বেলারুশে ইউক্রের-রাশিয়ার প্রথম দফার বৈঠক শেষ, হতেপারে ২য় বৈঠক

//আন্তর্জাতিক ডেস্ক//

বেলারুশে ইউক্রের-রাশিয়ার প্রথম দফার বৈঠক শেষ, হতেপারে ২য় বৈঠক

ইউক্রেনীয় এবং রাশিয়ান প্রতিনিধিদের মধ্যে বেলারুশ সীমান্তে অনুষ্ঠিত প্রথম দফার শান্তি আলোচনা শেষ হয়েছে। এসময় দ্বিতীয় দফায় আলোচনায় বসারও ইঙ্গিত পাওয়া যায়।

তবে আলোচনায় কি কথা হয়েছে তা এখনো প্রকাশ্যে আসেনি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক সংবাদ কর্মী বলেন, আলোচনা কয়েক ঘণ্টা ধরে চলে।

তিনি আরও বলেন, এ আলোচনার দৈর্ঘ্যতা ইঙ্গিত করে যে দু’পক্ষ্যের বলার মত অনেক কথা ছিলো। অন্যদিকে বৈঠকে হওয়া প্রস্তাব গুলো নিয়ে পরামর্শের জন্য ইউক্রেন এবং রাশিয়ার আলোচকরা তাদের নিজ নিজ দেশে ফিরে যাবে।

এ বিষয়ে রাশিয়ান প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি বলেছেন, উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।

এর আগে রোববার শান্তি আলোচনার প্রস্তাব দিলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রত্যাখ্যান করেন। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে টেলিফোনে কথা বলার পর ইউক্রেনের প্রতিনিধিরা বেলারুশের উদ্দেশ্যে রওনা হয়।

ইইউর আকাশসীমার জবাবে পাল্টা ফ্লাইট বাতিল করেছে রাশিয়ান এয়ারলাইন্স এরোফ্লোট

//আন্তর্জাতিক অনলাইন ডেস্ক//

ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা ব্যবহার করে রাশিয়ার সব ধরনের বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন এই ঘোষণা দিয়েছেন। এই নিষেধাজ্ঞা ঘোষণার পর বহু যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

তিনি বলেছেন, “আমরা রাশিয়ান মালিকানাধীন, রাশিয়াতে নিবন্ধিত এবং রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত যেকোন ধরনের বিমানের জন্য ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করছি।”

এখন থেকে এমন সকল বিমান, এমনকি ধনীদের ব্যক্তি মালিকানাধীন জেট ইউরোপীয় ইউনিয়ন-ভুক্ত কোন দেশে অবতরণ করতে পারবে না, উড্ডয়ন করতে পারবে না এবং সেদেশ দেশগুলোর আকাশসীমার উপর থেকে উড়েও যেতে পারবে না।

যুক্তরাজ্য থেকেও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞা ঘোষণার পর একের একের পর ইউরোপীয় দেশ রাশিয়ার জন্য তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করছে। জার্মানি তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়ান বিমানগুলোকে অনেক ঘুরে যাতায়াত করতে হবে এবং তাতে ফ্লাইটের সময় অনেক বেশি লাগবে।

বাণিজ্যিক বিমানগুলো ইতিমধ্যেই ইউক্রেইন, মলদোভা এবং বেলারুশের আকাশসীমা এড়িয়ে চলছে।

প্রতিশোধমূলক সিদ্ধান্ত হিসেবে রাশিয়ার সবচেয়ে বড় বিমানসংস্থা এরোফ্লোট বলেছে, তারাও ইউরোপগামী সকল ফ্লাইট বাতিল করবে। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে।

দোমোদেদোভো এবং শেরেমেতইয়েভো, মস্কো’র এই দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট সম্পর্কিত তথ্য প্রদর্শনকারী বোর্ডে প্যারিস ভিয়েনা ও কালিনগ্রাদগামী সহ কয়েক ডজন ফ্লাইট বাতিল দেখা যাচ্ছে।

ব্রিটিশ বিমানের উপরেও একই ধরনের ব্যবস্থা নিয়েছে রাশিয়া।

রাশিয়ার এস-সেভেন এয়ারলাইন্স ১৩ই মার্চ পর্যন্ত তাদের সকল ফ্লাইট বাতিল করেছে।

মার্কিন বিমান কোম্পানি ডেল্টা এয়ারলাইন্স ফ্লাইট বুকিং-এর জন্য এরোফ্লতের সাথে তাদের যে চুক্তি রয়েছে, সেটি বাতিল করবে বলে জানিয়েছে।

ব্রিটিশ কোম্পানি ভার্জিন আটলান্টিক বলেছে, রাশিয়ার আকাশসীমা ব্যবহার করতে না পারলে তাদের যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে চলাচলকারী বিমানের যাত্রার সময় ১৫ মিনিট থেকে এক ঘণ্টার মত বাড়বে।

অস্ট্রেলিয়ান কোম্পানি কান্তাস বলছে, ডারউইন থেকে লন্ডনগামী ফ্লাইট চলাচল তারা রাশিয়ার আকাশসীমা এড়িয়ে অপেক্ষাকৃত দীর্ঘ পথ ব্যাবহার করবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরও বলেছেন, ইইউ রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম স্পুটনিক এবং রাশিয়া টুডে’র উপরেও নিষেধাজ্ঞা জারি করবে। এই দুটি সংবাদসংস্থাকে রাশিয়ার মুখপত্র হিসেবে মনে করা হয়।

তিনি জানান, “আমরা তাদের বিষাক্ত, ক্ষতিকারক, ভুয়া তথ্য সম্বলিত খবর প্রচারের মাধ্যমগুলোর উপরেও নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ব্যবস্থা তৈরি করছি।”

ওদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে গতকাল চতুর্থ দিন শেষে রাশিযার পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্কাবস্থায় রাখার জন্য রুশ সামরিক বাহিনীকে আদেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন।

যুক্তরাষ্ট্র একে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে বর্ণনা করেছে।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের নিয়ন্ত্রণ ইউক্রেনীয় বাহিনী পুনর্দখল করেছে বলে কিয়েভ দাবি করেছে। ইউক্রেন সরকার বলছে তাদের সেনাবাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলছে, ইউক্রেনে রুশ আক্রমণ ও যুদ্ধের কারণে ঘরবাড়ি ছেড়ে পালানো লোকের সংখ্যা এখন ৩,৬৮,০০০-এ পৌঁছেছে। সূত্র: বিবিসি।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

সামনের ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ//বরিস জনসনকে জেলেনস্কি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে

//আন্তর্জাতিক ডেস্ক//

বেলারুস সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে একটি বৈঠক শুরু হয়েছে।

বিবিসি টিভির খবরে বলা হচ্ছে, ইউক্রেন-বেলারুস সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে একটি বৈঠক কিছু সময়ের মধ্যেই শুরু হতে যাচ্ছে।

এর আগে ইউক্রেনের সরকার জানায়, তারা বেলারুস সীমান্তে রাশিযার সাথে আলোচনায় বসতে রাজী হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, বেলারুসের প্রেসিডেন্ট আলেজান্ডার লুকাশেঙ্কোর সাথে টেলিফোনে কথা বলার সময় তিনি সীমান্ত এলাকায় প্রিয়াপাত নদীর কাছে রাশিয়ানদের সাথে কোনো শর্ত ছাড়াই দেখা করতে রাজী হয়েছেন।

মি. লুকাশেঙ্কো কথা দিয়েছেন যে ইউক্রেনের প্রতিনিধিদলের সেখানে যাওয়া, কথা বলা, এবং ফিরে না আসা পর্যন্ত রুশ যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং ক্ষেপণাস্ত্রের কোনো ব্যবহার হবে না।

এর আগে মি জেলেনস্কি বলেছিলেন যেহেতু বেলারুসের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের ওপর রুশ আক্রমণ হচ্ছে তাই বেলারুসের ভেতরে কোন বৈঠকে তিনি যাবেন না। সূত্র: বিবিসি

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাশিয়-ইউক্রেন যুদ্ধ// কোন দেশ কি অবস্থানে আছে জেনে নিন..

রাশিয়া-ইউক্রেন সংঘাত// রাজনৈতিক সহায়তা চেয়ে মোদীকে ফোন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট

//আন্তর্জাতিক ডেস্ক//

‘আগ্রাসনকারী’কে রুখতে রাজনৈতিক সহায়তা দিন, মোদীকে ফোন করে আর্জি ইউক্রেনের প্রেসিডেন্টের

রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত। রাশিয়ায় বিরুদ্ধে আনা ওই প্রস্তাবের পক্ষে ১১টি ভোট পড়ে। ভারত ছাড়াও চিন এবং সংযুক্ত আরব আমিরশাহি ভোটাভুটিতে অংশ নেয়নি।

ইউক্রেনে পুরোদস্তুর যুদ্ধ চলছে। এর মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ ফোনে কথা হয়। ফোনালাপ শেষ হওয়ার পর এ বিষয়ে জানিয়ে টুইট করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। টুইটে তিনি লেখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি। তাঁকে আগ্রাসনের প্রকৃতি সম্বন্ধে অবগত করেছি। এক লক্ষেরও বেশি বহিরাগত আমাদের ভূখণ্ডে ঢুকে পড়েছে। তারা আমাদের নাগরিকদের বাড়ি তাক করে গুলিবর্ষণ করছে। আমি তাঁকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে রাজনৈতিক সহায়তা দেওয়ার আবেদন জানিয়েছি। তাঁর কাছে একসঙ্গে আগ্রাসনকারীকে প্রতিরোধের আবেদন রেখেছি।’

রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত। নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকা এবং তার সহযোগী রাষ্ট্রগুলির আনা ওই প্রস্তাব ঘিরে ভোটাভুটিতে অংশ না নেওয়ার কথা ঘোষণা করেন, ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি। রাশিয়ায় বিরুদ্ধে আনা ওই প্রস্তাবের পক্ষে ১১টি ভোট পড়ে। ভারত ছাড়াও চিন এবং সংযুক্ত আরব আমিরশাহি ভোটাভুটিতে অংশ নেয়নি। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ভেটো প্রয়োগ করায় প্রস্তাবটি পাশ হয়নি নিরাপত্তা পরিষদে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ত্রয়োদশ তম প্রধান নির্বাচন কমিশনার শপথ নিচ্ছেন রোববার

রাশিয়া-ইউক্রেন// দুই সপ্তাহের মধ্যেই অভিযান শেষ করতে চান পুতিন

আসামের গভর্নর ও মুখ্যমন্ত্রীর সঙ্গে তথ্যমন্ত্রীর সাক্ষাৎ 

//অনলাইন নিউজ//

ভারতের আসাম রাজ্যের গভর্নর জগদীশ মুখী ও মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাথে বৈঠক করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৈঠকে তারা আসামের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি এবং সড়ক, রেল, নৌ ও বিমান চতুর্মুখী যোগাযোগ উন্নয়নে বাস্তব পদক্ষেপ নিয়ে ফলপ্রসু আলোচনা করেছেন।

ত্রিপুরা ও আসাম সফররত ড. হাছান মাহমুদ বৃহস্পতিবার অপরাহ্নে প্রথমে মুখ্যমন্ত্রীর দপ্তরে ও পরে গভর্নরের ‘রাজ ভবনে তাদের সাথে পৃথক সাক্ষাতে মিলিত হন।

আসামের ২৮তম গভর্ণর অধ্যাপক জগদীশ মুখী ও ড. হাছান মাহমুদ বাংলাদেশের সাথে আসামের ঘনিষ্ঠতম সম্পর্কের লক্ষ্যে পারস্পরিক যাতায়াত, সাংস্কৃতিক কর্মকান্ড ও বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। একইসাথে ক্রমবর্ধমান শিল্পায়ন ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবুজ বনায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।

এর আগে তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাথে বৈঠক করেন। নৌপথে বাণিজ্য সুগম করতে নাব্যতাসহ চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং পর্যটন প্রসারে ঢাকা-গুয়াহাটি সরাসরি বিমান চলাচল পুণরায় চালু করা এবং গুয়াহাটি থেকে আগরতলা হয়ে কক্সবাজার বিমান চলাচল শুরুর বিষয় নিয়ে আলোচনায় হয়।

বাংলাদেশ ও আসামের জনযোগাযোগ বৃদ্ধিকল্পে আসামের ঐতিহ্যবাহী বিশাল রেলপথ নেটওয়ার্র্কের সাথে বাংলাদেশের সংযোগ সাধন ও সড়ক যোগাযোগ উন্নয়ন নিয়েও বৈঠকে আলোচনা হয়। স্থল বন্দরগুলোকে আরো কার্যকর করতে অবকাঠামো সংস্কার এবং পণ্য আমদানি-রপ্তানি বিধি যুগোপযোগী করা প্রয়োজন বলে মত প্রকাশ করেন তারা।

এ সময় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১৫ জন মুক্তিযোদ্ধাকে আসাম রাজ্য সরকার বিশেষ সংর্ধনার জন্য আমন্ত্রণ জানাবে বলে জানান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।

গভর্ণরও মুখ্যমন্ত্রী দু’জনেই বৈঠক শেষে টুইট করেছেন। গভর্ণর তার টুইট বার্তায় লিখেছেন, বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সাথে বৈঠকে বিভিন্ন বিষয়ে বিশেষকরে সবুজ বনায়ন ও পরিবেশ নিয়ে বিশদ আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী এ সাক্ষাতকে আনন্দের বর্ণনা করে টুইট বার্তায় লিখেছেন, ‘বাংলাদেশের সাথে আসামের সংস্কৃতি ও ঐতিহ্যগত সম্পর্ককে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের মধ্য দিয়ে গভীরতর করার প্রয়োজন রয়েছে। চট্টগ্রাম বন্দর উত্তর-পূর্ব ভারতের জলপথকে সুগম করার চাবিকাঠি। এ বিষয়ে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ।’

আসামের জালুকবাড়ি আসন থেকে ২০২১ সালে নির্বাচিত বিজেপি’র হেমন্ত বিশ্ব শর্মা আসামের ১৫তম মুখ্যমন্ত্রী।

বাংলাদেশের সংসদ সদস্য মমতাজ বেগম ও সাইমুম সরওয়ার কমল, তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন, দিল্লিতে নিযুক্ত উপ-হাইকমিশনার নূরাল ইসলাম এবং গুয়াহাটিতে সহকারি হাইকমিশনার ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর এ সময় উপস্থিত ছিলেন।

২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি ভারতের ত্রিপুরা ও আসাম সফররত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এর আগে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দে’র সাথে বৈঠক করেন। তিনি আগরতলা ও গুয়াহাটিতে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ও আসামের ডাউন টাউন বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের সহকারি হাইকমিশনে বঙ্গবন্ধু কর্নার ও জামদানী বিতান উদ্বোধন করেছেন।বাসস

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ফোনের ব্যাটারি ফুরিয়ে যাচ্ছে, আর কথা বলতে পারছি না! ইউক্রেন থেকে সৃষ্টি

পোল্যান্ড হয়ে ইউক্রেন এর বাংলাদেশীদের সরিয়ে নেয়া হবে

//অনলাইন নিউজ//

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ জানিয়েছে, ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশীদেরকে প্রতিবেশী পোল্যান্ডের মাধ্যমে পূর্ব ইউরোপের অশান্ত দেশটি থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওয়ারশ তাদেরকে ১৫ দিনের অন-অ্যারাইভাল ভিসা দিতে সম্মত হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আজ বিকেলে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, পোলিশ সরকার বাংলাদেশী নাগরিকদেরকে ১৫ দিনের জন্য অন-অ্যারাইভাল ভিসা দিতে সম্মত হয়েছে।

তিনি আরও বলেন, ইউক্রেনে অবস্থানরত ২৫০ জন বাংলাদেশী এখন পর্যন্ত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তালিকাভুক্ত হয়েছে এবং সরকারি হিসাব অনুযায়ী আরও ২৫০ জন বাংলাদেশী বর্তমানে  সেখানে বসবাস করছে। তবে, এই সংখ্যা ৫০০ জনের বেশি হতে পারে।

ইউক্রেনের পশ্চিম সীমান্তে পোল্যান্ডের অবস্থান। রাশিয়ান সৈন্যরা পূর্ব দিক দিয়ে ইউক্রেনে অনুপ্রবেশ করেছে।

আলম বলেন, বাংলাদেশ সরকার চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে ১৫ দিনের মধ্যে পোল্যান্ড থেকে নাগরিকদের সরিয়ে নেবে। বাংলাদেশের ওয়ারশ মিশনে অতিরিক্ত জনবল নিয়ে প্রস্তুত রাখা  হয়েছে। জার্মানি ও ইতালির বাংলাদেশ দূতাবাস থেকে কয়েকজন কর্মকর্তাকে নিয়ে আসা হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, ওয়ারশতে বাংলাদেশ মিশন বাংলাদেশী নাগরিকদের সনাক্ত করতে এবং কনস্যুলার পরিষেবার পাশাপাশি তাদের অস্থায়ীভাবে বিনামূল্যে থাকার জন্য অস্থায়ী ক্যাম্প স্থাপনে পোলিশ কর্তৃপক্ষকে সহায়তা করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদেরকে ওয়ারশতে বাংলাদেশ মিশনের সঙ্গে  টেলিফোন নম্বর: +৪৮৫৭২০৯৪৩৮১ এর মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে এবং তাদের নিরাপদ স্থানে এবং প্রয়োজনে পোল্যান্ডে যেতে বলেছে।

আলম বলেন, ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে বিমান চার্টার করার বিষয়ে আলোচনা করেছে।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে, ইউক্রেনে সাম্প্রতিক সহিংসতা বৃদ্ধিতে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন কারণ এই ধরনের সহিংসতা সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে।

বিবৃতিতে বলা হয়েছে, তাই, আমরা সকল পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখা, বৈরীতা বন্ধ করার এবং কূটনীতি ও সংলাপে ফিরে আসার মাধ্যমে এই সংকট সমাধানের চেষ্টা করার আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে বলা হয়েছে, অবনতিশীল পরিস্থিতির কারণে ঢাকা এই অঞ্চলে এবং এর বাইরেও অর্থনীতিতে ইউক্রেন সঙ্কটের সম্ভাব্য প্রভাব বিবেচনা করছে। অনেক বিশ্লেষক এই পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে গুরুতর ইউরোপীয় সংকট বলে অভিহিত করেছেন। বাসস

পড়ুণ দৈনিক বিশ্ব

রাশিয়া-ইউক্রেন// প্রথম হামলায় নিহত ১৩৭

 

 

ইউক্রেন সঙ্কট নিয়ে রাষ্ট্রপুঞ্জে নয়াদিল্লির অবস্থানকে স্বাগত জানিয়েছে পুতিন সরকার

//আন্তর্জাতিক ডেস্ক//

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে আলোচনার মাধ্যমে ইউক্রেন সঙ্কট মেটানোর সওয়াল করেন ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি।

ইউক্রেন সঙ্কট নিয়ে ভারতের ভারসাম্যের কূটনীতিকে স্বাগত জানাল রাশিয়া। বুধবার নয়াদিল্লিতে ভ্লাদিমির পুতিন সরকারের দূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) রোমান বাবুশকিন বলেন, ‘‘রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের অবস্থান আমাদের বিশেষ এবং অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বেরই প্রতিফলন। ভারতের এই অবস্থান আন্তর্জাতিক মঞ্চে তার মর্যাদা বৃদ্ধির আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ।’’

ইউক্রেন পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে নয়াদিল্লির কূটনৈতিক অবস্থানকে ‘স্বাধীন এবং ভারসাম্যযুক্ত’ বলে জানিয়ে বাবুশকিনের মন্তব্য, ‘‘ইউক্রেন ঘিরে বর্তমান সঙ্কট নয়াদিল্লি-মস্কো প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে কোনও বাধা হয়ে উঠবে না।’’ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ভারত ‘দায়িত্বশীল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করছে বলেও জানান তিনি।

সোমবার রাতে ইউক্রেনের ডোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে (যাদের একত্রে ডনবাস বলা হয়) স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার। তার পরেই ওই দুই এলাকায় মস্কো-পন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলিকে সাহায্য করতে রুশ সেনার অনুপ্রবেশের খবরও মিলেছে। ওই ঘটনার জেরে মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়। তাতে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলি পুতিন সরকারের ওই সিদ্ধান্তকে ‘ইউক্রেনের সার্বভৌমত্বের উপর আঘাত’ তকমা দিয়েছে। ওই দেশগুলি জানিয়ে দিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারি ও অন্য পদক্ষেপ করবে তারা।

কিন্তু আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলির ওই সিদ্ধান্তে শামিল হয়নি নরেন্দ্র মোদী সরকার। বরং ফের আলোচনার মাধ্যমে ইউক্রেন সঙ্কট মেটানোর সওয়াল করেন নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি। তিনি বলেন, ‘‘পরিস্থিতি উদ্বেগজনক। এখনই সব দেশের বৈধ স্বার্থের কথা বিবেচনা করে দীর্ঘস্থায়ী শান্তি ও সুস্থিতির লক্ষ্যে পদক্ষেপ করা উচিত।’’ এই প্রসঙ্গে ২০১৪-১৫ সালের মিনস্ক চুক্তির কথা উল্লেখ করেছেন তিরুমূর্তি। ইউক্রেন সংক্রান্ত সেই চুক্তি এখনও কার্যকর হয়নি।

নিরাপত্তা পরিষদে তিরুমূর্তির বক্তব্য, ‘‘রাশিয়া, ইউক্রেন ও ইউরোপের ওএসসিই (অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ)-ভুক্ত দেশগুলিকে নিয়ে গঠিত গোষ্ঠীর আলোচনাকে স্বাগত জানাচ্ছে ভারত।’’ সেই সঙ্গে তিনি জানান, রাশিয়া, ইউক্রেন, জার্মানি ও ফ্রান্সের মধ্যে নরম্যান্ডি পর্যায়ের আলোচনারও পক্ষে ভারত। তিরুমূর্তির বলেন, ‘‘গঠনমূলক কূটনীতিই এখন একমাত্র পথ।’’ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং বিদেশমন্ত্রী জয় শঙ্করও বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে আলাপ-আলোচনার মাধ্যমে ইউক্রেন সঙ্কট মেটানোর পক্ষে সওয়াল করেছেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাশিয়ার বিরুদ্ধে কোন কোন দেশ কিকি নিষেধাজ্ঞা আরোপ করেছে

 

রাশিয়ার বিরুদ্ধে কোন কোন দেশ কিকি নিষেধাজ্ঞা আরোপ করেছে

//আন্তর্জাতিক ডেস্ক//

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের লুহানেস্ক ও দোনেৎস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ায় নতুন নতুন নিষেধাজ্ঞার কবলে পড়ছে রাশিয়া।

নিষেধাজ্ঞা আরোপের তালিকায় রযেছে পশ্চিমা বিশ্ব, জাপান ও অস্ট্রেলিয়া। নতুন আরোপিত এসব নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপানের পক্ষ থেকে সম্মিলিতভাবে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান বিশেষ করে ব্যাংক ও ধনী ব্যক্তিদের লক্ষ্য করে দেওয়া হয়েছে। এরই মধ্যে জার্মানি রাশিয়ার থেকে যাওয়া গ্যাস পাইপ লাইন নর্ড স্ট্রিম-২ স্থগিত করার ঘোষণা দিয়েছে। খবর আল জাজিরার।

এখন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা আরোপ হয়েছে সেগুলো হলো-

যুক্তরাষ্ট্র:

রাশিয়াকে আন্তর্জাতিক অর্থায়ন থেকে বিচ্ছিন্ন এবং তাদের দুটি বৃহৎ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার হোয়াইট হাউসে এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সোমবার দিনের শেষের দিকে পূর্ব ইউক্রেন সীমান্ত পেরিয়ে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে সেনা পাঠানোর আদেশ দিয়েছেন। কার্যত এটি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সূচনা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, তার নিষেধাজ্ঞা রাশিয়া সরকারকে পশ্চিম থেকে অর্থ সংগ্রহ বন্ধ করে দেবে এবং রাশিয়া যদি তার বাহিনী নিয়ে পশ্চিম ইউক্রেনের দিকে অগ্রসর হয়, তবে তাকে আরও বেশি মূল্য দিতে হবে।

ওয়াশিংটন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বৃহত্তম অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান ভিইবি ও প্রমজভ্যাজ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ব্যাংক দুটিকে রুশ সরকারে আশীর্বাদপুষ্ট বলে ধারণা করা হয়। প্রতিষ্ঠান দুটির সম্মিলিত সম্পদ ৮০০ কোটি ডলারেরও বেশি। এ ছাড়া বুধবার থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞার আওতায় রয়েছে দেশটির ‘অভিজাত’ শ্রেণি এবং রাশিয়ার বেসামরিক নেতারাও।

যুক্তরাজ্য:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের লুহানেস্ক ও দোনেৎস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ায় রাশিয়ার পাঁচটি ব্যাংক ও তিনজন বিত্তবান ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।

যে তিনজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা রয়েছে তার মধ্যে রয়েছেন গেনাডি তিমচেনকো। তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছের লোক। এ নিষেধাজ্ঞার ফলে যুক্তরাজ্যে থাকা এসব ব্যাংকের টাকা ও তিন ব্যক্তির সব সম্পত্তি বাজেয়াপ্ত হতে যাচ্ছে।

যুক্তরাজ্যের সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি হলো নিষেধাজ্ঞার প্রথম ধাপ, আমরা যা করার প্রস্তুতি নিয়েছিলাম এটি তার প্রথম সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, যুক্তরাজ্যে এসব ব্যাংকের যে সম্পত্তি আছে তার সব বাজেয়াপ্ত করা হবে। যে সব ব্যক্তিদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না।

যে পাঁচটি ব্যাংককে যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো হলো- রসিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, প্রোমসাভায়াজ ব্যাংক এবং ব্ল্যাক সি ব্যাংক।

এদিকে যুক্তরাজ্য আরও হুমকি দিয়েছে রাশিয়ার কোম্পানিগুলোকে মার্কিন ডলার ও ব্রিটিশ পাউন্ড ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হবে। যেন তারা তাদের অর্থের পরিমাণ না বাড়াতে পারে।

জার্মানি:

রাশিয়া থেকে গ্যাস বয়ে নিয়ে যাওয়া নর্ড স্ট্রিম-২ পাইপলাইনের কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে জার্মানি। ১১.৬ বিলিয়ন ডলারের প্রকল্পটি রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস জায়ান্ট গ্যাজপ্রমের মালিকানাধীন।

ইউক্রেন:

ইউক্রেনের সংসদ দেশটির বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর স্বাধীনতার স্বীকৃতিদানকারী ও পূর্ব ইউক্রেনে রাশিয়ান সেনা প্রবেশ সমর্থনকারী আইনপ্রণেতাসহ ৩৫১ রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার আওতায় ওই ব্যক্তিরা ইউক্রেনে কোনো ধরনের কার্যকলাপ করতে পারবেন না।

ইউরোপীয় ইউনিয়ন:

রাশিয়ার ওপর সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। এ নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু, রাশিয়ার সেনাপ্রধান ও রুশ আইনসভার ডুমার ৩৫১ জন ডেপুটি আছেন।  একই সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা ও ব্যাংকিং খাতের সঙ্গে জড়িত অন্যান্য আরও ২৭ কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে। ইইউয়ের এ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যের ঘোষিত নিষেধাজ্ঞার চেয়ে বেশি কঠোর।

জাপান ও অস্ট্রেলিয়া:

জাপান ও অস্ট্রেলিয়াও ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনে জড়িত রুশ নাগরিকদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জাপানে রাশিয়ান বন্ড ইস্যু নিষিদ্ধ করার কথা বলেছেন। সেই সঙ্গে তিনি রাশিয়ার বেশ কয়েকজন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তাদের সম্পদও জব্দ করবেন।

এছাড়া তিনি রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ রাখার বিষয়েও ভাবছেন বলে জানা গেছে।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, মস্কো ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে সেখানে রুশ সেনাদের প্রবেশের অনুমতি দিয়ে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। রাশিয়ার এ কর্মকাণ্ডের বিরুদ্ধে টোকিও আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ইউক্রেন থেকে রুশ কূটনীতিকদের সরিয়ে নেয়া শুরু করল কেন…

মা-বাবার সম্পত্তিতে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য মন্ত্রিপরিষেদে কি প্রস্তাব 

ইউক্রেন থেকে রুশ কূটনীতিকদের সরিয়ে নেয়া শুরু করল কেন…

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেন থেকে সব কূটনীতিকদের সরিয়ে নেয়া শুরু করেছে রাশিয়া। রাশিয়ার বার্তাসংস্থা তাস ও ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।

বুধবার থেকে কিয়েভে রুশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিদের সরিয়ে নেয়া শুরু হলেও মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইউক্রেনে রুশ কূটনীতিক মিশনের ওপর ‘একাধিক হামলা’র ঘটনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি এটাকে রাশিয়ার কূটনীতিকদের ওপর ‘আগ্রাসী পদক্ষেপ’ বলে বর্ণনা করেন।

কিয়েভে রুশ দূতাবাস সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা তাস বুধবার জানিয়েছে, কূটনীতিকদের ইউক্রেন থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনা ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনার মধ্যে কূটনীতিকদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করলো রাশিয়া। অপরদিকে ইউক্রেনও রাশিয়া থেকে তাদের সব নাগরিকদের সরে যেতে বলেছে।

সব মিলিয়ে ইউক্রেনে একটি রক্তক্ষয়ী যুদ্ধের শঙ্কা ক্রমশও প্রকট হচ্ছে।

রাশিয়ার পাঁচ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটেন

//আন্তর্জাতিক ডেস্ক//

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের লুহানেস্ক ও ডোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ায় রাশিয়ার পাঁচটি ব্যাংক ও তিনজন বিত্তবান ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।

যেন তিনজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা রয়েছে তার মধ্যে রয়েছেন গেনাডি তিমচেনকো। তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছের লোক।

এ নিষেধাজ্ঞার ফলে যুক্তরাজ্যে থাকা এসব ব্যাংকের টাকা ও তিন ব্যক্তির সকল সম্পত্তি বাজেয়াপ্ত হতে যাচ্ছে।

যুক্তরাজ্যের সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি হলো নিষেধাজ্ঞার প্রথম ধাপ, আমরা যা করার প্রস্তুতি নিয়েছিলাম এটি তার প্রথম সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, যুক্তরাজ্যে এসব ব্যাংকের যে সম্পত্তি আছে তার সব বাজেয়াপ্ত করা হবে। যে সব ব্যক্তিদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না।

যে পাঁচটি ব্যাংককে যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো হলো,  রসিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, প্রোমসাভায়াজব্যাংক এবং ব্ল্যাক সি ব্যাংক।

এদিকে যুক্তরাজ্য আরও হুমকি দিয়েছে রাশিয়ার কোম্পানিগুলোকে মার্কিন ডলার ও ব্রিটিশ পাউন্ড ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হবে।  যেন তারা তাদের অর্থের পরিমাণ না বাড়াতে পারে।

সূত্র: রয়টার্স