ডুমুরিয়ায় মাগুরখালীতে শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ার মাগুরখালী ইউনিয়নে কমিউনিটি ডায়ালগ সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয।

২৩ জানুয়ারি  সোমবার  বিকেলে মাগুরখালী ইউনিয়ন পরিষদের  হলরুমে  উপজেলা সমাজ সেবা দপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন  ইউপি চেয়ারম‍্যান বিমল কৃষ্ণ সানা ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস এর পরিচালনায় আরো বক্তব‍্য দেন উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, ইউপি সদস‍্য, সুধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন  প্রমুখ।

 

ডুমুরিয়ায় শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় কমিউনিটি ডায়ালগ সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয।  গতকাল রবিবার বিকেলে ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের হলরুমে  উপজেলা সমাজ সেবা দপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম‍্যান গাজী হুমাাউন বুলু।

বক্তব‍্য দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,  সোনালী ব‍্যাংকের ম‍্যানেজার রুহুল্লা ইউপি সচিব শৃীধাম বালা, ইউপি সদস‍্য খান আবু বক্কার, শেখ আমজাদ হোসেন,লুৎফর রহমান মোড়ল, আব্দুল গফফার, হাবিবুর রহমান, নাজমুল হোসেন বকুল,  আছাবুর রহমান, দেবাশিষ মন্ডল,  আসমা পারভীন, পারুল বেগম, প্রমুখ।

 

ডুমুরিয়ায় সমালয় প্রদ্ধতিতে বোরো ধান রোপনের উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেছেন কৃষি আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি আর কৃষক হলো আমাদের প্রান। সরকার কৃষিকাজকে সম্প্রসারনের লক্ষে সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করে আসছে।

আধুনিক প্রযুত্তিতে কৃষকদের সাশ্রয় করার লক্ষে মোটিভেশনের করে যান্ত্রিক উপায়ে চাষাবাদ করে অল্প জমিতে বেশি ফসল উৎপাদনমুখী করতে কৃষিদপ্তর কাজ করছে । ১৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের নিবিড় শিখা বিলে চলতি অর্থবছরের রবি/ মৌসুমে ব্লক প্রর্দশনীর (৫০ একর) স্থাপনের মাধ্যমে সমলয়ে চাষাবাদ এর নির্মিতে যন্ত্রের সাহায্যে বোরো ধান রোপনে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন।উপজেলা কষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন এর পরিচালনায় ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ি খুলনার  উপ পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, থানা অফিসার্স ইনচার্জ সেখ কনি মিয়া, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃওয়ালিদ হোসেন, ইউপি চেয়ারম্যান সুরজিৎ কুমার বৈধ্য,কৃষক সুশান্ত মল্লিক প্রমুখ।

অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন উপপরিচালক (উদ্যান) মহাদেব সানা, উপপরিচালক (পিপি) মিজান মাহমুদ, জেলা কৃষি প্রকৌশলী দিপঙ্কর বালা, উপজেলা মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভিন রুমাসহ এলাকার কৃষক ও কৃষাণী ও  ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।

 

ডুমুরিয়ায় জেলা যুবলীগের দ্বি- বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে উপজেলা  যুবলীগের প্রচার মিছিল ও সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
২৪ জানুয়ারী খুলনা জেলা যুবলীগের দ্বি- বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে ডুমুরিয়ায় যুবলীগের প্রচার মিছিল ও সভা অনুষ্ঠিত ।
ডুমুরিয়া  প্রতিনিধি
 আগামী ২৪ জানুয়ারী খুলনা জেলা যুবলীগের দ্বি- বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে ১৭ জানুয়ারি  মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে প্রচার মিছিল ও দলীয় কার্যালয়ে প্রাক প্রস্তুুতি মুলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এম এম সুলতান আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন, মোল্যা সোহেল রানা,শরাফপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক রিজাউল গোলদার, মোল্যা জাহিদুল ইসলাম, মহলিা আওয়ামীলীগের শিলা রানী মন্ডল, কৃষকলীগের সভাপতি অরিন্দম মল্লিক, যুবলীগের যুগ্ন আহবায়ক এ্যাড. আরশাফুল আলম রাজু, শেখ ইকবাল হোসেন, আলহাজ্ব রবিউল ইসলাম আন্টু, জাকির হোসেন মিল্টন, রাজিউল বারী সৈকত, বিকাশ মন্ডল, আবু দাউদ মোড়ল, বিশ্বনাথ দে, দেলোয়ার হোসেন, প্রসূন বিষ¦াস পম্পী, মেহেদী মাসুদ, জিল্লুর রহমান আকুজ্ঞি, তৈয়েবুর রহমান,তুষার মন্ডল, আরজান সানা,  তৈয়েবুর রহমান, আব্দুল হামিদ সরদার,  ছাত্র নেতা খান আবুল বাশার ও শেখ মাসুদ রানা সহ ১৪ ইউনিয়নের যুবলীগের আহবায়ক ও যুগ্ন আহবায়কগন উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় ১৯ জানুয়ারি থেকে ৫ দিনব্যাপি জলাতঙ্ক নিরাময়ে কুকুরকে টিকাদান কার্যক্রমে অবহিত করন সভা

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যেগে জলাতঙ্ক নির্মূলে আগামী ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুীয়ারি পর্যন্ত ডুমুরিয়া উপজেলা জুড়ে সকল কুকুরকে টিকাদান করা হবে। উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ৩৩ টি টিম ৫ দিন ধরে এ কার্যক্রম পরিচালনা করবে। প্রতিটি টিমে ৫ জন সদস্য থাকবেন। সদস্য ৫ জন হচ্ছেন ২’জন কুকুর ধরা বিশেষজ্ঞ, ১ জন টিকাদান কর্তা, একজন লোকাল ব্যক্তি এবং একজন ডাটা বেজ তৈরিকারক। এ উপলক্ষে এক অবহিত করণ সভা ১৬ জানুয়ারি সোমবার  সকাল ১১ টায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র সভাকক্ষে অনুুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুফিয়ান রোস্তম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আশরাফুল কবির, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এমডিভি সুপারভাইজার মোঃ আজহারুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার মনির মুন্সী,ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহাবুব হাসান, সাব ইন্সপেক্টর আবু হাসান, ডাঃ মোঃ

নাইম, ডাঃ রিফাত রহমান প্রমুখ। ১৮ জানুয়ারি ৩৩টি।টিমের ট্রেনিং করা হবে বলে সভায় অবহিত করা হয়। রাশেদুল গাজী মৃত আব্দুল হামিদ গাজী

ডুমুরিয়ায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম‍্যান খান আলী মুনসুরের স্মরন সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা  পরিষদের সাবেক চেয়ারম‍্যান মরহুম খান আলী মুনসুর এর ৪ র্থ মৃ‍ত‍্যু বার্ষিকীতে ১৬ জানুয়ারি  সোমবার বার বিকেলে এক স্মরন সভা দোয়া মাহফিল ডুমুরিয়া মাধ‍্যমিক বিদ‍্যায়ল মাঠে অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক মোল্ল‍্যা মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্মরন সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, বিশেষ অতিথির বক্তব‍্য দেন জেলা বিএনপির সদস‍্য সচিব মনিরুল হাসান বাপ্পি,   বিএমএর সাবেক মহাসচিব অধ‍্যাপক ডাক্তার গাজী আব্দুল হক. জেলা বিএনপি নেতা এনামুল হক সজল, জেলা মহিলা দলের সভাপতি এ‍্যাড.তসলিমা আক্তার ছন্দা, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক সেতারা বেগম,  কামরান হোসেন,  উপজেলা বিএনপির শেখ সরোয়ার হোসেন, গাজী আব্দুল হালিম, হাফিজুর রহমান, সরদার আব্দুল মালেক, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক খান ইসমাইল হোসেন,জেলা কৃষকদলের সভাপতি মোল্ল‍্যা কবির হোসেন, শেখ শাহিনুর রহমান, শেখ ফরহাদ হোসেন, মশিউর রহমান, হাবিবুর রহমান হবি, অরুন গোলদার, আমিনুর রহমান মোড়ল, শেখ দিদারুল হোসেন, শেখ হেলাল উদ্দিন, মোল্ল‍্যা মশিউর রহমান, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, নিত‍্যনন্দ মন্ডল, শেখ মাহাবুর রহমান, জিয়াউর রহমান জীবন, মাষ্টার আইয়ুব হোসেন, দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান সোহাগ,

 

 

ডুমুরিয়ায় ভূমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলা ভূমি কমিটির  ত্রৈমাসিক সভা শনিবার ১৪ জানুয়ারি  শহীদ মজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয।

উপজেলা  ভূমি কমিটির  সভাপতি শেখ সেলিম আক্তার স্বপনের সভাপতিত্বে সাধারন সম্পাদক শেখ মাহাতাব হোসেন এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব‍্য দেন  কেন্দ্রিয় ভূমি কমিটির সাধারন সম্পাদক এ‍্যাড.পুলিন বিহারী সরকার, অধ‍্যাপক কেএম হযরত আলী, সাংবাদিক শেখ হেদায়েত উল্লাহ, উত্তরনের ম‍্যানেজার আব্দুল আলিম, রাইট প্রকল্পের মো:  সিরাজুল ইসলাম, কমিটির সদস‍্য  সিদ্দিকুর রহমান, শোভা রানী হালদার,  অলিয়ার রহমান খান, ইউসুফ আলী, শেফালি রানী.অর্চনা রানী, তাসলিমা বেগম, সঞ্জয় বিশ্বাস, দেবদাস হালদার সহ রাইট প্রকল্পের মাঠকর্মী উপস্থিত  ছিলেন

 

ডুমুরিয়ায়  জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান বিপিএম প্রেস ব্রিফিং

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিনব কায়দায়  চুরির ও চেতনা নাশক ঔষধ প্রযোগ করে সর্বশ্ব লুটের রহস্য উদঘটন করতে সক্ষম হয়েছে পুলিশ । ১২ জানুয়ারি  বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া থানা চত্তরে  খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম জেলা আন্ত চক্রের ৮ সদস্য ও মালামাল উদ্ধার বিষয়ে প্রেস ব্রিফিং এ তথ্য তুলে ধরেন।
সম্প্রতি উপজেলায় বিভিন্ন স্থানে অভিনব কায়দায়  চেতনা নাশক ঔষধ ব্যবহার করে চুরির ঘটনা ঘটায় ডুমুরিয়া থানাসহ জেলা পুলিশের উর্দ্ধতন মহল চক্রের সদস্যদের গ্রেফতারের বিষয়ে তৎপর হয়ে উঠে।  এবং  কঠোর অভিযানে নামে । অভিযান বেরিয়ে আসে অনেক বিচিত্র তথ্য । জেলা পুলিশ সুপার আরও বলেন, ডুমুরিয়ায় একের পর এক ঘটনায় প্রথমতঃ আমাদের কাছে বিচ্ছিন্ন মনে হতে থাকে। পরে খোঁজ নিয়ে দেখি এ ধরনের অভিনব চুরির ঘটনা অন্যান্য উপজেলাসহ যশোর,  সাতক্ষীরা, বাগেরহাট জেলাতেও সংঘঠিত হচ্ছে। তখন আমরা  বিষয়টি নিয়ে তৎপর  হয়ে বিভাগীয় ভাবে তদন্ত শুরু করি।
একই সাথে কঠোর অভিযানে নেমে পড়ি। আর এ অভিযানে আন্ত জেলা চক্রের মোট ৮জন আটক করতে সক্ষম হয়েছি । তাদের দেয়া তথ্যে’র ভিত্তিতে বেশ কিছু র্স্বনের অলংকার যেমন ৩টি রুলি (বালা), ৪টি আংটি, ১টি চেইন, কিছু রোপার ১ জোড়া নুপুর ও খাডু,৭টি মোবাইল সেট, ১টি হাতুড়ি ও স্ক্রু ডাইভার,  একটি ডিসকভার মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতার কৃতরা হলেন সাতক্ষীরা সদরের ধুলহর বেড়বাড়ি এলাকার মৃত জামাল উদ্দিন গাজীর ছেলে আলমগীর হোসেন (৩৫), একই জেলার পাটকেলঘাটার চৌগাছা গ্রামের মৃত শেখ আলফাজ উদ্দিনের ছেলে শেখ পলাশ আহমেদ (৪৫) ও আশাশুনির রাধারআটি এলাকার সামাদ মিস্ত্রীর ছেলে সুমন মিস্ত্রী (৩০), তালার জেটুয়া গ্রামের মৃত সামেদ আলী আকুঞ্জীর ছেলে জিয়াউর আকুঞ্জি ওরফে জিয়া (৪০), ডুমুরিয়ার গুটুদিয়া গ্রামের শেখ রুহুল আমিনের ছেলে শেখ আরিফুল ইসলাম (৩৪), যশোর ঝিকরগাছার মধুখালি হাটখোলা এলাকার মৃত গোলাম মন্ডলের ছেলে রমজান আলী মন্ডল ওরফে মনা (৫১) ও বেনাপোল পোর্ট থানার কায়েডা এলাকার মৃত বজলু মোড়লের ছেলে শফিকুল ইসলাম (৪৬) একই থানার কাগজপুর খেদাপাড়া এলাকার মৃত আজগর আলীর ছেলে বাবুল হোসেন (৩৩)।
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছিল। তবে ঘটনার রহস্য উদঘাটনের জন্য আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য তারা পুলিশ হেফাজতে রয়েছে। বিফ্রিং’র  তিনি বলেন, চক্রের সদস্যদের আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তাদের দেওয়া তথ্যে  কিছু চোরাই অলংকার, মোবাইল ফোন দোকানে বিক্রি করা হয়েছে, সেগুলো উদ্ধার করা হবে। আবার ওই চোরদের সহায়তাকারী হিসেবে স্থানীয় ভাবে অনেকের নাম উঠে এসেছে। সব মিলিয়ে আমরা অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছি। তাই তদন্তের স্বার্থে আর আপনাদের বেশি কিছু জানাতে পারছি না।
ব্রিফিং কালে আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া, ইন্সেপেক্টর (তদন্ত) মুক্ত রায় চৌধুরীসহ পুলিশ সদস্য গনমাধ্যম কর্মীরা উপস্থত ছিলেন ।

ডুমুরিয়ায় জেলা ভলিবল টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়েদের সাথে ইউএনও’র কুশল বিনিময়

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনা জেলা পর্যায়ে জাতিয় ভবিবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় অংশ গ্রহনের লক্ষ‍্যে ডুমুরিয়া উপজেলা দলের বাছাইকৃত খেলোয়াড়দের সাথে কুশলবিনিময ও খেলা উপভোগ করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। উপজেলা  যুব উন্নযন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ে খেলার মধ‍্যে দিয়ে বাছাইকৃত খেলোয়াড়দের  নিয়ে ১১ জানুয়ারী বুধবার বিকেলে স্বাধীনতা চত্বরের মাঠে ভলিভল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয।

দল গঠন ও খেলোয়াড়দের  উৎসাহ অনুপ্রেরনা  এবং ডুমুরিয়ার সুনাম বয়ে আনতে উপস্থিত খেলোয়াড়দের সাথে  উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান কথা বলেন। এসময উপস্থিত ছিলেন যুব উন্নযন কর্মকর্তা ওবাইদুল হক, প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শেখ জামিল আক্তার লেলিন, সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব ও সুজিত মল্লিক, শিক্ষক দেবাশিষ চন্দ্র চন্দ, সমারেশ মন্ডল প্রমুখ।

 

 

ডুমুরিয়ায় যুবলীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ কবিরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

 //জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলা যুবলীগের প্রাক্তন  সভাপতি ও সদর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম‍্যান শেখ কবিরুল ইসলামের ২২তম মৃত‍্যু বার্ষিকী উপলক্ষে  ৫ ডিসেম্বর  বৃহস্পতিবার বিকেলে উপজেলা যুবলীগের উদ‍্যেগে দলীয় কার্যালযে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয।

উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ্র ঘোষের সভাপতিত্বে ও এ‍্যাড.আরশাফুল আলম রাজুর পরিচালনায়  আলোচনা সভায় ভ‍্যারচুয়াল  বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি,  উপজেলা আওয়ামী লীগের  সহসভাপতি আবু সাইদ সরদার, শেখ নাজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ‍্যাপক জিএম ফারুক, খান আবু বক্কার,  সরদার আব্দুল গনি, মোল্ল‍্যা সোহেল রানা,রেজাউল গোলদার,কাজী ইমদাদ হোসেন,  মহিলা আওয়ামী লীগের তহমিনা বেগম,  মাসুদ রানা নান্টু,  মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, শেখ ইকবাল হোসেন, প্রভাষক অমিত বিশ্বাস, রবিউল ইসলাম আন্টু, বিকাশ মন্ডল,বিশ্বনাথ দে, দাউদ মোড়ল, হাবিবুর রহমান মহলদার রাজিউল বারী সৈকত,  আব্দুল হামিদ সরদার, মাহমুদ খান, তৌহিদুজ্জামান রাতুল, শ্রমীক লীগের এরশাদ আলী, আছাদুজ্জামান মিন্টু, ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার, সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা, যুব মহিলা লীগের সভাপতি শিমু আক্তার প্রমুখ। আলোচনা সভার পর তার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয। অপরদিকে রাতে কবির স্মৃতি পরিষদের আয়োজনে স্থানীয় স্কুল মাঠে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয।