কচুয়ায় গৃহ প্রদানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

‘মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান’ কর্যিক্রমের উদ্বোধন উপলক্ষে কচুয়া উপজেলা প্রশাসন প্রেস ব্রিফিং করেছে।
আশ্রয়ন প্রকল্পের আওতায় ২য় ধাপে ৩য় পর্যায় উপজেলায় ৫০টি ঘর উদ্বোধনের অপেক্ষা রয়েছে।

২১ জুলাই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী উদ্বোধনের পর কচুয়া সদর ইউনিয়নের টেংরাখালী গ্রামে ৩৭টি, মঘিয়া ইউনিয়নের জহাজরাখালী ৫টি ও খলিশাখালী মৌজায় ৮টি ঘরের চাবি ও জমির দলিল উপকারভোগীদের মধ্যে হস্তান্ত করা হবে।
বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু সহ উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

 

রাণীশংকৈলে ৪২৫ টি পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন

//মাহাবুব আলম, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি//

মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামি ২১ জুলাই ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম (৩য় পর্যায় ২য় ধাপ) উদ্বোধন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা, সমাজসেবা অফিসার আব্দুর রহিম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি। এছাড়াও প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে ইউএনও লিখিত বক্তব্যে আগামি ২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধনের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এবংএ বিষয়ে তিনি সাংবাদিকদের পূর্ণ সহযোগিতা কামনা করেন।

রামপালে মুজিববর্ষের ঘর প্রদানে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

//এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এই  নির্দেশনা বাস্তবায়নের ধারাবাহিকতায় ২১ জুলাই ৩য় পর্যায়ের তৃতীয় ধাপের প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেই উপলক্ষ্যে বাগেরহাটের রামপাল উপজেলার “প্রেসক্লাব রামপাল” এর সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন এর লিখিত বক্তব্যে বলেন, “আশ্রয়ণের অধিকার,শেখ হাসিনার উপহার” এই স্লোগানে সারাদেশের ন্যায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে রামপালে ৩য় পর্যায়ের তৃতীয় ধাপের ঘরগুলোর নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। ২১ জুলাই সারা দেশের ন্যায় ৩য় পর্যায়ের তৃতীয় ধাপের বাগেরহাটের রামপাল উপজেলায় মোট ১০৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে কবুলিয়ত দলিল ও নামজারি খতিয়ানসহ নতুন ঘর হস্তান্তর করা হবে। ইতোপূর্বে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে রামপালে ১০টি ,২য় পর্যায়ে ৪০ টি এবং ৩য় পর্যায়ের প্রথম ও দ্বিতীয় ধাপে ১২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীনদের জন্য আরো ১০৩২ টি ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।

রামপাল উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলী দপ্তর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের সার্বিক সমন্বয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য এই ঘর নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, তালিকা ভিত্তিক আবেদনকারীগণের প্রত্যেকের আলাদা সাক্ষাৎকার গ্রহণ ও সরেজমিন পরিদর্শণের মাধ্যমে যথাযথ উপকারভোগী বাছাই ও তাদের জন্য বন্দোবস্তকৃত ঘরে বসবাসের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি নূরুল হক লিপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেখ সালাউদ্দিন দিপু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ গোলজার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সাহিনূর রহমানসহ স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ।

খুলনার ডুমুরিয়া ঊপজেলা পরিষদের সামনে খালের দুর্গন্ধ যুক্ত পচা পানি- জন দুভোর্গ

//জাহিদুর রহমান বিপ্লব ডুমুরিয়া, খুলনা//

ডুমুরিয়া উপজেলা  পরিষদের ব‍্যাযাম ল‍্যাবট‍্যারি স্কুল ও স্বাধীনতা চত্বরে সামনে পানি নিষ্কাশনের খালটির  দুর্গন্ধ যুক্ত পচা পানিতে শিক্ষার্থী সহ অফিস পাড়া ও জন সাধারনের চরম ভোগান্তি পোহাতে  হতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ব‍্যায়াম স্কুল, স্বাধীনতা চত্বর, কৃষক প্রশিক্ষণ, সেটেলমেন্ট অফিস, খাদ‍্য অফিস,  দলিল লেখক সমিতি ও সাব রেজিষ্ট্র অফিসের সামনে খালের বদ্ধ পানি পচে প্রকট দুর্গন্ধ সৃষ্টি হযেছে। ওই এলাকায় কযেকটি চায়ের দোকানে অফিস পাড়ার আগত শত শত সাধারন মানুষ  বসে সময ক্ষেপন করে থাকে। গত দু দিনে খালের পচা পানির দুর্গন্ধে সকলের নাভিশ্বাস উঠে যাওয়ার উপক্রম হযেছে। এছাড়া  অফিসের অফিসার সহ ষ্টাফদের দুর্গন্ধে ভিতর দিয়ে অফিস করতে হচ্ছে। দুর্গন্ধটি  মারাত্মকভাবে পরিবেশ দুষণ ছড়াচ্ছে। দুর্গন্ধযুক্ত পানিতে বিস্তার ঘটছে মশা-মাছিসহ নানা ধরনের রোগ জীবাণুর ।

এলাকাবাসী জানান,  বাসষ্টান্ডের পাশে  রাস্তায় নিছে ওই খালের মধ‍্যে  বাজারের বিভিন্ন হোটেলে  বর্জ ও বাসা বাড়ির  ময়লা আবর্জনা ফেলার কারনে বদ্ধ খালের পানি দুর্গন্ধে  সৃষ্টি।  সামনে চায়ের দোকানদার  সহ দলিল লেখক সমিতি লেখকরা বলেন  খালের দুগন্ধ যুক্ত পানি সহ‍্য করার মতো না বাধ‍্য হয়ে সইতে খালে জোয়ার ভাটা সৃষ্টি করে দুর্গন্ধ পানি সরিয়ে দিলে এর কিছুটা সুফল পাওয়া যাবে। বিষযটি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে যথাযথ ব‍্যবস্থা গ্রহনে ভুক্তভোগীরা দাবী জানিয়েছেন।

মাগুরায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু সাঈদ মোল্যা’র দাফন সম্পন্ন

//সুজন মাহমুদ, মাগুরা//

আজ মঙ্গলবার আসরের নামাজের পর মাগুরা মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের অন্তর্গত গঙ্গানন্দপুর গ্রামের কৃতি সন্তান জাতীর সূর্য সন্তান সাবেক পুলিশ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু সাঈদ মোল্যা’কে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়েছে এসময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ তিলাম  হোসেন সহ অন্যান্য সম্মানিত বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ গোলাম সারোয়ার,৪ নং রাজাপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ শাকিরুল ইসলাম খান। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ব্যক্তিবর্গ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

রাষ্ট্রীয় সম্মান শেষে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়,নামাজে জানাজা অনুষ্ঠানের ইমামতি করেন গঙ্গানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।

জানাজা শেষে উক্ত মরহুম’কে গঙ্গানন্দপুর কবরস্থানে সমাহিত করা হয়েছে।

উল্লেখ তিনি আজ মঙ্গলবার রাত ৩ঃ৩০ মিনিটে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭২ বছর, তিনি স্ত্রী,সন্তান,নাতী/নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের সদস্যরা উক্ত মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

খেলাপি ঋণ নিয়মিত করতে আরও বড় ছাড়

//দৈনিক বিশ্ব ডেস্ক// 

নিয়মিত ঋণকে খেলাপি করার প্রচলিত নীতিমালায় আরও বড় ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণের কিস্তির আকার ও পরিশোধের মেয়াদ বাড়ানো হয়েছে।

নতুন এ সিদ্ধান্তের ফলে খেলাপি ঋণ নিয়মিত করতে এখন আড়াই থেকে সাড়ে ৪ শতাংশ অর্থ জমা দিলেই চলবে। আগে যা ছিল ১০ থেকে ৩০ শতাংশ। এসব ঋণ পরিশোধ করা যাবে ৫ থেকে ৮ বছরে। আগে এ ধরনের ঋণ পরিশোধে সর্বোচ্চ দুই বছর সময় দেওয়া হতো। আবার নতুন করে ঋণও পাওয়া যাবে।

আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখা ও শ্রেণিকৃত ঋণের সুষ্ঠু ব্যবস্থাপনার যুক্তি দেখিয়ে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে বলেছে, কোভিড-১৯–এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ও বহির্বিশ্বে সাম্প্রতিক যুদ্ধাবস্থা প্রলম্বিত হওয়ার কারণে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিতিশীলতা চলছে। সে জন্য নতুনভাবে কোভিড-১৯–এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখা ও শ্রেণিকৃত ঋণের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে ঋণ পুনঃ তফসিলকরণ–সংক্রান্ত নতুন নীতিমালা জারি করা হয়েছে।

আব্দুর রউফ তালুকদার নতুন গভর্নর হিসেবে যোগ দেওয়ার পাঁচ কার্যদিবসের মাথায় বাংলাদেশ ব্যাংক নতুন এই নীতিমালা জারি করল। নীতিমালায় খেলাপি ঋণে কী সুবিধা দেওয়া হবে, তা নির্ধারণ করার পুরো ক্ষমতা ব্যাংকের পরিচালনা পর্ষদের হাতে তুলে দেওয়া হয়েছে। ফলে ব্যাংকমালিকেরাই এখন ঠিক করবেন, তারা ঋণখেলাপিদের কী সুবিধা দেবেন।

আগে বিশেষ সুবিধায় ঋণ নিয়মিত করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগত, যা স্বয়ং গভর্নর অনুমোদন করতেন। নতুন গভর্নর দায়িত্ব নিয়ে সেই ক্ষমতার পুরোটাই ব্যাংকগুলোর হাতে তুলে দিয়েছেন।

জানা গেছে, করোনার কারণে দেওয়া ছাড় উঠে যাওয়ার পর ব্যাংক খাতে খেলাপি ঋণ বাড়ছে। নতুন করে অনেক ঋণ খেলাপি হয়ে যাওয়ার তালিকায় যুক্ত হয়েছে। পাশাপাশি করোনায় অর্থনীতির গতি ধরে রাখতে যে এক লাখ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, তারও বড় একটা অংশ অনাদায়ি হয়ে পড়েছে। এ কারণে এখন ছাড় দিয়ে খেলাপি ঋণের লাগাম টেনে ধরতে চাইছে কেন্দ্রীয় ব্যাংক।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

//সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার//
আমতলী থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুর রহমান আইন শৃঙ্খলা রক্ষায় বরগুনা জেলায় জুন ২০২২ মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি চতুর্থ বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।

জানা গেছে,আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বরগুনা জেলার আইন শৃঙ্খলা বিষয়ক সভা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনার পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর মল্লিক।

ওই সভায় জুন’২২ মাসে আমতলীতে আইন শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখায় আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমানকে বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। সভা শেষে এ উপলক্ষে তাকে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

ক্রেষ্ট প্রদান করেন বরগুনার পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর মল্লিক।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসেন তারেক রহমান।এর আগেও আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান মার্চ, এপ্রিল ও মে মাসে জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচি হয়েছিলেন।

আমতলী পৌরসভায় ৪৬২১ জন হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

//সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ //

বরগুনার আমতলী পৌরসভায় বৃহস্পতিবার সকাল ১১টায় ৪ হাজার ৬ শত ২১ জন হতদরিদ্রদের মাঝে প্রধান মন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
আমতলী পৌরসভা চত্ত্বরে ৯টি ওয়ার্ডের ১০ কেজি করে ৪৬২১ জনকে হতদরিদ্রদের মাঝে এ চাল বিতরণ করা হয়। আমতলী পৌর মেয়র ও আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর সভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, ট্যাগ অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা সি এম রেজাউল করিম পৌর সভার . কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
পৌর সভার মেয়র মোঃমতিয়ার রহমান বলেন আওয়ামী লীগ সরকার জন বান্ধব তাই গরীব দুখি মেহনতী মানুষের জন্য এ বিশেষ ভিজিএফের ব্যবস্থা করে থাকেন। এবছর পৌরসভার ৯টি ওয়ার্ডে ১০ কেজি করে ৪৬২১ জনকে এ চাল বিতরন করার ব্যবস্থা করা হয়েছে।

মোবাইল ব্যাংকিংয় থেকে ব্যাংকে টাকা পাঠানোর নতুন নিয়ম

//দৈনিক বিশ্ব ডেস্ক//

মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের সীমা বেঁধে দিয়েছেন বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকরা যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে (নিজের বা অন্যের) দিনে সর্বোচ্চ ৫০ হাজার এবং মাসে ৩ লাখ টাকা পাঠাতে পারবেন।

মঙ্গলবার অর্থ স্থানান্তরের এই সীমা বেঁধে দিয়ে নিদের্শনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। যা আগে ছিল না।এতদিন শুধু ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোবাইলে ক্যাশ ইন করার সীমা নির্ধারণ করা ছিল এবং এটি কার্ডের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্তের ফলে বিকাশ, নগদ, রকেট, উপায়, এমক্যাশের মতো মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর গ্রাহকরা যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে (নিজের বা অন্যের) দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে পারবেন।এক্ষেত্রে লেনদেন সংখ্যা নির্ধারণ করা হয়নি। এই সীমার মধ্যে থেকে যতবার ইচ্ছা লেনদেন করতে পারবেন গ্রাহকরা।

এর আগে গত ২৫ এপ্রিল এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক বলেছিল, ‘এমএফএস হিসাবে ক্যাশইন করতে ব্যাংক ও কার্ডের মাধ্যমে দৈনিক ৫০ হাজার ও মাসিক ৩ লাখ টাকা লেনদেন করা যাবে।’এই নির্দেশনায় শুধু ব্যাংক ও কার্ড থেকে মোবাইল ব্যাংকিংয়ে টাকা স্থানান্তরের বিষয়টি র্নিধারণ করে দেওয়া ছিল। এটিও বহাল থাকছে।ফলে এখন থেকে মোবাইল ব্যাংকিং থেকে ব্যাংক অ্যাকাউন্টে দৈনিক ৫০ হাজার টাকা যেমন স্থানান্তর করা যাবে, তেমনি ব্যাংক অ্যাকাউন্ট থেকেও দৈনিক ৫০ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ে আনা যাবে।

একই নীতি অনুসরণ করা হবে মাসিক লেনদেনের ক্ষেত্রেও।মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে অন্যান্য নির্দেশনায় কোনো পরিবর্তন আনা হয়নি।

ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

//ডুমুরিয়া সংবাদদাতা//

ডুমুরিয়ার  গুটুদিয়া ইউনিয়ন কৃষকদলের দ্বি – বার্ষিক সম্মেলন গতকাল সোমবার বিকেলে স্থানীয় গাজীর মোড়ে এলাকায় অনুষ্ঠিত হয়।

মো:  নুর মোহাম্মদ  শেখের সভাপতিত্বে  সম্মেলন  উদ্বোধন  করেন উপজেলা  কৃষকদলের  আহবায়ক মাষ্টার আইয়ুব হোসেন, সম্মেলনে  প্রধান অতিথি’র বক্তব‍্য দেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক  ও উপজেলা বিএনপির আহবায়ক মোল্ল‍্যা মোশাররফ হোসেন মফিজ, প্রধান বক্তা’র বক্তব‍্য দেন জেলা কৃষকদলের সভাপতি  মোল্ল‍্যা কবির হোসেন, বিশেষ বক্তা ‘র বক্তব্যে দেন জেলা কৃষকদল সাধারন সম্পাদক শেখ আবু সাঈদ,  বিশেষ অতিথির বক্তব‍্য দেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ সরোয়ার হোসেন, শেখ শাহিনুর রহমান,উপজেলা কৃষকদলের সদস‍্য সচিব  জিএম সাইকুল ইসলাম , ইউনিয়ন বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম মোড়ল,  সদস‍্য সচিব মোনায়েম গাজী, বিএনপি নেতা মোল্ল‍্যা  ইকরামুল ইসলাম, মাহাবুর রহমান, মাষ্টার সেলিম হালদার, মাহাবুর রহমান পিকুল, জাহাঙ্গীর, সাদেক বিশ্বাস, জিএম হান্নান, কাজী জিয়াউর রহমান, ইনামুল ইসলাম, রশিদ, রিজাউল, কাশেম, হাফিজুর রহমান, মফিজ, ওলিয়ার খান, নাদিম,আতিয়ার রহমান, দেলোয়ার হোসেন,ইলিয়াজ, রাজ্জাক মোল্ল‍্যা, ইব্রাহিম গাজী, মাহাবুর, ওমর, জুলফিকার, জাফর, জিয়াউর, আনোয়ার, বাদল হোসেন, জনি মোড়ল, তানফির, প্রমুখ।

সম্মেলনে  নুর মোহাম্মদ শেখ কে সভাপতি, মো: রিজাঊল হোসেন কে সাধারণ  সম্পাদক ও গাজী ওলিয়ার রহমানকে সাংগঠনিক  সম্পাদক করে গুটুদিয়া ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠন করা হয়।