রামপালে আইনশৃঙ্খলা রক্ষায় ফলোআপ সভা

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালের রাজনগর ইউনিয়নের আইনশৃঙ্খলা রক্ষায় ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় রাজনগর ইউপি পরিষদের মিলনায়তনে চেয়ারম্যান সুলতানা পারভীন ময়নার সভাপতিত্বে অনুষ্ঠিত ফলোআপ সভায় গত দুই মাসে ওই এলাকায় চুরি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ বিষয়ে সাফল্য পাওয়া গেছে কি না সে বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন সন্তোষ প্রকাশ করেন। মাদকের বিস্তর রোধে এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চোরদের বিরুদ্ধে আরও বেশী অভিযানের উপর জোর দেন তিনি। রামপাল থানা পুলিশের অব্যাহত অভিযানে তার চোর ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য সন্তোষজনকভাবে কমেছে বলে একইভাবে মতপ্রকাশ করেন ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীন। পুরোপুরিভাবে মাদকসহ তার চোর ও তাদের শেল্টারদাতাদের চিহ্নিত করে ধরার দাবী জানান। এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বলেন, আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে কোন প্রকারের শৈথিল্য দেখাবো না, দেখানোর কোন সুযোগ নেই। তিনি সকলের সহযোগীতা কামনা করেন। সভায় ইউপি সদস্য, মহিলা সদস্য, গ্রামপুলিশ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত দুই মাস পূর্বে রামপাল থানার উদ্যেগে রাজনগর ইউনিয়ন পরিষদের ছত্তরে আইনশৃঙ্খলা বিষয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল।

ডুমুরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নযন জনগনের কাছে পৌছে দিতে শোভনা ইউনিয়নবাসীর উদ‍্যেগে মোটর শোভাযাত্রা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
জাতীয় সংসদকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড জনগনের দৌড় গড়ায় পৌছিয়ে দেওয়াসহ  আগামী দিনে চলমান উন্নযন ধরে রাখতে ডুমুরিয়া – ফুলতলা আসনের  সংসদ নারায়ন চন্দ্র চন্দ এমপির দৃঢ় নেতৃত্ব ও সঠিক ভাবে বাস্তবায়নের অবদান তুলে ধরে ডুমুরিয়ার শোভনা ইউনিয়ন বাসীর উদ‍্যেগে ২৩ জুলাই  রবিবার বিকেলে এক মোটর শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আনুমানিক ২ শতাধিক মোটর সাইকেল  কাউন্সিল সড়ক হতে শুরু হয়ে  ইউনিয়ন আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীর এলাকা বাসীর সমন্বয়ে শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন  সড়ক প্রদক্ষিন করে স্থানীয় চিংড়া পুরাতন টলারঘাট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম‍্যান সুৎজিৎ কুমার বৈধ‍্যর সভাপতিত্বে সমাবেশে বক্তব‍্য দেন অশোক সরকার, নওশের বাগাতী,শেখ  কামরুজ্জামান টিপু, জিল্লুর রহমান, শেখ আছাদুজ্জামান, আমির সোহেল, রহিম গাজী,তুলশি দেবনাথ, ইউপি সদস‍্য সুব্রত সরদার, দিপংক বাছাড়, সুমন মল্লিক, মাইকেল মল্লিক, মিলন হালদার, আশিষ পাল,   সাধন সরদার, চঞ্চল শেখ, যুধিষ্ঠিক চক্রবর্তী প্রমুখ।

ডুমুরিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
  সবার আগে সুশাসন জনসেবায় উদ্ভাবন এবারের এ প্রতিপাদ‍্যকে সামনে রেখে  ২৩ জুলাই রবিবার সকালে ডুমুরিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন  নিবাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান। সভায় বক্তব‍্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, সিনিয়র মৎস‍্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, প্রানী সম্পদ কর্মকর্তা আরশাফুল আলম,   থানা অফিসার্স ইনচার্জ শেখ কনি মিয়া, মাধ‍্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন,  সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, যুব উন্নযন কর্মকর্তা মো: কামরুজ্জামান,  মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, ইউ আরসি মো: মনির হোসেন, খাদ‍্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা মিশু দে, সহ সকল দপ্তরের কর্মকর্তাখন উপস্থিত ছিলেন।

বাগেরহাটের রামপালে পাবলিক সার্ভিস দিবস পালিত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি।।

বর্তমান সরকার সরকারি সেবাসমূহ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। সেজন্য সরকারি দপ্তরের প্রত্যেক প্রধানগণ মানুষকে সেবা প্রদানের ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হতে হবে। কোন সেবাগ্রহীতা যেন কোনভাবেই হয়রানির মুখে না পড়ে সে দিকেও খেয়াল রাখতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর ট্যাংসের টাকায় আমাদের বেতন ভাতা হয়।

বিভিন্ন শ্রেনীর মানুষ প্রত্যাশা নিয়ে সেবা নিতে আসেন। পাবলিক সেবা নিতে এসে অনেক সময় অফিসের সামনে বসে থাকেন অথচ আমরা তাদের কাংখিত সেবা দিতে পারিনা। মনে রাখতে হবে আমরা জনগণের সেবক। তাদের সেবা দেওয়াই আমাদের দায়িত্ব ও কর্তব্য। পাবলিক সার্ভিস দিবস পালিত উপলক্ষে বক্তারা এসব কথা বলেন।

“সবার সাথে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বর থেকে র্যারিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পরে কনফারেন্স রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন।

অন্যানোর মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, রামপাল থানার ওসি তদন্ত মোঃ আসিফ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ গোলজার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা এস, এ আনোয়ার উল কুদ্দুস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, উপজেলা আইসিটি কর্মকর্তা রনিক হালদার, প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার, উপসহকারী কৃষি কর্মকর্তা কিশোর কুমার বালা প্রমূখ।

গোপালগঞ্জে র‍্যাব-৬ এর ক্যাম্প উদ্বোধন করলেন র‍্যাব মহাপরিচালক

//আ: রাজ্জাক শেখ//

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় র‍্যাব-৬ এর নতুন ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২০ জুলাই) র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন ক্যাম্পটি উদ্বোধন করেন।

ক্যাম্পটি র‍্যাব-৬ এর ৬ষ্ঠ ক্যাম্প এবং তাদের কার্যক্রম পরিচালনা করবে খুলনা র‍্যাব-৬।

বৃহস্পতিবার দুপুরে ভাটিয়াপাড়ায় র‍্যাব-৬ এর নবনির্মিত ক্যাম্প উদ্বোধনে উপস্থিত ছিলেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) কর্নেল মো. মাহাবুব আলম, র‍্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর, গোপালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কাজী মাহবুবুল আলম,

গোপালগঞ্জ পুলিশ সুপার (এসপি) আল-বেলী আফিফা, গোপালগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেন প্রমুখ।

উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন র‍্যাব মহাপরিচালক। ক্যাম্প উদ্বোধন ও পরিদর্শন শেষে বিকাল সাড়ে ৪টায় মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশে অংশগ্রহণ করেন জনাব এম খুরশীদ আলম।

ভারতে জেল খেটে বেনাপোল সীমান্ত দিয়ে কিশোর সহ ৪০ জন বাংলাদেশী নাগরিক ফেরত

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍

ভারতে ৬ মাস থেকে ৬ বছর পর্যন্ত জেল খেটে বেনাপোল হয়ে দেশে ফিরলেন কিশোর সহ ৪০ জন।এদের মধ্যে নারী,যুবতী,শিশু ও কিশোরী রয়েছে।

২০ জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। হস্তান্তর এর সময় ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব শেখ মারেফাত তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।এরা অবৈধ পথে পাসপোর্ট ভিসা বাদে ভারতে প্রবেশ করে বাসা বাড়ি সহ বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করার সময় পুলিশের কাছে আটক হয় বলে জানায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। বাংলাদেশে ফেরত আসাদের মধ্যে ২০ জন যুবতী নারী ২ জন শিশু ও ১৮ জন কিশোর।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, এরা ভালো কাজের আশায় বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাড়ি জমায় দালালদের মাধ্যমে। এরপর সেদেশে অবৈধ ভাবে প্রবেশের দায়ে পুলিশ এর কাছে আটক হয়। পরবর্তীতে সেখানকার আদালতের মাধ্যেমে জেল খানায় প্রেরণ করা হয়। এরপর লিলুয়া শেল্টার হোম নামে একটি বেসরকারি সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে এনে নিজেদের শেল্টার হোমে রাখে।

এভাবে ৬ মাস থেকে ৬ বছর গড়িয়ে যায় । অবশেষে দুই দেশের উচ্চ পর্যায়ের যোগাযোগের মাধ্যেমে আজ বেনাপোল চেকপোষ্ট হয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়েছে। বেনাপোল ইমিগ্রেশন এর কাজ শেষে তাদের থানায় হস্তান্তর করা হয় । বেনাপোল পোর্ট থানা ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে এদের কয়েকটি বেসরকারি এনজিও সংস্থার কাছে হস্তান্তর করা হবে।

যশোর জাষ্টিস ফর কেয়ার এর ফিল্ড ফ্যাসিলিটেটর রোকেয়া খাতুন বলেন, ফেরত আসাদের মধ্যে যশোর জাস্টিস ফর কেয়ার ১৮ জন, মহিলা আইনজীবি সমিতি ৭ জন এবং রাইটস যশোর ১৫ জনকে গ্রহন করে যশোর নিজ নিজ শেল্টার হোমে নিয়ে যাবে। এরপর সেখান থেকে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে পরিবারের সদস্যদের কাছে।

বাগেরহাটের কচুয়ায় উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রনয়ন সভা

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ায় অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল১০টায় উপজেলার শেখ তন্ময় মিলনায়তনে সিভিএ ওয়াকিং গ্রুপের অয়োজনে ওয়ার্ল্ড ভিশন কচুয়ার সহযোগিতায় সিভিএ ওয়াকিং গ্রুপের সদস্য সুপর্থ কুমার মন্ডলের সভাপত্বি ও সঞ্চলনায় কর্ম-পরিকল্পনা প্রনয়ন সভায় বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তানমিনা খাতুন, উপজেলা পরিষদের(ভারপ্রাপ্ত)চেয়ারম্যান ফিরোজ আজম্মেদ শিকদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান,ওয়ার্ল্ড ভিশন কচুয়া(এপি)ম্যানেজার তপন কুমার মন্ডল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, সিনিয়র প্রোগ্রাম অফিসার কল্লল বি.দাস, প্রোগ্রাম অফিসার সমর হালদার, শিউলি পস্তা, ইশিতা বৈরাগী, রোজমিন, নুপুর ঘরামি সহ ৪টি ইউনিয়নের সিভিএ ওয়াকিং গ্রুপের সদস্য বৃন্দ।

 

 

 

বাগেরহাটের কচুয়ায় গ্রীস্মকালীন টমেটো উৎপাদন প্রযুক্তি প্রদর্শন শীষক মাঠ দিবস

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ায় কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপকুলীয় অঞ্চলে গ্রীস্মকালীন টমেটো উৎপাদন প্রযুক্তি প্রদর্শন শীষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৪টায় উপজেলার মঘিয়া ইউনিয়নের কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভরনস প্রজেক্ট, বারি অংগ ও সরেজমিন গবেষনা বিভাগ,বি এ আর আই দৌলতপুর খুলনা এর আয়োজনে জিওবি এবং ইফাদ এর সহযোগীতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট খুলনা এর সরেজমিন গবেষনা বিভাগের(সগবি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোঃ হারুনর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,এসএসিপি বারি অংগ এর কম্পোনেন্ট কো-অডিনেটর ডা. পরিমল চন্দ্র সরকার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি গবেষণা ইনস্টিটিউট খুলনা এর সরেজমিন গবেষনা বিভাগের (সগবি) উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, এসএসিপি বারি অংগ এর ডেপুটি কম্পোনেন্ট কো-অডিনেটর মোঃ সাদিকুর রহমান,সরেজমিন গবেষনা বিভাগের খুলনা এর বৈজ্ঞানিক কর্মকর্তা মাশাফিকুর রহমান। এসময় কাঁঠালিয়া এলাকার সফল টমেটো চাষী এহছানুল করিম, গ্রীস্মকালীন টমেটো বারি হাইব্রিড-৮ চাষে তার সফল্যের কথা উপস্থিত সকল কৃষক-কৃষানীদের বলেন।#

 

কালিয়ায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

নড়াইলের কালিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) বেলা ১২ টায় কালিয়া থানার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস তারেক আল মেহেদী। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসনীম আলম সঞ্চালনায় সহকারি পুলিশ সুপার কালিয়া সার্কেল প্রনাব কুমার সরকারের সভাপতিত্বে ‘ওপেন হাউজ ডে’তে বক্তব্য রাখেন কালিয়া উপজেলা চেয়ারম্যান বাবু কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, পুরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম,পাঁচ গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এমন সাইফুজ্জামান , কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান মিঠু,সিনিয়র সাংবাদিক শেখ ফসিয়ার রহমান ,কালিয়া পৌরসভা সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক টুকু,কালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহীম শেখ, কালিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরী, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, পুলিশের কাজ হলো দুষ্টের দমন ও সৃষ্টের লালন। অপরাধী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, অনলাইন প্রচারক চক্র, চাঁদাবাজ, কিশোর গ্যাংদের তথ্য পেলেই অপরাধ দমনে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

পুলিশ প্রশাসনকে সকল ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন জনপ্রতিনিধিরা।

বিএমএসএস’র বাঘারপাড়া উপজেলা কমিটির সম্মেলন ও সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, বাঘারপাড়া উপজেলা কমিটির সম্মেলন ও সাংবাদিকদের মিলনমেলা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুলাই শনিবার সকাল ১১টার সময় বাঘারপাড়া উপজেলা ভবনে বিএমএসএসের সম্মেলন ও সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যশোর জেলা কমিটির সভাপতি নাসিম রেজার সভাপতিত্বে ও বাঘারপাড়া কমিটির উপদেষ্টা আখতারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক অতিরিক্ত সচিব(অব) সন্তোষ কুমার অধিকারী , প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন মহাসচিব মোঃ সুমন সরদার, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির, বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সিনিয়ার সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ – সম্পাদক সেলিম হোসেন, কেন্দ্রীয় সহ- সম্পাদক দেবব্রত মন্ডল, খুলনা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল ইসলাম আকাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া থানা অফিসার ইনচার্জ শাহাদত হোসেন, কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব রহিমা খানম সুমি, সহ-সংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মীর দীনার হোসেন, স্বাগত বক্তব্য রাখবেন, খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা কমিটির সিনিয়র সহ- সভাপতি আমের আলী শেখ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম আল রাব্বি সাকিব, সাংগঠনিক সম্পাদক খন্দকার তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী বিএম ইদ্রিস ৷ সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাঘারপাড়া উপজেলা কমিটির সভাপতি ইমাম হোসেন, এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ নেতৃবৃন্দরা ৷ পরিশেষে নেতৃবৃন্দরা বাঘারপাড়া উপজেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর কমিটি ঘোষণা করেন।