খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত

//আ: রাজ্জাক শেখ, খুলনা//

‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (বৃহস্পতিবার) খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সকালে খুলনা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, দেশের গণতন্ত্রের পদযাত্রার নতুন একটি সংযোজন হচ্ছে জাতীয় ভোটার দিবস। যারা নতুন ভোটার হবেন এবং নতুন ভোট দিবেন তাদের জন্য এই দিবস খুব গুরুত্বপূর্ণ। পূর্ণনাগরিক হওয়ার পূর্বশর্ত হলো ভোটার হওয়া। তরুণ প্রজন্মের অনেকের ভোট দেওয়ার প্রতি আগ্রহ কম। তাদেরকে ভোট দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করার জন্য সচেতন করে তুলতে হবে। একজন যোগ্য প্রার্থী তার আসনে জনগণের জন্য উন্নয়ন বান্তবায়ন করতে পারে এবং সুখে-দুখে জনগণের পাশে থাকেন। তিনি আরও বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনসহ সব নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ ও সবদলের অংশগ্রহণমূলক। প্রতিটি ভোটার যাতে সঠিকভাবে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে সেজন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম, কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম. মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে সিটি মেয়র ভোটার নিবন্ধন এবং নতুন ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন। এর আগে মেয়র আঞ্চলিক নির্বাচন কার্যালয় চত্বরে দিবসের উদ্বোধন করেন।
উল্লেখ্য, এবছর খুলনা বিভাগে নতুন ভোটারের সংখ্যা ১০ লাখ ১৮ হাজার ৬৭টি এবং জেলায় নতুন ভোটার হয়েছেন এক লাখ ৪০ হাজার দুইশত ৪৭ জন।

বাগেরহাটের রামপালে জাতীয় ভোটার দিবস পালিত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বর্ণাঢ্য আয়োজনে রামপালে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের চত্বর থেকে এক বর্ণাঢ্য রেলী বের করা হয়।

এর পূর্বে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, জেলা পরিষদ সদস্য মো. মনির আহমেদ প্রিন্স, মো. ফোরকান বিল্লাহ, মাহাবুবা সুলতানা প্রমুখ।

সভায় নির্বাচন কর্মকর্তা আ. সাত্তার জানান, রামপালের হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ১১ হাজার ৬৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৮০৬ জন ও নারী ভোটার ৫ হাজার ৮২৯ জন।

রামপালে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৫৩৫ জন। এর মধ্যে পুরুষ ৭০ হাজার ৯২২ জন ও নারী ভোটার ৬৯ হাজার ৬১৩ জন।

জাতীয় ভোটার দিবস পালিত হলো বরগুনার আমতলীতে

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

‘ভোটার হবো নিয়ম মেনে,ভোট দিব যোগ্যজনে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা প্রশাসকের কার্যালয়ে এসে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সেলিম রেজার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আমতলী অফিসার ইনচার্জ এ,কে, এম মিজানুর রহমান,আমতলী পৌরসভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান,উপজেলা মৎস কর্মকর্তা হালিমা বেগম,আনসার ভিডিবি অফিসার মোঃ মাহবুব রহমান, জনপ্রতিনিধি সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বলেন,ভোটার হওয়া আমাদের অধিকার।১৮ বছর হওয়া মাত্রই সকলের ভোটার হওয়া উচিত। ভোটার হওয়ার মাধ্যমে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করা যায়। আমরা ভোটাধিকার রক্ষার জন্য দায়িত্ব পালন করছি। বাংলাদেশ সরকার ভোটাধিকার রক্ষায় নানা কর্মসূচি গ্রহণ করেছেন। জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমতলী অনলাইন প্রেস ক্লাবের পুষ্পার্ঘ্য অর্পণ

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলী অনলাইন প্রেস ক্লাবের পক্ষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ রাত বারোটা এক মিনিটে আমতলী সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

অনলাইন প্রেস ক্লাব ওপিসি আমতলীর পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ এর সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান সহ অনলাইন প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমতলী অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি প্রনয়ণ করা হয়েছে। অন্যান্ন কর্মসুচীর মধ্যে রয়েছে সুর্যোদয়ের সাথে সাথে সংগঠন কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন, সকাল এগারোটায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

খুলনার ডুমুরিয়ায় জাতীয় সমাজ সেবা দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় উন্নযন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ  গড়বো সমাজ সেবায় এবারের এ প্রতিপাদ‍্যকে সামনে রেখে ২রা জানুয়ারি  সোমবার সকালে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন  উপলক্ষে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, বিশেষ অতিথির বক্তব‍্য দেন মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা, স্বাগত বক্তব‍্য দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস‍্য কর্মকর্তা আবু বক্কার, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, ইউআরসি মো: মনির হোসেন, মহিলা বিষযক কর্মকর্তা রীনা রানী মজুমদার, আনছার ভিডিপি কর্মকর্তা মিশু দে, সোনালী ব‍্যাংক ম‍্যানেজার রুহোল উল্লা প্রমুখ। আলোচনা সভার পর ৫১ জনকে ক্ষুদ্রঋন হিসাবে ১৪লাখ ৩৯ হাজার টাকা ও দগ্ধ ও প্রতিবন্ধী ৪জনকে ১লাখ টাকা বিতরন করা।

 

বাগেরহাটের রামপালে শ্রদ্ধা ও স্মরণে বিজয় দিবস পালিত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে শ্রদ্ধা ও স্মরণে মহান  বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার ভোর ৬ টায় তোপধ্বনির মাধ্যমে এ দিবসের সূচনা করা হয়। রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮ টায় পরিষদ মাঠের সবুজ চত্বরে নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম এর সভাপতিত্বে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের সদস্যরা, কলেজ, বিদ্যালয়, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

এ সময় স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। পরে কুচকাওয়াজে অংশ নেওয়া বিজয়ী ও সকলকে পুরষ্কৃত করা হয়। বেলা ১১ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামপাল সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল আলম বক্তিয়ার ও প্রভাষক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদি প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি, বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, প্রেসক্লাব রামপালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক মানুষ ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। বিকাল ৩ টায় সরকারি কলেজ মাঠে মহিলাদের জন্য বিশেষ অনুষ্ঠান, পরিষদ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ, দুপুরে এতিম খানা ও হাসপাতালে উন্নত মানের খাবার বিতরণ। জুম্মাবাদ জাতির সুখ, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

অভয়নগরে জাতীয় শিক্ষক দিবস ২০২২ উদযাপিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

“শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার  রূপান্তর শুরু এই স্লোগানকে সামনে রেখে ২৭ অক্টোবর (বহস্পতিবার) সকাল ১১’টায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।

নওয়াপাড়া সরকারি কলেজের অডিটোরিয়ামে অধ্যক্ষ মোঃ রবিউল হাসান এর সভাপতিত্বে এবং অধ্যক্ষ আব্দুল লতিফ এর সঞ্চালনায় শিক্ষক নেতারা বলেন, শিক্ষকদের সকল বৈষম্য দূর করতে হবে। শিক্ষকেরা জাতির মেরুদন্ড তাই জাতিকে শক্ত ও মজবুত করতে হলে শিক্ষকদের মেরুদন্ড  শক্ত করতে হবে, শিক্ষকদের প্রতি সরকারের নেক নজর বৃদ্ধি করতে হবে। শিক্ষকদের হাত মজবুত হলেই শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপায়ন সম্ভব হবে। তারা আরো বলেন, শিক্ষকদের সন্তানদেরকে শিক্ষকতা পেশায় আসতে দিতে চান না শিক্ষকরা।

অন্যান্য পেশার প্রতি ঝুঁকে পড়েন তারা। কারণ আজও শিক্ষকদের প্রতি সই মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। জাতীয় শিক্ষক দিবসে  বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম,অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রাজু, পল্লীমঙ্গল  কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ এন এম মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তপন কুমার মন্ডল।

অনুষ্ঠান উপস্থিত ছিলেন, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,পায়রাহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল,দৈনিক নওয়াপাড়া পত্রিকার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, নওয়াপাড়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক সকিনা বেগম, গাজীপুর রউফিয়া আলিম মাদ্রাসার প্রভাষক নাসির উদ্দিন, রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগম, মহাকাল পাইলট স্কুলএন্ড কলেজের শিক্ষক সাংবাদিক গাজী আবুল হোসেন সহ অভয়নগরের বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।

ডুমুরিয়ায় শিক্ষক দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় শিক্ষকদের হাত ধরে শিক্ষা ব‍্যবস্থার রুপান্তর শুরু এবারের এ পতিপাদ‍্যকে সামনে রেখে  ২৭ অক্টোবর বৃহস্পতিবার  সকালে ডুমুরিয়া  উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক, মাধ‍্যমিক, উচ্চ মাধ‍্যমিক, কলেজ কারিগরি, মাদ্রসা পর্যায়ে শিক্ষকদের অংশ গ্রহনে শিক্ষক দিবস পালিত হয়েছে।

উপজেলা শহীদ স্মৃতি মহিলা কলেজের মিলনায়তনে  আলোচনা সভা সভাপতিত্ব করেন শাহাপুর মধুগ্রাম সরকারী কলেজের অধক্ষ‍্য ( ভারপ্রাপ্ত) ফারুক আলম। প্রধান অতিথির বক্তব‍্য দেন  উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথির বক্তব‍্য দেন উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস, সহকারী শিক্ষা অফিসার ধনজয কুমার মন্ডল, একাডেমিক সুপারভাইজার টিকেনদ্রনাথ সানা।  সভায় আরো বক্তব‍্য দেন শহীদ স্মৃতি কলেজের অধ‍্যক্ষ শেখ শহিদুল ইসলাম, আন্তজার্তিক কারিগরি কলেজের অধ‍্যক্ষ‍ আ: হালিম, টিপনা আঙ্গারদোহা মাদ্রাসার সুপার বায়জিদ হোসেন. ডুমুরিয়া  আলিয়া মাদ্রাসার অধ‍্যক্ষ জাকির হোসেন, ডুমুরিয়া  মাধ‍্যমিক বিদ‍্যালযের প্রধান শিক্ষক আইযুব হোসাইন, সরকারী বালিকা উচ্চ বিদ‍্যালযের প্রধান শিক্ষিকা সালমা রহমান, শিক্ষক সমিতির সভাপতি  বিরেশ্বর বৈরাগী, প্রাথমিক বিদ‍্যালযের প্রধান শিক্ষক  দেবাশিষ চন্দ্র, মো: রুহোল কুদ্দুস,  এসএম  রবিউল ইসলাম,  শফিকুল  আলম প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি র‍্যালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিলা কলেজে গিয়ে শেষ হয।

 

রাণীশংকৈলে শিক্ষক দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনূষ্ঠিত

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় (২৭ অক্টোবর) বৃহস্পতিবার শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনূষ্ঠিত হয়। র‌্যালী শেষে ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী।

পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আ’লীগ সভাপতি সাবেক অধ্যক্ষ সইদুল হক ও সম্পাদক তাজ উদ্দীন আহাম্মদ,উপজেলা শিক্ষা অফিসার

রাহিম উদ্দিন, মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার বেলাল হোসেন,বাশিস সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিন,স্বাধীনতা শিক্ষক পরিষদ সম্পাদক সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম,পাইলট স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানা, প্রাথমিক শিক্ষক

সমিতির আহবায়ক প্রধান শিক্ষক ইয়াকুব আলী, আমিরুল ইসলাম,বাশিস সম্পাদক মোশাররফ হোসেন,নেকমরদ কারিগরি কলেজ সহকারি অধ্যাপক মনিরুজ্জামান মনি ও রুকুন্জামান,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল,সহকারি অধ্যাপক শাহজাহান আলী, বীর মুক্তিযুদ্ধা হাবিবর রহমান,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,প্রেসক্লাব পুরাতনের সহ-সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।

এছাড়াও ইডুকো বাংলাদেশি প্রতিনিধি মোতাহার হোসেন, ইএসডিওর ম্যানেজার খাইরুল আলম,প্রধান শিক্ষক কুশমত আলী,দিলারা বেগম,ফেরদৌশ আলম মানিক, অনুষ্ঠান পরিচালনায় সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক৷

হরিপুরে জাতীয় শিক্ষক দিবস পালিত

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় শিক্ষক দিবস- ২০২২ খ্রিঃ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে এদিন উপজেলার বিভিন্ন শিক্ষক সমিতির আয়োজনে এবং প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার ২৭ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে

মোসলেমউদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ সৈয়দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ, জেলা আ.লীগ সহ সভাপতি প্রভাষক সেলিনা জাহান লিটা।

গোস্ট  অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যন ও আ.লীগ সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইসচেয়াম্যান আব্দুল কাইয়ুম পুস্প ও মোতাহার পারভীন সুমি,সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমএস রবিউল ইসলাম সবুজ,আ.লীগ সাধারণ সম্পাদক এস এম আলমগীর, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শামশুল হক।

এছাড়াও কেবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জালালউদ্দিন,অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলাম সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক রাজনৈনিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।