ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম এর বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত আজ বুধবারের এক চিঠিতে এ বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। এদিকে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের , খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুন অর রশীদ, খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ ও খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামালসহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য, গেল ইউপি নির্বাচনে ডুমুরিয়া সদর ইউনয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
Author: জাহিদুর রহমান বিপ্লব
ডুমুরিয়ায় ক্লাইমেট স্মাট প্রযুক্তির মাধ্যমে কৃষক প্রশিক্ষন
শোকবার্তা
গুটুদিয়া অক্রুর চন্দ্র গোলদার বান্ধব মাধ্যমিক বিদ্যালযের ৭ ম শ্রেনির শিক্ষার্থী নিরব মন্ডল অনাখাংকিত ঘটনার স্বীকার হয়ে অকাল মৃত্যুতে বিদ্যালয়ের কর্তপক্ষ গভীর ভাবে শোকাহত। তার আত্নার শান্তি কামনায় শোক সম্পপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও কর্মচারীবৃন্দ । স্কুলের প্রধান শিক্ষক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ।
ডুমুরিয়ায় সাবেক মন্ত্রীর ব্রীজ ও হেরিং বন্ড রাস্তার ফলক উম্মোচন
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন সরকার মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করছে। বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া গ্রামীন মানুষের জীবনমান পরিবর্তন এনে দিয়েছে। উন্নয়নশীল ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
৪ জানুয়ারি শনিবার সকালে ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের গ্রামীন অবকাঠামো উন্নয়ন দুযোর্গ ব্যবস্থ্যপনা বিভাগের অধীনে হেরিং বোন বন্ড ও ব্রীজ নির্মান কাজের ফলক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন । পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শোভনা ইউপি চেয়ারম্যান সুরজিত বৈধ্য।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এস এম সুলতান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জিএম ফারুক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন, পল্লী শ্রী কলেজের অধ্যক্ষ সুভাষ সরদার, ইউপি সদস্য দেব্রত সরদার, ঠিকাদার মাসুদ আলম প্রমুখ। প্রধান অতিথি আরো বলেন সরকারের উন্নয়ন ধরে অব্যহত রাখতে শেখ হাসিনার সরকার কে আবারো ক্ষমতায় আনতে হবে। নুতন প্রজম্মদের নৈতিকতার শিক্ষায় গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানান ।
উল্লেখ্য ২০- ২১ অর্থবছরে গ্রামীন অবকাঠামো উন্নয়নে ৮০ লাখ ৩৯ হাজার ৫৫২ টাকা ব্যয়ে মাদার তলা পুুলিশ ক্যাম্পের পার্শে ব্রীজ নির্মান ও চলতি অর্থ বছরে শোভনা পাড় মাদারতলা পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয় হতে নিউটন মন্ডলের ঘের অভিমুখি ৮৪ লাখ ৪১ হাজার ৭শত টাকা ব্যায়ে হেরিং বন্ড রাস্ত নির্মান করা হয়েছে।
ডুমুরিয়ায় স্কুল কে জিম্মি করে মুক্তিপন দাবী শ্বাসরোধ করে।ঘটনার সাথে জড়িত ৫ জন কে গ্রেফতার
খুলনার ডুমুরিয়ায় সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের শোক বিবৃতি
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
খুলনা জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও ডুমুরিয়া রংপুর গ্রামে প্রবিন সার্ভেয়ার নির্মল কান্তি জোর্দ্দার (৮০) ৩০ জানুয়ারি সোমবার দপুর ১টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও দুই পুত্র রেখে যান। তার মৃত্যুতে গভীর শোক ও
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা বিভাগীয় সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জিএম আফসার উদ্দিন, উপদেষ্টা পরিষদের সভাপতি শেখ জামাল আহমেদ ডুমুরিয়া শাখার সাধারণ সম্পাদক পুরঞ্জয় কীর্তনীয়া,সাংগঠনিক সম্পাদক দুলাল দেবনাথ, কোষাধ্যক্ষ বিপ্রদাশ গোলদার, সহ সভাপতি পবন কুমার সরকার,সহ সভাপতি শরিফুল ইসলাম, সহ সভাপতি হেকমত আলী,প্রমুখ।
ডুমুরিয়ায় এলজিইডির মানববন্ধন কর্মসূচী পালিত
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
চট্টগ্রাম সিটি কপোরেশনের প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম ইয়াজদানী উপর হামলা ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে ৩০ জানুয়ারি সোমবার বিকেলে ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি ) এর উদ্যেগে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালিত হযেছে।
মানববন্ধন কর্মসূচীতে উল্লেখ করা হয় বর্তমান সরকারের সকল উন্নযন কাজে প্রকৌশলীরা অগ্রনী ভূমিকা পালন করে আসছে। তখনই এক শ্রেনীর স্বার্থ বিরোধী লোকেরা চট্টগ্রাম সিটি কপোরেশনের প্রকৌশলীকে শারীরিক ভাবে লাঞ্চিত করে গোটা দেশের প্রকৌশলীদের অস্তিত্বের উপর আঘাত করেছে।
মানববন্ধন কর্মসূচি চলাকালীন বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম সহকারী প্রকৌশলী গৌতম মন্ডল ও এলজিইডি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান, গোপাল চন্দ্র দে, শেখ রবিউল ইসলাম, সমাজসেবক শেখ জামিল আক্তার লেলিন সহ এলাকার সুধীজন।
ডুমুরিয়ায় আইন শৃঙ্খলা ও উন্নযন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়া উপজেলা পরিষদের উন্নযন সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ২৬ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয।
উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি”র বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, সহকারী কমিশনার ভূমি আফরোজ শাহীন খসরু, ভাইন্স চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, অফিসার্স ইনচার্জ সেখ কনি মিয়া, উপজেলা প্রকৌশলী মো: রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কার, ইউপি চেয়ারম্যানদ্বয দিদারুল ইসলাম, গাজী তৌহিদুজ্জামান, গোপাল চন্দ্র দে, জহুরুল হক, বিমল কৃষ্ণ সানা, শেখ রবিউল ইসলাম, রফিকুল ইসলাম হেলাল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম ও আমজাদ হোসেন ফকির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আরাফত জামিল, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, যুব উন্নযন কর্মকর্তা ওবাইদুল হক, প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
ডুমুরিয়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল কর্তৃক অসহায় দুস্থ এবং অসুস্থ দের মাঝে আর্থিক চেক প্রদান
// জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়ায় ২৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ত্রান তহবিল কর্তৃক অসহায় দুস্থ এবং অসুস্থ দের মাঝে ১৬ লাখ ২০ হাজার টাকার আর্থিক চেক প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। আরো বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, আওয়ামী লীগ নেতা শেখ নাজিবুর রহমান, এম এম সুলতান, অধ্যাপক জিএম ফারুক হোসেন , অধ্যাপক বিষ্ণু প্রসাদ মল্লিক, শেখ জামিল আক্তার লেলিন, কাজী মেহেদী হাসান রাজা, মাইকেল রায়। অনুষ্ঠানে ৩০ জন কে ১৬ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
ডুমুরিয়ায় সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান অলিম্পিয়াড় মেলার সমাপনী ও পুরষ্কার বিতরন করেন
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন আমরা মানুষ, মানুষের জন্য। সবাই বাচঁবে সকলকে নিয়ে। ভালবাসা নিয়ে সুন্দর জীবন গড়বো। মনকে প্রস্তুত করতে হবে কোটি টাকা আর পদ পদবী মানুষের সুখ বয়ে আনতে পারে না। তোমরাই আগামীর দিনের উজ্জল নক্ষত্র বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। ডিজিটাল বাংলাদেশ ও স্পার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধান মন্ত্রীর শেখ হাসিনা যে উদ্যেগ গ্রহন করেছে তা বাস্তবায়ন করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
২৫ জানুয়ারি বুধবার বিকেলে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা চত্বরে দিনব্যাপী জাতিয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান অলিম্পিয়াড় মেলার সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাসের পরিচালনা অনূষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার ধনজয় মন্ডল, একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ, ডুমুরিয়া মহাবিদ্যালযের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম, , সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ প্রকৌশলী আব্দস সালাম মিয়া, সরকারী বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক সালমা রহমান, মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান, বান্দা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ সৌমেন মন্ডল প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রযুক্তি উপস্থাপন করেন।
প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে বিজযী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।
