Category: ঘটনা-দুর্ঘটনা
Incident - Accident
খুলনার রূপসায় আদালতের নির্দেশ না মেনে পুনরায় গৃহ নির্মান কাজের অভিযোগ
রূপসা প্রতিনিধিঃ
খুলনার রূপসার টিএসবি ইউনিয়ন স্বল্পবাহিরদিয়া গ্রামে জসীম সেখ (২৮) পিতা মোঃ গোলাম সেখ। এর সাথে একই গ্রামের আশরাফ আলী শেখ (৪৫) পিতা মৃত সলেমান শেখ এর দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এই বিষয়ে খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে আশরাফ আলী শেখ (৪৫) পিতা মৃত সলেমান শেখ, কবির শেখ (২৮), রূহুল শেখ (২৬) উভয়ের পিতা আশরাফ শেখ দ্বয়ের নামে ৫ মার্চ ২০২৩, জসীম সেখ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নং এম.পি-১৭৬/২৩ ধারা ১৪৪/১৪৫ ফৌজদারি কার্যবিধি স্বারক নং এডিএম/খুলনা ৫৫৪/২৩ যুক্ত ২/২ মামলায় উল্লেখ করেন তিনি দীর্ঘদিন জমি ভোগ দক্ষল করে আসছেন।
গত ৩ মার্চ বিবাদী পক্ষ অতর্কিত ভাবে নালিশি জমির উপর পাকা গৃহ নির্মান কাজ শুরু করেন। কাজে বাধা প্রদান করলে বিবাদীগণ দা, শাবল, লাঠি দিয়ে আঘাত করতে আসে এবং ভয়ভীতি প্রদান করে মেরে ফেলার হুমকি দেয়। বাদীর মামালার পরিপেক্ষিতে অতিরিক্ত খুলনা জেলা ম্যজিট্রেট এর বিজ্ঞ আদালত ১৪৪/১৪৫ ধারা মোতাবেক উক্ত সম্পত্তির উপর উভয় পক্ষেকে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন। এবং আদালতের আইন অমান্য করলে আইনত ব্যাবস্থা গ্রহন করবে এই মর্মে উভয় কে নোটিশ প্রদান করে। বিবাদী আশরাফ আলী শেখ কোটের আদেশ অমান্য করে পুনরায় ১৩ মার্চ গৃহ নির্মান কাজ শুরু করে যা আইনের পরিপন্থি।
পরে বিভিন্ন পত্র পত্রিকায় এই সংক্রান্ত নিউজ প্রকাশিত হয়। বাদী পুনরায় আদালতে উপস্থিত হয়। উক্ত আদালত মামলা চলাকালিন সময়ে ঐ জমিতে কোন কার্যক্রম না করার নির্দেশ প্রদান করেন। পরবর্তিতে ১৫ মে বিবাদী আশরাফ কোটে হাজিরা দেন। কোট, সহকারি কমিশনার (ভুমি) কে জমি মাপার নির্দেশ প্রদান করেন। এরপর গত ৮ জুন আবারও কোটের আদেশ অমান্য করে জমিতে থাকা বাঁশ কর্তন করে এবং গৃহ নির্মানের প্রস্তুতি নেয়। ঐ দিনই বাদী রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিবাদী ৯ জুন শুক্রবার গৃহ নির্মানের কাজ শুরু করে।
বাদী জসীম সেখ বলেন, এই জমির উপর ১৪৪/১৪৫ ধারা রয়েছে। তারা কোটের আদেশ অমান্য করে, পুনরায় গৃহ নির্মানের কাজ শুরু করেছে। এ ব্যাপারে আমি শতভাগ আইনি সহায়তা পাবো বলে আশা করছি।
বিবাদী আশরাফ আলী সেখ গৃহ নির্মানের ব্যাপারে বলেন, আমাদের উকিল বলেছে, গৃহ নির্মানের ব্যাপারে কোন বাধা নেই। যেহেতু কোন বাধা নেই সেহেতু আমরা গৃহ নির্মানের অসমপ্ত কাজ পুনরায় করছি।
বাগেরহাটের রামপালে গৃহবধূকে মারপিটের ঘটনায় ডাকাত মনি গাজী গ্রেফতার
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||
বাগেরহাটের রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাশিদা খাতুন (৩৪) নামের এক গৃহবধূকে মারপিটের ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৯ জুন) রাতে মামলাটি করেছেন ভুক্তভোগী গৃহবধূ রাশিদা খাতুন।
ওই রাতেই রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে সুন্দরবনের আত্মসমার্পণকৃত বনদস্যু মনি গাজী (৪০) কে গ্রেফতার করেছে। আটক বনদস্যু মনি গাজী উপজেলার কৈগরদাসকাটি চর এলাকার মৃত আনার গাজীর পুত্র।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ মে সোমবার বেলা ১২ টার সময় ওই গৃহবধূ রাশিদা সাইক্লোন শেল্টারের পূর্ব পাশের একটি দোকানের পাশ দিয়ে যাওয়র সময় বনদস্যু মনি গাজী ও তার সহযোগীরা মারপিট করে গুরুতর আহত করে।
আহত রাশিদাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, মামলা করার পর পরই প্রধান আসামী মনি গাজীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার তাকে বাগেরহাটের আদালতে পাঠানো হয়েছে। আপর আসামীদের ধরার চেষ্টা চলছে।
বাগেরহাটের রামপালে চোর সন্দেহে কিশোরকে আটকের বিরোধে সংঘর্ষে আহত ১০ আটক ৭
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||
বাগেরহাটের রামপালে চোর সন্দেহে এক কিশোরকে আটককে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আহতদের রামপাল ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, উপজেলার কৈগরদাসকাটি গ্রামের আক্তার শেখ (৫০), মো. নাসির দাই (৬০), মো. ফয়সাল (১২), হাসান শেখ (৩২), মো. মহিদ শেখ (২৫), আমিরুন বেগম (৩০), পারুল বেগম (৪৫) ও ময়না বেগম (৩৬)।
পু্লিশ অভিযান চালিয়ে আত্মসমার্পণকৃত সুন্দরবনের আব্বাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও রাজনগর ইউপি সদস্য ওলি ইজারদার (৪২), প্রসাদনগর গ্রামের হুমায়ুন মোল্যার পুত্র মেশকাত মোল্লা (৩০), বর্ণি গ্রামের আ. হামিদ শেখের পুত্র মো. রোকন উদ্দিন শেখ (৪৫), কাষ্টবাড়িয়া গ্রামের মাহাজিব শেখের পুত্র সোহেল পারভেজ বাবু (৩১), কালিকাপ্রসাদ গ্রামের শওকাত ইজারদারের পুত্র মো. হোসেন ইজারদার(২৪), প্রসাদনগর গ্রামের রুহুল আমিনের পুত্র মো. রনি ইজারদার(২৮), খামঘাটা চিত্রা গ্রামের আবু্ল হাসেমের পুত্র হাফিজুর রহমান(৩২) কে আটক করেছে।
রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, আসামিরা মঙ্গলবার বিকাল পৌনে ৪ টায় উপজেলার কৈগরদাসকাটি চর এলাকায় নতুন আশ্রায়ন প্রকল্পের পার্শ্বের একটি মৎস্যঘের ঘেরে কিশোর ফয়সাল মাছ চুরি করেছে এমন সন্দেহে তাকে আটকে রাখে। এমন সংবাদের খবর পেয়ে স্হানীয়রা আত্মসমার্পণকৃত বনদস্যু ওলীকে আটক করে। এরপরে ওলীর সহযোগীরা খবর পেয়ে ওলিকে উদ্ধার করতে গিয়ে চরের বাসিন্দাদের মারপিট করে আহত করে। খবর পেয়ে গৌরম্ভা ফাড়ির এসআই নাসির উদ্দিন সংগীয় ফোর্স নিয়ে কিশোরকে উদ্ধার করেন। ওই সময় অভিযান চালিয়ে ৭ জন আসামীকে আটক করেন। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকার পরিস্হিতি স্বাবাবিক রয়েছে বলে জানা গেছে।
রামপালে মৎস্য ঘের নিয়ে দুর্দান্ত সংঘর্ষ – আহত ১৫ আটক ৭
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||
বাগেরহাটের রামপালে মৎস্যঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আহতদের রামপাল ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
পু্লিশ অভিযান চালিয়ে আত্মসমার্পণকৃত সুন্দরবনের আব্বাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও রাজনগর ইউপি সদস্য ওলি ইজারদার (৪২), প্রসাদনগর গ্রামের হুমায়ুন মোল্যার পুত্র মেশকাত মোল্লা (৩০), বর্ণি গ্রামের আ. হামিদ শেখের পুত্র মো. রোকন উদ্দিন শেখ (৪৫), কাষ্টবাড়িয়া গ্রামের মাহাজিব শেখের পুত্র সোহেল পারভেজ বাবু (৩১), কালিকাপ্রসাদ গ্রামের শওকাত ইজারদারের পুত্র মো. হোসেন ইজারদার (২৪), প্রসাদনগর গ্রামের রুহুল আমিনের পুত্র মো. রনি ইজারদার(২৮), খামঘাটা চিত্রা গ্রামের আবু্ল হাসেমের পুত্র হাফিজুর রহমান(৩২)।
রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, আসামিরা মঙ্গলবার বিকাল পৌনে ৪ টায় উপজেলার কৈগরদাসকাটি চর এলাকায় নতুন আশ্রায়ন প্রকল্পের পার্শ্বের একটি মৎস্যঘের দখলের চেষ্টা করে। খবর পেয়ে গৌরম্ভা ফাড়ির এসআই নাসির উদ্দিন সংগীয় ফোর্স নিয়ে মৎস্যঘের দখল প্রতিহত করেন। ওই সময় অভিযান চালিয়ে ৭ জন আসামীকে আটক করেন। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।
রামপালে পৃথক অগ্নিকান্ডে ২ কোটি টাকার ক্ষতি ৩ ফায়ার কর্মি আহত
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপালে দুইটি পৃথক অগ্নিকান্ডে ৩ টি বসতবাড়ি, ১০ টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১ টি মুরগির ফার্ম পুড়ে ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। সোমবার (০৪ জুন) রাত ১১ টার সময় উপজেলার হুড়কা ইউনিয়নের গোনা বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণের পূর্বেই দোকানের সব মালামাল পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের নগদ টাকাসহ অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। ওই সময় আগুন নেভাতে গিয়ে তিন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার ইসাবুল মোল্লা (৩৫), টুটুল সরকার (২৫), আব্দুল কাদের জনি (২৪)।
ক্ষতিগ্রস্থ দোকানগুলোর মধ্যে ইলেকট্রনিক্সের দোকান, হার্ডওয়ার, কম্পিউটার, মুদি, গুদাম ঘর ও চায়ের দোকান রয়েছে। ক্ষতিগ্রস্থ দোকান মালিক উত্তম বৈরাগী ও প্রদীপ রায় বলেন, রাতে এবাদুল হকের ইলেকট্রনিক্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ১০ টি দোকান পুড়ে যায়। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে নি:শ্ব হয়ে পড়েছে। শুধু আমার দোকানেরই এক কোটি টাকার বেশি পণ্য পুড়ে গেছে। তারা এ ক্ষতি পুষিয়ে উঠার জন্য সরকারের সহায়তার দাবী জানান।
অন্যদিকে একই রাতে সাড়ে ৮ টায় একই উপজেলার প্রসাদনগর গ্রামের রেজাউলের বাড়ীতে অগ্নিকান্ডে ৩ টি বসতঘর ও একটি পোল্টি খামার ভষ্মিভূত হয়েছে। এতে তার ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন বাগেরহাটের উপ-সহকারি পরিচালক গোলাম সরোয়ার বলেন, দুইটি স্হানে প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছি। আগুন নেভানোর সময় তেলের ড্রামের গরম তেল ছিটে তিন ফায়ার ফাইটার আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা এবং ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের চেষ্টা করছি।
মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সাথে কথা হলে তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা ও কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করে সহায়তার ব্যবস্হা গ্রহন করা হবে।
খুশনার ডুমুরিয়া বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেখে বসত বাড়ি পুড়ে সর্বশান্ত এক পরিবার
রূপসায় বেসামাল ট্রলির ধাক্কায় বাইসাইকেল চালক
রূপসা প্রতিনিধি :
আজ ২৭ মে দুপুরে বৃষ্টির সময় বাইসাইকেল ও ট্রলি মুখোমুখি সংঘর্ষে হাফেজ রাশেদুল শিকদার মারাক্ত জখম প্রাপ্ত হয়েছে। ঘটনাটি রূপসার ঘাটভোগ ইউনিয়ন, আলাইপুর বড়ব্রীজ সংলগ্ন তিনরাস্তার মোড় স্থানে।
স্থানীয়রা জানায়, হাফেজ রাশেদুল সিকদার (৩৬) আলাইপুর গ্রামের আনসার আলী সিকদারের ছেলে। সে বৃষ্টির সময় তাঁর বামপাশ ধরে বাইসাইকেল চড়ে মোড় ঘুরার সময় হঠাৎ সামনে থেকে আসা ট্রলির ধাক্কায় রাশেদুল রাস্তায় পড়ে যায়। এ অবস্থা দেখে স্থানীয়রা ধরাধরি করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ডাক্তার সময়িক চিকিৎসা শেষে তাৎক্ষনিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সম্ভাবত; রাশেদুলের ঘাড়ের হাড় ভেঙ্গে গেছে এবং মাথা কেটে গেছে। তারপরও সে আশঙ্কাজনক।
পুটিমারী পুলিশ ফাঁড়ি ইনচার্জ বাবলা দাস বলেন, খবর পেয়ে আমিসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌছায়ে ট্রলিটি আটক করি। গাড়ি চালক পালিয়ে যায়, তবে আঘাঁতপ্রাপ্ত রাশেদুল সিকদার এবং গাড়ি চালকের বাড়ি একই গ্রামে। এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।
রূপসায় লিভার-আলসার রোগে রিশিকেশ বালার মৃত্যু; লাশ মর্গে
রূপসা প্রতিনিধি :
রূপসার ঘাটভোগ ইউনিয়ন শিয়ালী গ্রামের অমল চন্দ্র বালার ছেলে রিশিকেশ বালা (২৮) লিভারে-আলসার জনিত রোগে মৃত্যু ! লাশ ময়না তদন্তর জন্য মর্গে প্রেরণ।
মৃতের বাবা অমল চন্দ্র বালা বলেন, আমার ছেলে রিশিকেশ বালা (২৮)। তাঁর বিগত ২ বছর পূর্বে বমির সাথে রক্ত বাহির হওয়ার পর থেকে লিভার-আলসার জনিত রোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে অসুস্থ থাকে। রিশিকেশ বালা শিয়ালী গ্রামের অঙ্কুর বিদ্যাপিট কিন্ডার গার্ডেনে শিক্ষকতা করত। গত ২১ মে তাহার স্কুলের কার্যক্রম শেষ করে, দুপুরের দিকে বাড়ীতে এসে অসুস্থ বোধ করে, বলে তাহার পেটে যন্ত্রনা ও বমি বমি লাগছে।
ঐদিনের ২২ মে গভীর রাতে, আবারও বমি করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। তারপর দুপুরের দিকে ছেলে বলে, বাবা আমার হাত পা বেঁকে যাচ্ছে, আমার খুব খারাপ লাগছে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। তখনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে জ্ঞান হারিয়ে যায় এবং অনুমানিক সাড়ে ৩ টায় হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত ডাক্তার তাৎক্ষনিক আমার ছেলের পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত বলে ঘোষনা করেন।
এ ব্যাপারে রূপসা থানা জানায়, এহেন মৃত্যু; নিশ্চিত উদঘটনের জন্যই মৃত দেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ময়না তদন্তর জন্য, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরেরণ করা হয়।
ডুমুরিয়ায় বিদ্যুস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের চিংড়া গ্রামের অশোক পালের ছেলে ও ডুমুরিয়া এনজিসিএন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র সুব্রত পাল রোববার ২১ মে সকালে ফ্যান তৈরির জন্য বাজার থেকে ছোট মোটর ও ফ্যান তৈরির সরঞ্জামাদি কিনে সে বাড়িতে বসে ফ্যান তৈরির করছিল এ সময় সে বিদ্যুতায়িত হযে পড়ে।
পরে পারিবারের লোকজন ঠিক পেয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। এ সংবাদে পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
