ডুমুরিয়ার শোভনায় ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল খেলায় রুদাঘরা ইউনিয়ন জয়লাভ

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী শোভনা ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুনামেন্টের ১ম রাউন্ডের ৬ষ্ঠ খেলা ৩০ অক্টোবর  রোববার বিকেলে স্থানীয় গাবতলা ঐক্যতান যুবসংঘ মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় ডুমুরিয়া উপজেলা রুদাঘরা ইউনিয়ন দল ও শরাফপুর ইউনিয়ন দলের মধ্যকার খেলায় রুদাঘরা ইউনিয়ন ২-১ গোলে পরাজিত করে জয়লাভ করে। খেলাটি দেখতে মাঠের চারকোনে  শত শত নারী পুরুষ ও প্রমিলা দর্শক উপস্থিত হয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ  ও সেরা দর্শকের পুরস্কার প্রদান করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, বক্তব্য দেন রুদাঘরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী তৌহিদ আহমেদ, শরাফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম, শোভনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শিব গোলদার, সমাজসেবক মিলন কান্তি মল্লিক, খান আব্দুর রাজ্জাক, আসাদুজ্জামান আসাদ, শেখ কামরুজ্জামান টিপু, অশোক দেবনাথ, ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, দেবব্রত সরকার, হাদিউল ইসলাম, সরদার শফিউল্ল্যাহ, মৃনাল বিশ্বাস, গনেশ মন্ডল, জিল্লুর রহমান প্রমুখ। খেলাটি পরিচালনা করেন শেখ জামিল আক্তার লেলিন। ধারাভাষ্যকার ছিলেন মহির উদ্দিন মাহি, শেখ নাসির উদ্দিন। আলোচনা শেষে অতিথিবৃন্দ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা প্রমিলা দর্শককে পুরস্কার তুলে দেন।

ডুমুরিয়ার শোভনা ইউপি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট মনিরামপুর উপজেলার হরিদাসকাঠি ইউনিয়ন জয়ী

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী শোভনা ইউনিয়ন পরিষদের  আয়োজনে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর শুক্রবার বিকেলে শোভনা গাবতলা ঐক্যতান যুব সংঘ মাঠে খেলায়  প্রথম রাউন্ডে “খ” গ্রুপের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়ন ফুটবল দল বনাম ডুমুরিয়ার সাহস ইউনিয়ন ফুটবল দল। এতে হরিদাসকাটি ফুটবল দল ১-০ গোলে সাহস ইউনিয়ন ফুটবল দল কে পরাজিত করে বিজয়ী হন। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন  নাইজেরিয়ান খেলোয়াড় ইমা। খেলা পরিচালনা করেন মোশারফ হোসেন। সহকারী ছিলেন মঞ্জুরুল ইসলাম, মুক্তার হোসেন। ধারাভাষ্যকার ছিলেন মহির উদ্দিন মাহি, বাসার শেখ ও নাসির উদ্দিন। মাঠের চারপাশে হাজার হাজার নারী-পুরুষ ফুটবল প্রেমী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
খেলা শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈধ‍্যর সভাপতিত্বে ও শেখ জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন  সাহস ইউপি চেয়ারম্যান মোল্লা মাহাবুবুর রহমান,শরাফপুর ইউপি চেয়ারম‍্যান  শেখ রবিউল ইসলাম রবি, মিলন কান্তি মল্লিক, খান আঃ রাজ্জাক, অধ্যাপক সুশীল কুমার মন্ডল, শিবপদ গোলদার, আসাদুজ্জামান আসাদ, শেখ কামরুজ্জামান টিপু, অশোক দেবনাথ, ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, দেবব্রত সরদার, হাদিউল ইসলাম, সরদার শফিউল্লাহ, মৃনাল বিশ্বাস, গনেশ মন্ডল,শুভংকর রায় প্রমূখ।

ডুমুরিয়া উপজেলা ছাত্র ঐক্য পরিষদ কমিটি গঠন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদে ভবতোষ মন্ডল কে আহ্বায়ক ও সৈকত মন্ডল কে সদস্য সচিব করে ডুমুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
২৯ অক্টোবর শুক্রবার খুলনা জেলা  কমিটির আহ্বায়ক কানাই মন্ডল ও সদস্য সচিব অভিজিৎ সরকার রাহুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। কমিটির অন্যরা হলেন যুগ্ম-আহবায়ক পবিত্র মন্ডল, সুশান্ত গাইন, নিত্যানন্দ বিশ্বাস, বাঁধন সাহা,অয়ন কবিরাজ,অয়ন সরকার, অয়ন বিশ্বাস (অন্ত), শুভ মল্লিক, সুপ্রিয় রায়, দেবাশীষ সরকার,দিপায়ন সরকার, সমীর রায়, সেবা দত্ত, রিপন মন্ডল, বিশ্বজিত বিশ্বাস ও সদস্য হিরামন সরকার সহ ৭১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত শুক্রবার বিকেলে উপজেলা শেখ আব্দুল মজিদ মিলনায়তনে যুব ঐক্য পরিষদের সভাপতি ভবতোষ মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব কার্ত্তিক দাসের সঞ্চালনায় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়ায় শিক্ষক দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় শিক্ষকদের হাত ধরে শিক্ষা ব‍্যবস্থার রুপান্তর শুরু এবারের এ পতিপাদ‍্যকে সামনে রেখে  ২৭ অক্টোবর বৃহস্পতিবার  সকালে ডুমুরিয়া  উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক, মাধ‍্যমিক, উচ্চ মাধ‍্যমিক, কলেজ কারিগরি, মাদ্রসা পর্যায়ে শিক্ষকদের অংশ গ্রহনে শিক্ষক দিবস পালিত হয়েছে।

উপজেলা শহীদ স্মৃতি মহিলা কলেজের মিলনায়তনে  আলোচনা সভা সভাপতিত্ব করেন শাহাপুর মধুগ্রাম সরকারী কলেজের অধক্ষ‍্য ( ভারপ্রাপ্ত) ফারুক আলম। প্রধান অতিথির বক্তব‍্য দেন  উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথির বক্তব‍্য দেন উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস, সহকারী শিক্ষা অফিসার ধনজয কুমার মন্ডল, একাডেমিক সুপারভাইজার টিকেনদ্রনাথ সানা।  সভায় আরো বক্তব‍্য দেন শহীদ স্মৃতি কলেজের অধ‍্যক্ষ শেখ শহিদুল ইসলাম, আন্তজার্তিক কারিগরি কলেজের অধ‍্যক্ষ‍ আ: হালিম, টিপনা আঙ্গারদোহা মাদ্রাসার সুপার বায়জিদ হোসেন. ডুমুরিয়া  আলিয়া মাদ্রাসার অধ‍্যক্ষ জাকির হোসেন, ডুমুরিয়া  মাধ‍্যমিক বিদ‍্যালযের প্রধান শিক্ষক আইযুব হোসাইন, সরকারী বালিকা উচ্চ বিদ‍্যালযের প্রধান শিক্ষিকা সালমা রহমান, শিক্ষক সমিতির সভাপতি  বিরেশ্বর বৈরাগী, প্রাথমিক বিদ‍্যালযের প্রধান শিক্ষক  দেবাশিষ চন্দ্র, মো: রুহোল কুদ্দুস,  এসএম  রবিউল ইসলাম,  শফিকুল  আলম প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি র‍্যালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিলা কলেজে গিয়ে শেষ হয।

 

ডুমুরিয়ায় জাতীয় স‍্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়ায় জাতীয় স‍্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন  উপলক্ষে  ২৬ অক্টোবর  বুধবার সকালে র‍্যালি আলোচনা হযেছে। উপজেলা  প্রশাসন ও জনস্বাস্থ‍্য প্রকৌশলী অধিদপ্তর এর  আয়োজনে অফিসার্স ক্লাবের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব  করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
 বক্তব‍্য দেন মেড়িকেল অফিসার সৌরভ বিশ্বাস, জনস্বাস্থ‍্য প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী  মিঠুন রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ দাস, একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা, সাজিয়াড়া মড়েল সরকারী প্রাথমিক  বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম আই ডি ই বাংলাদেশ মার্কেট ডেভলমেন্ট অফিসার  মন্নুজা  বেগম চন্দনা রপ্তান প্রমুখ।  আলোচনা সভার পূর্বে একটি র‍্যালী অনুষ্ঠিত হয।

ডুমুরিয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ভাতাভোগীদের জিটুপি পদ্ধতিতে ভাতার অর্থ নির্বিঘ্নে উত্তোলনের বিষয়ে মতবিনিময় সভা

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়া সমাজসেবা অধিদফতরের সামাজিক  নিরাপত্তা কর্মসূচীর আওতায়  ভাতাভোগীদের জিটুপি পদ্ধতিতে ভাতার অর্থ নির্বিঘ্নে উত্তোলনের বিষয়ে ডুমুরিয়া উপজেলাধীন নগদ এজেন্টগনের সঙ্গে মতবিনিময়  সভা ২৬ অক্টোবর  বুধবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজলা সমাজ সেবা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।   সভায় প্রধান অতিথির  বক্তব‍্য দেন উপজেলা চেয়ারম‍্যান   এজাজ আহমেদ , সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা  আরশাফ হোসেন,   জেলা টেরিটরি কর্মকর্তা আব্দুলাহ আল মামুন, উপজেলা সেবা পয়েন্ট ইনচার্জ মাজেদুল ইসলাম। সহ নগদ এজেন্ট গ্রাহকরা উপস্থিত  ছিলেন। সভায় জানানো হয় উপজেলার উপকারভোগী বয়স্কভাতা ১৭৮৮৩, বিধবা ও স্বামী নিগৃহীতা ৯৫০৭, অসচ্ছল প্রতিবন্ধী ৫১৩৮, হিজড়া ১,প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন‍্য শিক্ষা উপবৃত্তি ১৮ জন, অনগ্রসর জনগোষ্ঠীর ৯০জন, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি ১১৯ জন। মোট ২১কোটি৮৫ লাখ ২ হাজার ৬শত টাকা।

ডুমুরিয়ায় মাগুরখালি ইউনিয়নে আন্তঃ ইউনিয়ন ৮দলীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের  ফাইনাল খেলা অনুষ্ঠিত

 //জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় মাগুরখালি ইউনিয়ন পরিষদের আয়োজনে আন্তঃ ইউনিয়ন ৮দলীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২১ অক্টোবর শুক্রবার বিকেলে কৈই পুকুরিয়া মাগুরখালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন ২নং ওয়ার্ড ফুটবল একাদশ বনাম ৬নং ওয়ার্ড ফুটবল একাদশ।  নির্ধারিত সময়ে খেলা অমিশাংসিত থাকা। পরে ট্রাইব্রেকারে ৬নং ওয়ার্ড ৩-২ গোলে ২নং ওয়ার্ড কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

খেলা পরিচালনা করেন প্রনব কুমার সরদার, সহকারী ছিলেন নাজমুল বারী ও মোশাররফ হোসেন গাজী। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন গোলরক্ষক আকাশ। খেলা শেষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। সুকৃতি মন্ডলের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তৃতা করেন থানা অফিসার্স ইনচাজ  সেখ কনি মিয়া,  শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, রিপন কুমার মন্ডল, এ্যড, বিপ্লব মন্ডল,  তপোবন মাধ‍্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, পরিতোষ কুমার মন্ডল, বিধান চন্দ্র মন্ডল, গৌতম কুমার মন্ডল, ইউপি সদস্য স্বরসতি মন্ডল, প্রমিলা মন্ডল, লাভলী বিশ্বাস, ভবেন্দ্র নাথ বালা, সন্জয় কুমার সানা, গোপাল চন্দ্র হালদার, উদয় মল্লিক, চিত্তরঞ্জন সানা, ইউনুস সরদার, সুব্রত গোলদার, অনিমেষ মন্ডল, প্রান কৃষ্ণ মোহন্ত প্রমূখ।

 

ডুমুরিয়ায় সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

একটাই লক্ষ‍্য হতে হবে দক্ষ এই প্রতিপাদ‍্যকে সামনে রেখ গতকাল বৃহস্পতিবার  সকালে ডুমুরিয়া সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে এক অভিভাবক  সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ প্রকৌশলী আব্দুস ছালাম মিয়ার সভাপতিত্বে  সমাবেশে প্রধান অতিথির বক্তব‍্য সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি’র বক্তব‍্য দেন শরীফ আসিফ রহমান ও মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমীনা পারভীন রুমা, মাধ‍্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস। অন‍্যেনের মধ‍্যে বক্তব‍্য দেন ডুমুরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ  গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম‍্যান শেখ তুহিনুল ইসলাম, সরকারী বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুন, শিক্ষক সবুজ পরামানিক, অভিভাবক এরশাদ মোল্ল‍্যা, প্রমুখ।

 

ডুমুরিয়ায় শোভনায় মরা ভদ্রা নদীতে ব্রীজ নির্মানের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, বর্তমান  সরকার উন্নযনে বিশ্বাসী। দেশ এখন  উন্নয়নে রোল মডেল।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০৪১ সাল   উন্নযন শীল দেশে পরিণত হবে।

উপজেলার প্রতিটি ইউনিয়নে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, ব্রীজ-কালভার্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হয়েছে।

১৯ অক্টোবর বুধবার  দুপুরে শোভনা পশ্চিম পাড়া বাজার সড়কে ভদ্রানদীর উপর সাড়ে নয় কোটি ব্যয়ে আরসিসি এন্ড পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায়  এ কথা বলেন।  ভদ্রদিয়া পুরাতন খেয়াঘাটের  আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী মুহাঃ রবিউল ইসলাম। খনিয়া  ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, শোডনা ইউপি চেয়ারম‍্যান  সুরঞ্জিত কুমার বৈদ্য, আওয়ামীলীগ নেতা মনিন্দ্রনাথ মল্লিক, সমীর দে গোরা, শিবপদ গোলদার, ন‌ওশের আলী বাগাতি, সরদার আসাদুজ্জামান, মাইকেল রায়, আঃ গফফার বাওয়ালী, মিঠুন মল্লিক, ময়েজ উদ্দিন শেখ প্রমূখ।

তিনি আরও বলেন, দশ/পনের বছর পূর্বে মানুষ যেখানে পায়ে হেঁটে যেতে পারতো না সেখানে এখন প্রাইভেট কার সহ সকল যানবাহন চলাচল করছে। কৃষি মৎস‍্য ও প্রানী সম্পদ নুতন দিক উম্মোচন হযেছে।

 

 

ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী রুদাঘরা মিকশিমিল উচ্চ বিদ‍্যালয় এর ম‍্যানেজিং কমিটি সভাপতি নির্বাচিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়া উপজেলার ঐতিহ্য বাহী রুদাঘরা মিকশিমিল উচ্চ বিদ‍্যালয় এর ম‍্যানেজিং কমিটি সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের প্রাক্তন আহবায়ক ও খুলনা, শহীদ সোহরাওয়ার্দী কলেজের হিসাব বি জ্ঞান বিভাগের প্রভাষক এম এম ইমরান হোসেন।
১৯ অক্টোবর উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসে স্কুলের ম‍্যানেজিং কমিটি গঠনের লক্ষে এক সভা অনুষ্ঠিত ।  সভাপতি  পদে দুজন প্রার্থী থাকায়  শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস স্কুলের নির্বাচিত অভিভাবক সদস‍্য টিআর প্রতিনিধির  মতামতের ভিত্তিতে গোপন ব‍্যালটে  ভোট প্রদান করেন।  প্রাপ্ত ফলাফলে এম এম ইমরান হোসেন ৩ ভোটও  গাজী  তোহিদ   আহম্মেদ  ২ ভোট পান।   টিআর প্রতিনিধি ৩ জন  ভোটার ভোট দানে বিরত থাকে।  এম এম ইমরান হোসেন কে বিজয়ী ঘোষনা করেন নির্বাচনে প্রিজাইডিং অফিসার দেবাশিষ বিশ্বাস।
জাহিদুর রহমান বিপ্লব