ফকিরহাটে নির্বাচন বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের ফকিরহাটে অসহযোগ আন্দোলনের ডাক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের জন্য লিফলেট বিতরণের সময় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাট জেলার সদর উপজেলার পুর্ব সায়ড়া এলাকার আকুল রায়ের ছেলে তাপস কুমার রায় (৪৭) এবং একই জেলার সদর উপজেলার রণবিজয়পুর গ্রামের মৃত রিয়াজ উদ্দীন চাকলাদারের ছেলে চাকলাদার হাফিজুর রহমান (৫৫)।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে ফকিরহাট উপজেলার সিংগাতী চৌরাস্তা মোড়ে বিএনপি কর্মী তাপস কুমার রায় এবং চাকলাদার হাফিজুর রহমান অসহযোগ আন্দোলনের পক্ষে ও নিবার্চন বিরোধী লিফলেট বিতরণ করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে।

এ তথ্য নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, গ্রেপ্তারকৃত দুজনই বিএনপির কর্মী। এসময় তাদের নিকট থেকে ৪টি লিফলেট উদ্ধার করা হয়েছে। তাদেরকে একটি নাশকতা মামলায় আসামী করা হয়েছে। রোববার সকালে তাদেরকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মদক্ষতায় বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশে পরিণত হয়েছেঃ নারায়ন চন্দ্র চন্দ

//জাহিদুর রহমান বিপ্লব. বিশেষ প্রতিনিধি//

খুলনা- ৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, দেশকে অশান্ত ও অন্ধকারের দিকে ঠেলে দিতে না চাইলে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার দুরদর্শিতা ও কর্মদক্ষতায় বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে বদলে যাচ্ছে। তিনি দরিদ্র দেশ থেকে একটি সম্ভাবনাময় দেশে পরিণত করেছেন। মাথাপিছু আয় বেড়েছে। আমরা ২০৩০ সালে সবাইকে শিক্ষিত করব। ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হব। তিনি ২৩ ডিসেম্বর  শনিবার ডুমুরিয়া উপজেলা সদরের বাজার এলাকা ও রঘুনাথপুর ইউনিয়নে গনসংযোগ কালে এসব কথা বলেন।

শনিবার বিকেলে রঘুনাথপুর ইউনিয়নে  কোমরাইল সার্বজনিন মন্দির, কোমরাইল আলতাফের মোড়, রঘুনাথপুর বাজার, কৃষ্ণনগর সরকারী প্রাথমিক বিদ‍্যালয় প্রাঙ্গন, দেড়ুলি সাহা পাড়া, আন্দুলিয়া সরকারী প্রাথমিক বিদ‍্যালয় প্রাঙ্গন, শাহাপুর বাজার, থুকড়া বাজার, রুপরাপপুর – গজেন্দ্রপুর, দেলতলা মন্দির, মাধবকাঠী  এলাকায় পথসভা ও গনসংযোগ এবং লিফলেট বিতরণ করেন ।

বিভিন্ন পথসভায়   সভাপতিত্ব করেন রঘুনাথপুর ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক মেজবাউল আলম টুটুল । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বক্তব‍্য রাখেন  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের সাবেক সদস্য  সরদার আবু সালেহ, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ,  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার সৈয়দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার, যুবলীগের কেন্দ্রীয়  কমিটির  সদস‍্য চৈতালী হালদার, উপজেলা ভাইস চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা,  ইউপি চেয়ারম্যান মনোজিৎ বালা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান বিল্লাল, সরদার আবু হাসান, বিএম বিল্লাল, গাজী আব্দুল হক, বিভা বিশ্বাস, জিল্লুর রহমান আকুঞ্জি, তুষার কান্তি মন্ডল  তৌহিদুজ্জামান রাতুল প্রমূখ।

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই -ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বরগুনা-১ (সদর,আমতলী- তালতলী) আসনের নৌকা মার্কার প্রার্থী,সাবেক মন্ত্রী,পাঁচ বারের সাংসদ,জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগ সরকার ছাড়া বিকল্প নেই। কারণ আওয়ামী লীগ সরকারই আজকের এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছে, এবার আমাদের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়া।তাই সকলকে দেশ এবং আমতলী,তালতলী ও বরগুনার স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরাবরের মতো নৌকায় ভোট দিয়ে উন্নয়নে আপনাদের পাশে থাকার সুযোগ দেওয়ার আহবান জানান।

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই -ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

আজ শনিবার (২৩ ডিসেম্বর) বরগুনার আমতলী সদর  ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে ঐ ইউনিয়নের খুড়িয়ার খেয়াঘাটে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা মার্কার সমর্থনে আমতলী সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা’র  সভাপতিত্বে ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদল প্যাদার সঞ্চালনায় নির্বাচনী সভায় বক্তব্য রাখেন,আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিএম ওসমানী হাসান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবর রহমান,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জি,এম মুসা,আড়পাংগাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা জোসনা সহ জেলা,উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ নারায়ন চন্দ্র চন্দ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

খুলনা- ৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ’জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আর তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি এনে দিয়েছেন। এই দেশের উন্নয়নে শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে আবারও  শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের সুযোগ দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বৃহস্পতিবার গুটুদিয়া  ইউনিয়নে নির্বাচনী জনসংযোগকালে বিভিন্ন পথসভায় এ কথা বলেন।

গুটুদিয়া ইউনিয়নে নির্বাচনী জনসংযোগের অংশ হিসেবে বিভিন্ন পথসভায়  ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির  আহবায়ক কাজী আ: মজিদ অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন।

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি আরও বলেন, দেশে একটি চক্র ধংসের পায়তারা চালাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ওই চক্রটি মরিয়া। তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে শেখ হাসিনার নেতৃত্ব আরও সুদৃঢ় করার আহবান জানান। তিনি উপজেলার গুটুদিয়া  ইউনিয়নের পশ্চিম পাড়া মন্দির,  গুটুদিয়া সরদার পাড়া, মঠ মন্দির, জিলেরডাঙ্গা, পঞ্চু, কুলটি, বিল পাবলা, আরাফাত আবাসন প্রকল্প এলাকায় পথসভা ও গনসংযোগ এবং লিফলেট বিতরণ করেন ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বক্তব‍্য রাখেন  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের সাবেক সদস্য  সরদার আবু সালেহ, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ, জেলা আওয়ামী লীগ সদস‍্য আজগর বিশ্বাস তারা,  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার সৈয়দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার,  এম এম সুলতান  আহম্মেদ,  উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ‍্যাপক জিএম ফারুক হোসেন, সাবেক চেয়ারম‍্যান গাজী হাসান, উপজেলা  আওয়ামী লীগ সদস‍্য ও ইউপি মেম্বার  সরদার মাসুদ রানা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তহমিনা বেগম, প্রভাষক সুল্গনা বসু , পরিতোষ সরকার,শিশির ফৌজদার, সঞ্জয় দেবনাথ,  নূরুল ইসলাম হালদার, মফিজুল ইসলাম সানা,  অধ্যক্ষ‍ নিহার ফৌজদার, তাঁতী লীগের আহবায়ক  মোস্তফা গাজী,   লিটন রায়, আজারুল ফকির, যুবলীগের ইউনিয়ন আহবায়ক দিলিপ মন্ডল, ইউপি সদস‍্য  ইজ্জাত আলী প্রমুখ  উপস্থিত ছিলেন

 

নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে সারমিন সালামের উঠান বৈঠক

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী এমপিকে বিজয়ী করার লক্ষে রূপসার নৈহাটি ইউনিনের রহিমনগর গ্রামের সাবেক ইউপি সদস‍্য আমজাদ হোসের বাড়িতে ২২ ডিসেম্বর সকাল ১১টায়  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে সারমিন সালামের উঠান বৈঠক

অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতা করেন এনভয় গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ঠ সমাজসেবক সারমিন সালাম।

বিশেষ অতিথির  বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ‍্যক্ষ ফ ম  আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান  মোল্লা, যুগ্ম সম্পাদক অধ‍্যাপক ডা:শ‍্যামল দাস।

সাবেক ইউপি সদস‍্য আমজাদ হোসেন এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা সুজনের পরিচালনায় বক্তৃতা ও   উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  ফারহানা  আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  এমডি রকিব উদ্দিন, দপ্তর সম্পাদক  আকতার ফারুক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাসির হোসেন সজল, আওয়ামীলীগ নেতা ফরিদ শেখ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, ইউপি সদস্য রিনা পারভিন,মাসুম সরদার, নাজমা বেগম, মমতা হেনা জোসনা,রোমেছা বেগম, যুবলীগের হারুন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস‍্য শিমুল শেখ,আওয়ামীলীগ নেতা সিদিক শেখ, আলী আকবর শেখ, মন্টু হাওলাদার, ব‍্যবসায়ী আ:সালাম শেখ, যুবলীগ নেতা আশিক ইকবাল, মো:মোকতার হোসেন, কৃষকলীগ নেতা তুষার শেখ, ছাত্রলীগ নেতা শেখ রিয়াজ, শেখ রাসেল, হিমেল,  নোমান সৈকত প্রমূখ।

খুলনা ৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ নির্বাচনী পথসভা গন সংযোগ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবে পরিণত হয়েছে। এখন ঘরে বসে  মানুষ ডিজিটাল সেবা পাচ্ছে। এখন আর অফিসে অফিসে ঘুরে বেড়াতে হয় না। ঘরে বসেই সরকারি বেসরকারি অফিসের সেবা পাওযা যায়। ব্যাংকে দৌড়াতে হয় না বাড়ির কাছেই আর্থিক লেনদেন করা যায়। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষনা দিয়েছেন। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও নৌকামার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা’কে দেশ পরিচালনার দায়িত্বে অব্যাহত রাখতে হবে।’ তিনি ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা ধামালিয়া ইউনিয়নে নির্বাচনী জনসংযোগের অংশ হিসেবে বিভিন্ন পথসভায় এ কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মাষ্টার এসব সভায় সভাপতিত্ব করেন।

এসময়ে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি আরও বলেন, সকল বাধা ও ষড়যন্ত্রকে প্রতিহত করে আমাদের প্রত্যেক কর্মীকে বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে সর্বোচ্চসংখ্যক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে।’

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নারয়ান চন্দ্র চন্দ  উপজেলার ধামালিয়া   ইউনিয়নের  টোলনা দক্ষিণ পাড়া ৮ নং ওয়ার্ড ” মাঝেরপাড়া, কাটেংগা বাজার, চেচুড়ি পালপাড়া, মান্দ্র্রা, চেচুড়ি মাঝেরপাড়া, চেচুড়ি দোহাখালা সরকারী প্রাথমিক বিদ‍্যালয় মাঠে, বরুনা পশ্চিম পাড়া, বরুনা রাজহংশিপাড়া, ছয় বাড়িয়া কারিগর পাড়া রাতে ধামালিয়া বটবলা মোড় এলাকায় পথসভা ও গনসংযোগ এবং লিফলেট বিতরণ করেন ।

এসব কর্মসূচিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আব্দুস ছালামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বক্তব‍্য রাখেন   জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ,   উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার সৈয়দ, মো: সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা: দীন মোহাম্মদ খোকা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ‍্যাপক জিএম ফারুক হোসেন, বিভিন্ন পথ সভায়  উপস্থিত ছিলেন  ভবদহ কলেজের সাবেক অধ‍্যক্ষ মতলেব সরদার,  মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা,  সাবেক চেয়ারম্যান মোল্ল‍্যা রেজোয়ান হোসেন,  ইউপি সদস‍্য  গোলাম আজম হালদার,  তৌহিদুজ্জামান রাতুল প্রমূখ।

 

বাগেরহাট -৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীর রামপালের পথ সভা

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের ঈগল প্রতীকের এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল ৪ টায় হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ঝলমলিয়েশ্বরি দীঘির  পাড়ে শহীদ মিনার চত্বরে এ পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

হুড়কা ইউপির সাবেক চেয়ারম্যান তুষার কুমার মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেখ সাদীর সঞ্চালনায় এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বাগেরহাট -৩ (রামপাল -মোংলা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও মোংলা উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার। রামপাল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদ, অধ্যাপক সওকত আলী হাওলাদার, মোংলা উপজেলার ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো.নাসির  উদ্দিন, চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু, চেয়ারম্যান রাজিব সর্দার, চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, চেয়ারম্যান উৎপল কুমার, রামপাল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.হামিম নূরী, রামপাল উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল  কালাম আজাদ, রামপাল উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সর্দার বোরহান উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফকির রবিউল ইসলাম, ইউপি সদস্য  অনিমেষ মন্ডল, চয়ন মন্ডল প্রমুখ।

রূপসায় হকার্স ইউনিয়নের সংসদ নির্বাচনী মতবিনিময়

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৪ আসনের নৌকা প্রতীক প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীকে বিজয়ী করার লক্ষে রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মো. মফিজুল ইসলামের নেতৃত্বে রূপসা উপজেলা হকার্স ইউনিয়ন ও ইজিবাইক ইউনিট কমিটির নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় রূপসা চিংড়ি বনিক সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও  রূপসা ডিগ্রী কলেজ সেন্টার পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মো. আবু সালেহ বাবু এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক।

রূপসা ডিগ্রী কলেজ কেন্দ্র’র পরিচালনা কমিটির সদস্য সচিব মো. মফিজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আক্তার হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. শাহাজাহান শেখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ মো. আবু তাহের, নৈহাটী ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক মো. ফরিদ শেখ, শ্রমিক লীগ নেতা মো. আব্দুস সাত্তার শেখ,জেলা শ্রমিক লীগ নেতা মো. হায়দার আলী খান, নৈহাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জব্বার হাওলাদার,  আ’লীগ নেতা জাহাঙ্গীর হোসেন বাবুল, মো. গোলাম মোস্তফা, হকার্স ইউনিয়ন ও ইজিবাইক ইউনিট কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে মো. কবির শেখ, আ:রাজ্জাক খান, মো. ইকবাল হোসেন বুদ্ধ, মো. মিলন শেখ, মো. ইসহাক শেখ, মো. সোহেল হোসেন লিটন, বাবুল হাওলাদার, লিটু বিশ্বাস, মো. আবুল শেখ, মো. আনোয়ার হোসেন, এশারাত হাওলাদার, মো. জামাল শেখ, মজনু মিয়া হাওলাদার, মোতালেব শেখ, নজু মিনা প্রমুখ।

উন্নয়নের ধারা অব‍্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই: নারায়ন চন্দ্র চন্দ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রের কাতারে। দেশের কৃষক এখন আর সারের জন্য জীবন দেন না। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। তিনি বুধবার২০ ডিসেম্বর  বিকেলে নির্বাচনী জনসংযোগের অংশ হিসেবে নিজ নির্বাচনী এলাকা ডুমুরিয়া উপজেলার রুদাঘরা মাধ্যমিক বিদ্যালযে অনুষ্ঠিত পথসভায় এ কথা বলেন।

আওয়ামী লীগ রুদাঘরা ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত এ পথসভায় সভাপতিত্ব করেন, রুদাঘরা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক তাপস হালদার।

এসময়ে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি আরও বলেন, এক সমযের রক্তাক্ত ডুমুরিযা বলে খ্যাত ডুমুরিযায় এখন শান্তির সুবাতাস বইছে। সাম্প্রদায়িক সম্প্রীতির াননন্য উদাগরণ এই ডুমুরিয়া। বিগত চারদলীয় জোট সরকার আমলে এমন পরিবার ছিল না যে পরিবারের সদস্যরা হামলা মামলার শিকার হননি। একন সাধারণ মানুষ আর হয়রানি হয় না। তাই শান্তিপূর্ন সহাবস্থান বজায় রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা- ৫ (ডুমুরিয়া –ফুলতলা ও খানজাহান আলী থানার আংশিক)  আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ’র পক্ষে আয়োজিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ‍্যড, রবীন্দ্রনাথ মন্ডল, সাংগঠনিক  সম্পাদক সরদার আবু সালেহ,  উপজেলা  পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার সৈয়দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার, উপজেলা  আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এম সুলতান আহম্মেদ, ইউপি চেয়ারম‍্যান গাজী তৌহিদুজ্জামান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ‍্যাপক জিএম ফারুক হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সম বাবর আলী।  উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা  খান আবু বক্কার, মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, জেলা পরিষদের সাবেক সদস‍্য শোভা রানী হালদার, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তহমিনা বেগম, প্রভাষক সুলগ্না বসু, প্রভাষক এম এম ইমরান হোসেন, উপজেলা  কৃষকলীগের সভাপতি অরিন্দম মল্লিক,  আওয়ামী লীগ নেতা গাজী আব্দুল হক, মেজবাউল আলম টুটুল প্রমূখ। সন্ধ‍্যায় শাহাপুর বাজারে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে রুপরামপুর এলাকায় মতুয়া সংঘের সম্মেলনে প্রধান অথিতি’র বক্তব‍্য দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা  চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ, ভাইন্স চেয়ারম‍্যান শারমীনা পারভীন রুমা, ইউপি চেয়ারম‍্যান অধক্ষ‍্য সমারেশ মন্ডল,  সৌমিত্র  বিশ্বাস, প্রমুখ।

সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে নৌকা কে বিজয়ী করতে হবে: সালাম মূর্শেদী এমপি

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪আসনের সংসদ সদস‍্য ও নৌকা প্রতিকের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী বলেন, বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজ দেশ উন্নয়নের রোল মডেল।

এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প নেই। বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ।

আগামী নির্বাচনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।

এই নৌকা স্বাধীনতার প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতি স্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।

আজ বুধবার (২০ ডিসেম্বর) দিন ব‍্যাপী রূপসার টিএসবি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

দিনব‍্যাপী অনুষ্ঠানে  এমপির সাথে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, এনভয় গ্রুপের চেয়ারম্যান মিসেস সারমিন সালাম, জেলা আওয়ামীলীগ সদস্য ফ,ম আঃ সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু,সাবেক জেলা আওয়ামীলীগ সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফ,ম আলাউদ্দিন মাহমুদ, সৈয়দ মোরশেদুল আলম বাবু,যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল কুমার দাস, ইমদাদুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক  মোঃ মোতালেব হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবীব,এমডি রকিব উদ্দীন, চঞ্চল মিত্র,  দপ্তর সম্পাদক আকতার ফারুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ, আওয়ামীলীগ নেতা গাজী মোঃ আলী জিন্নাহ, সোহেল জুনায়েদ,বিনয় কৃষ্ণ হালদার, প্রভাষক মোঃ ওয়াহিদুজ্জামান, নাসির হোসেন সজল, শেখ মোঃ আবু তাহের,জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, আওয়ামীলীগ নেতা শিক্ষক বাকির হোসেন, জাকির শেখ, আজমল ফকির, ফ,ম ওহিদুল ইসলাম,  মিজান ফকির,উৎপল দত্ত,খবির উদ্দীন শেখ, ফ,ম আইয়ুব আলী,কামাল শেখ, শেখ হারুনার রশিদ, ইলিয়াস শেখ, ইন্দিস গোলদার, আবজাল হোসেন,যুবলীগ নেতা আবু আহাদ হাফিজ বাবু, শ্রমিকলীগ নেতা নুর মোঃ টুলু, হায়দার আলী, ইন্তাজ মোল্যা, জাকির মোড়ল, আয়ূব আলী খান, কামরুজ্জামান টুকু, জুলফিকার আলী, ইউপি সদস‍্য  কামরুজ্জামান সোহেল, মাসুম শেখ, আওরঙ্গজেব স্বর্ন,মঈন উদ্দীন, নাজমা বেগম, আসমা বেগম, হোসনেয়ারা পারভীন হেনা, জেসমিন বেগম, সিরাজ শেখ,উপজেলা যুবলীগ নেতা সরদার জসীম,সাদ্দাম হোসেন, শফিকুর রহমান ইমন,মোস্তাফিজুর রহমান হেলাল,জ্যাকি ইসলাম সজল, রবিউল ইসলাম,খায়রুজ্জামান সজল, সাইফুল ইসলাম শাওন,অনঙ্গ চক্রবর্তী,  সোহেল পারভেজ,মুসা লস্কর, রনজিত হালদার,ইন্দ্রজিত বিশ্বাস,মহিউদ্দিন মানিক, ইয়াকুব শেখ, নুরুল হুদা চন্দন, ইমরাজ হোসেন,ইউসুফ শেখ,এহতেশামূল হক অপু, সামসুল আলম বাবু,

উপজেলা ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান তানভির, আরিফুল ইসলাম কাজল, হুমায়ূন কবীর, মোল্যা রুবেল হোসেন, আবির হোসেন হৃদয়, রূপম দাস, নাজমুল হুদা অঞ্জন, শেখ রিয়াজ, শেখ রাসেল,নোমান সৈকত, দীপ খান প্রমূখ।