যশোরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

শুক্রবার ২৮ এপ্রিল সকাল ১০ টা যশোর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২য় তলায় জেলা লিগ্যাল এইড এর আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে সভাপতিত্বে করেন লিগ‍্যাল এইডস এর চেয়ারম্যান শেখ নাজমুল আলম।

অনুষ্ঠানে এবারের দিবসের স্লোগান হলো “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইন সেবার দ্বার উন্মোচন।” উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়।  অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন, লিগ্যাল এইড প্রতিষ্ঠিতর পর থেকেই প্রতিষ্ঠানটি নিরলস ভাবে সেবা প্রদান করে যাচ্ছে। তিনি বলেন, বিচার প্রত্যাশী মানুষ থানা বা কোর্টের শরণাপন্ন হয়।

আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে আইনি সেবা সমাজের সকল শ্রেণীর-প্রেশার মানুষের জন্য নিশ্চিত করা।তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ ইতিমধ্যেই পুলিশি সেবা জনগণের একেবারে দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং  সেবা চালু করেছে। যার মাধ্যমে পুলিশ জনগণের দোরগোড়ায় পৌঁছে সেবা প্রদান করছে। পরিশেষে তিনি বলেন, বিচার বিভাগ ও আমাদের পুলিশ প্রশাসনের মধ্যে একটা সুসম্পর্ক বিদ্যমান রয়েছে যার ধারা অব্যাহত থাকবে।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর,  বিভিন্ন এনজিও’র প্রতিনিধিবৃন্দ, বিজ্ঞ বিচারকগণ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, সেবাগ্ৰহীতাবৃন্দ।

বাগেরহাটের রামপালে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালে আইন শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, ওসি (তদন্ত) রাধেশ্যাম, মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল, ইউপি চেয়ারম্যান তালুকদার সাবির আহমেদ, ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিখিল মন্ডল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ওলিয়ার রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাজি আকবর হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা প্রমুখ। সভায় অবৈধভাবে নদী খালে বাঁধ,  নেটপাটা দিয়ে স্রোতের প্রবাহ বন্ধ রাখা ও ভূগর্ভ থেকে বালি উত্তোলনের বিষয়সহ মাদক ও জুয়ার বিষয়ে আলোচনা হয়। এগুলো বন্ধে যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহনে পদক্ষেপ নেয়া হবে বলে সভাকে অবহিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

খুলনার রূপসায় ব্রী ধান জাতের ধান কর্তনের উদ্বোধন

আ: রাজ্জাক শেখ, খুলনা।।

খুলনার রূপসার জাবুসায় ব্রি ধান ৯৯ জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে।

বুধবার সকাল ১০ টায় রূপসার জাবুসা গ্রামে নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন । এসময় খুলনা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক( পিপি) এস এম মিজান মাহমুদ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান জানান, ‘এ বছর রূপসা উপজেলায় ৫ হাজার ৭ শ’ ২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যে ১৪৩০ হেক্টর জমির ধান কর্তন হয়েছে যা প্রায় মোট আবাদের ২৫%। বোরো ধান ৮০ ভাগ পাকলেই তা কর্তনের পরামর্শ প্রদান করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।’ তিনি আরো জানান, ‘এবছর বোরো ধানে তেমন কোন রোগ বালাই দেখা যায়নি, ফলে ধানের ভালো ফলনের আশা করা হচ্ছে।জাবুসা গ্রামে ব্রি ধান ৯৯ জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়।দুটি পদ্ধতি অনুসরন করে নমুনা শস্য কর্তন করা হহয়।বর্গাকার পদ্ধতিতে শুকনো ফলন ৯.১৬ টন/হে. এবং বৃত্তাকার পদ্ধতিতে শুকনো ফলন ৯.৩৩ টন/হে. ফলন পাওয়া যায়।উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন জানান, যেহেতু শস্য কর্তনে উচ্চ ফলন পাওয়া গিয়াছে। সেহেতু অত্র এলাকায় এ জাতের ধান কৃষকের মাঝে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করতে হবে।এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার এসএম ফেরদৌস, উপ-সহকারী কৃষি অফিসার হিমাদ্রী বিশ্বাস,পরিসংখ্যন সহকারী,কৃষক সুলতানুর রহমান সহ আরো অনেকে।

রামপালে সড়ক দূর্ঘটনায় হতাহতদের পরিবারকে জেলা প্রশাসকের অনুদান বিতরণ

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাট জেলা প্রশাসকের পক্ষ থেকে রামপালে নিহত ও আহতদের দুই পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্তৃক এ অনুদান বিতরণ করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম তার দপ্তরে বসে নিহত মো. আকবর আলী শেখের কন্যা নাইমা আক্তার মান্নি এবং গুরুতর আহত শেখ মানজুর হাসানের স্ত্রী নাসিমা আক্তারের কাছে অনুদানের চেক তুলে দেন। নিহতের পরিবারকে ২০ হাজার ও আহতের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা উপস্থিত ছিলেন। উল্লেখ, গত ১৯ মার্চ বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় আকবর আলী নিহত হন ও মাঞ্জুর হোসেন আহত হয়েছিলেন।

ডুমুরিয়ায় লবন পানি তুলে বোরো ধানের ক্ষতি করার অপরাধে বাপাউবোর থানায় অভিযোগ

জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা।।
খুলনার ডুমুরিয়ায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো)  আওতাধীন মাগুরখালী ইউনিয়নের আন্ধার মানিক স্লুুইস  গেট ভেঙ্গে জোর পূর্বক লোনা পানি তুলে বোরো ধানের ক্ষতি করার অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

১৭ এপ্রিল  সোমবার পাউবোর ডুমুরিয়ার উপ-সহকারী প্রকৌশলী মু: হাসনাতুজ্জামান বাদী হয়ে গজালিয়া গ্রামের গোবিন্দ মন্ডল কে প্রধানসহ ১০ জনের নাম উল্লেখ করে এজাহারটি দায়ের করেছেন।

মামলার এজাহার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড খুলনা পওর শাখা-১ এর  ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের ১৭/১ নং পোল্ডারের আওতাধীন  আধার মানিক স্লুইস গেটের কপাট তুলে গত ১০ এপ্রিল সকাল অনুমান ১০ টার দিকে এলাকার গজালিয়া গ্রামের গোবিন্দ মন্ডল, চিত্রামারী গ্রামের আনন্দ সরকার ও গৌতম রায়সহ তাদের সহযোগিরা নদী থেকে বিলের অভ্যান্তরে লোনা পানি উত্তোলন করায় গজালিয়া, চিত্রামারী,খোরেরাবাদসহ বিস্তৃর্ণ এলাকার ১হাজার ২০০”শ বিঘা জমির বোরো ধানসহ অন্যান্য উঠতি ফসল সম্পুর্ন নষ্ট করে দিয়েছে। এ ছাড়া আসামীগণ উক্ত স্লুুইস গেটের বিভিন্ন মেকানিক্যাল যন্ত্রাংশ ভেঙ্গে নিয়ে গিয়ে সরকারী সম্পত্তির ক্ষতি সাধন করেছে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম বলেন, ‘পাউবো কর্তৃপক্ষের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তি পদক্ষেপ গ্রহন করা হবে’।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

যান্ত্রিক ত্রুটির কারণে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। গত শনিবার (১৫ এপ্রিল) থেকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায় ওই মেগা প্রকল্পের বিদ্যুৎ সরবরাহ। সোমবার দুপুরে বাংলাদেশ-ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপপরিচালক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর পূর্বে গত ১৪ জানুয়ারি কয়লা সংকটের কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়েছিল। হটাৎ করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হওয়ায় প্রভাব পড়েছে বিদ্যুৎ সরবরাহের ওপর। এতে করে লোডশেডিংয়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে। উপ মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, কারিগরি ত্রুটির কারণে ১৫ এপ্রিল রাত থেকে কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে আবারও উৎপাদন শুরু করা হবে। এ ছাড়া কয়লা সংকট নেই দাবি করে আরও বলেন, বর্তমানে কেন্দ্রে পর্যপ্ত কয়লা মজুদ রয়েছে। বেশ কিছু কয়লা আমদানি করা হয়েছে। যা এখন পথে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে সমুদ্র পথে বিদ্যুৎ কেন্দ্রে এসে পৌছবে।#

তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন

আ. রাজ্জাক শেখ, খুলনা।।

চলতি মাসের দুই সপ্তাহ ধরে খুলনায় ভয়াবহ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পল্লী বিদ্যুৎ এর লোডশেডিং। এতে করে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রমজান মাসে এমন অবস্থার হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে রোজদার ব্যবসায়ী, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। শিশু আর বৃদ্ধদের অবস্থা একেবারে কাহিল।
দুপুর হলেই চলে যাচ্ছে বিদ্যুৎ। গরমে ভেজা কাপড় গায়ে জড়াচ্ছেন অনেকে। কখন বিদ্যুৎ আসবে সে খবরও কারো জানা নেই। বেড়েগেছে হাতপাখার কদর। দোকান গুলোতে ভিড়লেগে গেছে তাল পাতার হাতপাখা বিক্রির। হাসপাতালে অসুস্থ রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে। দিনে ও রাতে প্রায় ১০/১২ ঘন্টা থাকছে লোডশেডিং। লোডশেডিং থেকে রক্ষা পাচ্ছেনা ঈফতার ও সেহেরীর সময় টুকুও। গত ২ সপ্তাহ ধরে অতি তীব্র তাপদাহ ৪০/৪২ দশমিক ২ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড চলছে।
এরই মধ্যে প্রচুর ভ্যপসা গরমে যখন মানুষ হাঁসফাঁস করছে এমন সময় শুরু হয়েছে লোডশেডিং। রাত ও দিনে শুরু হওয়া লোডশেডিং দিনে রাতে ১০/১২ ঘণ্টা হচ্ছে। ইফতার ও সেহেরির কিছু সময়ও পড়ছে লোডশেডিং-এর আওতায়। এতে করে ক্ষুদ্ধ হয়ে উঠছেন রোজদারগণ।
উপজেলা সদরের দিন মুজুর মজিদ বলেন, ‘এমন গরম আগে কখোনো দেখিনি, রোদ গরমে এনিতেই ঘরে দাঁড়ানো যাচ্ছে না। বাইরে বেরলে গা জ্বালা করছে। ফেন চালিয়ে কোনো মতে ঘরে থাকছিলাম তাও বিদ্যুৎ থাকছে না। কোথাও সস্থি পাচ্ছি না। ঘরে একটু স্বস্থিতে থাকবো, বিদ্যুৎ না থাকায় তাও পারছিনা। গাছ তলায় বসে থেকেও সস্থি নেই।’
ভ্যান চালক ইসমাইল বলেন, রাস্তায় কোন লোক বের হচ্ছে না। রাস্তা ফাকা রয়েছে। রৌদে তাকালে চোখ জলে যাচ্ছে। গাড়ি চালঅতে পারছি না। সামনে ঈদ চিন্তার মধ্যে আছি। আল্লাহ আমাদের ক্ষমা করেন।

খুলনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো:
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা আজ (সোমবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

আলোচনা সভায় অতিথিরা বলেন, মুজিবনগর দিবস আমাদের স্বাধীনতার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম বৈধ সরকার। ঐতিহাসিক মুজিবনগর সরকারের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে তাঁরা বলেন, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের নিয়ে সাংবিধানিকভাবে সরকার গঠিত হয়েছিলো। ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এবং একই বছরে ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলার আ¤্রকাননে এ সরকার শপথ গ্রহণ করেন। জাতির পিতার নির্দেশনা আনুযায়ী এ সরকার গঠিত হয়। নিয়মতান্ত্রিকভাবে গঠিত এই সরকারের নেতৃত্বে বাংলাদশের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিলো।

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুশান্ত সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, কেএমপি’র অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোঃ মুশফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, সরদার মাহাবুবার রহমান ও জেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান।

সভায় বিভন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

যশোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান

মোঃ শফিকুল ইসলাম পিকুল , বিশেষ প্রতিনিধি‍ঃ

পহেলা বৈশাখ-১৪৩০ বঙ্গাব্দ। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখী আয়োজনের মাধ্যমে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

সারা দেশের ন্যায় যশোরেও দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো। দিনের শুরুতেই যশোর পৌর উদ্যানে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যশোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার  প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয় ও তার সহধর্মিণী  বিপ্লবী রাণী, অতিরিক্ত পরিচালক জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), ঢাকা ও সভাপতি, পুলিশ নারী কল্যাণ সমিতি, যশোর ।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় যশোর টাউন হল ময়দানে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের  আয়োজনে বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দেন।

সত্যিকার অর্থেই পহেলা বৈশাখ উৎসবে মঙ্গল শোভাযাত্রা যোগ করে নতুন মাত্রা। মঙ্গল শোভাযাত্রাটি টাউন হল ময়দান থেকে শুরু করে দড়াটানা মোড় হয়ে চিত্রার মোড় দিয়ে পুনরায় টাউন হল ময়দানে এসে শেষ হয়।

এই মঙ্গল শোভাযাত্রায় যোগ দেন যশোর পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ সহ সর্বস্তরের জনগণ।শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যকে তুলে ধরা হয়।

পরিশেষে সংক্ষিপ্ত পরিসরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, এবারের বর্ষবরণ অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে সম্পূর্ণ যশোরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

যেকোন অপ্রীতিকর ঘটনাকে এড়াতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।তিনি আরো বলেন, পোশাকের পাশা-পাশি আমরা বিপুল সংখ্যক সাদা পোশাকের পুলিশও নিয়োজিত করেছি।

এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে নারীদের ইভটিজিং রোধে জেলা পুলিশের পক্ষ হতে পুরা শহরে নেয়া হয়েছে বিশেষ নজরদারি।

খুলনার ডুমুরিয়া উপজেলা ভিলেজ ডক্টর এসোশিয়েশনের পরিচিতি সভা  ও ইফতার মাহফিল

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//

খুলনা: ডুমুরিয়া  উপজেলা ভিলেজ ডক্টর এসোশিয়েশনের উদ্যোগে ১৩ এপ্রিল  বৃহস্পতিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা মার্কেটে এক পরিচিত সভা  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি ডা: মোল্ল‍্যা জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ চন্দ এমপি। ডা: বিএম এ  হালিম ও তোফায়েল আহম্মেদ এর পরিচালনায় আরো বক্তব‍্য দেন প্রবীন ডা:  ও কবি গৌর কিশোর রায়, বীর মুক্তিযোদ্ধা চন্দ্র কান্ত তরফদার, যুবলীগের আহবায়ক  প্রভাষক গোবিন্দ ঘোষ, ডা: আহম্মদ হোসেন, বিসিডিএস এর উপজেলা সভাপতি অক্ষয় কুমার দাস, ও সাধারণ সম্পাদক ডা: আব্দুল জলিল। কমিটির সদস্য ডা: এসএম আমজাদ হোসেন, আনন্দ বিশ্বাস,জাহান আলী মোল্লা, শেখ হাবিবুর রহমান, সৌতম রায়, রিয়াজুল ইসলাম, বাহাউদ্দিন, সাবিনা ইয়াসমিন, সরোজিত ঢালী,রিপন জোর্দ্দার, অজুন রায়, কামরুজ্জামান বাবু, ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার, শরিফুজ্জামান প্রমুখ। প্রধান অতিথি বলেন, মানুষ সেবা ধর্মের কাজ। নিজ দায়িত্ব নিয়ে অসুস্থ মানুষের সেবা প্রদান করা গ্রাম্য চিকিৎসকরা বিশেষ ভূমিকা রাখে। সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড ও চিকিৎসার জনগনের দৌড় গোড়ায় পৌছে দেওয়ার লক্ষে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার বিশেষ ভূমিকা পালন করে আসছে।