায্যের জন্য সবার কাছে আকুল আবেদন করেছেন।

শুক্রবার (১৪ অক্টোবর) সরেজমিনে গিয়ে জানা গেছে,  সাদ্দাম হোসেনের  ছেলে শিশু মীম প্রায় আড়াই বছর আগে জন্ম গ্রহন করে। তার ১ বছর বয়সের সময় একদিন হঠাৎ সে বাড়ির বারান্দা থেকে পড়ে যায়। এ দুর্ঘটনায়  তাঁর নরম মেরুদণ্ড ভেঙে যায়। তার বাবা নিজ উদ্যোগে স্থানীয় লোকজনের কাছ থেকে কিছু আর্থিক সাহায্য তুলে প্রায় ১ বছর  চিকিৎসা করান  এবং মীমকে ঢাকা পর্যন্ত নিয়ে যান। কিন্তু সে চিকিৎসায় কোনো ফল হয়নি। পরবর্তীতে মীমের শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তার অপরাশনের কথা বলেন। এতে প্রায় ৫ লক্ষ টাকা লাগবে বলে ডাক্তার জানান। কিন্তু এত টাকা ব্যয় করা  গরিব সাদ্দামের পক্ষে কিছুতেই সম্ভব নয়। তাই তিনি একমাত্র ছেলেকে বাঁচাতে আর্থিক সাহায্যের জন্য সকলের দ্বারে দ্বারে ঘুরে আকুল আবেদন করছেন। পারসোনাল বিকাশ,০১৭৩৭৯০৬০৪৮ অথবা, ০১৩২১৩৩৯৮৯০

বরিশালে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

//নিজস্ব প্রতিবেদক//

বরিশালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। এসময় তাদের কাছ ২ কেজি গাঁজা উদ্বার করা হয়েছে। পাশাপাশি মাদকদ্রব্য বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন, একটি মোটরচালিত রিক্সা, ও মাদক বিক্রিত নগদ ৩৫০০ হাজার টাকা উদ্ধার ক‌রা হয়।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর)  সন্ধ্যা ৭ টায় ভোলা-বরিশাল মহাসড়কের “দক্ষিন হাওয়া” নামক রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সহযোগী কাউনিয়া ব্রাঞ্চ রোডের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. হুমায়ুন কবির সরদার (৪৭) পালিয়ে যায়।

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। গ্রেপ্তারকৃতরা হল, চর আইচার ৫নং ওয়ার্ডের আব্দুর রহমান তোতা মিয়ার ছেলে মো. মিজানুর রহমান (৫১) ও নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার ইসমাইল মিয়ার বাসার ভাড়াটিয়া মো. সেকান্দার খান (৪৫)।

পুলিশ জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ভোলা-বরিশাল মহাসড়কের “দক্ষিন হাওয়া” নামক রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২ কেজি গাঁজাসহ মো. মিজানুর রহমান এবং মো. সেকান্দার খানকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সহযোগী হুমায়ুন কবির সরদার পালিয়ে যায়। পরে তাদের কাছ থেকে  মাদকদ্রব্য বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন, একটি মোটরচালিত রিক্সা, ও মাদক বিক্রিত নগদ ৩৫০০ হাজার টাকা উদ্ধার ক‌রা হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান,  গ্রেপ্তার ২ মাদক বিক্রেতাসহ পালিয়ে যাওয়া তাদের সহযোগী জুয়েলকে অভিযুক্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পরবর্তীতে সেই মামলায়  মিজানুর রহমান এবং সেকান্দার খানকে আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠিয়েছেন

বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

//নিজস্ব প্রতিবেদক ://

বরিশালে শ্মশান দিপালী উৎসব উপলক্ষে  শুক্রবার বিকেল ৫ টায় বরিশাল মহাশ্মশানে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারন সভা-২০২২।উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সাধারন সম্পাদক তমাল মালাকার।

এসময়  উপস্থিত ছিলেন, বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানিক মুখার্জী ,মৃনাল কান্তি সাহা, চঞ্চল দাস পাপ্পা,সজ্ঞয় চক্রবর্তী, অমর কুমার পুশিলাল,কিশোর কুমার দে,জয়ন্ত কুমার দাস, এ্যাড.দিলিপ কুমার ঘোষ,বিষু ঘোষ সহ আরো অনেক সদস্য ও নেতৃবিন্দ।

সভায় প্রধান বক্তা তমাল মালাকার বলেন, আগামী ০৫ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ, ২৩ অক্টোবর ২০২২ রবিবার মহাশ্মশানে উপমহাদেশের ঐতিহ্যবাহি শ্মশান দিপালি উৎসব অনুষ্ঠিত হবে এবং ০৬ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ, ২৪ অক্টোবর ২০২২

সোমবার শ্রী শ্রী শ্যামা মায়ের পূজ অনুষ্ঠিত হবে বরিশাল মহাশ্মশানে। তিনি বলেন, আমি সমাজের জন্য কাজ করি ধর্মীয় চেতনাকে সমুন্নত রেখে ভুলে উর্ধ্বে আলোচনার মাধ্যমে সকল সমাধান করটাই যুক্তিযুক্ত।আমি মনে করি গত বছরে যতটুক সফলতা তা সকল নেতৃবিন্দের যৌথ প্রয়াসে হয়েছে এর কৃতিত্ব সবটুই আপনাদের।বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানিক মুখার্জীর সুচিন্তিত পরামর্শ ও সাহায্য সহযোগিতা এবং কমিটির সকল সদস্যের সহযোগিতা কথা তিনি তার বক্তব্যে তুলে ধরেন।

এসময় তিনি সিটি কর্পোরেশন সকল কর্মকতা,প্রশাসন, মিডিয়া ও সাংবাদিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বালিদিয়া ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এক নম্বর আসামি মামলা দায়ের

//নিজস্ব প্রতিবেদক//

মাগুরা মহম্মদপুর বালিদিয়া ইউনিয়নে বড়রিয়া গ্রামে আবু বক্কার মৃত্যুর ১০ দিন পর ছেলে বাদী হয়ে মামলা করেছে  এ মামলায় তার আপন মামাসহ ৫ জনকে আসামি করেছেন। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪ থেকে ৫ জনকে। চাঞ্চল্যকর এ মামলাটি করেছেন মাগুরার মহম্মদপুরের বড়রিয়া গ্রামের সদ্য প্রয়াত আবু বক্কার শেখের ছেলে সিজান মাহমুদ সাগর। বাবা মারা যাওয়ার ১০ দিন পর গত মঙ্গলবার মাগুরা আদালতে মামলাটি রুজু করেন। আদালত মাগুরার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মু. হাবীবুর রহমান দরখাস্তটিকে এফআইআর হিসেবে গণ্য করে পুলিশ রিপোর্ট দাখিলের জন্য মহম্মদপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার খবর পেয়ে আসামিরা আত্মগোপন করেছেন।

বালিদিয়া ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এক নম্বর আসামি মামলা দায়ের

মামলার আরজি মতে, গত ২ অক্টোবর ভোরে মারা যান আবু বুক্কার শেখ। তিনি দীর্ঘ ৩০ বছর সৌদিতে থাকার সুযোগে তার স্ত্রী স্থানীয় জনৈক রকিবুল ইসলাম হিরকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। ২ অক্টোবর ভোররাতে আবু বক্কারকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর আসামিরা তড়িঘড়ি করে বক্কার শেখের লাশ দাফন করে দেয়।

মামলায় বাদীর মায়ের কথিত প্রেমিক রকিবুল ইসলাম হিরককে প্রধান আসামি করা হয়েছে। ২ নম্বর আসামি করা হয়েছে তার মা সিমা পারভীনকে ৩ মোঃ রফিকুল ইসলাম ৪ জাহানারা বেগম ৫ নম্বর আসামি করেছেন আপন মামা মাছুদুর রহমানকে। মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় বলেন, আদালতের নির্দেশনা হাতে পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যশোরে অস্ত্রের কারখানার সন্ধান,বিপুল অস্ত্র-গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার সহ আটক ৩

//সুজন মাহমুদ//
যশোর জেলাকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, জঙ্গিবাদমুক্ত রাখার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে যশোর জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা যশোর জেলায় গোয়েন্দা নজরদারি করে যাচ্ছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার( পিপিএম)এর তত্ত্বাবধানে এসআই শাহিনুর রহমান এর নেতৃত্বে এসআই সোলাইমান আক্কাস, এএসআই নাজমুল ইসলাম, এএসআই আমিরুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম গোপন তথ্যের ভিত্তিতে ১৩/১০/২২ খ্রিঃ তারিখ দিবাগত রাত ৯ঃ৫০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন পশ্চিম বারান্দিপাড়া সাকিনস্থ রাঙ্গামাটি গ্যারেজের পার্শ্বে নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর ভিতর হতে আগ্নেয়াস্ত্র তৈরির সময় হাতেনাতে আসামী (১) আঃ আজিজ, (২) কুদ্দুস আলী, (৩) সুমন হোসেন দের গ্রেফতার করেন এবং উল্লেখিত আলামত উদ্ধার করেন।

এ সংক্রান্ত কোতয়ালী মডেল থানার মামলা নং- ৪৮, তাং- ১৪/১০/২২ খ্রিঃ, ধারা- দি আর্মস এ্যাক্টস্ 1878 এর 19A/19(f) রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামীরা দীর্ঘদিন যাবত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের আড়ালে আগ্নেয়াস্ত্র, গুলি প্রস্তুত করে যশোরসহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে।

আসামীর নাম-ঠিকানাঃ
(১) আঃ আজিজ (৪৪), পিতামৃত- এলাহি বক্স, সাং- বেজপাড়া আকবরের মোড়, (২) কুদ্দুস আলী (৩০), পিতা- আহম্মদ আলী, সাং- বাহাদুরপুর মধ্যপাড়া, (৩) সুমন হোসেন (২৫), পিতা- ফারুক হোসেন, সাং- বাহাদুরপুর পার্কের মোড়, সর্বথানা- কোতয়ালী, জেলা-যশোর।

উদ্ধারকৃত আলামতের বিবরনঃ
(১) ০২টা দেশীয় ওয়ান শুটারগান, (২) ০৩টা ৭.৬৫ পিস্তলের রিকয়েলিং স্প্রিং ও ব্যারেল সংযুক্ত স্লাইডার, (৩) ০৩টা ৭.৬৫ বডি ও ০৩টা হাতল, (৪) ৭.৬৫ পিস্তলের ০৮টা ম্যাগজিন, (৫) ০১টা গ্লান্ডার মেশিন, (৬) পিস্তলের গ্রিপ তৈরির ফাইবার ০৭টা, (৭) পিস্তলের সেফটিক লক ০১টা, পিস্তল তৈরির চ্যানেল ০৪টা, ০৭টা স্প্রিং, (৮) ০৫ রাউন্ড কার্তুজ, (৯) একটা ড্রিল মেশিন।

“বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,
সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ ”

অভয়নগরে মাছের ঘেরের আইলে সবজি চাষ : আর্থিকভাবে লাভবান কৃষকরা

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি

যশোরের অভয়নগরে মাছের চাষ বাড়ার সঙ্গে বাড়ছে ঘেরের আইলে বিভিন্ন ধরনের সবজি চাষ। চলতি বছরে অভযনগর উপজেলায় ৪২৫ হেক্টর জমির আইলে সবজি চাষ হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৭০০শ মেট্রিক টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ঘেরের আইলে সবজি আর নিচে পানিতে মাছ। ঘেরের আইলে ‘বিষমুক্ত সবজি চাষ’ জনপ্রিয়তা পেয়েছে অভয়নগরে। ধান ও মাছের পাশাপাশি ঘেরে উৎপাদিত সবজি বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন এখানকার কৃষকরা। লাভজনক এই সবজি চাষে এখন তাদের মুখে হাসি ফুটেছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ মাছের ঘেরে যতদূর চোখ যায় সবুজের হাতছানি। ঘেরের আইলে ও আইলের ওপরে নির্মিত সারি সারি মাচায় ঝুলছে করলা, লাউ, কুমড়া, ধুন্দল, ঝিঙ্গা আর শসা।

অভয়নগরে মাছের ঘেরের আইলে সবজি চাষ : আর্থিকভাবে লাভবান কৃষকরাআইলে বিশেষ পদ্ধতিতে বাঁশ ও নেট দিয়ে ঝুলন্ত মাচা তৈরি করা হয়। এতে জায়গা কম লাগে ও অল্প পরিচর্যায় ভালো ফসল পাওয়া যায়। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের সাখাওয়াত গাজী জানান, তিনি ১০ বিঘা জমিতে মাছের ঘেরের চারপাশে পাশে সবজি চাষ করেছেন। তার এই চাষে সবমিলে প্রায় ৫০ থেকে ৭০ হাজার টাকার মতো খরচ হয়েছে। যেখান থেকে সবজি বিক্রয় করেছেন প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা।
উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামের শাহ্ আলম জানান, তার ২ বিঘা ঘেরের আইলে মাচা পদ্ধতিতে সবজির চাষ করেছে। উৎপাদিত সবজি পাইকারী ব্যাপারীদের কাছে বিক্রি করেন তিনি। এতে সংসার ভালভাবে চলার পরও কিছু টাকা উদ্বৃত্ত থাকে। সেই টাকা দিয়ে ঘেরে মাছের খাবার কেনেন। একই এলাকার রবিউল শেখ সহ সবজি চাষিদের সাথে কথা হলে তারা জানান, বর্তমানে দেশে ও বিদেশে সবজির ব্যাপক চাহিদা হওয়ায় গতকয়েক বছরে মৎস্য ঘেরের আইলে সবজি চাষে ভাগ্যের পরিবর্তন এসেছে তাদের জীবনে। এছাড়া সবজি চাষে বদলে গেছে তাদের মতো বহু কৃষকের ভাগ্য।
সিদ্ধিপাশা উপ-সহকারি কৃষি কর্মকর্তা শেখ ওয়ালিউর রহমান জানান, কৃষকদের বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। এজন্য নিয়মিত উঠান বৈঠক ও সবজির ক্ষেতে গিয়ে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। এছাড়া উন্নত জাতের বীজ সরবরাহ ও পোকা দমনে ফেরোমন ফাঁদসহ বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানি জানান, অভয়নগর উপজেলায় ঘেরের পাড়ে সবজি চাষ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে শসা ক্ষিরাই করলা লাউ প্রচুর পরিমানে হচ্ছে এবং একই সাথে তরমুজের আবাদ ও বাড়ছে। পদ্মাসেতু হওয়ার কারনে অত্র এলাকা থেকে ঢাকার যোগাযোগ সহজ হওয়াতে একটি বড় বাজার এখানে সৃষ্টি হচ্ছে।লাভ জনক কৃষি হিসাবে চাষীরা ঘেরের পাড়ে সবজি চাষটা গ্রহন করছে এবং তারা উৎসাহিত হচ্ছে আধুনিক কৃষিতে।

নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জা’পা চেয়ারম্যানের উপদেষ্টার মতবিনিময় সভা

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

শুক্রবার সকালে নওয়াপাড়া প্রেস ক্লাবের অডিটোয়িামে অভয়নগর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক লুৎফর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট জহুরুল হক জহির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাকিম মুফতি ফিরোজ শাহ, নওয়াপাড়া প্রেস ক্লাবের উপদেষ্টা সুনীল দাস, সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ খায়রুল বাশার, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, অভয়নগর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব শিকদার সাঈদ আহমেদ, যুগ্ম আহবায়ক আবদুর রহিম ফারাজী, জাতীয় পার্টি নেতা সৈয়দ বাবুল আকতার, মো. নজরুল ইসলাম, কামরুজ্জামান হীরন, আবদুস সোবহান, শামীম খন্দকার ও আকরাম হোসেন।

মতবিনিমিয় সভায় নওয়াপাড়া প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

অভয়নগরে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোরের অভয়নগরে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ১২ অক্টোবর ( বুধবার ) বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নওয়াপাড়া-রাজঘাট শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

নওয়াপাড়া-রাজঘাট শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সভাপতি ফারাজী নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র বিশিষ্ট শ্রমিক নেতা রবিন অধিকারী ব্যাচা, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আমির গোলদার, সিড্ল টেক্সটাইল মিলের সভাপতি লিটন হোসেন, অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, নওয়াপাড়া-রাজঘাট শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পলাশ। আলোচনা সভা কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বাগেরহাটের কচুয়ায় ইলিশ সম্পদ উন্নয়নে জনসচেনতা সভা

কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥

ইলিশের প্রধান প্রজনন মৌসুম-২০২২ উপলক্ষে বাগেরহাটের কচুয়ায় জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ধোপাখালী ইউনিয়নের বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার এম এম তারেক সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা মৎস্য অফিসার এ এস এম রাসেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বস, উপজেল্ধাসঢ়; মেরিন ফিসারিজ দিপঙ্কর চক্রবর্তী, উপজেলা মৎস্যলীগের সভাপতি রিপন শিকদার সহ স্থানীয় মৎস্যজিবীরা।