খুলনার ডুমুরিয়ায় লক্ষ্যমাত্রার অধিক বোরো উৎপাদন, কৃষকের মুখে হাসি!

//জাহিদুর রহমান বিপ্লব,  বিশেষ প্রতিনিধি খুলনা//

ডুমুরিয়ার বিস্তৃন ফসলের  মাঠে  সোনালী ধানের ক্ষেত। পাকা আধাপাকা ধানের শীষ দুলছে ।  চৈত্রের খরা দৌদের  চিক চিক করছে ধানের  ক্ষেত । উপজেলার সবত্র  মাঠে ধান কাটার  ধুম পড়েছে । ফসলের মাঠে কৃষক ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন।  ধান কাটা চলবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। খুলনা জেলার মধ্যে ডুমুরিয়া উপজেলায় এবার রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ফলনও হয়েছে বেশ ভাল।

। ইতোমধ্যে কৃষি বিভাগ বোরো ধান চাষের জন্য  কৃষকদের প্রণোদনার আওতায় প্রদশর্ণী দিয়েছিল সে সব জমির ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগের হিসেব মতে বোরো উৎপাদন এবার লক্ষ্যমাত্রার অধিক ফলন হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, খুলনা জেলায় এবার ৬৩ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। তার মধ্যে শুধুমাত্র ডুমুরিয়া উপজেলাতে আবাদ হয়েছে ২২ হাজার ১৩৫ হেক্টর জমিতে। যার মধ্যে উফসী জাতের ৮ হাজার ২০০ হেক্টর ও হাইব্রিড জাতের ১৩ হাজার ৯৩৫ হেক্টর জমিতে।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসের মাধ্যমে প্রণোদনার আওতায় বোরো আবাদ করেছিলেন সেসব প্রদর্শণী ক্ষেতের ধান কাটা শুরু হয়েছে। উপজেলার কয়েকটি ব্লকে ধান কাটার মাঠ দিবস অনুষ্ঠিত হয়। যার মধ্যে মেছাঘোনা, হাজিবুনিয়া, পেড়িখালী, কুলটি, মধুগ্রাম, খলশি, বরুনা ও কোমরাইল মাঠ দিবস ও শষ্য কর্তণ অনুষ্টিত হয়েছে। এসব ব্লকে বোরো উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হযেছে বলে কৃষি কর্মকর্তারা জানিযৈছেন। বোরো ধানের গড় উৎপাদন হয় প্রতি হেক্টরে ৬ মেট্রিক টন। তবে এসব মাঠ দিবসে ধান কেটে মাড়াই করে দেখা গেছে গড় উৎপাদন হেক্টর প্রদি ৬ দশমিক ১২ মেট্রেক টন। এই উপজেলায প্রণাদনা দেয়া হয় হাইব্রিড জাতের ধানের চাষে ৬ হাজার ৫০০ জন কৃষককে এবং উফসী জাতের ধান আবাদে ৫ হাজার কৃষককে।
উপজেলার রুদাঘরা ইউনিয়নের মধুগ্রাম ব্লকের কৃষক গোপাল চ্যাটার্জী জানান, চলতি বছর বোরো আবাদে তেমন কোন রোগ বালাই দেখা যায়নি। কৃষি অফিস সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ দিয়েছেন। আমার ধান বেশ ভাল হয়েছে।
ধামালিয়া ইউনিয়নের বরুণা ব্লকের কামরুল ইসলাম সরদার ও মোজাহিদুল ফকির বলেন, বোরো ধান সেচ নির্ভর হলেও এবার জমিতে তেমন সেচ লাগেনি। তিনি জানান মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় সেচের পরিমাণ কম লেগেছে। ধানের ফলন ভাল হয়েছে।
টোলনা ব্লকের কৃষক আকতার হোসেন বলেন, মাঠ পর্যায়ে কৃষি বিভাগের তদারকি ও পরামর্শের ফলে আমাদের বোরো ক্ষেতের তেমন রোগের আক্রমণ হয়নি। তাই ফলনও আশানুরুপ হয়েছে।
উপজেলার গুটুদিয়া ইউনিয়নের উপ-সহকারি কৃষি অফিসার তুষার কান্তি মন্ডল জানান, গত মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় অনেক বিলে কৃষকের আমন আবাদ ও চিংড়ি চাষের জন্য বিলে নদী থেকে নোনা পানি প্রবেশ করায়। বোরো ধান নোনা সহ্য করতে পারে না। তাই কিছু কিছু বিলে সামান্য রোগের আক্রমণ দেখা দেয়। কিন্তু বর্তমানে সে সব ধান ক্ষেতের কৃষকদের পরামর্শ দিয়ে রোগ দমন করা হয়েছে।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার মোঃ ইনসাদ ইবনে আমিন জানিয়েছেন, সব প্রতিকুলতা কাটিয়ে বোরো ধানে এবার আশানুরুপ ফলন হয়েছে। যেখানে গড় উৎপাদন হেক্টর প্রতি ৬ মেট্রিক টন ধরা হয় সেখানে আমারা নমুনা শষ্য কর্তনের মাধ্যমে পেয়েছি গড় উৎপাদন হযেছে হেক্টর প্রতি ৬ দশমিক ১২ মেট্রিক টন। তিনি বলেন, বর্তমানে বৈরি আবহাওয়া বিরাজ করছে। দিনে প্রচন্ড গরম আর রাতে কুয়াশাসহ শীতের আভা এতে বোরো ধানের ক্ষতির সম্ভাবনা থাকে। তাই আমরা চাষীকে সার্বিক বিষয়ে সতর্ক করছি। কোন রকম যাতে রোগের বিস্তার না ঘটে এজন্য মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। পাশাপাশি তারা যাতে পরামর্শমত ধানের পরিচর্যা করেন সে জন্য উপ-সহকারি কৃষি অফিসারদের সার্বক্ষণিক খোজ খবর রাখার নির্দেশ দেয়া হয়েছে।
খুলনা জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরে অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) মোঃ মোসাদ্দেক হোসেন বলেন, জেলায় এবার ৬৩ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। তার মধ্যে ডুমুরিয়া উপজেলাতেই বেশি। তিনি বলেন, বৈরি আবহাওয়া ও নোনা আক্রান্ত হওযা কিছু কিছু বোরো ক্ষেতে রোগের আক্রমণ দেখা দিলেও সেটি নিয়ন্ত্রণে। তিনি বলেন, রোগে আক্রান্ত বোরো ক্ষেতের পরিমাণ শতকারা হারের দশমিক ৫১ ভাগ। তিনি বলেন, বড় ধরণের কোন প্রাকৃতিক বিপর্যয় না হলে বোরো ধানের এবার টার্গেটের অধিক ধান ঘরে উঠবে বলে আশা করছি।

ডুমুরিয়ায় বঙ্গবন্ধু ধান ১০০  জাতের  ব‍্যাপক ফলন। কৃষি দপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ এর পরিদর্শন

//বিশেষ। প্রতিনিধি //
ডুমুরিয়া উপজেলার মাগুরখালীর  কৈপুকুরিয়ায় বিলে  এবার নুতন আঙ্গিনায় বঙ্গবন্ধু ধান ১০০  জাতের ধান চাষাবাদ করে এলাকায়  ব‍্যাপক সাড়া পড়েছে।
এক সময়ে লবক্তাতার উর্বর ভূমি এ মাগুরখালীতে বোর মৌসুমে ব‍্যাপক হারে  ধানের আবাদ হয়েছে। এবছর  প্রণোদনা কর্মসূচির আওতায় বঙ্গবন্ধু ধান ১০০ জাতের ধান চাষ করেছেন  কৃষক উৎপলেন্দু বালা এবং কবিতা বালা তারা ১ একর জমিতে কৃষি অফিসের পরামর্শে ধান রোপন করে ব‍্যাপক ফলন পাওয়ার আশা করছেন।
প্রণোদনা কর্মসূচির আওতায় বঙ্গবন্ধু ধান ১০০ আবাদ দেখতে ১১ এপ্রিল মঙ্গলবার দুপুরে সরেজমিন পরিদর্শন  ও কৃষকদের সাথে মতবিনিময় করেন কৃষিবিদ মোহন কুমার ঘোষ অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল । এসময কৃষি দপ্তরের কমাকর্তারা উপস্থিত  ছিলেন।
কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন বলেন  প্রণোদনা কর্মসূচির আওতায়  কৈইপুকুরিয়া এলাকায় এক একর জমিতে বঙ্গবন্ধু ধান ১০০  জাতের ধান আবাদ করে  কৃষক অতিরিক্ত ফলন পাওয়ার আশা করছেন। ধান গুলো  জিংক সম্মৃদ্ধ হওয়ায় পারিবারিক পুষ্টির চাহিদার পাশাপাশি  মেধাবী জাতি গঠনে ভূমিকা রাখবে।

খুলনার ডুমুরিয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//

খুলনার  ডুমুরিয়া  উপজেলার তেল জাতিয় ফসলের উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় বারি সরিষা -১৪ জাতের উপর কৃষক মাঠ দিবস আনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে  ১০ এপ্রিল  সোমবার সকালে খর্নিয়ার টিপনার ভিলেজ মাকের্টের পিছনে অনুষ্ঠিত কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা  কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খামারবাড়ি খুলনার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন তেল জাতিয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার এ এইচ জাহাঙ্গীর আলম,কৃষি দপ্তর খুলনার অতিরিক্ত উপ পরিচালক( শস্য) কৃষিবিদ মো: মোচ্ছাদেক হোসেন, বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো: ওয়ালিদ হোসেন, ,উপসহকারী কৃষি কর্মকর্তা মো: ইকবল হোসেন, কৃষক নিজাম শেখ, প্রমুখ  মাঠ দিবসে ৭০ জন কৃষক উপস্থিত ছিলেন । পরে অতিথিবৃন্দ মাঠ দিবস অনুষ্ঠান শেষে ইউপি সদস‍্য মহাসিন শেখের  প্রদর্শনী ধান  ক্ষেত্রের নমুনা কর্তন করেন ।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ডুমুরিয়া উপজেলা কমান্ডারের নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল  ডুমুরিয়া উপজেলা কমান্ডারের ২০২২-২৩ মেয়াদে নির্বাচনে কমান্ডার, ডেপুটি কমান্ডার সহ ১১টি পদের বিপরীতে  ৯ এপ্রিল রবিবার মনোনয়ন পত্র গ্রহণের শেষ দিনে ২৬জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচনের রিটার্ণিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২০মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ডুমুরিয়া উপজেলা কমান্ডের ১ জন করে কমান্ডার,ডেপুটি কমান্ডার, ৭জন সহকারি কমান্ডার এবং ২ জন সদস্য পদে নির্বাচনের লক্ষ্যে মনোনয়ন পত্র বিতরণ করা হয়। মনোনয়ন পত্র গ্রহণের শেষ দিনে কমান্ডার পদে যুদ্ধোকালীন বীর  মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক এবং সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চন্দ্র কান্ত তরফদার,ডেপুটি কমান্ডার পদে দিলীপ কুমার রায় ও মোঃ মোবারক আলী,সহকারি কমান্ডার সুধাংশু শেখর ফৌজদার, বিভাষ চন্দ্র বৈরাগী,নারায়ন চন্দ্র বিশ্বাস,রবীন্দ্র নাথ বৈরাগী, মোঃ মাহাবুর রহমান, শেখ আবুল কালাম মহিউদ্দীন ও ভোলানাথ মল্লিক এবং নির্বাহী সদস্য পদে বিকাশ চন্দ্র রায়,চিত্ত রঞ্জন মন্ডল,মোঃ আলতাপ হোসেন, এফ,এম নুরুন্নবী চৌধুরী,শেখ ফিরোজ রহমান,দীনেশ চন্দ্র ভদ্র,কুমুদ রঞ্জন মল্লিক,বিকাশ চন্দ্র বাগচি,নারায়ন চন্দ্র ভদ্র,আব্দুল খালেক মোড়ল,ক্ষীরোদ চন্দ্র বৈরাগী,অন্নদা কবিরাজ,অশোক কুমার ফৌজদার,মিহির কুমার বাছাড় ও নৃপেন বিশ্বাস মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

আগামী ১০ এপ্রিল সোমবার মনোনয়ন পত্র জমা, ১১এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই,১৩ এপ্রিল মনোনয়ন পত্র বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, আপিল নিষ্পত্তির তারিখ ১৬ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ এপ্রিল চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ১৮ এপ্রিল,২৭ এপ্রিল বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ এবং আগামী ২০ মে শনিবার ভোট গ্ৰহনের দিন ধার্য করা হয়েছে । নির্বাচনে ৬০ জন বীরমুক্তিযোদ্ধা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।

 

 

ডুমুরিয়ায় শক্তি ফাউন্ডেশন এর  ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবুজায়ন কর্মসূচী পালন

।। জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা।।
 বেসরকারি জনকল্যাণমূলক উন্নয়ন প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশন(এনজিও) বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি প্রতিষ্ঠান।  ১লা এপ্রিল ২০২৩ তারিখে ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে  সংস্থার কর্ম এলাকায় ৫৫টি জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয। । তারই লক্ষে খুলনা জেলার ডুমুরিয়া শাখা অফিসের মাধ্যমে   জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে ৮ এপ্রিল শনিবার   ডুমুরিয়া  উপজেলা পরিষদ চত্বরে  ৫০  টি ফলজ ও বনজ বৃক্ষ রোপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।  এসকল কর্মসূচিতে  উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান,  শক্তি ফাউন্ডেশন এর ফাইন্যান্স ডিরেক্টর  আসাদুজ্জামান, খুলনার  রিজিওনাল হেড  মো: জামাল হোসেন , ফাইন্যান্স সুপারভাইজার   প্রতুল কুমার মণ্ডল , এরিয়া সুপারভাইজার  মো: শাহিনুল ইসলাম (শাহিন) ,  শক্তি ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ । উল্লেখ্য
১৯৯২ সনে প্রতিষ্ঠিত শক্তি ফাউন্ডেশন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি, এনজিও বিষয়ক ব্যুরো (প্রধান মন্ত্রীর কার্যালয়) এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে নিবন্ধনকৃত। বর্তমানে এই প্রতিষ্ঠান প্রায় সমগ্র বাংলাদেশে ৫০৪ টি শাখা অফিস ও ৮৭ টি শক্তি মেডিক্যাল সার্ভিস সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, আর্থ- সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণ প্রদান করে উপযুক্ত ঋণ দানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে।
 প্রতিষ্ঠা বার্ষিকীতে শক্তি ফাউন্ডেশন গ্রিন ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে এপ্রিল মাসের মধ্যে ৫৫টি জেলাতে ৩,১০০ টি বৃক্ষরোপনের পরিকল্পনা হাতে নিয়েছে। বৃক্ষরোপনের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের উন্নয়ন ঘটাতে ও অন্যকে উদ্ভুদ্ধকরনের কাজে আসবে অন্যদিকে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বিশেষ ভূমিকা পালন করবে।

বরগুনার বীর সেনানী নুরুল ইসলাম পাশা তালুকদারের ইন্তেকাল

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলার বীর সেনানী,মুক্তিযুদ্ধ কালিন আমতলী থানা দখলকারী ও স্বাধীনতাত্তোর আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালনকারী,নির্ভীক দেশ প্রেমিক,নিজের জন্য চাওয়া পাওয়ার উর্ধে থাকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী,চাওড়া সম্ভ্রান্ত পরিবার তালুকদার বাড়ির জেষ্ঠ্য কৃতি সন্তান,বীর মুক্তিযোদ্ধা,আলহাজ্ব নূরুল ইসলাম পাশা তালুকদার আজ দুপুর দুইটার সময়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় গেলেন না ফেরার দেশে। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।মৃত্যুকালে ৭সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তার মৃত্যুতে আমতলীর সর্বস্তরের জনগন ও সংগঠন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক বিবৃতিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার- পরিজন,আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ডুমুরিয়ার বিলডাকাতিয়ার জলাবদ্ধতা বিষয়ক সমস্যা সমাধানে কৃষি মন্ত্রণালয়ের সাথে কৃষকদের মতবিনিময়

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলার বিলডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসন ও পতিত জমি আবাদযোগ্য করতে কৃষি মন্ত্রণালয়ের সমূহের সমন্বিত উদ্যোগ গ্রহণের নিমিত্তে স্হানীয় জনপ্রতিনিধি,প্রশাসন ও সংশ্লিষ্ট কৃষকদের সাথে  ৪ এপ্রিল মঙ্গলবার  বিকেলে কাটেঙ্গা নামকস্থানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি দপ্তরের খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ,

সভাপতিত্বে  মতবিনিময় সভায় বক্তব‍্য দেন প্রধান বৈজ্ঞানিক  কমাকতা ড, হারুন অর রশিদ, বৈজ্ঞানিক কর্মকর্তা  ড,তাওমিদ হাসান আনছারি,

জেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর হোসেন,‌ ইস্মাট প্রকল্প‌ের পরিচালক শেখ ফজলুল হক মনি,

উপ পরিচালক মোঃ মোছাদ্দেক হোসেন,মাধব কুমার ঘোষ,

খুলনা পানি উন্নয়ন বোর্ডের এস ডি‌ মিজানুর রহমান, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, বিএডিসির কর্মকর্তাগন, ধামালিয়া

ইউ পি চেয়ারম্যান মোঃ জহুরুল হক,  রুদাঘরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ‍্যাপক  জি এম  আমানুল্লাহ

এস এ পি‌পি-পরানজয় মন্ডল,উপসহকারী কৃষি কর্মকর্তা  তুষার কান্তি বিশ্বাস, জাহাঙ্গীর  হোসেন, ইকবাল হোসেন, প্রকাশ চন্দ্র রায়, কৃষক‌  ও ইউপি সদস্য ‌আব্দুল‌ কুদ্দুস, কৃষক কাজী জাহাঙ্গীর হোসেন, কৃষক ইমরুল ইসলাম, হামিদুল ইসলাম মোল্লা, ইউপি সদস‍্য আজম হালদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজি আব্দুস সালাম, নজরুল ইসলাম,কবির হোসেন চৌধুরী এলাকা শত শত ‌কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।।

অনুষ্ঠান সার্বিক সঞ্চালনা  ‌করেন ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন।

 

মাগুরায় খুনের ঘটনায় বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ ১১ জন গ্রেফতার

শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা

মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের মনিরামপুর গ্রামে বর্তমান চেয়ারম্যান এনামুল হক রাজা এবং সাবেক চেয়ারম্যান খন্দকার মহব্বত আলীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় মহব্বত আলীর সমর্থক আতর আলীকে প্রতিপক্ষের লোকেরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর ১১ টি বাড়িতে অগ্নিসংযোগ ও বেশ কিছু বাড়িতে লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ হত্যাকান্ডের ৮ ঘন্টার মধ্যে বর্তমান ইউপি চেয়ারম্যান এনামুল হক রাজা সাবেক চেয়ারম্যান ঘন্দকার মহব্বত আলীসহ ১১ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেসব্রিফিংএ বিস্তারিত জানান। তিনি জানান, হত্যাকান্ডের সংবাদ ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দলবদ্ধ হয়ে সংঘর্ষে লিপ্ত হয় এবং প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে। পুলিশ জানমালের নিরাপত্তা আগুন নিয়ন্ত্রন ও আইনশৃংখলা পরিস্থিতি নি্রযন্ত্রনে অতিরিক্ত পু্লিশএবং ফায়ার সার্ভিস মোতায়েন করা হয়। পরবর্তীতে পুলিশের একটি টিম শুক্রবার ভোর থেকে মাগুরার বিভিন্ন স্থানসহ পার্শ্ববর্তী বাঘারপাড়া থানা এলাকায় অভিযান চালীয়ে বেরইল পলিতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এনামুল হক রাজা, সাবেক চেয়ারম্যান খন্দকার মহব্বত আলীসহ উভয় পক্ষের অভিযুক্ত ১১ জনকে গ্রেফতার করে। তাদের বিরিদ্ধে দ্রুতবিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাগেরহাটের কচুয়ায় বিভাগীয় কর্মকর্তাগণের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥

কচুয়ায় উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত ২৫ দফা পালন সহ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সেবার মান বৃদ্ধির জন্য সকল বিভাগীয় কর্মকর্তাদের পরামর্শ সহ বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ আজিজুল রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিকদার আবুবকর সিদ্দিক, থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম সহ সকল বিভাগীয় কর্মকর্তাগণ। উপজেলার সদরের হাজরাখালী পল্লী সঞ্চয় ব্যাংক,উপজেলা ভুমি অফিস ও সদর ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন করেন।

 

বেড়েছে মোংলা বন্দরের সক্ষমতা,জেটিতে ৮ মিটারের জাহাজ ভিড়তে শুরু করেছে

আ: রাজ্জাক শেখ:

মোংলা বন্দরে সবচেয়ে বেশি গভীরতা সম্পন্ন কন্টেইনারবাহী জাহাজ এম ভি
মার্কস শিয়ামেন বন্দর জেটিতে ভিড়েছে। আগে যেসব জাহাজ বন্দরে এসেছে তার
বেশিরভারই ছিল ৭ মিটার গভীরতা সম্পন্ন কন্টেইনার জাহাজ। জেটিতে প্রতিনিয়ত
ড্রেজিং করার ফলে মোংলা বন্দর এ সাফল্য অর্জন করলো। পশুর চ্যানেলে ও জেটি
ফ্রন্টে ড্রেজিংয়ের ফলে ৮ মিটার গভীরতার জাহাজ ভেড়ানো সম্ভব হয়েছে।
২৭ মার্চ বিকাল ৫ টায় বন্দরের ০৬ নম্বর জেটিতে সিঙ্গাপুর পতাকাবাহী
‘এমভি মার্কস শিয়ামেন’ জাহাজটি নোঙর করে। জাহাজটিতে আমদানি পন্য ও খালিসহ
মোট ১৭৯টি কন্টেইনার এসেছে এর মধ্যে আমদানী পন্য ছিল ১১০ টিতে ও বাকি ৬৯
টি খালি কন্টেইনার। এই জাহাজেই ২২১ কন্টেইনার নিয়ে জাহাজটি মোংলা বন্দর
থেকে সিঙ্গাপুরের উদ্দ্যেশে গমন করবে। রপ্তানিকৃত কন্টেইনারে রয়েছে
ইপিজেড কার্গো, জুট, জুট গুডস, ফিস ফ্রোজেন, ট্রাভেল ব্যাগ, ভিআইপি
লাগেজ, টাইলস, কটন ইয়ার্ণ ইত্যাদি।
এর আগে, গত ১২ সেপ্টেম্বর, ২০২২ খ্রি. তারিখে পরীক্ষামূলক ভাবে
প্রথমবারের মত কন্টেইনারবাহী জাহাজ এমসিসি টোকিও বন্দর জেটিতে আগমন
করেছিল।
মোংলা বন্দর জেটিতে এমভি মার্কস শিয়ামের আগমনের মধ্যদিয়ে এ বন্দরের
সক্ষমতা প্রকাশ পেলো। দীর্ঘদিন ধরে বন্দরে ড্রেজিংয়ের ফলে এ সফলতা এসেছে।
এখন থেকে আট মিটার গভীরতার জাহাজ আসতে আর কোনও বাধা থাকবে না এবং
ভবিষ্যতে আরও অধিক ড্রাফটের জাহাজ কীভাবে এখানে ভেড়ানো যায় সে লক্ষ্যে
কাজ করে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের অধিকতর সক্ষমতা বৃদ্ধিতে
কর্মযজ্ঞ চলমান যার ফলে বন্দরের উন্নয়ন এখন দৃশ্যমান হচ্ছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন,
“এমভি মার্কস শিয়ামেন এর মাধ্যমে ৮ মি. গভীরতার কন্টেইনার জাহাজ আগমন
মোংলা বন্দরের জন্য একটি নতুন অধ্যায় সূচীত হলো। বর্তমান সরকারের
ঐকান্তিক প্রচেষ্টায় মোংলা বন্দর এখন বিশ্বমানের বন্দরে রূপান্তরিত
হয়েছে। বন্দরের সক্ষমতা বেড়েছে কয়েক গুন। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকার
গার্মেন্টস পন্যসহ অন্যান্য সকল ব্যবসায়ীদের মোংলা বন্দর ব্যবহারের প্রতি
আগ্রহ বেড়েছে। এর সুফল হিসাবে মোংলা বন্দর জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করছে। মোংলা বন্দর তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সার্বিক
উন্নয়নের স্বার্থে সরকার পশুর চ্যানেলের ড্রেজিং কাজ চলমান রেখেছে
ফলশ্রুতিতে মোংলা বন্দরে এখন থেকে আরোও অধিক গভীরতা সম্পন্ন জাহাজ
অনায়াসে আসা-যাওয়া করতে পারবে।