ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি // 
 ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা  হয়েছে।
৯ ডিসেম্বর  শনিবার সকালে  উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ এর আওতায় উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত ৫ জন জয়িতাকে ক্রেস্ট, চাঁদর ও ফুলেল সম্মাননা প্রদান করা হয়।
এ লক্ষে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যদেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)এস,এম আশিষ মোমতাজ,মহিলা ভাইনস চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা, যুদ্ধকালিন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক,  অধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম ও অধ্যক্ষ সৌমেন মন্ডল,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার প্রমূখ।
অনুষ্ঠানে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন  ক্যাটাগরীতে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী শাহাপুর গ্রামের শাপলা ইয়াসমিন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে খর্ণিয়া গ্রামের রাখী অধিকারী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী শাহাপুর গ্রামের আছমা আক্তার,সফল জননী নারী কুলটি গ্রামের কল্পনা তরফদারকে সম্মাননা প্রদান করা হয়।

ডুমুরিয়ায় আন্তজার্তিক দুনীতি বিরোধী দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি// 
আন্তজার্তিক দুনীতি বিরোধী দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর  শনিবার সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতিয় পতাকা উত্তোলন. মানববন্ধন, র‌্যালী, আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত অলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শহিদ ম্মৃতি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ অসিফ রহমান বিশেষ অতিথি’র বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি আশিষ মোমতাজ,দুর্নীতি দমন খুলনা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক শামিম হাসান, যুদ্ধাকালীন কমান্ডার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, আরো বক্তব্য দেন  সাবেক সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও বান্দা কলেজিয়েষ্ট স্কুলের অধ্যক্ষ সৌমেন বিশ্বাস, মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরশাফ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা রানী মজুমদার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব, প্রভাষক চন্দনা বিশ্বাস,রেবেকা হক, বিউটি বিশ্বাস, দিনেশ মন্ডল প্রমুখ।

ডুমুরিয়ায় দলিত গ্রাম উন্নযন যুব ক্লাবের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় বে – সরকারী সংস্থা দলিত  এর আয়োজনে ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে অফিসাস ক্লাবে দলিত গ্রাম   উন্নযন যুব ক্লাবের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

দলিতের শিক্ষা প্রকল্পের ম‍্যানেজার ধরাদেবী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব‍্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান,বিশেষ অতিথি’র বক্তব‍্য দেন খাদ‍্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম,আরো বক্তব‍্য দেন স্পনসরশীপ অফিসার বিপ্লব মন্ডল, সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব, প্রোগ্রাম অর্গানাইজার বিপ্লব দাস, একতা যুব ক্লাবের সভাপতি পলাশ কুমার দাস, স্বপ্নপুরুন যুব ক্লাবের সভাপতি তুষার দাস, সম্পাদক বিপ্লব দাস, প্রকাশ দাস, লাবনী দাস, সুইটি দাস প্রমুখ।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খান জাহান আলী থানার ওয়ার্ড় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

খূলনা সিটি কর্পোরেশের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক  বলেছেন নির্বাচনকে বানচাল করতে চক্রান্ত চলছে। যড়ষন্ত্র কারীদের  দেশের উন্নযন চোখে পড়ে না। তারা হরতালের নামে গাড়ী পুড়িয়ে মানুষকে হত‍্যা ও জান মালের ক্ষতি সাধন করছে।

জননেত্রী শেখ হাসিনার যোগ‍্য নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। নির্বাচনে জয়লাভ করে পঞ্চমবারের মতো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে দলীয় নেতাকর্মীদের ঐক‍্যবদ্ধ হয়ে নৌকা প্রতিকে জয়যুক্ত করার আহবান জানান। ২রা ডিসেম্বর  শনিবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  খান জাহানআলী থানা আওয়ামী  লীগের ৩৪,৩৫,৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ   আয়োজিত  খানজাহান আলী  আর্দশ মহাবিদ‍‍্যলয়ের হল রুমে  বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন।

খান জাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে ও শেখ আনিচুর রহমান এর সঞ্চালনায় সভায়  প্রধান বক্তার বক্তব‍্য দেন খুলনা -৫ আসনের আওয়ামী লীগ মনোনীত  প্রার্থীও সাবেক মন্ত্রী  নারায়ন চন্দ্র চন্দ , বিশেষ অতিথির বক্তব‍্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম, ডিএ বাবুল রানা, আরো বক্তব‍্য দেন থানা আওয়ামী লীগের সহ সভাপতি নুর ইসলাম মোল্ল‍্যা, শাহাজাহান মাষ্টার, জাহাঙ্গীর হোসেন, সাজ্জাদুল রহমান লিংকন, জাকারিয়া রিপন, ইকবাল হোসেন, স.ম লিয়াকাত আলী, মফিজুর রহমান, কেসমত আলী, এ সময়  উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, ফুলতলা উপজেলা পরিষদের ভাইন্স চেয়ারম্যান ফারজানা ফৌরদাউস নিশা, ইউপি চেয়ারম্যান সুরজ্ঞিত বৈধ‍্য, প্রমুখ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৫ (ডুমুরিয়া -ফুলতলা) আসনে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৫ আসনে সাত জন  প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সংশ্লষ্ট সুত্রে জানা গেছে,১০৩-খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা)আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি মনোনীত প্রার্থী শেখ সেলিম আকতার ও সতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন, জাতিয় পাটির মো: শাহীদ আলম, বাংলাদেশ কংগ্রেস এর এস এম এ জলিল, ইসলামী ঐক‍্যজোটের তরিকুল ইসলাম ।

প্রার্থীরা ডুমুরিয়া ও  ফুলতলা উপজেলার সহকারী রিটার্নিং অফিসার এবং জেলা রিটার্নিং অফিসারের নিকট  মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।  বৃহস্পতিবার বেলা ২ টায়  ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা শরীফ আসিফ রহমানের নিকট মনোনয়ন পত্র জমা দেয়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ ও বাংলাদেশ ওয়ার্কাস পাটির শেখ সেলিম আকতার  ।

এ সময় উপস্থিত ছিলেন  খুলনা জেলা আ’লীগের সহ সভাপতি  এ্যাডভোকেট রবীন্দ্র নাথ মন্ডল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ সহ উপজেলা আওয়ামী লীগের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইউপি চেয়ারম‍্যানগন উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় বিনামূল্যে উফশী ধানের বীজ ও সার বিতরন

//বিশেষ প্রতিনিধি খুলনা //

ডুমুরিয়ায় কৃষি সম্পসারন দপ্তের আয়োজনে গতকাল বৃহস্পতিবার ৩০ নভেম্বর বেলা ১১টায় রবি ২০২৩/২৪ মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ‍্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী ধানের বীজ ও সার বিতরন করা হয়েছে।

এ উপলক্ষে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব‍্য দেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো: ওয়ালিদ হোসেন, ভান্ডারপাড়া ইউপি চেয়ারম‍্যান গোপাল চন্দ্র দে, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা পরাজয় মন্ডল, উপ সহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। আলোচনা শেষে কৃষকদের হাতে বীজ ও সার বিতরন করা হয়।

এবছর উপজেলা সাড়ে সাত হাজার কৃষককে প্রণোদনা কর্মসূচীর আওতায় বীজ ও সার প্রদান করা হয়।

ডুমুরিয়ায় দলিতের এস এসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি প্রদানের জন‍্য আর্থিক সহায়তা প্রদান

//বিশেষ প্রতিনিধি খুলনা //

ডুমুরিয়ায় দলিত শিক্ষা কর্মসূচি আওতায় ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে অফিসার্স ক্লাবে ২০২৪ সালের এস এসসি দলিত ছাত্র/ছাত্রীদের বোর্ড ফি প্রদানের জন‍্য আর্থিক সহায়তা প্রদান ও দিক নিদের্শনা মুলক সেমিনার  অনুষ্ঠিত হয়।

দলিতের স্পন্সর অফিসার বিপ্লব মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো: কামরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, মাধ‍্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস, প্রোগ্রামার অর্গানাইজার বিপ্লব দাস, শিক্ষার্থী বিথী খাতুন ও নয়ন দাস প্রমুখ।

অনুষ্ঠানে ২২জনকে শিক্ষা উপকরন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম‍্যন মহুরুম গাজী আব্দুল হাদী’র মৃত‍্যু বার্ষিকীতে আ’লীগের স্মরন সভা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

জেলা আওয়ামী  লীগের সাবেক যুগ্নু সাধারন সম্পাদক ও ডুমুরিয়া উপজেলা  পরিষদের সাবেক চেয়ারম‍্যন মহুরুম গাজী আব্দুল হাদী’র ৬ষ্ট মৃত‍্যু বার্ষিকী উপলক্ষে ২৬ নভেম্বর  রবিবার বিকেলে ডুমুরিয়া  উপজেলা  আওয়ামী লীগের উদ‍্যেগে দলীয় কার্যালয়ে এক স্মরনসভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা কামাল খোকন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব‍্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ‍্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা আওয়ামী লীগেরসহ সভাপতি   আবু সাঈদ সরদার, যুগ্ন সাধারন সম্পাদক এম এম সুলতান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক অধ‍্যাপক জিএম ফারুক হোসেন, খান আবু বক্কার, মোল্ল‍্যা সোহেল রানা, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, মোশাররফ  হোসেন কচি, মহিলা আওয়ামী লীগের তহমিনা বেগম,  যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, কৃষকলীগের অরিন্দম মল্লিক, ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার, সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা

ডুমুরিয়ার সাহস নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সরদার ইলিয়াজ হোসেন নির্বাচিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ার উপজেলার সাহস নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। পরিকল্পনা মন্ত্রালয়ের সাবেক অতিরিক্ত সচিব সরদার ইলিয়াজ হোসেন দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হন।

২৩ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় স্কুল ভবনে ম্যানেজিং কমিটির নির্বাচনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচিত ৫ জন অভিভাবক সদস্য, ১ জন দাতা সদস্য,৩ জন  টিআর প্রতিনিধির সর্ব সম্মতিক্রমে  প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস উপস্থিতিতে সভাপতি পদে দুজনের নামের উপর গোপন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে পরিকল্পনা মন্ত্রালয়ের সাবেক অতিরিক্ত সচিব সরদার ইলিয়াজ হোসেন ও সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল কুদ্দুস প্রতিদন্দিতা করেন। এতে সরদার ইলিয়াজ হোসেন এর পক্ষে ৬টি ও শেখ আব্দুল কুদ্দুস এর পক্ষে ৩টি ভোট পড়ে।

ডুমুরিয়ায় যুবলীগের বিনামূল‍্যে সবজি বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব , বিশেষ প্রতিনিধি //

ডুমুরিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে ১৯ নভেম্বর  রবিবার বিকেলে উপজেলার সুবিধা বঞ্চিত শতাধিক মানুষের মাঝে বিনা মূল্যে সবজি বিতরন করা হয়েছে। দলীয় কার্যলয়ে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ,আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা হারুনার রশিদ, মুসফিকুর রহমান সাগর, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শেখ ইকবাল হোসেন, আলহাজ্ব খান রবিউল ইসলাম আন্টু, বিশ্ব নাথ দে, কাজী মেহেদী হাসান রাজা, শাকিল আহম্মেদ, মনোজ সরদার, খান আবুল বাশার, উত্তম বিশ্বাস, সিরাজুল ইসলাম প্রমুখ।