নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে ২৫ জুলাই  মঙ্গলবার সকালে ডুমুরিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মৎস্যজীবী,চাষী ও  সুফলভোগীদেও সমন্বয়ে এক বর্ণাঢ্য র‌্যালী, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও শেষ্ঠ মৎস্য চাষীদের পুরষ্কার বিতরন করা হয়েছে।

র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৎস্য দপ্তরে শেষ হয়। পরে সরকারী বালিকা বিদ্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্তকরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদসহ অতিথিবৃন্দ । উপজেলা শিল্পকলা একাডেমিতে এক  আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।

স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল-বি মো: আসিফ ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, ভাইস চেয়ারম্যান (মহিলা)শারমিনা পারভীন রুমা, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমীন,  কাল্সবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ,প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা আরশাফ হোসেন প্রমুখ।

মৎস্য চাষ ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ সফলতার জন্য ৯ জন ব্যাক্তি কে পুরস্কার প্রদান করা হয় তারা হলেন সফল নারী উদ্যাক্তা মুক্তা বিশ্বাস, বাগদা চিংড়ি উৎপাদনে সফল চাষী অভিজিৎ বিশ্বাস, শুটকি প্রক্রিয়াজাতকরণে সফল উদ্যাক্তা নিরাপদ বিশ্বাস, গলদা চিংড়ি উৎপাদনে সফল চাষী  মো: তারিকুল ইসলাম খান, মনোসেক্স তেলাপিয়া উৎপাদনে সফল চাষী দেবব্রত বিশ্বাস, গলদা ও কার্প মিশ্রচাষে উৎপাদনে সফল চাষী জি এম রাজু আহমেদ, কার্প জাতীয় মাছ উৎপাদনে সফল চাষী মো: নাহিদুল শাহদাৎ, গুনগত মান সম্পন্ন কার্প জাতীয় মাছের পোনা উৎপাদনে সাব্বির আহমেদ,  ভাঙ্গান মাছ  উৎপাদনে সফল চাষী  শেখ রবিউল ইসলাম।

উল্লেখ্য দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, উন্নয়ন এবং জনগণের মধ্যে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপিত হবে। ডুমুরিয়ায় সাত দিন ব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

রামপালে জাতীয় মৎস্যসপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে জাতীয় মৎস্য সপ্তাহের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদফতর কর্তৃক গ্রহীত কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মমতবিনিময় সভার সভাপতিত্ব করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহম্মদ সাইদুর রহমান রেজার সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য দেন রামপাল থানার ওসি (তদন্ত) মো. আবু হানিফ, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, প্রকল্প কর্মকর্তা সালজার হোসেন, সাংবাদিক খৈয়াম হোসেন খিজির প্রমুখ।

সভায় মৎস্য সম্পদ রক্ষায় সরকারের করণীয় ও সপ্তাহ ব্যাপী কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা।

ডুমুরিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
  সবার আগে সুশাসন জনসেবায় উদ্ভাবন এবারের এ প্রতিপাদ‍্যকে সামনে রেখে  ২৩ জুলাই রবিবার সকালে ডুমুরিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন  নিবাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান। সভায় বক্তব‍্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, সিনিয়র মৎস‍্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, প্রানী সম্পদ কর্মকর্তা আরশাফুল আলম,   থানা অফিসার্স ইনচার্জ শেখ কনি মিয়া, মাধ‍্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন,  সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, যুব উন্নযন কর্মকর্তা মো: কামরুজ্জামান,  মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, ইউ আরসি মো: মনির হোসেন, খাদ‍্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা মিশু দে, সহ সকল দপ্তরের কর্মকর্তাখন উপস্থিত ছিলেন।

বাগেরহাটের রামপালে পাবলিক সার্ভিস দিবস পালিত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি।।

বর্তমান সরকার সরকারি সেবাসমূহ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। সেজন্য সরকারি দপ্তরের প্রত্যেক প্রধানগণ মানুষকে সেবা প্রদানের ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হতে হবে। কোন সেবাগ্রহীতা যেন কোনভাবেই হয়রানির মুখে না পড়ে সে দিকেও খেয়াল রাখতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর ট্যাংসের টাকায় আমাদের বেতন ভাতা হয়।

বিভিন্ন শ্রেনীর মানুষ প্রত্যাশা নিয়ে সেবা নিতে আসেন। পাবলিক সেবা নিতে এসে অনেক সময় অফিসের সামনে বসে থাকেন অথচ আমরা তাদের কাংখিত সেবা দিতে পারিনা। মনে রাখতে হবে আমরা জনগণের সেবক। তাদের সেবা দেওয়াই আমাদের দায়িত্ব ও কর্তব্য। পাবলিক সার্ভিস দিবস পালিত উপলক্ষে বক্তারা এসব কথা বলেন।

“সবার সাথে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বর থেকে র্যারিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পরে কনফারেন্স রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন।

অন্যানোর মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, রামপাল থানার ওসি তদন্ত মোঃ আসিফ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ গোলজার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা এস, এ আনোয়ার উল কুদ্দুস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, উপজেলা আইসিটি কর্মকর্তা রনিক হালদার, প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার, উপসহকারী কৃষি কর্মকর্তা কিশোর কুমার বালা প্রমূখ।

ডুমুরিয়ায় মহান স্বাধীনতা ও জাতিয় দিবস পালিত- গ্রাম ডাক্তার এ‍্যসোসিয়েশান শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

//ডুমুরিয়া সংবাদদাতা//

ডুমুরিয়ায় যথাযোগ‍্য মর্যাদায ও বিভিন্ন কর্মসূচির মধ‍্যেদিয়ে স্বাধীনতা ও জাতিয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি,  মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, বে সরকারি প্রতিষ্ঠান ব‍্যাংক বীমা, সাংস্কৃতিক সংগঠনের উদ‍্যেগে পুষ্পমাল‍্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হযেছে।

ডুমুরিয়া উপজেলা গ্রাম ডাক্তার এ‍্যসোসিয়েশান কমিটির নেতৃবন্দ স্মৃতি স্ভম্ভে পুষ্প মাল‍্য অর্পন শেষে বাজারের অস্থায়ী কার্যলয়ে এক আলোচনা সভা কমিটির সভাপতি ডা: মোল্ল‍্যা জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও  জাহান আলী মোল্ল‍্যার পরিচালনায় বক্তব‍্য দেন বিএম এ হালিম, এসএম আমজাদ হোসেন, আন্দন বিশ্বাস, শেখ হাবিবুর রহমান, সৌতমরায়, রিয়াজুল ইসলাম, বাহাউদ্দিন, সাবিনা ইয়াসমিন, সরোজিত ঢালী, রিপন জোয়াদ্দার, অজুন রায়, শিবপদ মন্ডল, শিমুল কুমার বিশ্বাস, আন্দন বিশ্বাস, আসিক মোল্ল‍্যা,প্রমুখ।

বরগুনার আমতলীতে উৎসব উদ্দিপনায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে যথাযোগ্য মর্যাদায়  ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি’র মাধ্যমে কর্মসুচীর সুচনা হয়। সকালে সরকারী এবং বেসরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৭.৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে আনুষ্ঠানিক ভাবে  পুষ্পস্তবক অর্পন করা হয়।এ সনয় উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফুল আলম সহ  সকল সরকারী কর্মকর্তা বৃন্দও উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,সাথে ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম এ কাদের মিয়া,নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি সহ সকল কর্মকর্তা বৃন্দ।

আমতলী পৌরসভার পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান।

এসময় তার সাথে প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমানসহ সকল কাউন্সিলরগন,পৌরসভার কর্মকর্তা,কর্মচারীরা উপস্থিত ছিলেন।উপজেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন সাধারণ সম্পাদক জি,এম ওসমানী হাসান ও আনোয়ার হোসেন ফকিরসহ নেতৃবুন্দ। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে পুস্পমাল্য অর্পন করেন কমান্ড কাউন্সিলের প্রশাসক আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসউদ্দিন শানু। পরে  একে একে পুষ্পমাল্য অর্পন করেন আমতলী থানা পুলিশের পক্ষে আমতলী-তালতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন ও ভারপ্রাপ্ত কর্মকত এ,কে,এম মিজানুর রহমান।

আরও পুস্পস্তবক অর্পন করেন আমতলী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল মন্নান,আমতলী সরকারী এ,কে হাইস্কুল, এম,ইউ বালক বিদ্যালয়,এম,ইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়,আচল ইন্টার ন্যাসনাল স্কুল,আমতলী প্রেসক্লাব,রিপোর্টাস ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ক্লাব,আমতলী উপজেলা প্রেসক্লাব,আমতলী অনলাইন প্রেস ক্লাব,আনতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়,ফায়ার সার্ভিস,এ,কে,হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী সংগঠন। পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,এসময় মঞ্চে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,কে,এম মিজানুর রহমান। এসময় শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মহান ২৬ মার্চ স্বাধীনতা দিবসের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ও আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান।

Daily World News

আমতলীতে পায়রা নদীর ভাঙ্গন প্রতিরক্ষা প্রকল্পের উদ্ভোদন

 

আমতলীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

আজ শুক্রবার সকাল আটটায় আমতলী পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুরালে পুষ্পার্ঘ্য অর্পণ,শিশু মেলা ও ১০৩ পাউন্ডের কেক কাটা,সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

এ ছাড়াও উপজেলা পরিষদ এর আয়োজনে সকাল সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান,প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা,সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন শানু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক,শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

খুলনার রূপসায় জাতীয় দুর্যোগ দিবস পালিত

//এম মুরশীদ আলী//
“স্মার্ট বাংলাদেশ প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্য সঙ্গে নিয়ে
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রূপসায় পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে গত ১০ মার্চ সকালে র্র্্যলী ও আলোচনা সভা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিচুর রহমান।

সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মানা, রূপসা থানার এসআই মো. আসাদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপ সহকারী প্রকৌশলী মো. আল আমিন শেখ, এসআই শফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস ষ্টেশন সাব অফিসার মো. বিল্লাল হোসেন, সাবেক ইউপি সদস্য বিনয় কৃষ্ণ হালদার, অফিস সহায়ক সৈয়দ আজগার আলী সহ রূপসার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

খুলনান ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৭মার্চ দিবস উদযাপন

//জাহিদুর রহমান বিপ্লব,  ডুমুরিয়া//
ডুমুরিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগীতাসহ   নানা কর্মসূচীর মধ‍্যে দিয়ে  ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে।
 দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে উপজেলা স্বাধীনতা চত্বরে স্হাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে আলোচনা সভা,সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।  সভায় বক্তব‍্য দেন ,মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক ,উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আশরাফুল কবির,থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মুক্ত রায় চৌধুরী প্রমুখ। শেষে স্কুল শিক্ষার্থী মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চে প্রদত্ত ভাষন বক্তৃতাসহ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অপরদিকে উপজেলা আওয়ামী লীগের  উদ‍্যেগে দলীয় কার্যলয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয।  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা কামাল খোকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি র বক্তব‍্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ‍্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ  সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার,  এম এম সুলতান আহম্মেদ, অধ‍্যা: জিএম ফারুক হোসেন, মোল্ল‍্যা সোহেল রানা, শীলা রানী মন্ডল, জেলা পরিষদ সদস‍্য  হাসনা হেনা, তহমিনা বেগম, প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, অরিন্দম মল্লিক, কাজী ইমদাদ হোসেন, মাসুদ রানা নান্টু,  খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ।  এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭ মার্চ পালিত হয়েছে।

জাতিয় ভোটার দিবস পালিত হয়েছে খুলনার ডুমুরিয়ায়

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ভোটার হবো নিয়ম মেনে ভোট দিবো যোগ‍্য জনে  এবারে এ প্রতিপাদ‍্য সামনে রেখে ২ মার্চ  বৃহস্পতিবার সকালে ডুমুরিয়ায় জাতিয় ভোটার দিবস পালিত হযেছে।
ঊপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয। র‍্যালীতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আফরোজ শাহিন খরুস, উপজেলা সিনিয়র  মৎস‍্য কর্মকর্তা আবু বক্কার, উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস,  মাধ‍্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস, উপ সহকারী জনস্বাস্থ‍্য কর্মকর্তা মিঠুন রায়, প্রকল্প বাস্তবায়ন কমাকর্তা আরশাফ হোসেন, রিসোর্স সেন্টার কর্মকর্তা মো মনির হোসেন, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, নির্বাচন অফিসের মাহাবুব  সহ সুধিজন।