সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে রামপালে বৃদ্ধের আত্মহত্যা আটক-১

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে সুইসাইড নোট লিখে রাজকুমার বিশ্বাস (৬০) নামের এক বৃদ্ধের আত্মহত্যা খবর পাওয়া গেছে। শুক্রবার ভোররাতে ৫ টায় সে বাড়ীর কাঁঠাল গাছে রশি দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় গত শুক্রবার (১৯ মে) দিনগত রাতে ওই বৃদ্ধের জামাতা উত্তম কুমার সরকার বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা করেছেন।

মামলার আসামীরা হলেন উপজেলার উত্তর গৌরম্ভা গ্রামের মৃত হারান চন্দ্র রায়ের পুত্র তুহিন রায় (৫০) ও একই গ্রামের অজিত অধিকারীর পুত্র মিলন অধিকারী (৪৫)। রামপাল থানার ওসি (তদন্ত) রাধেশ্যাম ও গৌরম্ভা ফাড়ির এসআই নাসির উদ্দিন শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে খুলনার লবনচরা থানার জিন্নাহ পাড়া এলাকার একটি বাড়ী থেকে প্রধান আসামী তুহিন রায়কে গ্রেফতার করেছে।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সাংবাদিকদের সামনে এক প্রেস ব্রিফিং এ জানান। নিহত রাজকুমার এজাহারে উল্লেখিত ১ নং আসামী তুহিন রায়ের নিকট থেকে বিভিন্ন সময়ে লাখে ৬ হাজার টাকা সুদে ৭ লক্ষ টাকা নেয়। এরপর সুদ বাবদ ভিকটিম ৩ লক্ষ ৬৩ হাজার টাকা পরিশোধ করেন। ২ নং আসামী মিলন অধিকারীর নিকট থেকে একই চুক্তিতে ৪ লক্ষ ৫০ হাজার টাকা নেন। এরপর ভিকটিম ২ লক্ষ ৮০ হাজার টাকা সুদ বাবদ পরিশোধ করেন। ১ নং ও ২ নং আসামী মূল টাকা ফেরৎ পাওয়ার জন্য মানষিকভাবে চাপ প্রয়োগ করতে থাকে ভিকটিমকে। এক পর্যয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিস করে মূল টাকা হইতে পরিশোধকৃত টাকা বাদ দিয়ে বাকী টাকা পরিশোধ করার জন্য বলেন। তারা উক্ত সিদ্ধান্ত না মেনে পুরো সুদসহ টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করে। তারা প্রকাশ্যে ও মোবাইল ফোনে চাপ দিতে থাকে।

এতে রাজকুমার ভীত হয়ে মানষিকভাবে ভেঙে পড়েন। গত ইং ১৮ মে বিকাল ৫ টায় গৌরম্ভা বাজারে মাছের চাদির সামনে টাকার জন্য আবারো আসামীরা চাপ দেয় ও গালাগাল করে। শুক্রবার রাতে কাউকে কিছু না জানিয়ে বাড়ীর কাঁঠাল গাছের সাথে রশি দিয়ে রাজকুমার আত্মহত্যা করেন। ওসি আরও জানান, অপর আসামীকে ধরার চেষ্টা করছি।

অভয়নগরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৩

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোর জেলার অভয়নগর উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষ আহত হয়েছে ৩ জন।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে (শুক্রবার) ১৯মে সকাল ১১ টার দিকে যশোর খুলনা মহাসড়কে সরদার মিল গেট সংলগ্নে। এ ঘটনায় বাস চালক ও হেল্পার পলাতক রয়েছে। যশোর থেকে খুলনা গামী নড়াইল এক্সপ্রেস বাসটি সরদার মিল এলাকায় এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় এ সময় বাসের সামনে থাকা ভ্যান ও ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রাক ড্রাইভার ইসমাইল হোসেন ও হেল্পার আজিম উদ্দিন ও ভ্যান চালক গুরুতর আহত হয়। এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক ডাক্তার গোবিন্দ পোদ্দার জানান ৩ জন গুরুতর আহত হয়েছেন এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খুলনার রূপসায় ভ‍্যানের আঘাতে শিশু নিহত

//খুলনা ব্যুরো//
খুলনার রূপসায় ভ‍্যানের আঘাতে হোসাইন শেখ(১১)নামে এক শিশুর মৃত‍্যু হয়েছে। শিশুটি বাগেরহাট জেলার রামপাল উপজেলার গাদ্দাসকাঠী গ্রামের বাসিন্দা ইব্রাহিম শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর এলাকায় শামী আহমেদ এর মুন ইটভাটার শ্রমীক হিসেবে ইব্রাহিম শেখ তার পরিবার নিয়ে বসবাস করে।

গত ১৭ মে সকাল সাড়ে ১০টায় ইটভাটা সরদার রনি ইসলাম এর সাথে কাজ করতে ছিল। কাজ শেষে সরদার রনি শিশু হোসাইনকে নিয়ে ভ‍্যানে করে নাস্তা আনতে যাবার পথে ভ‍্যানের এক্সেল ভেঙ্গে শিশুর টির মাথায় আঘাত লাগে। গুরুত্বর আঘাতে ঘটনাস্থলে শিশু হোসাইন মারা যায়। এঘটনায় পরিবার ও এলাকায় শোক বিরাজ করছে।

থানা পুলিশের অফিসার ইনচার্জ মো:শাহিন জানান,ভ‍্যানের আঘাতে শিশুর মৃত‍্যুর খবর শুনে ঘটনাস্থলে যায়।

মাগুরায় সাংবাদিক শিমুল রানা ও তার মায়ের উপর সন্ত্রাসী হামলা

//মাগুরা প্রতিনিধি//
মঙ্গলবার ১৬ই মে সকাল১০.৩০ মিনিটের সময় মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে সাংবাদিক এস এম শিমুল রানা (২৮) ও তার মা সামছুন্নাহার (৫০) ভাই মোঃ সজিব (১৯) বোন রেশমা বেগম (৩৮) এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে।
জানা যায়, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সদস্য সাংবাদিক এস এম শিমুল রানা ও তার মা এবং ভাই-বোন তাদের নানাবাড়ি চাঁদপুরে তার বৃদ্ধা নানীকে দেখতে যান, তার মায়ের সঙ্গে তার মামাদের পৈত্রিক জমাজমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল, এরই সূত্র ধরে তার মামা শাহাদাৎ বিশ্বাস ও দুই ছেলে মিরাজ বিশ্বাস এবং রিয়াজ বিশ্বাস, ও তাদের দলগত সন্ত্রাসী মুন্নাফ বিশ্বাস এবং রাজেক বিশ্বাস দলবদ্ধভাবে তাদেরকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রদিয়ে হামলা করে। সাংবাদিক শিমুল রানা জানিয়েছেন তাদের ওপরে অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হলে তিনি তাদেরকে খালি হাতে প্রতিহত করতে যান, তখন সন্ত্রাসীগণ দলবদ্ধভাবে তাকে উপর্যপরি আঘাত করতে থাকে এটা দেখে তার মা তাকে রক্ষার জন্য ছুটে গেলে তাকেও অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে সাংবাদিক শিমুল রানার মা মারা গেছে মনে করে সন্ত্রাসী বাহিনী ঐ স্থান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে জাতীয় জরুরী সেবা ট্রিপল নাইনে ফোন দিলে মাগুরা সদর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।

হামলায় সাংবাদিক এস এম শিমুল রানার মায়ের বাম পায়ের হাড় ভেঙে তিন খন্ড হয়েছে ও ধারালো অস্ত্রের আঘাতে মাথায় গুরুতর জখম হয় এবং ছয়টি সেলাই লেগেছে, তিনি এখন আশংকা জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, জাতীয় জরুরী সেবা ট্রিপল নাইনে কল পেয়ে তৎক্ষণাৎ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা গিয়ে তাদেরকে উদ্ধার পূর্বক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিক শিমুল রানা জানিয়েছেন চিকিৎসার জন্য থানাতে যেতে পারেননি, চিকিৎসা শেষে তারা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন।

এ বিষয়ে মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দোষীদের দ্রুতসময়ের মধ্যে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানানো হয়েছে।

কয়রায় খেলার মাঠ তৈরী করার সময় এক যুবকের মৃত্যু

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

খুলনার কয়রায় খেলার মাঠ তৈরি করার সময় স্ট্রোক জনিত কারণে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবক কয়রা সদর ইউনিয়নের মদিনাবাদ গ্রামের মৃত মহাতাব সানার ছেলে বিল্লাল হোসেন (১৮)। রবিবার (১৪ মে) বিকাল আনুমানিক ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

বিল্লালের সহকর্মীরা জানান তারা বিকালে ফুটবল খেলার মাঠ তৈরীর কাজ করছিলেন। এসময় বিল্লাল  বসে মাটির ডেলা ভাংছিলেন।  হঠাৎ করে বিল্লাল স্ট্রোক   জনিত কারনে ‌অসুস্থ হয়ে পড়েন ।  তাৎক্ষনিক ভাবে তাকে পার্শ্ববর্তী  বে- সরকারী হাতপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘােষনা করেন।

এ খবর পেয়ে কয়রা উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম ও কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম   নিহত বিল্লালের বাড়িতে যান এবং নিহতের পরিবারের খোঁজ খবর নেন।

কীর্তনখোলা নদী থেকে বাজার রোড কালুর লাশ উদ্ধার করলো নৌ পুলিশ

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল //
বরিশাল কীর্তনখোলা নদী থেকে নগরীর ৮ নং ওয়ার্ড বাজার রোড বাসিন্দার কালু ঘোষ এর লাশ উদ্ধার করেন নৌ পুলিশ।

রবিবার (১৪মে) দুপুরে চাঁদমারী খেয়াঘাট( বটতলা) নদীরপাড় থেকে লাশটি উদ্ধার করে নিহতর পরিবারের কাছে হস্তান্তর করেন। নিহতর ছেলে অন্তু ঘোষ জানান, গতকাল দুপুরে সাইকেল নিয়ে চাঁদমারী আসেন। কিন্তু দুপুরের খাবার খেতে বাসায় আর আসেনি। পরবর্তীতে রাত ৮ টার সময় একটা বিকাশ নাম্বার দিয়ে আমাকে ফোন করে বাবা বলেন,পাঁচশো টাকা পাঠাতে। আমি টাকা পাঠিয়ে দেই। রাত ১০ টার সময় চাঁদমারী থেকে নাসির নামে এক ব্যক্তী ফোন দিয়ে বলেন, কালু তার দোকানে সাইকেল ও ব্যবহারিত মোবাইল ফোন চার্জে রেখে চলে গেছেন। এখনো মোবাইল ফোন বা সাইকেল নিতে আসেনি। আপনারা কেউ এসে মোবাইল ফোন সাইকেল নিয়ে জান। আমি রাতেই অনেক খোঁজা খুঁজি করে না পেয়ে বাসায় চলে যাই। আজ রবিবার নৌ পুলিশের ফোন পেয়ে এসে দেখি আমার বাবার মৃত্যু লাশ নদী থেকে উদ্ধার করেছে। আমি মনে করি আমার বাবাকে পরিকল্পিত ভাবে কেউ হত্যা করেছেন ।

সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ জলিল বলেন, স্থানীয়রা কীর্তনখোলা নদীতে একটি লাশ ভাসতে দেখে থানায় ফোন দেয়। আমরা ঘটনা স্থালে গিয়ে লাশটি উদ্ধার করি। পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি নিহত ব্যক্তী। নগরীর ৮ নং ওয়ার্ড বাজার রোড এলাকার বাসিন্দা। লাশটি উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এবিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন, কীর্তনখোলা নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত‍্যু ৪ জন আহত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//

খুলনার ডুমুরিয়া টু মিকশিমিল সড়কের সাজিয়াড়া  মোড় এলাকায় ১৩ মে শনিবার বেলা ১১ টায় মোটরসাইকেল ও   ইন্জিন  ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষে একজন গৃহবধু নিহত ও চারজন আহত হয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে উপজেলা সদরের সাজিয়াড়া মিকশিমিল সড়কের সাজিয়াড়া মোড় এলাকায় ইন্জিন ভ‍্যান যাত্রী নিয়ে দ্রুতগতিতে চলছিল এমন সময একটি মোটর সাইকেল ক্রস করার সময ভ‍্যানের সাথে সংর্ঘষ হয়। আকষিক ঘটনার সাথে সাথে

আরেকটি ভ্যান  যাত্রী নিয়ে ঘটনাস্থলে পৌছালে চালক হঠাৎ  চলন্ত ভ‍্যানটি সাইড় করার সময ভ‍্যানে থাকা যাত্রী হাসানপুর গ্রামের অঞ্জনা সরকার(২০) ছয় মাসের কন‍্যা তেতুশ্রী সরকার নিয়ে ভ্যান থেকে ছিটকে পড়ে পার্শ্ববর্তী ড্রেনের পিলারের সাথে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনা স্থলে মৃত্যুবরণ করেন ও কন্যা সন্তান  তেতুশ্রী সরকার এর ডান পা ভেঙে যায়। আহতরা হলেন  চালক বাইজিদ আলী খান (৬৫) মোটরসাইকেল চালক সন্ন্যাসী কুমার বিশ্বাস (৪২) এর স্ত্রী অর্পনা বিশ্বাস (৩২)  এবং ছেলে শোভন বিশ্বাস (০৭)।

দুঘটনার পর এলাকাবাসী উদ্ধার করে আহত সকলকে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে  উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে  নেওয়া হয়েছে ।  ভ্যান চালক ডুমুরিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

বাগেরহাটের রামপালে নদীতে নিখোঁজ ভ্যান চালকের লাশ উদ্ধার

 

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি |

বাগেরহাটের | মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলের বগুড়া পয়েন্টে নদীতে ঝাপ দিয়ে আবু হানিফ (৩৫) নামের এক ভ্যান চালক নিখোঁজ হওয়ার একদিন পর তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রামপাল ফায়ার সার্ভিসের সদস্যরা শনিবার সকাল ৭ টায় পার্শ্ববর্তী মোংলা উপজেলার উলুবুনিয়া এলাকার নদীর চর থেকে তার লাশ উদ্ধার করে। নিহত আবু হানিফ উপজেলার ওড়াবুনিয়ার পার্শ্ববর্তী মোংলা ঘোষিয়াখালী চ্যানেলে গত বৃহস্পতিবার রাত ৩ টায় ঝাপ দেয়। বাগেরহাটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রামপাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করে ব্যার্থ হয়। রামপাল ফায়ার সার্ভিসের সাব অফিসার গোলাম ফারুক জানান, শনিবার সকল ৭ টায় তার মৃতদেহ উদ্ধার করে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য রামপাল থানায় হস্তান্তর করি। এ রিপোর্ট লেখা পর্যন্ত হানিফের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম নিশ্চিত করেছেন।

রামপালে মোটরসাইকেলের বেপরোয়া গতির ধাক্কায় শিশু আহত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপাল পিতার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে পুত্রের বেপরোয়া গতিতে গাড়ির ধাক্কায় ছায়রা খাতুন (১২) গুরুতর আহত হয়েছে। আহত ছায়রা কে প্রথমে রামপাল স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। জানা গেছে, শনিবার সকাল ৯ টায় ইলিয়াস শেখের কন্যা ছায়রা রামপালের শ্রীফলতলার নিউমার্কেট এলাকার পাকা রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিল। এমন সময় একই গ্রামের বেলাল শেখের পুত্র মোস্তাফিজুর রহমান (১৭) তার পিতার মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ছায়রাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আহত ছায়রার পিতা ইলিয়াস শেখ জানান, বেলালের অবৈধ গাড়ি তার পুত্র মোস্তাফিজ নিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আমার কন্যাকে ধাক্কা দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি বলে জানা গেছে। তবে তার পিতা আইনের আশ্রয় নিবেন বলে জানান।#

সরকারী রাস্তায় দোকান ঘর রাখায় সাক্ষী প্রদান কালে সাক্ষীদের উপর ইউপি সদস‍্যসহ ১০/১২জনকে কুপিয়ে জখম,মামলা দায়ের

//খুলনা প্রতিনিধি//
রূপসা ফকিরহাট সীমান্তে
ডহর মৌভোগ এলাকায় সরকারি রাস্তার পাশে খাস জমিতে দোকান ঘর উচ্ছেদ করেন সরকারের পক্ষে ম্যাজিস্ট্রেট। উচ্ছেদকৃত দোকানঘর

রাস্তার উপর দোকান ঘর রাখায় সাক্ষী প্রদান কালে সাক্ষীদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুতর যখম করার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

সরকারী রাস্তায় দোকান ঘর রাখায় সাক্ষী প্রদান কালে
সাক্ষীদের উপর ইউপি সদস‍্যসহ ১০/১২জনকে কুপিয়ে জখম,মামলা দায়ের

মামলার আসামিরা হলেন, লিটন বালা, মিল্টন বালা, দিপু কীর্তনীয়া, দীপঙ্কর কীর্তনীয়া, দেবদাস কীর্তনীয়া, রঞ্জিত কীর্তনীয়া, মিঠুন শিকদার সহ ৩১ জনের নাম উল্লেখ করে ও ৫/৬ জনকে অজ্ঞাত করে ফকিরহাট থানায় মামলা দায়ের করেছেন কালিদাস মাঝিবাদী হয়ে।

সরকারী রাস্তায় দোকান ঘর রাখায় সাক্ষী প্রদান কালে
সাক্ষীদের উপর ইউপি সদস‍্যসহ ১০/১২জনকে কুপিয়ে জখম,মামলা দায়ের
মামলার সূত্রে জানা যায়, ডহর মৌভোগ এলাকায় খাস জমির উপরে দোকানঘর উচ্ছেদ করেন বাগেরহাট জেলা প্রশাসকের প্রতিনিধি ম‍্যাজিস্ট্রেড গত ২মে।
ঐ দোকান গুলি রথখোলা থেকে পূর্ব পাড়া থেকে পশ্চিমপাড়া যাওয়ার রাস্তার উপর রাখিয়া সেখানে ঘর তৈরি করে।
এই বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নিতিশ ঢালী ও সংরক্ষিত ইউপি সদস্য সন্ধ্যা রানী মন্ডল সহ আরো কয়েকজন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

সরকারী রাস্তায় দোকান ঘর রাখায় সাক্ষী প্রদান কালে
সাক্ষীদের উপর ইউপি সদস‍্যসহ ১০/১২জনকে কুপিয়ে জখম,মামলা দায়ের

অভিযোগের পর তাৎক্ষণিক অভিযোগের তদন্ত করার জন্য ৩ মে বিকালে সহকারি কমিশনার ভূমি ঘটনাস্থলে আসেন।
তদন্তে ওই স্থানের সাক্ষী অংশুমান ঢালী, কামনা ঢালী, নিরাপদ রায়, বিপুল মাঝি, সুশীল রায় সহ গ্রামের অনেক লোক উপস্থিত হয়।
তাহারা সহকারি কমিশনার ভূমির নিকট সাক্ষ্য প্রদান করেন।
সাক্ষ্য প্রদান করলে আসামি দ্বয় সঙ্গোবদ্ধ হইয়া আক্রমণ করিয়া ত্রাস সৃষ্টি করিলে সহকারী কমিশনার ভূমি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

সহকারী কমিশনার ভূমি চলিয়ে যাবার পর আসামিগণ তাদের হাতে থাকা দা,লাঠি, শাবল, লোহার রড, ইত্যাদি লইয়া সাক্ষী ও উপস্থিত লোকদের উপর হামলা করে।

আসামীরা ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী কামনা ঢালী স্বামী অংশুমন ঢালী, সুশীল রায়, ইউপি সদস্য সন্ধ্যা রানী মন্ডল, নীতিশ ঢালী
ঝন্টু ঢালী, বিপুল মাঝি সহ ১০/১২ জন কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।

এ সময় আসামিরা আহতদের দোকান ঘর পিটিয়া কুপাইয়া টিনের বেড়া জানালা দরজার আসবাবপত্র চায়ের দোকানের মালামাল ও বিভিন্ন প্রকারের মুদি মনোহরি মালামাল ভাঙ্গিয়া ৫০ হাজার টাকার ক্ষতি করেন।

এসময় ক্যাশ বাক্সে থাকা নগদ ২০ হাজার টাকা নিয়ে যায় এবং কাজল ঢালীর ১৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন নিয়ে যায়।

আরো জানাযায়, উপস্থিত ইউপি সদস্য সহ অন্যান্যরা নানাভাবে নিষেধ করতে থাকলে আসামি লিটন বালা, দীপঙ্কর,দেবদাস, মিল্টন, ইউপি সদস্য নীতিশ ঢালী ও সন্ধ্যা রানী মন্ডলকে মারপিট করে আহত করে।

ঝন্টু ঢালীর শরীরে বিভিন্ন স্থানে পিটাইয়া জখম করে এবং
বিপুল মাঝির শ্বশুরের চায়ের দোকান ভাংচুর করে।

কিছু দিন আগে আসামীদের বিরুদ্ধে সাক্ষী অংশুমান ঢালী বাদী হ য়ে ফকিরহাট থানার মামলা দায়ের করেন। যার নং ১১, তারিখ ১৮ /৯/২২।
মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। আহতদের রক্তাক্ত যখমবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কালিদাস মাঝি বাদী
হয়ে ফকিরহাট থানায় মামলা দায়ের করেন।
যার নং-৭,তারিখ-৫/৫/২৩।