রামপালে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ আটক-১

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে ভাগা বাজারের কামাল ফিলিং স্টেশনের সামনে খুলনার র‍্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে সোলাইমান মোল্লা (৪৪) নামের একজনকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতর করেছে।

এ ঘটনায় র‍্যাব-৬ এর হাবিলদার মো. আ. মান্নান হাওলাদার রামপাল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানাযায়, গত শুক্রবার (০২ ফেব্রুয়ারি )রাত সোয়া ৯ টায় উপজেলার ভাগা এলাকায় কামাল ফিলিং স্টেশনের কাছে র‍্যাব সদস‍্যরা অভিযান পরিচালনা করে রামপাল উপজেলার চিত্রা গ্রামের দাউদ মোল্লার ছেলে সোলাইমান মোল্লাকে একটি ওয়ান শুটারগানসহ হাতেনাতে আটক করে। তার কাছ থেকে দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

আটক সোলাইমানকে শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ বিষয়টি নিশ্চিৎ করে বলেন, আসামি সোলাইমান কে বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রামপালে আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ‍্যম কেন্দ্র’র মাসিক সভা অনুষ্ঠিত

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে  আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ‍্যম কেন্দ্রের রামপাল উপজেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় কমিটির সকলকে সংস্থার পক্ষথেকে আইডি কার্ড প্রদান করা হয়েছে।

রামপালে আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ‍্যম কেন্দ্র’র মাসিক সভা অনুষ্ঠিত

শুক্রবার (২ ফেব্রুয়ারি ) বেলা ১১ টায় ফয়লাহাট সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের  প্রধানশিক্ষক শরিফুল ইসলামের সভাপতিত্বে অফিসকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ‍্যম কেন্দ্রের রামপাল উপজেলা কমিটির সভাপতি এইচ আমিনুল হক নান্টু (সাংবাদিক)। বিশেষ অতিথির বক্তব্য দেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের রামপাল উপজেলা কমিটির সাধারণসম্পাদক জেনিভা প্রিয়ানা, সাংগঠনিক সম্পাদক পিযুষ কান্তি পাল, প্রচার সম্পাদক কিশোর কুমার কুন্ডু, সহ সভাপতি সঞ্জয় বিশ্বাস, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক শেখ গোলাম সরোয়ার, যুগ্ম সাধারন সম্পাদক মো: রাসেল হাওলাদার, শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, স্বাস্থ‍্য বিষয়ক সম্পাদক মারুফ বিল্লাহ জুয়েল, কোষাদক্ষ শেখ সেকেন্দার আলী, দপ্তর সম্পাদক জাহিদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আয়ুব আলী খান, শ্রম বিষয়ক সম্পাদক ওবায়দুল্লাহ শেখ, রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: উৎপল পাল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সর্বস্তরের মানুষের অধিকার বাস্তবায়ন করতে হবে ও আইনি সহায়তা প্রদান করে সকলের পাশে থেকে কাজ করতে হবে।

১২ কেজি গাঁজাসহ মোল্লাহাটে এক কারবারি আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

  বাগেরহাটের মোল্লাহাটে ১২ কেজি গাঁজাসহ মো:আকাশ খান (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী)বিকালে বাগেরহাট জেলার মোল্লাহাট থানার গারফা এলাকার মেসার্স মা ফিলিং স্টেশনের বিপরীত পাশে শিকদার প্লাজা নামক মার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আকাশ খান মোরেলগঞ্জ উপজেলার বারইখালী  গ্রামের সুলতান খানের ছেলে।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাগেরহাট জেলার মোল্লাহাট থানার গারফা এলাকার মেসার্স মা ফিলিং স্টেশনের বিপরীত পাশে শিকদার প্লাজা নামক মার্কেটের সামনে খুলনা ঢাকা মহাসড়কের পূর্ব পাশে মাদকের একটি বড় চালান নিয়ে হাত বদলের অপেক্ষা করছে এক ব্যক্তি।এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে  আকাশ খানকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। যাহার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩ লক্ষ ৬০হাজার টাকা বলেও জানান এ কর্মকর্তা।

তিনি আরো জানান, আসামী দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন থানা এলাকার বিভিন্ন ছোট ছোট বাজারে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল। এ ব্যাপারে গ্রেফতার আকাশ খানের বিরুদ্ধে আইনী  ব্যবস্থা প্রক্রিয়াধীনও বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

রামপালে পুলিশের অভিযানে গাঁজাসহ কারবারি আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

 বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে সুব্রত রায় (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটক সুব্রত কে বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে। সে রামপাল উপজেলার কাঠামারী গ্রামের মৃত নিরোধ বিহারী রায়ের ছেলে।

রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৯ জানুয়ারি ) রামপাল উপজেলার  হুড়কা ইউনিয়নের কাঠামারী এলাকায় রামপাল থানা অফিসার ইনচার্জ সোমেন দাস এর তত্বাবধানে এস আই দীনেশ ঘোষ সংগীয় ফোর্স সহ সুব্রত রায়ের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। ঐ সময় সুব্রত রায় কে ১৫০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করেন।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আটক সুব্রত রায় কে বাগেরহাট বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকের বিষয়ে আমরা কাউকে ছাড়দিবনা রামপাল থানাকে মাদক মুক্ত করতে আমরা বদ্ধ পরিকর।

বাগেরহাটের ফকিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-২

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

  বাগেরহাট-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসময় দুইজন গুরতর আহত হয়েছেন।

ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে একটি ট্রাক চট্রগ্রাম থেকে পিচ নিয়ে মোংলা যাওয়ার পথে ফকিরহাটের বৈলতলী এলাকায় এসে পৌছালে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাক চালক সোয়ায়িব হোসেন (২২) ঘটনাস্থলে নিহত হন। এসময় আহত সহকারী জাহাঙ্গির সরদার (৩০) কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সোয়ায়িব হোসেন সাতক্ষীরার কাশিমপুর এলাকার নজরুল ইসলামের ছেলে।

অপরদিকে, ফকিরহাট উপজেলার বৈলতলী একই এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ধান মাড়াইয়ের ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালক মোন্নাক ফকির (৩৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় ওই ট্রলিতে থাকা মাহবুব হাসান (২২) আহত হন।

নিহত মোন্নাফ ফকির সিলাজগঞ্জ এলাকার মান্নান ফকিরের ছেলে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

পৃথক সড়ক দুর্ঘটনার বিষয়টি ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম নিশ্চিত করেছেন।

মোল্লাহাটে ৩য় শ্রেণির শিশু ধর্ষণ ঘটনায় ধর্ষক আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের মোল্লাহাটে নবম শ্রেণীর ছাত্র কর্তৃক তৃতীয় শ্রেণীর শিশু ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটেছে। উপজেলার কুলিয়া এলাকায় মঙ্গলবার (২৩ জানুয়ারি ) বিকেলে এঘটনা ঘটে।

 এ ঘটনায় ভিকটিমকে গুরুতর ধধজখমী অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিকটিমের নানা ও নানী সহ ঘনিষ্ঠ সূত্র জানায়, পাশের বাড়ির ভাড়াটিয়া মোঃ আবুল কালাম ও সীমা বেগমের ছেলে সোহান (১৫) শিশুটিকে পুতুল তৈরির তেনা (ছোট কাপড়) দেয়ার কথা বলে তাদের বসত ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিম গুরুতর জখম হওয়ায় সীমাহীন রক্তক্ষরণ শুরু হয়। মুমুর্ষ অবস্থায় ভিকটিম ফিরে আসলে প্রথমে তার নানীর চোখে পড়ে। এরপর তাকে নিয়ে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে নিকটস্থ গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

চিকিৎসকের বরাত দিয়ে তারা জানান ভিকটিম এখনো শঙ্কামুক্ত না। সোহানের মা সীমা বেগম (৪৫) জানান, তিনি সেলাই প্রশিক্ষণ কর্মশালায় বাগেরহাট ছিলেন এবং তার স্বামী আবুল কালাম (ট্রাক চালক) ট্রিপে গেছে চিটাগাং। যে কারণে বাড়িতে তার দুই ছেলে দশম শ্রেণীর সোহাগ ও নবম শ্রেণীর সোহান ছিলো।

গতকালের ঘটনা শুনে বুধবার সকালে বাসায় আসছেন। তিনি আরো বলেন, তার ছেলে যদি অপরাধী হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। থানা পুলিশ পরিদর্শক আশ্রাফুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে সোহান (১৫)’কে আটক করা হয়েছে। যেহেতু বয়স কম সে মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফকিরহাটে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-১

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাটে ২০ পিচ ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।

শুক্রবার রাত ১১.৪৫ মিনিটের সময় এস আই প্রদ্যুত গোলদার এ এস আই আব্দুল্লাহ আল মামুন এ এস আই শামিম হোসেন সহ পুলিশের একটি দল ফকিরহাট থানাধীন কাঠালিডাঙ্গা গ্রাম হইতে ২০ পিচ ইয়াবাসহ কাঠালিডাঙ্গা গ্রামের শাক্তিপদ সাহার ছেলে পবিত্র সাহা (২৯) কে গ্রেফতার করে। গ্রেফতার কৃত আসামীকে মাদক আইনে মামলা করে জেল হাজতে প্রেরন করা হয়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদক কারবারি পবিত্র সাহাকে আটক করা হয়েছে এবং বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ফকিরহাটে কিশোরীর গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবি, আটক- ১

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের ফকিরহাটে এক কিশোরীর (১৩) গোসলের ভিডিও ধারন করে দুই লাখ টাকা চাঁদা দাবীর ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ঐ কিশোরী একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদি হয়ে শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে একজনের নাম সহ ২জনকে অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে থানায় পর্ণগ্রাফী আইনে একটি মামলা করেন।

গ্রেপ্তারকৃত আসামী অহিদ মোড়ল (২৮) উপজেলার হোগলডাঙ্গা গ্রামের নিজাম মোড়লের ছেলে। সে বিভিন্ন বাড়িতে দিনমুজুরের কাজ করে।

পুলিশ জানায়, ১৩ জানুয়ারি রাত ১টার দিকে ওই কিশোরীর বাড়ীতে কে বা কারা দরজার সামনে একটি প্যাকেট রেখে যান। কিশোরীর বাবা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে ওই প্যাকেটটি দেখতে পান। প্যাকেটি খুলে তিনি দেখেন একটি চিরকুট ও একটি মেমোরি কার্ড রয়েছে। তখন তিনি চিরকুটটি পড়ে দেখেন সেখানে লেখা আছে ‘মেমোরি কার্ডটি একজন মেয়েকে দেখবেন। এছাড়া ১৮জানুয়ারি রাত ৮টার দিকে মান্দার এলাকার যে কোন স্থানে একটি সাদা ব্যাগ থাকবে। ব্যাগের ভিতর একটা চিঠি থাকবে। ওই ব্যাগের মধ্যে দুই লাখ টাকা রেখে চিঠিটি নিয়ে চলে যাবেন। তা না হলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হবে। ‘ পরদিন ১৪ জানুয়ারি সকালে কিশোরীর বাবা মেমোরি কার্ডটি চালু করে দেখেন সেখানে তার মেয়ের গোসলের আপত্তিকর ছবি ও ভিডিও রয়েছে।

তিনি চিঠির কথামত ১৮জানুয়রি রাত ৮টার দিকে একটি ব্যাগে করে কাগজ দিয়ে টাকা বানিয়ে খামে ভরে ওই মান্দারতলা এলাকায় রেখে আসেন। এসময় তিনি সহ অন্যান্য লোকজন আশেপাশে পাহারা দিতে থাকেন। কিছু সময় পর একটি লোক ব্যাগটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে অহিদ মোড়লকে থানা পুলিশের নিকট সোর্পদ করেন।

গ্রেপ্তারকৃত আসামী অহিদ মোড়ল গোসলের ভিডিও কখন কিভাবে ধারন করেছে তা কিশোরী ও তার পরিবারের লোকজন জানেন না। ভিডিওটি গোপনে ধারন করা হয়েছে বলে তারা জানান।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি পর্ণগ্রাফী আইনে মামলা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে। মামলাটি তদন্তধিন রয়েছে।

Daily World News

অভয়নগরে সেনা সদস্যের পরিচয়ে তরুণীদের সাথে প্রেমের সম্পর্ক করে  প্রতারনা ও  অর্থ হাতনোর অভিযোগ  

রামপালে শিশু যৌন হয়রানি, ধর্ষক সিরাজুল আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে আট বছরের এক শিশুকে যৌন নিপিড়নের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বুধবার (১৮ জানুয়ারী) রাত সোয়া ১২ টায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন ভিকটিমের মাতা। রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে ওই ধর্ষক সরদার সিরাজুল ইসলাম (৪২) কে গ্রেফতার করেছে। আটক সিরাজুল ইসলাম উপজেলার কুমলাই গ্রামের মৃত সামসুদ্দীন সরদারের ছেলে। গ্রেফতারকৃত সিরাজুলকে বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।

রামপাল থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার তেলীখালী গ্রামের জনৈক ব্যাক্তির ২য় শ্রেণির স্কুল পড়ুয়া মেয়ে তেলীখালী স্কুল থেকে বাড়িতে ফিরছিলো। গত ইংরেজি ১০ জানুয়ারী বিকাল অনুমান সোয়া ৪ টার সময় ভিকটিমকে আসামী সিরাজুল  স্থানীয় ফয়সালের মাছের ঘেরে যৌন নিপিড়নের চেষ্টা করে। সামাজিকভাবে মানসম্মানের ভয়ে ভিকটিমের মাতা বিষয়টি লুকানোর চেষ্টা করেন। এক পর্যায়ে ভিকটিমের পিতা জানতে পেরে থানার স্মরনাপন্ন হন।

রামপাল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিধান চন্দ্রের কাছে জানতে চাইলে তিনি ধর্ষণের চেষ্টা ও যৌন নিপিড়নের অভিযোগে মামলা দায়ের ও তাৎক্ষণিক আসামী আটক করে বৃহস্পতিবার আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন।

রামপালে স্কুল পর্যায়ে ব্যাডমিন্টনে ভাইবোন শিপন-তিশা চ্যাম্পিয়ন

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে স্কুল পর্যায়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভাইবোন চ্যাম্পিয়ন হয়েছে। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

একক ও দৈতভাবে কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছাত্র তামিম হাসান শিপন ও সপ্তম শ্রেণীতে পড়ুয়া ফারিয়া নওশীন তিশা বুধবারের ম্যাচে অংশ গ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে। কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খেলা পরিচালনা করেন সমরেশ ঢালী।

এ সময় উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব কুমারসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।