বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার জেলা পর্যাযে ডুমুরিয়ার ৪ জন শিক্ষার্থীর কৃতিত্ব

//জাহিদুর রহমান বিপ্লব, ডূমুরিয়া, খুলনা//

অনন্য সাধারণ মেধা অন্বেষণের লক্ষ্যে”বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা -২০২২” ২৫ এপ্রিল  মঙ্গলবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠপ্রতিভা অর্জনকারী ১৫ জনের মধ্যে ৪ জন ডুমুরিয়া উপজেলার সেরা মেধাবী  স্থান করে নিয়েছে। ভাষা ও সাহিত্য বিষযে  ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী উমা রায় . দৈনন্দিন বিজ্ঞান -বিষযে বান্দা কলেজিযেট বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী স্নেহা বিশ্বাস অর্পা  ও  একই বিদ‍্যালযের বিজ্ঞান বিষযে ১০ম শ্রেণি ছাত্র সৃজন বিশ্বাস . গণিত ও কম্পিউটার  বিষযে সরকারি শাহপুর মধগ্রাম কলেজের ছাত্র অশ্বিনী মন্ডল  বিজযী  হযেছেন।

মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ বলেন ৩ টি প্রতিষ্ঠানের ৪ জন শিক্ষার্থী তাদের মেধার স্বাক্ষর রেখেছে।  উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে বহুমুখী  মেধার প্রতিযোগিতা  বেড়েছে।   শিক্ষা পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক  অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

 

খুলনার ডুমুরিয়ায়  বি- ২৮ জাত ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডূমুরিয়া সংবাদদাতা//

খুলনা-বগেরহাট-সাতক্ষীরা- গোপালগঞ্জ- পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগের মাধ্যমে বোরো ধান উৎপাদনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৫ এপ্রিল   জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের ভেলকামারি বিলে বৈশাখী  টেলিভিশনের খুলনা প্রতিনিধি  শেখ হেদায়েতুল্লাহর জমিতে চাষকৃত বিআর ২৮ জাতের ধান কর্তন  ও মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  গোপালগঞ্জ-খুলনা-বগেরহাট-সাতক্ষীরা পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও খুলনা মৃত্তিকা সম্পদ ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অমরেন্দ্রনাথ বিশ্বাস।

প্রকল্প পরিচালক  বলেন, আমাদের দেশে প্রতিবছর আবাদি জমির পরিমাণ কমছে। জলবায়ু পরিবর্তনন জনিত কারণে জমিতে লবণাক্ততার পরিমান বাড়ছে। তাই ফসল উৎপাদনে মাটির গুণাগুণ পরীক্ষা করে পরিমাণ মত সুষম সার কীটনাশক প্রয়োগ করলে ফসলের ফলন অনেকটাই বাড়বে। তিনি আরো বলেন, আবাদি জমির পরিমান কমলেও জনসংখ্যা বাড়ছে তাই খাদ্যের চাহিদাও বাড়ছে এজন্য আমাদের রকমারি ফসল উৎপাদনের উপর গুরুত্ব দিতে হবে। তিনি বিআর-২৮ জাতের ফলনে সন্তোষ প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুন নাহার রত্না, মৃত্তিকা সম্পদ ইন্সটিটিউটের শেখ রফিকুল ইসলাম । মাঠদিবসে ভেলকামারি বিলের প্রায় ৫০জন বোরো ধান চাষী উপস্থিত ছিলেন।

 

 

ডুমুরিয়ায় সরকারী প্রধান শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা খুলনা//

বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ‍্যালয ডুমুরিয়া  উপজেলার  প্রধান শিক্ষক সমিতির আয়োজনে গতকাল  মঙ্গলবার ১৯ এপ্রিল   বিকেলে শিক্ষক সমিতি ভবনে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসার সিকদার আতিকুর  রহমান জুয়েল,  সহকারী শিক্ষা অফিসার শাহ আলম মাতাব্বর,ও মো: নজরুল ইসলাম,  সাবেক সভাপতি  হাফেজ আ: কুদ্দুস,  প্রধান শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম মোড়ল, সাধারণ  সম্পাদক  এস এম রবিউল ইসলাম  লাবু, সহসভাপতি দ্বয কনিকা মন্ডল, দেবাশিষ চন্দ্র, আ: ছালাম রুহুল কুদ্দুস, মাশরিকী সুলতানা শাহানাজ পারভীন, রোজিনা খানম, লিনা জেসমিন, মৃনাল কান্তি, মাহামুদুর রহমান , এভডি শহিদুল ইসলাম আমিরুল ইসলাম   সাবেক শিক্ষক লুৎফর রহমান,  ও উপজেলা  প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত  ছিলেন।

 

 

 

খুলনার ডুমুরিয়ায় বিনামূল‍্যে সার বীজ বিতরণ

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া  সংবাদদাতা//

‘ডুমুরিয়া উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে ১৭ এপ্রিল  রোববার বিকেলে খরিপ -১ মৌসুমে আউশ চাষবাদে প্ররোদনা কর্মসূচীর আওতায়  ক্ষদ্র ও প্রান্থিক কৃষকদের মাঝে বিনামূল‍্যে বীজ সার বিতরন করা হযেছে। অফিসাস ক্লাব মিলানযতন অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব  করেন  সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মৎস‍্য ও প্রানী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। আরো বক্তব‍্য কৃষি অফিসার মোচাদ্দেক হোসেন, উপজেলা  আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ  সম্পাদক শাহানেওয়াজ হোসেন,, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: ওয়ালিদ হোসেন, সম্প্রসারণ  কর্মকতা সিফাত আল মারুফ, কৃষক হানিফ মোড়ল, রফিকুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি কৃষি আবাদ করতে পারলে আমাদের দেশ  অর্থনীতি ভাবে ঘুরে দাড়াবে।

সরকার বিভিন্নভাবে সহায়তা দিযে কৃষক ও কৃষিজীবি মানুষদের পাশে দাড়িয়েছে।

 

 

খুলনার ডুমুরিয়ায় মুজিবনগর দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

‘ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ‍্যে ১৭ এপ্রিল রোববার সকালে ডুমুরিয়া  উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ টার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এক আলোচনা  সভা সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ এর সভাপতিত্বে  সভায় বক্তব‍্য দেন বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলম মানিক, কৃষি অফিসার মোচ্ছাদেক হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ প্রাথমিক  শিক্ষা অফিসার আতিকুর রহমান জুয়েল মহিলা বিষযক কর্মকর্তা রীনা মজুমদার মৎস‍্য কর্মকতা আবু বক্কার সিদ্দিক, দারিদ্র বিমোচন কমকর্তা প্রতাব চন্দ্র দাস প্রমুখ। দিবসটি গুরুত্ব ও আলোকপাত করা হয।

 

 

ডুমুরিয়ায় অভিযোগের শুনানি শেষ হওয়ার আগেই নালিশী সম্পত্তিতে গাছ লাগিয়ে দখলের চেষ্টা

//ডুমুরিয়া  সংবাদদাতা , খুলনা//

খুলনার ডুমুরিয়া সদরের   খান  আছাবুর রহমান নামের এক ব‍্যক্তির কবলাকৃত জমি  দু’ সরকারী  চাকুরী জীবি জমি  জবরদখলের  চেষ্টা।  প্রতিকার চেয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগে  জানা যায়, ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের আ:  কাফি খানের পুত্র খান আছাবুর রহমান  আরাজি ডুমুরিয়ার মৃত সুরেন্দ্রনাথ চক্রবর্তীর পুত্র মধুসুধন চক্রবর্তী ও ভগীরথ চক্রবর্তীর কাছ থেকে আরাজি ডুমুরিয়া মৌজায় যার জেএল নং-৩৯,এসএ খতিয়ান নং-২২১,পৃথক খতিয়ানে ২২১/১, এসএ দাগ নং-২৩৬ এর বিলান জমি ০.০৩একর জমির মধ্যে ০.০১৫০একর জমি কবলা দলিল মুলে খরিদ করে যার দলিল নং ১৭৪৭ /২২ তারিখ ২৩-২-২২। এবং একই দাগ খতিয়ানে খুলনার রুপসা থানার মৃত অলক চক্রবর্তীর পুত্র উদ্দাভ চক্রবর্তীর নিকট হতে কবলা মুলে ০.০০৩০একর জমি ক্রয় করে যার দলিল নং ১৩৬৭/২২, ১৪-০২-২২  দুটি দলিলের মোট জমির পরিমান  ০.০১৮০একর ভোগদখল করে আসছে। কিন্ত ঔই জমির উত্তর  অংশে  রাহা সম্প্রদারের কাছ খরিদ কৃত মালিক আরাজি ডুমুরিয়া গ্রামের মৃত মতলেব শেখের পুত্র মোঃ জাহিদুল ইসলাম শেখ ও মৃত আব্দুল হামিদ খানের মেয়ে শাহানা আলিমা মুক্তা। যার এস এ দাগ নং ২৪০।  বাদী খান আছাবুর রহমান এর জমির দাগ নং  ও বিবাদী গনের দাগ নং  পৃথক পৃথক হওয়ায়   উপজেলা  নির্বাহী অফিসার বিষযটি অমলে নিয়ে উভয পক্ষকে সার্ভেয়ার দারা জমি পরিমাফকরে এসকেজ ম‍্যাফ জমা দিতে  বলেন ।

আছাবুর ইউএনও এর নির্দেশ মোতাবেক গত ৬এপ্রিল স্থানীয় সার্ভেয়ার দ্বারা ট্রেজ ম্যাপ করে জমা দেয়। অভিযোগের বিষয়টি তোযাক্কা না করে বিবাদী জনৈক শিক্ষিকা  শাহানা  আলিমা মুক্তা   নালিশী জমিতে গত ৯এপ্রিল জোরপূর্বক গাছ লাগিয়ে জবর দখলের চেষ্টা করছে।

এ ব্যাপারে আছাবুর রহমান বলেন, কোন কারণ ছাড়াই স্কুল শিক্ষকা ক্ষমতার দাপট দেখিয়ে  অন্যায়ভাবে আমার ক্রয়কৃত সম্পত্তি জবর দখলের চেষ্টা  সহ একের পর এক  মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি  করে আসছে।

বিবাদী জাহিদুল ইসলাম শেখ বলেন, আমরা আছাবুরের কোন জমি দখল করিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, অভিযোগ হয়েছে। উভয় পক্ষকে ডেকে একটি সুষ্টু সমাধান করে দেয়া হবে।

English Dainikbiswa

কথা বলতে বলতেই সোহেলকে স্ত্রীর সামনে কুপিয়ে মারলো

ডুমুরিয়ায় মায়ের উপর অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

//ডুমুরিয়া সংবাদদাতা খুলনা//

খুলনার ডুমুরিয়ায় মায়ের উপর অভিমান করে অর্পিতা মল্লিক ওরফে জয়া (১৬) নামের এক স্কুল  ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে ১৪ এপ্রিল  বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শোভনা মধ্যপাড়া গ্রামে।

এ ঘটনায় শুক্রবার (১৫ এপ্রিল) নিহতের মা কৃষ্ণা রাণী বিশ্বাস বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার শোভনা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ও ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নার্সিং সুপারভাইজান হিসেবে কর্মরত কৃষ্ণা রাণী বিশ্বাসের একমাত্র মেয়ে ডুমুরিয়া সরকারি  বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ১০ম শ্রেণিতে অধ্যায়নরত মেধাবী ছাত্রী অর্পিতা মল্লিক ওরফে জয়া পহেলা বৈশাখ বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনায় মায়ের উপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে এলাকায় পহেলা বৈশাখের অনুষ্ঠানে যায়। সেখান থেকে দুপুর ২:৩০ মিনিটের দিকে নিজ বাড়িতে ফিরে এসে ঘরের দরজা দিয়ে শুয়ে থাকে।

এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জয়া’র বাবা অশীত মল্লিক ঘরের ভিতর ফ্যান চলার শব্দ শুনতে না পেয়ে এবং জয়াকে ডাকা ডাকি করে কোন সাড়া না পেয়ে তখন তার সন্দেহ হয়। এক পর্যায়ে তিনি  দরজা ভেঙ্গে ঘরের ভিতর ঢুকে দেখে জয়া গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলছে। তখন তার আত্মচিৎকারে পার্শ্ববর্তি লোকজন ছুটে এসে জয়াকে মুমুর্ষ অবস্হায় উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে আনার পথিমধ্যে রাত সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া(বিপিএম) জানান, অপমৃত্যুর ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরীসহ ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে একমাত্র সন্তান জযার মৃত‍্যতে পিতা মাতা আত্নীয় স্বজন এলাকাবাসী শোকে মুচ্ছমান হযে পড়ছে।

English Dainikbiswa

চাঁদপুর সদরের চান্দ্রায় হয়রানিমূলক মিথ্যা মামলা-হামলার প্রতিবাদ

ডুমুরিয়ায় পহেলা বৈশাখ উদযাপন

//ডুমুরিয়া সংবাদদাতা , খুলনা//

ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক ও সাংষ্কৃতিক গোষ্ঠির উদ‍্যেগে   বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ১৪ এপ্রিল  (বৃহস্পতিবার)  পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।

সকালে  উপজেলা পরিষদ চত্বর থেকে প্রশাসনের আয়োজনে এক  মঙ্গল শোভাযাত্রা বের হযে ডুমুরিয়া  মহাবিদ‍্যালয   প্রাঙ্গনে গিয়ে শেষ হয। সাবেকমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপির নেত্বতে শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার  মোঃ আবদুল ওয়াদুদ,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ মামুনুর রশীদ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, উপজেলা কৃষি অফিসার মোঃ মোসাদ্দেক হোসেন,সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মুহা: মাসুদুর রহমান, অধ্যক্ষ রঞ্জন কুমার তদফদার, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেন।

মঙ্গল শোভাযাত্রা শেষে  কলেজ চত্বরে সংক্ষিপ্ত অনুষ্ঠানে  সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত ঐতিহ্য। এ উৎসব সর্বজনীন ও অসাম্প্রদায়িক। নতুন বছরের প্রথম দিনে অতীতের সকল গ্লানি ভুলে গিয়ে আমাদের সামনে এগুতে হবে। তিনি বলেন, অতীতের সকল গ্লানি ও বিভেদ ভুলে বাংলা নববর্ষ জাতীয় জীবনের সকলক্ষেত্রে আমাদের ঐক্যকে আরো সুসংহত করবে।

পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলার অধিকাং শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-স্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করে।

 

দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার- আয়োজনে ডুমুরিয়া ইসলামী ফাউনডেশন

//ডুমুরিয়া  সংবাদদাতা//

সরকারী যাকাত ফান্ডে যাকাত দিন দারিদ্র বিমোচনে অংশ নিন ইসলামী ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয কর্তৃক আয়োজিত দারিদ্র বিমোচনে যাতাকের ভূমিকা শীর্ষক এক সেমিনার  অনুষ্ঠিত হুয়।

১৩ এপ্রিল  বুধবার ডুমুরিয়া  উপজেলা  প্রশাসন ও ইসলামী ফাউনডেশন এর আয়োজনে স্থানীয় শহীদ জোবাযেদ আলী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল ওয়াদদ এর সভাপতিত্বে ও ফিল্ড সুপার ভাইজার মো: মওদুদ আহম্মেদ এর পরিচালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্য দেন  ইসলামী ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কাযালযের পরিচালক একেএম ফজলুর রহমান।

বক্তব‍্য দেন ইসলামী ফাউন্ডেশনের জেলা মাষ্টার ট্রেনার মাও: মো: কামরুজ্জামান, মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, ডুমুরিয়া এম আই  আলিয়া মাদ্রাসার অধ‍ক্ষ‍্য মাও: জাকির হোসেন, মড়েল কেয়ার টেকার শাইদুর রহমান, হাফিজুর রহমান আকুঞ্জি, নাজমুল হুদা, শরিফুল ইসলাম, আ: গফুর মোড়ল প্রমুখ। ফাউন্ডেশনের  শিক্ষক ও শিক্ষিকিরা উপস্থিত ছিলেন।

 

ডুমুরিয়ায় থানার নবাগত অফির্সাস ইনচার্জ মো: কনি মিয়া যোগদান

//ডুমুরিয়া  সংবাদদাতা//

খুলনার ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে মো: কনি মিয়া যোগদান করে দায়িত্ব ভার গ্রহন করেছেন। ১২ এপ্রিল  মঙ্গলবার রাতে   বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান দায়িত্ব বুঝে নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,বাংলাদেশ  পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের এক আদেশে নড়াইল জেলার কালিয়া থানায় কর্মরত অফিসার ইনচার্জ মোঃ কণি মিয়া কে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ হিসেবে বদলী করা হয়।

অপর দিকে ডুমুরিয়া থানায় কর্মরত ওসি মোঃ ওবাইদুর রহমান কে পরবর্তি পদায়নের জন্যে মেহেরপুর জেলা পুলিশ লাইনে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নবাগত ওসি কনি মিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করে রাতে বিদায়ী ওসি ওবাইদুর রহমানের কাছ থেকে দায়িত্ব  বুঝে নেন।

প্রসঙ্গত: নবাগত ওসি কনি মিয়া ২০১৬ সাল হতে ২০২০ সাল পর্যন্ত খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হিসেবে দায়িত্ব পালন শেষে নড়াইল জেলার কালিয়া থানায় বদলী হয়ে ওসি হিসেবে যোগদান করে দায়িত্ব পালন করেন।