ডুমুরিয়ায় থানা পুলিশের অভিযানে দেড় কেজি গাজা সহ ২ মাদক ব‍্যবসায়ী গ্রেফতার

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনার ডুমুরিয়া থানা পুলিশ  উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে দেড় কেজি  গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে  গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খরসঙ্গ  গ্রামের মাদক ব্যবসায়ী রিপন মোল্যা  (২৭) কে ১কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয  ও  সোমবার রাতে খর্নিয়ার রানাই গ্রামের মাসুদ জোয়ারদ্দারের পুত্র মাদক ব্যবসায়ী আমান উল্লাহ জোয়াদ্দার (২৩) কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার  করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্র‍েরন করা হয়েছে।

 

ডুমুরিয়ায় জাতীয় শোক দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়া  উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের  নানা কর্মসূচীর মধ‍্যে দিয়ে জাতীয় শোক দিবস ১৫ আগস্ট পালিত হযেছে।   সকালে বিনম্ম শ্রদ্ধা নিবেদন করে স্বাধীনতা  চত্বরে বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে পুষ্পমাল‍্য অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা  সংসদ, থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন,  ফায়ার সার্ভিস স্টেশন, পানি উন্নযন বোর্ড, হাইওয়ে পুলিশ, সরকারী টেকনিক‍্যাল স্কুল ও কলেজ, সরকারী বালিকা বিদ‍্যালয, সাব রেজিষ্ট্র অফিস, বঙ্গবন্ধু কৃষি ডিপ্লোমা  পরিষদ, সদর ইউনিয়ন পরিষদ, ডুমুরিয়া  কলেজ, সোনালী ব‍্যাংক, সাজিয়াড়া মড়েল প্রাথমিক  বিদ‍্যালয, গুটুদিয়া মাধ‍্যমিক বিদ‍্যালয, ডুমুরিয়া  মাধ‍্যমিক বিদ‍্যালয।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী  স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও ১৯৭৫ এর ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু  পরিবারের  সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় সোমবার সকাল ১০ টায়  ডুমুরিয়া  উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে শোক র‍্যালী আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয।
 দলীয় কার্যলযে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি  সংসদ নারায়ন চন্দ্র চন্দ  ও  উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদারের পরিচালনায় বক্তব‍্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ‍্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, ও মোস্তফা কামাল খোকন, উপজেলা আওয়ামী লীগের নেতা  এম এম সুলতান আহম্মেদ, কাজী আলমগীর  হোসেন,  মোল্ল‍্যা সোহেল রানা, মোল্ল‍্যা জাহিদুল  ইসলাম, খান আবু বক্কার, আফসার হোসেন জোয়াদার, শীলা রানী মন্ডল, যুবলীগের শেখ ইকবাল হোসেন, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পদাক হাসনা হেনা, কৃষকলীগের সভাপতি অরিন্দম মল্লিক, জামিল আক্তার লেলিন, খান রবিউল ইসলাম আন্টু, রাজিউল বারী সৈকত শেখ আছাদুজ্জামান মিন্টু, ছাত্রলীগের খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ।
অপরদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে  সভায় বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, আরো বক্তব‍্য রাখেন সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ, মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা, অফিসার ইনচার্জ কনি মিয়া, বীর মুক্তিযোদ্ধা চন্দ্র কান্ত তরফদার, কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, সমাজ সেবক সেলিম আক্তার স্বপন, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার শিকদার অহিদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, মহিলা বিষযক কর্মকতা রিনা রানী মজুমদার, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাব চন্দ্র দাস, আনসার ভিডিপি কর্মকর্তা মিশু দে, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে যুব উন্নযন দপ্তর ও সমাজ সেবা দপ্তর চেক বিতরন করা হয।  ইসলামী ফাউন্ডেশন ডুমুরিয়া শাখার উদ‍্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয।
এ ছাড়া উপজেলার কলেজ মাধ‍্যমিক স্কুল, প্রাথমিক বিদ‍্যালয ও জোহর বাদ  মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠানে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হযেছে।

ডুমুরিয়ার চুকনগরে উত্তরা মটরর্স এর বাজাজ মোটর সাইকেলের শো রুম  উদ্বোধন

//জাহিদুর রহমান বিপ্লব ডুমুরিয়া//
সাবেক মন্ত্রী  নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ উন্নযনের মহা সড়কে।
দেশে সর্বত্র  যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় উপজেলা সদর  বাজার গুলোতে ব্যবসা বাণিজ‍্যে প্রসারিত হচ্ছে। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল গ্রাম হবে শহর ,এরই প্রতিফলন দেশের মানুষ উপভোগ করছে। দেশে প্রতিটা অঞ্চলে ব্যবসার বাণিজ্যের প্রসার ঘটছে। ১২ আগষ্ট  শুক্রবার  সকাল ১০ টায় চুকনগর বাজারে উত্তরা মটরস্ এর  বাজাজ মোটর সাইকেল এর  শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
শো-রুমের উদ্বোধন করেন উত্তরা মটরস্ এর প্রধান নির্বাহী দিলিপ ব্যানার্জি। ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদের সভাপতিত্বে ও ইন্দ্রজীৎ দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি সাংবাদিক শ্যামল সরকার, থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া।
অনুষ্ঠানে  বক্তব্য দেন  আদর্শ মটরস্ এর সত্বাধিকারী জয়দেব আঢ‍্য, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জি এম ফারুক হোসেন,মাষ্টার আশুতোষ নন্দী,চুকনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি প্রহ্রাদ ব্রহ্ম,সাধারণ সম্পাদক সরদার অহিদুল ইসলাম,সরদার শরিফুল ইসলাম,সুরঞ্জন ঘোষ,উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ,সমীর দে গোরা,চুকনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)মনিরুল ইসলাম ব্রাউন,রবীন্দ্র নাথ আঢ্য,কৃষ্ণ নন্দী প্রমুখ।

ডুমুরিয়ায় ৫টি চোরাই মোটর সাইকেল সরঞ্জাম সহ ২ চোর গ্রেফতার

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫ টি চোরাই মোটরসাইকেল চুরির সরঞ্জাম উদ্ধার সহ ২জনকে গ্রেফতার  করেছে। খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মাহবুব হাসান (বিপিএম)’র দিক  নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।  ১১ আগষ্ট  বৃহস্পতিবার বিকেলে থানা চত্বরে  থানা পুলিশ আয়োজিত এক প্রেস এ তথ্য জানান।

ব্রিফিং এ জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জেলা সহকারি পুলিশ সুপার (সার্কেল বি)মোস্তাফিজুর রহমান এবং থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া (বিপিএম)’র নেতৃত্বে থানা পুলিশ বিশেষ অভিযান  চালিয়ে খুলনা, যশোর, সাতক্ষীরা ও কালিগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া ৫টি  মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় মোটর সাইকেল এর লক তালা ভাঙ্গার ২টি মাস্টার কিং চাবি,৩ টি টুপি উদ্ধার করা হয়।  গ্রেফতার কৃতরা চোর সিন্ডিকেটের সদস্যরা হলেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন কাকশিয়ালী গ্রামের আহছান আলির ছেলে সালাউদ্দিন (৩১ ) ও বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন সোনাখালি গ্রামের মোঃ বাহাদুর শেখের ছেলে-মোঃ সম্রাট ইসলাম শান্ত (১৯)।

উদ্ধারকৃত মোটর সাইকেলের মধ্যে ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি সদস্য  ও সাংবাদিক মোক্তার হোসেনের ব্লু রং এর  এ্যাপাসি আরটি, অজ্ঞাত মালিকের কালো রং এর পালসার,কালো লাল রং এর ডিসকভার, এফ জেড এস ও হিরোহোন্ডা সহ মোট ৫ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। ওসি আরো বলেন চোর সিন্ডিকেট ধরতে অভিযান অব‍্যাহত রয়েছে ।

ডুমুরিয়ায় ৩ দিন ব‍্যাপী ফল মেলার উদ্বোধন

//জাহিদুর রহমান বিপ্লব,ডুমুরিয়া//

বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১১আগষ্ট বৃহস্পতিবার  সকালে ডুমুরিয়া  উপজেলা প্রশাসন ও কৃষি সম্পসারন দপ্তরের উদ‍্যোগে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন করা হয়েছে।

পরিষদের পুরাতন ভবনের বারান্দায় মেলার উদ্বোধন করেন সাবেক মন্ত্রী  নারায়ন চন্দ্র চন্দ এমপি ।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার শরীফ আসিফ রহমান, সহকারি কমিশনার (ভুমি) মো. মামুনুর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন, উপজেলা কৃষি অফিসার মো. ইনসাদ ইবনে আমিন, সম্প্রসারন কর্মকতা ওয়ালিদ হোসেন,  উপজেলা শিক্ষা অফিসার সিকদার আতিকুর রহমান জুয়েল, মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাব চন্দ্র দাস,  মহিলা বিষযক কর্মকর্তা রীনা মজুমদার, খাদ‍্য কর্মকর্তা কামরুল ইসলাম, পানি উন্নযন বোর্ডের এসডি মিজানুর রহমান,  পল্লী বিদুৎ সমিতির ডিজিএম আবু মতিন, ইউপি চেয়ারম‍্যান গোপাল চন্দ্র দে, অধ‍্যক্ষ সমারেশ মন্ডল,  এসএপিপিও সঞ্জয় দেবনাথ বঙ্গবন্ধু কৃষি পরিষদের সভাপতি তুষার বিশ্বাস সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন  ।

প্রদর্শনীতে পুষ্টির কর ফল  আম, কাঁঠাল, লেবু, তরমুজ, কদবেল, কলাসহ বিভিন্ন জাতের ২৮ প্রকারের ফল ও ১২ প্রকারের আচার ও জেলি প্রদর্শনী করা হয।

ডুমুরিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জম্ম বার্ষিকী পালন

 //জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া  খুলনা//

মহীয়সী বঙ্গমাতার চেতনা অদ‍ম্য বাংলাদেশের প্রেরনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ‍্য জীবন সঙ্গীনি এবং বাঙালীর মুক্তি সংগ্রামের নিভৃতচারী সহযোদ্ধা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জম্ম বার্ষিকী উপলক্ষ্যে ৮ আগষ্ট সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ‍্যেগে দলীয় কার্যলযে   আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয।

শেখ নাজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব‍্যদেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা কামাল খোকন, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, তথ‍্য ও গবেষনা বিষযক সম্পাদক অজয সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, অধ‍্যক্ষ জিএম ফারুক হোসেন, মোল্ল‍্যা সোহেল রানা, খান আবূ বক্কার, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, সরদার আ: গনি, আসফার হোসেন জোয়াদার, এ‍্যাড. প্রতাপ রায়, মহিলা আওয়ামী লীগের হাসনা হেনা, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, রবিউল ইসলাম আন্টু, আসাদুজ্রজামান মিন্টু ছাত্র নেতা খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয।দোয়া পরিচালনা করেন মাও: আ: গফুর।

 

ডুমুরিয়ায় নারী উন্নযন ফোরামের সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পে নারী উন্নযন ফোরাম ডুমুরিয়া উপজেলা কমিটির সভা ৮ আগষ্ট  দুপুরে উপজেলা মহিলা ভাইন্স চেয়ারম‍্যান এর কার্যলয়ে এক সভা অনুষ্ঠিত হয।
ফোরামের সভাপতি মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা’র সভাপতিত্বে সভায় বক্তব‍্য দেন ফোরামের সাধারন সম্পাদক ললিতা সরদার, সহ সভাপতি আরজিনা বেগম, আরতি বৈরাগী, আসমা বেগম, নারগীছখাতুন, আলেয়া বেগম ফিরোজা বেগম, রোকেয়া বেগম প্রমুখ।  এসময নারী ইউপি সদস‍্য উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর  জম্ম বার্ষিকীতে আলোচনা সভা ও দু:স্থ নারীদের সেলাই মেশিন এবং নগদ অর্থ বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//
মহীয়সী বঙ্গমাতার চেতনা অদ‍্যম বাংলাদেশ
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জম্ম বার্ষিকী উপলক্ষ্যে ৮ আগষ্ট  সোমবার সকালে  আলোচনা সভা ও দু:স্থ মহিলাদের সেলাই মেশিন বিতরন করা হযেছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষযক দপ্তরের আয়োজনে স্থানীয় শহীদ জোবায়েদ আলী মিলনাতনে অনুষ্ঠিত আলোচনা সভায়  উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে  ও মহিলা বিষযক কর্মকর্তা রীনা মজুমদার এর পরিচালনায়  সভায় বক্তব‍্য দেন সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ, মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা,  ভাইন্স চেয়ারম‍্যান গাজী আব্দুল হালিম, থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া, নিবাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,  পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, প্রমূখ। আলোচনা সভা শেষে ৭জন দু:স্থ নারীকে সেলাই মেশিন ও আর্থিক সহযতা প্রধান করা হয়।

ডুমুরিয়ায় বে সরকারী উন্নযন সংস্থার উত্তরনের বার্ষিক ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত

// জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

ডুমুরিয়ায় বে সরকারী উন্নযন সংস্থা  উত্তরন আমার প্রকল্প এর উদ‍্যেগে ৬ আগষ্ট  শনিবার সকালে বার্ষিক ভূমিহীন সমাবেশ   র‍্যালী ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

স্থানীয় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে  ডুমুরিয়া উপজেলা ভূমি কমিটির সভাপতি শেখ সেলিম আক্তার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে

প্রধান অতিথি’র বক্তব্য দেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।

বিশেষ অতিথি’র বক্তব‍্য দেন  উত্তরণ‌‌ পরিচালক শহিদুল ইসলাম,‌ জেলা ভূমি কমিটির সহ-সভাপতি শ্যামল শিংহ রায়,

জেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক গৌরাঙ্গ নন্দী।

অন‍্যেনের মধ‍্যে বক্তব‍্য দেন বক্তব্য  উত্তরন সম্বনযকারী মনিরুজ্জামান জমাদার  বটিয়াঘাটা উপজেলা ভূমি কমিটির সভাপতি  ও সাবেক ভাইন্স চেয়ারম‍্যান নিত্যাই চন্দ্র গাইন, ডুমুরিয়া উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক  শেখ মাহতাব হোসেন, বটিয়াঘাটা উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক অধ‍্যাপক  এনায়েত আলী বিশ্বাস,

জেলা পরিষদের  প্রাক্তন সদস্য শোভা রাণী হালদার, সাবেক চেয়ারম‍্যান  শেখ হাদিউজ্জান,উত্তরণ প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আব্দুল আলীম গাজী, সেল্টার ম‍্যানেজার মোকলেচুর রহমান, ভূমিহীন নারী ইসহরাতা শফিকুল ইসলাম সেল্টর ম‍্যানেজার পাটকেলঘাটা বদরুজ্জামান, আনোয়ারা ‌খাতুন সাথী,আরফিন সুলতানা কল‍্যানী রায়,  প্রমুখ। সমাবেশের পূর্বে একটি র‍্যালী অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়ায় উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

// জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী “জাতীয় শোক দিবস” যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে ৬ ই আগষ্ট শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রাথমিক  শিক্ষক সমিতি ভবনে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত।

উপজেলা আওয়ামী লীগের  সভাপতি  ও সাবেক মন্ত্রী  নারায়ন চন্দ্র চন্দ(এমপি)  সভাপতিত্বে  ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার এর পরিচালনায় বর্ধিত সভায় বক্তব‍্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ‍্যাড. রবীন্দ্রনাথ  মন্ডল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক  সম্পাদক সরদার আবু সালেহ, বীর মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান বাবলু, উপজেলা আওয়ামী লীগ নেতা সরদার আবু সাঈদ সরদার, শেখ নাজিবুর রহমান, বিমল  বসাক, এম এম সুলতান আহম্মেদ, জিএম ফারুক হোসেন, খান আবু বক্কার, মোল্ল‍্যা সোহেল রানা, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, কে এম হযরত আলী, বিষ্ণু প্রসাদ মল্লিক, শিলা রানী মন্ডল, সদর ইঊনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আফসার হোসেন জোয়াদার, মহিলা আওয়ামী লীগের হাসনা হেনা, যুবলীগের প্রভাষক গোবিন্দ ঘোষ, এ‍্যাড, আশরাফুল আলম, শেখ ইকবাল হোসেন, সেচ্ছা সেবকলীগের এম এম হুমাউন কবির,ছাত্রলীগের খান আবুল বাশার ও শেখ মাসুদ রানা। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারন সম্পাদকবৃন্দ।

সভায় প্রতিটি ইউনিয়নে ১৫ই আগট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন এবং দেশবিরোধী ষড়যন্ত্র ও অপরাজনীতির বিরুদ্ধে  সজাগ দৃষ্টি ও সহযোগী সংগঠনকে  রাজপথে থাকার  সিদ্ধান্ত গৃহীত হয়।