ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান (প্রশাসক) মনির হোসেন এর ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেনীর মানুষের সাথে মতবিনিময়

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নে চেয়ারম্যান শুন্য পদে প্রশাসক হিসাবে  দায়িত্ব পালন করছেন ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রক্টর মোঃ মনির হোসেন।

১ মে বৃহস্পতিবার সকাল ১১টায়  খর্নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কক্ষে ইউপি সদস্য, সচিব উদ‍্যেক্তা  ও স্থানীয় জন সাধারণ কে নিয়ে মতবিনিময়  করেন। দায়িত্ব পেয়ে সকলের সহযোগিতা কামনা ও  সচ্ছ ও দুনীতি মুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে কাজ করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন সচিব হেকমত আলী,  ইউ পি সদস্য আব্দুল হালিম,‌মোল্লা আবুল কাশেম, হযরত আলী, শেখ রবিউল ইসলাম, মুক্তার হোসেন মোজাফর হোসেন,আলেয়া বেগম, মৃত‍্য চেয়ারম্যান এর ছোট ভাই বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান, রেজোয়ান হোসেন, সরদার আবুল হোসেন সহ বিভিন্ন  শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ দিদারুল  হোসেন ১০এপ্রিল স্টোক জনিত মৃত্যু বরন করার কারণে ‌ ৩০ এপ্রিল মোঃ আরিফুজ্জামান আরিফ, সহকারী কমিশনার স্থানীয় সরকার খুলনা কত্ক স্বাক্ষরিত এক পরিপত্রে প্রশাসক নিয়োগ দেন,ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রক্টর মোঃ মনির হোসেন।

ডুমুরিয়ায় নির্মান শ্রমিক ইউনিয়নের মে দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

খুলনার ডুমুরিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শোভা যাত্রা ও আলোচনা সভা আয়োজনের মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া বারোয়ানি বাজারে মাছের চাদনিতে  অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নজরুল ইসলাম গাজী।

সভায় প্রধান অতিথির বক্তব্যদেন ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোল্যা মোশাররফ হোসেন মফিজ। বিশেষ অতিথির বক্তব্যদেন  সমাজ সেবক অধ্যাপক মুফতি আব্দুল কাউয়ুম জমাদ্দার,উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ শাহজাহান জমাদ্দার ,বিশিষ্ঠ ঠিকাদার ও বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান, শেখ ফরহাদ হোসেন, মোঃ শফিকুল ইসলাম খান, মোঃ জামিনুর রহমান, শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ মাহাবুর রহমান মল্লিক, শেখ রফিকুল ইসলাম ও বাবর আলী শেখ,সহ-সভাপতি আব্দুর রহিম গাজী,মুন্তাজ আলী সরদার,ফারুক মল্লিক,রবিউল মোল্যা,ক্যাশিয়ার আব্দুল গফফার শেখ,দপ্তর ফয়সাল গোলদার,সালাউদ্দিন শেখ,বিল্লাল বিশ্বাস ও উবাইদুল্লাহ সানা প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন  মোঃ আলমগীর কবির ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক।আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়।

ডুমুরিয়ায় মওলানা ভাষানী কলেজের সহকারী অধ‍্যাপকের অবসর জনিত বিদায় সংবর্ধনা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ার বানিয়াখালী মওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী  কলেজের সহকারী অধ্যাপক (অর্থনীতি বিভাগ)  তপতী রানী বিশ্বাসের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়।

এ লক্ষ্যে এক  আলোচনা সভা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে  বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য ও ডুমুরিয়া  মহাবিদ‍্যালয়ের সভাপতি শেখ মশিউর রহমান লিটন, শিক্ষক প্রতিনিধি ইউসুফ আলী, সহকারী অধ‍্যাপক কে হয়রত আলী পরিচালনায় আরো বক্তব্য দেন সহকারী অধ্যাপক গোবিন্দ মন্ডল,  এইচ এম আমিনুল ইসলাম, আব্দুস সালাম, প্রভাষক ইলিয়াস হোসেন শান্তিলতা মন্ডল,  অলকেশ মন্ডল  প্রমুখ।

ডুমুরিয়ায় তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার ইনসাদ  ইবনে আমিন এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবির বিশ্বাস  অতিরিক্ত উপ-পরিচালক খুলনা খামারবাড়ি, আরো বক্তব্য দেন অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ওয়ালিদ  হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা আরিফুর রহমান, হামিদুল ইসলাম,  উপসহকারী কৃষি কর্মকর্তা তুষার বিশ্বাস,  জাহাঙ্গীর হোসেন প্রমুখ সহ উপজেলার বিভিন্ন ব্লকের দায়িত্বপ্রাপ্ত ঊপসহকারিগন উপস্থিত ছিলেন । কৃষি কাজে সফল ও উৎপাদনে সাফল্য অর্জন করায় শ্রেষ্ঠ ৩  জন কৃষককে পুরস্কার প্রদান করা হয়।

বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার ইনসাদ  ইবনে আমিন এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবির বিশ্বাস  অতিরিক্ত উপ-পরিচালক খুলনা খামারবাড়ি, আরো বক্তব্য দেন অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ওয়ালিদ  হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা আরিফুর রহমান, হামিদুল ইসলাম,  উপসহকারী কৃষি কর্মকর্তা তুষার বিশ্বাস,  জাহাঙ্গীর হোসেন প্রমুখ সহ উপজেলার বিভিন্ন ব্লকের দায়িত্বপ্রাপ্ত ঊপসহকারিগন উপস্থিত ছিলেন । কৃষি কাজে সফল ও উৎপাদনে সাফল্য অর্জন করায় শ্রেষ্ঠ ৩  জন কৃষককে পুরস্কার প্রদান করা হয়।

ডুমুরিয়ায় তারুণ্যের উৎসব ক্ষুদ্রঋণ কার্যক্রমের সুবিধাভোগী তরুন তরুনীদের নিয়ে উঠান বৈঠক

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

এসো দেশ বদলাই পৃথিবী  বদলাই তারুন‍্যের উৎসব ক্ষুদ্রঋণ কার্যক্রমের সুবিধাভোগী তরুন তরুনীদের নিয়ে  ৫ জানুয়ারি  বুধবার সকালে  ডুমুরিয়ায় ঘোনা তালতলা সমাজ সেবা প্রকল্প গ্রামে উপজেলা  সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে আলোচ্য বিষয় নিরাপদ মাতৃত্ব, অবৈতনিক গৃহস্থলি কাজের মর্যাদা উন্নীতকরন,  পারিবারিক কার্যক্রমে নারী পুরুষের অংশীদারমূলক দায়িত্ব বন্টনকে উৎসাহিতকরন, পরিষ্কার পরিচ্ছনা, প্রতিবন্ধিতা শনাক্তকরন জরিপ কর্মসূচি, আলোচনা জুলাই /২৪ বিপ্লব, এসো দেশ বদলাই পৃথিবী বদলাই উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দুরীকরন বিষয়কের উপর প্রধান অতিথির আলোচনা করেন খুলনা সমাজসেবা দপ্তরের সহকারী পরিচালক মোঃ আয়নাল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সামচ্ছুজ্জামান, উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, উপজেলা পল্লী দারিদ্র কর্মকর্তা প্রতাপ দাস, ভান্ডারপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন কবিরাজ, জুলাই /২৪ বিপ্লবের ছাত্র আন্দোলন কারী তৌফিক আহম্মেদ, শরিফুল ইসলাম, মাহমুদ মোস্তফা সজল, সাদ্দাম হোসেন সাগর, জাহিদ খান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন  উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস। সাংষ্কৃতিক অনুষ্ঠান এবং পরিশেষে ভান্ডারপাড়া পরিষদ চত্বর এলাকায়  পরিষ্কার  পরিচ্ছনতা অভিযান পরিচালনা করা হয়।

ডুমুরিয়ায় ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরনী  অনুষ্ঠান ৫ জানুয়ারি  বুধবার বিকেল ডুমুরিয়া যুব সংঘ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা  জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি’র আয়োজনে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা  মাধ‍্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি দায়িত্বপ্রাপ্ত ইউএনও  আসাদুল রহমান। আরো বক্তব‍্য দেন উপজেলা একডেমিক সুপারভাইজার  টিকেন্দ্রনাথ সানা, প্রধান শিক্ষক আইয়ুব হোসাইন, শংকর বিশ্বাস, মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য   উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষার্থীরা ৫৩ টি  ইভেন্ট অংশ নেয়। বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

ডুমুরিয়ায় খান আলী মুনসুরের মৃত্যু বার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের দোয়া মাহফিল

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়া উপজেলা শ্রমিক দলের উদ‍্যোগে  প্রয়াত উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুরের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  ১৭ জানুয়ারি শুক্রবার বিকেলে  বাজারের  অস্থায়ী কার্যালয়ে  উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ ফরিদ হোসেনের সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান।

উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের শেখের সঞ্চালনায় বক্তব্য দেন  বিএনপি নেতা  খান জিয়াউর রহমান জীবন,জি এম মনিরুজ্জামান সোহাগ, আবুবকর মোল্যা ,মোহাম্মদ আবুল কাশেম মোঃ রফিকুল ইসলাম দাবীর, মোহাম্মদ বিল্লাল হোসেন, সাহেব আহমেদ জনি, আসাদুল ইসলাম শেখ, ইমরান খান, এস এম সাকিব হাসান, আব্দুল্লাহ আল মামুন, ইয়াসিন, আসলাম শেখ,ইমরান শেখ  , শারিফ মোল্লা, খালিদ হাসান ইমন, হাসান, শেখ মিন্টু, শেখ আব্দুল্লাহ সরদার সহ প্রমুখ।

সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ আব্দুল্লাহ।

ডুমুরিয়ায় বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মহুরুম খান আলী মুনসুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরন সভা ও দোয়া মাহফিল

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহরুম খান আলী মুনসুর এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে এক স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির উদ্যোগে ডুমুরিয়া সদর ঈদগাহ মাঠে স্মরন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ্িবএনপির সদস্য সচিব  সরদার আব্দুল মালেক।

আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। স্মরন সভায় আরো বক্তব্য দেন বিএনপি নেতা শেখ মতিয়ার রহমান বাচ্ছু, জেলা কৃষক দলের সভাপতি মোল্যা কবির হোসেন, উপজেলা বিএনপি নেতা অরুন কুমার গোলদার, ফ্রন্টের নেতা নিত্যনন্দ্য মন্ডল, বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান, শেখ ফরহাদ হোসেন, শেখ আতিয়ার মোড়ল, সহিদুল ইসলাম মোড়ল, মোল্যা মশিউর রহমান, শাহাদাৎ হোসেন, আব্দুস ছালাম, আহম্মদ আলী ফকির, আঃ রব আকুজ্ঞি, ইকরামুল হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মাহাবুর রহমান, সৌমেন্দ্রনাথ টুটুল,আরজিনা বেগম, শফিকুল ইসলাম খান, জামিনুর রহমান, আঃ গফফার, হাফেজ মতিয়ার রহমান, মেম্বার রবিউল ইসলাম, পারভেজ গাজী,শামীম মোল্যা, শেখ মাহাবুর রহমান, সেলিম হালদার, সোহাগ গোলদার, রেবেকা বেগম, পারুল আক্তার, আবেদা বেগম প্রমুখ ।  স্মরন সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরন সভার পূর্বে মহরুম খান আলী মুনসুর এর ভান্ডারপাড়া গ্রামে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়ায় অর্নুধ ১৭ জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে  তারুন্যের উৎসব ডুমুরিয়ায়  অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের  চুড়ান্ত পর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১৫ জানুয়ারি  বুধবার বিকেলে কলেজ প্রাঙ্গনে ফাইনাল খেলায় ডুমুরিয়া সদর ইউনিয়ন দল বনাম রুদাঘরা ইউনিয়ন দল এর  মধ্যেকার খেলায়  নির্ধারিত সময়ের  ১-১ গোলে সমতা থাকায়   ট্রাইব্রেকারে ডুমুরিয়া ইউনিয়ন ফুটবল দলকে ৫-৩ গোলে পরাজিত করে রুদাঘরা ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হয়।

ডুমুরিয়া কলেজ মাঠে খেলা শেষে  পুরষ্কার বিতরনী সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। আলোচনা সভায় বক্তব্য দেন  ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, ডুমুরিয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.ফৌরদাউস খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ বায়েজিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, স্কাউটস এর সাধারন সম্পাদক জিএম শরিফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মোল্যা কবির হোসেন, জামিল আক্তার লেলিন, এ্যাড. আলমগীর হোসেন, পারভেজ গাজী প্রমুখ।

অতিথি বৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে পুরস্কার ট্রপি তুলে দেন ।

কাবিং করি জীবন গড়ি বাংলাদেশ স্কাউটস ডুমুরিয়া উপজেলা  শাখার ত্রি বার্ষিক সম্মেলন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

কাবিং করি জীবন গড়ি বাংলাদেশ স্কাউটস ডুমুরিয়া উপজেলা  শাখার ত্রি বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।১৫ জানুয়ারি  বুধবার সকালে উপজেলা  শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে সম্মেলনের আলোচনা সভায়   সভাপতিত্ব  করেন মাধ‍্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি’র উপজেলা  নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।

শিক্ষক শফিকুল আলমের পরিচালনায়  বিশেষ অতিথি বক্তব‍্য দেন উপজেলা  শিক্ষা অফিসার মো: হাবিবুর রহমান, ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার মোঃ মনির হোসেন, প্রধান  শিক্ষক মোঃ রবিউল ইসলাম লাবু, নাজমুল বারী প্রমুখ। উপজেলা স্বাউটস কমিটির নির্বাচিত হলেন উপজেলা  নির্বাহী অফিসার  মুহাম্মদ আল আমিন  সভাপতি, মোঃ শরিফুল ইসলাম  সাধারন সম্পাদক , সহ সম্পাদক স.ম নাজমুল বারী, সহ-সভাপতিরা হলেন  মাধ‍্যমিক শিক্ষা অফিসার  দেবাশীষ বিশ্বাস, শিক্ষা অফিসার হাবিবুর রহমান, ইন্সট্রাক্টর  মোঃ মনির হোসেন, মাদ্রাসার প্রতিষ্ঠানে আবু তাহের, মাধ‍্যমিক স্কুল থেকে বিমান কুমার রায় ,  ক্যাশিয়ার শফিকুল আলম, আব্দুস ছালামসহ ২৯ সদস্য বিশষ্টি কমিটি গঠন করা হয়।

এসময়  উপজেলা প্রাথমিক বিদ্যালয় স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।