ডুমুরিয়ার উৎসব মুখর পরিবেশের মধ‍্যে দিয়ে রংপুর কালিবাটি মাধ‍্যমিক বিদ‍্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
 ডুমুরিয়ার  উৎসব মুখর পরিবেশের মধ‍্যে দিয়ে রংপুর  কালিবাটি মাধ‍্যমিক বিদ‍্যালয়ের সাধারণ  অভিভাবক সদস‍্য  নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই বুধবার সকাল ২০ টা হতে ৪টা পর্যন্ত বিদ‍্যালয ভোট গ্রহন  অনুষ্ঠিত হয়।
 নির্বাচনে সাধারন সদস‍্যপদে  ১০ জন  প্রার্থী অংশ নেয়। ২১৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। প্রাপ্ত ফলাফলে তুমুল লড়াই হয়েছে ।  বেসরকারি  ফলাফলে জানা গেছে দিপংকর বাগচী (১০৮)ভোট, আশুতোষ মন্ডল (১০৭) ও  জয়ন্ত মল্লিক (১০৭) ভোট সুভাষ  সরকার (১০৫)  ভোট এবং সাধারন নারী  সদস‍্যপদে রিপা সরকার(১১৩) ভোট পেয়ে নির্বাচিত  হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ। এসময় বিদ‍্যালয়ের শিক্ষক এলাকার সুধী জনেরা উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় নকল ২ পিছ ডায়মন্ডসহ ২ জন গ্রেফতার

//ডুমুরিয়া সংবাদদাতা//

ডুমুরিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ জুলাই) বিকালে উপজেলার খর্নিয়া বাজারস্থ মফিজুরের চা’য়ের দোকানের সামনে থেকে দুই প্রতারকসহ ২পিস নকল ডায়মন্ডসহ আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা সুত্রে জানা গেছে , সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক চক্রের ডায়মন্ড পাচারের খবরে ডুমুরিয়া থানা পুলিশ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের খনিয়া বাজারে অবস্থান নেয়। এর পর প্রতারক চক্রের ওই দুই সদস্য মোটরসাইকেল যোগে সাতক্ষীরা থেকে খুলনা যাওয়ার প্রতিমধ্যে উপজেলার খর্নিয়া বাজার এলাকায় পৌঁছালে পুলিশ তাদের গতি রোধ করে। এরপর তাদের দেহ তল্লাশী করে ২টি ডায়মন্ড সাদৃশ্য বস্তু উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর গ্রামের মৃত জমাত মোল্লার পূত্র মোঃ আব্দুল হাই (৫০) ও একই এলাকার মৃত আবুল হোসেন খাঁর পূত্র মাহাবুব খাঁ (৪২)।

এব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি  মিয়া সাংবাদিকদের  জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সাতক্ষীরার দু’ প্রতারকে ডায়মন্ড সাদৃশ্য বস্তুসহ গ্রেফতার করা হয়। তবে সেগুলো আসল ডায়মন্ড কিনা সেই সন্দেহে একাধিক জায়গায় পরীক্ষা করা হলে সেগুলো নকল প্রমানিত হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় প্রতারনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

//ডুমুরিয়া সংবাদদাতা//

ডুমুরিয়ার  গুটুদিয়া ইউনিয়ন কৃষকদলের দ্বি – বার্ষিক সম্মেলন গতকাল সোমবার বিকেলে স্থানীয় গাজীর মোড়ে এলাকায় অনুষ্ঠিত হয়।

মো:  নুর মোহাম্মদ  শেখের সভাপতিত্বে  সম্মেলন  উদ্বোধন  করেন উপজেলা  কৃষকদলের  আহবায়ক মাষ্টার আইয়ুব হোসেন, সম্মেলনে  প্রধান অতিথি’র বক্তব‍্য দেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক  ও উপজেলা বিএনপির আহবায়ক মোল্ল‍্যা মোশাররফ হোসেন মফিজ, প্রধান বক্তা’র বক্তব‍্য দেন জেলা কৃষকদলের সভাপতি  মোল্ল‍্যা কবির হোসেন, বিশেষ বক্তা ‘র বক্তব্যে দেন জেলা কৃষকদল সাধারন সম্পাদক শেখ আবু সাঈদ,  বিশেষ অতিথির বক্তব‍্য দেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ সরোয়ার হোসেন, শেখ শাহিনুর রহমান,উপজেলা কৃষকদলের সদস‍্য সচিব  জিএম সাইকুল ইসলাম , ইউনিয়ন বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম মোড়ল,  সদস‍্য সচিব মোনায়েম গাজী, বিএনপি নেতা মোল্ল‍্যা  ইকরামুল ইসলাম, মাহাবুর রহমান, মাষ্টার সেলিম হালদার, মাহাবুর রহমান পিকুল, জাহাঙ্গীর, সাদেক বিশ্বাস, জিএম হান্নান, কাজী জিয়াউর রহমান, ইনামুল ইসলাম, রশিদ, রিজাউল, কাশেম, হাফিজুর রহমান, মফিজ, ওলিয়ার খান, নাদিম,আতিয়ার রহমান, দেলোয়ার হোসেন,ইলিয়াজ, রাজ্জাক মোল্ল‍্যা, ইব্রাহিম গাজী, মাহাবুর, ওমর, জুলফিকার, জাফর, জিয়াউর, আনোয়ার, বাদল হোসেন, জনি মোড়ল, তানফির, প্রমুখ।

সম্মেলনে  নুর মোহাম্মদ শেখ কে সভাপতি, মো: রিজাঊল হোসেন কে সাধারণ  সম্পাদক ও গাজী ওলিয়ার রহমানকে সাংগঠনিক  সম্পাদক করে গুটুদিয়া ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠন করা হয়।

ডুমুরিয়ায় মাদকদ্রব‍্য অপব‍্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত কর্মপরিকল্পনা বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত

//ডুমুরিয়া সংবাদদাতা//

ডুমুরিয়ায় মাদকদ্রব‍্য অপব‍্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত কর্মপরিকল্পনা বিষয়ে এক কর্মশালা  ৪ জুলাই  সোমবার সকালে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারন প্রশাসনিক ভবনে  অনুষ্ঠিত হয।

জেলা মাদকদ্রব‍্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব‍্য দেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান এজাজ আহম্মেদ গাজী, মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব‍্য নিয়ন্ত্রন খুলনার উপ পরিচালক  মো: মিজানুর রহমান,  বক্তব‍্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ, উপজেলা পরিষদের  ভাইন্স চেয়ারম‍্যান গাজী আ: হালিম, ডুমুরিয়া থানা অফিসার্স ইনচার্জ সেখ কনি মিয়া, হরিনটানা থানার এসআই দ্বৈপায়ন বিশ্বাস, উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাক্তার আবু সুফিয়ান রস্তম, প্রমুখ।

সভায়  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম‍্যান, জনপ্রতিনিধি, শিক্ষক ও সমাজের  সুধী জনের নেতৃবৃন্দ উপস্থিত  ছিলেন।

 

 

ডুমুরিয়ায় বিএনপি’র বন‍্যার্তদের ত্রান সংগ্রহ কার্যক্রম এর উদ্বোধন

//ডুমুরিয়া সংবাদদাতা//

ডুমুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে ৩ রা জুলাই  রবিবার বিকেলে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে বন্যার্ত মানুষের সাহায‍্যের্থে   উপজেলা বিএনপির’র ত্রাণ সহায়তা সংগ্রহ  কার্যক্রম উদ্বোধন  উপলক্ষ্যে দলীয় কার্যলযে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেন  খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও ডুমুরিয়া উপজেলা বিএনপির’র আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।

এ সময় উপস্হিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ সরোয়ার হোসেন, জেলা কৃষকদলের সভাপতি মোল্লা কবির হোসেন, শেখ শাহিনুর রহমান,মাষ্টার আমিরুল ইসলাম হালদার,অরুন গোলদার, মশিউর রহমান লিটন, মাষ্টার আইয়ুব আহমেদ, ,শহিদুল ইসলাম মোড়ল,সরদার মোজাফফর হোসেন,আবু জাফর খান, মাষ্টার সেলিম হালদার, শাইকুল ইসলাম, সরদার আঃ সালাম,আশরাফ হোসেন,আঃ মজিদ জোয়াদ্দার, শাহীন আলম, আঃ গফুর গাজী, আফজাল হোসেন, হালিমা বাগাতী,শফিকুল ইসলাম জোয়াদ্দার, মোঃ ইমরান হোসেন,রেজা খান,অলিয়াার রহমান, আবু সাইদ, গোলাম সরোয়ার,নজরুল হালদার,সাদেক,ওলিয়ার খান,টুটুল কুন্ডু,ইয়াসিন,সেলিম গাজী,  ইজাহারুল গাজী,ছাত্রনেতা আবরর হোসেন সৈকত, রিপন সরদার, আসলাম শেখ, রুবেল শেখ, মিঠু শেখ, আলভি আহমেদ, নাছিমুল হাসান,দিপ্ত মহালদার, মৃদুল বিশ্বাস, শরিফুল ইসলাম প‍্রমুখ।

 

ডুমুরিয়ায় ১১ টি এতিমখানা ও শিশু সদনের  ১৭ লাখ ৪ হাজার টাকার চেক বিতরন শুরু

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলা  সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২২ অর্থ বছরে  খুলনার ডুমুরিয়া উপজেলার ১১ টি এতিমখানা ও শিশু সদনের জন্যে বরাদ্ধকৃত ১৭ লাখ ৪ হাজার টাকার অনুদানের চেক বিতরন শুরু হয়েছে।

সমাজসেবা অফিস সুতে জানা গেছে খলশী লিল্লাহ ও এতিমখানা,  হযরত শেখ শাহ আফজাল  (রহ:) এতিমখানা , উলা মাজেদিয়া এতিমখানা লিল্লাহ বোডিং,  মধূগ্রাম ইসললামিয়া সিনিয়র মাদ্রাসা লিল্লাহ বোভিং সহ ১১ টি প্রতিষ্ঠানে  সমাজকল‍্যান মন্ত্রণালয় হতে এতিম দের জন‍্য বরাদ্ধ দেওয়া হয।

৩রা জুলাই  রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আসিফ রহমান তার কার্যালয়ে উপজেলার শলুয়া এলাকার মদিনাতুল উলুম মোহাম্মাদিয়া এতিম খানা কর্তৃপক্ষের হাতে ৩লাখ ৩৬ হাজার এবং মাগুরাঘোনা ইউনিয়নের হযরত শেখ শাহ আফজাল(র) শিশু সদন কমপ্লেক্স’র কর্তৃপক্ষের হাতে ৭২ হাজার টাকার চেক হস্তান্তর  করেন।

গত বৃহস্পতিবার উপজেলা সদরের সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসার এতিম খানা ও লিল্লাহ বোর্ডিং এর এতিম খানার  জন্য বরাদ্ধকৃত ৩ লাখ টাকার চেক হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস এবং সংশ্লিষ্ট এতিম খানার প্রতিনিধিবৃন্দ।

সামাজিক অস্থিরতা রোধ ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ রক্ষার্থে স্মার্ট ফোন ব‍্যবহার নিষিদ্ধ করণ বিষয়ে মতবিনিময় সভা

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া// 

সামাজিক অস্থিরতা রোধ ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠ পরিবেশ রক্ষার স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র/ছাত্রীদের স্মার্ট ফোন ব‍্যবহার নিষিদ্ধ করণ বিষয়ে  শিক্ষার্থী ও ম‍্যানেজিং কমিটির সমন্বয়ে এক মতবিনিময় সভা ২রা জুলাই ডুমুরিয়ার শাহাপুর মাধ‍্যমিক বিদ‍্যালয়ে অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রধান শিক্ষক মো: আকতারুজ্জামান এর সভাপতিত্বে সভায় আলোকিত অতিথি’র বক্তব‍্য দেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ। প্রধান অতিথি’র বক্তব‍্য দেন উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, প্রধান আলোচক হিসাবে বক্তব‍্য দেন রঘুনাথপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম‍্যান খান শাকুর আহম্মেদ, আরো বক্তব‍্য দেন সহকারী প্রধান শিক্ষক শেখর চন্দ মন্ডল, সহকারী শিক্ষক মোস্তফা রফিকুল ইসলাম, বিধান চন্দ্র বিশ্বাস, দীন বন্ধু ঘরামী প্রমুখ।

সভায় বক্তরা বলেন তরুন প্রজম্ম স্কুলগামী শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে বের করে লেখাপড়ার মনোযোগী করে তুলতে হবে। অভিভাবক ও পরিবার এবং  সামাজিক ভাবে ঐক‍্যবদ্ধ হযে স্মার্ট ফোন ব‍্যবহার রোধে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।

 

ডুমুরিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলা পর্যায়ে সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা ২৩ জুন  বৃহস্পতিবার  দুপুরে স্থানীয় যুব সংঘ ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয।

বঙ্গবন্ধু খেলায়  কাটেঙ্গা সরকারী প্রাথমিক বিদ‍্যালয ও মধুগ্রাম সরকারী প্রাথমিক বিদ‍্যালযের মধ‍্যেকার খেলায় কাটেঙ্গা সরকারী প্রাথমিক  বিদ‍্যালয ১ -০ গোলে জয়লাভ করে চ‍্যাম্পিয়ান হয।

বঙ্গমাতায়  রুপরামপুর সরকারী প্রাথমিক বিদ‍্যালয  ১-০ গোলে পরাজিত করে রামকৃষ্ণপুর চ‍্যাম্পিয়ান হয।

খেলা শেষে চ‍্যাম্পিয়ান ও রাসার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে  দেন  সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। উপস্থিত  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, অফিসার্স ইনচাজ সেখ কনি মিয়া ও শিক্ষা দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক মন্ডলী। খেলাটি পরিচালনা করেন নাজমুল বারী ও সমারেশ মন্ডল।

 

ডুমুরিয়ায় পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলা পরিষদের মাসিক সভা ২৩জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলা সম্প্রসারন কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে  সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।

সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ, ভাইন্স চেয়ারম‍্যান গাজী আব্দুল হালিম ও শারমীনা পারভীন রুমা, অফিসার্স ইনচার্জ সেখ কনি মিয়া,  চেয়ারম‍্যানগন গোপাল চন্দ্র দে, সুরজ্ঞিত বৈদ‍্য, জহুরুল হক, রফিকুল ইসলাম হেলাল, শেখ হেলাল উদ্দিন, শেখ তহিনুল ইসলাম, মনোজিৎ বালা, শেখ দিদারুল ইসলাম, গাজী হুমাউন কবির বুলু, সমাজ সেবক আ: লতিফ জমাদার, প্রধান শিক্ষক আইয়ুব হোসাইন, দেবাশিষ চন্দ্র চন্দ, প্রকৌশলী মো: রবিউল ইসলাম, সিনিয়র মৎস‍্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক,  মাধ‍্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আশরাফ হোসেন, ভিডিপি কর্মকতা মিশু দে, পল্লী বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান প্রমুখ। সভায় মাদক, বাল‍্য বিবাহ বখাটের দৌরত্ব, অপ্রাপ্ত ছেলে মেয়েদের মোবাইল ফোন ব‍্যবহার,সড়কে অবৈধ‍্য যান চলাচল সহ বিভিন্ন বিষয়ে চিত্র তুলে ধরা হয।

 

ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের সাথে বীর মুক্তিযোদ্ধাদের পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

//ডুমুরিয়া, খুলনা//

ডুমুরিয়ায় বীর মুক্তিযুদ্ধাদের সাথে উপজেলা পরিষদ ও প্রশাসনের  এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

২২ জুন বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে উপজেলা নির্বাহী অফিসার মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব‍্য উপজেলা পরিষদ চেয়ারম‍্যান এজাজ আহম্মেদ গাজী, সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশীদ, থানা অফিসার্স ইনচার্জ সেখ কনি মিয়া, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালিন কমান্ডার নুরুল ইসলাম, চন্দ্র কান্ত তরফদার, আবুল কালাম মহিউদ্দিন, নূর নবী খোকা, ফিরোজ রহমান, রবীন্দ্রনাথ বৈরাগী, আতিয়ার রহমান মোড়ল,  গাজী নাজিমুদ্দিন, দীনবন্ধু বৈরাগী, মোল‍্যা মাহাবুর রহমান, দিলিপ মন্ডল, নৃপেন বিশ্বাস সহ জীবিত সকল মুক্তিযুদ্ধাগন উপস্থিত ছিলেন।