ডুমুরিয়ায় কন্দল ফসল উন্নযনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় একদিনে কৃষক প্রশিক্ষণ ১৯ অক্টোবর বুধবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে ৩০  জন কৃষক অংশ গ্রহন করে। প্রশিক্ষণ প্রদান করেন কৃষি অদিপ্তরের খুলনার উপ পরিচালক মো: হাফিজুর রহমান, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: ওয়ালিদ হোসেন ও আরাফত জামিল প্রমুখ।

 

 

ডুমুরিয়ার শোভনায় চেয়ারম‍্যান কাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন খেলাধুলা  মানুষকে নির্মল  বিনোদন অপরিহার্য। সামাজিক  অবক্ষয় বোধে  খেলাধুলার কোন বিকল্প নেই। বর্তমান সরকার খেলাধুলাকে প্রান্তিক পর্যায়ে পৌছায়ে দিতে বঙ্গবন্ধু  ও বঙ্গমাতা  স্কুল  কলেজ মৌসুমী এবং  বয়স ভিত্তিক টুর্নামেন্টের মাধ্যমে মেধার বিকাশ ঘটিয়ে খেলোয়াড় তৈরি করছেন। দেশ বিদেশে নারী ফুটবল  সুনাম বয়ে এনেছে। এলাকায় খেলাধুলার বিকাশ ঘটাতে রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এগিয়ে আসতে হবে। ১৮ অক্টোবর  মঙ্গলবার বিকেলে খুলনার ডুমুরিয়ার শোভনা ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক সময়ে সাড়া জাগানো দেশসেরা স্ট্রাইকার শেখ আসলাম হোসেন, ধারাভাষ্যকা সাইদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, ধামালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম জহুরুল হক, গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, আওয়ামীলীগ নেতা সুলতান আহমেদ, শেখ নাজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সুধীজন এলাকাবাসী ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় গাবতলা ফুটবল ময়দানে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধীন অনুষ্ঠানে খুলনার আব্বাস একাডেমীর শিল্পীবৃন্দের মনোজ্ঞ সংগীত পরিবেশন করে।

খেলা দেখতে সকাল থেকে দুররান্তের নারী ও পুরুষ মাঠের চারিকোনে জমায়েত হতে থাকে। বিকেল ৩ টায় কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়ন ও ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।

মাঠের জনতার ঢল তিল ধরনের ঠাঁই না পেয়ে অনেকে ছাঁদের উপর, গাছে উঠে খেলা উপভোগ করেন।

খেলায় গৌরীঘোনা একাদশ ৩-০ গোলে গুটুদিয়া ইউনিয়ন কে পরাজিত  করে। খেলায় উভয় দলের দেশীয় এবং বিদেশী  নাইজেরিয়ান খোলোয়াড় দর্শকদের দৃষ্টি নন্দন খেলা উপহায় দেন। খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন গৌরিঘোনা ইউনিয়নের নাইজেরিয়া খেলোয়াড় উবা। সেরা দর্শক নির্বাচিত হয়েছেন মো: এলাহী। পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ন চন্দ্র চন্দ। আগামী ২০ অক্টোবর বৃহস্পতিবার আটলিয়া ইউনিয়ন ও রঘুনাথপুর ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত হইবে।

 

খুলনার ডুমুরিয়ায় শেখ রাসেল দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ অক্টোবর মঙ্গলবার সকালে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ, র‍্যালী , আলোচনা সভা ও পুরষ্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়।

উপজেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক,ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চন্দ্র কান্ত তরফদার। আরো উপস্হিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমীন,থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবাইদু হক,সহকারি প্রোগ্রামার শেখ সুমন হাসানসহকারী শিক্ষা অফিসার ধনজয কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরশাফ হোসেন, দারিদ্র বিমোচন কর্মকতা প্রতাব দাস সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,শিক্ষক মন্ডলী,ছাত্র-ছাত্রী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সুধী সমাজের নেতৃবৃন্দ।

শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেখ রাসেল ডিজিটাল  ল‍্যাব শ্রেষ্ট  নির্বাচিত হযেছেন বান্দা কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, এন্ড জিসি এন্ড এনসিকে মাধ‍্যমিক, আর আর জিটিটি মাধ‍্যমিক বিদ‍্যালয।

ডুমুরিয়ায় আন্ত:জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেট এর  চার সদস্য গ্রেপ্তার ও ১৫টি চোরাই মোটর সাইকেল উদ্ধার

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনার ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেট এর  চার সদস্যকে গ্রেপ্তার ও   বিভিন্ন এলাকা থেকে ১৫টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

১৭ অক্টোবর  সোমবার সকালে থানা পুলিশের এক প্রেস ব্রিফিং এ জানানো হয়েছে,ডুমুরিয়া থানা-পুলিশ দুই মাসব্যাপী অভিযানের মাধ্যমে আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের  সদস্য সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার কাকশিয়ালী গ্রামের মোঃ সালাউদ্দীন(৩১), নগরীর লবনচরা থানার জিরোপয়েন্ট এলাকার মোঃ সম্রাট ইসলাম শান্ত(১৯), ডুমুরিয়া থানার দক্ষিন মিকশিমিল গ্রামের মোঃ শরিফুল ইসলাম গাজী(৩০) এবং যশোর জেলার কেশবপুর থানার মোঙ্গলকোট গ্রামের মোঃ মিজানুর রহমান(২৬) কে  গ্রেপ্তার করে।

আসামিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চুরি যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের  মোটর সাইকেল নড়াইল, সাতক্ষীরা, যশোর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে।

আসামিদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) তানভীর আহমেদ,ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ কনি মিয়া(বিপিএম)সহ থানা পুলিশের সদস্যবৃন্দ এ সময় উপস্হিত ছিলেন।

ডুমুরিয়ায় আন্তর্জাতিক দূ্র্যোগ প্রশমন দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব,ডুমুরিয়া//

“দূর্যোগে আগাম সতর্কবার্তা,সবার জন্য কার্যব্যবস্থা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ অক্টোবর ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।  শোভনা বিরাজময়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।

প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন। শিক্ষক প্রসেন ঢালীর সঞ্চালনায় আরো  বক্তব‍্য দেন ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সরদার শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ সরকার, মাইকেল মল্লিক, বিদ্যুৎ কুমার মল্লিক, শংকর ঢালী, উপ সহকারী প্রকৌশলী রাসেল আহমেদ, ইউপি সদস্য শেখর মল্লিক, দেবব্রত সরদার, আসাদুজ্জামান পারভেজ প্রমুখ। আলোচনা শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা দূর্যোগ মোকাবেলায় বিশেষ মহড়া প্রদর্শন করেন।

 

ডুমুরিয়ায় পুশকৃত চিংড়ি জব্দ ও বিনষ্ট

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলা সদরে পুরাতন  ট্রলার ঘাট এলাকায়  ১২ অক্টোবর বুধবার দুপুরে ২টি   ডিপোতে   অভিযান চালিয়ে প্রায়  ৪০  কেজি  পুশ করা বাগদা জব্দ করে বিনষ্ঠ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান  নেতৃত্বে অভিযান চলাকালীন  সময় ডিপো মালিকদ্বয় পালিয়ে যায়। এরপর ডিপোতে থাকা চিংড়ি ভর্তি ২২ টি ক্যারেট মাছ উপজেলা পরিষদের সামনে আনা হয়। চিংড়িগুলো পরীক্ষা নিরিক্ষার পর অপদ্রব্য পুশ না পাওয়ায়  ১৯ ক‍্যারেট  ভর্তি চিংড়ি মাছ বেলা সাড়ে ৩ টা পর্যন্ত চিংড়ি মালিকদের খোঁজ করা হয়। তারা উপস্থিত না হওয়ায়  বাগদা চিংড়ি প্রকাশ‍্য ডাকে   ২ লাখ ৬৮ হাজার টাকায় নগদ বিক্রি  করে সরকারি রাজস্ব খাতে জমা করা হয়।  বাকী ৩ ক‍্যারেটে আনুমানিক ৪০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক সহ মৎস‍্য দপ্তরের কর্মকতা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় কৃষি ক্ষেত্রে অবদান স্বরূপ কৃষি পদকে ভূষিত হলেন শ্রবন প্রতিবন্ধী আবুল

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনার ডুমুরিয়ায় কৃষি কাজে  সফল উদ‍্যাক্তা  আধুনিক প্রদ্ধতিতে চাষাবাদের সফলতার  বিশেষ অবদানের স্বীকৃত স্বরুপ   শ্রবণ প্রতিবন্ধী আবুল হোসেন সরদার  বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কারে রৌপ পদক প্রদান করা হয়েছে।

১২ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১০টার  ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে এ পুরষ্কার তুলে দেয়া হয়। এসময় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী কৃষিবিদ ড. আব্দুল রাজ্জাক, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম, সাবেক কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী প্রমুখ।

ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমীন জানায়, ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের মাদার সরদারের ছেলে শ্রবণ প্রতিবন্ধী আবুল হোসেন সরদার শারিরীক সীমাবন্ধতাকে জয় করে বিভিন্ন  ধরনের সবজি, ফল ও বীজ উৎপাদনের স্বীকৃতি স্বরুপ তাকে এবছর “বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার ১৪২৬” এর রৌপ্যপদক প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন ডুমুরিয়া উপজেলা কৃষিতে সম্বদ্ধ। প্রতিটি অঞ্চলে নুতন নতুন উদ‍্যাক্তা সৃষ্টি করে কৃষিকে  সম্বদ্ধির দিকে নিতে কৃষি দপ্তর কৃষকের পাশে থেকে সার্বিক সহযোগিতা করছে।

 

ডুমুরিয়ায় বিদুৎস্পৃষ্ট হয়ে দিন মজুরের মৃত্যু

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় সুপারী পাড়তে গিয়ে পঞ্চউর্দ্ধ এক  দিন মজুর  বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

এলাকা বাসী সুত্রে জানা গেছে ৯ অক্টোবর রবিবার সকালে উপজেলার উলা গ্রামের দিন মজুর হারুন মোড়ল(৫৫)  বাড়ির পাশে এক ব‍্যক্তির বাগানে সুপারি পাড়তে যায়। বিদুৎ লাইনের পাশে থাকা সুপারি গাছে উঠার পর গাছের ভারসাম‍্য রক্ষা করতে না পেরে বাকা হয়ে পার্শবর্তী বৈদ‍্যুতিক লাইনের উপর পড়লে তিনি বিদুৎস্পষ্ট হযে  পড়ে।

পরে লোকজন তাকে উদ্ধার হাসপাতালে আনলেতাকে ডাক্তারা মৃত‍্য ঘোষনা করে।

ডুমুরিয়ায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী সালাহ উদ্দিন ইউসুফের মৃত‍্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

বাংলাদেশ আওয়ামী লীগ এর সাবেক প্রেসিডিয়াম সদস‍্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের ঘনিষ্ট সহচর সাবেক স্বাস্থ‍্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ‍্যাড.সালাহ উদ্দিন ইউসুফ এর ২২ তম মৃত‍্যু বার্ষিকী উপলক্ষে ৬ অক্টোবর বৃহস্পতিবার  ডুমুরিয়া উপজেলা আওয়ামী  লীগের উদ‍্যেগে দলীয় কার্যলয়ে  বিকেলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেখ নাজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। অন‍্যেনের মধ‍্যে বক্তব‍্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ‍্যাড.রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস‍্য ইঞ্জিনিয়ার মৃনাল কান্ত জোর্দ্দার, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সাঈদ সরদার, এম এম সুলতান আহম্মেদ, জিএম ফারুক হোসেন, মোল্ল‍্যা সোহেল রানা, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, প্রভাষক গোবিন্দ ঘোষ, হাসনা হেনা, শেখ ইকবাল হোসেন, অরিন্দম মল্লিক,  ছাত্রলীগ নেতা খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাও: আ: গফুর।

 

ডুমুরিয়ায় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইন্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার এর  বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির  প্রেসিডিয়াম সদস্য ইন্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার শারদীয় দুর্গা উৎসবের  মহা নবমীতে মঙ্গলবার দিন ব‍্যাপী ডুমুরিয়া  ও ফুলতলা উপজেলার বিভিন্ন পূর্জা মন্দির পরিদর্শন ও মন্দির কমিটির নেতৃবৃন্দ, ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় তার সাথে ছিলেন এর ডুমুরিয়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এডভোকেট আশরাফুল আলম রাজু  শেখ ফজলুল হক লাভলু  কৃষকলীগের সাধারন সম্পাদক শেখ জাহাবুর রহমান, যুবলীগ নেতা বিকাশ মন্ডল, প্রসূন বিশ্বাস পম্পি রাজিউল বারী সৈকত ,সাবেক ছাত্রনেতা আসাদুজ্জান মিন্টু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিজিৎ রায় অভি, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ মাসুদ রানা, ,মোস্তাফিজুল হক সাগর, সেচ্ছাসেবক লীগের  শুকুর আহমেদ, মাহবুবুল আলম খালিদ,খর্নিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি খান চঞ্চল আহমেদ,রংপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক বিপুল মন্ডল,সন্জিত সরকার প্রমুখ।