রামপালে জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালন

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

রামপালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রামপাল উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার ফয়লাহাট কার্যালয়ে বুধবার রাত ৮টায় এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় বক্তব্য দেন, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, শেখ আছাদুজ্জামান, শেখ ফিরোজ কবির, এস, এম আব্দুল্লাহ, মুজিবুর রহমান জোয়ার্দ্দার, বদিউজ্জামান মিনা, হাওলাদার মুজিবুর রহমান বাবুল, সরদার ফরিদ উদ্দিন, মোঃ জিল্লুর রহমান, জাহিদুর রহমান বাবলা, আকবর হোসেন আকো, হাওলাদার জাহিদুর রহমান, আলমগীর কবির বাচ্চু, মাসুদুর রহমান পিয়াল, আব্বাস আলী, মারুফুজ্জামান, হাবিবুর রহমান, শেখ সাইদুর রহমান, কাজী অজিয়ার রহমান, মোতালেব হোসেন, মোল্যা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জেল হোসেন বাদল প্রমুখ।

আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

‘আউট-অব-স্কুল চিলড্রেন কর্মসূচি’ কচুয়া কাগজ কলমে আছে বাস্তবে নাই

শুভংকর দাস বাচ্চু, কচুয়া  বাগেরহাট প্রতিনিধি॥

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ (পিইডিপি-৪) এর সাব-কম্পোনেন্ট ২.৫ ‘আউট-অব-স্কুল চিলড্রেন কর্মসূচি’ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে কচুয়া উপজেলার ৭টি ইউনিয়নে দুটি এনজিও নিকেতন সংস্থা ও সমাজ প্রগতি সংস্থার কাজ করছে।

‘সুখী মানুষ’ নামক বেসরকারী সংস্থা বাগেরহাট জেলায় এ কর্মসূচি বাস্তবায়নের জন্য লিড এনজিও হিসেবে নির্বাচিত হয়। ‘সুখী মানুষ’ লিড এনজিও এর দায়িত্বে কচুয়া উপজেলার ঝরে পড়া শিশুদের জন্য চালু করা হয় উপ-অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম গ্রহনের পর থেকেই নানা ধরনের অনিয়মের মধ্যে দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে বলে একাধিক অভিযোগ রয়েছে।

নিকেতন সংস্থা ও সমাজ প্রগতি সংস্থা উপজেলার ৮-১৪ বছর বয়সের মোট ২২৫০জন ঝরে পড়া শিশুর তালিকা করে ৭৫ টি কেন্দ্রে, প্রতি কেন্দ্রে ৩০ জন শিক্ষার্থীর নাম দিয়ে শিক্ষক ও সুপার ভাইজার নিয়োগ করেছে। নিকেতন সংস্থা ৪০টি ও সমাজ প্রগতি সংস্থা ৩৫টি সার্বিক দায়িত্বে কাজ করছে।

ছাত্র-ছাত্রীদের সুন্দর ও পরিস্কার পরিবেশে পাঠদানের জন্য প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য ১হাজার ৫শ টাকা ভাড়া, শিক্ষা কেন্দ্রে ডেকোরেশন খরচ ৫০০ টাকা, ছাত্র-ছাত্রীদের মাসিক ভাতা জনপ্রতি ১২০ টাকা করে ৩৬ মাস, ফ্লোর খরচ ৫ হাজার টাকা, ৩ হাজার টাকা বাজেটের ফ্যান, টিউব লাইট, পানির জার ,স্টিলের ট্রাঙ্ক, জাতীয় পতাকা, সাইনবোর্ড, হাতলসহ চেয়ার, টুল, স্কুল ব্যাগ, স্কুল ড্রেস, শিক্ষার্থীদের আইডি কার্ড, টিচিং এইডস এবং গেমস উপকরন দেওয়ার ব্যবস্থা থাকার কথা থাকলেও বাস্তবে নেই।

নিকেতন সংস্থার কয়েকটি শিক্ষা কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখাযায় ‘আউট-অব-স্কুল চিলড্রেন কর্মসূচি’ সাইনবোর্ড আছে ঘর নেই, শিক্ষক ছাত্র-ছাত্রী নেই, আবার কয়েকটি শিক্ষা কেন্দ্রের কোন অস্তিত পাওয়া যাযনি। এছাড়া কাগজ কলমে নাম আছে কিন্ত বাস্তবে নাই।

পরিত্যক্ত ঘরে এবং গাছের সাথে সাইনবোর্ড লাগানো দেখা গেছে। কচুয়া সদরের ৪ নং ওয়ার্ডে আড়িয়ামর্দ্দন গ্রামে দুটি শিক্ষা কেন্দ্রের দুই নং শিক্ষা কেন্দ্র যার কোড নং ২২১০০১২২৯ এর কোন অস্তিত্ব পাওয়া যায়নি। নির্মল কুমার মিস্ত্রীর বাড়ি পরিত্যক্ত ঘরে শিক্ষাকেন্দ্র যার কোড নং ২২১০০১২২২, গিয়ে দেখা যায় কোন ছাত্র ছাত্রী নেই।

ওই কেন্দ্রের শিক্ষকের নিকট থেকে ছাত্র-ছাত্রীর তালিকায় দেখায়ায় আড়িয়ামর্দ্দন গ্রামের মতিয়ার শেখের ছেলে ছাবিবর হোসেন, মহাশিন শেখের কন্যা ফারজান আক্তার, নবম শ্রেনীর শিক্ষার্থী, জিয়াউর রহমানে কন্যা সাদিয়া আক্তার ৮ম শ্রেনীর ছাত্রী,মনিরুজ্জামানের কন্যা জান্নাতুল ফেরদাউস ৭ম শ্রেনীর ছাত্রী, মিন্টু সাহার পুত্র শান্ত সাহা, শেখর মন্ডলের কন্যা স্বনালী মন্ডল কচুয়া শিশু নিকেতনের শিক্ষর্থী।

বড় আন্ধারমানিক শিক্ষাকেন্দ্র যার কোড নং ২২১০০১২০৪ গিয়ে দেখা যায় শিক্ষিকা নাজমা মাহমুদের পরিত্যক্ত ঘরে সাইনর্বোড কোন ছাত্র ছাত্রী নেই। শেরে বাংলা ফজলুল হক বিদ্যানিকেতন সম্মানকাঠী এর বিভিন্ন শ্রেনীর ৩০জন ছাত্র-ছাত্রীর নাম দিয়ে তাদের ঝরে পড়া শিশু দেখিয়ে শিক্ষা কেন্দ্র করেছে। তালিকাতে যে সকল শিক্ষার্থীদের নাম আছে তার অধিকাংশ শিক্ষার্থীর বাস্তবে কোন অস্তিত্ব নেই।

কচুয়া সদরে কুল টেংরাখালী শিক্ষা কেন্দ্র যার কোড নং ২২১০০১২৩২,ধোপাখালী ০৮ নং ওয়ার্ডের বারো দাড়িয়া শিক্ষা কেন্দ্র যার কোড নং ২২১০০১১০৮, গজালিয়া ২ নং ওয়ার্ড সোনা কান্দর শিক্ষা কেন্দ্র যার কোড নং ২২১০০১১০১ এর কোন অস্তিত পাওয়া যায়নি। কচুয়া সদরের ওবাইদুল শিকদারের বাড়ি শিক্ষা কেন্দ্র ২২১০০১২৩১ সাইনর্বোড গাছের সাথে। অধিকাংশ শিক্ষাথীর নাম দেওয়া আছে অথচ তারা বিভিন্ন বিদ্যালয়ে নিয়মিত পড়াশুনা করছে।

এনজিওর নিয়োগ প্রাপ্ত একাধিক শিক্ষক- শিক্ষিকা জানান, ঝরে পড়া শিক্ষার্থী ২/৪ জন পাওয়া যায় এখন এসব এলাকায় ঝরে পড়া শিশু পাওয়া যায় না। তারপরও আমরা চেষ্ঠা করছি ওই সকল শিশুদের শিক্ষন কেন্দ্রে আনার। তারা জানান খাতা কলমে ২৭ থেকে ৩০ জনার নাম থাকলেও প্রতিদিন হাজির হয় ১০/১২ জন। তাদের মধ্যে ১/২ জন ঝড়ে পড়া শিশু রয়েছে।

শেরে বাংলা ফজলুল হক বিদ্যানিকেতন সম্মানকাঠী এর শিক্ষক আবু বক্কর শেখ জানায়, নাজমা মাহমুদ আমাদের বলে আমি একটি উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের চাকরি পেয়েছি সেখানে বিকালে ছাত্র-ছাত্রীদের পড়াবো তাই আপনাদের বিদ্যানিকেতন থেকে ৩০ জন শিক্ষার্থীর নাম দেন তার কথায় আমরা ভাবলাম যে ছেলে মেয়েদের পড়াবে তাতে আমাদেরই তো ভালো সেই ভেবে নাম নিতে বলি।

নিকেতন সংস্থার কচুয়া উপজেলা শাখার ম্যানেজার রিয়াজুল ইসলাম বলেন, দুই একটা কেন্দ্রে ঘরের জায়গা কম থাকতে পারে মোটা মুটি জিনিস পত্র দিয়েছি। কারো বারান্দায় থাকতে পারে তবে আমার জানা মতে এরকম নাই। এছাড়া বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী আমাদের কোন কেন্দ্রে নাই।

লিড এনজিও সুখি মানুষ এনজিওর নির্বাহী পরিচালক নাফিছা আফরোজ বর্ণ বলেন, আমি নিজের লোক পাঠিয়ে প্রত্যেকটা কেন্দ্রের সকল বিষয় তদন্ত করে ব্যবস্থা গ্রাহন করবো।

বাগেরহাটের রামপাল সদর ইউনিয়ন পরিষদের গাছ কাটলেন চেয়ারম্যান নাসির

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপাল সদর ইউনিয়ন পরিষদের শোভা বর্ধনকারী বেশ কয়েকটি গাছ কেটে তা বিক্রি করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সরোজমিন পরিদর্শন করেছেন রামপাল সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু।

অভিযোগে জানা গেছে, রবিবার দুপুরে লোক দিয়ে হটাৎ করে সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন কারো কোন অনুমতি না নিয়ে কয়েকটি শোভাবর্ধনকারী গাছ কেটে ফেলেন। গাছ গুলি হচ্ছে কৃষ্ণচূড়া ও সোনালী গাছ।

এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান শেখ বজলুর রহমান অভিযোগ করে বলেন, আমার সময় পরিষদ এলাকায় ছায়া শীতল রাখার জন্য ও শোভা বর্ধনের জন্য বৃক্ষ রোপণ করা হয়েছিল। গাছগুলি বড় হয়ে থোকা থোকা ফুল ফুটছিল ও ছায়া শীতল রাখছিল, মানুষ গরমের সময় তার ছায়ায় বিশ্রাম নিতো। অনুমতি ছাড়া বর্তমান চেয়ারম্যান কেন গাছগুলি কেটেছেন তা বুঝতে পারছি না। তিনি আইনগত ব্যবস্হা গ্রহনের দাবী করেন।

বাগেরহাটের রামপাল সদর ইউনিয়ন পরিষদের গাছ কাটলেন চেয়ারম্যান নাসির

এ বিষয়ে চেয়ারম্যান নাসির উদ্দিনের মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি গাছ কাটাইনি। শুনেছি সচিব কয়েকটি সোনালী ও কৃষ্ণচূড়া গাছ কেটেছেন। গাছগুলি কাঁঠাল ও আম গাছের ক্ষতি করছিল।

এ বিষয়ে সহকারী কমিশনার শেখ সালাউদ্দীন দিপু’র সাথে কথা হলে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম মহোদয়ের নির্দেশক্রমে সরোজমিনে গিয়ে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। কাটা গাছ পরিষদের মধ্যেই রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে কথা হয় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সাথে। তিনি জানান, খবর পেয়ে সহকারী কমিশনারকে ঘটনাস্থলে পাঠিয়ে গাছ কাটার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি বাগেরহাট জেলা প্রশাসক মহোদয়কে অবহিতসহ ব্যাবস্হা গ্রহনের নির্দেশনা চাওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যাবস্হা গ্রহন করা হবে।

রূপসায় জাতীয় পার্টির নেতার মাতার কুলখানি অনুষ্ঠিত

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শ্রমিক নেতা ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো:ওয়াদুদ মোড়ল এর মাতা জাহানারা বেগম(৭৫)  এর  কুলখানী  ২০মে শ্রীফলতলা ইউনিয়নের মৈশাগুনী গ্রামের নিজ বাড়িতে  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের  মেয়র প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান,

জেলা জাতীয় পার্টির উপদেষ্টা  ও দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ‍্যাড লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সরদার জিয়াউল হক, মোল্লা সাইফুল ইসলাম,প্রিন্স হোসেন কালু, তেরখাদা উপজেলা সভাপতি সরদার মো: আলী

রূপসা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক চৌধুরী মহাতাব উদ্দিন,  সহ-সভাপতি মো:হাসমত আলী, উপজেলা সহ- সভাপতি আ: গফ্ফার মাষ্টার, আকবর হোসেন,  সৈয়দ ইফতিখার আলী, অহিদুজ্জামান বাদল, গোলাম মোস্থফা  বাবু,তাইজুল ফকির, সৈয়দ মনিরুজ্জামান উজ্জল,জাহিদ ঢালী সাইদুর রহমান ঢালী,  মল্লিক মাসুদ পারভেজ,  জয়নাল খা  মো:হেলাল মল্লিক,  হাসান মোল্লাসহ এলাকাবাসী ও নেতৃবৃন্দ।

চিংড়ি চাষ ও হ‍্যাচারীর বায়ো নিরাপত্তা বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব,  বিশেষ প্রতিনিধি খুলনা//
 চিংড়ি চাষ ও হ‍্যাচারীর বায়ো নিরাপত্তা বিষয়ে এক সেমিনার ১৮ মে বৃহস্পতিবার সকালে খুলনা মৎস‍্য উৎপাদন খামার কার্যালযের হলরুমে অনুষ্ঠিত হয। বিপিসি মৎস‍্য মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে খুলনার বিভিন্ন উপজেলার মৎস‍্য কর্মকর্তা ও হ‍্যাচারী পোনা উৎপাদন মালিকগন উপস্থিত ছিলেন। সেমিনারে প্রধান অতিথির বক্তব‍্য রাখেন প্রাক্তন  মৎস‍্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি’র বক্তব‍্য রাখেন খুলনা মৎস‍্য দপ্তরের ডেপুটি ডাইক্টের   জাহাঙ্গীর  আলম,বানিজ‍্য মন্ত্রণালয়ের সহকারী  পরিচালক  পলাশ কুমার ঘোষ, শাব মেম্বার শহিদুল ফারুক সাচী, জেলা মৎস‍্য কর্মকর্তা জয়দেব কুমার পাল, কক্সবাজার হ‍্যাচারী মালিক বাবর আলী বটিয়াঘাটা উপজেলা সিনিয়র মৎস‍্য কর্মকতা মো:মনিরুজ্জামান, ডুমুরিয়া উপজেলা সিনিয়র ম‍ৎস‍্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক  প্রমুখ।
প্রধান অতিথি বলেন
নিরাপদ খাদ‍্য চাই সুস্থ ও সুন্দুর জীবন গড়তে  সকলকে কাজ করতে হবে। প্রকৃতির বিরুপ পরিবেশ জীব বৈচিত্র্য ও বৈশ্বিক দিক বিবেচনা করে সামনের দিকে যেতে হবে।

অভয়নগরে নবাগত ওসি’র ন‌ওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে অভয়নগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ মতবিনিময় করেছেন।

রবিবার (১৪ মে) সন্ধ্যায় নওয়াপাড়া প্রেসক্লাবের অফিস কক্ষে সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে ও প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা এস এম ফারুক আহমেদ, এস এম আবিদ হাসান, সহ-সভাপতি এসএম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ, দৈনিক নওয়াপাড়ার প্রকাশক-সম্পাদক ইঞ্জি. সাজিদ হোসেন সুপ্ত, ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশীদ, নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, দপ্তর সম্পাদক শাহিন হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমএম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি খায়রুল বাসার, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সদস্য আক্তারুজ্জামান, গাজী রেজাউল করিম, জাকির হোসেন হৃদয়, জসিম উদ্দিন বাচ্চু, ডিআর আনিস, আশরাফুল আলম, রাজয় রাব্বি প্রমুখ।

মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, অভয়নগরের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বস্তুনিষ্ঠ সাংবাদিকদের নিয়ে কাজ করতে চান তিনি।

সাথে সাথে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি সহ সকল অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।

খুলনায় ইউপি সদস্যের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন

//খুলনা ব‍্যুরো//

খুলনায় মনি মালাকার ইউপি সদস্যের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গ্রামবাসীর আয়োজনে ১০ মে বিকালে শিয়ালী বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ইউপি সদস্য মনি মালাকার , অস্ত্রসহ গ্রেফতারকৃত বিনয় বিশ্বাস, ভগিরথ গংদের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী মানববন্ধন এর আয়োজন করেন।

খুলনায় ইউপি সদস্যের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সদস্য বিনোদিনী পাল, ইলিকা বিশ্বাস (প্রভাষক চাঁদপুর কলেজ), নিত্যানন্দ বিশ্বাস, অপূর্ব হালদার, ভোলানাথ বিশ্বাস, মোহিত বিশ্বাস, বিভাস বিশ্বাস, বিবরণ হালদার, সরুপ রায়, গিরি তরফদার, মহিলা আওয়ামী লীগের নেত্রী সাধনা হালদার, সীমা মন্ডল, শম্ভু মল্লিক, অজিত হালদার, মৃন্ময় ধর শিপন, মকরন্দ মজুমদার, অজয় ধর, দীপক বৈরাগ, প্রমূখ।

গ্রামবাসী সন্ত্রাসী ইউপি সদস্য মনি মালাকার ও তার বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানায় এবং এলাকায় মদ জুয়া মাদক বন্ধ করে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

রামপালে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি আশরাফুলের মতবিনিময়

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

প্রেসক্লাব রামপালের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি এস, এম আশরাফুল আলমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত সাড়ে ৮ টায় রামপাল থানার ওসির কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনা করেন ক্লাবের সি. সহসভাপতি মল্লিক মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক নান্টু, সাংগঠনিক সম্পাদক মিলন মন্ডল, অর্থ সম্পাদক তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোল্লা হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মহিদুল ইসলাম, তথ্য ও ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, সদস্য সুব্র ঢালী, লায়লা সুলতানা প্রমুখ।নবাগত ওসি আশরাফুল কে আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, আমরা গণমুখী সাংবাদিকতা ও উন্নয়নশীল সাংবাদিকতায় বিশ্বাস করি। এরই ধারাবাহিকতায় রামপালে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি সাংবাদিকদের ও দায়িত্ব রয়েছে পুলিশকে ইতিবাচক কাজে সহযোগিতা করা। ওই সময় ওসি আশরাফুল আলম বলেন, আমি রামপালের আইন শৃঙ্খলা রক্ষায় আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা সঠিক তথ্য প্রদান করে পুলিশকে সহযোগিতা করবেন।

সাংবাদিক নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিএমএসএস’র মানববন্ধন

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

দেশের বিভিন্ন জেলা উপজেলায় সাংবাদিক নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির উদ্যোগে চট্টগ্রামের ঐতিহ্যবাহী চেরাগী চত্বরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রংপুরে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সহ ৪ সাংবাদিকের উপর হামলার ঘটনা, রাজশাহীর পুঠিয়ায় সাংবাদিক সোহানুর রহমান সোহানকে মারধর করে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দেয়া সহ বিএমএসএস যশোরের সভাপতি এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নাসির উদ্দীন নাসিম, মাইটিভির সাংবাদিক সহ ৫ জনের উপর হামলা ও মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে এবং দেশের বিভিন্ন জেলা -উপজেলায় সাংবাদিকদের উপর হামলা মিথ্যা-হয়রানি মূলক মামলার প্রতিবাদে ২৯ এপ্রিল (শনিবার ) সকাল ১১ টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী চেরাগ পরিষদের সামনে উক্ত বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র চট্টগ্রামে অবস্থানরত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় সহযোদ্ধারা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএমএসএস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আনিসুর রহমান ফরহাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও মো: ইদ্রিস, সহ-সাংগঠনিক সম্পাদক মো: রায়হান, কেন্দ্রীয় সহ-সম্পাদক মোহাম্মদ জুবাইর, সহ-সম্পাদক আনিসুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকরা। বক্তারা এ সময় সাংবাদিক সোহানুর রহমান সোহানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার সহ  দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং যশোরের বিএমএসএস জেলা কমিটির সভাপতি এশিয়ান টেলিভিশনের নাসির উদ্দীন নাসিম সহ ৫ সাংবাদিকের উপর হামলা  ও মিথ্যা চাঁদাবাজি মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা চাঁদাবাজি মামলাটি প্রত্যাহারের দাবী জানান। নাহলে বাঘারপাড়ার ওই হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তারদের বিরুদ্ধে   কুশপুত্তলিকা দাহ সহ কঠোর কর্মসূচির হুশিয়ারি প্রদান করেন বক্তারা। পাশাপাশি রংপুরে এশিয়ান টিভির সাংবাদিক সহ ৪ সাংবাদিকের উপর হামলার বিচার দাবী এবং সারাদেশে সকল সাংবাদিকদের উপর হামলার বিচার নিশ্চিত, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।

মানববন্ধনে ও প্রতিবাদ সভায় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, সাংবাদিক শাহাদাত হোসেন, ওসমান এহতেশাম,  রফিকুল ইসলাম, পারভেজ হোসেন, রাজিব নাথ, ছৈয়দুল করিম, আরাফাত সিদ্দিকী, মো: জামাল, মো: মাসুদ, পলাশ সেন প্রমূখ সাংবাদিক নেতৃবৃন্দ।

অভয়নগরে ব্লাড ডোনার ক্লাবের অফিস উদ্বোধন

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

অভয়নগরে ব্লাড ডোনার ক্লাবের  অফিস  উদ্বোধন করা হয়েছে। ২৮এপ্রিল( শুক্রবার ):বিকেলে উপজেলার হাসপাতাল রোড সংলগ্ন এ অফিসের উদ্বোধন করা হয়। জানা গেছে,

একজন মৃত্যু পথযাত্রী মুমূর্ষ রোগীকে স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে হাজারো মানুষের পাশে দাঁড়ানোর সংগঠন–অভয়নগর ব্লাড ডোনার ক্লাব একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে। অভয়নগর ব্লাড ডোনার ক্লাব ২০১৯ সাল থেকে অসহায় মুমূর্ষু রুগীকে রক্ত ও ঔষধ সহ ফ্রী এম্বুলেন্স সেবা দিয়ে আসছেন।এছাড়াও করোনা,বন্যা(আন্ধা,বলারাবাদ,)

এলাকাই খাবার বিতরণ সহ নানারকম সমাজ সেবা কাজ করেছে।ডোনার ক্লাবের নির্দিষ্ট কোন অফিস না থাকায় সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে সমস্যা হচ্ছিলো।যে কারনে  প্রতিষ্ঠানটির নিজস্ব অফিস উদ্বোধন করা হয়েছে। এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহিদুজ্জামান সেলিম,এম এ আব্দুল গফুর, মো: এস এ কালাম,ফিরোজ খান খোকন,রিদয় শিকদার, ইমন হোসেন বিজয় সহ ডোনার ক্লাবের অন্যান্য স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ।