জেলা আওয়ামীলীগের সদস্য মুকুলের কন্যার সুস্থতা কামনা

 

খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গির হোসেন মুকুলের কন্যা রওশন তামান্ন রিকা সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিসাধীন রয়েছেন। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী’র সার্বিক ব্যবস্থাপনায় মুকুলের কন্যার চিকিৎসা চলছে। রূপসা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের পক্ষ থেকে রিকার সুস্থতা কামনা করেছেন এবং সাংসদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেছেন।

 

।।রূপসা প্রতিনিধি।।

 

খুলনায় ১হাজার ৩৫১টি ভূমিহীন-গৃহহীন পরিবার পাচ্ছে জমি ও ঘর 

 

খুলনায় ১হাজার ৩৫১টি ভূমিহীন পরিবারের মাঝে ১হাজার ৩৫১টি জমি সহ ঘর পাচ্ছে । মুজিববর্ষ উপলক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে দেশের সকল জেলায় ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে আগামী ২০ জুন প্রধানমন্ত্রী জমিসহ ঘর প্রদান করবেন।

 

এর মধ্যে খুলনা জেলার নয়টি উপজেলায় মোট এক হাজার ৩৫১টি ভূমিহীন-গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর এই উপহার পাবেন, যা খুলনা বিভাগের মধ্যে সর্ব্বোচ্চ , শুক্রবার খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন তাঁর সম্মেলনকক্ষে এ উপলক্ষ্যে এক প্রেসব্রিফিং এসকল তথ্য জানান। খুলনার সকল উপজেলায় গৃহনির্মাণকাজ শতভাগ সম্পন্ন হয়েছে।

 

প্রত্যেক পরিবারের জন্য দুইশতক জমিসহ নির্মিত ঘর ইত্যেমধ্যে দলিল কবুলিয়ত ও মিউটেশন সম্পন্ন করে রবিবারে প্রেসব্রিফিং এ জানানো হয়, ব্রিফিং এর আরও জানানো হয়, খুলনা জেলা প্রশাসকের প্রত্যক্ষ মনিটরিং এবং সুপারভিশনে এ জেলার ভূমিহীন পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হয়েছে এবং উপকারভোগী বাছাই এর ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

 

এছাড়া নির্মাণ কাজের গুণগত মান বজায় রাখার জন্য অতিরিক্ত জেলা প্রশাসকগণকে প্রত্যক্ষভাবে তত্ত্বাবধনের দায়িত্ব দেওয়া হয়েছিল। খুলনার উপকারভোগীদের মধ্যে ডুমুরিয়া উপজেলায় ৫শতটি, রূপসায় দুইশত ১৫টি, পাইকগাছায় তিনশত, দাকোপ দুইশত, তেরখাদা ৪০টি, বটিয়াঘাটা ৩০টি, কয়রা ৩০টি, দিঘলিয়া ৩০টি এবং ফুলতলা উপজেলায় ছয়টি পরিবারকে এই ঘর দেওয়া হচ্ছে।

 

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষ্যে প্রথম পর্যায়ে চলতিবছরের ২৩ জানুয়ারি সারা দেশে ৬৯ হাজার নয়শত চার ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর প্রদান করেন প্রধানমন্ত্রী। যার মধ্যে খুলনা জেলায় নয়শত ২২টি পরিবার এই ঘর পান।

 

প্রেসব্রিফিং এ খুলনার স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাহানাজ পারভীন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ারকর্মীরা উপস্থিত ছিলেন।

 

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

Dainik Biswa

আজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ৬ আক্রান্ত ২২২

 

জাতির পিতার স্বপ্ন ছিলো স্বাস্থ্যসেবা গ্রাম পর্যায়ে পৌঁছে দেয়া — জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 

জাতির পিতার স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়ার সাথে সাথে গ্রম গঞ্জে স্বাস্থ সেবা পৌছে যিাবে । খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সকল উপজেলায় করোনাকালীন এবং করোনা পরবর্তী সময়ে নিয়মিত অক্সিজেন সরবরাহ চালু রাখতে অক্সিজেন সিলিন্ডার ব্যাংক, হাইফ্লো ন্যাজাল ক্যানুলা ও ২০ শয্যা বিশিষ্ট আইসিইউ সুবিধার ভিত্তিমূল নিশ্চিতকরণ প্রকল্পের শুভ উদ্বোধন বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে রোগীদের জন্য নিয়মিত অক্সিজেন সরবরাহ নিশ্চিতে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগ এক অনন্য নজির স্থাপন করলো। জাতির পিতার স্বপ্ন ছিলো স্বাস্থ্যসেবাকে গ্রাম পর্যায়ে পৌঁছে দেয়া। প্রায় সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক এ লক্ষ্যে কাজ করছে।

 

স্বাস্থ্যসেবার উন্নয়নের ফলে দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। করোনা পরিস্থিতে দেশের সকল জেলা ও উপজেলায় সরকার গৃহীত পদক্ষেপের ইতিবাচক ফল পাওয়া গেছে। তিনি আরও বলেন, দূরবর্তী ও বিছিন্ন উপজেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে উদ্যোগটি একটি মাইল ফলক যা অন্যদের জন্য একটি নজির হয়ে থাকবে। উল্লেখ্য, জেলা ও উপজেলা পর্যায়ে করোনাকালীন আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মত অক্সিজেন সিলিন্ডার ব্যাংক, ৪ টি করে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা সম্বলিত ২০ শয্যাবিশিষ্ট আইসিইউ বেড সুবিধার ভিত্তি স্থাপনের পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করা হয়।

 

উপজেলা প্রশাসন/উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে, জেলার স্থানীয় রিসোর্স ফান্ড এবং জাইকার সমন্বয়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বাস্তবায়িত এই প্রকল্পে সহায়ত প্রদান করেছে খুলনার সিভিল সার্জনে কার্যালয়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহ।

 

এ প্রকল্প সম্পূর্ণভাবে বাস্তবায়িত হলে জেলার উপজেলা পর্যায়ে রোগীদের হাইফ্লো ন্যাজাল ক্যানুলা এবং স্বয়ংক্রিয় অক্সিজেন সিলিন্ডার ব্যাংকের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করা যাবে। শিশুদের নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, ন্যাসোফ্যারিঞ্জাইটিস, ফুসফুসের নানাবিধ সংক্রমণ ও বয়স্কদের হৃদরোগসমূহ যেমন হার্ট ফেইলিওর, হার্ট অ্যাটাক, স্ট্রোক, মেটাবলিক এসিডোসিস, সড়ক দুর্ঘটনাজনিত শ্বাসকষ্টসহ অন্যান্য রোগে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা যাবে।

 

উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এবং খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ রাশেদা সুলতানা।

 

খুলনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এবং সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মো: ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অনলাইনে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা যুক্ত ছিলেন।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

Dainik Biswa

রূপসা, তেরখাদা ও দিঘলিয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম অনুমোদন।। আনন্দ মিছিল

রূপসা, তেরখাদা ও দিঘলিয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম অনুমোদন।। আনন্দ মিছিল

 

রূপসা, তেরখাদা ও দিঘলিয়ায়  ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ একনেকে অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল । খুলনার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন পাওয়ায়, আজ বুধবার বিকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে তিন উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

রূপসা//

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ: সালাম ও ক্রীড়া ব্যক্তিত্ব মিস্টার বাংলাদেশ আজাদ আবুল কালাম,জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির,জেলা কৃষক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, সৈয়দ মোরশেদুল আলম বাবু, শাহজাহান কবির প্যারিস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল,শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবীব, চঞ্চল মিত্র, আওয়ামীলীগ নেতা শ,ম জাহাঙ্গীর, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, জেলা যুবলীগ নেতা নাসির হোসেন সজল,এমপির চীফ কো-অর্ডিনেটর ও যুবলীগ নেতা মোঃ নোমান ওসমানী রিচি, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারূক,আওয়ামীলীগ নেতা মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, ওয়াহিদুজ্জামান, কামরুজ্জামান সোহেল,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, সুব্রত বাকচী,হায়দার আলী, মল্লিক শাহনেওয়াজ কবীর টিংকু,শারাফাত হোসেন উজ্জল,আজমল ফকির,আজিজুল, নজরুল ইসলাম, যুবলীগ নেতা আশিষ রায়, আ: আব্দুল মজিদ শেখ, বাদশা মিয়া,সরদার জসীম উদ্দিন,ফরিদ শেখ,সরদার আবুল কালাম আজাদ, আজিম আনম,নাজির শেখ, মামুন শেখ, আ:মান্নান, শ্রমিকনেতা হারুন মোল্লা,সাইফুল ইসলাম শাওন, যুব মহিলালীগ নেত্রী শারমিন সুলতানা রুনা,জেসমিন বেগম,আব্দুর রশিদ শেখ,খালিদ হোসেন,আব্দুর জব্বার,আলমগীর হোসেন শ্রাবন, সারিফুল ইসলাম হিমেল, আকতারুজ্জামান লিমু,রাহাত আমিন,শিমুল শেখ, ছাত্রলীগের এস এম রিয়াজসহ দলীয় নেতৃবৃন্দ।

তেরখাদা//

তেরখাদা থেকে আনন্দন মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ’লীগ নেতা মোঃ জনাব আলী শেখ, বাদশা মল্লিক, বাছিতুল হাবিব প্রিন্স, আব্বাস মোল্যা, আরিফুজ্জামান অরুন, শেখ শারাফাত হোসেন, ইদু বিশ্বাস, যুবলীগ নেতা শেখ শামীম হাসান, শরিফুল ফকির, স্বেচাচসেবক লীন নেতা শেখ আনিছুল হক, ছাত্ররীগ নেতা শেখ হুসাইন আহমেদ সহ উপজেলা আ’লীগ, ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী প্রমুখ।

দিঘলিয়া//

দিঘলিয়া থেকে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি খান নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ এর সদস্য মোসাঃ সামসুন নাহার,এস এম ফরহাদ হোসেন,এস এম গোলাম রহমান,খান হাবিবুর রহমান বিপুল,শেখ মকবুল হোসেন,শেখ আনছার আলী,নজরুল মোল্লা,কে এম আসাদুজ্জামান, শেখ ইয়াজুল ইসলাম,আবুল কালাম আজাদ,মোঃ হাবিবুর রহমান তারেক,ইসরাইল চৌধুরী,সাহাবুদ্দিন শেখ,শেখ আক্তার হোসেন,মান্দার খান,জুবায়ের হোসেন, খান ইমরান হোসেন সাগর,মিন্টু মুন্সী, শেখ রাজিবুল হাসান,পাখি বেগম,সাইদ শেখ,শেখ আলামিন,মোস্তফা শেখ,মনিরুল ইসলাম,রানা মোল্লা,সামসুন নাহার,ফাতেমা বেগম,সালেহা বেগম,সালমা খাতুন,তবিবুর রহমান,লিটন বিশ্বাস,সোহেল ইলাহী,বুলবুল,জসিম,আব্দুল্লাহ, সুজিত সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবিন্দ।

 //আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

Dainik Biswa

‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” রূপসায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

রূপসা থেকে ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার -১: খুলনা ডিবি

 

খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত  এর নেতৃত্বে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি টীম রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে গাজাসহ ১জনকে গ্রেফতার করেছে।

 

গত ১৪ জুন রাত ১১ টার সময় রূপসা থানাধীন ইলাইপুর সাকিনস্থ খুলনা টু মোংলা মহাসড়কের জনৈক নাজমুল হোসেনের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে কামাল হোসেন (৩৬) কে গ্রেফতার করে।

 

সে নগরীর লবনচরা থানার মোহাম্মদনগর (মাহাবুব আলমের বাড়ীর ভাড়াটিয়া) মৃত শওকত ফরাজীর ছেলে। গ্রেফতার পূর্বক আসামী কামাল হোসেন (৩৬) এর ডান হাতে থাকা একটি হলুদ রংয়ের শপিং ব্যাগের মধ্যে কালো রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো ৭০০ গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা বের করে দেন।

 

উক্ত ঘটনায় উপরোক্ত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক বাদী হয়ে রূপসা থানার মামলা দায়ের করেন। যার নং- ১৩, তারিখ- ১৫/০৬/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন। আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার নামে ০২ টি মাদক আইনে মামলা রয়েছে।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

Dainik Biswa

খুলনায় ২৭ মামলায় ২৭ জনকে ৭২ হাজার ১ শত টাকা জরিমানা

 

 

রূপসায় শ্রমিকলীগ নেতার চাচার মৃত‍্যু, দাফন সম্পন্ন

 

রূপসা প্রতিনিধি:

রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ন- সাধারন সম্পাদক মোঃ সোহাগ শেখের চাচা শেখ আজগর আলী(৫৩) বুধবার বেলা আনুমানিক ১২ টার সময় ষ্ট্রোক জনিত কারনে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি—রাজিউন)।
মরহুমের জানাজা শেষে বুধবার এশাবাদ রাজাপুর কবর স্থানে দাফন করা হয়।তিনি মৃত্যুকালে অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে মরহুমের মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে তার বাড়িতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ছুটে যান।
এসময় শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে ও জানাযায় উপস্থিত ছিলেন খুলনা জেলা কৃষকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল,উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আইয়ুব মল্লিক বাবু,যুগ্ন সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম,জেলা শ্রমিকলীগ নেতা এইচ এম রোকন,শেখ হাফিজুর রহমান,সোহেল মল্লিক, আরজ আলী বিশ্বাস বাবু সহ বিভিন্ন সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ প্রমূখ।

অপর দিকে মরহুমের মৃত্যতে মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন খুলনা জেলা শ্রমিকলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ সহ আইচগাতী ইউনিয়ন শ্রমিকলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সতর্কতামূলক কর্মকান্ডের মধ্য দিয়ে করোনার ভয়াল থাবা থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে: সালাম মূশের্দী

 

আ: রাজ্জাক শেখ,খুলনা ব‍্যুরো:

খুলনা -৪আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেন,করোনাকালীন সময়ে গোটা বিশ্ব যখন স্থবির হয়ে পড়েছে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সরকার দেশের অর্থনীতিকে সচল রেখেছে।
সরকার লকডাউনের মাধ‍্যমে করোনা সংক্রমণ প্রতিরোধ করার ব‍্যবস্থা করছে।

তিনি আর ও বলেন,লকডাউনকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ ও অসহায় মানুষদের সর্বাত্ত্বক সহযোগিতা করে যাচ্ছেন বর্তমান সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সতর্কতামূলক কর্মকান্ডের মধ্য দিয়ে করোনার ভয়াল থাবা থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে রূপসা উপজেলার সেনেরবাজার ঘাট এলাকায় সালাম মূশের্দী সেবা সংঘে’র আয়োজনে ৯জুন সকাল ১০টায় পথচারীদের মাঝে মাক্স বিতরণ কালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এমদাদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, এমপির প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিটন,

সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা সামসুল আলম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজিব দাশ টাল্টু, যুগ্ম সম্পাদক আলহাজ্ব শেখ আসাদুজ্জামান, মিয়া আরিফ হোসেন, ইউপি সদস‍্য অহিদুজ্জামান মিন্টু, ছাত্রনেতা এস এম রিয়াজ সহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ।

খুলনায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনাকালী কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা

 

খুলনায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং জেলা প্রশাসন, খুলনার উদ্যোগে করোনাকালীন কর্মহীন দুঃস্থ, অসহায় ও প্রান্তিক মানুষের মাঝে ৮ জুন খাদ্য সহায়তা বিতরণ করা হয়। নগরীর শহিদ হাদিস পার্কে আয়োজিত ‘ত্রাণ সামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে করোনাকালীন ৫০০ জন কর্মহীন শ্রমিকের হাতে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

 

খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথির বক্তব্যে বলেন, করোনাকালীন কর্মহীন মানুষের খাদ্যের চাহিদা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের আন্তরিক সহযোগিতায় সরকারি সাহায্য পৌঁছে যাচ্ছে মানুষের ঘরে ঘরে।

 

আপদকালীন সময়ে সরকার ও প্রশাসন সবসময় মানুষের পাশে আছে এবং থাকবে। তিনি সকল শ্রেণির জনগণকে করোনাকালে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানান। খুলনা জেলা প্রশাসক, মোহাম্মদ হেলাল হোসেন সভাপতির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে জেলা প্রশাসন একদিকে যেমন করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করছে, তেমনি খাদ্য সহায়তায় চাল, ডাল, শাক-সবজি, মাছ, মাংস, দুধ ইত্যাদি অন্তর্ভুক্ত করে গ্রামীণ কৃষি অর্থনীতিতে চাহিদা ও যোগানের ভারসাম্য রক্ষা করছে।

 

তিনি আরো বলেন, বাংলাদেশের কতিপয় জেলায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে ৪ জুন থেকে খুলনা জেলায় নতুন করে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। ফলে ব্যবসা প্রতিষ্ঠান, দোকান-পাট বন্ধ থাকায় অনেকের দৈনন্দিন উপার্জন হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে।

 

বিশেষ করে যে সকল খেটে খাওয়া মানুষ দৈনন্দিন উপার্জনের উপর নির্ভরশীল তাদের কথা চিন্তা করে জেলা প্রশাসন খাদ্য সহায়তা বিতরণে উদ্যোগ গ্রহণ করেছে। উপকারভোগী শ্রমজীবী মানুষ খাদ্য সহায়তা পেয়ে প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ ইউসুপ আলী, খুলনা জেলার অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মোঃ সাদিকুর রহমান খান, শ্রম অধিদপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুবুল আলম সোহাগসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

সালাম মূশের্দী সেবা সংঘের পক্ষ থেকে অহসায়দের আর্থিক সহযোগিতা প্রদান

 

 

সালাম মূশের্দী সেবা সংঘের পক্ষ থেকে অসহায়দের আর্থিক সহযোগিতা প্রদান

 

সালাম মূশের্দী সেবা সংঘের নামে মাননীয় এমপি মহোদয় অনবরত: সাধারণ অসহায় মানুষের পাশে থেকে নিরলস সেবা করে যাচ্ছেন। খুলনা-৪ আসনের মানুষের কাছে এটা স্পষ্ট যে এমপি সালাম মূর্শেদী তাদেরকে মনপ্রাণ দিয়ে সত্যিকারেই ভালোবাসেন।

খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সালাম মূর্শেদী’র খুলনাস্থ রাজনৈতি কার্যালয়ে সালাম মূর্শেদী সেবা সংঘ এর মাধ্যমে সদ্য জন্ম নেওয়া সন্তানের বাবাকে এমপি সাহেবের নিজস্ব অর্থায়নে চিকিৎসা সহয়তা করা হয় গতকাল।

এসময়ে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ও রুপসা কলেজের অধ্যক্ষ ফ,ম আব্দুস সালাম, রুপসার শ্রীফলতলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার ও সালাম মূর্শেদী সেবা সংঘ এর সভাপতি সামসুল আলম বাবু।

 //আ: রাজ্জাক শেখ,খুলনা ব্যুরো//

 

 

বাংলাদেশ ফুটবল দলকে সাদর অভিনন্দন জানিয়েছেন এমপি সালাম মূর্শেদী

 

বাংলাদেশ ফুটবল দলকে অনেকটাই পরিশ্রম করতে হয়েছে কারন বাংলাদেশ ম্যাচের অনেকটা সময় পিছিয়ে ছিল। শঙ্কা জেগেছিল তিন পয়েন্ট হারানোর। শেষ পর্যন্ত তা হতে দেয়নি লাল-সবুজ দল। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে, আজ বৃহস্পতিবার কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে, বাংলাদেশ পিছিয়ে থেকে আফগানিস্তানকে রুখে দিয়েছে ১-১ গোলে।

 

এর ফলে বাংলাদেশকে এক পয়েন্ট দিয়েছেন পরীক্ষিত ডিফেন্ডার তপু বর্মণ। এই ম্যাচের পর ‘ই’ গ্রুপে বাংলাদেশ দুই পয়েন্ট পাওয়ায়। বাফুফের সিনিয়র সহ সভাপতি ও খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদীর পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে শুভেচ্ছা ও অভিনন্দন।

// আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

জাতির জনকের কন্যা শেখ হাসিনা ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী: সালাম মূশের্দী