ফকিরহাটে ডিবির অভিযানে ৫ কেজি গাঁজাসহ নারী কারবারি গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি|| 

বাগেরহাটের ফকিরহাটে পাঁচ কেজি গাঁজসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

আটক নারী মাদক কারবারি সুমি আক্তার বকুল (৩০) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাদুরতলা গ্রামের মো. দুলাল হোসেনের স্ত্রী। রবিবার (১১ ফেব্রুয়ারি ) ভোরে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতেপারি ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এক নারী মাদক কারবারি গাঁজা নিয়ে অপেক্ষা করছে। এর ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ভোর ৬টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে সুমি আক্তার ওরফে বকুলকে ৫কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

ওই নারী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত এবং এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

মোংলায় কোস্টগার্ডের “পরিবার কল্যাণ সংঘ’র” পক্ষ থেকে গরীব অসহায় পরিবারের মাঝে বিভিন্ন  উপকরন বিতরণ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

 শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা এনেক্স সংলগ্ন এলাকায়  গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন  উপকরন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার কল্যান সংঘের প্রেসিডেন্ট শারমীন এরশাদ।

মোংলায় কোস্টগার্ডের "পরিবার কল্যাণ সংঘ'র" পক্ষ থেকে গরীব অসহায় পরিবারের মাঝে বিভিন্ন  উপকরন বিতরণ

এসময় তিনি গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ২টি গরু, ৮টি ভ্যান গাড়ি, নারীদের মধ্যে ৮টি সেলাই মেশিন এবং ১২জন অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।

মোংলায় কোস্টগার্ডের "পরিবার কল্যাণ সংঘ'র" পক্ষ থেকে গরীব অসহায় পরিবারের মাঝে বিভিন্ন  উপকরন বিতরণ

এছাড়াও গরীব, অসহায় ও বিধবা নারীদের নকশি কাঁথা, আলপনা এবং মৃৎ শিল্প প্রশিক্ষণ পরিদর্শন করেন পরিবার কল্যান সংঘের প্রেসিডেন্ট শারমীন এরশাদ। হতদরিদ্ররা এ সব  উপকরণ গুলি পেয়ে সন্তোষ  প্রকাশ করেন।

মোংলায় কোস্টগার্ডের "পরিবার কল্যাণ সংঘ'র" পক্ষ থেকে গরীব অসহায় পরিবারের মাঝে বিভিন্ন  উপকরন বিতরণ

এসময় কোস্ট গার্ড পশ্চিম জোনের পরিবার কল্যাণ সংঘের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ ২০০২ সালে যাত্রা শুরুর পর থেকে বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

রামপালে পুলিশের অভিযানে গাঁজাসহ কারবারি গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

 বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মো: খায়রুল ইসলাম (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটক খায়রুল কে বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে। সে রামপাল উপজেলার কাপাসডাঙ্গা গ্রামের মো: সিরাজুল ইসলামের ছেলে।

রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি ) রামপাল উপজেলার কাপাসডাঙ্গা বাজারে ব্রীজের উপর  রামপাল থানা অফিসার ইনচার্জ সোমেন দাস এর তত্বাবধানে এস আই  নাসির উদ্দিন সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন। এ সময় খায়রুল কে ১০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করেন।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মাদক আইনে মামলা রুজুর পর আটক খায়রুলকে বাগেরহাট বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে।

মাদক, অস্ত্র  ও জুয়া বিরোধী অভিযান অব‍্যহত থাকবে বলেও জানান তিনি।

চিতলমারীতে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক জেলা গোয়েন্দা পুলিশ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চিতলমারী নালুয়া বাজার হতে একজন চিহ্নিত মাদক কারবারিকে ৪ কেজি গাঁজা সহ আটক করে।

আটক কৃত মাদক কারবারি আব্দুল গফফার  বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সিমান্ত এলাকা থেকে মাদক এনে বাগেরহাটের বিভিন্ন উপজেলায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।

বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর স্বপন রায়।

খুলনা-মোংলা মহাসড়কের লখপুরে ট্রাকের চাপায় মটরসাইকেল চালক নিহত

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

 বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক সাকিব মোল্লা (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা আসিব (৩৫) নামের আরেক যুবক গুরতর আহত হয়েছেন।

বুধবার রাত ১১টায় খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব মোল্লা বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ গ্রামের নজরুল মোল্লার ছেলে।

পুলিশ জানায়, বুধবার (৭ ফেরুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সাকিব মোল্লা ও মো. আসিব মোটরসাইকেলে করে খুলনা থেকে মোংলার দিকে যাচ্ছিলেন। তারা লখপুর বাসস্যান্ড এলাকায় এসে পৌছালে এসময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে সাকিব মোল্লা ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটানাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

বাগেরহাটের মোল্লাহাটে প্রাইভেটকার গাছের সাথে ধাক্কা লেগে নিহত- ১ আহত- ২

 জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা- খুলনা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় এক জনের মৃত্যু ও দুই জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১১ টার দিকে মোল্লাহাট থানাধীন খুলনা- ঢাকা মহাসড়কে ঘাটবিলা নামক স্থানে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

এতে গাড়িতে থাকা হুমায়ুন কবির, পিতা-আব্দুল হামিদ, সাং-জয়খালি, থানা-কাঠালিয়া, জেলা-ঝালকাঠি দুর্ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এছাড়া গাড়ির চালক দীপক বিশ্বাস, পিতা-নিরোধ বিশ্বাস, সাং-সুন্দরবন, থানা-মংলা, জেলা-বাগেরহাট ও গাড়িতে থাকা অজ্ঞাত ০১ জন ব্যক্তি গুরুতর আহত হন। আহতদেরকে মোল্লাহাট থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের অবস্থা আশঙ্কজনক হওয়ায়  উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেলে রেফার্ড করেন।

বাগেরহাটে ১৬কেজি গাজাসহ মোটরসাইকেল ফেলে পালালো দুই  যুবক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটে পুলিশের চেকপোষ্ট দেখে মটরসাইকেলসহ দুই বস্তা গাঁজা ফেলে পালিয়েছে দুই মাদক কারবারি।  বুধবার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাগেরহাট–খুলনা মহাসড়কের দশানী এলাকায় ট্রাফিক পুলিশের বক্সের সামনে তারা এই গাজা ফেলে চলে যায়। দুই বস্তায় ১৬ কেজি গাজা ছিল। পালিয়ে যাওয়া দুই মাদক বিক্রেতা ও মটরসাইকেলের মালিককে চিহ্নত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

তিনি বলেন, বাগেরহাট দশানী পুলিশ চেকপোষ্টে সন্দেহজনক এক  মটরসাইকেলকে থামার জন্য নির্দেশ দেওয়া হয়। তখন  চালক ও আরোহি অজ্ঞাত মটরসাইকেলটি এবং দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। দুটি বস্তায় থাকা ৮টি প্যাকেটে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়। পালিয়ে যাওয়াদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। মোটর সাইকেলের নিবন্ধন রয়েছে, সেই সূত্র ধরেও তদন্ত করা হবে বলে জানান এই কর্মকর্তা।

রামপালে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

 বাগেরহাটের রামপালের ২নং উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামে আইন শৃঙ্খলা স্বাভাবিক  রাখার বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি ) সন্ধ‍্যা ৭টায় উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।  উপজেলার ফয়লাহাট পুলিশ ক‍্যাম্প ইনচার্জ এসআই ইসমাইল হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার অফিসার ইন-চার্জ সোমেন দাস, বিশেষ অতিথির বক্তব‍্য দেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আক্তারুজ্জামান, উজলকুড় ইউনিয়নের চেয়ারম‍্যান মুন্সী বোরহান উদ্দিন জেড সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সকল দোকান মালিক,  ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা কর্মী ও গ্রাম পুলিশ। তাদের সাথে বাজারের নিরাপত্তাসহ উজলকুড় ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। গ্রাম পুলিশের রাত্রি কালীন ডিউটিতে নিয়োজিত থাকার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।

কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।

ফকিরহাটে ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক- ২

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

 বাগেরহাটের ফকিরহাটে ৮ কেজি গাঁজসহ মোজাহিদ গাজী (২৯) ও মো. তুহিন শেখ (৩৫) নামে ২ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। ৫ ফেব্রুয়ারি সোমবার ভোরে ফকিরহাট থানার টাউন নওয়াপাড়া মোড় থেকে তাদের আটক করা হয়।

আটক মোজাহিদ খুলনার দাকোপ থানার সুতারখালী গ্রামের শহীদ গাজীর ছেলে ও তুহিন শেখ বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদে জানতে পারি ফকিরহাট থানার টাউন নওয়াপাড়ার মোড় থেকে মাদকের একটি বড় চালান হাত বদল হবে। এমন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে ওই এলাকায় অকস্থান করি। এসময় দুই যুবক মাদক দ্রব্য গাঁজা হাত বদলের চেষ্টা করলে হাতেনাতে তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

মোরেলগঞ্জে সন্ত্রাসী হামলায় শিক্ষার্থীসহ ৪ জন জখম, বিচারের দাবিতে বিক্ষোভ মানাবাবন্ধন

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মৎস্য ঘেরে বহিরাগত সন্ত্রাসী হামলায় স্কুল শিক্ষার্থীসহ ৪ জনকে কুপিয়ে জখমের ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে এলাকাবাসি বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

শনিবার বিকাল ৫টায় তেলিগাতী ইউনিয়নের কালুরহাট বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভে দুই গ্রামের দুই শতাধিক মানুষ অংশ নেয়।

মোরেলগঞ্জে সন্ত্রাসী হামলায় শিক্ষার্থীসহ ৪ জন জখম, বিচারের দাবিতে বিক্ষোভ মানাবাবন্ধন

শুক্রবার সকালে চোমড়া গ্রামের মতিয়ার রহমান শেখের ৮ বিঘা জমির মৎস্য ঘেরে পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববতী কচুয়া উপজেলার আঠারো গাতী গ্রামের হানিফ ওরফে ছাদুর নেতৃত্বে ৭-৮ জনের একটি দল হামলা চালিয়ে জোরপূর্বক মাছ ধরে নেয়। এ সময় তাদেরকে বাঁধা দিলে ঘের মালিক সহ কয়েকজনকে হামলা চালালে এদের মধ্যে থেকে গুরুত্বর জখমী ৩ জনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোরেলগঞ্জে সন্ত্রাসী হামলায় শিক্ষার্থীসহ ৪ জন জখম, বিচারের দাবিতে বিক্ষোভ মানাবাবন্ধন

এ ঘটনায় মতিয়ার শেখের ভাইপো আল আমিন শেখ বাদি হয়ে শুক্রবার মোরেলগঞ্জ থানায় হানিফ ওরফে ছাদুকে প্রধান প্রতিপক্ষ করে ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

বিক্ষোভ ও মানববন্ধনে এলাকাবাসী বলেন, প্রকাশ্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও হামলাকারিদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানান প্রশাসনের প্রতি।