ঠাকুরগাঁও রাণীশংকৈল ভুমি অফিসের নাজিরের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

 

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা ভুমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাকিব উদ্দীনের নামে ঘুষ নেওয়ার সাড়ে সাত মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।এ নিয়ে উপজেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টিহয়েছে।
কয়েকদিন ধরে বিভিন্ন ফেসবুক আইডিতে ভিডিওটি ভাইরাল হয়েছে।

এতে উপজেলা ভুমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাকিব উদ্দীনের কাছে একজন সেবাগ্রহিতা ব্যক্তি সদ্য অনুমোদিত নামজারী(খারিজ) নিয়ে শাকিবকে বলেন, নামজারীতে একটি নাম ভুল হয়েছে। তা সংশোধন করতে হবে, এ সময় নাজির শাকিব বলে উঠেন এটি সংশোধন করতে সব মিলে এক হাজার টাকা লাগবে।এর থেকে কম হবে না কারণ কাগজটা সংশোধন করতে হলে এটি উপরে পাঠাতে হবে
সেখানে টাকা চাবে। এ জন্য টাকা লাগবে।

এসময় সেবাগ্রহিতা ব্যক্তি বলেন, শুনেন এত টাকা কেন লাগবে আপনাকে আমরা ৬’শত
টাকা দেবো। এ সময় নাজির শাকিব বলে উঠেন কত ৬শ, তাহলে ওদের কি দিবো আর আমি
কি খাবো। সোজা কথা এক হাজার টাকা হলে আমি কাজটি করতে পারবো না হলে আমি
পারবো না। এসময় সেবাগ্রহিতা ব্যক্তি বলে উঠেন শুনেন আপনি এখন ৭শত টাকা নেন। কাজ শেষে বাকী টাকাটা দেবো। তখন শাকিব বলেন,ও আচ্ছা এখন সাতশ দিলেন বাকী টাকা কাজ হলে দিবেন। ঠিক আছে তাহলে মোবাইল নাম্বারটা বলেন, আর ভুল নামটার ওখানে কি নাম হবে তা বলেন।

পরে সেবাগ্রহিতাকে নাজির শাকিব বলেন,
শুনেন এখন যা হলো এগুলো বাইরে বলা যাবে না। না হলে তহশিল অফিস বলবে ও আমাকে বাদ দিয়ে ফাইল পাঠানো হলো। এগুলো ঝামেলা হয়ে যাবে তাই বলা যাবে না। উপজেলা ভুমি অফিস সুত্রে জানা যায়, যে কাজটির জন্য নাজির শাকিব টাকা নিয়েছিল সেটির আসলে তেমন কোন ফি নেই। এটি সহজ প্রক্রিয়ায় সমাধান করা
সম্ভব ছিলো।

এদিকে উপজেলা ভুমি অফিসসহ ইউনিয়ন ভুমি অফিসগুলোর বিরুদ্ধেও নামজারী করার নামে ঘুষ নেওয়া ও খাজনার চেক কাটতে গেলে নির্ধারিত খাজনার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। ইতিমধ্যে ধর্মগড় কাশিপুর ইউনিয়নের ভুমি কর্মকর্তা রেজাউল ইসলামের ঘুষ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল প্রসঙ্গে বক্তব্য নিতে উপজেলা ভুমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাকিব উদ্দীনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও
তিনি ধরেন নি।উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ইন্দ্রজিত সাহা বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিও দেখেছি। ঘটনাটির যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ডুমুরিয়ায় পরীক্ষা কেন্দ্রে অবৈধ প্রবেশ করায় শিক্ষককে জরিমানা

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনার ডুমুরিয়ায় চলতি এসএসসি পরীক্ষায় ডুমুরিয়া কেন্দ্রে ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে অবৈধ প্রবেশ ও  স্মাম্ট ফোন নিয়ে কেন্দ্র প্রবেশ করায়  এক স্কুল শিক্ষককে ভ্র‍্যামম‍্যান আদালত ১০ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করেছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট মামুনুর রশিদের আদালতে রায় প্রদান করা হয়।

আদালত ও কেন্দ্র সচিব সুত্রে জানা গেছে বৃহস্পতিবার ৫ম দিনে সাধারন গনিতের পরীক্ষা ছিল। যথা নিয়মে প্রথমে বেলা ১১টায় এম সি কিউ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালীন কুলটি বালিকা বিদ‍্যালয়ের ধর্মীয় শিক্ষক মুকুল ফৌজদার কেন্দ্রের অনুমতি ছাড়াই কেন্দ্রে প্রবেশ করে।  এসময় কেন্দ্রে উপস্থিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশিদ  ও মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ উক্ত শিক্ষককে কেন্দ্রে প্রবেশের কারণ জানতে চান। কোন সঠিক উত্তর দিতে না পারায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে উক্ত শিক্ষককে ১০হাজার টাকা জরিমানা করেন ।

 

ভ্যান চুরির ঘটনায় ২ জনকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ

//মোঃ শফিকুল ইসলাম পিকুল ,বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার মহাকাল গ্রামের আলিপুর বাজার থেকে ২ জন ভ্যান চোরকে আটক করে থানা পুলিশ। আটককৃতরা হল চলিশিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড কোটা গ্রামের বকুলতলার কলিম বিশ্বাসের পুত্র (রাজমিস্ত্রি) রিমন বিশ্বাস(১৯), অপরজন মনিরামপুর উপজেলাধীন তেতুলিয়া গ্রামের মশিয়ার রহমানের পুত্র আকিজ জুট মিলের শ্রমিক তৌফিক ইসলাম তুফান(১৮)।

অভয়নগর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত মধ্যরাতে ভ্যানটি আলিপুর দিয়ে ঠেলে নিতে দেখে সন্দেহ হলে জনতা আটক করে। এ সময় আসামিরা সত্য শিকার করে বলে তারা দুু’জন মিলে চলিশিয়া ইউনিয়নের বাগদা গ্রাম থেকে ভ্যান গাড়িটি ছিনতাই করে বসুন্দিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে আলিপুরে পৌছালে ব‍্যাটারির চার্জ ফুরিয়ে যায়।সংবাদ পেয়ে  পুলিশ এসে বিষয়টির সত্যতা পেয়ে আসামি দুইজন এবং ভ্যানসহ মালিককে থানায় নিয়ে যায়।

ভ্যান মালিক আসাদুর রহমান গাজী বলেন, ১৯ সেপ্টেম্বর সোমবার আনুমানিক রাত ৮ টার সময় আমার ভ্যানটি নওয়াপাড়া থেকে ভাড়া করে পায়রা বাজারে যায়, তারপর সমশপুর, সেখান থেকে একজনের কাছে টাকা পাব বলে বাগদা গ্রামের নির্জন স্থানে নিয়ে দড়ি গামছা দিয়ে হাত মুখ বেঁধে আমার ব্যাটারী চালিত ভ্যানটি ছিনতাই করে।

অভয়নগর থানার ডিউটি অফিসার এসআই আহসান হাবিব বলেন, ২০ সেপ্টেম্বর ভোরে ভ‍্যান চুরির ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অভয়নগরে নোয়াপাড়া গ্ৰুপের কর্মকর্তা জনিকে গুম-হত্যার হুমকি: থানায় অভিযোগ

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগর উপজেলায় অবস্থিত দেশের সর্ব বৃহত্তর আমদানি কারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্ৰুপের সেলস্ এন্ড মার্কেটিং হেড মিজানুর রহমান জনিকে গুম-হত্যার হুমকি দিয়েছে। উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মধ্যপুর গ্রামের মৃত মুনছুর আহমেদ এর ছেলে  শাহনেওয়াজ  কবির শাহিন।

এ ব্যাপারে অভয়নগর থানায় গত শনিবার একটি লিখিত অভিযাগ দায়ের করা হয়েছে। অভিযাগ সুত্র জানা যায়, মিজানুর রহমান জনির ছোট বোন মোসাঃ শবনম জাহান কেয়ার স্বামী মঞ্জুরুল কবির সম্প্রতি মৃত্যু  বরণ করেন। তার দুইটি কন্যা সন্তান রয়েছে । সেই  সন্তান-স্ত্রীর সম্পত্তি বুঝে পাইবার জন্য বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর আবেদন করেন তার স্ত্রী শবনম জাহান কেয়া। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নোটিশের মাধ্যমে উভয় পক্ষকে শালিশী বৈঠকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু মঞ্জুরুল কবিরের ভাই বিবাদী শাহনেওয়াজ কবির শাহিন শালিশী বৈঠকে হাজির না হয়ে বিভিন্ন মাধ্যমে মিজানুর রহমান জনি ও তার পরিবারকে অশ্বালীন গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়া হয় বলে জানা যায়। এব্যাপারে নোয়াপাড়া গ্রুপের সেলস এন্ড মার্কেটিং  হেড মিজানুর রহমান জনির জীবনের নিরাপত্তা চেয়ে  অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের   করেন। মিজানুর রহমান জনি জানান, শাহনেওয়াজ কবির শাহিন আমাকে হুমকি দিচ্ছে। আমার বোন ও ভাগ্নিদের প্রাপ্ত কোন সম্পত্তি দিবে না। তাদেরকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।

এব্যাপার অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, অভিযাগটি পেয়েছি তদন্ত সাপেক্ষে  ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশালে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদকবিক্রেতা গ্রেপ্তার

//পলাশ চন্দ্র দাস, বরিশাল //

বরিশালে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। রোববার অপরাহ্নে মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন চৌমাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সংস্থাটির একটি টিম।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়- রাজধানী ঢাকা থেকে বরিশালগামী একটি বাসে এসে তিন যুবক চৌমাথা মদিনা এলপিজি গ্যাস স্টেশনের সম্মুখে নামেন। এ সময় তাদের সাথে থাকা স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় অফিসের সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন জানান, চাঁদপুরের মতলব দক্ষিণ থানাধীন পাটন গ্রামের মৃত জসিম উদ্দিন মিয়ার ছেলে মো: রাসেল মিয়া (৩২) ও একই থানার আশ্বিনীপুর গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে মো: আসিফুর রহমান (২৪) এবং কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন গাজীপুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে মো. জসিম (৩২) গাঁজাগুলো বরিশাল নগরীর এক মাদক ব্যবসায়ীর কাছে পৌছে দেওয়ার উদ্দেশে নিয়ে এসেছিল। কিন্তু তারা গন্তব্যে পৌছানোর আগেই গোপন একটি মাধ্যম এই খবর নিশ্চিত করে।

এর পর বেলা ২টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন শহরের কাশিপুর চৌমাথা এলাকায় অবস্থান নেন এবং ঢাকা থেকে আসা বরিশালগামী বাস থেকে তিন যুবক নামার সাথে সাথে তাদের গ্রেপ্তার করেন।

এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার তিন যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। এর আগে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে গাঁজার চালানটি বরিশালের এক ব্যবসায়ীকে পৌছে দেওয়ার উদ্দেশে নিয়ে এসেছিলেন।

নজরুল ফের রিমান্ডে// ফারইস্ট ইন্স্যুরেন্সের গ্রাহকের ৮০০ কোটি টাকা আত্মসাৎ

//অনলাইন নিউজ ডেস্ক//

গ্রাহকের ৮০০ কোটি টাকা আত্মসাতের মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে ফের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

দুই দিনের রিমান্ড শেষে শুক্রবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে ফের ১৩ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহম্মেদের আদালতে তাকে হাজির করে পুলিশ। এরপর শাহবাগ থানায় করা মামলায় তার বিরুদ্ধে ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একইদিন মামলার অপর আসামি কোম্পানিটির সাবেক পরিচালক এমএ খালেক এবং তার ছেলে রুবায়াত খালেককে আদালতে হাজির করা হয়। এ মামলায় তাদের বিরুদ্ধে ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

গ্রাহকের ৮০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে চলতি মাসের শুরুতে শাহবাগ থানায় এ মামলা করা হয়। মামলার পর তাদের গ্রেফতার করে পুলিশ।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ২

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি//বরিশাল নগরীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএন সি। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাতে পরিচালিত পৃথক অভিযানে দুই জনকে আটক ও মাদক উদ্ধার করা হয়েছে বলে অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানিয়েছেন।

আটককৃতরা হলেন -পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী এলাকার ইউসুফ ফরাজীর ছেলে নুর ইসলাম (২৪) ও বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ড উত্তর জাগুয়া এলাকার বাবুল হাওলাদারের ছেলে সাজ্জাদ হোসেন (৩১)।এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে তাদের একটি দল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করেন। টার্মিনালের আলফা (থ্রি হুইলার) স্ট্যান্ড থেকে ৩ কেজি গাঁজাসহ নূর ইসলামকে আটক করা হয়।একই রাত সাড়ে তিনটার দিকে আলফা স্ট্যান্ড থেকে ১ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ সাজ্জাদ হোসেনকে আটক করা হয়েছে।

তিনি জানান পৃথক দুই অভিযানের ঘটনায় মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

গজারিয়ায় জমি নিয়ে আধিপত্য বিস্তারে নৃশংস হামলায় আহত ২

 

সৈয়দ মোঃ শাকিল, গজারিয়া, মুন্সীগঞ্জ।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতায় ০৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে এক যুবকের দুই হাতের রগ কেটে ফেলার খবর পাওয়া গেছে।

গজারিয়ায় জমি নিয়ে আধিপত্য বিস্তারে নৃশংস হামলায় আহত ২

 

প্রত্যক্ষদর্শীরা জানায় ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে এলোপাতাড়ি কোপে আহত যুবকের অবস্থা খুবই আশঙ্কা জনক।

খোঁজ নিয়ে জানা যায় আহতের নাম মোঃ সজীব প্রধান (২৫)। সে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দ কাহনিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে।

হামলায় আহত সজিব জানায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী ইসমাইল ও তার স্বজনদের সাথে তাদের বিরোধ চলছিল। এই ঘটনা রেশ ধরে বেশ কয়েকবার তার উপর হামলার চেষ্টা চালায় ইসমাইল গং। এদিকে ০৬ সেপ্টেম্বর ( মঙ্গলবার) বিকাল তিনটার দিকে তার দুই চাচাতো ভাই জুবায়ের ও মাসুদ রানা সহ তার উপর চৌদ্দ কাহনিয়া সিএনজি স্ট্যান্ড এলাকায় নৃশংস হামলা চলায় সন্ত্রাসী গোষ্ঠী।

এই ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী এবং সন্ত্রাসী হামলায় আহত জুবায়ের বলেন, হামলাকারী প্রায় ৮,৯ জন ছিল এবং তাদের হাতে তিনটি বিদেশি পিস্তল ও কয়েকটি চাইনিজ কুড়াল এবং চাপাতি ছিল। প্রথমে তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ফেলে সন্ত্রাসী হামলাকারীরা। পরে পরিকল্পিত হামলায় নৃশংসভাবে কুপিয়ে আহত করে আমার চাচাতো ভাই সজীব কে।

এই বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইফফাত আরা জানায়, আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার হাতের রগ কাটা এবং শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্ত ক্ষরণে ঘটনা ঘটেছে।

এই বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী স্থানীয় সাংবাদিকদের বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। পরবর্তিতে এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভয়নগরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আবারও কাঠ পুড়িয়ে কয়লা তৈরি এলাকার পরিবেশ হুমকির মুখে

মোঃ শফিকুল ইসলাম পিকুল,বিশেষ প্রতিনিধিঃ
অভয়নগরে প্রশাসনকে বদ্ধাঙ্গুল দেখিয়ে আবারও কাঠ পুড়িয়ে কয়লা বানানাের অভিযােগ উঠেছে । এতে ওই এলাকার পরিবেশ হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এই কাজটি দেদারসে করে যাচ্ছে কতিপয় প্রভাবশালী ব্যক্তি।

উপজেলার সিদ্দিপাশা এলাকায় প্রতিনিয়ত কাঠ পুড়িয় কয়লার ব্যবসা করে যাছে । তারা ট্রলিতে করে কাঠ নিয়ে শতাধিক মাটির কাঁচা চুল্লি তৈরি করে কয়লা বানিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, গাছপালা কেটে ছােট ছােট কাঠের টুকরা বানিয়ে চুল্লির মধ্য দিয়ে জ্বালানাে হচ্ছে। এক পাশ দিয়ে ছােট কয়লা বড় করা হচ্ছে। অন্যপাশে সেই কয়লা শুকানাে হচ্ছে। বাকি জায়গায় বস্তায় ভর্তি করে রাখা হয়েছে । চুল্লির মধ্যে সারিবদ্ধভাবে কাঠ সাজিয়ে চুল্লির খােলা মুখ দিয়ে আগুন দেওয়া হয়।

অভয়নগরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আবার ও কাঠ পুড়িয়ে কয়লা তৈরি এলাকার পরিবেশ হুমকির মুখে

প্রায় ৭ থেকে ১০ দিন পােঁড়ানার পর চুলা থেকে কয়লা বের করা হয়। প্রতিটি চুল্লিতে প্রতিবার ২৫০ থেকে ৩০০ মণ কাঠ পােঁড়ানা হয়। কাঠ পুঁড়ে কয়লা হয় পরে সে গুলাে বের করে ঠান্ডা করে, বিক্রির উদ্দেশ্যে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়। সচেতন মহল বলেন, এ এলাকায় অনেক গাছপালা ছিল। বর্তমান গাছের সংখ্যা কম দেখা যাচ্ছে । এই কাঠ পুড়িয়ে কয়লা বানানাের কারনে আমাদের শ্বাসকষ্টসহ নানাবিধ রােগ দেখা দিয়েছে । সরকারি নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে এসকল ব্যক্তি কাঠ পুড়িয়ে কয়লা তেরি করে আসছে। সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর থেকে চারবার অভিযান চালিয়ে চুল্লিগুলাে গুড়িয়ে দিলেও বন্ধ হয়নি এ অবৈধ ব্যবসা।

প্রতিবারই আরও নতুন নতুন চুল্লি তৈরি হয়েছে। ফলে একদিকে যেমন পরিবশ দূষিত হচ্ছে , উজাড় হচ্ছে গাছপালা অপরদিকে এলাকাবাসী শ্বাসকষ্টসহ নানাবিধ রােগে ভুগছে। নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন বলেন, এদের বিরুদ্ধে স্থানীয় কেউ প্রতিবাদ করলেই তাদের উপর নানা হুমকি ধামকি নেমে আসে বলে অভিযােগ রয়েছে। সেই সাথে এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলােকে ও পােহাত হচ্ছে নানা রকমের সমস‍্যা । এর আগে অনেকবার এলাকাবাসীরা উপজেলা প্রশাসনের কাছে অভিযােগও দিয়েছেন। এলাকাবাসির দাবি, কতিপয় ব্যক্তি জােটবদ্ধ হয়ে অবৈধভাবে মাটির চুল্লি বানিয়ে কাঠ ও সীসা পুড়িয়ে কয়লা তৈরি করে আসছে। এমনকি সরকারি দাতব্য চিকিৎসালয় ও শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় ও তারা এ পরিবেশের জন্য ক্ষতিকর কয়লা তৈরির চুল্লি নির্মাণ করছে। উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের কয়েকটি গ্রামে অবৈধ চুল্লিতে এ কয়লা তৈরি হওয়ায় নির্গত ধােঁয়ায় পরিবশ দূষিত হচ্ছে । নষ্ট হচ্ছে ফসলি জমি। স্বাস্থ‍্য ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ। সংশ্লিষ্ট ইউনিয়নের সােনাতলা গ্রামের জিয়া মােল্যা, ছােট্ট মােল্যা, শহিদ মােল্যা, হারুন মােল্যা, রফিক মােল্যা, তকির মােল্যা, কবীর শেখ, হাবিব হাওলাদার, তসলিম মিয়া, মনির শেখ কামরুল ফারাজী এবং ধূলগ্রামের হরমুজ সর্দার, রশিদ সর্দার, ফারুক হাওলাদার এ অঞ্চলে১’শতটি চুল্লি তৈরি করে কয়লা বানিয়ে আসছেন।

তারা এতটাই দূর্ধর্ষ যে, স্থানীয়রা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করাতো দুরের কথা, মুখ খুলতেও সাহস পায়না। মাটি, ইট ও কাঠের গুঁড়া মিশিয়ে তৈরি করা চুল্লিতে প্রতিদিন কয়েক’শ মণ কাঠ পােঁড়ানা হচ্ছে। এ বিষয়ে কয়কজন চুল্লি মালিকের সাথে কথা বললে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘাটে ঘাটে টাকা দিয়ে আমাদর ব্যবসা চালাতে হয়। স্থানীয় পর্যায় থেকে শুরু করে সব মহলকে টাকা দিয়ে ম্যানেজ করেই তারপর ব্যবসা চালাই। এ বিষয়ে অভয়নগর উপজলার নিবার্হী অফিসার মেজবাহ উদ্দীন বলেন, এ বিষয় খােঁজ খবর নিয়ে দ্রুতই অভিযান চালানাে হবে।

রূপসায় গাঁজা গাছ সহ গ্রেফতার-১

//খুলনা ব্যুরো//
রূপসায় পুলিশ অভিযান চালিয়ে ১১ফুট গাঁজা গাছসহ জামাল বিশ্বাস (৪৮) নামে এক ব‍্যক্তিকে গ্রেফতার করেছে। সে শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আবু বকর এর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১সেপ্টেম্বর) গভীর রাতে এস আই বাবলা দাসের নেতৃত্বে জামাল বিশ্বাসের বসত বাড়ির মধ‍্যে থেকে ১১ফুট গাঁজা গাছ উদ্বার করা হয়। গাঁজা গাছ রোপন করার অপরাধে তাকে আটক করা হয়।
অপরদিকে ভুক্তভোগী ও এলাকাবাসী জানায় জামাল কখনো মাদকের সাথে
জড়িত না।
জামাল এর শিশু ছেলে জনৈক এক ব‍্যক্তির ইট ভাটার মধ‍্যে থেকে ছোট একটি চারা এনে ফুলের গাছ হিসেবে বাড়িতে লাগায়। সে আজও জানে না এটা গাঁজা গাছ।

এঘটনায় রূপসা থানায় মামলা দায়ের করা হয়েছে। যার নং-০১।