ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত-১২

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ  প্রতিনিধি//

খুলনার ডুমুরিয়ায়  যাত্রীবাহী বাস খাদে পড়ে ১২ যাত্রী আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে এগারোটায় খুলনা সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া অবদার রাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ডুমুরিয়া ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী (সাতক্ষীরা-জ-১১-০১০৯) যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে বাসটি উল্টে যায়। এ সময় বাসের মধ্যে থাকা খুলনার পাটগাতি এলাকার রাবেয়া বেগম (৫০), আরনি খাতুন (১৮), সাতক্ষীরা কালিগঞ্জের সুফিয়া বেগম (৪০), শফিকুল ইসলাম (৩৫), যশোর মোল্লাপাড়ার আসাদুল ইসলাম (৪০), ডুমুরিয়া খলসির মনিরুল ইসলাম (৬০), চুকনগরের মাসুম বিল্লাহ, পলি বেগম (৩৯),  মহিবা বেগম (৩৬), ও জোহানি খাতুন (৭) আহত হন। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

খুলনা ৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ নির্বাচনী পথসভা গন সংযোগ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবে পরিণত হয়েছে। এখন ঘরে বসে  মানুষ ডিজিটাল সেবা পাচ্ছে। এখন আর অফিসে অফিসে ঘুরে বেড়াতে হয় না। ঘরে বসেই সরকারি বেসরকারি অফিসের সেবা পাওযা যায়। ব্যাংকে দৌড়াতে হয় না বাড়ির কাছেই আর্থিক লেনদেন করা যায়। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষনা দিয়েছেন। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও নৌকামার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা’কে দেশ পরিচালনার দায়িত্বে অব্যাহত রাখতে হবে।’ তিনি ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা ধামালিয়া ইউনিয়নে নির্বাচনী জনসংযোগের অংশ হিসেবে বিভিন্ন পথসভায় এ কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মাষ্টার এসব সভায় সভাপতিত্ব করেন।

এসময়ে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি আরও বলেন, সকল বাধা ও ষড়যন্ত্রকে প্রতিহত করে আমাদের প্রত্যেক কর্মীকে বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে সর্বোচ্চসংখ্যক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে।’

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নারয়ান চন্দ্র চন্দ  উপজেলার ধামালিয়া   ইউনিয়নের  টোলনা দক্ষিণ পাড়া ৮ নং ওয়ার্ড ” মাঝেরপাড়া, কাটেংগা বাজার, চেচুড়ি পালপাড়া, মান্দ্র্রা, চেচুড়ি মাঝেরপাড়া, চেচুড়ি দোহাখালা সরকারী প্রাথমিক বিদ‍্যালয় মাঠে, বরুনা পশ্চিম পাড়া, বরুনা রাজহংশিপাড়া, ছয় বাড়িয়া কারিগর পাড়া রাতে ধামালিয়া বটবলা মোড় এলাকায় পথসভা ও গনসংযোগ এবং লিফলেট বিতরণ করেন ।

এসব কর্মসূচিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আব্দুস ছালামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বক্তব‍্য রাখেন   জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ,   উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার সৈয়দ, মো: সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা: দীন মোহাম্মদ খোকা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ‍্যাপক জিএম ফারুক হোসেন, বিভিন্ন পথ সভায়  উপস্থিত ছিলেন  ভবদহ কলেজের সাবেক অধ‍্যক্ষ মতলেব সরদার,  মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা,  সাবেক চেয়ারম্যান মোল্ল‍্যা রেজোয়ান হোসেন,  ইউপি সদস‍্য  গোলাম আজম হালদার,  তৌহিদুজ্জামান রাতুল প্রমূখ।

 

উন্নয়নের ধারা অব‍্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই: নারায়ন চন্দ্র চন্দ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রের কাতারে। দেশের কৃষক এখন আর সারের জন্য জীবন দেন না। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। তিনি বুধবার২০ ডিসেম্বর  বিকেলে নির্বাচনী জনসংযোগের অংশ হিসেবে নিজ নির্বাচনী এলাকা ডুমুরিয়া উপজেলার রুদাঘরা মাধ্যমিক বিদ্যালযে অনুষ্ঠিত পথসভায় এ কথা বলেন।

আওয়ামী লীগ রুদাঘরা ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত এ পথসভায় সভাপতিত্ব করেন, রুদাঘরা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক তাপস হালদার।

এসময়ে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি আরও বলেন, এক সমযের রক্তাক্ত ডুমুরিযা বলে খ্যাত ডুমুরিযায় এখন শান্তির সুবাতাস বইছে। সাম্প্রদায়িক সম্প্রীতির াননন্য উদাগরণ এই ডুমুরিয়া। বিগত চারদলীয় জোট সরকার আমলে এমন পরিবার ছিল না যে পরিবারের সদস্যরা হামলা মামলার শিকার হননি। একন সাধারণ মানুষ আর হয়রানি হয় না। তাই শান্তিপূর্ন সহাবস্থান বজায় রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা- ৫ (ডুমুরিয়া –ফুলতলা ও খানজাহান আলী থানার আংশিক)  আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ’র পক্ষে আয়োজিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ‍্যড, রবীন্দ্রনাথ মন্ডল, সাংগঠনিক  সম্পাদক সরদার আবু সালেহ,  উপজেলা  পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার সৈয়দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার, উপজেলা  আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এম সুলতান আহম্মেদ, ইউপি চেয়ারম‍্যান গাজী তৌহিদুজ্জামান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ‍্যাপক জিএম ফারুক হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সম বাবর আলী।  উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা  খান আবু বক্কার, মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, জেলা পরিষদের সাবেক সদস‍্য শোভা রানী হালদার, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তহমিনা বেগম, প্রভাষক সুলগ্না বসু, প্রভাষক এম এম ইমরান হোসেন, উপজেলা  কৃষকলীগের সভাপতি অরিন্দম মল্লিক,  আওয়ামী লীগ নেতা গাজী আব্দুল হক, মেজবাউল আলম টুটুল প্রমূখ। সন্ধ‍্যায় শাহাপুর বাজারে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে রুপরামপুর এলাকায় মতুয়া সংঘের সম্মেলনে প্রধান অথিতি’র বক্তব‍্য দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা  চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ, ভাইন্স চেয়ারম‍্যান শারমীনা পারভীন রুমা, ইউপি চেয়ারম‍্যান অধক্ষ‍্য সমারেশ মন্ডল,  সৌমিত্র  বিশ্বাস, প্রমুখ।

ডুমুরিয়ায় দলিত-এর উদ্যো‌গে ভাান্ডারপাড়া আবাসন প্রকল্পে মে‌ডি‌কেল ক্যাম্প ও শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া আবাস‌নে দলিত-এর উদ্যো‌গে মে‌ডি‌কেল ক্যাম্প ও শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ ডিসেম্বর

সোমবার বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত-এর আয়োজনে মেড়িকেল ক্যাম্প ও শিক্ষার্থী‌দের মা‌ঝে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন  ইউপি সদস‌্য শেখ মাহাবুর রহমান। অনুষ্ঠানে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা  প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হা‌বিবুর রহমান। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ভান্ডারপাড়া আশ্রয়ন প্রকল্প সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক মোঃআব্দুল জব্বার, শিক্ষিকা মীরা বর্মন, শিক্ষক সুনীল কুমার মন্ডল, শি‌ক্ষিকা প্রত‌্যাশা খানম, স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল ও প্রোগ্রাম অর্গানাইজার বিপ্লব দাস।  মে‌ডি‌কেল ক্যাম্প প‌রিচালনা ক‌রেন  ডাঃ ত‌নিমা দাস ও সিও বিপ্লব দাস।

আলোচনা শেষে আবাস‌নের ৭০জন শিক্ষার্থীর মা‌ঝে শিক্ষা উপকরন বিতরন করা হয় এবং মে‌ডি‌কেল ক্যাম্প এর মাধ‌্যমে এলাকার অসুস্থ রোগী‌দের স্বাস্থ‍্য সেবা প্রদান করা হয়।

ডুমুরিয়ায় ইট ভাটা মালিক সংগঠন নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সংগঠনের পক্ষ থেকে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের সাথে সৌজন‍্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ইট ভাটা মালিক সংগঠনের সাধারন সম্পাদক ও জমাদ্দার বিকস্ এর মালিক আব্দুল লতিফ জমাদ্দার, সহ সভাপতি ও  রিপা বিকস্ এর মালিক আলহাজ্ব আমিনুর রহমান, কোষাধ‍্যক্ষ ও  ভাই ভাই বিকস্ এর মালিক রজ্ঞন সরদার, সেতু বিকস্ এর মালিক গাজী তৌহিদুজ্জামান, আল্লার দান বিকস্ মালিক আজিজুর রহমান মোড়ল, ঠিকাদার বদরুজ্জান বাবলু প্রমুখ।

ডুমুরিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া  উপজেলা প্রশাসনের উদ‍্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব‍্য দেন সহকারী কমিশনার ভূমি আশিষ মোমতাজ, যুদ্ধকালিন কমানডার নুরুল ইসলাম মানিক, শিক্ষা অফিসার হাবিবুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো: কামরুজ্জামান, খাদ‍্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম,  সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গাজী নাজিম উদ্দিন প্রমুখ।

 

ডুমুরিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ এর সাথে ইউপি চেয়ারম‍্যনদের মতবিনিময়

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ’র সঙ্গে ২৩ ভিসেম্বর  বুধবার সকালে পৃথক পৃথক ভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের কার্যালয়ে ইউপি চেয়ারম্যানরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় এলাকার আইন শংঙ্খলা সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, মাগুরখালীর চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, খর্ণিয়ার চেয়ারম্যান শেখ দিদারুল আলম দিদার, শরাফপুরের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি, রুদাঘরার চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান, ধামালিয়ার চেয়ারম্যান এম জহুরুল হক, ভান্ডারপাড়ার চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, গুটুদিয়ার চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন, আটলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হালিম মুন্না, সাহস ইউনিয়নের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্ণা বেগম ও রংপুর চেয়ারম্যানের প্রতিনিধি ইউপি সদস্য সুচন্দা মন্ডল।

এরপর দুপুর ১টায় নবাগত অফিসার ইনচার্জ সুকান্ত সাহার কার্যালয়ে অনুরুপ ভাবে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আজ ডুমুরিয়ায় মুক্ত দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

১৩ ডিসেম্বর ডুমুরিয়া মুক্ত দিবস উপলক্ষে  বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  নুরুল ইসলাম মানিক। আলোচনা সভায় বক্তব্য দেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম ,আরো বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা গাজী নাজিম উদ্দিন, দিলিপ কুমার রায়, বিকাশ রায়, রবীন্দ্রনাথ বৈরাগী, সতিস ফৌজদার, বিভাষ বৈরাগী, কুমুদ রজ্ঞন মল্লিক, মোল্যা মাহাবুর রহমান, আলতাফ হোসেন সরদার, খালেক মোড়ল, শেখ আবুল কালাম মহিউদ্দিন প্রমুখ। আলোচনা পূর্বে এবটি বনাঢ্য র‌্যালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ডুমুরিয়ায় দলিত শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

ডুমুরিয়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত’র আয়োজনে দলিত শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর রবিবার  চুকনগর দলিত হাসপাতাল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান দলিত প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী প্রাথমিক  শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন দলিত এর স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল ও প্রোগ্রাম অর্গানাইজার বিপ্লব দাস। প্রোগ্রাম অর্গানাইজার চিন্তা রানী দাসের সঞ্চালনায় দলিত এর ১২ টি শিক্ষা কেন্দ্রের অর্ধশতাধিক শিক্ষার্থী চিত্রাঙ্কন, নাচ, গান ও একক অভিনয়ে ১২টি ক্যাটাগরীতে  উক্ত প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।

ডুমুরিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি// 

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৩ উপলক্ষে ১০ ডিসেম্বর রবিবার সকালে ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখায় আয়োজনে বেলা ১১টায় র‍্যালি ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

সংগঠনের মোঃ আবু বাক্কার মোল্লার সভাপত্বিতে বাস ষ্টান্ড চত্বরে অনুষ্ঠিত  আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব‍্য দেন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি  খুলনার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুর রহমান প্রধান বক্তার বক্তব‍্য দেন হিউম্যান রাইট(মানবাধিকার)ডুমুরিয়া শাখার  প্রধান উপদেষ্টা অধ্যাপক মুফতি আব্দুল কাইউম জমাদ্দার।

বিশেষ বক্তার বক্তব‍্য দেন হিউম্যান রাইটস লিগার এডভাইজার অ্যাডভোকেট লুবনা খানম,  আরো বক্তব‍্য দেন  বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক আব্দুল কাদের খান, শহীদ স্মৃতি মহিলা কলেজের অধ্যক্ষ মো.সহিদুল ইসলাম নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া শাখার সভাপতি খান মহিদুল ইসলাম,টিপনা আঙ্গার দাখিল মাদ্রাসা সুপার  মাওলানা বাইজিদ হুসাইন , শোভনা দাখিল মাদ্রাসা সুপার মাও.জাকির হোসেন, সংগঠনের  সহ-সভাপতি  বিএম নাজিম উদ্দিন,সাধারণ  সম্পাদক  মো.সিরাজুল ইসলাম, উপজেলা  নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি  রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আ.খালেক। অনুষ্ঠানটি  সঞ্চালন করেন মোহাম্মদ আরিফুজ্জামান নয়ন ও শেখ আমজাদ হোসেন।