ডুমুরিয়ার চুকনগরে অনিবন্ধন ক্লিনিকে ভ্রাম্যমান আদালত। ম্যানেজারকে ২ মাসের কারাদন্ড

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনার ডুমুরিয়ার চুকনগরে নিবন্ধন বিহীন, ডাক্তার-নার্স না থাকা ভ্রাম্যমান আদালত সেবা ক্লিনিক নামে একটি প্রতিষ্ঠানের ম্যানেজার কে ২ মাসের কারা দন্ড প্রদান করা  হয়েছে। ৮ নভেম্বর  মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমানের আদালত এ দন্ডাদেশ প্রদান করেন।

আদালত সংশ্লিষ্ট জানা গেছে, ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে জনৈক আফজাল হোসেন সেবা ক্লিনিক নামে একটি অনিবন্ধিত ক্লিনিক খুলে বিধি অনুযায়ী ডাক্তার-নার্স নিযুক্ত না করে রোগী ভর্তি ও চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।

বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টি গোচর হলে মঙ্গলবার বিকেলে ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে মেডিকেল প্রাক্টিস এন্ড প্রাইভেট ক্লিনিক এন্ড ল্যাবরেটরী আইন ১৯৮২ এর ৯ ধারার ১৩ উপধারা লঙ্ঘনের অপরাধে ক্লিনিকের ম্যানেজার নাজমুল হোসেন কে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয় অভিযান পরিচালনায় সহায়তা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার শেখ সুফিয়ান রুস্তম, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মোঃ নাঈম উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুজার হুসাইন,থানা পুলিশের সদস্যবৃন্দ।

 

ডুমুরিয়ায় বিআরডি’র সুফল ভোগী সদস‍্যদের মধ‍্যে  বীজ  বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া// 
 বাংলাদেশ  পল্লী উন্নযন বোর্ড ( বিআরডি) ডুমুরিয়ার উদ‍্যেগে গতকাল সোমবার সকালে দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্ঠি সমৃদ্ধ মূল‍্যের অপ্রধান শষ‍্য উৎপাদন  ও বাজার জাতকরন কর্মসূচীর আওতায়  সুফল ভোগী সদস‍্যদের মধ‍্যে  বীজ  বিতরন অনুষ্ঠান উপলক্ষে  বিআরডি প্রশিক্ষণ  হর রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয। উপজেলা পল্লী উন্নযন কর্মকতা  মো হাসান ইমাম  এর সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব‍্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান,  আরো বক্তব‍্য  দেন ইউ সি সি এ লি: চেয়ারম্যান  সরদার আব্দুল গনি,  সহকারী পল্লী উন্নযন কর্মকর্তা লিকচন রায়,প্রধান পরিদর্শক শাহাজালাল মোড়ল, সাব্বির মাহমুদ শয‍্য বিশেষজ্ঞ,   গোলদার মশিউর রহমান শষ‍্য উন্নযন কর্মকর্তা, শিল্পী খাতুন মাঠ সংগঠক প্রমুখ। অনুষ্ঠান শেষে সুফল ভোগী কৃষকও কৃষানী ৪০ জন কে পিয়াজ ও সরিষার  বীজ বিতরন করা হয।

ডুমুরিয়ায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ‍্যেগে অসহায় দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনার ডুমুরিয়ায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) এর রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের আওতায় ডুমুরিয়া, ফুলতলা ও পাইকগাছা এলাকার সহস্রধিক অসহায় দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।

৬ নভেম্বর  রোববার সকালে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন এসডিএফ চেয়ারপার্সন, বোর্ড অব ডিরেক্টর ও সিনিয়র সচিব(অব.) মো. আবদুস সামাদ।

বিশেষ অতিথির বক্তব্যদেন এসডিএফ’র যশোর অঞ্চল পরিচালক মোঃ হেদায়েত উল্লাহ,আঞ্চলিক ব্যবস্হাপক মো.জাকির হোসেন ও মেহেদী হাসান।আরো উপস্হিত ছিলেন প্রকল্পের কো-অর্ডিনেটর কাজল চন্দ্র দে, জেলা কর্মকর্তা ঝর্ণা রাণী বিশ্বাস,সজল মন্ডল ও মোঃসালাউদ্দীন,উপজেলা ক্লাস্টার অফিসার মোঃ বাহারুল ইসলাম প্রমূখ। সভায় জানানো হয়, কোভিড-১৯ মহামারী ও অন্যান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত আরইএলআই প্রকল্প গ্রামের সহায় সম্বলহীন এবং যাদের জীবন যাত্রার মান নিম্নগামী হয়েছে প্রকল্পভুক্ত এমন অতিদরিদ্র সদস্যদের মধ্যে খানা প্রতি ৯ হাজার টাকা হারে আর্থিক অনুদান বিতরণ করা হচ্ছে।

এসডিএফ প্রকল্পের আওতায় জেলার ২৪০টি গ্রামের প্রায় ৩৮ হাজার দরিদ্র্য ও অতিদরিদ্র পরিবারে এনজেএলআই প্রকল্পের আওতায় প্রায় ১১৯ কোটি টাকা অনুদানে দারিদ্রতা প্রশমন ও জীবন মানের উন্নয়নের জন্য কার্যক্রম বাস্তবায়ন করেছে।এরই মধ্যে ২৮ হাজার ৯২৭ জন উপকার ভোগীর মাঝে মোট ১৪ কোটি ৯১ লাখ ১৩ হাজার বিতরণ করা হয়েছে

 

ডুমুরিয়ায়   ৫১তম জাতিয় সমবায় দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়ায় বন‍্যাঢ‍্য আয়োজনের মধ‍্যে দিয়ে   ৫১ তম জাতীয় সমবায় দিবস  পালিত হযেছে।
 ৫ নভেম্বর  শনিবার সকালে  জাতিয় ও সমবায় পতাকা উত্তোলন, বেলুন উড়ায়ন, র‍্যালী  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয। উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব  করেন উপজেলা সমবায় সমিতির সভাপতি  এস এম মোস্তাকিম বিল্লাহ। প্রধান অতিথির বক্তব‍্য দেন উপজেলা পরিষদের ভাইন্স চেয়ারম‍্যান গাজী আব্দুল হালিম, বিশেষ অতিথি’র বক্তব‍্য দেন থানা অফিসার্স ইনচার্জ সেখ কনি মিয়া, স্বাগত বক্তব‍্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা  সরদার জাহিদুল ইসলাম, আরো বক্তব‍্য দেন জনতা বহুমুখী সমবায় সমিতির গোলাম কুদুস, সহকারী পরিদর্শক বিপ্লব দাস, সমবায়ী অনুদ‍্যুতি মন্ডল, দিপঙ্কর কুমার মন্ডল, অশোক কুমার মন্ডল, কৃষ্ণপদ জোর্দ্দার, শিউলী মন্ডল, পিয়াঙ্কা জোর্দ্দার
প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি র‍্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। ,

ডুমুরিয়ার শোভনায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট কোয়ার্টার ফাইনাল প্রথম ম্যাচে ট্রাইব্রেকারে  ধামালিয়া ৪-৩ গোলে বিজয়ী

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন পরিষদের বর্ণাঢ্য আয়োজনে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

৪ নভেম্বর শুক্রবার বিকেলে শোভনা গাবতলা ঐক্যতান যুব সংঘ মাঠে এ খেলায় অংশ গ্রহণ করেন কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন ফুটবল দল বনাম ডুমুরিয়ার ধামালিয়া ইউনিয়ন ফুটবল দল। খেলার নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতা থাকে। পরবর্তীতে ট্রাইব্রেকারের মাধ্যমে ধামালিয়া ইউনিয়ন ৪-৩ গোলে গৌরীঘোনা ইউনিয়ন কে পরাজিত করে বিজয়ী হন। খেলা পরিচালনা করেন শেখ কামাল হোসেন। সহকারী ছিলেন মোক্তার হোসেন ও মনির আহমেদ ঢালী।

ধারাভাষ্যকার ছিলেন মহির উদ্দিন মাহি, শেখ বাসার ও নাসির উদ্দিন। ম্যান অফ দ্যা ম্যাচ হন সুমন। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ‍্যাড, সাইফুল ইসলাম। স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যের সভাপতিত্বে ও শেখ জিল্লুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম‍্যান বিএম জহুরুল হক,ইউপি চেয়ারম্যান এস‌এম হাবিবুর রহমান,এ‍্যাড,  ইউসুফ আলী, তারেক মাহমুদ তারা, ইকবাল হোসেন, মিলন কান্তি মল্লিক, আঃ রাজ্জাক খান, শেখ আব্দুর রশিদ, অশোক দেবনাথ, কামরুজ্জামান টিপু, খান দেলোয়ার হোসেন, দেবব্রত সরদার,শুভংকর রায়, আশীষ পাল,গনেশ মন্ডল প্রমুখ।

ডুমুরিয়ায় নব নির্মিত জমাদ্দার মৎস্য আড়ৎ উদ্বোধন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলা সদরের নব নির্মিত জমাদ্দার মৎস্য আড়তের  শুভ উদ্বোধন করা হয়েছে। ৪ নভেম্বর শুক্রবার সকালে উপজেলার খুলনা সাতক্ষীরা মহাসড়কের এ লতিফ ফিলিং স্টেশনের পিছনে নব নির্মিত মৎস‍্য আড়ত এর ফিতা কেটে  উদ্বোধনের পর আড়ত চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।

আড়তের প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ জমাদ্দারের সভাপতিত্বে ও শিক্ষক এম শফিকুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, থানা অফির্সাস ইনচাজ শেখ কনি মিয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক  শাহানেওয়াজ হোসেন জোয়ার্দার, শেখ নাজিবুর রহমান নাজু, এম এম সুলতান আহম্মেদ, প্রাক্তন চেয়ারম্যান  মোল্ল‍্যা আবুল কাশেম, প্রাক্তন জেলা পরিষদ সদস‍্য শোভারানী হালদার, ইউপি সদস‍্য আসমা বেগম,আ’লীগ নেতা  আবু সাঈদ সরদার, বিএনপি নেতা খান আফজাল হোসেন, ইউপি সদস‍্য খান আবু বক্কার, ব‍্যবসায়ী ইব্রাহিম সরদার, আঃ করিম হালদার, ছাত্র নেতা খান আবুল বাশার প্রমূখ।

ডুমুরিয়ায় বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যক্ষ খান আতিয়ার ডুমুরিয়া কলেজের সভাপতি

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ার গুটুদিয়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ সরকারি হাজী মূহাম্মদ মহসিন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও  খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার ও শিক্ষক নেতা অধ্যাপক খান আতিয়ার রহমান  ডুমুরিয়া মহাবিদ্যালয়ের কলেজ পরিচালনা  পরিষদের সভাপতি মনোনীত হযেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক তাকে সভাপতি পদে  মনোনীত  করেছেন। বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা অনুরাগি এ মানুষটি সভাপতি হওয়ায় বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছে।

ডুমুরিয়ায় জেল হত‍্যা দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
 ৩রা নভেম্বর  বৃহস্পতিবার  বিকেলে ডুমুরিয়া  উপজেলা  আওয়ামী সহ সহযোগী সংঠনের উদ‍্যেগে জেল হত‍্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ নাজিবুর রহমানের  সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। অন‍্যান‍্যের মধ‍্য  বক্তব‍্য দেন জেলা আওয়ামী লীগের  সহ সভাপতি মোস্তফা কামাল খোকন,  উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদার, আবু সাইদ সরদার,  সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর  হোসেন,  প্রভাষক জিএম ফারুক হোসেন, মোল্ল‍্যা সোহেল রানা, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, কেএম হযরত আলী, বিষ্ণু প্রসাদ মল্লিক, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস‍্য হাসনা হেনা,  শীলা রানী মন্ডল,  তহমিনা বেগম, ভাইন্স চেয়ারম‍্যান শারমীনা পারভীন রুমা,  জেলা যুব মহিলা লীগের যুগ্ন সম্পাদক   শিমু আক্তার, যুবলীগের আহবায়ক  প্রভাষক গোবিন্দ ঘোষ,  রবিউল ইসলাম আন্টু,ছাত্রলীগের   খান আবুল বাশার শেখ মাসুদ রানা প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয।

ডুমুরিয়ার মাগুরখালীতে কাত্যায়নী পূজায়  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় মাগুরখালীতে  কাত্যায়নী পূজার মহানবমীতে বুধবার বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

পূজা উদযাপন কমিটির আয়োজনে ঘ‍্যাংরাইল নদীতে  বিভিন্ন এলাকার   ৫টি নৌকা দল এ প্রতিযোগিতায় অংশ নেয় । এরা হলেন পুটিমারী নৌকা দল,গৌরীঘোনা, সোনাদানা,চরগ্রাম ও তালা নৌকা দল। এতে পাইকগাছার সোনাদানা নৌকা দল বিজয়ী হন।  নৌকা বাইস দেখতে চটচটিয়া ব্রীজসহ নদীর দুপাড়ে  হাজার হাজার নারী-পুরুষ দর্শানার্থীদের মিলন মেলায় পরিনত হয় । প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন মাগুরখালী  ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা। ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুকৃতি মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন তপোবন মাধ‍্যমিক বিদ‍্যালযের প্রধান শিক্ষক  মো: সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা যামিনী রঞ্জন সানা, ইউপি সদস্য ভবেন্দ্রনাথ বালা, সঞ্জয় সানা, গোপাল হালদার, বিশ্বজিত মন্ডল,স্বরস্বতি মন্ডল, চিত্তরঞ্জন সানা, দিপংকর রায়,উদয় মল্লিক, ইউনুস সরদার, অনিমেষ মন্ডল, সুব্রত গোলদার প্রমূখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

ডুমুরিয়ায় চেয়ারম‍্যান কাপ ফুটবল টুনামেন্টে তালার খলিল নগর ইউনিয়ন জয়লাভ

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী শোভনা ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুনামেন্টের ১ম রাউন্ডের ৭ষ্ঠ খেলা ১ নভেম্বর  মঙ্গলবার  বিকেলে স্থানীয় গাবতলা ঐক্যতান যুবসংঘ মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় তালা  উপজেলার খলিল নগর ইউনিয়ন দল ও খর্নিয়া ইউনিয়ন দলের মধ্যকার খেলায় খলিল নগর ইউনিয়ন ১-০ গোলে  জয়লাভ করে। খেলা দেখতে মাঠের চারকোনে  শত শত নারী পুরুষ ও প্রমিলা দর্শক উপস্থিত হয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ  ও সেরা দর্শকের পুরস্কার প্রদান করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য’র সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা  পরিষদ গাজী এজাজ আহম্মেদ  বক্তব্য দেন খলিলনগর  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ,  খর্নিয়া  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ দিদারুল  ইসলাম,  শোভনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শিব গোলদার, সমাজসেবক মিলন কান্তি মল্লিক, নওশের বাগাতি ,মনোরজ্ঞন রায় অশোক সরকার আসাদুজ্জামান আসাদ, শেখ কামরুজ্জামান টিপু,  ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, দেবব্রত সরকার, সরদার শফিউল্ল্যাহ, বীরেনশীল, আশিষ পাল, গনেশ মন্ডল,  দয়াল চক্রবত্রী, খান দেলোয়ার হোসেন  শেখ জিল্লুর রহমান প্রমুখ।  ধারাভাষ্যকার ছিলেন মহির উদ্দিন মাহি, শেখ নাসির উদ্দিন। আলোচনা শেষে অতিথিবৃন্দ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা দর্শককে পুরস্কার তুলে দেন।